content
stringlengths
0
129k
নিউজবাংলা ডেস্ক
১ ডিসেম্বর, ২০২১ ২৩:১০
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ২৩:১২
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, গত ২৮ জুন শমসের ও মোস্তফা কাজ শেষে স-মিলে ফিরছিলেন
পথে মম ইন পার্কের পেছনে করতোয়া নদীর ধারে তাদের দেখা হয়
গল্পের এক পর্যায়ে ঠাট্টার ছলে শমসেরের যৌনাঙ্গে লাথি মারেন মোস্তফা
ঘটনাস্থলেই মারা যান শমসের
আতঙ্কে শমসেরের মরদেহ বেঁধে নদীর তীরে ফেলে পালিয়ে যান মোস্তফা
বগুড়ায় প্রায় পাঁচ মাস আগের একটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআই
বাহিনীটি বলছে, যৌনাঙ্গে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছিল শমসের আলী নামে ওই ব্যক্তির
পরে তার মরদেহ বেঁধে করতোয়া নদীর তীরে ফেলে যায় শমসেরের বন্ধু মো. মোস্তফা
বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন বুধবার দুপুরে সাংবাদিকদের এসব জানান
তিনি বলেন, 'সোমবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলা থেকে মোস্তফাকে আটক করা হয়
মোস্তফার বরাতে এসপি জানান, শমসের ও মোস্তফা বগুড়াসহ বিভিন্ন জেলা ঘুরে ধানের জমিতে কাজ করতেন
তাদের দুজনের বাড়ি নীলফামারী জেলায়
গত জুনে মাটিডালীর একটি স-মিলে আরও সাত-আটজনের সঙ্গে থাকা শুরু করেন
দিনের বেলায় কৃষিজমিতে কাজ করতেন, রাতে স-মিলে ঘুমাতেন
গত ২৮ জুন শমসের ও মোস্তফা কাজ শেষে স-মিলে ফিরছিলেন
পথে মম ইন পার্কের পেছনে করতোয়া নদীর ধারে তাদের দেখা হয়
গল্পের এক পর্যায়ে ঠাট্টার ছলে শমসেরের যৌনাঙ্গে লাথি মারেন মোস্তফা
ঘটনাস্থলেই মারা যান শমসের
আতঙ্কে শমসেরের মরদেহ বেঁধে নদীর তীরে ফেলে পালিয়ে যান মোস্তফা
পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়
এ ঘটনায় সদর থানায় মামলা হলেও পিবিআই মামলাটির তদন্ত শুরু করে
১২ ডিসেম্বর ফাইভ জি চালু: সেতুমন্ত্রী গুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি: মোমেন ৬০ ঊর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জনগণ চাইলে চতুর্থবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের ভার‌ত ভ্রম‌ণের লাল তা‌লিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী বিএনপির শেখানো বক্তব্য দিয়েছেন খালেদার চিকিৎসকরা: তথ্যম...
জনবল নেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
পিরোজপুর সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১
জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
প্রতিষ্ঠানটির অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত একটি প্রকল্পে দুই ভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে
আবেদন করা যাবে ডাকযোগে
প্রকল্পের নাম: জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প
পদের নাম: সহকারী মেইনটেন্যান্স (গ্রেড-৯)
পদ সংখ্যা: ১
বেতন: ৩৫,৬০০
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
পদের নাম: হিসাবরক্ষক (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১
বেতন: ১৯,৬০০
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ৩ ডিসেম্বর হিসাবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে
আবেদনের নিয়ম: আবেদনের জন্য ://.../ -এ ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন
পরে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে
আবেদনের ঠিকানা: সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, পরিবহণ পুল ভবন, কক্ষ নং-৮১১, সচিবালয় লিংক রোড, ঢাকা
অনেকের মতেই তিনি সর্বকালের সেরা ফুটবলার
এ নিয়ে তর্ক-বিতর্ক যেমন কখনো শেষ হবে না তেমনি ডিয়েগো ম্যারাডোনাকেও কেউ ভুলতে পারবে না
আর্জেন্টাইন এই কিংবদন্তির মৃত্যুর আজ এক বছর পূর্ণ হলো
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে আজ ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে
মাঠে খেলোয়াড়েরা '১০' সংখ্যার আদলে দাঁড়াবেন - ম্যারাডোনার বিখ্যাত ১০ নম্বর জার্সিকে সম্মান জানিয়ে
বুয়েনস এইরেসের যে বস্তিতে ম্যারাডোনা বেড়ে উঠেছেন সেখানেও বিশেষভাবে স্মরণ করা হবে কিংবদন্তিকে
শুধু আর্জেন্টিনা কেন, ইতালির নেপলস শহরও প্রস্তুত ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূর্তি স্মরণীয় করে রাখতে
সেখানকার ক্লাব নাপোলিকে বড় দলগুলোর কাতারে তুলে এনেছিলেন ম্যারাডোনা
তাঁর প্রতি নেপলসবাসীর ভালোবাসা সব সময়ই অতুলনীয়
আজ যেমন সেখানে ম্যারাডোনার দুটি মূর্তি উন্মোচন করা হবে
এদিকে আর্জেন্টাইন ফুটবল লিগ এরই মধ্যে শ্রদ্ধা জানিয়েছে ম্যারাডোনাকে
তাঁর জীবন নিয়ে বানানো ভিডিওচিত্র বলা হয়, 'আমরা বাকি জীবন আপনাকে মিস করব
গত বছর নভেম্বরে আজকের দিনে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা
তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল
এ ছাড়াও নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি
মাদকাসক্ত হয়ে পড়ায় কিডনি, লিভার নিয়ে জটিলতায় ভুগছিলেন তিনি
আর্জেন্টাইনরা তাঁর মৃত্যুর শোক পারেনি
বুয়েনস এইরেসের রাস্তাঘাট থেকে টিভি - কোথায় নেই ম্যারাডোনা! তাঁর দেয়ালচিত্র, মূর্তির অভাব নেই
বুয়েনস এইরেস ছাড়াও আর্জেন্টিনার অন্যান্য শহরেও মনে রাখা হয়েছে ম্যারাডোনাকে
'ডিয়েগো চিরকালীন' কিংবা 'চিরকালের ১০' - এসব দেয়ালচিত্র প্রায় সব শহরে দেখা যায়
বুয়েনস এইরেসে ম্যারাডোনার একটি স্থাপত্যে তাঁর শরীরে ডানাযুক্ত করে 'দেবতা'র আসন দেওয়া হয়েছে
যেন তিনি পৃথিবীর মাটিতে নেমে এসেছেন এবং বিশ্বকাপে চুমু খাচ্ছেন
সামাজিক যোগাযোগমাধ্যমও ছেয়ে গেছে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধাঞ্জলিতে
ফুটবলের বাইরের মানুষও শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তিকে
চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে একদল বিক্ষোভকারী রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে রাখে
শুক্রবার বিকেল সোয়া তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত তারা সেখানে অবস্থান নেয়ায় চারদিকের রাস্তা বন্ধ হয়ে যায়
ফলে চারদিকের সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজট
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয় এবং তাদের দাবি দাওয়ার পক্ষে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে রাখে শাহবাগ চত্বর
পরে পুলিশে এসে তাদের ব্যানার কেড়ে নেয় এবং শাহাবাগ চত্বর থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে
এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়
পুলিশ সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চন্দনকে আটক করে
এতে বিক্ষোভাকারীরা কিছুটা পিছিয়ে গিয়ে জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেয় এবং অনবরত স্লোগান দিতে থাকে
এর আগে বিক্ষোভকারীদের সরে যাওয়ার জন্য পুলিশ বেশ কয়েকবার মাইকিং করে
এছাড়া জলকামানসহ একদল দাঙ্গা পুলিশ সেখানে অবস্থান নেয়
ডিএমপির রমনা জোনের এডিসি মো, ইব্রাহীম খান বলেন, 'ওরা প্রথমে যাদুঘরের সামনে মানববন্ধন করছিল
মানববন্ধন থেকে ১০ মিনিটের জন্য শাহবাগ মোড়ে মিছিল করার অনুমতি নেয়
কিন্তু তারা মিছিল করতে গিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাখে
এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আমরা তাদের সরিয়ে দিয়েছি
তিনি বলেন, 'যাদের আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হবে
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তিতুমীর কলেজের সঞ্জয় কুমার দাস বাংলামেইলকে বলেন, 'আমরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে যাচ্ছি
কারণ সেশনজটসহ নানা কারণে আমাদের লেখাপড়া শেষ হতে হতে চাকরির বয়স প্রায় ফুরিয়ে যায়
তিতুমীর থেকে আমার মাস্টার্স শেষ করতে ২৮ বছর ৬ মাস সময় লেগেছে, কখন চাকরির প্রস্তুতি নেব, আর কখনই বা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা চাকরি পাব?'
আরেকজন আন্দোলনকারী বলেন, 'সরকার অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৭ বছর থেকে ৫৯ বছর করেছে
মুক্তিযোদ্ধাদের জন্য চাকরির বয়স ৬০ বছর করা হয়েছে
শিক্ষকদের ৬৫ বছর ও বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর করা হয়েছে
অথচ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সেই ৩০ বছরই রাখা হয়েছে
এতে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে
এদিকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর থেকে শাহবাগ মোড়ের যান চলাচল স্বাভাবিক হয়েছে
শেয়ার করুন
আগের সংবাদখালেদার আত্মসমর্পণ, জামিন আবেদন