content
stringlengths
0
129k
আপনারা সবাই মিলে কী শুরু করলেন বলেনতো
রৌরবকে পুরো ফাজলেমি করে ইচ্ছাকৃতভাবে একগাদা অনুপ্রাস ব্যবহার করে উত্তর দিয়েছি
অনুপ্রাসের অতিরিক্ত ব্যবহার করি আমি মূলত দুটো ক্ষেত্রে
হালকা কিছু লেখার ক্ষেত্রে, নতুবা কারো সাথে ঝগড়া করার ক্ষেত্রে
ওতে সাহিত্যের ঝিলিক পাওয়াটা, আর জমির দলিলে সাহিত্যের উপাদান খুঁজে পাওয়া একই কথা
ফরিদ আহমেদ সেপ্টেম্বর 16, 2010 6:37 অপরাহ্ন -
এ ব্যাপারে মুক্তমনার সবচেয়ে প্রতিভাবান লেখক ফরিদ আহমেদের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি
ভাইরে, আকাশের উপরে তুললেন, নাকি পাতালের তলানিতে নিয়ে ফেললেন, সেইটাইতো বুঝতে পারলাম না
এত প্রতিভা থাকলেতো সুবর্ণ কঙ্কণ পরা সুহাসিনী সব সুবাসিত সুন্দরীদের নিয়ে সুসমৃদ্ধ সুধাময় সুচিস্নিগ্ধ হতো সময়গুলো আমার
ঘটনাতো ঘটেছে বরং উলটো
মুক্তমনায় লেখালেখি শুরু করার পর থেকেই লহনা ললিত ললনারা সব কপাট খুলে লোপাট হওয়া শুরু হয়েছে আমার ললাট থেকে
শুধু লোপাট হলেও না হয় কোনো আপত্তি ছিল না, কিন্তু সবচেয়ে বড় বিপত্তি হচ্ছে যে, এদের অনেকের সাথেই বেশ পিত্তি জ্বলানো খিস্তিখেউরের ভিত্তিভূমির ভূমিকাও রচিত হয়ে গিয়েছে আমার
আবাল্য আরাধ্য অবলাদের অনাগমণে অনুর্বর, অসফল এবং অশোভিত এখন আমার অল্পজ্ঞ জীবন
অভি বরং পুরুষের প্রবল প্রতিভার প্রতি অবলাদের আকৃষ্টতার পাশাপাশি আকসার কোলাহলময় কুৎসিত কলহেরও একটা কো-রিলেশন করে দেখতে পারে
পুরুষের প্রভাময় এবং প্রমাদহীন প্রতিভা থাকলেই যে প্রমীলারা পটাপট তাদের প্রেমে পড়ে না, বরং প্রায়শই পিটাপিটি করার প্রাণান্তকর পণ করে তার উজ্জ্বল উদাহরণ হচ্ছি আমি
রৌরব সেপ্টেম্বর 17, 2010 5:09 পূর্বাহ্ন -
@ফরিদ আহমেদ,
আবাল্য আরাধ্য অবলাদের অনাগমণে অনুর্বর, অসফল এবং অশোভিত এখন আমার অল্পজ্ঞ জীবন
ঠিক যেন শেষের কবিতা!
ফরিদ আহমেদ সেপ্টেম্বর 17, 2010 9:46 পূর্বাহ্ন -
শেষে কি না রবীন্দ্রনাথকেও অপমান করলেন
বেচারা মরে গিয়েও দেখছি বাঁচতে পারবে না আপনাদের এই সব লাঞ্ছনা-গঞ্জনা থেকে
রামগড়ুড়ের ছানা সেপ্টেম্বর 15, 2010 5:03 অপরাহ্ন -
আর মাত্র ১০ বছর 🙁 🙁
অভিজিৎ সেপ্টেম্বর 15, 2010 7:01 অপরাহ্ন -
@রামগড়ুড়ের ছানা,
এখনো সময় আছে মৃত্যু থেকে বাঁচতে পারো নিঊটনের মতো
সাইফুল ইসলাম সেপ্টেম্বর 15, 2010 4:28 অপরাহ্ন -
অভিজিৎ দা,
দুটো ব্যাপার
প্রথমটা হলঃ
অপরাধপ্রবণতা আর প্রতিভা কি তবে এক সূত্রে গাঁথা?
ব্যপারটা কি এভাবে বল যায়, যে অপরাধ প্রবনতা এবং মেধাবিকাশ দুটোই যৌবনের ধর্ম? কারন আপনার লেখায় কিন্তু এটা স্পষ্ট নয় যে, অপরাধ প্রবনতা আর মেধার বিকাশের আসলেই একই উৎস কিনা? আমার বোঝারও ভুল হতে পারে
আর সাহিত্যিকদের ব্যপারটা মনে হয় অনেকটা অভিজ্ঞতার ব্যাপার
মানে হল একজন লেখক যত বেশি দিন লিখবে ততই তার লেখা ক্ষুরধার হতে থাকবে
কিন্তু বিজ্ঞানের ব্যাপারটা মনে হয় আলাদা
এখানে অভিজ্ঞতা না, সৃষ্টিশীলতাটা বেশি কাজ করে
সাইফুল ইসলাম সেপ্টেম্বর 15, 2010 4:29 অপরাহ্ন -
ভুলে পুরো উত্তরটা উদ্ধৃতিতে চলে গেছে
রামগড়ুড়ের ছানা সেপ্টেম্বর 15, 2010 5:48 অপরাহ্ন -
@সাইফুল ইসলাম,
এখন ঠিক আছে?
সাইফুল ইসলাম সেপ্টেম্বর 16, 2010 3:05 অপরাহ্ন -
@রামগড়ুড়ের ছানা,
আরে মিয়া তুমি না থাকলে কি যে কি হইত
অভিজিৎ সেপ্টেম্বর 15, 2010 6:39 অপরাহ্ন -
@সাইফুল ইসলাম,
আর সাহিত্যিকদের ব্যপারটা মনে হয় অনেকটা অভিজ্ঞতার ব্যাপার
মানে হল একজন লেখক যত বেশি দিন লিখবে ততই তার লেখা ক্ষুরধার হতে থাকবে
কিন্তু বিজ্ঞানের ব্যাপারটা মনে হয় আলাদা
এখানে অভিজ্ঞতা না, সৃষ্টিশীলতাটা বেশি কাজ করে
এই ব্যাপারটা আমি ১৬ নং ফুটনোটে ব্যাখ্যা করেছিলেম একটু
এখানে আবারো উদ্ধৃত করি -
গবেষক ডেভিড গ্যালেনসনের মতে পদার্থবিজ্ঞান এবং গনিতের তাত্ত্বিক বিষয় নিয়ে যারা গবেষনা করেন তারা মুলতঃ 'কনসেপচুয়াল ইনোভেটর' ( ), আর শিল্প সাহিত্য নিয়ে সৃষ্টির খেলা যারা খেলেন তারা 'এক্সপেরিমেন্টাল ইনোভেটর' ( )
তিনি তার গবেষণায় দেখানোর চেষ্টা করেছেন যে, 'কনসেপচুয়াল ইনোভেটর'রা তাদের জীবনের প্রাথমিক সময়ে বা তরুণ বয়সেই সবচেয়ে বেশি প্রতিভার বিচ্ছুরণ ঘটান, আর অপরদিকে 'এক্সপেরিমেন্টাল ইনোভেটর'রা ঘটান জীবনের মধ্যবয়সে বা শেষদিকে
অভিজিৎ সেপ্টেম্বর 15, 2010 9:44 অপরাহ্ন -
@সাইফুল ইসলাম,
আরেকটি অংশের উত্তর দেয়া বাকি ছিল
প্রশ্ন ছিল-
ব্যপারটা কি এভাবে বল যায়, যে অপরাধ প্রবনতা এবং মেধাবিকাশ দুটোই যৌবনের ধর্ম? কারন আপনার লেখায় কিন্তু এটা স্পষ্ট নয় যে, অপরাধ প্রবনতা আর মেধার বিকাশের আসলেই একই উৎস কিনা? আমার বোঝারও ভুল হতে পারে
আসলেই অপরাধপ্রবণতার সাথে মেধার কোন সত্যিকার যোগসূত্র আছে কিনা তা কিন্তু আমরা জানি না
সেজন্যই 'একই উৎস' কিনা এনিয়ে কঙ্কলুসিভ ভাবে আমি কিছু বলি নি
তবে, কিছু গবেষণা থেকে যা জানা গেছে তা হল - বয়স-অপরাধ রেখচিত্রের ( - ) এবং বয়স-প্রতিভা রেখচিত্র (- ) দুটির ক্ষেত্রেই দেখা যাচ্ছে - বয়ঃসন্ধির সময় থেকেই পুরুষদের মধ্যে প্রতিভার স্ফুরণ বাড়তে থাকে, আর তা একেবারে শীর্ষে পৌঁছায় যৌবনের প্রারম্ভে, ত্রিশ বছরের পর থেকে তা দ্রুতগতিতে কমতে থাকে, আর তারপরে তা একেবারেই আনুভূমিক হয়ে যায়
বিবর্তন মনোবিজ্ঞান নিয়ে গবেষণারত অনেক গবেষক বলার চেষ্টা করেছেন অপরাধ প্রবণতা এবং প্রতিভা আসলে দুটোই সঙ্গমী মননের অভিব্যক্তি
বয়ঃসন্ধির সময় থেকেই পুরুষদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়তে থাকে, তার আগে তেমন নয়
কারণ, জৈবিকভাবে চিন্তা করলে, বয়ঃসন্ধির আগে প্রতিযোগিতামূলক মনোভাবের কোন প্রজননগত উপযোগিতা নেই
কারণ সেই প্রতিযোগিতামূলক মনোভাবকে প্রজননগত সফলতায় স্থানান্তরিত করা সেই সময় সম্ভব হয় না
কিন্তু বয়ঃসন্ধিকাল স্পর্শ করার সাথে সাথে প্রতিযোগিতামূলক অভিব্যক্তিগুলো দ্রুতগতিতে বাড়তে থাকে
যখন থেকে দেহ সর্বপোরি প্রজননের জন্য প্রস্তুত হয়ে উঠে তখন থেকেই প্রতিটি প্রতিযোগিতার ক্ষেত্র (সেটা সহিংসতাই হোক, অথবা হোক বিশেষ দিকে প্রতিভাময় দীপ্তি) স্ফুরিত হতে থাকে তীব্র বেগে
মধ্য বয়সের পর সেই আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে আসে জৈবিক নিয়মেই
সে হিসেবে, আপনি যেটা বলেছেন, অপরাধ প্রবনতা এবং মেধাবিকাশ দুটোই যৌবনের ধর্ম বললে মিথ্যে বলা হবে না সম্ভবতঃ
আলিম আল রাজি সেপ্টেম্বর 15, 2010 3:21 অপরাহ্ন -
আরেকটি চমৎকার লেখা
গ্যালারীতে বসলাম
দেখি আলোচনা কতদূর যায়
আবুল কাশেম সেপ্টেম্বর 15, 2010 2:17 অপরাহ্ন -
অভিজিতের এই লেখাটি বেশ চিন্তার বিষয়
বিবাহের পর জীবিত ্পুরুষ মৃত হয় - অনেকেই হয় দেখেছি
তা হলে নারীদের কী হয়
্বিবাহের পরে কী মৃত নারী জীবিত হয়?
আমি অনেক নারীকে দেখেছি বিবাহের পূর্বে মুখই খুলেনা
তবে বিবাহের পর তার মুখে খৈ ভাজছে
তাহলে কি বলা যাবে বিবাহ ব্যাবস্থাটা শুধুমাত্র মেয়েদেরকে চাঙ্গা করার জন্য?
বয়সের সাথে সব কিছুর পরিবর্তন হয় তা সত্যি
আমরা এই প্রাকৃতিক নিয়ম সর্বদাই দেখছি
একটা ফলদায়ক বৃক্ষ যৌবন কালেই সবচাইতে স্বাস্থকর অঢেল ফল দেয়
গাছটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার ফল বিস্বাদ এবং নগণ্য
আচ্ছা বিজ্ঞান কী কোনদিন পারবে বৃদ্ধকে যৌবনে ফিরিয়ে দিতে? আমি বুঝাচ্ছি করা যাবে নাকি মানুষের বয়স? আজকাল ত দেখছি সবই হচ্ছে
তাহলে মানুষের বয়স হবার যুগ কতদিন পরে আসবে? এব্যাপারে বিবর্তনবাদ থেকে কিছু আস্বাসের বাণী কি আছে?
অপার্থিব সেপ্টেম্বর 15, 2010 2:56 অপরাহ্ন -
@আবুল কাশেম,
বিবর্তন কাজ করে বংশাণু (জীন) বা ডিএনএ লেভেল এ
জীনের বা ডীএনএর কোন সেক্স নেই
ডিএনএ বা জীনোম দেখে কারো সেক্স নিরূপণ করা যায় না
লিংগ পার্থক্য ক্রোমজম লেভেল থেকে শুরু হয়
মেয়েদের বা ছেলেদের বিবর্তন কৌশলের তফাৎটা হল এর ভিন্ন প্রকাশ
কাজেই আপনার প্রশ্নের উত্তরে আমার মত হল না, নারীরাও এই বার্ধক্যের করাল গ্রাস থেকে নিস্তার পায় না
আর বিবাহ পূর্ব নারীর মেনিমুখোতা আর বিবাহ উত্তর নারীদের মুখরতাটা কালচারাল ব্যাপার
পশ্চিমা সমাজে এর উল্টোটাই বরং বেশী সত্য
বয়স রিসাইক্লিং এর ব্যাপারে বিবর্তনবাদ থেকে আশ্বাস তো আমরা পাবই না বরং বিবর্তনবাদ এই ব্যাপারে বেশ কঠিন হৃদয়