content
stringlengths
0
129k
দুদেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোববার থেকে ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে
এরপর ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে তারা
এছাড়া ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ৮ সেপ্টেম্বর
সপ্তাহে রোববার ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে
দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি বছরের ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট
১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেয়া হয়
এই ১২টি দেশের মধ্যে ছিল ভারতও
:
বার্বি, জোজো আর ক্যান্ডির জন্য মিমের ইনস্টাগ্রাম
বাইরে থেকে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই বিদ্যা সিনহা মিমের পিছু নেয় বার্বি, জোজো ও ক্যান্ডি
এগুলো তাঁর পোষ্য কুকুর ও বিড়াল
সময় পেলেই তাদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন এই অভিনেত্রী
এসব মুহূর্ত আবার নিজেই ক্যামেরাবন্দী করে রাখেন তিনি
মজার সব ছবি
এগুলো দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে এবার নতুন একটি আইডি খুলেছেন মিম
এই আইডিতে তাঁর কাজ ও ব্যক্তিগত কোনো ছবি থাকবে না
থাকবে শুধু তাঁর কুকুর ও বিড়ালের ছবি
মিম বলেন, আমার দুইটা বিড়াল ও একটি কুকুর আছে
শুটিং না থাকলে আমার এদের সঙ্গেই সময় কাটে
তাদের সঙ্গে অনেক মজার মুহূর্তের ছবি ওঠানো রয়েছে
তারা বললেই ক্যামেরার দিকে তাকায়
আমি নিজেই তাদের ছবি তুলি
আমর সঙ্গের ছবিগুলো মা এবং আমার সহকারী তুলে দেন
এই ছবিগুলো অনেক মজার
আমার বোন অস্ট্রেলিয়ায় থাকে
তাকে ছবিগুলো পাঠাই
সে ছবি দেখে বলল একটি ইনস্টাগ্রাম আইডি খুলে ছবিগুলো পোস্ট করতে
যাঁরা পশু পছন্দ করেন, তাঁরা ছবিগুলো দেখে মজা পাবেন
সে জন্য আইডি খুলে কুকুর-বিড়ালের কাণ্ডকারখানার ছবি শেয়ার করছি
মিম এখন 'অন্তর্জাল' সিনেমা নিয়ে ব্যস্ত
সিনেমার তাঁর অংশের ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে
শিগগির বাকি অংশের শুটিংও শেষ হবে
সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী
মিম বলেন, যতটুকু শুটিং করেছি, ভিন্ন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি
দর্শক নতুন এক মিমকে পর্দায় দেখবেন
এর মধ্যে আবার ১০ কেজির মতো ওজন কমিয়েছেন
শুটিং থাকলেও এক ঘণ্টা সময় শরীরচর্চা করেন
নতুন সিনেমার খবর কী? মিম বলেন, একটি সিনেমার কথা পাকা হয়ে আছে
এখনো চুক্তি হয়নি
শিগগির সুখবর জানাব
মিম অভিনীত 'পরান', 'দামাল', 'ইত্তেফাক সহ একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে
:
শিক্ষাপ্রতিষ্ঠান খুললে যেভাবে হবে ক্লাস
দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শুরুতে একসঙ্গে সব শ্রেণির ক্লাস হবে না
ধাপে ধাপে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে
শিক্ষামন্ত্রী দীপু মনি আজ শুক্রবার বলেন, প্রথমে হয়তো এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং আগামী বছরের পরীক্ষার্থী প্রতিদিনই ক্লাস করবে
বাকি শ্রেণির ক্লাস হয়তো গোড়াতে এক দিন করে হবে
পরে অবস্থা বুঝে ধীরে ধীরে তা বাড়ানো হবে
একই সঙ্গে অনলাইন ও টেলিভিশনের ক্লাসও চলবে
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে
সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি রয়েছে
নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না
শিক্ষামন্ত্রী আজ বলেন, তাঁরা আশা করছেন ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে
গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি
বৈঠক শেষে রাত পৌনে ১২টায় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণের সর্বোচ্চ পজিটিভ হার থেকে ৭০ শতাংশ কমে যাওয়া এবং ধীরে ধীরে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত হওয়ায় সাবি৴ক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতক৴তামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়
একই দিন রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ইঙ্গিত দেন, হয়তো ১২ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে
গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় পরিকল্পনা করা হয়, টিকা দেওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৫ অক্টোবরের পর থেকে খুলতে পারবে
তবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ১৫ অক্টোবরের পর থেকে বিশ্ববিদ্যালয় খোলার যে পরিকল্পনা করা হয়েছে, সেটি আলোচনা সাপেক্ষে পরিবর্তিত হতে পারে
অথা৴ৎ, এগিয়ে আসতে পারে
অবশ্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেয়
২৬ আগস্টের ওই সভায় উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কি না সে বিষয়ে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ চাওয়ার সিদ্ধান্ত হয়েছিল
সেই সিদ্ধান্ত চাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বৈঠকে বসে কারিগরি কমিটি
সেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত উঠে আসে
শিক্ষা মন্ত্রণালয় সূত্রমতে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আগামী রোববার আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে
সেখানে হয়তো আরও বিস্তারিত বিষয়ে সিদ্ধান্ত হবে
জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের ২৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের কারণে স্কুল বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম দেশ
দীর্ঘ বন্ধের ফলে প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে
প্রায় সবকিছু খুলে দেওয়ার পর এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে
১৮ আগস্ট সচিব সভায় করোনা সংক্রমণ পরিস্থিতি এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকালও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, শিগগিরই স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন
সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে
:
মার্চেন্টদের কাছে ইভ্যালির দেনা ১৯০ কোটি টাকা
যেসব কোম্পানির কাছ থেকে ইভ্যালি বাকিতে পণ্য নিয়েও টাকা পরিশোধ করেনি, তাদের কাছে ইভ্যালির দেনা ১৯০ কোটি টাকা
গত ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির এ হিসাব দিয়েছিল
এরপর বাণিজ্য মন্ত্রণালয় গত ১৫ জুলাই পর্যন্ত মার্চেন্টদের কাছে দেনার পরিমাণ জানতে চেয়ে ইভ্যালিকে চিঠি দিয়েছিল গত ১১ আগস্ট
জবাব দেওয়ার শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল জানান, গতকাল জবাব দেওয়া হয়েছে
তবে মার্চেন্টদের সংখ্যা ও দেনার পরিমাণ জানাতে চাননি তিনি
ইভ্যালির গতকালের জবাবটি ছিল তৃতীয় পর্যায়ের
বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিকে গত ১ আগস্টের মধ্যে তিন ধরনের হিসাব দিতে বলেছিল
এগুলো হচ্ছে কোম্পানির সম্পত্তি ও দায় গ্রাহকদের কাছে দায়, মার্চেন্টদের সংখ্যা ও তাদের কাছে দায় এবং দায় পরিশোধের পরিকল্পনা
ইভ্যালি জবাব না দিয়ে ছয় মাসের সময় চেয়ে ১ আগস্ট আবেদন করে বাণিজ্য মন্ত্রণালয়ে
বাণিজ্য মন্ত্রণালয় তা না মেনে আন্তমন্ত্রণালয়ের বৈঠক ডাকে গত ১১ আগস্ট
সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইভ্যালিকে ১৯ ও ২৬ আগস্ট এবং ২ সেপ্টেম্বর হিসাব দিতে বলা হয়
ইভ্যালির তথ্যানুযায়ী, গত ১৫ জুলাই পর্যন্ত কোম্পানিটির মোট দায় ৫৪৪ কোটি টাকা
এর মধ্যে স্থাবর সম্পত্তি ১০৫ কোটি ৫৫ লাখ টাকা
আর অস্থাবর সম্পত্তি ৪৩৮ কোটি টাকা
অস্থাবর সম্পত্তির মধ্যে ৪২৩ কোটি টাকা হচ্ছে ইভ্যালির ব্র্যান্ড মূল্য, আর ১৫ কোটি ৮৩ লাখ টাকা হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি
এ ছাড়া ২ লাখ ৮ হাজার গ্রাহকের কাছে ইভ্যালির দেনার পরিমাণ ৩১১ কোটি টাকা
:
মিরপুরের উইকেটের সমালোচনায় অলরাউন্ডার সাইফউদ্দিনও
টি-টোয়েন্টি ফরম্যাটে বুধবারের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেভাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ
১০টি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে
কিন্তু মিরপুর শেরেবাংলায় বুধবারের ম্যাচে দৃশ্যপটই পাল্টে গেল
কিউইয়ের পাত্তাই দিলেন না টাইগাররা
মোস্তাফিজ-সাকিবদের তোপে ৬০ রানেই গুঁড়িয়ে গেছে টম ল্যাথামের দল
পাঁচ ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ
এমন জয়ের পরও উইকেটের সমালোচনা করেছেন ক্রিকেটবোদ্ধারা