content
stringlengths
0
129k
এতে করে কিছুদিন জুলুম-নির্যাতন বন্ধ থাকলেও ১৮৬১ খৃষ্টাব্দে ইংরেজ সৈন্যরা গ্রামে গ্রামে ঢুকে লুন্ঠন ও অগ্নিসংযোগ চালায়
১৮৬৬ খৃষ্টাব্দে সুসঙ্গের জমিদার আবারও খাজনা আদায়ের চেষ্টা করে
বিক্ষুদ্ধ মান্দিরা দলবদ্ধ হয়ে সমতলে এসে জমিদার ঘাঁটি গুলোর উপর আক্রমণ চালিয়ে যায়
এই আক্রমণে অনেক পাইক-বরকন্দাজ ও কর্মচারি নিহত হয়
এই অবস্থায় সৈন্যরা স্থায়ীভাবে মান্দি এলাকায় বসবাস শুরু করলে বিদ্রোহ কিছুটা থেমে থাকে
এ থেমে থাকার মানে এই নয় যে এরা ইংরেজ ও জমিদারদের জুলুম মেনে নিয়েছিল
ভিতরে ভিতরে আক্রমনের সুযোগ খুঁজছিল মান্দিরা
১৮৭১ খ্রিস্টাব্দে জরিপ কাজের জন্য ইংরেজরা মান্দি এলাকায় প্রবেশ করলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়
এতে ইংরেজরা প্রতিশোধ নেবার জন্য অনেক মান্দি ঘর-বাড়ি পুড়িয়ে ফেলে
বিপুল সংখক ইংরেজ সৈন্যদের কাছে শেষ পর্যন্ত আত্নসমর্পন করতে বাধ্য হয়
১৮৭১ খিস্টাব্দের বিদ্রোহে মান্দিদের পরাজিত করানোর পর ১৮৮২ খিস্টাব্দে আঠারখানি গ্রামের মানুষদের পথঘাট নির্মাণের কাজে নিযুক্ত করে ইংরেজরা
কিন্তু এই সময়ে দুর্ব্যবহারের কারণে কাজ করা বন্ধ করে দেয় মান্দিরা
তখন বিদ্রোহ দেখা দেয়
মান্দিরা তীর-ধনুক দিয়ে সশস্ত্র ইংরেজ সৈন্যের সাথে যুদ্ধ করে
মান্দি, হাজং, ডালু, বানাই প্রভৃতি জাতিসত্ত্বার মানুষেরা টঙ্ক আন্দোলনেও যুদ্ধ করেছিল
টঙ্ক প্রথা হলো ফসলে খাজনা দেয়ার ব্যবস্থা
জমিতে ধান হোক বা না হোক খাজনা দিতেই হবে
এই টঙ্ক প্রথার বিরুদ্ধে নানান ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষেরা গড়ে তোলে সশস্ত্র আন্দোলন
এই আন্দোলনে নারীদের ভূমিকাই ছিল বেশি
রাশিমণি হাজং টঙ্ক আন্দোলনে সম্পৃক্ত করেন অনেক হাজং নারীদের
জমিদার গোষ্ঠী ও বেস্টিন বাহিনীর সশস্ত্র দল ফসলের সাথে মেয়েদরও লুট করে
কুমুদিনী হাজং নামে এক কিশোরী বধূকে টেনে-হিঁচরে তুলে নেয়ার খবর ছড়িয়ে পড়লে রাশিমণি হাজং এর নেতৃত্বে মেয়েরা দা, বটি, বল্লম, কোঁচ প্রভৃতি অস্ত্র হাতে কুমুদিনী হাজংকে উদ্ধার করতে যান
এই সময়েই সিমসাং নদীর তীরে বেস্টিন বাহিনীকে আক্রমন করেন হাজংরা
রাশিমণি হাজং দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বৃটিশ পুলিশ
সে সময় পুলিশের গুলিতে শহীদ হন রাশিমণি হাজং
রাশিমণি হাজং ছাড়াও আন্দোলনে ছিলেন অশ্বমণি হাজং, যাদুমণি হাজং সহ অনেক অবিসংবাদী নেত্রী
এই সব ইতিহাসের আত্নারা আজও কিছু বলতে চায়
আমরা কি শুনতে পাই ?
সুসঙ্গ জমিদার বংশের রাজা কিশোরের আমলে ১৭৭০ খৃষ্টাব্দে হাতি ধরার কাজের জন্য অনেক হাজং পরিবারকে পাহাড়ের পাদদেশে নিয়ে আসে
তখন থেকেই হাজংগণ নিজেদের চাষবাস বন্ধ করে নিজেদের জীবন বিপন্ন করে হাতির খেদা পেতে হাতি ধরত
এই হাতি বিক্রি করে প্রচুর অর্থ লাভ করত জমিদারেরা
হাজং চাষীরা গহীন অরণ্যের মধ্যে গজারি গাছের খুঁটি দিয়ে একটি বড় স্থান বেষ্টনী করে মধ্যে হাতির প্রিয় খাবার কলাগাছ ও ধানের চাষ করে রাখত
খাবারের লোভে বন্যহাতিরা খেদার মধ্যে আসলে প্রবেশ পথ বন্ধ করে দেয়া হতো
এভাবে হাতি ধরতে গিয়ে অনেক হাজংকেই প্রাণ দিতে হয়েছিল
হাজংরা ইচ্ছে করলেই এই কাজে না করতে পারত না
একসময় হাজংরা এই বাধ্যতামূলক বেগার প্রথার বিরুদ্ধে কথা বলতে শুরু করল
মনা সরদারের নেতৃত্বে গড়ে উঠল আন্দোলন
বুনো হাতির পদতলে পিষে মনা সরদারকে হত্যা করলে আরো বেশী ক্ষেপে যায় হাজংরা
এই আন্দোলনে মান্দিরাও যোগ দিয়েছিল
বিদ্রোহের মুখে পড়ে জমিদার পরিবার পালিয়ে যায়
সে সময় বাধ্যতামূলক হাতি খেদার কাজ বন্ধ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল রাতিয়া হাজং, মংলা হাজং, বেহারী হাজং, বাঘা হাজং, জগ হাজং ও সোয়া হাজংদের
একসময় সুসং, মদনপুর, জংগলবাড়ি, শেরপুর প্রভৃতি এলাকা শতাব্দীর পর শতাব্দী বংশানুক্রমে রাজত্ব করত মান্দি সর্দারেরা
বাইস্যা মান্দা নামের একজন সর্দারের রাজত্ব ১২৮০ সালে সোমেশ্বর পাঠক (সিং) দখল করে নেয়
এই সময়েই বেশ কিছু হিন্দু জমিদারের উদ্ভব ঘটে
হিন্দু জমিদাররা নানা ভাবে মান্দিদের-হাজংদের-কোচদের-ডালুদের-মেচদের-বানাইদের-হদিদের-হাড়িদের-বংশীদের উপর অত্যাচার চালাত
কখনো লবনের সরবরাহ বন্ধ করে দিত, আবার কখনো সমতলের বাজারে কোনও পণ্যদ্রব্যাদি নিয়ে আসলে অধিক হারে মাশুল আদায় করত
কিন্তু হিন্দু জমিদারেরা তেমন কিছু না পারলেও ইংরেজরা আসার পর নানান জুলুম-নির্যাতনের মাধ্যমে বিভিন্ন আন্দোলন দমিয়ে রাখা হত
আজো এই দমিয়ে রাখার প্রবণতা রয়ে গেছে
এখন আরো জটিলভাবে-অনেক বেশি শোষণের মাধ্যমে
এর জলজ্যন্ত প্রমান পীরেন স্নালের খুন হওয়ার ঘটনা
মান্দিরা কি এমন ক্ষতি করেছিলো বনবিভাগের-রাষ্টের
ওদের মত করে বাঁচতে চেয়েছিল; এইতো
এতদিন যাবৎ সবকিছু বিসর্জন দিয়ে কেবলমাত্র বেঁচে থাকার জন্য বাঁচতে চেয়েছিল ওরা ওদের মত করে-তাও কি দেয়া হবেনা ? ও, এখন কেবল বাকি রয়ে গেছে ওদেরকে চিড়িয়াখানায় ভরা ? কিন্তু না; এইসব জুলুম আর নির্যাতনের মাঝে যে সব হাজারো বিদ্রোহী জেগে উঠেছিল অধিকার আদায়ের লক্ষ্যে, সেইসব বিদ্রোহীদের আত্মা ডেকে তুলবেন পীরেন স্নাল
আমি সেই আত্মাদের কথা শুনছি
উল্লেখঃ
১.বাংলাদেশের গারো সমপ্রদায়, সুভাষ জেংচাম, ১ম প্রকাশ জুন ১৯৯৪, বাংলা একাডেমী
২.ভারতের কৃষক বিদ্রোহ ও গনতান্ত্রিক সংগ্রাম, সুপ্রকাশ রায়, ১ম প্রকাশ জুলাই ১৯৬৬, ডিএনবি ব্রাদার্স
৩.বাংলাদেশের কৃষক বিদ্রোহ, অজয় রায়, প্রকাশকাল ১৯৮৫, বাংলা একাডেমী
৪.বিপন্ন্‌ ভূমিজ অস্তিত্বেও সংকটে আদিবাসী সমাজ বাংলাদেশ ও পূর্বভারতের প্রতিচিত্র, সম্পাদনা-মেসবাহ কামাল ও আরিফাতুল কিবরিয়া, প্রকাশকাল-২০০৩, গবেষণা ও উন্নয়ন কালেকটিভ
............................................................................................................................................
নারী মুক্তিঃ প্রেক্ষিত জুম্ম নারী সমাজ
ভেঘাত্যা চাকমা
নারী মুক্তি শব্দটি বহুল আলোচিত, সমালোচিত, সুপরিচিত
সময়ের দাবিতে বিশ্বব্যাপী এর সংজ্ঞা-স্বরূপ বদলে যাচ্ছে প্রতিনিয়ত
সন্দেহ নেই সামগ্রিক প্রেক্ষিতে নারী মুক্তি যে অর্থ বহন করে তার যর্থাথতা বিচারে স্বতন্ত্র‌ এবং গূঢ় তাত্ত্বিক আলোচনা-গবেষণা প্রয়োজন
এটা অনস্বীকার্য© যে, নারী মুক্তির অর্থ সমাজের সামগ্রিক মুক্তি
তাই নারী পুরুষের সম উন্নয়ন কোন অনুগ্রহের বিষয় নয় বরং যে কোন সমাজের অগ্রগতির জন্য এটি অপরিহার্য
বাস্তবতার নিরিখে বলা যায়, দেশে বিরাজমান বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বৃহত্তর পার্বত্য চট্রগ্রামে নারী বিশেষত জুম্ম নারীদের অবস্থান আদৌ সন্তোষজনক নয়
কারন জুম্ম নারী সমাজও নারী-পুরুষ বৈষম্যের প্রভাবমুক্ত নয়
নারীর উপর বৈষম্য-নিপীড়ন-নির্যাতন ধর্ম-বর্ণ-শ্রেণী নির্বিশেষে ঘটলেও আমাদের দেশে সমতল অঞ্চল থেকে পার্বত্যাঞ্চলে নারী নির্যাতন-নিপীড়ন-বৈষম্যের চিত্র-প্রেক্ষাপট সংগত কারনেই একটু ভিন্ন
আর পার্বত্যাঞ্চলে জুম্ম নারী মুক্তি আন্দোলনের লক্ষ্য কী ব্যক্তি বিশেষ, নাকি ধর্ম-বর্ণ-সমপ্রদায়-জাতিগত পরাধীনতা থেকে মুক্তি তা স্পষ্ট নয়
একজন নারী কন্যা, বোন, স্ত্রী, মাতা রূপে পরিপূর্ণ মানুষ
কিন্তু অপরাপর সমাজের ন্যায় আমাদের জুম্ম সমাজেও নারীদের অবদানকে নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন করা হয়না
শহরাঞ্চল থেকে তুলনামূলকভাবে গ্রামাঞ্চলে জুম্ম নারীরা পায়না তাদের প্রাপ্য সম্মান, সুযোগ, শান্তি ও স্বস্তি
এজন্য পিতৃতান্ত্রিক বা পুরুষ শাসিত সমাজব্যবস্থা, পারিবারিক-সামাজিক-সাংস্কৃতিক অবস্থানে নারী-পুরুষের অসামঞ্জস্যতা, রক্ষণশীলতা, তথাকথিত মূল্যবোধ, নারীর মানবিক অধিকারের গুরুত্বহীনতা, শিক্ষার অনগ্রসরতা দায়ী
পাশাপাশি রাজনৈতিক, প্রশাসনিক চাপ অনেকক্ষেত্রে জুম্ম নারীদের উৎকর্ষ সাধনের সুযোগ না দিয়ে দূর্বল করে রাখার ইন্ধন যোগায়
বৃহত্তর রাজনীতির কৌশলগত কারনে তাদের নিজস্ব স্বকীয়তা দিয়ে বিকশিত হওয়ার ক্ষেত্র সীমাবদ্ধ
নারীদের মধ্যে মুক্ত চিন্তার উদয় হলেও পারিবারিক, সামাজিক, রাজনৈতিক চাপের কারনে তার অপমৃত্যু ঘটে
যার কারনে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-গরিমায়, অভিজ্ঞতায়, মননের উৎকর্ষতায় জুম্ম নারীরা অনেক পিছিয়ে
অর্থনৈতিক, রাজনৈতিক অঙ্গনে জুম্ম নারীদের স্বত:স্ফূর্ত© অংশগ্রহন আশাব্যঞ্জক নয়
শিল্প, সাহিত্য, গবেষণা ক্ষেত্রে জুম্ম নারীদের অংশগ্রহনও খুবই নগণ্য
প্রথম জীবনে কেউ কেউ এসবে অংশগ্রহণ করলেও অধিকাংশেরই নিজ নিজ সংসার জীবনে এসে এসব কর্মের ধারবাহিকতা বজায় থাকেনা, রক্ষিত হয়না নিজস্ব সৃজনশীলতা-সৃষ্টিশীলতা
তাই জুম্ম নারী সমাজে নারী মুক্তি আন্দোলন-উন্নয়নের খুব একটা ব্যতিক্রম বা অগ্রগতি হয়নি
বাস্তবিক জুম্ম নারীদেরই এই বিষয়ে অজ্ঞতা, উদাসীনতা বা অসচেতনার কারনে এ ব্যাপারে সাফল্য আসছে না
অথচ নারী মুক্তি আন্দোলনে নারীদেরই সাগ্রহে এগিয়ে আসতে হবে, পুরুষের পাশাপাশি নারীকে সমানাধিকারের ভিত্তিতে নয় মানবাধিকারের ভিত্তিতে মানুষ হয়ে কাজ করতে হবে
প্রচলিত উত্তরাধিকার আইনের যুগোপযোগী সংস্কারের পক্ষে জনমত সৃষ্টির মাধ্যমে নারীর অধিকার ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে
নিজের তাগিদে আপন চেতনায় নিজেদেরই মানবিক মর্যাদায় অভিষিক্ত করতে হবে, এই দায়ভার নিজেদেরই বহন করতে হবে
পার্বত্যাঞ্চলে জুম্ম নারী নির্যাতন হিসাবে যৌতুকের জন্য নির্যাাতন বা এসিড নিক্ষেপের ঘটনা নেই বললেই চলে
অথচ নির্মম সত্য যে পার্বত্য চট্রগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নামে যে লক্ষাধিক সেনাবাহিনী মোতায়েন রাখা ,কখনও কখনও এই সেনা সদস্য বা সেনাবাহিনীর সহায়তায় সেটেলার বাঙালি কর্তৃক জুম্ম নারীদের লাঞ্চনা, সম্ভ্রমহানি, হত্যা, অপহরনের মত ঘৃণ্য ঘটনা ঘটে , যার দৃষ্টান্ত খুঁজলেই পাওয়া যায়
রাজনৈতিক অস্থিরতার কারনে আমাদের জুম্ম সমাজে এত সঙ্কট, এত টানাপোড়েন, আর সব কিছুতে এত নেতিবাচক চিন্তা-দ্বিধাদ্বন্দ্ব যে এধরনের ঘটনা অনেক ক্ষেত্রে খুব একটা গ্রাহ্যই করা হয়না
ক্ষেত্র বিশেষে যে কোন ঘটনায় নারীকেই দায়ী করা হয়
এ ধরনের ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রকৃত ঘটনার প্রেক্ষাপট যাচাই না করেই পাহাড়ী-বাঙালী সামপ্রদায়িক দাঙ্গা-সহিংসতা হিসেবে চালিয়ে দেয়া হয়
কিন্তু মানবিক দৃষ্টিকোন থেকে একজন নারীর কাছে তা অত্যন্ত অবমাননাকর
স্বজাতির লোকদের দ্বারা জুম্ম নারী নির্যাতন খুব একটা না ঘটলেও পরিকল্পিতভাবে বিজাতীয় লোকদের দ্বারা নারী নির্যাতন ঘটলে সঙ্গত কারনে প্রশ্ন জাগে এসব কি পার্বত্য চট্রগ্রামের পাহাড়ী জুম্মদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম সহ জুম্ম নারী আন্দোলনকে পদদলিত করার বহিঃপ্রকাশ মাত্র! তাই, জুম্ম নারী-পুরুষের একে অপরের সহযোগিতা ব্যতীত জুম্ম...
..............................................................................................................................................
মণিপুরী শিল্প-আঙ্গিক
শুভাশিস সিনহা
বাংলাদেশে অনেক জাতিদের ভেতর পাঙন, মৈতৈ মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া মণিপুরীরাও রাষ্ট্রের নানান নিপীড়নের শিকার
বাঙালি বাদে অপরাপর জাতি কারোরই নেই এই রাষ্ট্রে নিজস্ব ভাষা ও সংস্কৃতির আপন অধিকার
বাঙলা ভাষার জন্য যখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তখন আমরা ভুলেই যাই বিষ্ণুপ্রিয়া ভাষার জন্য সুদেষ্ণা সিংহ শহীদ হয়েছিলেন