content stringlengths 0 129k |
|---|
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর ৬ অক্টোবর অসুস্থবোধ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয় |
সেসময় এক মাসেরও বেশি হাসপাতালে ছিলেন |
পরবর্তী সময়ে আবার অসুস্থবোধ করলে ২০১৯ সালের ১ এপ্রিল পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় |
মুক্তির আগপর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন |
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মহানুভবতার কারণে করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগে ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি পান বেগম খালেদা জিয়া |
এরপর আরও তিনদফা সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে |
তার মুক্তির ক্ষেত্রে শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল তিনি বিদেশে যেতে পারবেন না এবং দেশের পছন্দমতো যেকোনো হাসপাতালে চিকিৎসা নেবেন |
বিএনপি বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অজুহাতে মাঠ গরম করার দিকে বেশি তৎপর হলেও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে আদৌ আন্তরিক মনে হচ্ছে না |
খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা থাকলেও বিদেশ থেকে ডাক্তার আনার ক্ষেত্রে তো কোনো বাধা নেই |
কিন্তু সেদিকে বিএনপির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না |
বিএনপি যদি প্রকৃতপক্ষেই খালেদা জিয়ার সুচিকিৎসার কথা ভাবত তাহলে তারা আন্দোলনের নামে জলঘোলা না করে চিকিৎসার দিকে আরও বেশি নজর দিত |
কথায় কথায় আন্দোলনের হুমকি, সরকার পতনের কথা বলত না |
সরকারের কাছে দেনদরবারের পাশাপাশি আইনগতভাবে প্যারোলে মুক্তির জন্য চেষ্টা করতে দেখতে পারত |
মির্জা ফখরুল বলেছেন, বেগম খালেদা জিয়াকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে |
বেগম জিয়া ২১ মাস ধরে মুক্ত আছেন |
তিনি পরিবারের সঙ্গে থাকেন |
আর আশপাশে ঘোরাঘুরি করেন বিএনপির নেতাকর্মীরা |
আর ব্যক্তিগত পছন্দের চিকিৎসকরাই তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন |
তাহলে স্লো পয়জনিং যদি কেউ করে থাকেন তাহলে আপনজনদের মধ্যেই তো কেউ করেছেন |
এখানে তো সরকারের করার কোনো সুযোগই নেই |
আবার তিনি এ-ও বলছেন, খালেদা জিয়ার রোগনির্ণয়ের প্রযুক্তি দেশে নেই |
এসব উদ্ভট কথা বলে তিনি জনগণের কাছে সার্কাসের জোকারে পরিণত হয়েছেন |
পৃথিবীর ইতিহাসে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসা দেয়ার উদাহরণ কি আছে? নেই, সেটা জেনেও বিএনপি খালেদা জিয়াকে পুঁজি করে আন্দোলনের ইস্যু তৈরির চেষ্টা করছে |
বিএনপি-জামায়াতপন্থি কিছু কথিত বুদ্ধিজীবী টেলিভিশনে গলা ফাটাচ্ছে সরকারের উচিত মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো |
যারা মানবিক হওয়ার কথা বলেন, তারা কি কখনও নিজেরা আত্মোপলব্ধি করেছেন যে, শেখ হাসিনা কতটা মানবিক হলে খালেদা জিয়াকে নির্বাহী ক্ষমতার বলে সাজা স্থগিত করে মুক্তভাবে চলাফেরা সুযোগ করে দিয়েছেন |
শুধু কি তাই? বেগম জিয়া যখন জেলে ছিলেন তখন তাকে দেখাশোনার জন্য ব্যক্তিগত গৃহপরিচারিকা ফাতেমাকে সঙ্গে থাকার সুযোগ করে দেন |
বঙ্গবন্ধুকন্যা বলেই এমন উদারতা দেখাতে পারেন |
যেসব বুদ্ধিজীবী খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে উঠে পড়ে লেগেছেন তারা কি নিশ্চয়তা দিতে পারবেন খালেদা জিয়া বিদেশে থেকে চিকিৎসা শেষে আবার দেশে ফিরে আসবেন? বেগম জিয়ার পুত্র তারেক রহমান যিনিও একজন দণ্ডপ্রাপ্ত আসামি |
তিনি ১৪ বছর ধরে চিকিৎসার কথা বলে পালিয়ে আছেন |
বিএনপি নেতাদের তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করলে বলেন, তিনি চিকিৎসা শেষে দেশে ফিরবেন |
তারেক রহমান এমন কী রোগে আক্রান্ত যে চৌদ্দ বছরে সুস্থ হতে পারেননি |
এটা হলো রাজনৈতিক অসুস্থতা |
খালেদা জিয়াও একবার দেশ ছাড়তে পারলে আর ফিরে আসবেন না, এটা নিশ্চিত করে বলা যায় |
তখন মা-ছেলে মিলে দেশের বিরুদ্ধে আরও জোরালোভাবে ষড়যন্ত্র শুরু করবে |
বিএনপি নেতারা মায়াকান্না করলেও যার জন্য খালেদা জিয়ার এই পরিণতি তার সেই সুপুত্র তারেক রহমান একবারও মাকে দেখতে আসার আগ্রহ দেখাননি |
অনেকে যুক্তি দেখান তিনি গ্রেপ্তার আতঙ্কে আসতে পারছেন না |
তারেক রহমান বিএনপির অন্যতম 'শীর্ষনেতা', তিনি কেন গ্রেপ্তারকে ভয় পাবেন? নৈতিকভাবে দুর্বল বলেই কারাগারকে ভয় পায় |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের ডাকে সাড়া দিয়ে ঝড়ের রাতে প্রবল স্রোতে সাঁতার কেটে দামোদর নদী পার হয়ে অসুস্থ মার কাছে পৌঁছেছিলেন |
আর তারেক রহমান অসুস্থ মাকে রেখে আরাম আয়েশ করে বেড়াচ্ছেন! এতেই বোঝা যায় মায়ের প্রতি তিনি কতটা উদাসীন! তিনি মাকে নিয়ে রাজনীতি করবেন নাকি মায়ের ভালোবাসার টানে দেশে ফিরে আসবেন এখন সেটিই দেখার সময় এসেছে |
লেখক: সদস্য, সম্প্রীতি বাংলাদেশ ও সাবেক ছাত্রনেতা |
[ ] |
শেয়ার করুন |
খালেদা জিয়ার চিকিৎসা কেন বিদেশে হবে? |
আমীন আল রশীদ, |
২৮ নভেম্বর, ২০২১ ১৩:০৪ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী |
সাংবিধানিকভাবেই তার ক্ষমতা এতই যে, তিনি শুধু প্রাকৃতিক বিষয়গুলোর বাইরে সব করতে পারেন |
সুতরাং তিনি চাইলেই বিএনপির দাবি অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া সম্ভব |
কিন্তু তিনি কেন চাইবেন? যিনি বিশ্বাস করেন এবং আদালত যেখানে রায়ও দিয়েছেন যে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তাকে (তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা) হত্যার জন্য যে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল, সেটি তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের নির্দেশেই হয়েছে |
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্ণনা করতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, 'বেগম জিয়া জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন |
' তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ২০ নভেম্বর ফেসবুকে লিখেছেন, খালেদা জিয়া তার পুরানো জটিল রোগগুলো ছাড়াও ডিকমপেন্স্যাটেড লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন |
শরীর থেকে রক্ত যেতে যেতে তার হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং রক্তবমি হতে থাকলে তাকে এবার হাসপাতালে নেয়া হয় |
মারুফ কামাল খানের অভিযোগ: বেগম জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং হার্ট, কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন |
তিনি নিয়মিত চিকিৎসাধীন ও চিকিৎসকদের তদারকিতে ছিলেন |
তাকে জেলে নেয়ার পর সব বন্ধ হয়ে যায় |
উপযুক্ত চিকিৎসার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে, তার অবস্থারও গুরুতর অবনতি ঘটে |
এ অবস্থায় কয়েকটি বিষয় ও প্রশ্ন সামনে আসছে |
১. বিএনপির দাবি 'সুচিকিৎসার' জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া হোক |
২. দণ্ডবিধির ৪০১ ধারা প্রয়োগ করে খালেদা জিয়ার শাস্তি মওকুফ করা হোক |
এই ধারায় বলা হয়েছে, সরকার যেকোনো সময় বিনাশর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেরূপ শর্তে যে দণ্ডে দণ্ডিত হয়েছে, সেই দণ্ডের কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবেন |
তার মানে হলো- আদালত কোনো নাগরিককে কোনো অপরাধের জন্য দণ্ড দিলেও সরকার তার নির্বাহী ক্ষমতাবলে ওই দণ্ড মওকুফ বা স্থগিত করতে পারবেন |
এটি সরকারের একটি বিরাট ক্ষমতা |
৩. খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন |
কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হলে অপরাধ স্বীকার করতে হবে |
প্রশ্ন হলো- খালেদা জিয়া কেন তার 'আপসহীন নেত্রী'র বিশেষণের সঙ্গে 'আপস' করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন এবং কেন নিজের অপরাধ স্বীকার করবেন? |
৪. বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী |
সাংবিধানিকভাবেই তার ক্ষমতা এতই যে, তিনি শুধু প্রাকৃতিক বিষয়গুলোর বাইরে সব করতে পারেন |
সুতরাং তিনি চাইলেই বিএনপির দাবি অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া সম্ভব |
কিন্তু তিনি কেন চাইবেন? |
যিনি বিশ্বাস করেন এবং আদালত যেখানে রায়ও দিয়েছেন যে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তাকে (তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা) হত্যার জন্য যে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল, সেটি তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের নির্দেশেই হয়েছে |
সুতরাং যে দল তাকে হত্যার জন্য গ্রেনেড মারল, সেই দলের শীর্ষ নেতার দাবি মেনে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মতো মহানুভবতা তিনি কেন দেখাবেন? আমাদের দেশের প্রতিহিংসার রাজনীতিতে এই ধরনের মহানুভবতা বা পরমতসহিষ্ণুতা কবে ছিল? |
৫. মির্জা ফখরুলের ভাষ্য জীবনমৃত্যুর সন্ধিক্ষণের সবশেষ পরিণতি হিসেবে যদি দেশের মাটিতেই খালেদা জিয়ার মৃত্যু হয়, তাহলে কী পরিস্থিতি তৈরি হবে এবং তার মৃত্যুর দায় সরকারের উপরে এসে পড়বে কি না? |
৬. এখানে খালেদা জিয়ার মৃত্যু হলে তার দল কি সরকার পতনের আন্দোলন শুরু করে দেবে? সেই ক্ষমতা তাদের আছে বা জনগণ তাদের সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে? |
এসব প্রশ্নের নির্মোহ এবং পক্ষপাতমুক্ত উত্তর দেয়া যে কারো পক্ষেই কঠিন |
তবে যে বিষয়টি এখন সামনে আনা দরকার তা হলো- খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কেন বিদেশে নিতে হবে? দেশের হাসপাতাল ও চিকিৎসকদের উপরে তার বা তার পরিবার ও দলের কেন আস্থা নেই? দেশে কি তার রোগের চিকিৎসা নেই? যদি না থাকে তাহলে দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছরে চিকিৎসাব্যবস্থার কী উন্নতিটা হলো? |
কেন স্বাধীনতার ৫০ বছরেও দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা গেল না, যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসার নিশ্চয়তা দেয়া যায় এবং সেই চিকিৎসার উপরে তার পরিবার ও দলের পূর্ণ আস্থা রয়েছে? কেন দেশের এমপি-মন্ত্রী এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও চিকিৎসা, এমনকি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যও সিঙ্গাপুর যেতে হয়? কেন... |
খালেদা জিয়াকে বিদেশেই কেন নিতে হবে? |
মারুফ কামাল খান লিখেছেন, খালেদা জিয়া তার পুরানো জটিল রোগগুলো ছাড়াও ডিকমপেন্স্যাটেড লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন |
এর দুটি মাত্র চিকিৎসা |
স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন থেরাপি এবং তাতেও কাজ না হলে লিভার ট্রান্সপ্লান্ট করা |
এর কোনোটিই বাংলাদেশে সম্ভব নয় এবং করার সুযোগ নেই |
তার দাবি, বর্তমানে খালেদা জিয়ার যে অবস্থা তাতে দেশে চিকিৎসার সুযোগ নেই বললেই চলে |
সরকারের তরফে বলা হচ্ছিলো, বিএনপি বা খালেদা জিয়ার পরিবার চাইলে তার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনতে পারে |
কিন্তু এ বিষয়ে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার গত ২৬ নভেম্বর রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বলেছেন, বিদেশ থেকে চিকিৎসক এনেও লাভ নেই |
কারণ পরীক্ষার ল্যাব, যন্ত্রপাতি, হাসপাতাল সবই বাংলাদেশের - যার উপরে মানুষের আস্থা নেই |
অতএব তাকে বিদেশেই নিতে হবে |
মুদ্রার অন্যপিঠ হলো- করোনার দুই বছরে দেশের মানুষ বিদেশে চিকিৎসা করাতে যায়নি বা যেতে পারেনি |
এই সময়ের মধ্যে কি কেউ এমন কোনো অসুস্থ হননি যাতে করে তাকে বিদেশে নেয়ার প্রয়োজন ছিল? নাকি প্রয়োজন হলেও বাধ্য হয়ে তারা অপেক্ষা করেছেন? |
এমন কোনো ঘটনা কি ঘটেছে যে, কোনো একজনকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারায় তার মৃত্যু হয়েছে? এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার সংখ্যা কত - সেটি কি কোনোদিন জানা যাবে? আর যদি এরকম ঘটনা না ঘটে থাকে, অর্থাৎ বিদেশে না গিয়েও যদি রোগ ভালো করা যায় তাহলে ভবিষ্যতে কি চিকিৎসা এবং স্বাস্থ্য-পরীক্ষার জন্য মানুষের বিদেশমুখিতা কমবে? ক... |
ধরা যাক সরকার কোনোভাবেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দিল না এবং দেশেই তার মৃত্যু হলো |
তারপর কী হবে? বিএনপি সরকার পতনের আন্দোলনের ডাক দেবে এবং সাধারণ মানুষ সেই ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে যাবে? কেন নামবে? তার স্বার্থ কী? |
আওয়ামী লীগের পতনের পরে বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের লাভ কী? তাছাড়া সরকার পতনের আন্দোলনের জন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দল যেরকম সংগঠিত ও শক্তিশালী থাকা দরকার, বিএনপির সেটি আছে? গত কয়েক বছরে বিএনপি কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে? |
হঠাৎ করেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার |
সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫-১০ টাকা |
রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সবধরনের পেঁয়াজের দামই বেড়েছে |
খুচরা বাজারে মান ভেদে এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.