content
stringlengths
0
209k
হাতের পাতায়...
[মুকুল যখন ভাসে: জয় গোস্বামী]
আকাশ মালিক জুলাই 26, 2010 6:18 অপরাহ্ন -
@ব্লাডি সিভিলিয়ান,
বন্ধু তাকে ঝড়বাদলে
আগলে রাখে
কাছে পেয়েও বন্ধুকে সে
স্বপ্নে ডাকে
দুই যখন এক এর মাঝে বিলীন হয়ে যায়, তখন এমনই হয়
এ চাওয়ার শেষ নেই, এ পাওয়ার শেষ নেই
কবিতাটি আগে কোথাও পড়িনি, বার কয়েক পড়লাম
এখানে তুলে দেয়ার জন্যে আপনাকে ধন্যবাদ
ফরিদ ভাই, সব ত্যাগ, সব হারানোর বিনিময়ে যাকে পাওয়ার তাকেই পেলেন, এমন চাওয়া সকলে চাইতে পারেনা
জগতের সকল পাওয়ার উপরে যাকে স্থান দিলেন, সে অধরা যখন ধরাই দিল ধরা দেয়ার মত, তখন আর গানের বীণার তারে তারে এ করুণ সুর উঠবে কেন? স্বর্গ রাজ্যের হৃদমন্দিরে এবার তার পুজো হবে, যে পুজোর শেষ নেই, সেখানে মর্ত্যলোকের আবর্জনার কোন স্থান নেই
আর শুনতে চাইনা এমন কবিতা-
আয় দুঃখ, আয় তুই,
তোর তরে পেতেছি আসন,
হৃদয়ের প্রতি শিরা টানি টানি উপাড়িয়া
বিচ্ছিন্ন শিরার মুখে তৃষিত অধর দিয়া
বিন্দু বিন্দু রক্ত তুই করিস শোষণ;
জননীর স্নেহে তোরে করিব পোষণ
হৃদয়ে আয় রে তুই হৃদয়ের ধন
(দুঃখ-আবাহন)
কিংবা-
ওরে আশা, কেন তোর হেন দীনবেশ!
নিরাশারই মতো যেন বিষণ্ন বদন কেন -
যেন অতি সংগোপনে
যেন অতি সন্তর্পণে
অতি ভয়ে ভয়ে প্রাণে করিস প্রবেশ
ফিরিবি কি প্রবেশিবি ভাবিয়া না পাস,
কেন, আশা, কেন তোর কিসের তরাস
আজ আসিয়াছ দিতে যে সুখ - আশ্বাস,
নিজে তাহা কর না বিশ্বাস,
তাই হেন মৃদু গতি,
তাই উঠিতেছে ধীরে দুখের নিশ্বাস
বসিয়া মরমস্থলে কহিছ চোখের জলে -
" বুঝি হেন দিন রহিবে না,
আজ যাবে, আসিবে তো কাল,
দুঃখ যাবে, ঘুচিবে যাতনা
"
কেন, আশা, মোরে কেন হেন প্রতারণা
দুঃখক্লেশে আমি কি ডরাই,
আমি কি তাদের চিনি নাই
তারা সবে আমারি কি নয়
তবে, আশা, কেন এত ভয়
তবে কেন বসি মোর পাশ
মোরে, আশা, দিতেছ আশ্বাস
বলো, আশা, বসি মোর চিতে,
" আরো দুঃখ হইবে বহিতে,
হৃদয়ের যে প্রদেশ হয়েছিল ভস্মশেষ
আর যারে হত না সহিতে,
আবার নূতন প্রাণ পেয়ে
সেও পুন থাকিবে দহিতে
করিয়ো না ভয়,
দুঃখ - জ্বালা আমারি কি নয়?
তবে কেন হেন ম্লান মুখ
তবে কেন হেন দীন বেশ?
তবে কেন এত ভয়ে ভয়ে
এ হৃদয়ে করিস প্রবেশ? (আশার নৈরাশ্য)
ফরিদ আহমেদ জুলাই 26, 2010 10:19 অপরাহ্ন -
@ব্লাডি সিভিলিয়ান,
সামান্য যে দুই একজনের বাংলার উপর বর্ণনাতীত বজ্রমুষ্ঠি দেখে বিমুগ্ধ হই, আপনি তাঁদের মধ্যে একজন
এরকম মুক্তোদানার মত শব্দকে গেঁথে গেঁথে ভাষার মালা বানাতে খুব কম লোককেই দেখেছি আমি
মাঝে মাঝে শুধু মন্তব্য করে শক্তিক্ষয় না করে, আপনার উচিত নিয়মিত লেখা
আর অবশ্যই সেটা নিজের নামে, এরকম একটা পঁচা সাবান মার্কা পঁচা নামে নয়
মাহবুব সাঈদ মামুন জুলাই 26, 2010 11:53 অপরাহ্ন -
@ফরিদ আহমেদ,
মাঝে মাঝে শুধু মন্তব্য করে শক্তিক্ষয় না করে, আপনার উচিত নিয়মিত লেখা
আর অবশ্যই সেটা নিজের নামে, এরকম একটা পঁচা সাবান মার্কা পঁচা নামে নয়
স হ ম ত :: ::
সৈকত চৌধুরী জুলাই 26, 2010 1:23 পূর্বাহ্ন -
ফরিদ ভাইয়ের লেখাগুলো সবসময়ই ভালো লাগে
এ লেখাটি আগে কোথাও পড়েছি বলে মনে হচ্ছে
গান দুটোও শুনলাম
কোন কিছু যে হতে হবে সেই ভাবনাটাই মনে আসে নি কখনো
আমার মনে হয় 'কোনো' বানানটি 'কোন' লেখা ঠিক না (যদিও এভাবে লেখা অশুদ্ধ নয়)
উচ্চারণ 'কোন()' না 'কোনো()' তা ঠিক করতে গিয়ে অনেক সময় বিপত্তি দেখা দেয়
মাঝে মাঝে পুরো বাক্য বা বাক্যের কিছু অংশ পড়ে নিশ্চিত হতে হয়
অনাকাঙ্খিত সেই প্রাণঘাতী লড়াইয়ে আমি ক্ষতবিক্ষত হই,.....
বাংলা একাডেমী অভিধানে বানান দেয়া আছে "কাঙ্ক্ষিত" (ঙ্ক্ষ = ঙ+ক্ষ)
পৌরাণিক কাহিনির কোন অভিশপ্ত চরিত্রের মত
বাংলা একাডেমী অভিধানে বানান দেয়া আছে "কাহিনী"
আকাশ মালিক জুলাই 26, 2010 3:59 পূর্বাহ্ন -
@সৈকত চৌধুরী,
ফরিদ ভাইয়ের কোন লেখা পড়তে গেলেই আমি ম্যাগিনফাইং গ্লাস হাতে নিয়ে বসি
উদ্দেশ্য বানান ভুল ধরা
কিছু কিছু মানুষকে কথা বলাতে হলে খোঁচাখোঁচি করতে হয়, এতে কোন গোনাহ হয়না বরং সোয়াব হয়
কিন্তু দুর্ভাগ্য আপনার উল্লেখিত এই বানান 'কোন' 'কাহিনি' 'অনাকাঙ্খিত' গুলোকে ভুল বলা সম্ভব হলোনা
বিবর্তনের ধারায় বানানগুলো আমার মনে হয় এভাবেই সর্বস্থরে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে
ঢিল তো একটা দিলাম, দেখা যাক কিছু বেরিয়ে আসে কি না
সৈকত চৌধুরী জুলাই 26, 2010 4:37 পূর্বাহ্ন -
@আকাশ মালিক,
স্কুলে থাকতে স্যারের ভুল ধরে মজা পেতাম, এখনো সে অভ্যাস রয়ে গেছে কি না
তবে এখানে আমি কিন্তু বানানগুলো ভুল হয়ে গেছে তা বলি নি
😉
ফরিদ আহমেদ জুলাই 26, 2010 12:21 অপরাহ্ন -
@আকাশ ভাই,
খামোখাই বলছেন এগুলো
বিশাল বিশাল বানান ভুল করে মুক্তমনার বানান পুলিশদের হাতে কমতো নাজেহাল হইনি আমি
🙁