content
stringlengths
0
129k
৯৯ দশমিক ৫ শতাংশ জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে
:
ওমরাহ করতে পারবেন দৈনিক ৭০ হাজার মানুষ
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ
সৌদি আরব করোনাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর গত ১৫ আগস্ট থেকে বিদেশিরা দেশটিতে ওমরাহ আদায় করতে আসার সুযোগ পান
শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এ সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ
এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন
পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সোদাইসের নেতৃত্বে দৈনিক ৭০ হাজার মানুষ যেন ওমরাহ আদায় করতে পারেন সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে
এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরাহ আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে
:
মসজিদে গানের ভিডিও, বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ
ঐতিহাসিক মসজিদে গানের ভিডিও করার অভিযোগে এক বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পাকিস্তান আদালত
বুধবার পাকিস্তানের লাহোরের জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে
খবরে বলা হয়, বলিউডে ইরফানের বিপরীতে অভিনয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের কবুল হ্যায় শিরোনামে একটি গানের দৃশ্য একটি ঐতিহাসিক মসজিদের সামনে করা হয়
এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে
অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং আরও কয়েকজন মিলে লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিয়ো শ্যুট করেছেন
শুনানির সময় একাধিকবার অনুপস্থিত থাকার কারণে সাবা এবং কণ্ঠশিল্পী বিলাল সাঈদের বিরুদ্ধে লাহোরের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে
৬ অক্টোবর পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত
গত বছর লাহোর পুলিশ সাবা এবং বিলালের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ২৯৫ ধারায় একটি অভিযোগে দায়ের করে
তাদের অভিযোগ, অভিনেত্রী এবং গায়ক লাহৌরের ওয়াজির খান মসজিদে 'অশোভন' ক্রিয়াকলাপ করেছেন
এফআইআরে বলা হয়েছে, তাঁরা মসজিদের নাচের ভিডিয়ো শ্যুট করে সেখানকার পবিত্রতা নষ্ট করেছেন
পাকিস্তানের জনসাধারণও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন
সাবা বলেছিলেন, আমরা একটি বিয়ের দৃশ্য শ্যুট করেছিলাম
কিন্তু তার সঙ্গে কোনও গান ব্যবহার করা হয়নি বা পরবর্তী সময়েও প্রযুক্তির মাধ্যমে কোনও গান যোগ করা হয়নি
বলিউডেও কাজ করেছেন সাবা
২০১৭ সালে হিন্দি মিডিয়াম ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে
:
রিয়েলিটি শোতে আবার এক যুগ পর পড়শী
যে রিয়েলিটি শো থেকে উঠে এসেছিলেন, আবার সেই রিয়েলিটি শোতেই ফিরছেন কণ্ঠশিল্পী পড়শী
প্রায় এক যুগ আগে একটা গানের প্রতিযোগিতায় তিনি ছিলেন প্রতিযোগী
আর এবার বিচারকের আসনে বসবেন পড়শী
বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক রিয়েলিটি শো ইয়াং স্টার
এতে বিচারক প‍্যানেলের অন্যতম বিচারক পড়শী
প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি
এ নিয়ে এই গায়িকার উচ্ছ্বাসের সীমা নেই
কারণ, রিয়েলিটি শোর মাধ্যমেই তো তাঁর ক্যারিয়ারের শুরু
সেখানকার বিচারকদের অনুপ্রেরণাতেই তো সংগীতাঙ্গনে আজ এত দূর
শুরুর সেই দিনগুলো স্মরণ করে পড়শী বলেন, তখন আমি মঞ্চে বিচারকদের সামনে গান গেয়েছি
এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনব
একজন প্রতিযোগী যখন স্টেজে গান করতে আসেন, তখন তাঁর থাকে অনেক স্বপ্ন, তাঁর ভেতরে ভয়মিশ্রিত রোমাঞ্চ কাজ করে
সেই অভিজ্ঞতার মধ‍্য দিয়ে আমিও এসেছি
চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে
সংগীতজীবনের এতটা পথ পাড়ি দিতে পেরে নিজের বিচারকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পড়শী
বিশেষ করে সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিতের কাছে তাঁর অনেক ঋণ
সেদিনের কথা মনে করে পড়শী বলেন, আমাকে একদিন কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, তুইও একদিন বিচারক হবি
স্যারের সেদিনের আশীর্বাদ সত্যি হতে যাচ্ছে
আমি অনেক আনন্দিত
আমি আসলে বিচার করব না
গানের বিচার হয় না
নানা রকম গান শুনব সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের কাছ থেকে আর তাদের প্রেরণা দেব
সোহাগ মাসুদ প্রযোজিত মিউজিক্যাল রিয়েলিটি শোটির নিবন্ধন শুরু হবে শুক্রবার
১২ থেকে ২২ বছরের যে কেউ এতে অংশ নিতে পারবেন
এ জন‍্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন নাউ' বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে .@. ঠিকানায় অথবা ../ এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন
গত সোমবার প্রয়াত ঢালিউড তারকা সালমান শাহ স্মরণে তাঁর সিনেমার একটি গান কাভার করেছেন পড়শী
সংগীতচিত্রসহ গানটি দেখা যাবে অনুপমের ইউটিউব চ‍্যানেলে
:
খেলার মাঠেই ফুটবলারের মৃত্যু
খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে
চেষ্টা করেও বাঁচানো গেল না ১৭ বছর বয়সী ওই ফুটবলারকে
গত বৃহস্পতিবার এফএ ইয়ুথ কাপের ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটে
ওয়েস্ট ব্রিজফোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার নটিংহ্যামের রেগাটা ওয়েতে খেলছিলেন ইংলিশ ফুটবলার ডিলান রিচ
ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস এবং বস্টন ইউনাইটেডের মধ্যে খেলা ছিল
খেলা চলাকালীন মাঠের মধ্যে হঠাৎ পড়ে জ্ঞান হারান তিনি
খেলা থামিয়ে মাঠেই ডাকা হয় চিকিৎসকদের
মাঠের মধ্যেই ডিলান রিচের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়
ডেফিব্রিলেটর দিয়ে শকও দেওয়া হয়
কিন্তু কিছুতেই কাজ হয়নি
সঙ্গে সঙ্গে নটিংহ্যামের ক্যুইন্স মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া ডিলান রিচকে
কিন্তু শনিবার না ফেরার দেশে পারি জমান ইংলিশ এ তরুণ ফুটবলার
:
তানজিন তিশা, একদিন তুমি আমার অনুপস্থিতি টের পাবে
জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী তানজিন তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন
রোববার সকালে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকান্টে পোস্ট করা ছবিটিতে লেখা রয়েছে - একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করতে পারবে
ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বড় নৌকার ডেকে বিরহ ভঙ্গিতে বসে আছেন অভিনেত্রী
তিশার এই ছবি ও ক্যাপশন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে
তবে কাকে উদ্দেশ করে তিনি এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট নয়
তুর্কি মন্ত্রীর বাসভবনে ক্যাটরিনাকে নিয়ে সালমান
তুর্কি মন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেন সালমান
নায়িকা ক্যাটরিনা কাইফকে নিয়ে শুক্রবার ছুটে যান মন্ত্রীর সঙ্গে দেখা করতে
তারা সৌজন্য সাক্ষাৎ শেষে নৈশভোজেও অংশ নেন
সালমান-ক্যাটরিনার সঙ্গে নৈশভোজের ছবি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন মন্ত্রী মেহমেত নুরি এরসো
তিনি ছবির ক্যাপশনে লেখেন আমরা বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে একত্রিত হয়েছি, যারা তাদের নতুন প্রকল্পের জন্য আমাদের দেশে এসেছেন
তুরস্ক সবসময় আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে
মেহমেত নুরি এরসোর শেয়ার করা ছবিতে ক্যাটরিনা ও সালমানকে মন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে
একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়
ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
ভারতের নেটিজেনরা তাদের তারকাদের সম্মান জানানোর জন্য তুরস্ককে ধন্যবাদও জানাচ্ছেন
প্রসঙ্গত যশরাজ ফিল্মস প্রযোজিত টাইগার থ্রি সিনেমার কাজ চলছে পুরোদমে
সালমান খান ও ক্যাটরিনা কাইফ রাশিয়ায় প্রথম অংশ নেন এই সিনেমার দৃশ্যধারণে
সেখানে কাজ শেষ করে তারা তুরস্কে গেছেন
:
৫ মাস পর বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু
এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় পাঁচ মাস পর বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হয়েছে
রোববার সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেন্নাই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ফ্লাইট চলাচল
এ সময় রাজধানীর শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২০৫ ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে
একই দিন ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতা এবং ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট কলকাতা থেকে ঢাকায় আসার কথা রয়েছে
তিনটি ফ্লাইট ফিরতি যাত্রী বহন করে আজই নিজ নিজ দেশে ফিরবে
এর আগে শনিবার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়
সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে