content
stringlengths
0
129k
রবীন্দ্রনাথে যে গোড়ামি সংকীর্ণতা সবই ছিল, তা আমরা প্রায়শই দেখেও দেখিনা
উনার সৃজনশীলতা নিঃসন্দেহে বিস্ময়কর, উনি লিখেছেন, কাজও করেছেন বিস্ময়কর পরিমানে, কিন্তু আমরা উনাকে পূজার বেদীতে বসিয়ে রেখেছি
দর্শন আর বিজ্ঞানে একটা সুকঠিন পার্থক্য আছে, দর্শন ভ্রান্ত প্রমাণিত হবার আগ পর্যন্ত টিকে থাকে, রাজত্ব করে, আর বিজ্ঞান প্রতিষ্ঠিতই হয় সঠিক প্রমাণিত হবার পর
দর্শন সত্যের ধারণা, বিজ্ঞান সত্য
তাই আমি রবীন্দ্রনাথে বিজ্ঞান খুঁজিনা
আমার চেতনায় রবীন্দ্রনাথ বিজ্ঞান সাধক হতে পারেননি
🙂
নৃপেন্দ্র সরকার মে 9, 2011 7:59 অপরাহ্ন -
@নীল রোদ্দুর,
আইনষ্টাইনে সাথে যে কথপোকথন, তাকে কি আসলেই বিজ্ঞানপ্রসূত বলা চলে? দর্শন এবং বিজ্ঞানের মাঝে একটা বিশাল দূরত্ব আছে
আমরা যেভাবে রবীন্দ্রে বিজ্ঞান খুঁজছি, সেভাবে আইনষ্টাইনে কাব্য কেন খুঁজছি না? রবীন্দ্রনাথকে যদি কবি বা সাহিত্যিক ছাড়া আর কিছু বলতে হয়, তাহলে আমি কেবলই একজন ভাববাদী দার্শনিক বলতে রাজি
উনার কিছু ধারণায় বিজ্ঞানের প্রভাব ছিল বটে, উপমহাদেশ এবং বিশ্বের অনেক প্রতিভাবান সমসাময়িকের সাথে পরিচয়ও ছিল
ভাল বলেছেন
রবীন্দ্রনাথ বিজ্ঞানী ছিলেন না
বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন
মূল লেখাও তাই বলে
দার্শনিকদের ভাবে বিনিময় হয় নিজ নিজ বিষয় থেকে বাইরে এসে একটা কমন গ্রাউন্ডে
আইনষ্টাইন এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হওয়া স্বাভাবিক পারষ্পরিক বিষয়ে শ্রদ্ধাবোধ রেখে
আকাশ মালিক মে 9, 2011 9:01 অপরাহ্ন -
@নীল রোদ্দুর,
দর্শন ভ্রান্ত প্রমাণিত হবার আগ পর্যন্ত টিকে থাকে, রাজত্ব করে, আর বিজ্ঞান প্রতিষ্ঠিতই হয় সঠিক প্রমাণিত হবার পর
দর্শন সত্যের ধারণা, বিজ্ঞান সত্য
সুন্দর বলেছেন- ()
আনন্দ মে 8, 2011 4:35 অপরাহ্ন -
অভিজৎ দা
আপনার আগেই লেখাটাই আমি পড়েছি
যেটা আপনি বললেন ২০০৬ সালের দিকে
তখন আমার লেখকের থেকে টপিক টার গুরুত্বই বেশী দিয়েছি
কাওরন তখন বিচিত্রা পড়া হতো আমার এক সাংবাদিক দাদা পড়তো বলে, যেহেতু একসাথেই ছিলাম উনি সহ
আর একটা লেখা আমার মনে পড়ে 'ত্রৈ-মাসিক 'নতুন দিগন্ত' এ একটা অনুবাদ ডকিন্স এর উপর
সেখান থেকেই কিছুটা মনে হচ্ছে প্রথম যখন মুক্ত-মনা ব্লগ পড়া শুরু করলাম সেই অভিজিৎ এই অভিজিৎ দা-ই হবে
সেন্টু টিকাদার মে 8, 2011 12:33 অপরাহ্ন -
আসলে আমাদের দায়িত্ব হচ্ছে হচ্ছে ব্যক্তি পূজার উর্ধ্বে উঠে নির্মোহ দৃষ্টিতে ব্যক্তি, সমাজ ও সভ্যতাকে বিশ্লেষণ করা
তোমার ্লেখা এই এই বাক্য একদিন হয়তো কোটেশন হবে
পাশে লেখা থাকবে তোমার নাম
নিজে বিজ্ঞানের ছাত্র ছিলাম
পরে কারিগরী বিদ্যাকে উপজিবীকা করি
কিন্তু আমার বিজ্ঞান ও সাহিত্যের পর তেমন কোন দখল নাই
সত্যিকারে বিজ্ঞান মনষ্ক হতে হলে কি আত্মায় বিশ্বাস রাখা যায় না? রবীন্দ্রনাথের প্লানচেটে আমার বিশ্বাস নেই কিন্তু আমি আত্মার অস্তিতের পর এখনো অবিশ্বাসি হয়ে উঠতে পারছিনা
মনে হয় আত্মার অস্তিত্ব নাই তা বিজ্ঞানিরা প্রমাণ করতে পারে নাই
আর আত্মায় বিশ্বাসিরাও প্রমাণ করতে পারে নাই আত্মা আছে
অভিজিৎ মে 8, 2011 8:43 অপরাহ্ন -
@সেন্টু টিকাদার,
সেন্টুদা, অনেক ধন্যবাদ সহৃদয় মন্তব্যের জন্য
তবে কিছু ব্যাপারে দ্বিমত করছি
সত্যিকারে বিজ্ঞান মনষ্ক হতে হলে কি আত্মায় বিশ্বাস রাখা যায় না? রবীন্দ্রনাথের প্লানচেটে আমার বিশ্বাস নেই কিন্তু আমি আত্মার অস্তিতের পর এখনো অবিশ্বাসি হয়ে উঠতে পারছিনা
মনে হয় আত্মার অস্তিত্ব নাই তা বিজ্ঞানিরা প্রমাণ করতে পারে নাই
আর আত্মায় বিশ্বাসিরাও প্রমাণ করতে পারে নাই আত্মা আছে
আসলে যে কোন অপবিশ্বাসকেই কিন্তু এভাবে ডিফেন্ড করা যায়
ধরুন যে কেউ বলতে পারে ট্যাশগরু যে নাই তা কি করে বুঝব? ট্যাশগরুর অস্তিত্ব নাই তা বিজ্ঞানিরা প্রমাণ করতে পারে নাই
আর ট্যাশ গরু বিশ্বাসিরাও প্রমাণ করতে পারে নাই ট্যাশগরু আছে
শুধু আত্মা বা ট্যাশগরু নয়, থর, হার্কিউলিস, মা কালী, ফ্লাইং স্পেগেটি মন্সটার সহ সব কিছুই বৈধতা দেয়া যাবে এই বলে যে, ওগুলো যে নেই বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেন নি
কিন্তু সেটা কি কোন শক্তিশালী যুক্তি
কেউ কোন কিছুতে বিশ্বাস করলে তাকেই সেটার পক্ষে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা আছে, অবিশ্বাসীদের দায়িত্ব নয় সেগুলোর অস্তিত্ব নেই সেটা প্রমাণ করা
দর্শনে এটাকে বলে 'বার্ডেন অফ প্রুফ'
আমার তো মনে হয় যদি কেউ আত্মা, ঈশ্বর বা যেটাতে বিশ্বাস করুন তাকেই প্রমাণ হাজির করতে হবে
আর বিজ্ঞানের চোখে সর্বোপরি প্রাণের অস্তিত্ব ব্যাখ্যায় যে আত্মা একটি পুরোন এবং বাতিল ধারণা, তা নিয়ে আমি লিখেছি এবারের 'অবিশ্বাসের দর্শন' বইয়ে ইন ডিটেইল
বস্তুতঃ স্নায়ুবিজ্ঞান, মনোবিজ্ঞান, শরীরবিজ্ঞান, জেনেটিক্স আর বিবর্তনবিজ্ঞানের নতুন নতুন গবেষণা আত্মাকে আক্ষরিক ভাবেই রঙ্গমঞ্চ থেকে হটিয়ে দিয়েছে
আর সেজন্যই যুগল-সর্পিলের (ডিএনএ) রহস্যভেদকারী নোবেল বিজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক বলেন 'একজন আধুনিক স্নায়ু-জীববিজ্ঞানী মানুষের এবং অন্যান্য প্রানীর আচরণ ব্যাখ্যা করার জন্য আত্মা নামক ধর্মীয় ধারণার দ্বারস্থ হওয়ার প্রয়োজন বোধ করেন না'
মুক্তমনাতেও আমি পাঁচ পর্বের একটি সিরিজ লিখেছিলাম 'আত্মা নিয়ে ইতং বিতং' নামে
://-.///1.
://-.///2.
://-.///3.
://-.///4.
://-.///5.
সিরিজটা পড়ে আপনি অভিমত দিলে ভাল লাগবে
আলোচনা ভাল লাগলো
সেন্টু টিকাদার মে 9, 2011 8:11 পূর্বাহ্ন -
@অভিজিৎ,
ভাই অভিজিৎ, আমি তোমার লেখা সিরিজ গুলি এক এক করে পড়বো যা আমি আগে পড়িনি কারন তখন আমি মুক্তমনাকে জানতাম না
লিঙ্ক দেবার জন্যে ধন্যবাদ
টেকি সাফি মে 8, 2011 3:59 পূর্বাহ্ন -
রবীদ্র বিশেষজ্ঞ নয় তাই ঠিক নাও হতে পারে কিন্তু আমি যতদূর চিনি/জানি তাতে উনাকে ঠিক বিজ্ঞানমনস্ক মনে হয়নি বরং রহস্যমনস্ক (!?) ছিলেন
উনি রহস্য ভালবাসতেন, রহস্য উনার বুলাকে নিয়ে প্লানচ্যেটে, রহস্য দূর আকাশের তারায়
হু, বিজ্ঞানে প্রচুর রহস্য হয়তো তাই তিনি খানিক আকর্ষিত হয়েছিলেন 🙂
লাইজু নাহার মে 8, 2011 2:16 পূর্বাহ্ন -
ভাল লাগল!
নৃপেন্দ্র সরকার মে 8, 2011 1:42 পূর্বাহ্ন -
আর একটি অভিজিতিয় লেখা
মন্তব্য নিস্প্রয়োজন
বিজ্ঞানে রবিঠাকুরের স্বল্পতা ছিল নিয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকার কারণে
কিন্তু বিজ্ঞান নিরোপিত সত্যকে অনুধাবন করেছেন নিবিড় ভাবে তা লেখায় স্পষ্ট
এই লেখাটায় একটা ধাক্কা খেয়েছি উল্টোদিক থেকে শুরু করার কারণে
"সাম্প্রতিক মন্তব্যে" গিয়ে দেখি অনেকের মন্তব্য
লেখা "রবীন্দ্রে বিজ্ঞান"
আজকাল তো অনেক কিছুতেই বিজ্ঞান আবিষ্কৃত হচ্ছে - "বেদে বিজ্ঞান", "কোরানে বিজ্ঞান", "বাইবেল বিজ্ঞান
" কেউ কি আবার গীতাঞ্জলী বা ঘরে-বাইরে কিম্বা দুই বোনের মধ্যে বিজ্ঞান পেল কিনা! লেখক অভিজিৎ রায় না হলে হয়ত পড়াই হত না
ভজন সরকার মে 8, 2011 10:40 অপরাহ্ন -
@নৃপেন্দ্র সরকার,
ভাল লাগলো আপনার এই মন্তব্যটি
রবীন্দ্রনাথ পুত্র রথীকে কৃষিবিদ্যা শিক্ষার জন্যে নাকি আমেরিকা পাঠিয়েছিলেন
" রবীন্দ্রে কৃষি" শিরোনামে কোন লেখা অবশ্য আমি পড়ি নি
কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডঃ আতিউর রহমান তো রবীন্দ্রনাথকে অর্থনীতির দিকপাল বানিয়ে ফেলেছেন তার বক্তব্য ও লেখায়
জমিদার রবীন্দ্রনাথ গরীব চাষীদের নাকি সমবায় শিক্ষা দিয়েছিলেন!! একদা মুক্তমনা এবং ইসলাম-পছন্দ একজন তো কোরানের সাথে রবীন্দ্র সংগীতের কোন দ্বন্ধই খুঁজে পান না!
রবীন্দ্রনাথকে যথাপাত্রে মনমত বসিয়ে নেয়া যায়
সুদীর্ঘ জীবনে ইচ্ছায়-অনিচ্ছায়, জ্ঞাতে-অজ্ঞাতে তিনি সে উপকরণটুকু রেখে গেছেন
এখন আমরা মনের মাধুরী মিশিয়ে " ঘিয়ের সাথে পান্তা" মেখে কখনো ঘি, কখনো পান্তা বলে বেড়াচ্ছি
নৃপেন্দ্র সরকার মে 11, 2011 2:03 পূর্বাহ্ন -
@ভজন সরকার,
রবীন্দ্রনাথ পুত্র রথীকে কৃষিবিদ্যা শিক্ষার জন্যে নাকি আমেরিকা পাঠিয়েছিলেন