content
stringlengths
0
129k
রাখাইন ভাষা অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ একটি ভাষা
জানা যায় খ্রীষ্ট পূর্ব ৩৩২৫ সাল হতে রাখাইন রাজা মারায়ু কর্তৃক রাখাইন প্রে বা রাখাইন রাজ্যে প্রতিষ্ঠার পর থেকে সুদীর্ঘ কাল পর্যন্ত রাখাইন ভাষা ছিল ঐ রাজ্যের একমাত্র জাতীয় ভাষা
রাখাইনদের নিজস্ব বর্ণমালা রয়েছে
রাখাইন বর্ণমালায় স্বরবর্ণ বা ছারা হল ১২টি এবং ব্যাঞ্জনবর্ণ বা ব্যেঃ মোট ৩৩টি
রাখাইন ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রথমে স্বরবর্ণ© এবং পরে ব্যাঞ্জন বর্ণ শেখানো হয়
নিকট অতীত কালেও ক্যং-এ রাখাইন ভাষা শেখানোর প্রথা প্রচলিত থাকলেও বর্তমানে তা কেবল পারিবারিক পর্যায়েই সীমাবদ্ধ
তারপরও বর্তমানে রাখাইনদের শতকরা প্রায় ৭০ জনেরও বেশী লোক নিজ ভাষায় লিখতে ও পড়তে সক্ষম
৩. ভাষা পরিবার-দ্রাবিড়ঃ দ্রাবিড় শব্দটি প্রসারিত অর্থে দক্ষিণ ও পশ্চিম ভারতের এক বিশাল ভাষা পরিবার
আযর্-দের আগমনের বহু পূর্বেই এই দ্রাবিড় ভাষা সমূহ সমগ্র ভারতবর্ষে প্রচলিত ছিল
বাংলাদেশে দ্রাবিড় ভাষা পরিবারের ভাষা সমূহের মধ্যে কুড়ুখ বা ওঁরাও, পাহাড়িয়া, মাহালি প্রভৃতি ভাষা প্রচলিত
৩.ক. ওঁরাও বা কুড়ুখ ভাষাঃ লালমণিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও পাবনা ব্যতীত উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ওঁরাও বা কুড়ুখ ভাষা-ভাষীদের বসবাস লক্ষ্য করা যায়
বাংলাদেশ এদের মোট সংখ্যা প্রায় ৬৫০০০ জন
কুড়ুখ ভাষাটি আদি ও অবিমিশ্র এবং এটি দিনাজপুর ও নওগাঁ জেলায় বসবাসরত ওরাঁওরা ব্যবহার করলেও সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও রংপুর অঞ্চলের ওঁরাওরা মূলত কুড়ুখ্‌, উড়িয়া, উর্দ্দূ, হিন্দী, ফার্সী ও বাংলা মিশ্রিত ভাষা ব্যবহার করে
কুড়ুখ ভাষা মূলত কথ্য ভাষা
এই ভাষার নিজস্ব কোন বর্ণমালা তৈরি হয়নি
৩.খ. পাহাড়িয়া ভাষাঃ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, দিনাজপুরে প্রায় ৭৩৬১ জন পাহাড়িয়া জাতির লোক বাস করে
পাহাড়িয়া জাতির দুটি শাখা রয়েছে
এদের একটি শাওরিয়া পাহাড়িয়া বা মালের এবং অন্যটি মাল পাহাড়িয়া বা মালো
বাংলাদেশে মাল পাহাড়িয়া-দের সংখ্যা কম
সুনীতি কুমার চট্রোপাধ্যায়, অতীন্দ্র মজুমদার সহ অনেকেই মালপাহাড়িয়া-দের ভাষাকে মাল্‌তো বলে উল্লেখ করেছেন
তবে ডঃ শিবানী রায়ের মতে এদের ভাষার নাম বাড়লা, যা আসলে মিশ্র ভাষা এবং দীর্ঘদিন বাঙালিদের পাশাপাশি বসবাসের ফলে তা হয়েছে
আবার সুবোধ ঘোষ মাল পাহাড়িয়া-দের ভাষাকে বাংলা ভাষার অপভ্রংশ হিসেবে দেখিয়েছেন
শাওরিয়া পাহাড়িয়া-দের ভাষাকে কেউ কেউ পল্লী ভাষা হিসেবে দেখিয়েছেন যা কিনা শাদ্‌রি-র খুব কাছাকাছি
যা হোক শাওরিয়া ও মাল পাহাড়িয়া-দের ভাষার কোন নিজস্ব বর্ণমালা নেই
মূলত ওরাল লিটারেচারের মাধ্যমেই এই ভাষা তার অতীত ঐতিহ্যগাঁথা ধরে রাখতে পেরেছে
৩.গ. মাহালি ভাষাঃ বাংলাদেশের উত্তরবঙ্গের মাহালি নামের জাতিগোষ্ঠির ভাষার নাম মাহালি ভাষা, যা দ্রাবিড় ভাষা পরিবার ভুক্ত
বর্তমানে এরা মূলতঃ বাংলা ভাষাতেই কথা বললেও এদের কথ্য ভাষায় আজও মূল মাহালি ভাষার কিছু কিছু শব্দাবলীর প্রচলন রয়ে গেছে
যেমন- দাস্‌ (পানি), দাকা (ভাত), গুড়া (ঘর), দানড়ী (গরু) ইত্যাদি
৪. ভাষা পরিবার-ইন্দো-এরিয়ান : নর্ডিক () এবং আলপীয় () নামের দুই ভিন্ন নরগোষ্ঠী ভারতবর্ষে আর্য ভাষার প্রবর্তন করেছিল
নর্ডিক-দের রচিত ঋগ্বেদের ভাষাই আর্য ভাষার প্রাচীন নিদর্শন
ঋগ্বেদের ভাষা তথা বৈদিক ভাষা পরবর্তিতে ব্যাকরণবিদদের হাত ধরে সংস্কৃত ভাষায় রূপান্তরিত হয়
কালক্রমে এই সংস্কৃত ভাষা লোক মুখে বিকৃত হতে হতে প্রাকৃত ভাষার রূপ নেয়
এই প্রাকৃত ভাষা থেকেই ইন্দো-আর্য ভাষা পরিবারের ভাষা সমূহের উৎপত্তি
বাংলাদেশে ইন্দো-আর্য ভাষা পরিবারভুক্ত কয়েকটি ভাষার পরিচয় নিম্নে দেওয়া হল-
৪.ক. চাকমা ভাষাঃ বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্ত্বাগুলির মধ্যে চাকমা-রা সংখ্যায় সর্বাধিক (প্রায় তিন লক্ষ)
পার্বত্য চট্রগ্রামে বসবাসরত এই চাকমা জাতির নিজস্ব ভাষা ও সাহিত্য রয়েছে, রয়েছে তাদের নিজস্ব বর্ণমালা
এ বর্ণমালার সাথে সাদৃশ্য রয়েছে বর্মী ও অসমীয় বর্ণমালা
অতীতে চাকমা লিপিতেই চাকমা সাহিত্য রচিত হত
খ্রীষ্টান মিশনারিরাই সর্বপ্রথম ১৮৮৬ সালে ভারতের এলাহাবাদের এক ছাপাখানা হতে চাকমা লিপিতে ও চাকমা ভাষায় অনূদিত বাইবেল প্রকাশ করে
ত্রিশ বা চল্লিশের দশকে হরকিশোর চাকমা কর্তৃক চাকমা লেখা নামক বই চাকমা লিপিতে প্রকাশিত হয়
৪.খ. রাজবংশী ভাষাঃ প্রায় সাড়ে সাত হাজারেরও অধিক রাজবংশী রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ ও যশোরে বাস করে
ধারনা করা হয় রাজবংশী ভাষা একসময় বৃহত্তর বোডো () ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল
যদিও রাজবংশীরা বোডো ভাষা হারিয়ে বর্তমানে বাংলা ভাষাতেই কথা বলে; তবু এখনো রাজবংশী ভাষার ক্রিয়াপদ ও বিশেষ্য পদের শেষে ও মাঝে ঙ, ং এর উচ্চারণ, বোডো ভাষার উৎসজাত শব্দাবলী এবং বোডো ভাষার অপভ্রংশ লক্ষ্য করা যায়
৪.গ. মাহাতো ভাষাঃ মাহাতো জাতির নিজস্ব মাহাতো ভাষা বাংলাদেশে প্রায় পাঁচ হাজারেরও অধিক লোক ব্যবহার করে
এদের বসবাস সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জ এবং বগুড়া জেলার শেরপুর থানার অর্ন্তগত গ্রাম গুলোতে
মাহাতোরা নিজেদের ভাষাকে নাগ্‌রী ভাষা বলে উল্লেখ করে
মাহাতোদের ভাষাকে কেউ কেউ শাদ্‌রি ভাষাও বলে থাকেন
মাহাতো ভাষায় হিন্দী, উর্দ্দূ, বাংলা, অহমীয়া ভাষার মিশ্রণ ঘটেছে
মাহাতো ভাষার নিজস্ব কোন হরফ নেই
৪.ঘ. বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাঃ বিষ্ণুপ্রিয়া মণিপুরী-দের বসবাস সিলেট বিভাগে
আগেই বলা হয়েছে জাতিগত ভাবে এক হলেও মণিপুরী জাতি ভাষাগত ভাবে দুই ভাগে বিভক্ত
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার দুটি উপভাষা রয়েছে- এদের একটি রাজার গাঙ (= রাজার গ্রাম) এবং অপরটি মাদাই গাঙ (= রানীর গ্রাম)
ডঃ কে পি সিন্‌হা-র মতে নব ইন্দো-আর্য ভাষার উৎপত্তি কালে বা সামান্য পরে অর্থাৎ ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে ইন্দো-আর্য ভাষার থেকে পৃথক বৈশিষ্ট্য নিয়ে স্বতন্ত্র‌ ভাষা হিসেবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সর্বপ্রথম ভারতের মণিপুর রাজ্যে প্রচলিত হয়ে থাকে
এই নব্যপ্রচলিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটি পূর্ণাঙ্গ রূপ পায় ষোড়শ শতাব্দীতে
ত্রয়োদশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ জনগোষ্ঠীর ঘনিষ্ট সংস্পর্শের কারনে এসময় বিষ্ণুপ্রিয়া ভাষার ব্যাপক মৈতৈ শব্দের অনুপ্রবেশ ঘটে
উনবিংশ শতাব্দীর শুরুতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী-রা মণিপুর ছেড়ে ত্রিপুরা, আসাম ও বাংলাদেশের সিলেটে আশ্রয় গ্রহন করে
এসময় কালেই মূলতঃ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় ব্যাপক ভাবে ইন্দো-আর্য ভাষা পরিবারের শব্দাবলী প্রবেশ করে
অহমিয় ও বাংলা ভাষার সাথে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলীর মিল থাকার কারনে অনেকেই এই ভাষাকে অহমিয় ও বাংলা-র একটি উপভাষা হিসাবে দেখানোর চেষ্টা করেন
ডঃ কে. পি. সিন্‌হার মতে এই বৈশিষ্ট্যগত মিল সম্ভব হয়েছে বাংলা, অহমিয় ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উৎপত্তি একই উৎস থেকে (মাগ্‌দী প্রাকৃত) বলে
বহুজাতিক ও বহুভাষিক রাষ্ট্রে সংখ্যালঘু জাতিসত্ত্বার ভাষা সমূহ সবসময় বৃহত্তর জাতির ভাষার চাপে কোনঠাসা হয়ে পড়ে
সেখানে বৃহত্তর জাতির ভাষা বা তাদের সুবিধা মতন অন্য কোন ভাষা প্রধান হয়ে উঠবার এবং জোড়পূর্বক একভাষিকতা চাপানোর একটা অসৎ প্রবনতা পরিলক্ষিত হয়
বুর্জোয়া রাষ্ট্রীয় ব্যবস্থায় এই প্রবনতার মাত্রা অত্যন্ত প্রকট ও খোলামেলা রূপেই দেখা যায়
যদিও সাবেক সোভিয়েত ইউনিয়নেও রুশ ভাষার জৌলুস এবং আধিপত্যের কাছে লেট্‌, এস্তোনিয়া সহ অন্যান্য ভাষা গুলোর অবস্থা ছিলো অত্যন্ত ম্রিয়মান
আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতেও বাঙালি ভিন্ন অন্যান্য জাতিসত্ত্বার ভাষা সমূহের অবস্থা অত্যন্ত কোনঠাসা
বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্ত্বা সমূহের সবগুলোই মূলতঃ দ্বি-ভাষী () নিজ পরিবার বা নিজ জাতিসত্ত্বার ভিতরে এরা নিজ মাতৃভাষায় কথা বললেও বাইরের কারো সাথে এরা বাংলাতেই কথা বলে
অনেক গুলি জাতিসত্ত্বা নানাবিধ কারনে আজ তাদের নিজ মাতৃভাষা হারিয়ে বাংলা ভাষাতেই কথা বলে
এদের মধ্যে বিন্‌ধ, কোচ, রাজবংশী, পাহাড়িয়া, হো, বর্মন, ইত্যাদি উল্লেখযোগ্য
সত্তরের দশকে চাকমা ও মারমা-রা ক্যং-এ তাদের নিজস্ব লিপিতে নিজ নিজ ভাষার চর্চা করত
বিভিন্ন কারনে আজ সেই ব্যবস্থাও বন্ধ
নতুন প্রজন্মের চাকমা-রা আজ আর তাদের নিজ বর্ণমালার সাথে পরিচিত নয়
মাহালি, বুনো, বাগদী জাতিসত্ত্বার লোকজন তাদের মাতৃভাষায় কথা বলতে অক্ষম
মনতং বা বেদে-দের ঠেট বা ঠার ভাষা তার নিজস্ব উপাদান হারাতে হারাতে রিক্ত হতে চলেছে
প্রাতিষ্ঠানিক চর্চার অভাবে মণিপুরী, ককবরক, খাসিয়া, সাঁওতাল, ওঁরাও ভাষা গুলো ধীরে ধীরে বিলুপ্তির দিকে পা বাড়াচ্ছে
এই হচ্ছে আজ বাংলাদেশের ভাষা সমূহের সামগ্রিক চিত্র
এই যে ভাষা গুলির হারিয়ে যাওয়া বা ধ্বংসের প্রান্তিক সীমায় অগ্রসর হওয়া তা শুধু মাত্র একেকটি ভাষার হারিয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়ার পূর্ব চিহ্নমাত্র নয়; এই হারিয়ে যাওয়া হল একেকটি জাতিসত্তার নিজস্ব আবেগ, অনুভূতি, স্বপ্ন, লোকায়ত জ্ঞান, সংস্কৃতির হারিয়ে যাওয়া
আর কোন জাতির এগুলি হারানোর অর্থ হল পৃথিবীর বুক থেকে সেই জাতির অস্তিত্ব চিরতরে মুছে যাওয়া
ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার মূল লক্ষ্য হল পৃথিবীতে ভাষার বহুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভিন্নতাকে সংরক্ষণ ও উন্নয়ন
যে বাঙালি জাতিকে ১৯৫২ সালে চরম আত্মত্যাগ করতে হয়েছিল নিজ মায়ের ভাষা রক্ষার জন্য, সেই জাতির রাষ্ট্রভূমিতে বসবাসরত অন্যান্য জাতিসত্ত্বা সমূহের ভাষা গুলোর যে করুন অবস্থা তা সত্যিই লজ্জাজনক, দুঃখজনক
স্বাধীনতার ৩৩ বছর পরেও এই বাংলাদেশ রাষ্ট্র বাঙালি ভিন্ন অপরাপর জাতিসত্ত্বার ভাষা সমূহের সংরক্ষণ, উন্নয়নের ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ তো নেয়েইনি বরং এই সমস্ত ভাষা সমূহের অধিকারী বিভিন্ন জাতিসত্ত্বার অস্তিত্বও স্বীকার করেনি
বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এখানকার ক্ষুদ্র জাতিসত্ত্বা সমূহের নিজ মাতৃভাষাতে লেখাপড়া করার কোন সুযোগ রাখা হয়নি
অথচ পার্শ্ববর্তী দেশ ভারতেই মণিপুরী, খাসিয়া, মান্দি, সাঁওতাল সহ বিভিন্ন জাতিসত্ত্বা স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও নিজ নিজ মাতৃভাষায় পড়াশোনা করছে
এখনএকুশে-র অহংঙ্কার ধারনকারী এই বাংলাদেশ রাষ্ট্র কি পারবে ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত এই সমস্ত ভাষা গুলি রক্ষার কোন কার্যকর পদক্ষেপ নিতে ? তার বিশাল ভাষা জাদুঘরকে জীবন্ত রাখতে ? নাকি আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যেই প্রাকৃতিক বৈচিত্র্যের অধিকারী এই বাংলাদেশ হারাবে তার ভাষার বৈচিত্র্যতাকে, সাংস্কৃতিক বৈচিত্র্যতাকে ?
উল্লেখ্যপঞ্জি ঃ
গ্রন্থ সমূহঃ
১. - . . , 1901, 1978 .
২. - , . .
1913.
৩. - . . . , 1986.
৪. ভাষাতত্ত্ব - অতীন্দ্র মজুমদার
নয়াপ্রকাশ, কলিকাতা
১৯৯৭
৫. ভারতের ভাষা ও ভাষা সমস্যা- সুনীতকুমার চট্রোপাধ্যায়
রূপা অ্যান্ড কোম্পানী, কলিকাতা, জানুয়ারী ১৯৯২
৬. ভারত সংস্কৃতি- সুনীতকুমার চট্রোপাধ্যায়
মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃলিঃ কলকাতা
আষাঢ় ১৪০৪
৭. ভারতের আদিবাসী- সুবোধ ঘোষ
ন্যাশনাল বুক এজেন্সী প্রাঃ লিঃ, কলকাতা
‡¤^ ২০০০
৮. ভারতের নৃতাত্ত্বিক পরিচয়- ডঃ অতুল সুর