content
stringlengths
0
129k
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৮: কুরআনের মর্যাদা (كتاب فضائل القراٰن) 8.
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
২১১৪-[৬] আবূ মূসা আল আশ্'আরী (রাঃ) হতে বর্ণিত
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআন পাঠকারী মু'মিনের দৃষ্টান্ত হলো তুরঞ্জ ফল বা কমলা লেবুর ন্যায়
যার গন্ধ ভাল, স্বাদও উত্তম
যে মু'মিন কুরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায়
এর কোন গন্ধ নেই বটে, কিন্তু উত্তম স্বাদ আছে
কুরআন পাঠ করে না যে মুনাফিক, সে হানাযালাহ্ (তিতা) ফলের মতো, যার কোন গন্ধ নেই অথচ স্বাদ তিতা
আর ওই মুনাফিক যে কুরআন পড়ে তার দৃষ্টান্ত ঐ ফুলের মতো, যার গন্ধ আছে কিন্তু স্বাদ তিতা
(বুখারী, মুসলিম
অন্য এক বর্ণনায় আছে, যে মু'মিন, কুরআন পড়ে ও সে অনুযায়ী 'আমল করে সে কমলা লেবুর মতো
আর যে মু'মিন কুরআন পড়ে না, কিন্তু এর উপর 'আমল করে সে খেজুরের মতো
[1] সহীহ : বুখারী ৫৪২৭, ৫০৫৯, মুসলিম ৭৯৭, তিরমিযী ২৮৬৫, নাসায়ী ৫০৩৮, ইবনু মাজাহ ২১৪, আহমাদ ১৯৫৪৯, সহীহ ইবনু হিব্বান ৭৭০, সহীহ আত্ তারগীব ১৪১৯
اَلْفَصْلُ الْأَوَّلُ
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مثل الْمُؤمن الَّذِي يقْرَأ الْقُرْآن كَمثل الْأُتْرُجَّةِ رِيحُهَا طِيبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يقْرَأ الْقُرْآن كَمثل التمرة لَا ريح لَهَا وطعمها حلوومثل الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ ...
وعن أبي موسى الأشعري قال: قال رسول الله صلى الله عليه وسلم: "مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلوومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها مر ومثل المنافق الذي يقرأ القرآن مثل الريحانة ريحها طيب وطعمها مر" ...
ব্যাখ্যা: কুরআন তিলাওয়াতকারী মু'মিনের দৃষ্টান্ত হলো উতরুজ্জাহ্ বা তুরঞ্জ ফলের ন্যায়
তুরঞ্জ (ফল) হলো বাতাবী লেবু অথবা কমলালেবু জাতীয় একটি অতীব মুখরোচক, উপাদেয় এবং সুগন্ধযুক্ত ফল
'আরবদের নিকট এটি ফলসমূহের মধ্যে শ্রেষ্ঠ ফল
কেউ কেউ বলেছেন, এমনকি এটি সকল দেশের ফলের শ্রেষ্ঠ
এর মধ্যে রয়েছে বহুবিধ বৈশিষ্ট্য ও গুণের সমাহার, দেখতেও ভারী চমৎকার
এর রং সত্যিই দৃষ্টিনন্দন ও হৃদয়গ্রাহী
এতে রয়েছে প্যারালাইসিস, জন্ডিস, কুষ্ঠরোগ এবং অর্শ্ব বা বাউশী রোগসহ বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিষেধক উপাদান
জীবনী শক্তি বর্ধক উপকরণও এতে পূর্ণমাত্রায় বিদ্যমান
হাফেয ইবনু হাজার আসকালানী (রহঃ) বলেন, অন্য কোন ফলের নাম উল্লেখ না করে উতরুজ্জাহ্ ফলের নাম উল্লেখ করার হিকমাত হলো এর ছাল দিয়ে ঔষধ তৈরি হয়, বীজ থেকে নানা উপকারী তৈল বের করা হয়
বলা হয় যে বাড়িতে তুরঞ্জ ফল থাকে সে বাড়িতে জিন্ প্রবেশ করতে পারে না
ওর বীজের উপরের পাতলা আবরণীর সম্পর্ক হলো মু'মিনের কলবের ন্যায়
এছাড়াও ওর বহুবিধ বৈশিষ্ট্য রয়েছে
ঈমানের বিশেষণ খাদ্যের সাথে আর কুরআন তিলাওয়াতের বিশেষণ সুগন্ধির সাথে সাদৃশ্যযুক্ত করা হয়েছে
কেননা ঈমান মু'মিনকে কুরআন ধারণে বাধ্য করে যদিও ঈমান অর্জন কুরআন তিলাওয়াত ছাড়াও সম্ভব
অথবা ঈমানকে সুগন্ধযুক্ত খাদ্যের সাথে সাদৃশ্য দেয়া হয়েছে এজন্য যে, ঈমানের কল্যাণটা হলোঃ আত্মিক, প্রত্যেকের কাছে তা প্রকাশিত হয় না, কিন্তু কুরআন তিলাওয়াতের সুগন্ধি দ্বারা সকলেই উপকৃত হয়
প্রতিটি শ্রোতাই প্রকাশ্যভাবে এর সৌন্দর্যে আপ্লুত হয়
মাযহারী বলেন, কুরআন তিলাওয়াতকারী মু'মিনের দৃষ্টান্ত এরূপ যে, তার দৃঢ় ঈমান স্বীয় অন্তরে সুগন্ধি ছড়ায়, আর সে যখন কুরআন তিলাওয়াত করে তখন তার সম্মোহনী সুর লহরীতে মানুষ প্রশান্তি লাভ করে
শ্রোতা কুরআন শুনে সাওয়াব অর্জন করে এবং সেখান থেকে শিক্ষা লাভ করে
এটাই হলো তুরঞ্জ ফলের দৃষ্টান্ত যার স্বাদও সুন্দর গন্ধও সুন্দর
হাদিসের মানঃ সহিহ ()
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৮: কুরআনের মর্যাদা (كتاب فضائل القراٰن) 8.
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
২১১৫-[৭] 'উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা এ কিতাব কুরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নতি দান করেন
আবার অন্যদেরকে করেন অবনত
(মুসলিম)[1]
[1] সহীহ : মুসলিম ৮১৭, ইবনু মাজাহ ২১৮, আহমাদ ২৩২, দারিমী ৩৪০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫১২৫, শু'আবূল ঈমান ২৪২৮, সহীহাহ্ ২২৩৯
اَلْفَصْلُ الْأَوَّلُ
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: "إِن الله يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ" . رَوَاهُ مُسلم
وعن عمر بن الخطاب قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين" . رواه مسلم
ব্যাখ্যা: নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী, ''আল্লাহ তা'আলা এ কিতাবের দ্বারা কোন জাতিকে উন্নত করেন''
এই কিতাবের অর্থ হলো কুরআনুল কারীম
এটা মহান এবং শাশ্বত মর্যাদাসম্পন্ন পরিপূর্ণ কিতাব
পূর্ববর্তী আসমানী কোন গ্রন্থই এ মর্যাদায় পৌঁছতে পারেনি
এ জাতির উন্নতির কারণ হলো আল কুরআনের প্রতি তাদের বিশ্বাস, আল কুরআনের যথাযথ মর্যাদা দান এবং তার উপর 'আমল করা
এদের মর্যাদা এভাবে বাড়িয়ে দেয়া হবে যে, ইহকালে পাবে তারা এক সম্মানজনক জীবন এবং পরকালে আল্লাহর নৈকট্যশীল পুরস্কারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে
পক্ষান্তরে যারা তার প্রতি পূর্ণরূপে ঈমান আনয়ন করবে না, তার 'আমল ছেড়ে দিবে এবং তার যথাযোগ্য মর্যাদা দানে ব্যর্থ হবে আল্লাহ তা'আলা তাদের লাঞ্ছিত করবেন
যেমন আল্লাহ তা'আলা বলেছেন, ''এ কুরআন দ্বারা আল্লাহ তা'আলা অনেক মানুষকে পথপ্রদর্শন করেন আবার অনেককে করেন পথভ্রষ্ট
'' (সূরা আল বাকারাহ্ ২ :২৬)
হাদিসের মানঃ সহিহ ()
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৮: কুরআনের মর্যাদা (كتاب فضائل القراٰن) 8.
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
২১১৬-[৮] আবূ সা'ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিত
উসায়দ ইবনু হুযায়র (রাঃ) বলেন, এক রাতে তিনি সূরা আল বাকারাহ্ পড়ছিলেন
তাঁর ঘোড়া তাঁর কাছেই বাঁধা ছিল
হঠাৎ ঘোড়াটি লাফিয়ে উঠল
তিনি ঘোড়াটিকে চুপ করালেন
ঘোড়াটি চুপ হলো
তিনি আবার পড়তে লাগলেন
ঘোড়াটি আবার লাফিয়ে উঠল
তিনি ঘোড়াটিকে শান্ত করলেন
আবার পড়তে লাগলেন
আবার ঘোড়াটি লাফিয়ে উঠল
এবার তিনি থেমে গেলেন
কারণ তখন তাঁর ছেলে ইয়াহ্ইয়া ঘোড়াটির কাছাকাছি ছিল
তিনি ওর ক্ষতির আশংকা করলেন
তারপর তিনি তাকে দূরে সরিয়ে নিয়ে আকাশের দিকে মাথা উঠালেন
দেখলেন, (আকাশে) সামিয়ানার মতো (কি একটা ঝুলছে)
আর এতে যেন অনেক বাতি রয়েছে
ভোরে উঠে তিনি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানালেন
(ঘটনা) শুনে তিনি বললেন, তুমি পড়তে থাকলে না কেন ইবনু হুযায়র? তুমি পড়তে থাকলে না কেন? ইবনু হুযায়র বললেন, হে আল্লাহর রসূল! আমার ঘোড়া ইয়াহ্ইয়া-কে মাড়িয়ে দেবার ভয় করছিলাম
সে ছিল ঘোড়াটির কাছাকাছি
তাই পড়া বন্ধ করে তার কাছে গেলাম
আবার আকাশের দিকে মাথা উঠালাম
দেখলাম, সামিয়ানার মতো, এতে প্রদীপের মতো কিছু আছে
তারপর আমি ওখান থেকে বের হলাম