content stringlengths 0 129k |
|---|
•••► দেশে সমকামীর সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে |
নারী-পুরুষের চেয়ে এদের এইডস ঘটার সম্ভাবনা অনেক বেশী |
•••► এখনও দেশের বিভিন্ন জায়গায় সেলুনে একই ব্লেড দিয়ে ৮-১০ জনের শেভিং এর কাজ চালানো হয় |
শহরে যদিও শেভিং এ আলাদা ব্লেড ব্যবহার করা হয়, কিন্তু চুল কাটার পর এলপাতারি ভাবে লেগে থাকে সামান্য চুল চাঁছার জন্য একটা কমন ব্লেডই ব্যবহার করে নাপিতরা |
এটা সবার দৃষ্টি এড়িয়ে যায় |
যাই হোক, এভাবে বললে, বলে শেষ করা যাবে না |
ধর্মীয় জ্ঞান |
থাকলে এসব নিয়ে ভাবতে হতো না, যেটা আমাদের মধ্যে একেবারেই নেই |
★ এইডস প্রতিরোধে করণীয়: |
•••► ধর্মীয় অনুশাসন মেনে চলা এইডস প্রতিরোধের অন্যতম উপায় |
যৌন সম্পর্কের ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক অনুশাসন মেনে চলতে হবে |
বিবাহপূর্ব যৌন সম্পর্ক এড়িয়ে চলতে হবে |
শুধু বিশ্বস্ত একজন স্বামী বা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক রাখতে হবে |
যৌনসঙ্গী পরিহার করতে হবে |
সূরা নূর-এর ৩০ নাম্বার আয়াতে বলা হয়েছে, "মোমেনদেরকে বল, তারা যেন তাদের নজর সংযত রাখে, তাদের যৌনাঙ্গের সংরক্ষণ করে |
এটা তাদের জন্য মঙ্গল |
ইসলামে সমকামিতাকেও নিষিদ্ধ করা হয়েছে, সূরা আরাফ'র ৮২ নাম্বার আয়াতে "সমকামীদের সীমা লংঘনকারী কওম হিসেবে চিহ্নিত করা হয়েছে |
•••► যৌনসঙ্গীর এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে যৌনমিলন থেকে বিরত থাকতে হবে, অথবা নিয়মিত ও সঠিকভাবে কনডম ব্যবহার করতে হবে |
•••► শরীরে রক্ত বা অঙ্গ-প্রত্যঙ্গ গ্রহণের প্রয়োজন হলে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, সে রক্ত বা অঙ্গ-প্রত্যঙ্গে এইচআইভি নেই |
•••► একবার ব্যবহার করা যায় এমন জীবাণুমুক্ত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে |
•••► পুনরায় ব্যবহার যোগ্য সুচ, সিরিঞ্জ বা যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে নিশ্চিত জীবাণুমুক্ত করে নিতে হবে |
•••► দেখা গেছে, যৌনরোগ বা প্রজনন তন্ত্রের সংক্রমণ থাকলে এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় |
তাই কারও যৌনরোগ বা প্রজননতন্ত্রের সংক্রমণ থাকলে দ্রুত চিকিত্সা করাতে হবে |
এইডস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে প্রতিরোধমূলক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে |
এইডসের কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি |
এর যে চিকিত্সা বের হয়েছে তা অত্যন্ত ব্যয়বহুল |
তাছাড়া এ চিকিত্সা শুধু এইডস হওয়ার সময়কে বিলম্বিত করে |
এইডস পুরোপুরি নিরাময় করে না |
তাই এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো এইডস সম্পর্কে সঠিক তথ্য জানা এবং সে অনুযায়ী সচেতন হয়ে নিরাপদ জীবনযাপন করা |
এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে |
শহরে - সম্পর্কে বিস্তারিত (১০০%) জানেন ৩৩% মানুষ |
আর গ্রামে এই পরিমাণ মাত্র ১৯% এইডস যেভাবে ছড়াচ্ছে, আমাদের সকলের সতর্কতার জন্য, মুক্ত আলোচনা একান্তই প্রয়োজন |
[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য |
: + |
ব্রেস্ট ক্যান্সারঃ প্রাথমিক চেকআপ নিজেই করুন! |
. 4:33 মেয়েলী সমস্যা |
ব্রেস্ট বা স্তন ক্যান্সার, আমাদের দেশের মহিলাদের মধ্যে নেতৃস্থানীয় ক্যান্সার |
সাধারণত যেসব মহিলাদের বয়স ৪৫ এর উপরে তারাই বেশি এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন |
স্তন ক্যান্সারের প্রাথমিক ধাপ মাসটেকটমি () সার্জারির মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব হলেও যদি আক্রান্ত হওয়ার অনেক পরে ক্যান্সার ধরা পরে তাহলে অধিকাংশ সময়ই এই ক্যান্সারের চিকিৎসা সফল হয়না |
এর পিছনে মূলত যেই কারণ গুলো আছেঃ |
১) স্তন ক্যান্সার হওয়ার একটি লক্ষণ হল ব্রেস্ট লাম্প ( ) |
স্তনে যদি গোটা বা চাকার মত থাকে সেটিই ব্রেস্ট লাম্প |
আক্রান্তদের অধিকাংশই জানেন না তাদের এই গোটা রয়েছে |
যতদিনে তারা এটি লক্ষ্য করেন, ততদিনে হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে! |
২) ব্রেস্ট লাম্প লক্ষ্য করার পরেও অনেক মহিলা লজ্জা পেয়ে বা এটিকে গুরুত্বপূর্ন মনে না করে ডাক্তার দেখান না |
নিজের স্তন নিজেই পরীক্ষা করার পদ্ধতি (- ) পুরো বিশ্বেই এখন পরিচিতি পেয়েছে |
এই পদ্ধতিতে নিজের বাসায় বসেই আপনি পরীক্ষা করতে পারবেন আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার আশংকা আছে নাকি |
নিয়মিত যদি আপনি এই পরীক্ষা করে থাকেন তাহলে প্রাথমিক ধাপেই আপনি সচেতন হবেন স্তন ক্যান্সারের ব্যাপারে |
জেনে নিন কিভাবে বাসায় বসেই নিজের চেকআপ করবেনঃ |
প্রথমেই আয়নার সামনে সোজা হয়ে দাড়ান |
এ সময় কাধ সোজা থাকবে এবং দুই হাত কোমরের উপরে রাখুন |
আপনার স্তন লক্ষ্য করে দেখুন |
দেখুন দুইটি স্তন'ই সাধারণ আকার, আকৃতির এবং রঙের নাকি |
এটিও লক্ষ্য করুন স্তন দুইটি ফোলা ভাব ও কোন রকম বিকৃতি ছাড়া সমান আকৃতির নাকি |
খেয়াল করুন আপনার- |
✭ স্তনে টোল পড়েছে/ ফুলে গিয়েছে/ কুঞ্চিত হয়েছে নাকি |
✭ স্তনবৃন্তের জায়গা সরে গিয়েছে নাকি |
✭ স্তনবৃন্ত ভেতরে ঢুকে গিয়েছে নাকি |
✭ স্তনে র্যাশ/ লাল দাগ/ ঘা হয়েছে নাকি উপরের কোনটি ধরা পড়লে ডাক্তার দেখান |
এবার হাত দুইটি উপরের দিকে তুলে প্রথম ধাপে যা লক্ষ্য করেছেন আবার তা লক্ষ্য করুন |
আয়নার দিকে লক্ষ্য করে দেখুন স্তনবৃন্ত থেকে রস পড়ছে বা পড়তে পারে নাকি |
এ রস পানি জাতীয়/ হলুদ রঙের/ দুগ্ধপূর্ণ বা রক্ত'ও হতে পারে |
এবার শুয়ে পড়ুন এবং ডান হাত দিয়ে বাম স্তন ও বাম হাত দিয়ে ড়ান স্তন অনুভব করুন |
আপনার হাতের কয়েকটি আঙ্গুল সমান করে বৃত্তাকার গতিতে স্তনের উপর হাল্কা চাপ দিয়ে ঘুরিয়ে দেখুন |
পুরো স্তন এভাবে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখুন |
স্তনবৃন্ত থেকে শুরু করলে আপনি প্রথমে বৃন্তের চারপাশে ছোট করে বৃত্ত তৈরী করুন এবং ক্রমান্বয়ে বৃত্তের আকার বাড়াতে থাকুন ও পুরো স্তন এভাবে চেক করুন |
এরপর আপনার কন্ঠাস্থি থেকে শুরু করে তলপেটের আগ পর্যন্ত এবং বগল থেকে শুরু করে স্তনসংকট পর্যন্ত সব জায়গায় বৃত্তাকার গতিতে আঙ্গুল ঘুরিয়ে দেখুন |
আপনার এই বৃত্তাকার গতিতে পরীক্ষা করার সময় বুকের সব কলা/টিস্যু() অনুভব করতে ভুলবেন না |
যখন বুকের উপরে পরীক্ষা করবেন তখন হাল্কা চাপ দিবেন, বুকের মাঝের টিস্যু অনুভব করার জন্য মাঝারি চাপ এবং বুকের নিচের টিস্যু অনুভব করার জন্য দৃঢ় চাপ দিবেন |
৩য় ধাপে স্তন যেভাবে পরীক্ষা করেছেন এই ধাপেও সেভাবে পরীক্ষা করবেন কিন্তু এবার বসে বা দাঁড়িয়ে আপনাকে পরীক্ষা করতে হবে |
এই পরীক্ষা করার সময় স্তন ভেজা থাকলে সুবিধা হয় |
তাই যদি পারেন স্নান করার সময় পরীক্ষাটি করবেন |
আপনার যদি ব্রেস্ট লাম্প হয়ে থাকে এই পরীক্ষার মাধ্যমে তা ধরা পরবে |
যদি লাম্প ধরা পরে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখাবেন |
নিয়মিত এই পরীক্ষা করুন, আপনার কাছের সবাইকেও করতে বলুন |
[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য |
: + |
← → |
হার্নিয়া হলে কি করবেন? |
হার্নিয়া অতি কমন একটি রোগ |
জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পয়স পর্যন্ত যে কারও এই রোগ হতে পারে |
সাধারণ ভাবে হার্নিয়া হলো পেটের মধ্যস্থ খাদ্যনাল... |
যৌনক্রিয়া ক্ষমতাকে উন্নিত করতে কেজেল ব্যায়াম! |
কেজেল ব্যায়ামঃ পুরুষদের জন্য গাইড আপনি হয়তো ভাবছেন কেজেল ব্যায়াম/ কেগেল ব্যায়াম ( ) শুধু মহিলাদের জন্য হয় |
আসলে তা নয় |
খাবার বড়ি (পিল) |
গর্ভনিরোধক খাবার বড়ি/পিল নিরাপদ ও কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি |
বাংলাদেশে খাবার বড়ি সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি |
বর্তমানে প্রচলিত মিশ্র খাবার ... |
ঘাড়, পিঠ ও কোমরের ব্যথার অন্যতম কারণ - মেরুদন্ডের ডিস্ক প্রোল্যাপ্স- !! |
মানুষের দেহ কাঠামোর একটি বিরাট অংশ জুড়ে রয়েছে মেরুদন্ড |
মেরুদন্ড অনেকগুলি ছোট ছোট হাড়ের সমন্বয়ে গঠিত |
এই ছোট হাড় গুলির প্রত্যেকটি কশেরুকা ... |
নখের বিভিন্ন চেহারায় নানা রোগের লক্ষণঃ |
চিকিৎসকরা খুব সহজেই মানুষের নখের অবস্থা দেখে মারাত্মক কোনো স্বাস্থ্যঝুঁকির কথা বলে দিতে পারেন |
নখের প্রায় ৩০ রকম চেহারা স্বাস্থ্য সম্পর... |
অবশ্যই সব প্রশংসা আল্লাহর |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.