content stringlengths 0 129k |
|---|
বয়স্কদের জন্য পরামর্শ |
বয়স্ক মানুষরা করোনাভাইরাস সংক্রমণে অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন |
তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞরা তাদেরকে বেশি করে ভিটামিন জাতীয় খাবারের পাশাপাশি সম্পূরক খাবার (সাপলিমেন্ট) গ্রহণের পরামর্শ দিয়েছেন |
এক্ষেত্রে, রঙিন ফল ও শাক-সবজি খাওয়া যেতে পারে |
পূর্বের খবরকরোনা মোকাবিলায় সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা দাবি |
পরবর্তি খবরকরোনা প্রস্তুতি: আসল গোমর ফাঁস করলো স্বাস্থ্য অধিদপ্তর! |
এই সংক্রান্ত আরো খবর... |
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সারাদেশ, জনমনে আতঙ্ক |
'পুলিশের কেন লাইসেন্স নাই' |
গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত |
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সারাদেশ, জনমনে আতঙ্ক |
'পুলিশের কেন লাইসেন্স নাই' |
গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত |
মার্কিন হুমকি ও উস্কানি মোকাবেলার অঙ্গীকার করল চীন |
৩১ বছর পর মহেশখালীর চাঞ্চল্যকর খাইরুল হত্যা মামলার যুক্তিতর্ক শুরু |
: ... |
: |
: ... |
© . 2011-2020 |
: , '-4720 |
: [ ] |
: +88 01829-322322 |
- |
- |
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি |
সর্বসত্ব © কর্তৃক সংরক্ষিত |
ছেলের লাশ ট্যাঙ্কিতে রেখে নির্বাচনি প্রচারে স্বামী-স্ত্রী! স্পিকারের দায়িত্ব পালন করলেন এমপি টুকু পাবনায় সাজাপ্রাপ্ত আসামি আটক 'মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে' চাটমোহরের ১১ ইউনিয়নে নির্বাচন রোববার বিশ্ব রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রোল মডেল হতে পারে বাংলাদেশ ফের শুরু হচ্ছে রোহিঙ... |
আসছে মমর নতুন ছবি |
সোমবার, ৮ নভেম্বর, ২০২১ |
অভিনয় ক্যারিয়ারের শুরুতেই তৌকীর আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' নামের ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম |
এরপর নাটকের অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী |
তবে মাঝে মধ্যে ছবিতেও অভিনয় করেন |
কিন্তু সেই ছবিগুলোর জন্য তেমনভাবে কোনো আলোচনায় জায়গা করে নিতে পারেননি এই অভিনেত্রী |
চলতি বছর তৌকীর আহমেদের পরিচালনায় 'স্ফুলিঙ্গ' নামের একটি ছবিতেও অভিনয়ে দেখা গেছে মমকে |
সেটির জন্যেও বিশেষভাবে আলোচনায় জায়গা পাননি তিনি |
তাহলে কি মম ছবির অভিনয়ে গুরুত্ব হারাচ্ছেন |
এমন কথা চাউর হয়েছে মিডিয়া পাড়ায় |
এ অবস্থাতেই আগামী মাসে অঞ্জন আইচের পরিচালনায় 'আগামীকাল' নামের একটি ছবি মুক্তি পাবে |
এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মম |
এটি নিয়ে সিনেপাড়ায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে |
মম কী এ ছবির মাধ্যমে দর্শক টানতে পারবেন নাকি আগেরগুলোর মতো গড়পড়তাভাবে সাড়া পাবেন |
তবে এসব ভাবনাকে একদমই পাত্তা দিচ্ছেন না তিনি |
এ প্রসঙ্গে মম বলেন, আমি অভিনয়ে সব সময় মনযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করি |
এটিতেও ঠিক তাই করেছি |
আমার কাজটি আমি পরিচালকের নির্দেশ মতো করার চেষ্ঠা করেছি |
তবে একজন নয় পুরো টিম ওয়ার্ক এটি |
সবার যার যার জায়গায় সেরাটা দিলেই কাজটি সুন্দর হয় |
দর্শকই বিচার করবেন আমি কেমন অভিনয় করেছি |
তবে আমি এটির সফলতা নিয়ে আশাবাদী |
এদিকে পুরো করোনাকালেই অভিনয়ে কম সময় দিচ্ছেন মম |
সম্প্রতি 'ওরা সাতজন' নামের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি |
ছবির পাশাপাশি 'সৎ মা' নামের তার অভিনীত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে টিভিতে |
ব্যক্তিগত জীবনে, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে, এমনকি কর্মক্ষেত্রের নানা ঘটনায় মান-অভিমানে ভারী হয় মানুষের মন |
কখনো কখনো এই মান-অভিমান সম্পর্কের ছেদ টেনে দেয় |
ফলে অতি আপনজনের সঙ্গেও বন্ধ হয়ে যায় কথাবার্তা, যোগাযোগ ও মুখ দেখাদেখিও |
ইসলাম মানুষের ব্যক্তিগত আবেগ-অনুভূতিকে মূল্য দিলেও কিন্তু তা যখন সম্পর্কচ্ছেদের প্রশ্ন হয়ে ওঠে তাকে প্রশ্রয় দিতে বারণ করে |
রাসুলুল্লাহ (সা.) বলেন, 'কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন হয়ে থাকবে |
' (সহিহ বুখারি, হাদিস : ৬০৭৬) |
আবেগ নিয়ন্ত্রণ করা আবশ্যক : হাদিসবিশারদরা বলেন, রাসুলুল্লাহ (সা.) মুসলমানের সঙ্গে কথা বন্ধ করার ব্যাপারে তিন দিনের অবকাশ দিয়েছেন, যেন মানুষ তার রাগ, ক্ষোভ ও আবেগ নিয়ন্ত্রণের সুযোগ পায় |
হাদিসের শিক্ষা হলো, মানুষের আবেগকে মূল্যায়ন করতে হবে |
তবে তা যদি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সংকট তৈরি করে তবে তা বর্জন করতে হবে |
বিশেষত যখন আবেগ সৃষ্টির পেছনে কোনো নৈতিক ভিত্তি ও শরয়ি কারণ না থাকে |
অভিমান যেন বিদ্বেষে পরিণত না হয় : মান-অভিমান থেকে যে দূরত্ব তৈরি তা যেন পরস্পরের মনে বিদ্বেষ তৈরি করতে না পারে |
কেননা রাসুলুল্লাহ (সা.) বলেন, 'প্রতি সোম ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয় |
আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন |
কিন্তু যে ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের মধ্যে বিদ্বেষ ছিল, তাদের ছেড়ে দাও যতক্ষণ না তারা মিলিত হয় |
' (সহিহ মুসলিম, হাদিস : ২৫৬৫) |
হাসিমুখ ইসলামের কাম্য : মান-অভিমান আড়াল করে হাসিমুখে কথা বলাই ইসলামের নির্দেশনা |
রাসুলুল্লাহ (সা.) হাসিমুখে কথা বলাকে সদকা আখ্যা দিয়ে বলেন, 'প্রতিটি ভালো কাজই সদকাস্বরূপ |
তোমার ভাইয়ের সঙ্গে সহাস্য দেখা-সাক্ষাৎ করা এবং তোমার বালতির পানি দিয়ে তোমার ভাইয়ের পাত্র ভর্তি করে দেওয়াও ভালো কাজের অন্তর্ভুক্ত |
' (সুনানে তিরমিজি, হাদিস : ১৯৭০) |
সম্পর্কচ্ছেদ হত্যাতুল্য : সম্পর্কচ্ছেদ কোনো কোনো মানুষের জন্য মৃত্যুতুল্য |
প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ কখনো কখনো মানুষকে অস্বাভাবিক জীবন, এমনকি মৃত্যুর দিকে ঠেলে দেয় |
রাসুলুল্লাহ (সা.) এ জন্য দীর্ঘ বিচ্ছেদের ব্যাপারে সতর্ক করে বলেন, 'যে তার ভাইয়ের সঙ্গে এক বছর সম্পর্ক ছিন্ন করে রাখল সে যেন তাকে হত্যা করল |
' (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৯১৫) |
যে অভিমান ভাঙে সেই উত্তম : মানবিক আবেগের কারণে পরস্পরের প্রতি অভিমান সৃষ্টি হতে পারে |
তবে ইসলামের দৃষ্টিতে সেই উত্তম যে অভিমান ভাঙতে এগিয়ে আসে |
রাসুলুল্লাহ (সা.) বলেন, 'কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে দুজনের দেখা হলেও দুজন দুদিকে মুখ ফিরিয়ে রাখবে |
তাদের মধ্যে যে আগে সালাম দেবে সে-ই উত্তম ব্যক্তি |
' (সহিহ বুখারি, হাদিস : ৬০৭৭) |
দ্বিনের প্রশ্নে কথা বন্ধ রাখা বৈধ : আল্লামা ইবনুল আরাবি মালেকি (রহ.) বলেন, 'দ্বিনের ব্যাপারে কাউকে সতর্ক করতে অথবা অন্যকে পাপী ব্যক্তির পাপ সম্পর্কে সতর্ক করতে যদি তার সঙ্গে কথা বন্ধ রাখা হয়, তবে তা বৈধ |
যেমন কেউ কোনো পাপকাজ করল অথবা বিদআতে লিপ্ত হলো |
কেননা রাসুলুল্লাহ (সা.) তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে পড়া তিন সাহাবির সঙ্গে ৫০ দিন কথা বন্ধ রাখার অনুমতি দেন |
অতঃপর আল্লাহ তাদের তাওবা কবুল করেন এবং সাহাবিরা তাদের সঙ্গে আগের মতোই সদ্ব্যবহার করেন |
' (আরিদাতুল আহওয়াজি : ৮/৯১) |
দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনী অনুষ্ঠানে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে |
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি |
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রমান সবুজ |
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মাদ তিতুমীর |
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহীম খলিল |
অনুষ্ঠানে ৫শত জন কৃষককে শরিষা ও ৫০ জনকে ভূট্টার বীজ এবং প্রতিজনকে ২০ কেজি ডেব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়েছে |
আমরা লাথিগুরি খাওয়া একসময়কার বেকারের একটি দল |
যদিও এখন সবাই কিছু না কিছু করি, তারপরও সেই লাথিগুরি খাওয়া দিনগুলোর অভিজ্ঞতার কথা ভুলি নাই |
এজন্যই পরবর্তী সময়ের সদ্য পাশ করা বেকারদের জন্য এমন কিছু করার চিন্তা ছিল যাতে অন্তত তাদের লাথিগুরি খাওয়া কিছুটা হলেও লাঘব করতে পারি, আর সেই চিন্তার ফসলই এই বিডি চাকরি! |
এই সহজ চকোলেট কেকের রেসিপিটি তৈরি করতে, ওভেনটি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করুন |
এদিকে, বেকিং পেপার এবং মাখন দিয়ে একটি ৭ ইঞ্চি গোলাকার কেক টিন গ্রিস করুন এবং লাইন করুন |
এবার ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার একসঙ্গে ছেঁকে নিন |
শুকনো উপকরণগুলো একপাশে রাখুন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.