content stringlengths 0 129k |
|---|
'তুমি যে গত মাসে আমার কার্যের আভাস বঙ্গদর্শনে লিখিয়াছিলে তাহা অতি সুন্দর হইয়াছে |
তুমি যে এত সহজে বৈজ্ঞানিক সত্য স্থির রাখিয়া লিখিতে পার, ইহাতে আমি আশ্চর্য হইয়াছি |
' |
১৯১৭ সালের ৩০ এ নভেম্বর জগদীশ্চন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠিত হয় |
রবীন্দ্রনাথ এর মধ্যে দিয়ে সমস্ত দেশের আশা আকাঙ্খার প্রতিফলন দেখতে পেয়েছিলেন |
তাই তিনি জগদীশচন্দ্রকে বলেছেন, 'এ তো তোমার একার সঙ্কল্প নয়, এ আমাদের সমস্ত দেশের সঙ্কল্প, তোমার জীবনের মধ্যে দিয়ে এর বিকাশ হতে চলল |
' বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠার সময় কবিগুরু ছিলেন আমেরিকায় |
তারপরেও শত ব্যস্ততার মাঝে উদ্বোধনী সঙ্গীত লিখে পাঠিয়েছিলেন |
সেই বিখ্যাত সঙ্গীতটিই হল- 'মাতৃমন্দির পুণ্য অঙ্গন কর মহোজ্জ্বল আজ হে' |
রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান |
পুরস্কার ঘোষিত হয় ১৯১৩ সালের ১৩ ই নভেম্বর |
রবীন্দ্রনাথ খবর পান ১৬ ই নভেম্বর |
এর ঠিক তিনদিন পরে জগদীশ চন্দ্র তাঁকে অভিনন্দন জানালেন এভাবে : |
'বন্ধু , |
পৃথিবীতে তোমাকে এতদিন জয়মাল্যভূষিত না দেখিয়া বেদনা অনুভব করিয়াছি |
আজ সেই দুঃখ দূর হইল |
...' |
রবীন্দ্রনাথের জীবনে এভাবে কথা বলার অধিকার যদি কেউ রেখে থাকেন, তবে নিঃ সন্দেহে তা জগদীশ চন্দ্র বসু |
জগদীশ চন্দ্র কিন্তু বলেন নি যে কবির পুরষ্কার পাবার ঘটনায় তিনি 'আনন্দিত' |
তিনি বলেছেন - তাঁর 'দুঃখ দূর হল' |
এ যেন যথার্থ বন্ধুর চাপা আনন্দের এক নির্মোহ স্বর! |
:: |
কৃতজ্ঞতাঃ , যিনি দৈনিক সমকালে (৭ মে, ২০১১) প্রকাশিত লেখাটি নিজে থেকেই স্ক্যান করে ফেসবুকে আমার ওয়ালে শেয়ার করেছেন |
এই ছবিটি তাঁর বদান্যতায় প্রাপ্ত - |
পোস্ট শেয়ার করুন |
: অভিজিৎ |
অভিজিৎ রায় |
লেখক এবং প্রকৌশলী |
মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক |
আগ্রহ বিজ্ঞান এবং দর্শন বিষয়ে |
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস |
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস |
নভেম্বর 27, 2021 | 0 |
এক মানবিক পৃথিবীর পথ |
এক মানবিক পৃথিবীর পথ |
সেপ্টেম্বর 23, 2021 | 1 |
শুভ জন্মদিন অভিজিৎ রায় |
শুভ জন্মদিন অভিজিৎ রায় |
সেপ্টেম্বর 11, 2021 | 2 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ: প্লেটোনিক ভালোবাসার দীর্ঘনিঃশ্বাস |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ: প্লেটোনিক ভালোবাসার দীর্ঘনিঃশ্বাস |
আগস্ট 23, 2021 | 0 |
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি? |
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি? |
জুলাই 29, 2021 | 3 |
56 |
বিপ্লব রহমান মে 11, 2011 8:09 অপরাহ্ন - |
মুগ্ধ হয়ে পড়লাম |
শাব্বাশ অভিজিৎ দা! :: |
সেন্টু টিকাদার মে 10, 2011 8:48 পূর্বাহ্ন - |
://-.///1. |
://-.///2. |
://-.///3. |
://-.///4. |
://-.///5. |
আমার বিনীত অনু্রোধ যদি এই লিঙ্কের প্রতিটি লেখা আবার পুনঃ প্রকাশিত হয় কারন মক্তমনার অনেক নতুন সদস্যরা এই লেখাগুলি পড়তে পারেননি |
অভিজিৎ মে 12, 2011 8:28 অপরাহ্ন - |
@সেন্টু টিকাদার, |
সেন্টুদা, আপাততঃ থাকুক এখানে লিঙ্ক হিসবেই |
নিজের পুরোন লেখা বার বার দিতে ভাল লাগে না |
কেউ চাইলে তো খুঁজে পড়ে নিতে পারেই |
আর আমার এবারের বই, অবিশ্বাসের দর্শন (যেটা রায়হান আবীরের সাথে লেখা)-এও এ নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা করেছি |
আমার ধারণা আমার বইয়ের পাঠকদের অনেকেই সেটা পড়েছে |
আপনার কেমন লাগল, কী ধারণা হল জানাতে পারেন কিন্তু |
আন্দালিব মে 9, 2011 3:31 অপরাহ্ন - |
দাগ থেকে যদি ভালো কিছু হয়, তবে দাগ খারাপ কী! |
হুমায়ুন আহমেদের লেখা পড়ে একটু বিরক্ত হয়েছিলাম, ফেসবুক ঘুরে এই লেখায় এসে বিরক্তি কেটে গেলো |
এই মহান মানুষদের কথোপকথন বা সম্পর্ক দেখলে কেমন অকিঞ্চিৎকর মনে হয় নিজেকে! যে ব্যাকুলতা নিয়ে তাঁরা সত্য, সুন্দর আর জ্ঞানের সন্ধান করতেন, তা অভিভূত করলো! |
লেখাটা শেয়ার করার জন্য ধন্যবাদ অভিজিৎ'দা! 🙂 |
মে 10, 2011 4:19 পূর্বাহ্ন - |
@আন্দালিব, হুমায়ুন আহমেদের কোন লেখাটা পড়ে বিরক্ত হয়েছিলেন? |
আন্দালিব মে 10, 2011 12:28 অপরাহ্ন - |
@, হুমায়ুন আহমেদের লেখাটা* ... হবে |
খবরের কাগজে হুমায়ুন আহমেদ একটা লেখা ছাপিয়েছেন, রবীন্দ্রনাথ আইনস্টাইনের সাথে আলাপের সময় সত্যেন বোসের নাম শুনে চিনতে পারেন নি |
সেই লজ্জা কাটাতে দেশে ফিরে বিজ্ঞান নিয়ে বই লিখেছেন |
হুমায়ুন সেই গল্পে এমনকি বইয়ের নামটাও ভুল লিখেছেন (সেই নামে রবীন্দ্রনাথের কোন বই নাই) |
মে 29, 2011 2:58 পূর্বাহ্ন - |
@আন্দালিব, আপনি দয়া করে কোন রেফারেন্স দেন |
আন্দালিব জুন 1, 2011 1:24 অপরাহ্ন - |
@, এই লিংকে দেখুন |
নীল রোদ্দুর মে 9, 2011 2:54 অপরাহ্ন - |
রবীন্দ্র সৃষ্টির ভক্ত আমরা অনেকেই |
কিন্তু রবীন্দ্রনাথকে যেভাবে বাঙ্গালীরা দেবতার আসনে বসিয়ে দিচ্ছে, তাতে আমার তো ভয় ভয় লাগছে |
রবিঠাকুরের সৃষ্টির মাঝে নেশায় মাতাল হয়েছি বটে, কিন্তু তাকে পূজো করার মত নির্বোধ এখনো হতে পারিনি |
আইনষ্টাইনে সাথে যে কথপোকথন, তাকে কি আসলেই বিজ্ঞানপ্রসূত বলা চলে? দর্শন এবং বিজ্ঞানের মাঝে একটা বিশাল দূরত্ব আছে |
আমরা যেভাবে রবীন্দ্রে বিজ্ঞান খুঁজছি, সেভাবে আইনষ্টাইনে কাব্য কেন খুঁজছি না? রবীন্দ্রনাথকে যদি কবি বা সাহিত্যিক ছাড়া আর কিছু বলতে হয়, তাহলে আমি কেবলই একজন ভাববাদী দার্শনিক বলতে রাজি |
উনার কিছু ধারণায় বিজ্ঞানের প্রভাব ছিল বটে, উপমহাদেশ এবং বিশ্বের অনেক প্রতিভাবান সমসাময়িকের সাথে পরিচয়ও ছিল |
তাদের সাথে মতবিনিময় তার চিন্তাকে প্রভাবিত যেমন করেছে, তেমনি তিনি তাদের চিন্তাকেও তিনি বুঝেছেন, অন্তত বোঝার চেষ্টা করেছেন |
কিন্তু আমরা যে অর্থে বিজ্ঞানকে বিজ্ঞান বলি, সেই অর্থে তিনি বিজ্ঞানকে বুঝেছেন বলে মনে হয় না |
উনার কাছে বিজ্ঞান ছিল একটা রহস্যের দুয়ার, যে রহস্যটার স্বরূপ কেমন, তাই উনি জানতে চেয়েছিলেন |
বিজ্ঞান উনার কাছে পরীক্ষালব্ধ জ্ঞান বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমানিত কিছু ছিল না বা তার করতে তিনি আগ্রহীও ছিলেন না |
পান্নার যে রংটা, তার একটা নাম দিয়েছি আমরা, সবুজ |
আমার যদি ইমেজ প্রসেসিং এ গন্ডগোল থাকে আর পান্নার রঙ যদি আমি লাল দেখি (মানে অন্যরা যেটাকে লাল বলে জানে) তাহলে আমি কিন্তু আমার চোখে দেখা পান্নার (লাল)রংটাকেই সবুজ বলে জানব |
চেতনায় আসলে অনেক কিছুই সৃষ্টি করা যায়... সেটাকে সৃজনশীলতা বলে, কিন্তু চেতনায় যা সৃষ্টি করা যায়, তাকে বিজ্ঞান নাম দেয়া যায় কি? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.