content
stringlengths
0
129k
সংসারে শান্তি বিরাজ করবে
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন
ব্যস্ততায় সাধারণতঃ যাদেরকে ফোন করা হয় না, ফোন করে তাদের খোঁজ খবর নিলেন
আপনার যে বোর লাগছে সেটা ছাপিয়ে আপনি কত কেয়ারিং, "করোনার" দিনে খোঁজ নিচ্ছেন সেটাই ফুটে উঠবে
যেই মুভিগুলো দেখি দেখি করে দেখা হয়ে উঠছিলো না, সেগুলো দেখে ফেলতে পারেন
"" অবশ্যই এই লিস্টে থাকতে হবে
আগে দেখা হয়ে থাকলে আবার দেখবেন
মুভি দেখা হয়ে গেলে রিভিউ দিয়ে অন্যান্যদের জানাবেন
একাত্তরের দিনগুলির মত বায়োগ্রাফী লিখতে পারেন, "কেয়ারন্টিনের দিনগুলো"
নার্গিস কোফতা, মালাইচপ, চমচম, রসমালাই, কিংবা তিন লেয়ারের চকলেট কেক বানাতে পারেন উইথ ফ্রেশ ফ্রুট এন্ড ফ্রেশ ক্রীম
বানানোর পর সবচেয়ে জরুরী যে কাজ, ফটো তুলে ফেসবুকে দেয়া সেটা ভুলবেন না
মিষ্টি বানালে রসটা ফেলবেন না, তাতে কাঁচা আম, আপেল, আনারস কিংবা পিয়ার ফেলে বানিয়ে নিন মজাদার চাটনি
"শার্লক হোমস অমনিবাস" কিংবা "মহাশ্বেতা দেবীর উপন্যাসসমগ্র" টাইপ বই পড়তে পারেন
ইনবক্সের যেসব ম্যাসেজের উত্তর সময়াভাবে দেয়া হয় না সেগুলোর উত্তর দেয়া যেতে পারে
তবে "করোনা" সম্পর্কে কিছু বলতে ও শুনতে চান না সেটা উল্লেখ করে দেয়া ভাল
স্কুল,অফিস, উইকএন্ড আড্ডা, পার্টির ভিড়ে পরিবারের সাথে সেভাবে সময় কাটানো হয় না
এই সুর্বণ সুযোগে রোজ রোজ ভাল ভাল লাঞ্চ আর ডিনারের আয়োজন করতে পারেন
বিন্দাস খাবেন কিন্তু ভুলেও ওজন মাপার যন্ত্রের ওপর দাঁড়াবেন না
"দুনিয়া কয়দিনের, আজকে করোনায় ধরলে কালকে দুইদিন" মনোবল থাকা বাঞ্ছনীয়
আজাইরা স্ট্রেস জীবনে যোগ করা কোন কাজের কথা নয়
মাকরসা'র ঝুল, ঘরবাড়ি ঝেড়ে সাফা করে ফেলতে পারেন, সাথে জামা-কাপড়ের আলমারি
পুরানগুলো ফেলে দিয়ে অনলাইনে নতুন অর্ডার করাই আকলমন্দের পরিচয়
আবহাওয়া চমৎকার, শশা, স্কোয়াশ, টমেটো, বেগুন লাগানো শুরু করা যেতে পারে
নানারকম নেইল আর্টের এটাই সুযোগ
ডিজাইন সবার সাথে শেয়ার করে নিন
লাস্ট বাট নট দ্যা লিস্ট, এরকম একটা লেইম পোস্ট লেখা যেতেই পারে
বাই জো, পেনশন লাইফ কাটানোর ট্রেনিং হয়ে যাচ্ছে
তানবীরা 14:33 :
চলচ্চিত্রে "পুরানো চাল ভাতে বাড়ে" পন্থা
://.24.//1737789.?=2687093-_0_99700
তুম হোতি তো ক্যায়সা হোতা
তুম ইয়ে কেহতি, তুম ওহ ক্যাহতি
তুমি ইস বাত পে হ্যায়রান হোতি
তুম উস বাত প্যায় কিতনি হাসতি
তুম হোতি তো এয়সা হোতা
তুম হোতি তো ভ্যায়সা হোতা
'সিলসিলা' সিনেমার বিখ্যাত এই গান গেয়েছিলেন অমিতাভ বচ্চন নিজেই
বাংলা সাহিত্যের বিখ্যাত সেই কালজয়ী উপন্যাসগুলো যদি আজ লেখা হতো, তাহলে কেমন হত? রবীন্দ্রনাথ চারুলতাকে কীভাবে শাড়ি পরাতেন, কোন আঙ্গিকে সাজাতেন? কিংবা 'বৃন্দা'? রবীন্দ্রনাথ কি 'চারুলতা'ই নাম দিতেন তার চরিত্রের নাকি চৈতি? না, সে আজ আর আমাদের জানার উপায় নেই কিন্তু ওপরের গানের থিমটির মতো কোলকাতায় বেশ ট্রেন্ড হয়েছে পুরানো উপন্যাসগুলোকে আজকের আলোকে চিত্রায়িত করার
সিনেমাগুলো থেকে অবশ্য ধারণা করতে পারি আজ হলে উপন্যাসগুলো কেমন ভাবে লেখা হতো
'ভিজুয়ালাইজেশন' চিরকালই একটি খুব শক্তিশালী মাধ্যম
নিজেদের কল্পনা অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে অন্যদের কল্পনা উসকে দিতে এর জুড়ি নেই
এই ট্রেন্ডটির প্রথম সিনেমাটি সম্ভবত ঋতুপর্ণা অভিনীত 'চারুলতা'
রবীন্দ্রনাথের 'নষ্টনীড়'কে আজকের প্রেক্ষাপটে চিত্রায়িত করা হয়েছে
মূল গল্পটি কিংবা ভাবটি একই শুধু বদলে গেছে নায়ক-নায়িকার সাজ পোশাক, সংলাপ, যোগ হয়েছে মোবাইল, ফেসবুক ইত্যাদি
তবে সময়টা যেহেতু ২০১১, তাই চরিত্রগুলোও অন্যরকম
স্বামী বিক্রমের চরম উদাসীনতা থেকে মুক্তি পেতে ইন্টারনেটে নিজেকে খুঁজতে হন্যে চৈতি, তখনই প্রায় তল পাওয়ার মতো হাজির সঞ্জয়
মানে 'অমল'
ইথারের তরঙ্গে গড়ে ওঠে সখ্য
অগ্নিদেব চ্যাটার্জির পরিচালনা, সুদীপা মুখোপাধ্যায়ের চিত্রনাট্য, ঋতুপর্ণা, দিব্যেন্দু, অর্জুন এর অভিনয়ে এক অনবদ্য সিনেমা
এরপর শংকরের উপন্যাস 'চৌরঙ্গী'র আধুনিক চিত্রায়ণ সৃজিতের হাত ধরে 'শাহজাহান রিজেন্সি'
এই ছবি আপাদমস্তক সৃজিতের ছবি
শঙ্করের গল্পের কেবল আদলটাই রয়েছে, বাকি চরিত্রদের নাম বদল করে তাঁদের পর্বগুলিকেও নিজের ছকে সাজিয়ে নিয়েছেন সৃজিত
ছবির শুরুতেই 'রুদ্র' চরিত্রটির মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন, এই ছবির সব চরিত্রেরই অদলবদল ঘটে গিয়েছে
ছবির শেষের অংশটা সত্যিই অসাধারণ
২০১৯-এর ক্রাইসিসগুলোকে চৌরঙ্গীর চরিত্রদের মুখ দিয়ে যথাযথভাবে বলানোর চেষ্টা করলেন সৃজিত মুখোপাধ্যায়
তাৎক্ষণিকভাবে যে সংলাপটা সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে, 'কাটা দাগ মিলিয়ে যায়, নাকি আরও একটি বড় দাগ এসে আগেরটাকে ছোট করে দেয়'
গুমনামি সিনেমার মতো, ছোট একটি চরিত্রে, এই সিনেমাতেও সৃজিত নিজে অভিনয় করেছে
দুটো সিনেমায় অভিনয় দেখে মনে হয়েছে, সৃজিত ক্যামেরার পেছনেই অনায়াস, ক্যামেরার সামনের জায়গাটা হয়ত তার জন্যে নয়
এই ট্রেন্ডের সম্ভবত সর্বশেষ সংযোজন হল অপর্ণা সেনের 'ঘরে বাইরে আজ'। বৃন্দার চরিত্রে তুহিনা অসাধারণ
বৃন্দাকে কাঠগড়ায় তোলেননি পরিচালক
এই শতকের বৃন্দা সে! সব অর্থেই স্বাধীন
অভিনয় সাজ রুচি, সব মিলিয়ে অপর্ণার 'বিমলা' আর ছবির 'বৃন্দা' হয়ে উঠেছেন
বৃন্দার মনস্তাত্বিক টানাপোড়েন বেশ সফলভাবে পরিচালকের নির্মাণে ধরা পড়েছে
উপন্যাসের চরিত্রগুলির আধুনিকীকরণের যে প্রচেষ্টা করেছেন পরিচালক, সে কাজে তাঁকে সফলই বলা যায়
ছবির নিখিলেশ উদারনৈতিক চিন্তাধারায় পুষ্ট, ধর্মান্ধতার বিরুদ্ধে একা দাঁড়াতে সে ভয় পায় না
আবার জনস্বার্থে হাসপাতাল নির্মাণ প্রকল্পে সে এগিয়ে আসে সমাজ সচেতন নাগরিক হিসেবে
সন্দীপের মতো বুলি আওড়ানো 'ন্যাশনালিস্ট'-দের প্রতি তার প্রতিবাদী স্বর ছিল অব্যাহত
সিনেমাপ্রেমীদের জন্যে সিনেমাগুলো 'মাস্ট সি'
তাই স্পয়লার দিলাম না
তানবীরা 14:32 :
তওবা তওবা ঈশক ম্যায় কারিয়া
তওবা তওবা ঈশক ম্যায় কারিয়া
প্যানডেমিক এই সংকটের যুগে সবাই সবার খোঁজ খবর নিচ্ছে, সামাজিক দায়িত্ব ও মানবিকতা তো বটেই
নেদারল্যান্ডসের করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ, ইউরোপের মধ্যে ডেথ রেট বেশ ওপরে
প্রতিদিন এই মিছিলে কিছু সংখ্যা যোগ হয়েই যাচ্ছে
আমাকে একজন বললো, নেদারল্যান্ডসে তো করোনা হিট, তোমার কি অবস্থা?
জবাব দিলাম, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়? হিট-রান এন্ড গন, এই নিয়তেই আছি
জবাব এলো, তওবা করে নাও আগেভাগে
আমি বিস্ফোরিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ওপর দয়া করবো বলে ঠিক করলাম
কনভার্সেশানের ইতি টানার উদ্দেশ্যে একটা স্মাইলি দিয়ে উইন্ডো ক্লোজ করলাম
কিছুক্ষণ পর দেখি লাল টিপ ভেসে উঠেছে, উইন্ডো খুলে দেখি,
হাসির কি হল?
চীনে বৌদ্ধরা কেউ কলেমা পড়ছে কেউ না বুঝে নামাজ পড়ছে
স্পেনে বাড়ি বাড়ি আযান দিচ্ছে
ইউরোপের আর কোন দেশে রাস্তায় কলেমা পড়ছে কোরাস এর সাথে
সো, সময় থাকতে তওবা করে নিও
আমি বাক্যরহিত হয়ে এক লক্ষ একবারের মত মনে মনে আবারও বললাম, এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো
তারপর পাঁচ কাউন্টে নিঃশ্বাস নিয়ে তিন কাউন্টে ছেড়ে কাম মাইন্ডে লিখলাম,
মক্কা-মদীনায় স্বয়ং আল্লাহর ঘরে যে করোনার ভয়ে নামাজ বন্ধ করে দিলো, বললো বাড়ি বসে নামাজ পরো
সেই শক্তিশালী করোনা স্পেনের রাস্তায় এসে কেমনে এত দুর্বল হলো যে আজান শুনেই বেহুঁশ হয়ে গেলো?
সার্চ করো নেটে
তোমার নেটওয়ার্ক তো বিশাল
পেয়ে যাবা... উইথ লটস অব ট্রল
তো তুমি বলছো, তওবা করলেই একাউন্ট ব্যালেন্স হয়ে যাবে? ডেবিট-ক্রেডিট সমান সমান? ঝামেলা থাকবে না আর কোনো?
অনুতাপের সাথে করলে অবশ্যই কবুল হবে
এত সোজা বেহেস্তে যাওয়া? এটা তাহলে মিস করা ঠিক হবে না
বাটপারি-চুরি যাই করি না কেন, এট দ্যা এন্ড অফ দ্যা ডে, প্রথমে তওবা তারপর সোজা বেহেস্ত
সত্যিকারের অনুতাপদগ্ধ তওবা মানেই তুমি নিউবর্ণ সোল, তা সে যে বয়সেই কর
কুল, এখন যাই মুভি দেখি
হেদায়েত নসীব হোক তোমার.