content
stringlengths
0
129k
দীর্ঘ পরিচর্যা এই বিশেষ পরিচর্যা ছাড়া তারা টিকে থাকতে পারে না
এই ব্যাপারটির জন্যই অর্থাৎ ভবিষৎ জিনের টিকে থাকতে সহায়তা করার জন্যই মানুষ সম্ভবতঃ একগামী সম্পর্ক গড়ে তুলে
ব্যাপারটা এক দু দিনে হয়নি, ব্যাপারটা হয়েছে মিলিয়ন বছরের অভ্যাসে
সেটা মাথায় রাখতে হবে
একটি কথা এ প্রসঙ্গে বলা প্রয়োজন - একটি পুরুষ, তাত্ত্বিকভাবে হলেও যে কোন সময়ে এই পৃথিবীর বুকে অসংখ্য নারীর গর্ভে অসংখ্য সন্তানের জন্ম দিতে পারে
কিন্তু একটি মেয়ে একবছরে শুধু একটি পুরুষের শুক্রানু দিয়েই গর্ভ নিশ্চিত করতে পারে - এর বেশি নয়
পুরুষ তাত্ত্বিকভাবে হলেও - শিশুর যত্ন নিয়ে 'সময় নষ্ট' করার চেয়ে অধিক নারীর সাথে সম্পর্ক করায় উৎসাহিত হতে পারতো, কারণ এভাবে সে তার জিনের বহুসংখ্যক প্রতিলিপি করতে পারত (ব্যাপারটা যে কোন কোন ক্ষেত্রে হয় না তা নয়, সেজন্যই একটি সম্পর্কে পুরুষেরাই বেশি প্রতারণা করে), কিন্তু দেখা গেছে এভাবে কাজ করলে 'অসহায়' হয়ে জন্মানো শিশুরা বাড়তি পরিচর্যাটুকু পায় না
আদিম কালের রূঢ় পরিবেশে, যে দম্পতির শিশুরা (পুরুষের বহুগামীতার কারণে এবং অন্যান্য কারণে) বাড়তি পরিচর্যা পায়নি, তারা টিকে থাকতে পারেনি, ফলে সেই ট্রেইটগুলোই অধিকহারে নির্বাচিত হয়েছিল - যেখানে পুরুষেরা এদিক সেদিক ছোঁক ছোঁক করার চেয়ে নিজের বাচ্চার যত্ন নেবে
মেয়েরাও সেধরনের পার্টনারের প্রতিই আকৃষ্ট হয়েছিল, যে কিনা সম্পর্কে বিশ্বস্ত থাকবে, এবং নিজের সন্তানের যত্ন নেবে, তার প্রতি ভালবাসা অনুভব করবে
স্বাধীন যে কথাটা বলেছে - এভাবে সবাই নিজের জিনের কথা চিন্তা করতে করতে অটোমেটিক একটি ভাল পৃথিবীর কথাই চিন্তা করবে
এভাবেই বিবর্তনের সিমুলেশনগুলো প্রকৃতিতে কাজ করেছে, এবং এখনো করছে
আতিক রাঢ়ী সেপ্টেম্বর 17, 2010 2:03 অপরাহ্ন -
এভাবে সবাই নিজের জিনের কথা চিন্তা করতে করতে অটোমেটিক একটি ভাল পৃথিবীর কথাই চিন্তা করবে
কিন্তু যারা ইচ্ছাকরেই জিন প্রবাহ থেকে বিরিত থাকছে তারাওকি একটা ভাল পৃথিবী চাইতে পারে ? পারলে সেই প্রেরনার উৎস কি ?
বিপ্লব দা নিচে বলেছেনঃ
দুজন বাঙালীর মধ্যে জেনেটিক পার্থক্য
৭০-৯০ পিপিএম ( দশ লাখে ৭০/৯০), পিতার সাথে পুত্রের
পার্থক্য ১০/২০ পিপিএমে থাকে
সুতরাং একই জাতির অন্যান্য সন্তানের চেয়ে নিজের সন্তানের ঘনিষ্ঠতা খুব বেশী পার্থক্য কিছু না
আমি একটা উদাহরন হাজির করছিঃ
ধরুন যুদ্ধ ঘোষোনা করার ব্যাপার এলো, সেই ঘোষক যাদি পিতা বা মাতা হন তবে তার বিবেচনা বোধ একজন চিরকুমারের থেকে বেশী সহনশীল হবে, এরকম কি আশা করা যায় ?
কারন নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আগে আমি পথ শিশুদের দিকে এখনকার মত খেয়াল করতাম না
কিন্তু এখন বাবা হবার পর থেকে ওদের দেখলে অনেক বেশী কষ্ট পাই
লাইজু নাহার সেপ্টেম্বর 16, 2010 1:51 পূর্বাহ্ন -
আপনাদের আলোচনায় ব্যাপক বিনোদোনিত হলাম!
মইনুল রাজু সেপ্টেম্বর 16, 2010 1:17 পূর্বাহ্ন -
লেখা উৎসর্গ করার সাথে সাথে যে আমাকেও উৎসর্গ করে দিলেন সেটার কি হবে? আমার বউ আগামী ডিসেম্বার-এ তিন সপ্তাহের জন্য সুইডেন থেকে ইউএসএ আসবে
তাই সে-সময়ের জন্য আগে থেকেই লেখা লিখে রাখছি
যাতে করে দুর্মুখেরা বলতে না পারে, বউ পেয়ে লেখা ছেড়ে দিয়েছে
অনেক ধন্যবাদ অভিজিৎ'দা
কিন্তু আপনি কি উদাহরণ টানলেন প্রতিভাবানদের নিয়ে? তাদের নারীসঙ্গ কামনার কথা লিখেছেন, প্রতিভাহীনরা কম যায় না-কি? কয়টা উদাহরণ চান? আমি আর আপনি ছাড়া এ-জগতে কে আছে, যাদের ওই সমস্যা নেই
আরেকটা কথা
আপনার লেখার শেষ লাইন
না, আমি কোনো জীবনেও ভালো ছেলে ছিলাম না
অভিজিৎ সেপ্টেম্বর 16, 2010 2:41 পূর্বাহ্ন -
@মইনুল রাজু,
লেখা উৎসর্গ করার সাথে সাথে যে আমাকেও উৎসর্গ করে দিলেন সেটার কি হবে? আমার বউ আগামী ডিসেম্বার-এ তিন সপ্তাহের জন্য সুইডেন থেকে ইউএসএ আসবে
তাই সে-সময়ের জন্য আগে থেকেই লেখা লিখে রাখছি
তাইলে তো আমার থিওরি ঠিকই আছে
এখনো মৃত হন নাই
তাই লেখা বেরুচ্ছে
ডিসেম্বরে দেখা যাবে কত ধানে কত চাল, আর কত গমে কত আটা!
শুভকামনা রইলো
আদিল মাহমুদ সেপ্টেম্বর 15, 2010 10:59 অপরাহ্ন -
বিয়ে করার সাথে সাথে প্রতিভা কমে যায় ভুলও হতে পারে
কারন দজ্জাল কিসিমের বউ কপালে জুটলে তখন সে লোকে নিশ্চয়ই ঘর সংসারে বেশী থাকতে চাইবে না
বেচারার তখন আর উপায় কি থাকবে? জ্ঞান চর্চাই হবে পালাবার উপায়
বিপ্লব পাল সেপ্টেম্বর 16, 2010 12:24 পূর্বাহ্ন -
@আদিল মাহমুদ,
জ্ঞানচর্চা করাটা ক্ষুদা আর সেক্সের মতন বেসিক নীড
এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা
আমার মনে হয় শেষের কথাটা হবে দর্শন চর্চা
আর "দজ্জাল কিসিমের বৌ" কথাটা অক্সিমরন-বৌ দজ্জাল কিসিমেরই হয়-আর নারীকে পাওয়া যায় অন্যের বৌ বা প্রেমিকার মধ্যে
অভিজিৎ সেপ্টেম্বর 16, 2010 12:34 পূর্বাহ্ন -
ছাইপাশ লেখার একটা উদ্দেশ্য সফল হইসে
দুইজনের দুইটা ক্লাসিক মন্তব্য পাওয়া গেছে-
দজ্জাল কিসিমের বউ কপালে জুটলে তখন সে লোকে নিশ্চয়ই ঘর সংসারে বেশী থাকতে চাইবে না
বেচারার তখন আর উপায় কি থাকবে? জ্ঞান চর্চাই হবে পালাবার উপায়
আর "দজ্জাল কিসিমের বৌ" কথাটা অক্সিমরন-বৌ দজ্জাল কিসিমেরই হয়-আর নারীকে পাওয়া যায় অন্যের বৌ বা প্রেমিকার মধ্যে
এনি ওয়ে আমি এগুলাতে নাই
আমার বউ দজ্জাল কিসিমের না, নিপাট ভাল মানুষ
অপার্থিব সেপ্টেম্বর 16, 2010 12:54 পূর্বাহ্ন -
দুইজনের দুইটা ক্লাসিক মন্তব্য পাওয়া গেছে
আমি আরেকটা যোগ করি
যদিও মানের দিক থেকে আদিল আর বিপ্লবের পরেই স্থান হবেঃ
"বৌ কে দজ্জাল কিসিমই হতে হয় যাতে তার ভয়ে স্বামী অন্যের বৌ বা প্রেমিকার মধ্যে নারী খোঁজার সাহস না পায়"
বিপ্লব পাল সেপ্টেম্বর 16, 2010 1:14 পূর্বাহ্ন -
@অপার্থিব,
বৌ কে দজ্জাল কিসিমই হতে হয় যাতে তার ভয়ে স্বামী অন্যের বৌ বা প্রেমিকার মধ্যে নারী খোঁজার সাহস না পায়"
-বৌ কেন দজ্জাল হয়-তার ও বিবর্তন জনিত ব্যাখ্যা দেখেছি নিউজে
তারা বলেন উহার উৎপত্তি ক্ষমতা বলে একটি বস্তু হইতে-নারীর কাছে ক্ষমতার সংজ্ঞা পুরুষদের বলদ বানানো
সংসার হইতেছে একটি বলদে টানা গাড়ি-বৌ গাড়ির চালক, পুরুষ সেটিকে টানে
অপার্থিব সেপ্টেম্বর 16, 2010 1:42 পূর্বাহ্ন -
@বিপ্লব পাল,
সংসার হইতেছে একটি বলদে টানা গাড়ি-বৌ গাড়ির চালক, পুরুষ সেটিকে টানে
সেটা হলে মন্দ কি
একটা টীমওয়ার্ক তো
একজন ছাড়া অন্যজনের চলবেনা
আর টানার কাজ চালানো থেকে খারাপ নয়
চালকের দায়িত্ব বেশি, চিন্তাও করতে হয়
টানকের এই সব চিন্তা থেকে রেহাই
নন্দিনী সেপ্টেম্বর 25, 2010 3:19 অপরাহ্ন -
@বিপ্লব পাল,
বাহ ! চমতকার সব মন্তব্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি
ছুতো ধরে মুখোশ কেমন করে খুলে খুলে পরে কারো কারো তাই দেখছি ! 🙂
ব্রাইট স্মাইল্ সেপ্টেম্বর 16, 2010 2:11 পূর্বাহ্ন -
@অপার্থিব,
"বৌ কে দজ্জাল কিসিমই হতে হয় যাতে তার ভয়ে স্বামী অন্যের বৌ বা প্রেমিকার মধ্যে নারী খোঁজার সাহস না পায়"
কিন্তু তারপরেও স্বামীর অন্যের বৌ বা প্রেমিকার মধ্যে নারী খোঁজার সাহসের কোন অভাব হয় না
বৌ-এর দজ্জাল হয়ে লাভ কি?
আদিল মাহমুদ সেপ্টেম্বর 16, 2010 2:17 পূর্বাহ্ন -
@অপার্থিব,
উলটাও হতে পারে কিন্তু
এক দজ্জালের ভয়ে যদি অন্য নারীর আশ্রয় খোজে???
বিপ্লব পাল সেপ্টেম্বর 16, 2010 1:08 পূর্বাহ্ন -
আদিল মাহমুদ সেপ্টেম্বর 16, 2010 12:58 পূর্বাহ্ন -
@বিপ্লব পাল,
আপনার জ্ঞানচর্চার উপর আমার আস্থা অগাধ হলেও, আপনাকে উদ্দেশ্য করে কিন্তু ঐ উক্তি করিনি 🙂
যদিও বিবিধ বিষয়ে আপনার জ্ঞান দেখলে আমি সবসময়ই মুগ্ধ হই, সাহিত্য, ধর্ম, অর্থনীতি, রাজনীতি, দর্শন কি নেই? অনেকটা হীরক রাজার মত সাপ ব্যাং শকুনের ঠ্যাং কি নাই সেখানে?
কথাবার্তা তো মনে হয় ধীরে ধীরে বিপদজনক দিকে মোড় নিচ্ছে, মহিলা সদস্যারা সহসাই বিদ্রোহ করে বসতে পারেন