content stringlengths 0 129k |
|---|
আর আমি আমার নিঃস্বার্থ ভালবাসার নিদর্শন স্বরূপ যখন তাকে তারই স্বার্থে একটু ঝাড়ি ঝুড়ি দেই (রূপক অর্থে) তখন সে তা বুঝতেই পারেনা |
আমি যদি এই ঝাড়ি ঝুড়ি বন্ধ করে দেই, যদি একটু ছাড় দেই, সকল সাহিত্যিক তসলিমার 'ক' এর নায়ক হতে বেশী সময় নিবেনা |
আমার সন্দেহ জাগে প্রত্যেক পুরুষের মাঝে একজন বিল ক্লিনটন, হুমায়ুন আহমেদ বাস করে কি না? তখন যারা হিলারি, গুলতেকিন হতে পারেনি তাদের কী হবে? |
আদিল মাহমুদ সেপ্টেম্বর 15, 2010 10:43 অপরাহ্ন - |
আমি তো জানতাম বয়সের সাথে মেধা কমে সম্পূর্ন শারীরিক কারনে; মস্তিকের গ্রে ম্যাটার সম্ভবত কমে যায় (হুবহু তা হয়ত নয়, মোট কথা মস্তিকের কর্মক্ষমতা কমে যায়) |
বেশ কিছু ইন্টারেষ্টিং পরিসংখ্যান |
তবে একই জাতীয় পরিসংখ্যান কি বিখ্যাত মহিলাদের নিয়ে একই বা কোন রকম প্যাটার্ন পাওয়া গেছে? |
সংশপ্তক সেপ্টেম্বর 16, 2010 12:09 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
তবে একই জাতীয় পরিসংখ্যান কি বিখ্যাত মহিলাদের নিয়ে একই বা কোন রকম প্যাটার্ন পাওয়া গেছে? |
জ্বী, পাওয়া গেছে |
এই প্রবন্ধেই অভিজিৎ রায় : 2, 3 ও 4 এ তা রেখা চিত্রের মাধ্যমে দেখিয়েছেন |
রেখা চিত্রগুলোতে দেখানো হয়েছে যে, বয়স বা বৈবাহিক মর্যাদা মহিলাদের মেধার ভেক্টরের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য প্রভাব ফেলে না |
আদিল মাহমুদ সেপ্টেম্বর 16, 2010 2:58 পূর্বাহ্ন - |
ওহ হো, খেয়াল করিনি |
পুরুষদেরই দেখি কেবল চিত্ত চাঞ্চল্যের ফল হতে পারে আকাশ পাতাল |
ইরতিশাদ সেপ্টেম্বর 15, 2010 10:09 অপরাহ্ন - |
এই আলোচনায় অংশ নিতে পারছিনা, কারণ আমি অনেক বছর ধরে 'মৃত' |
রাজুর জন্য সমবেদনা রইলো |
স্বাধীন সেপ্টেম্বর 15, 2010 8:59 অপরাহ্ন - |
পুরুষ মানুষ দুই প্রকারের - জীবিত আর বিবাহিত |
আমার মতে এই কথাটি বদলের সময় এসেছে |
বিবাহের পরে আসলে প্রোডাক্টিভিটি কমে না |
আমার মতে অনেক ক্ষেত্রে বাড়ে |
টুনা-টুনিতে বেশ ভালই সময় কেটে যায়, কাজে কর্মেও আগ্রহ থাকে প্রচুর |
সমস্যাটি শুরু হয় যখন নুতন একজনের আগমন ঘটে |
এখান থেকেই বিবর্তনের খেলা শুরু হয় |
প্রকৃতি বনাম প্রকৃতির দ্বন্দ্ব শুরু হয়ে যায় |
জিন রক্ষার তাগিদ নাকি নিজস্বতা বজায়ের তাগিদ এই দুইয়ের দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই সেলফিশ জিনই জিতে যায় |
নিজের সব কিছু ত্যাগ করে জিন রক্ষায় সময় দেওয়াটাই তখন মুখ্য হয়ে যায় |
যা কিছু বললাম সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম |
বহু দিন দ্বন্দ্বে ছিলাম করণীয় ঠিক করার ব্যাপারে |
শেষে বিবর্তনের কাছে হার মানা ছাড়া কোন গতি দেখলাম না |
এই সিরিজটাতে নিয়মিত আছি |
সিরিজ শেষ হলে কিছু বলার থাকলে বলবো |
বিপ্লব পাল সেপ্টেম্বর 15, 2010 9:09 অপরাহ্ন - |
এটা ঠিক বলেছে |
আসলে সব কিছুই সামাজিক প্রেক্ষিতে |
এদেশে কারুর বিয়ে না হলে, সে মোটেও প্রোডাক্টিভ হয় না |
বরং সম্পুর্ন আনপ্রোডাক্টিভ হয়-সব সময় ডেটিং সাইট নইলে চ্যাটে বসে থাকে |
এগুলো আমাদের সবার অভিজ্ঞতা |
আবার ভারতে অভিজ্ঞতা উলটো-ওখানে ডেটিং করার স্কোপ কম বলে আমি দেখি অবিবাহিতরা অনেক বেশী প্রোডাক্টিভ |
অভিজিৎ সেপ্টেম্বর 15, 2010 9:27 অপরাহ্ন - |
@স্বাধীন এবং বিপ্লব, |
তোমাদের কথা ঠিকই আছে |
আমিও আমার লেখার নীচের দিকে আভাস দিয়েছিলাম - |
অবশ্য এ ধরণের ট্রেণ্ডের ফলাফল যাই হোক এর কারণ নিয়ে বিতর্ক করার সুযোগ আছে পুরোমাত্রায় |
'কমন সেন্স' থেকেই বোঝা যায় যে, পেশার বাইরেও বিবাহিত বিজ্ঞানীদের বড় একটা সময় সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করা সহ আণুষঙ্গিক পার্থিব কাজে ব্যয় করতে হয় |
আর আধুনিক বিশ্বে পুরুষদের পাশাপাশি মেয়েদেরও কিন্তু নিজস্ব ক্যারিয়ার থাকে |
ফলে গৃহস্থালীর কাজগুলো প্রায়শঃই স্বামী স্ত্রীতে ভাগাভাগি করে নিতে হয়; আর এগুলো করতে গিয়ে তাদের একাডেমিক গবেষনার সময় কমে আসে |
অবিবাহিত বিজ্ঞানীরা যেহেতু পুরোটা সময় এসমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্ত থাকেন সেহেতু তারা গবেষণায় প্রতিভা স্ফুরণের সুযোগ এবং সময় পান বেশি |
কাজেই প্রতিভা লোপের ব্যাপারটা কতটা জৈবিক আর কতটা সামাজিক - তা নিয়ে সন্দেহ করার অবকাশ আছে |
তারপরেও আরেকটা মজার বিষয়ের দিকে অনেক গবেষক আলোকপাত করেছেন |
বিবর্তনীয় মনোবিজ্ঞান নিয়ে গবেষণারত কিছু গবেষক দেখিয়েছেন যে, সত্তুরের দশকে কিংবা তার আগে মেয়েদের খুব একটা 'নিজস্ব ক্যারিয়ার' ছিলো না |
সে সময় গৃহস্থালীর কাজগুলো মূলতঃ মেয়েরাই করতো |
ফলে বিবাহিত পুরুষ বিজ্ঞানীদের তেমন একটা বাচ্চা কাচ্চা ঘর সংসার নিয়ে মাথা ঘামাতে হতো না |
কিন্তু তারপরেও বিবাহিত বিজ্ঞানীদের প্রতিভার স্ফুরণে কোন উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি |
ভিক্টোরীয় পুরুষতান্ত্রিক সমাজ হোক, আর আধুনিক জেণ্ডার সচেতন সমাজ হোক, ট্রেণ্ড একটাই - বিয়ের পর একইভাবে প্রতিভার স্ফুরণ কমে আসে একই ধারায় |
ব্যাপারটা ইন্টারেস্টিং |
আমি সাতোসি কানাজাওয়ার পেপার থেকে উল্লেখ করি - |
. , , , , , ' . . (1978) . , , 18 19 , . .' 1969 1970, . , , , , ( ) , . |
. , . ( , 1997, . 116) . (1998) , , ' . , '' '' , '' '' ( ) . |
তবে লেখাতে উল্লেখ করেছি যে, এগুলো বিজ্ঞানের শক্ত কাঠামোর উপরে দাঁড়িয়ে নেই, কেবল সাম্প্রতিক গবেষণার একটা ক্ষেত্র তৈরি করছে; কাজেই ব্যাপারগুলোকে একেবারে অভ্রান্ত বৈজ্ঞানিক ফলাফল হিসেবে গ্রহণ না করাই বাঞ্ছনীয় হবে এ মুহূর্তে |
আমি সেটা বলেছিলামও সতর্কবানী হিসেবে মার লেখার শুরুতেই - এই পর্বটিতে বিজ্ঞানের চেয়ে ফ্যান্টাসিই হয়তো বেশি পাবেন পাঠকেরা |
তাই পাঠকদের এই পর্বটি খুব বেশি সিরিয়াসলি না নেবার অনুরোধ করছি |
স্বাধীন সেপ্টেম্বর 15, 2010 10:08 অপরাহ্ন - |
এই পর্বটিতে বিজ্ঞানের চেয়ে ফ্যান্টাসিই হয়তো বেশি পাবেন পাঠকেরা |
তাই পাঠকদের এই পর্বটি খুব বেশি সিরিয়াসলি না নেবার অনুরোধ করছি |
সিরিয়াস মন্তব্য করলাম কই 😥 |
নিজের অভিজ্ঞতার কথা শুধু শেয়ার করলাম |
সিরিয়াস একটি মন্তব্য করতে চেয়েছিলাম 😉 |
অনেকটুকু লিখেও ফেলি মন্তব্যে |
তার পর মনে হল ধূর অভিজিৎ ব্যাটার পোষ্টে মন্তব্য না বাড়িয়ে নিজের পোষ্টের সংখ্যাই বাড়াই না কেন 😛 ? তাই পোষ্ট আকারেই দিয়ে দিলাম সেটাকে আরেকটু টেনে লম্বা করে |
বিপ্লব রহমান সেপ্টেম্বর 15, 2010 7:06 অপরাহ্ন - |
অভিজিৎ দা'র আরেকটি চমৎকার লেখা |
এই সুযোগে 'আইনস্টাইনের প্রেম' কাহিনীও পড়লাম |
কত্তো অজানা রে! 😛 |
রৌরব সেপ্টেম্বর 15, 2010 5:19 অপরাহ্ন - |
হিচকক-কে কি আসলেই অসাধারণ সাহিত্যিক বলতে চেয়েছিলেন, না সিনেমা শিল্পী? |
অভিজিৎ সেপ্টেম্বর 15, 2010 7:00 অপরাহ্ন - |
হ্যা শিল্পীই বলতে চেয়েছিলাম |
আসলে মার্ক টোয়েন আর একগাদা বুইড়া বাঙ্গালি সাহিত্যিকদের সাথে এক সাথে হিচককের নাম চলে আসায় এমনটি মনে হচ্ছে |
ঠিক করে দিচ্ছি |
রৌরব সেপ্টেম্বর 15, 2010 7:14 অপরাহ্ন - |
রবীন্দ্রনাথ তার বার্ধক্যে এসেও অবলীলায় কবিতা গল্প নাটক উপন্যাস লিখেছেন তরুণ সাহিত্যিকদের সাথে পাল্লা দিয়ে |
এর কারণ কি বলে আপনার মনে হয় 😉 ? আমার মনে হয় এটা লোকটার বুড়ো বয়সেও "সঙ্গমী মননের অভিব্যক্তি" ... গুজব তো অনেক কিছুই শুনতে পাই |
এ ব্যাপারে মুক্তমনার সবচেয়ে প্রতিভাবান লেখক ফরিদ আহমেদের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি :: |
ভবঘুরে সেপ্টেম্বর 15, 2010 7:19 অপরাহ্ন - |
আমার মনে হয় এটা লোকটার বুড়ো বয়সেও "সঙ্গমী মননের অভিব্যক্তি" ... গুজব তো অনেক কিছুই শুনতে পাই |
কথায় বলে না - ষাট বছরেতে হয়না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু 😀 -রবীন্দ্রনাথ ওই গোছের কিছু ছিলেন মনে হয় |
অভিজিৎ সেপ্টেম্বর 16, 2010 7:13 পূর্বাহ্ন - |
এ ব্যাপারে মুক্তমনার সবচেয়ে প্রতিভাবান লেখক ফরিদ আহমেদের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি |
তবে কয়েকদিন ধরেই দেখছি তিনি (আবারো) উধাও |
আদিল মাহামুদ সহ আর কার কারো ধারনা উনি এই সময়টায় গাঁজা না কি যেন সেবন করেন, আর তারপরেই হঠাৎ তুরীয় স্ফুলিঙ্গে আবির্ভূত হন |
🙂 এবারের আবির্ভাবে আমাদের উপর দিয়ে কি ধরণের ঝঞ্ঝা বয়ে যায় তার প্রতীক্ষায় আছি |
আদিল মাহমুদ সেপ্টেম্বর 17, 2010 7:45 পূর্বাহ্ন - |
ধারনা যে খুব ভুল না তার প্রমান তো হাতে নাতে পাওয়া গেছে |
কমেন্টেই সাহিত্যের এমন ঝিলিক আর কার পক্ষে কি ভাবে মারা সম্ভব? |
ফরিদ আহমেদ সেপ্টেম্বর 17, 2010 9:42 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.