content stringlengths 0 129k |
|---|
সাহিত্যলোক, কলকাতা |
জুলাই ১৯৮৮ |
৯. ভাষা, দেশ, কাল- পবিত্র সরকার |
জি.এ.ই. পাবলিশার্স |
বৈশাখ ১৩৯২ |
১০. উপভাষা চর্চার ভূমিকা- মনিরুজ্জামান |
বাংলা একাডেমী, ঢাকা |
মে, ১৯৯৪ |
১১. ককবরক ভাষা ও সাহিত্য- কুমুদ কুন্ডু চৌধুরী |
অক্ষর পাবলিকেশান্স, আগরতলা |
১২. পার্বত্য চট্রগ্রামের উপজাতীয় ভাষা- সুগত চাকমা |
উপজাতীয় সাংস্কৃতিক ইনষ্টিটিউট |
রাঙ্গমাটি |
মার্চ ১৯৮৮ |
১৩. বাংলাদেশের গারো সমপ্রদায়- সুভাষ জেংচাম |
বাংলা একাডেমী. ঢাকা |
১৯৯৪ |
১৪. চাকমা পরিচিতি- সুগত চাকমা |
বরগাঙ পাবলিকেশন্স, রাঙ্গামাটি |
অক্টোবর ১৯৮৩ |
১৫. বাংলাদেশের সাঁওতালঃ জীবন ও সংস্কৃতি- আখতার উদ্দিন মানিক |
উত্তরা প্রকাশনা ,মোহাম্মদপুর,ঢাকা |
‡¤^ ১৯৯৮ |
১৬. উত্তরবঙ্গের আদিবাসীঃ লোকজীবন ও লোকসাহিত্যঃ ওঁরাও- ডঃ মুহাম্মদ আব্দুল জলিল |
বিশ্ব সাহিত্য ভবন, ঢাকা |
মে ২০০১ |
১৭. আদিবাসী ভাষা ও সংস্কৃতিঃ প্রসঙ্গ নদীয়া জেলা- ডঃ শিবানী রায় (মওল) |
পুস্তক বিপনি, বেনিয়াটোলা লেন, কলিকাতা |
অক্টোবর ২০০২ |
১৮. সিলেটের নিঃস্ব আদিবাসী পাত্র- ডঃ রতন লাল চক্রবর্তী |
মওলা ব্রাদার্স, ঢাকা |
মে ২০০০ |
১৯. বাংলাদেশের মণিপুরীঃ ত্রয়ী সংস্কৃতির ত্রিবেনী সঙ্গমে- এ কে শেরাম |
আগামী প্রকাশনী; ঢাকা |
১৯৯৬ |
২০. বাংলাদেশে রাখাইন সমপ্রদায়ঃ ইতিহাস, ঐতিহ্য ও জীবনধারা-মং বা অং (মং বা) |
প্রকাশক-লেখক |
এপ্রিল ২০০৩ খ্রী. |
প্রবন্ধ/পত্রিকাঃ |
১. হাজং জীবনের ইতিবৃত্ত- মুজিব মেহেদী |
বাংলাদেশের উপজাতি ও আদিবাসীঃ অংশীদারিত্বের নতুন দিগন্ত- সম্পাদনাঃ হাফিজ রশীদ খান |
পাঠক সমাবেশ, ঢাকা |
১৯৯৩ |
২. বরেন্দ্র অঞ্চলের বিন্ধ জাতিগোষ্ঠীঃ সামাজিক-রাজনৈতিক পরিচয় উদ্ঘাটন- ডঃ মোঃ আব্দুর রশীদ সিদ্দিকী |
আইবিএস জার্নাল |
ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় |
১০ম সংখ্যা ১৪০৯ |
৩. মানুষ- সম্পাদনাঃ মোহাম্মদ মহসীন |
এফআইভিডিবি, খাদিমনগর, সিলেট |
†‡Þ¤^N অক্টোবর ১৯৯৭ |
....................................................................................................... |
পীরেন স্নাল ও ইতিহাসের বিদ্রোহী আত্মারা |
দুপুর মিত্র |
পীরেন স্নাল যখন শহীদ হলেন তখন থেকেই আমার ভিতরে জেগে উঠেছিল বিদ্রোহীরা |
ইতিহাসের পাতা থেকে করুন অথচ ক্রোধান্বিত কিছু মুখ কি যেন বলতে চেয়ে প্রায়ই হারিয়ে যেত |
আজো তাঁদের খুঁজে বেড়াই |
সেই মুখ কি যেন বলতে চেয়েছিল- |
যে পীরেনকে মারা হলো, যে পীরেনকে শহীদ হতে হলো ইকোপার্ক বিরোধী আন্দোলনে, রাষ্ট্রীয় শোষণ-নিপীড়ন ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে, সেই পীরেনের মত অতীতে না জানি কত মান্দি, হাজংকে প্রাণ দিতে হয়েছে এইসব নানান জুলুম-নির্যাতনের বিরুদ্ধে লড়তে গিয়ে |
হিন্দু জমিদারগন মান্দিরাজ্য দখল করার পরপরই জুলুম-নির্যাতন শুরু করে |
তখন মান্দিদের জীবিকার একমাত্র উপায় ছিলো কৃষিকাজ |
জুম পদ্ধতিতে এরা কৃষিকাজের মাধ্যমে প্রধানতঃ উৎপাদন করত ধান ও তুলা |
সমতল ভূমির বাজারে এসেই এরা জমিদার ও ব্যবসায়ীদের শোষণের শিকার হয় |
সামান্য লবনের বিনিময়ে মান্দিদের কাছ থেকে কেড়ে নিত বিপুল পরিমান তুলা |
এছাড়া অন্যান্য দ্রব্যাদি যা সমতল ভূমির বাজারে নিয়ে আসা হত বিক্রির জন্য, তার উপর রাখা হত অতি উচ্চ হারের কর |
মান্দিরা এইসব উৎপীড়নের বিরোধীতা করলেই জমিদাররা আরো অত্যাচার চালাত |
এবং এই কারনেই শোষিত-নির্যাতিত এইসব মান্দি কৃষক বিদ্রোহীরা মাঝে মধ্যেই সংঘবদ্ধ হয়ে সমতলভূমিতে এসে জিনিসপত্র লুন্ঠন করে নিয়ে যেত |
এমনকি জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ মান্দি ও হাজং জাতির লোকেরা করম শাহ নামক এক ব্যক্তির সাম্য ও ভ্রাতৃত্বের শ্লোগানে সংঘবদ্ধ হয় নানা জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই |
ছপাতি নকমা মান্দি রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছিলেন জমিদারদের হাত থেকে মান্দি, হাজং, কোচ, মেচ, হাড়ি, ডালু প্রভৃতি জাতিসত্ত্বার লোকদের রক্ষা করার জন্য |
তাঁর প্রচেষ্টা ব্যর্থ হলেও তাঁর কারনেই ১৮০২ খৃষ্টাব্দের পর থেকে মান্দি সমাজে নানা পরিবর্তন ঘটেছিলো |
অন্যদিকে করম শাহর মৃত্যুর পর থেকে টিপু গারো পাগলপন্থী মত প্রচার করেন |
টিপুর নেতৃত্বে এখানে ১৮২৫-১৮২৭ খৃষ্টাব্দ পর্যন্ত পাগলপন্থী বিদ্রোহ ঘটে |
পাগলপন্থী বিদ্রোহ সংগঠিত হওয়ার কারন ছিল বেশ স্পষ্ট |
১৮২০ সনে সেরপুরের জমিদারি বাটোয়ারা হইয়া গেলে, জমিদারগন প্রজা হইতে বাটোয়ারার খরচ আদায় মানসে বর্ধিত হারে খাজনা ধার্য করেন |
জমিদার প্রজাসাধারণের নিকট আবোয়ার,খরচা,মাথট প্রভৃতি বহুবিধ ট্যাক্স ধার্য করিয়া প্রজার উপর উৎপীড়ন আরম্ভ করেন |
এই উৎপীড়ন সহ্য করতে না পারিয়া বহু প্রজা জমিদারের বিরুদ্ধে দন্ডায়মান হয় |
তাহারা কুড় ( সেরপুর পরগনার ১ কুড় = ৩ বিঘা ১০ কাঠা) প্রতি চারি আনার অধিক খাজনা দিতে পারিবে না বলিয়া ঘোষণা করে |
ধর্ম প্রচারক টিপু সময় বুঝিয়া বিদ্রোহীদের নেতৃত্ব গ্রহণ করে এবং স্বীয় অভিনব সাম্যমতের প্রচারের দ্বারা সেরপুরে ভীষণ বিপ্লব জাগাইয়া তোলে |
কিন্তু এই সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে শেরপুর শহরকে কেন্দ্র করে নতুন রাজ্য স্থাপন করলেও তাঁরা ২ বছরের অধিক সময় থাকতে পারেননি ইংরেজ সৈন্যদের হাতে পরাজিত হয়ে |
১৮৩২-৩৩ খৃষ্টাব্দে অবশ্য দ্বিতীয় পাগলপন্থী বিদ্রোহ সংগঠিত হয় |
টিপুর সহযোদ্ধা গুমানু সরকার ১৮৩২ সালে মান্দিদের দলপতি রূপে সংগ্রামে অংশ নেন |
উজির সরকার নামে আরো একজন মান্দি গুমানু সরকারের সাথে কাজ করেন |
১৮৩৩ সালে জানকু পাথাং ও দুবরাজ পাথাং বিদ্রোহীদের নেতৃত্ব গ্রহণ করেন |
তাঁরা শেরপুর আক্রমণ করে জমিদারদের গৃহ ও কাছারী বাড়ি লুন্ঠন করেন |
এভাবে তাঁরা অনেকবার আক্রমণ করেন |
এমনকি ইংরেজদের সাথে যুদ্ধ করে বহু শত্রু সৈন্য ধ্বংস করেন |
এদিকে মান্দিদের বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা উঠে পড়ে লাগে |
না পেরে জানকু পাথাং ও দুবরাজ পাথাং কে ধরে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করে |
নানান ভাবে ইংরেজ কর্তৃক নিপীড়নের ফলে মনোবল ভেঙ্গে যায় অনেক বিদ্রোহীর |
এর কারনে দ্বিতীয় পাগলপন্থী বিদ্রোহও ব্যর্থ হয় |
নিখোঁজ হয় জানকু পাথাং ও দুবরাজ পাথাং |
এরকম আরো বেশ কয়েকটি বিদ্রোহ সংগঠিত হয়েছিল |
তন্মধ্যে উল্লেখ্যযোগ্য ১৮৩৭, ১৮৪৮, ১৮৬১, ১৮৬৬, ১৮৭১, ১৮৮২ খৃষ্টাব্দের বিদ্রোহ |
ইতিহাসের এইসব বিদ্রোহের বিদ্রোহী আত্মারা কিছুই কি বলেনা ? কিছূই কি বলে না আক্রমণ-বিদ্রোহ-জেগে উঠার কথা ? |
জমিদারদের জুলুম-নির্যাতনের কবলে পড়ে ক্ষিপ্ত মান্দি জাতিসত্ত্বার মানুষেরা জমিদারদের বিভিন্ন ঘাঁটি ও কর্মচারীদের উপর আক্রমণ আরম্ভ করে ১৮৩৭ খৃষ্টাব্দের দিকে |
এসময় ইংরেজ সৈন্যদের সাথে বেশ কয়েকবার সংঘর্ষ হয় |
১৮৪৮ খৃষ্টাব্দে এই সংগ্রাম শক্তিশালী হয়ে উঠলে মান্দিরা কর দেওয়া বন্ধ করে দেয় |
সরকারী সৈন্যবাহিনীর ভয়ে মান্দিরা পলায়ন করলেও জমিদারদের উপর আক্রমণ তারা অব্যাহত রেখেছিল |
আক্রমণের ফলস্বরূপ মান্দিদের ন্যায্য অধিকার প্রদানের পরিবর্তে সরকারের পরামর্শে মান্দি অঞ্চলের বাজার বন্ধ করে দেয় |
কিন্তু হিতে বিপরীত ঘটে |
আক্রমণ আরো বৃদ্ধি পায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.