content stringlengths 0 129k |
|---|
কিন্তু শুধুমাত্র যাচাইযোগ্যতাই কোনো কিছু্ উইকিপিডিয়া সংযুক্ত করার জন্য যথেষ্ট নয় |
উইকিপিডিয়ার নিবন্ধগুলো যা হওয়া চলবে না: |
কাল্পনিক কাজ বা গল্পের শুধুমাত্র প্লটের বিবরণ |
উইকিপিডিয়া গল্প বা কাল্পনিক কাহিনীকে একটি বিশ্বকোষীয় নিবন্ধ হিসেবে বিবেচেনা করে |
অর্থাৎ, কোনো উল্লেখযোগ্য কাজের প্রেক্ষাপট, প্রভাব, তাৎপর্য প্রভৃতি |
প্লটের একটি সংক্ষিপ্ত ও যথাযথ সারসংক্ষেপ ঐ গল্পের একটি সুন্দর ধারণা দিতে সহায়ক হতে পারে |
তাই বিশ্বকোষীয় নিবন্ধে সেটুকু ধারণা দেওয়া সেই উল্লেখ্যযোগ্য গল্পটির জন্য প্রযোজ্য |
বিস্তারিত তথ্যের জন্য দেখুন: উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা (কাল্পনিক গল্প বিষয়ে লেখা)#প্লটের সারসংক্ষেপ |
গানের কথার ডেটাবেজ |
১৯৯২ সালের পর প্রকাশিত বেশিরভাগ গানের কথা কপিরাইটকৃত |
এ ধরনের গানের কথা থেকে কোনো উদ্ধৃতি প্রদানকালে সেটি অবশ্যই যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে দিতে হবে |
সেই সাথে উদ্ধৃত লেখাটি বিষয়টির সাথে সরাসরি সম্পর্ক আছে এমন ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন ব্যতীত সরাসরি উদ্ধৃতিদানের মাধ্যমে দিতে হবে, যা গানটির স্টাইল সম্পর্কে জানানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে |
যে সকল গানের কথা পাবলিক ডোমেইনে মুক্ত সেইসকল গানের কথাও সম্পূর্ণটি উইকিপিডিয়ায় সংযুক্ত করা যাবে না (এর পরিবর্তে এ ধরনের গানের কথা উইকিসংকলনে যাওয় উচিত) |
এধরনের গানের ওপর লেখা নিবন্ধে গীতিকার, প্রকাশের তারিখ, এই গানটির অর্জন, তাৎপর্য, সমালোচনা ইত্যাদি উল্লেখযোগ্য তথ্যাদি উল্লেখ করা উচিত |
কপিরাইটমুক্ত গানের কথা থেকে উদ্ধৃতিদানের ক্ষেত্রেও প্রয়োজনের কথা মাথায় রেখে যথাযথ পরিমাণ অংশ উল্লেখ করা উচিত |
সেটি হতে হবে নিবন্ধের আলোচ্য অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ |
উদ্ধৃত কথাগুলো গানটির স্টাইল বর্ণনায় সহায়ক হিসেবে পরিগণিত হতে হবে |
সম্পূর্ণ গানের কথা উইকিসংকলনে যুক্ত করা যাবে, এবং নিবন্ধে উইকিসংকলনের ঐ গানের পাতার একটি বহিঃসংযোগও উল্লেখ করা যাবে |
কিন্তু কোনো অবস্থাতেই কপিরাইটকৃত গানের কথাযুক্ত সাইটের লিংক যুক্ত করবেন না, যদি না লিংকটি ঐ গানের কথার কোনো অংশের উদ্ধৃতির তথ্যসূত্র হিসেবে গণ্য হয় |
সেই সাথে তথ্যসূত্রে পুরো গানের কথাটিও তুলে দেবেন না |
বিস্তারিত জানতে দেখুন: উইকিপিডিয়া:প্রাথমিক উৎসের অনুলিপি করবেন না |
পরিসংখ্যানের অতিরিক্ত তালিকা |
কোনো পরিসংখ্যানের লম্বা ও বিবৃত লেখা পাঠককে ধাধায় ফেলতে পারে, বা নিবন্ধটির প্রাঞ্জলতা কমিয়ে দিতে পারে |
তাই নিবন্ধে প্রয়োজনের অতিরিক্ত পরিসংখ্যান উল্লেখ করা উচিত নয়, এবং পরিসংখ্যানটি সাধারণ পাঠকের বুঝতে পারার জন্য প্রয়োজনীয় লেখা বা বিবরণ নিবন্ধে থাকা উচিত |
অনেক বিবৃত উপাত্তের লিস্টের ক্ষেত্রে গ্রাফের পাশাপাশি টেবিল আকারে পরিসংখ্যানটি তুলে ধরলে তা বেশি মাত্রায় পাঠকের বোধগম্য হয়, এবং প্রযোজ্য ক্ষেত্রে এটাই করা উচিত |
খবরের প্রতিবেদন |
উইকিপিডিয়া ঐতিহাসিক কোনো উল্লেখযোগ্য ব্যক্তির বা কর্মসূচির ওপর নিবন্ধ গ্রহণ করে |
খবরের প্রতিবেদন এসকল বিশ্বকোষীয় নিবন্ধের ওপর তথ্যসূত্র পাবার একটি কার্যকরী মাধ্যম হতে পারে |
কিন্তু সকল কর্মসূচির বা অনুষ্ঠানের একটি পৃথক বিশ্বকোষীয় নিবন্ধ হবার মতো উল্লেখযোগ্যতা নেই |
এইসব কর্মসূচির গৎবাধা খবর প্রতিবেদনগুলো, যেমন: ঘোষণা, খেলাধূলা, এবং ট্যাবলয়েড প্রতিবেদন কোনো নিবন্ধ উল্লেখযোগ্যতার বড় কোনো প্রমাণ হিসেবে স্বীকৃত নয় |
এমনকী একটি নিবন্ধ উল্লেখযোগ্য হলেও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগত বা একক কোনো নিয়ামক উল্লেখযোগ্য নাও হতে পারে |
যদি না কোনো একক নিয়ামকের ওপর খবরের প্রতিবেদ ঐ নির্দিষ্ট ক্ষেত্রটি ছাপিয়ে আরো অন্যান্য ক্ষেত্রে ও একাধিক নির্ভরযোগ্য উৎসে/খবরের প্রতিবেদনে বিস্তৃত হয়, তবে তা উইকিপিডিয়ায় পৃথক নিবন্ধ হিসেবে থাকার জন্য যোগ্য হবে না |
এক্ষেত্রে নজরে রাখা প্রয়োজন উল্লেখযোগ্য একক ব্যক্তির ক্ষেত্রে তাঁর সকল বিষয়ে আলোচনা করা উচিত নয়, বরং আলোচ্য কর্মসূচির সাথে তাঁর সংশ্লিষ্টতার অনুপাত অনুসারে শুধুমাত্র সেটুকুই আলোচ্য নিবন্ধে উল্লেখ করা উচিত |
বিস্তারিত জানতে দেখুন: উইকিপিডিয়া:জীবিত ব্যক্তির জীবনী |
যখন সাম্প্রতিক কোনো উন্নয়ন বা কোনো বিষয়ে সঠিক তথ্য যোগ করতে যাচ্ছেন তখন ব্রেকিং নিউজ বা তাজা খবর ধরনের কোনোকিছুকে ফোকাস করবেন না |
সাম্প্রতিক কোনো খবর ধারাবাহিকভাবে যোগ করা উইকিপিডিয়ার জন্যে অনেক ক্ষেত্রে যথাযথ নাও হতে পারে |
এগুলো উইকিপিডিয়ারই আরেকটি সহপ্রকল্প উইকিসংবাদের জন্য প্রযোজ্য |
আরো দেখুন: উইকিপিডিয়া:সংবাদমূলক নিবন্ধ |
প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন |
আরো বলতে গেলে, উইকিপিডিয়ার নিবন্ধগুলো প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেয় না |
এবং নিবন্ধে এ ধরনের মতো করে কোনো তথ্যাদি উপস্থাপন করা উচিত নয় |
নিবন্ধে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষভাবে, বিশ্বকোষীয় রচনাশৈলী মেনে উপস্থাপনার করা উচিত |
উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর পেতে দেখুন: উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন |
উইকিপিডিয়া সেন্সরকৃত নয় |
নীতি-সংক্ষেপ: |
: |
: |
আরও দেখুন: উইকিপিডিয়া:ধর্মদ্বেষিতা, উইকিপিডিয়া:যৌনমূলক বিষয়বস্তু, উইকিপিডিয়া:বিষয়বস্তু দাবিত্যাগ, উইকপিডিয়া:সংরক্ষণ ও উইকিপিডিয়া:চিত্র না দেখার সুযোগ |
উইকিপিডিয়ায় এমন বিষয়বস্তু থাকতে পারে যা কোনো পাঠক আপত্তিকর বা ক্ষতিকর মনে করতে পারেন |
এরকম ক্ষেত্রে উইকিপিডিয়া বিষয়বস্তু দাবিত্যাগ দেখুন |
যে-কেউ একটি নিবন্ধ সম্পাদনা করতে পারেন, এবং এই পরিবর্তন তাৎক্ষণিকভাবে প্রদর্শিতও হতে পারে |
তাই উইকিপিডিয়া কখনোই এমন নিশ্চয়তা দেয় না যে, নিবন্ধে ব্যবহৃত ছবি বা বিষয়বস্তু সবসময় সকল পাঠকের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে বা সেটি সবসময় সামাজিক বা ধর্মীয় আদর্শকে মেনে চলবে |
অবশ্যই যে-কোনো অপ্রযোজ্য বিষয়বস্তু (যেমন: কোনো ওয়েবসাইটের অপ্রযোজ্য লিংক বা যে-কোনো প্রকারের ধ্বংসপ্রবণতা) সঙ্গে সঙ্গে অপসৃত করা হয় |
এছাড়াও সেসকল বিষয়বস্তু যা জীবিত ব্যক্তির জীবনী সংক্রান্ত উইকিপিডিয়ার নীতিমালা বা উইকিপিডিয়ার সর্বব্যাপী নীতিমালা ও নির্দেশাবলী ভঙ্গ করে তাও সঙ্গে সঙ্গেই অপসারণ করা হয় |
এ ধরণের নীতিমালার মধ্যে রয়েছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইন, যেখানে উইকিপিডিয়ার সার্ভার হোস্ট হয়েছে সেগুলো |
এ ধরনের নিয়মের লঙ্ঘন ঘটলেও সাধারণত দ্রুত সেই সংক্রান্ত বিষয়বস্তু অপসারণ করা হয় |
তদুপরি, কিছু নিবন্ধে এমন কিছু প্রযোজ্য লেখা, চিত্র, বা লিংক থাকতে পারে যা কিছু ব্যক্তির কাছে আপত্তিকর হতে পারে |
কোনো আলোচিত বিষয়ের ওপর আপত্তিকর বিষয়ের উপস্থাপনার ক্ষেত্রে আপত্তিকর বিষয়টির আপত্তির দিকে দৃষ্টিপাত করা উচিত হবে না |
অর্থাৎ, অপ্রযোজ্যতার শর্তাদি প্রযোজ্য না হলে শুধুমাত্র 'আপত্তিকর' - এই বিষয়টি কোনো চিত্র বা বিষয়বস্তু অপসারণের নিয়ামক হবে না |
সুনির্দিষ্টভাবে বলতে গেলে, যদি কোনো সূত্রসমৃদ্ধ উদ্ধৃতির ভেতর কোনো শব্দ থাকে, যা আপত্তিকর, সেক্ষেত্রে এ ধরনের শব্দ সেন্সর করা যাবে না |
শব্দ ও চিত্র, যেগুলো প্রচলিত পাঠকের কাছে আপত্তিকর, ধর্মদ্বেষী, বা অশ্লীল হিসেবে গণ্য হয় তা শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন তা নিবন্ধের জন্য কিছুটা হলেও তথ্যবহুল, প্রযোজ্য, বা নির্ভূল হিসেবে প্রমাণিত হবে, এবং সমমাত্রার কোনো বিকল্প পাওয়া সম্ভব হচ্ছে না |
উইকিপিডিয়া সম্প্রদায় |
উপরোক্ত নীতিগুলো উইকিপিডিয়ার বিষয়বস্তু সম্পর্কিত |
নিচের নীতিগুলো উইকিপিডিয়ার প্রশাসন ও প্রক্রিয়া সংক্রান্ত |
উইকিপিডিয়া কোনো গণতন্ত্র নয় |
নীতি-সংক্ষেপ: |
: |
: |
:# |
আরও দেখুন: উইকিপিডিয়া:ভোট গ্রহণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো বিকল্প নয় |
উইকিপিডিয়া মূলত একটি বিশ্বকোষ রচনা প্রকল্প, কোনো পরীক্ষামূলক গণতান্ত্রিক প্রকল্প এটি নয় |
উইকিপিডিয়ার সম্পাদকেরা ভোট প্রদানের মাধ্যমে নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সম্মতিতে পৌঁছান |
কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভোটাভুটির মাধ্যমে ঐকমত্যে পৌছাতে হতে পারে, কিন্তু এসব ভোটাভুটির ফলাফল কখনোই চিরস্থির বলে গণ্য করা হয় না |
যদিও সম্পাদকগণ মাঝে মাঝে ঐকমত্য বোঝার জন্য ভোটাভুটির সাহায্য নেন |
ভোটাভুটি কিছু ক্ষেত্রে আলোচনায় সহযোগিতা না করে বরং দ্বার রূদ্ধ করে দেয় |
তাই ভোটের সাহায্য সতর্কতার সাহায্যে নেওয়া উচিত |
ঐকমত্যের মাধ্যমে আগে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়া কোনো সিদ্ধান্তও পরিবর্তন হতে পারে |
উইকিপিডিয়া কোনো আমলাতন্ত্র নয় |
":" শিরোনামকে এখানে পুনর্নির্দেশ করা হয়েছে |
ব্যবহারকারী অধিকার 'ব্যুরোক্রেট'-এর জন্য : দেখুন |
নীতি-সংক্ষেপ: |
: |
: |
উইকিপিডিয়া কোনো সংবিধান দ্বারা পরিচালিত হয় না |
এটি কোনো বিষয় বা বিতর্ক উত্থাপনের স্থান নয়, এবং নিয়মকানুন তৈরি করা সম্প্রদায়ের উদ্দেশ্য নয় |
লিখিত নিয়মগুলো কী গ্রহণ করা হবে বা কী গ্রহণযোগ্য নয়, তার নিয়ামক নয় |
বরং ঐকমত্যের মাধ্যমে সম্প্রদায় এই নিয়মগুলো মেনে চলবে বলে ঐকমত্যে পৌঁছেছে |
ঐকমত্যের ঠিক হয়েছে কী গ্রহণ করা হবে, আর কী বর্জন করা হবে |
এসব ক্ষেত্রে যখন চুপিসারে নির্দেশনা দেওয়া হয়েছে এমনটি উদঘাটিত হয়, তবে তা অপসারিত হয় |
উইকিপিডিয়ার লিখিত নীতিমালা ও নির্দেশাবলী অবশ্যই গুরুত্বের সাথে অনুসরণ করা উচিত, কারণ সেগুলোর অপব্যবহার হতে পারে |
নীতিমালার বিশদ ব্যাখ্যা দানকালে নীতিমালার মূল বিষয়গুলোকে এড়িয়ে যাবেন না |
এই বিষয়ে আরো দিকনির্দেশনা পেতে দেখুন সিস্টেমের সাথে খেলা |
যদি নিয়মকানুনগুলো আপনাকে সত্যিকার অর্থে উইকিপিডিয়ার উন্নতি করতে বাধা দেয়, তবে সেগুলো উপেক্ষা করুন |
উইকিপিডিয়ায় যে-কোনো প্রকার দ্বিমত কঠোর নিয়ম-কানুন বা প্রক্রিয়ার মাধ্যমে সমাধান না করে ঐকমত্য-মূলক আলোচনার ভিত্তিতে নিরসন করা হয় |
আরো বলতে গেলে, পুনরায় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে নীতিমালা ও নির্দেশাবলীগুলো পরিবর্তিত হতে পারে |
কোনো কিছু সংযুক্ত করার ক্ষেত্রে, যেমন: কোনো প্রস্তাবনা বা মনোনয়ন যোগ করার ক্ষেত্রে সংগঠিত প্রক্রিয়াগত কোনো ভুলের জন্য সেটি বাতিল হওয়ার মতো কোনো কারণ তৈরি হয় না |
উইকিপিডিয়া কোনো রণভূমি নয় |
নীতি-সংক্ষেপ: |
: |
উইকিপিডিয়ায় কোনো কিছুর ব্যাপারে ঈর্ষা, অসন্তোষ ধরে রাখা, ব্যক্তিগত সংঘর্ষ ডেকে আনা, ঘৃণা বা ভয় তৈরি করার স্থান নয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.