content stringlengths 0 129k |
|---|
বাই দ্যা ওয়ে, এই কথোপকথন যার সাথে হয়েছে তিনি বাংলাদেশের ঢাকার মিরপুরের বাসিন্দা |
এখন হেটার্সরা বলতেই পারে, মিরপুরে থাকে বলে কি তিনি নেদারল্যান্ডসের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতে পারে না? না, মানে, নিশ্চয় পারে |
মেঘু অকারণে ঘ্যানঘ্যান করলে আমি বলি, কেন আমাকে এটা বলছো? মেঘ জবাব দেয়, জাস্ট বলছি আর কি |
আমিও তেমন জাস্ট বলছি আর কি |
কথা হচ্ছে কথা এটা না |
মেঘ ছোট থাকতে, নানা গান বাজিয়ে ওকে ভাত খাওয়াতাম |
বিবেক ওবেরয়, লারা দাত্তা, এশা দেওল আর জন আব্রাহামের একটা মুভি ছিলো "কাল" |
ওটাতে একটা গান ছিলো, তওবা তওবা ইশক ম্যায় কারিয়া |
গানটা কোথাও বাজলেই মেঘ আমাকে ডাকতো, মামি, তওবা তওবা |
এই কনভার্সেশানের পর থেকে ননস্টপ এই গান আমার মাথায় বেজে চলছে |
ওয়েল, জোক্স আপার্ট, একজন কাউকে আপনি মারা যাবেন তাই তওবা করে ফেলেন জাতীয় কথা বলাকে আমি নিতান্তই অমানবিকতা বলে মনে করি |
আর ধর্ম নিয়ে অতিরিক্ত কনসার্নড মানুষেরা, অন্যদের উপকার করার উসিলায়, এমন অমানবিক কাজ গুলো নিরন্তর করে যান |
তানবীরা 14:29 : |
, 19 2020 |
জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার মত "রয়্যাল" ব্যাপারগুলো "ডাচ" সংস্কৃতিতে নেই |
না দেয় রাজা না প্রিমে |
এদের অবশ্য রয়্যাল কোন ব্যাপারই নেই |
ম্যানেজার, ডিরেক্টর যে কারো ঘরে যখন ইচ্ছে যাওয়া যায়, কথা বলা যায়, করিডোরে কফি খাওয়া যায়, হায়ারাকি ব্যাপারটা এই সমাজে অনুপস্থিত |
ছুটির দিনে রাজা যাবে বাড়ির পাশের পার্ক পরিস্কার করতে আর প্রিমে বের হবে সাইকেল নিয়ে |
কিন্তু "করোনা" বিশাল শক্তি রাখে, অসাধ্য সাধন করেছে নেদারল্যান্ডসে |
প্রিমে রুতে জাতির উদ্দেশ্যে ভাষন দিয়েছেন |
এগেইন ফলোয়িং দ্যা "ডাচ রিচুয়াল" যাহা বলিয়াছেন সত্য বলিয়াছেন, কোন মিথ্যা আশ্বাস দেন নাই, কোন সত্য গোপন করেন নাই |
এরা মৃত্যুপথ যাত্রীকে বলে, "আর তিন সপ্তাহ বা ছয় সপ্তাহ আছো, মেক দ্যা বেস্ট আউট অফ ইট |
প্রিমে রুতে বলেছেন, সামনের সময়ে নেদারল্যান্ডসের সত্তর শতাংশ মানুষ "করোনা" ভাইরাসে আক্রান্ত হবে |
এবং তাদের বেশীর ভাগই সেরে উঠবে নিজেদের "ইমুইন" সিস্টেম ইউজ করে |
একবার আক্রান্ত হওয়ার পর "ইমুইন" স্ট্রং হলে পরের বার ভোগান্তি কম হবে |
এর কোন ওয়ে আউট আপাতত তার কাছে নেই |
তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শনুযায়ী কাজ করছেন |
"লকডাউন" কোন সমাধান আপাতত নয় |
"লকডাউন" নির্দিষ্ট কিছু সময়ের জন্যে হতে পারে, ধরা যাক এক মাস, পুরো বছর জুড়ে তো "লকডাউন" চলবে না |
তারপরও যদি পরিস্থিতি ডিমান্ড করে, প্রয়োজন হয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেয় তিনি তাই করবেন |
"অর্থনীতি" তছনছ হয়ে গেছে এবং যাচ্ছে |
"মন্দা" এড়ানোর কোন উপায় নেই |
তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষায় ডাচ সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবেন |
সংসদে এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, সর্বোচ্চ ভর্তুকীর ব্যবস্থা করা হয়ত হবে |
অতএব, হে মানবজাতি, তোমরা এটা মেনে নাও, "করোনা" এখন থেকে আমাদের পার্ট অফ লাইফ |
ডাচ প্রিমের এই সত্য ভাষণ, আমার ধারনা পৃথিবীর সবার জন্যে কম বেশি প্রযোজ্য |
"করোনা" আচমকা আমাদের জীবনে এসে গেলেও হয়ত থাকবে স্থায়ীভাবে আমাদের সাথে |
ভ্যাকসিন হয়ত চলে আসবে উইদিন নো টাইম |
আমার ধারনা, ভ্যাকসিন দিয়েও বেশি উনিশ বিশ হয়ত হবে না |
হেভি ভাইরালের সময় এন্টিবায়োটিক নিলেও, তিন সপ্তাহ ভোগায় |
অনেক সময় তিন মাস ধরে, খুকখুক কাশিও চলে |
তাই আজকে ভ্যাকসিন আসলেই কালকে থেকে আমরা সবাই সুখে থাকবো এই চিন্তা হয়ত কিছুটা অমূলক |
তবে এখানে হয়ত ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী, প্রকৃতি কিছুটা খেলছে |
বয়স্ক মানুষ যেখানে সেখানে মৃত্যুর হার বেশি |
ইউরোপে বয়স্ক মানুষ অনেক বেশি, ইটালি এর একটা বড় উদাহরণ |
আর অন্য রোগের সাথে "করোনা" যোগ হলে সেটা আরও মারাত্বক আকার ধারণ করে |
আপাততঃ পরিস্কার পরিচ্ছন্নত থাকা, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করে নিজের ইমুইন সিস্টেম স্ট্রং রাখা ছাড়া বিরাট কিছু করার হয়ত নেই |
ফুটনোটঃ আমাদের বাসায় থাকা বিচ্ছুটা অস্থির হয়ে আছে, কেন তার "করোনা" হচ্ছে না |
সে যে স্ট্রং সেটা প্রমাণ করার সুযোগ পাচ্ছে না |
আমি বলেছি, ইচ্ছে করে ঠান্ডা লাগিয়ে আমার মাথার ওপর সারাদিন হ্যাঁচ্চো হ্যাঁচ্চো করলে আমি পুলিশে কল দিয়ে বলবো, এই করোনাকে নিয়ে যাও |
গুটুর গুটুর হাসি দিয়ে বলে, আমি জানি, তুমি এটা করবে না |
যতসম্ভব রাগি চোখ-মুখ, গলা করে বললাম, কেন করবো না? |
তিনি আদুরে গলায় বললেন, কারণ, তুমি অনেক বেশি আমাকে ভালবাসো |
আমি বললাম, তুমি শিওর? |
তিনি বলেন, হু, আমি জানি |
তিনি জানেন, কেইস ক্লোজড |
অফিস থেকে ইনফরমাল মেইল দিয়েছে, "এভরিথিং উইল বি ফাইন", সবাইকে সেজেগুজে সুন্দর ফটো তুলে সাইটে "আপ" করতে বলেছে সাথে বলেছে, অন্যদের ছবিতে লাইক ও কমেন্ট করতে |
সুন্দর ও স্বাভাবিক দিন কাটাতে |
মেইলটা পড়ে মনটা ভাল হয়ে গেলো, আই জাস্ট লাভ দিজ "ডাচ কালচার" আউট এন্ড আউট |
১৮/০৩/২০২০ |
তানবীরা 14:06 : |
, 10 2020 |
দুশমনি "করোনা" প্রিয়তম |
সামনে যে বিশ্বমন্দা আসছে যা হয়ত বেশ ভয়াবহ রুপ নেবে তার নাম "করোনা" |
চীন সারা বিশ্বের প্রায় ষাট ভাগ কাঁচামালের যোগানদাতা |
তারা ক্ষতিগ্রস্ত হওয়া মানে, এশিয়া টু এমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত |
প্রচুর প্রতিষ্ঠান কিউ ওয়ান টার্গেট রিচ করতে পারে নি |
গত চার-পাঁচ সপ্তাহে পুরো বিজনেস ওয়ার্ল্ড যাকে বলে লন্ডভন্ড হয়ে গেছে |
কিউ টু নিয়ে ফোরকাস্ট দিতে মোটামুটি সবাই ব্যর্থ |
কেউ শব্দ করছে না |
ইনক্লুডেড দ্যা মেডিক্যাল সেক্টর |
দু হাজার উনিশের ফোরকাস্ট সব দু হাজার কুড়ি শুরু না হতেই তছনছ |
কি হবে কেউ জানে না |
বছর শুরু না হতেই আগের সব হিসাব উলটে পালটে গেলো |
এই সোমবার সকালে আমর্স্টাডাম এএইএক্স খোলা মাত্র প্রথম পয়ত্রিশ মিনিটে "শেল" এর স্টক পরেছে একুশ দশমিক তিন ভাগ |
যদিও দুপুর হতে হতে এক তৃতীয়াংশ রিকভার হয়েছে |
ডাচ প্রিমে মার্ক রুতে বলেছেন, "জনগনের স্বাস্থ্যই আমাদের প্রাধান্য |
স্টক মার্কেট প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে অর্থনীতিতে ভূমিকা রাখে |
আমরা খুব নিবিড়ভাবে অর্থনীতি পর্যবেক্ষণ করছি" |
যদিও করোনা ভাইরাসের কারণে শুরু হওয়া মন্দার গভীর প্রভাব ডাচ অর্থনীতিতে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন |
ইউকে এয়ারলাইন্স "ফ্লাইবি" ব্যাঙ্কক্রাপ্ট ঘোষনা করেছে |
এর কারণ কি ব্রেক্সিস্ট না করোনা সেটা জানা যায় নি |
তবে আপাতত ব্রিটিশ সাম্রাজ্যের বেকার সমস্যা ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা নয় |
তবে একটি সেক্টর ক্ষতিগ্রস্ত হলে তার আঁচ সব সেক্টরেই লাগবে, সেই অর্থে কেউই নিরাপদ নয় |
"করোনা" হাতে না মারলেও দেখা যাচ্ছে শেষ বেলায় ভাতে মেরে দেবে |
যারা সাহসী, ইমিউনিটি ভাল, ছোট বাচ্চা নেই, ঘুরতে বেড়াতে ভাল বাসেন, তাদের এটাই সময় |
কারো পৌষ মাস তো কারো সর্বনাশ |
এয়ারটিকিট, হোটেল, রেস্টুরেন্টে এখন বিস্তর অফার আর ডিসকাউন্ট চলছে |
অর্থনীতি সচল রাখতে কিছু অবদান তো রাখতে হবে |
আশি বছরের ওপরে করোনায় মৃত্যুর হার শতকরা চৌদ্দ দশমিক আট, পঞ্চাশ বছরের নীচে মৃত্যুর হার বয়স ভেদে শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার |
(ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান চার্ট টিল টুডে) |
তারপরও পুরো ইটালী ছিন্নভিন্ন |
"প্যানিক" হ্যাজ বিকাম আ প্রোডাক্ট এন্ড মিডিয়া ইজ সেলিং ইট লাইক এনিথিং |
আরে পকেটে টাকা না থাকলে দীর্ঘ জীবন দিয়ে কি লাভ হবে রে পাগলা |
এন্ডহোভেনে আজকে রেড এলার্ট দেয়া হয়েছে |
দুনিয়াজোড়া পোচুর গিয়ানজাম |
তানবীরা 13:20 : |
, 8 2020 |
আজকের বিষয়ঃ অর্থনীতি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.