content stringlengths 0 129k |
|---|
১৯৬০ সালে শ্রীহট্ট দক্ষিণ মহকুমার নাম পরিবর্তিত হয়ে মৌলভী সৈয়দ কুদরত উল্লাহর নামানুসারে এ মহকুমার নাম হয় মৌলভীবাজার |
১৯৮৪ সালে মৌলভীবাজার জেলায় উন্নীত হয় |
দীর্ঘদিন ধরে বর্তমান মৌলভীবাজার জেলার থানা ছিল ছয়টি |
এর মধ্যে সবচেয়ে পুরাতন থানা শ্রীমঙ্গল, যা ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয় |
মৌলভীবাজার সদর থানা, রাজনগর ও কুলাউড়া থানা তিনটি প্রতিষ্ঠা লাভ করে ১৯২২ সালে |
বড়লেখা থানা সৃষ্টি হয় ১৯৪০ সালে |
কমলগঞ্জ থানার সৃষ্টি ১৯৮৩ সালে |
জুড়ী এলাকার নামকরণ করা হয় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বয়ে আসা 'জুড়ী' নদীর নামানুসারে |
নদীটি বর্তমান জুড়ী থানা এলাকার মধ্য দিয়ে হাকালুকি হাওড় হয়ে কুশিয়ারা নদীর সঙ্গে মিলেছে |
নদীর দুপাশেই জুড়ী থানা এলাকার বিস্তৃতি |
কুলাউড়া থানার অধীনে জুড়ী নামে একটি পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে |
১৯৯৯ সালে ক্যাম্পটি তদন্ত কেন্দ্রে উন্নীত হয় |
যেহেতু কুলাউড়া থানার সতেরোটি ইউনিয়ন এবং বড়লেখা থানার বারোটি ইউনিয়ন ছিল |
সুতরাং বড়ো দুটি থানার মাঝখানে অবস্থিত জুড়ী এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে |
এ কারণে আলাদা একটি থানা সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভূত হয় |
এরই প্রেক্ষিতে ২৬ আগস্ট ২০০৪ সালে নিকার এর ৯০তম বৈঠকে বাংলাদেশের ৪৭১তম প্রাশাসনিক উপজেলা হিসেবে জুড়ী থানার আত্মপ্রকাশ ঘটে |
থানা সৃষ্টির সময়ে এর ইউনিয়ন ধরা হয় আটটি |
মনোরম আর নয়নাভিরাম পরিবেশে অবস্থিত জুড়ি থানা |
এর মধ্যে বড়লেখা থানার চারটি (যথা-পূর্বজুড়ী, পশ্চিমজুড়ী, দক্ষিণভাগ ও সুজানগর ইউনিয়ন) এবং কুলাউড়া থানার চারটি (যথা-জায়ফরনগর, গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউনিয়ন) |
পরবর্তীকালে মহামান্য হাইকোর্টে রিটের আলোকে বড়লেখা থানার দক্ষিণভাগ ও সুজানগর ইউনিয়ন বাদ পড়ে বাকি ছয়টি ইউনিয়ন নিয়ে বর্তমানে থানাটির কার্যক্রম চলছে |
ইউনিয়নগুলো হলো-পূর্বজুড়ী, পশ্চিমজুড়ী, জায়ফরনগর, গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা |
প্রতিটি ইউনিয়নকে একটি পুলিশ ইউনিট হিসেবে বিবেচনা করে বিট হিসেবে নাম দেওয়া হয়েছে |
প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চলমান |
উল্লেখ্য যে, পুলিশিং-কে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়াই বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য |
জুড়ী থানার উত্তরে বড়লেখা থানা, দক্ষিণে কুলাউড়া থানা, পূর্বে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের সীমানা ও পশ্চিমে হাকালুকি হাওড় |
থানা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর |
এখানে রয়েছে এগারোটি চা বাগান, কমলা বাগান, খাসিয়া পল্লি, প্রস্তাবিত বঙ্গবন্ধু সাফারি পার্ক এলাকা, হাকালুকি হাওড়ের একাংশ |
পূর্বে কুলাউড়া হতে শাহবাজপুর হয়ে যে ট্রেন লাইন ভারতের করিমগঞ্জ পর্যন্ত ছিল, তা আবার চালু হতে যাচ্ছে |
জুড়ীতে একটি রেলস্টেশন হবে |
জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর এলএ কেস নং-১/২০১২-২০১৩ মূলে জুড়ী উপজেলার বাছিরপুর মৌজায়, কুলাউড়া-বড়লেখা সড়কের সঙ্গে ১.০০ একর জমি জুড়ী থানার নামে অধিগ্রহণ করা হয় |
পুলিশ বিভাগের একশত একটি জরাজীর্ণ থানাভবন টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্পের অধীনে ছয়তলা ভিতবিশিষ্ট |
চারতলা আধুনিক জুড়ী থানাভবন নির্মাণের লক্ষ্যে ২০১৫-২০১৬ অর্থ সনে দরপত্র আহYান করা হয় |
৭,৩১,৪৪,৩৫০ (সাত কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা ব্যয়ে থানাভবনটি নির্মিত হয়েছে |
ভবনের বিভিন্ন ফ্লোরে রয়েছে অফিসকক্ষ ও আবাসনসহ অন্যান্য সুবিধাদি |
বন্যা ও করোনার কারণে ভবন নির্মাণ কাজ সম্পন্ন করতে বিলম্ব হয় |
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়ের উপস্থিতিতে আজ ০৯ অক্টোবর ২০২১ খ্রি. শনিবার জুড়ী থানাভবনের উদ্বোধন করা হচ্ছে |
২০১৬ সালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জুড়ী থানা ভবননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন |
প্রতি তলায় ৬৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনের সামনে রয়েছে সবুজ মাঠ ও সুদৃশ্য ফুলের বাগান |
থানা আঙিনায় প্রবেশের মুখেই বামপাশে রয়েছে একটি নয়নাভিরাম ছোট পুকুর |
থানার সেবা প্রত্যাশীগণ থানা আঙ্গিনা ও ভবনে প্রবেশের পর এর আয়োজন দেখে মুগ্ধ হবেন |
বর্তমানে যারা জুড়ী থানা পুলিশে কাজ করছেন এবং ভবিষ্যতেও যারা কাজ করবেন তাদের কাছে প্রত্যাশা, সুন্দর ভবনে অবস্থান করে জনগণকে উন্নত ব্যবহারের মাধ্যমে দ্রæত ও কাক্সিক্ষত সেবা নিশ্চিত করবেন |
জুড়ী থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে 'একটি আধুনিক থানার জন্মকথা' শিরোনামে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের তত্ত¡াবধানে |
গ্রন্থটিতে মৌলভীবাজার তথা জুড়ী থানা এলাকার ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে |
সচিত্র ও তথ্য সংবলিত আকারে সফলতার সঙ্গে থানা পুলিশের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বেশ কিছু করণীয় বিষয়ও তুলে ধরা হয়েছে বইটিতে |
এটি করতে গিয়ে বাস্তব জ্ঞান ও আইনের দিকটি মাথায় রাখা হয়েছে |
থানায় কর্মরত এবং থানায় নবাগত পুলিশ সদস্যগণ বইটি পাঠ করে জুড়ী থানা এলাকা ও থানা পুলিশিং বিষয়ে সম্যক ধারণা অর্জন করতে পারবেন |
পুলিশ সদস্যগণের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে বইটি সহায়ক হবে |
সাধারণ পাঠকও বইটি পড়ে জুড়ী এলাকার ইতিহাস ও ঐতিহ্যসহ পুলিশি কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন |
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে |
মাননীয় প্রধানমন্ত্রী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নত করার লক্ষ্যে পুলিশকে উন্নত সুযোগ-সুবিধা দেওয়ার পক্ষে কাজ করে যাচ্ছেন |
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি মহোদয় এ ধারাকে বেগবান করার জন্য দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন |
মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যগণ নিরলসভাবে শ্রম দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারের দিকনির্দেশনা বাস্তবায়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন |
লেখক : ডিআইজি, সিলেট রেঞ্জ |
সাবস্ক্রাইব করুন বার্তা ইউটিউব চ্যানেল আমরা নিজস্ব সংবাদ তৈরীর পাশাপাশি জাতীয়/আন্তর্জাতিক গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে সূত্রসহ প্রকাশ করে থাকি |
তাই কোনো আপত্তি থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল |
কখনো কখনো খবরের আকালে সম্পাদকীয় লেখার জন্য বিষয় খুঁজে বেড়াতে হয় |
খবরের কাগজে খবর তো থাকবেই |
কিন্তু যেকোনো বিষয় নিয়েই তো সম্পাদকীয় লেখা যায় না |
আবার কোনো কোনো সংখ্যায় সম্পাদকীয় লেখার মতো গুরুত্ব বহন করে এমন অনেক খবরাখবর থাকে |
তখন কোনটা ছেড়ে কোনটা নির্বাচন করাই কঠিন হয়ে পড়ে |
এই যেমন ঠিকানার ২৯ সেপ্টেম্বর ২০২১ সংখ্যা |
অন্য পৃষ্ঠার সংবাদ বাদ থাক |
প্রথম পৃষ্ঠায় ১৫টি সংবাদ পরিবেশন করা হয়েছে |
কম-বেশি গুরুত্ব বিবেচনায় ১৫টি সংবাদই সম্পাদকীয় লেখার মতো |
১৫টি সংবাদের মধ্যে ১২টি সংবাদই বাংলাদেশ নিয়ে |
অবশিষ্ট তিনটির মধ্যে একটি সার্ক নিয়ে |
আর দুটি যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট |
এর মধ্য থেকে যে সংবাদটি এ সংখ্যার সম্পাদকীয়র জন্য নির্বাচন করা হলো, সংবাদটি আমেরিকায় যারা আনডকুমেন্টেড বসবাস করছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ |
এ দেশে সব প্রবাসীর স্বপ্ন বৈধ হওয়ার |
তার জন্য কত রকম যে চেষ্টা |
অর্থ ব্যয় |
অনেকে সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে নিঃস্ব পর্যন্ত হয়ে যায় |
ইমিগ্রেশন ইস্যু নিয়ে নানা সময়ে নানা রকম খবর প্রকাশিত হয়ে থাকে |
এর মধ্যে কোনোটা থাকে আশা জাগানিয়া, কোনোটা হতাশায় ঢাকা |
কখনো ইমিগ্র্যান্টদের জন্য দুঃসংবাদ বয়ে আনে কোনো কোনো খবর |
আবার অভিবাসীদের ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনও কোনো কোনো সময় বেকায়দায় পড়ে যায় |
এসব থেকেই প্রতীয়মান হয়, অভিবাসী বিশেষ করে কাগজপত্রহীন অভিবাসী এবং দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও ইমিগ্রেশনের নিউজ কত তাৎপর্যপূর্ণ |
আমেরিকাকে বলা হয় ইমিগ্র্যান্ট-বান্ধব দেশ |
নিজ দেশে নিপীড়নের শিকার মানুষেরা আশ্রয় খোঁজেন আমেরিকায় |
আমেরিকাও গভীর মমতায় স্বদেশছাড়া আশ্রয়হীন মানুষদের বুকে টেনে নেয় |
আশ্রয় দেয় |
এটা অনেকটা দেওয়া-নেওয়ার প্রশ্ন |
আজকের আমেরিকা গড়ে উঠেছে অনেকটা অভিবাসীদের শ্রমে-মেধায় |
তাই তো আমেরিকায় ইমিগ্র্যান্টদের আশ্রয়দানের বিষয়টিকে বিবেচনা করা আমেরিকার অনেকটা কৃতজ্ঞতা স্বীকার এবং অনেকটা উদারতা প্রদর্শন |
'অভিবাসী ইস্যুতে বেকায়দায় পড়তে যাচ্ছে বাইডেন প্রশাসন' শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে সামনে রেখেই এই ভূমিকার অবতারণা |
সংবাদটি প্রকাশিত হয়েছে ঠিকানার ২৯ সেপ্টেম্বর ২০২১ সংখ্যার প্রথম পৃষ্ঠায় |
খবরটির শুরুতেই বলা হয়েছে, 'অভিবাসী ইস্যুতে বেকায়দায় পড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন |
বিশেষ করে, টেক্সাস সীমান্ত জড়ো হওয়া হাইতি থেকে আসা লোকজন তার প্রশাসনের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছে |
টেক্সাসের রিড গ্রান্ডির ডেল রিও ইন্টারন্যাশনাল ব্রিজের কাছে অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে থাকা শরণার্থীরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ই আসতে শুরু করে |
অভিবাসন নিয়ে রাজনীতির সূচনা ট্রাম্পের সময় হলেও এর জের টেনে চলছে বাইডেন প্রশাসন |
জো বাইডেনকে ইমিগ্রেশন-বান্ধব প্রেসিডেন্ট হিসেবে জানে বিশ্ববাসী |
প্রেসিডন্ট ট্রাম্প ইমিগ্র্যান্টদের জীবনে নাভিশ্বাস তুলেছিলেন |
মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল আনডকুমেন্টেড নন, বৈধ অভিবাসীরাও সে সময় দুর্ভাবনার মধ্যে দিন কাটাতেন |
কারো মনেই স্বস্তি ছিল না |
চারদিকে আনডকুমেন্টেড, যাকে বলে অবৈধ অভিবাসী, তাদের জন্য ঘোর দুর্দিন |
চারদিকে অন্ধকার |
সাদা-কালোর বৈষম্য |
খ্রিষ্টান-মুসলমানে বৈষম্য |
আমেরিকা তার মূল চেতনা থেকে দূরে সরে যেতে থাকে |
যে আদর্শের ভিত্তির ওপর আমেরিকা দাঁড়িয়ে, যা আমেরিকার শক্তির উৎসNতা ধসে পড়ার অবস্থায় এসে দাঁড়ায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.