content
stringlengths
0
129k
আমাদের দেশের সর্বাধিক প্রচলিত দৈনিক হিসেবে দাবীকৃত পত্রিকাটির হোম পেইজে রাশিচক্রের বিশাল লোগো সবারই চোখে পড়ে থাকবে
সমতল পৃথিবী তত্ত্ব: পৃথিবীতে এখনো এমন কিছু সংগঠন আছে যারা পৃথিবী সমতল দাবী করে
এই ব্যপারে তারা প্রচারনা চালায় এমনকি যুক্তিও হাজির করে
সৃষ্টিতত্ত্ব: এই তত্ত্ব অনুসারে পৃথিবীতে প্রত্যেকটি প্রজাতি, কোন একজন বুদ্ধিমান সত্ত্বা কর্তৃক আলাদা আলাদা ভাবে সৃষ্টি করা হয়েছে
অথচ বৈজ্ঞানিক ভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, পৃথিবীতে প্রাকৃতিক নিয়মে সরল পর্যায়ে প্রাণের উৎপত্তি ঘটেছে এবং ধীরে ধীরে বিবর্তন প্রক্রিয়ায় অন্যান্য প্রজাতির বিকাশ হয়েছে
সৃষ্টি তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টিতত্ত্ববাদীরা এখনো সারা পৃথিবীতে বহুলমাত্রায় সক্রিয় আছে
বিংশ শতাব্দীর একটা বড় সময় ধরে বাইবেলীয় সৃষ্টিতত্ত্ববাদীরা সারা আমেরিকায় বিবর্তন বিরোধী প্রচার চালায় এবং স্কুলের পাঠসূচী থেকে বিবর্তন সরিয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টা চালায়
কিন্তু শেষ পর্যন্ত বিবর্তনবাদীদের যুক্তির কাছে তাদের পরাজয় স্বীকার করতে হয় এবং আদলতের মাধ্যমে বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠিত হয়
বারমুডা ট্রায়াঙ্গেল: বারমুডা ট্রায়াঙ্গেলে প্রকৃত পক্ষে কোন রহস্য নেই
অথচ এটার ব্যাখ্যা হিসেবে যেসব উদ্ভট থিউরী দেয়া হয়েছে তার কয়েকটি হল:
১. এখানে এলিয়েন উপস্থিত আছে
২. এখানে স্থান-কাল কুন্ডলীকৃত হয়ে আছে
সেকারনে স্থান ও কালের বিভ্রম তৈরি হয়
৩. কোন কোন লেখক বিভিন্ন বৈজ্ঞনিক তত্ত্ব উল্লেখ করে দাবী করেছেন এখানে ওয়র্মহোল আছে! ইত্যাদি ইত্যাদি....
জলবায়ু পরিবর্তন অস্বীকার: অনেকেই ধারনা করে থাকেন জলবায়ু পরিবর্তনের যে দাবী করা হয় সেটা আসলে ভিত্তিহীন! আর যদি পরিবর্তন হয়েই থাকে তার সাথে কার্বনডাই-অক্সাইডের কোন সম্পর্ক নাই
চাঁদে অবতরনের সন্দেহ-তত্ত্ব: এটা বা ষড়যন্ত্র তত্ত্বের সবচেয়ে উল্ল্যেখযোগ্য উদাহরন
চাঁদে অবতরনের যখেষ্ট প্রমাণ ও উপাত্ত থাকা সত্ত্বেও বই ও ম্যাগাজিনের কাটতি বাড়ানোর জন্য একটি শ্রেণী এই ঘটনা মিথ্যা বলে প্রচার চালায়
এছাড়াও এর সাথে রাজনীতিও জড়িত
এমনকি এই ঘটনার বিরুদ্ধে বৈজ্ঞানিক তথ্যপ্রমানও হাজির করা হয়!
আধ্যাত্মিকতা: অনেকেই ভাবেন আত্মার সাথে আত্মার যোগাযোগ ঘটে টেলিপ্যাথির মাধ্যমে
আধ্যাত্মিক উপায়ে অনেককিছু অর্জন করা যায়
যদিও এধরনের কোন বৈজ্ঞানিক তথ্য-প্রমান এখনো পাওয়া যায় নি
হোমিওপ্যাথি: হোমিও প্যাথি চিকিৎসার কোন বৈজ্ঞানিক ভিত্তি নাই
এর ভিত্তি হল বিশ্বাস
অর্থাৎ আমি যদি বিশ্বাস করি যে আমার রোগ ভালো হয়ে যাবে, তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে
আর ওষুধ হিসেবে যা দেয়া হয় সেটা আসলে
মেডিকেল সায়েন্সে ( এর মাধ্যমে) এর যেটুকু গুরুত্ব আছে হোমিওপ্যাথি আসলে সেটুকুই করতে পারে
অতিন্দ্রীয় ক্ষমতা: টেলিপ্যাথি, পূর্ববোধ, আধ্যাত্মিক কিছু কিছু বিষয় এর অন্তর্গত
অনেকেই এব্যাপারগুলোর সত্যতা দাবী করলেও এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে সত্যতা যাচাই করা যায় নি
বিজ্ঞান পুঁজি করে ব্যবসা: সবচেয়ে প্রকৃষ্ট উদাহরন হল হরলিক্স
হরলিক্স থেকে যে পুস্টি পাওয়া যায় দৈনন্দিন সুষম খাবার থেকে তার চেয়ে অনেক ভালো পুস্টি পাওয়া যায়
একটু সচেতন হলেই দেখতে পাবেন হরলিক্স খায় এমন বাচ্চা আর হরলিক্স খায় না এমন বাচ্চার সুস্থতার মধ্যে আদৌ কোন পার্থক্য নেই
সেই সাথে বলে রাখি, বয়সের তুলনায় মাত্রা-তিরিক্ত লম্বা হওয়া এক ধরনের রোগ
হরমোন এর কারনে এটা হয়ে থাকে
গত শতাব্দী ধরে দেখা যাচ্ছে বিজ্ঞান জগতে যখন যে নতুন জিনিসটি আবিষ্কার হয় সেটা দিয়ে সাধারণ মানুষের অজ্ঞাতার সুযোগ নিয়ে ব্যবসা ফেঁদে বসা হয়
মেরী কুরি যখন রেডিয়াম আবিষ্কার করেন তখন রেডিয়াম চকলেট, রেডিয়াম ক্রিম, রেডিয়াম কসমেটিক বের হয়ে গিয়েছিল! কিছদিন আগেও আমাদের দেশের বয়ষ্ক লোকজন বাতের ব্যথার উপশমের জন্য এক ধরনের চুম্বক যুক্ত ব্যন্ড পরতেন, যা প্রতারণা ছাড়া কিছুই নয়
যখন ইলেক্ট্রিসিটি আবিষ্কার হয়েছিল তখন একধরনের ব্যবসায়িক মহল ইলেক্ট্রিক শকের মাধ্যমে (!) রোগ নিরাময়ে পদ্ধতির প্রচলন ঘটিয়েছিলো
(সব ভুক্তভোগীর প্রতি আমার সমবেদনা)
বিজ্ঞান পুঁজি করে ব্যবসা নিয়ে বিস্তারিত পোস্ট দেয়ার একটা ইচ্ছা থাকল
পরিশেষে একটা কথা বলতে চাই: সাধু সাবধান!
সংশয় এবং অবিশ্বাস দীর্ঘজীবি হোক
সবাই বিজ্ঞানের সংস্পর্শে আসুন এবং অপবিজ্ঞান থেকে দুরে থাকুন
তথ্যসূত্র:
://..//02/7/75.#752
://..///05.#10
://..//20071122222054/://...//2001/-.
://..//291/5513/2515.
://..//--------104-//57343997
://..//_
://..//
://..//
://.-./-.
পোস্ট শেয়ার করুন
: বেঙ্গলেনসিস
'সবার জন্য বিজ্ঞান' এই মটো মনে ধারন করে লিখি
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস
নভেম্বর 27, 2021 | 0
এক মানবিক পৃথিবীর পথ
এক মানবিক পৃথিবীর পথ
সেপ্টেম্বর 23, 2021 | 1
শুভ জন্মদিন অভিজিৎ রায়
শুভ জন্মদিন অভিজিৎ রায়
সেপ্টেম্বর 11, 2021 | 2
কৃতজ্ঞতা সমাচার
কৃতজ্ঞতা সমাচার
জুলাই 30, 2021 | 0
মাটি- মহাকাশের সঙ্গে জীবনের যোগ খুজতে
মাটি- মহাকাশের সঙ্গে জীবনের যোগ খুজতে
জুলাই 6, 2021 | 2
51
সেপ্টেম্বর অন যশোর রোড জানুয়ারী 25, 2012 4:57 পূর্বাহ্ন -
১৫ টাকার কারেন্ট এফেয়ারস পড়ে চাদে যাবার কন্সপিরেসির বিষয়টা জেনেছিলাম
তখন তরুন মন খুব বিদ্রোহী হয়ে উঠেছিল
হায়রে কাটতি
মানুষ এই কাটতি বাড়াতে আর কত নীচে নাম্বে কে জানে
কিন্তু রাশিফলের সাথে মাঝে মাঝে ঘটে যাওয়া ঘটনা গুলোর মিল কিভাবে ব্যাখ্যা করা যায়? নাকি আমাদের অবচেতন মস্তিস্ক বিশ্বাস থেকে রাশিফলের ছকে সকল ঘটনা মিলিয়ে নেয়?
সুন্দর লেখার জন্য ধন্যবাদ রইল
রৌরব জানুয়ারী 23, 2012 6:51 পূর্বাহ্ন -
@রূপম (ধ্রুব),
এখানে আসলে প্যাঁচের একটা হেজামোনি লাগাইয়া দিছি কিছুটা
বলতেছি যে যেই ধরনের প্রবাবিলিস্টিক দৃষ্টিভঙ্গি দেখাইলাম আমি ভাবতেছিলাম যে পপার সেইটা মানতে খুঁত খুঁত করতেন
পপারের বিষয়ে আমার জ্ঞান পরোক্ষ
জানিনা...তবে প্রবাবিলিস্টিক স্টেটমেন্টকে ডিটারমিনিস্টিক বানিয়ে পপারের সার্টিফিকেট নেয়া সম্ভব কি? অর্থাৎ -
আমার (মেটা)-প্রেডিকশন হল যে আগামী বছর অন্তত তিনশ দিনের প্রেডিকশন ঠিক হইবেক
এই অর্থে সম্ভবত একেবারে নির্বোধ তর্ক না
সম্ভবত-র কিছু নাই
রূপম (ধ্রুব) জানুয়ারী 23, 2012 7:21 পূর্বাহ্ন -
আমার (মেটা)-প্রেডিকশন হল যে আগামী বছর অন্তত তিনশ দিনের প্রেডিকশন ঠিক হইবেক
এর জন্যে একদিনের প্রেডিকশান ঠিক হওয়া বলতে কী বোঝায় সেটা আগে নির্দিষ্ট করা দরকার
একটা প্রেডিকশানও তো একশভাগ সঠিক না
তবে এইভাবে তিনশটা স্যাম্পল ব্যবহার করে হাইপোথিসিস টেস্টিংয়ের ফলে একটা প্যাঁচ দেখতে পাচ্ছি
যদিও আপনি বলছেন যে তিনশটা স্যাম্পলে প্রেডিকশান একটা বিশেষ থ্রেসহোল্ড পার না হলে আপনি তত্ত্বের মিথ্যাত্ব মেনে নিবেন, কিন্তু হাইপোথিসিস টেস্টিংয়ে নাল হাইপোথিসিস রিজেকশান মানেই কিন্তু নাল হাইপোথিসিস ফলসিফাই হওয়া না
বরং নাল হাইপোথিসিস আদৌ ফলসিফাই করা যায় কিনা ভাবতেছি
রৌরব জানুয়ারী 23, 2012 7:39 পূর্বাহ্ন -
@রূপম (ধ্রুব),
এর জন্যে একদিনের প্রেডিকশান ঠিক হওয়া বলতে কী বোঝায় সেটা আগে নির্দিষ্ট করা দরকার
ধরেন মোটাদাগের কোন প্রেডিকশন - তাপমাত্রার রেইঞ্জ ইত্যাদি