content
stringlengths 0
209k
|
|---|
জাস্ট এ সার্কিট ব্রেকার প্রব্লেম
|
কোনো কারণে ওভারলোড হয়ে গিয়ে বোধহয় ট্রিপ করেছিল
|
অরুণ তখন সেটা বোঝেনি
|
তাই সবজিগুলো মিস্টার শিকদারকে সঙ্গে সঙ্গে দিয়ে এসেছিল, নষ্ট না হয়ে যাতে পুজোর ভোগে লাগে
|
"
|
"নাউ ইট ইজ ক্লিয়ার স্যার
|
অ্যান্ড ইট মেকস সেন্স
|
আমি স্যার অস্বীকার করব না, আগের দিন আপনাদের বেসমেন্টে গিয়ে আমি একটু কনফিউজডই হয়ে গিয়েছিলাম! আই নো ইট ইজ নান অফ মাই বিজনেস স্যার, কিন্তু হঠাৎ কী খেয়াল হল, আমি আপনাদের ফ্রিজারের ডোরটা একটু খুলেছিলাম
|
আর খোলামাত্র বুঝলাম যে, ভেতরটা একেবারে আইস কোল্ড! অথচ মিস্টার শিকদার বলেছিলেন যে, ফ্রিজার খারাপ হয়ে গেছে বলে আপনারা সরস্বতী পুজোর ভেজিটেবলগুলো পাঁচ দিন আগে ডেলিভারি করেছেন! কিন্তু এখন ব্যাপারটা বুঝতে পারছি
|
আসলে আপনাদের ফ্রিজারটা সত্যি খারাপ হয়নি!"
|
"ইউ আর রাইট
|
" কথাটা বললেন অরুণ
|
কোন ফাঁকে উনি যে ঘরে ঢুকেছেন আমি খেয়ালও করিনি!
|
একেনবাবু ঘাড়টা ঘষতে ঘষতে বললেন, "বাট দ্যাট ব্রিংস অ্যানাদার কোয়েশ্চেন স্যার
|
আমি সেদিন খেয়াল করেছিলাম যে, আপনাদের ফ্রিজারটা একেবারে ফাঁকা
|
এবং আজও যখন ডায়রিটা খুঁজতে নীচে গিয়েছিলাম, দেখলাম ওটা ফাঁকা পড়ে আছে!"
|
দাদা আর ভাই এক পলকের জন্য চোখাচোখি করলেন
|
অশোক বললেন, "ওয়েল কারণ আমরা ফ্রিজারটা বিক্রি করে একটা নতুন ফ্রিজার কিনব ঠিক করেছি
|
"
|
"মাই গড স্যার! আমার তো মনে হল ফ্রিজারটা প্রায় ব্র্যান্ড নিউ!"
|
"ইট ইজ নট ওল্ড," অশোক স্বীকার করলেন, "তবে বুঝলেন তো, একবার যখন ব্রেকার ট্রিপ করেছে, তখন গন্ডগোল কিছু নিশ্চয়ই আছে
|
"
|
"এবার বুঝলাম স্যার
|
আমি এতক্ষণ খালি ভাবছিলাম, কিংসে জলের দরে ফ্রোজেন ভেজিটেবল বিক্রি হয়ে গেল, অথচ আপনারা সেগুলো কিনলেন না কেন! এদিকে শ্যামলবাবু বলছিলেন আপনারা দু'জনে এত হিসেব করে চলেন
|
আই মিন ভাল সেন্সেই বলছিলেন
|
শুধু শ্যামলবাবু কেন, আমি নিজেই তো সেদিন দেখলাম স্যার, খাবার পর লেফট ওভারগুলো কেমন যত্ন করে আপনারা তুলে রাখছেন
|
ভেরি গুড হ্যাবিট স্যার, ভেরি গুড হ্যাবিট
|
এনিওয়ে, আই ওয়াজ ভেরি কনফিউসড! কিংসে এরকম বার্গেন পেয়েও আপনারা তার সদ্ব্যবহার করলেন না
|
আসলে বুঝলেন কি না, আমার সমস্যা হচ্ছে..."
|
একেনবাবু বোধহয় একটা দীর্ঘ বক্তৃতার প্ল্যান করছিলেন, কিন্তু অরুণ সেটা থামিয়ে দিলেন
|
"মিস্টার সেন, আমার দাদার অসম্ভব ধৈর্য, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট
|
আপনার কি আর কিছু বলার আছে?"
|
"আছে স্যার
|
"
|
"দেন সে ইট, বাট ডু হারি, ইট ইজ গেটিং লেট!"
|
"হ্যাঁ স্যার
|
" বলে একেনবাবু পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাতে গিয়ে কী ভেবে থেমে বললেন, "সিগারেট খেলে আপনাদের অসুবিধা হবে না তো? মানে যদি কোন অসুবিধা হয়, তাহলে...
|
"
|
"না হবে না," অরুণ বেশ রূঢ়ভাবেই বললেন, "জাস্ট গেট গোইং
|
"
|
"না, থাক স্যার
|
বড় ব্যাড হ্যাঁবিড়!" 'মিস্টার সেন, আই অ্যাম রানিং আউট অফ পেশেন্স! আপনার বক্তব্যটা তাড়াতাড়ি বলে ফেলুন!" অরুণ অসহিষ্ণু ভাবে বললেন
|
"আসলে আমি বলতে চাচ্ছিলাম স্যার, গোভিন্দ জসনানির মৃত্যুটা আমার কাছে একটু মিস্টিরিয়াস?"
|
"তার মানে?" অশোক প্রশ্নটা করলেন
|
"মানে ওঁর হঠাৎ এই ব্রিফকেস নিয়ে অদৃশ্য হওয়াটা, আর তার এক হপ্তা বাদে ওঁর মৃতদেহটা ব্রিফকেস সমেত প্রায় অক্ষত অবস্থায় ট্যাপান জি ব্রিজের কাছেপাওয়াটা
|
সামথিং ইজ নট কোয়ায়েট রাইট স্যার
|
"
|
"হোয়াটস রং দেয়ার?" এবার অরুণ প্রশ্নটা করলেন
|
"আমার তো ধারণা, ইন্সপেক্টর লান্ডির বিশ্বাস যে, সামবডি ফার্স্ট রবড় হিম অফ অল দ্য মানি
|
তারপর ওঁকে ধাক্কা দিয়ে হাইওয়ে থেকে নীচে ফেলে সে অদৃশ্য হয়
|
"
|
"এটা মন্দ বলেননি স্যার
|
কিন্তু ঘটনাটা হচ্ছে, উনি মারা যান হার্ট অ্যাটাকে
|
যদি মনে করি স্যার, ওঁর হার্ট অ্যাটাকটা হয়েছিল রাস্তা থেকে ওকে ফেলে দেবার পর, তা হলে কিন্তু ব্যাপারটা গোলমেলে হয়ে যায়!"
|
"গোলমেলে হয়ে যায়?" এবার অরুণ প্রশ্নটা করলেন
|
"হয়ে যায় না স্যার?" যেলোকটা অতগুলো টাকা কেড়ে নিল, সে কেন তার ভিক্টিমকে
|
জীবিত অবস্থায় ওভাবে ফেলে রেখে চলে যাবে! বুঝতে পারছেন স্যার আমি কী বলছি? মিস্টার জসনানি তো সেক্ষেত্রে পরে পুলিশের সামনে লোকটাকে আইডেন্টিফাই করতে পারতেন!
|
"হু নোজ, তার মুখে হয়তো মুখোশ ছিল
|
" অরুণ বললেন
|
"সুতরাং আইডেন্টিফাই করার প্রশ্নই ওঠে না
|
"
|
"ঠিক, সেটা অবশ্যই একটা পসিবিলিটি স্যার
|
" স্বীকার করলেন একেনবাবু
|
"তাহলে? এ ছাড়াও অনেক পসিবিলিটি আছে মিস্টার সেন," এবার অশোক বললেন
|
"আমি ধরে নিচ্ছি যে, গোভিন্দ আঙ্কল কারও কাছ থেকে গাড়িতে রাইড নিচ্ছিলেন
|
সে লোকটা যখন আঁচ পায় যে, আঙ্কলের ব্রিফকেসে এত টাকা আছে
|
হি স্টপড দ্য কার এবং ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন
|
এরকম একটা ফিজিক্যালি স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়ে গোভিন্দ আঙ্কল হার্ট অ্যাটাকে কোলান্স করেন
|
দ্য রেস্ট ইজ সিম্পল
|
হি ডাম্পড দ্য বডি
|
আফটার অল, এ ডেড ম্যান উইল নেভার বি এবল টু আইডেন্টিফাই, তাই না?"
|
"আমিও ঠিক এটাই ভেবেছিলাম স্যার
|
তবে কিনা একটা ব্যাপার তাতে ক্লিয়ার হয় না
|
"
|
"হোয়াট ডু ইউ মিন?"
|
"ব্রিফকেসের লকটা একেবারে পারফেক্ট অবস্থায় পাওয়া গেছে! আমি নিজেই দেখেছি স্যার
|
আমি তো ভেবেছিলাম লকটা ভাঙা অবস্থায় পাওয়া যাবে
|
না স্যার, তা নয় -দ্য লক ওয়াজ স্পটলেসলি ক্লিন, অ্যান্ড কমপ্লিটলি ইনট্যাক্ট!"
|
অশোক ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড ভেবে বললেন, "পারহ্যাপস, লোকটা পিস্তল দেখিয়ে গোভিন্দ আঙ্কলকে দিয়েই ব্রিফকেসটা খুলিয়েছিল
|
"
|
"ট্রুলি অ্যামেজিং স্যার! বিশ্বাস করুন আমিও তাই ভেবেছিলাম! কিন্তু তখন আমার মনে পড়ল স্যার, ব্রিফকেসটা তো আপনাদের বাড়ির
|
লকের কম্বিনেশনটা জানেন আপনারা, আর আপনাদের কাছ থেকে জেনেছিলেন শ্যাম মিরচন্দানি
|
মিস্টার জসনানির তো সেটা জানার কথা নয়! কারণ, যখন ব্রিফকেসটা আপনাদের কাছ থেকে মিস্টার মিরচন্দানি ধার নেন, তখন মিস্টার জসনানি ওয়াজ আউট অফ দ্য হাউস
|
তাই না?"
|
"আমি হয়তো অন্য কোনো সময় ওঁকে কম্বিনেশনটা বলেছিলাম," অরুণ বললেন
|
"ইন ফ্যাক্ট, আমার এখন মনে পড়ছে, আই ডিড টেল হিম
|
"
|
"কিন্তু আরেকটা সম্ভবনা আছে স্যার
|
"
|
"সেটা কি?" দু'জনেই প্রায় একসঙ্গে প্রশ্নটা করলেন
|
"ধরুন স্যার, আপনাদের দু'জনের মধ্যেই কেউ টাকাটা ব্রিফকেস থেকে সরিয়েছেন!"
|
"বি কেয়ারফুল মিস্টার সেন, কী যা তা বলছেন আপনি!"
|
"এখানে স্যার সম্ভবনার কথা হচ্ছে
|
হতে তো পারে যেমন আপনাদের মধ্যে একজন
|
বা দু'জন মিলেই টাকাগুলো আত্মসাৎ করে, শুক্রবার রাত্রে মিস্টার জেসনানির বডিটা হাইওয়ের পাশে ডাম্প করে এসেছেন!"
|
"দিস ইজ আটারলি ননসেন্স!" অশোক বেশ কড়া গলায় বললেন, "টাকার কথা ছাড়ন
|
শুধু শুধু আমরা বাড়ির গেস্টের ডেডবডি বাইরে ওভাবে ডাম্প করতে যাব কেন? ইউ আর নট ইমপ্লায়িং দ্যাট উই কিলড হিম!"
|
"নো স্যার, অ্যাবসলুটলি নট
|
ওঁর মৃত্যু পুরোপুরো স্বাভাবিক
|
"
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.