content
stringlengths
0
209k
যেখানে দেশের অধিকাংশ মানুষের কাছে সঠিক চিকিৎসা পোঁছুচ্ছে না, সেখানে আপনার মত লোকেরা চিকিৎসাবিজ্ঞানকে দূরে ঠেলে দিয়ে অপচিকিৎসা আর কুসংস্কারকে দ্বারে দ্বারে পৌঁছে দেবার মিশন নিয়ে মাঠে নেমেছেন
এটা শুধু হাস্যকরই নয়, রীতিমত বিপজ্জনকও বটে
ফারুক মে 20, 2012 5:23 অপরাহ্ন -
@অভিজিৎ,
দেখলাম আর ভাবলাম, কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধে আমার অভিমত পাল্টাচ্ছে না, সরি
ফারুক মে 20, 2012 6:13 অপরাহ্ন -
@অভিজিৎ,
দেখলাম আর ভাবলাম, কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধে আমার অভিমত পাল্টাচ্ছে না, সরি
না না , সরি হওয়ার কিছু নেই
আপনার অভিমত এত সহজে পাল্টালেই বরং আশ্চর্য হতাম!
মেডিকেল সায়েন্সের সফলতার যে ইতিহাস শোনালেন , তা থেকে ১৯২৮ সালে ফ্লেমিং আবিষ্কৃত পেনিসিলিন ও পরবর্তি সকল এন্টিবায়োটিক এবং সার্জনদের ভূমিকাকে সমিকরন থেকে বাদ দিন , তাহলে মেডিকেল সায়েন্স নিয়ে গর্ব করার জন্য খুব বেশি কিছু আর অবশিষ্ট থাকবে না
যে লোকটা আজকে স্ট্রোক করে মৃত্যুপথযাত্রী, রাস্তায় লুটিয়ে পড়ে আছে - তাকে মুহূর্তের মধ্যেই ওপেন হার্ট সার্জারি করে বাঁচিয়ে তোলা হচ্ছে
এগুলো আমরা চোখের সামনেই দেখছি
আপনার জানায় ভুল আছে
কোন ধরনের স্ট্রোকের জন্যই ওপেন হার্ট সার্জারি করা হয় না
আসলে স্ট্রোকে ডাক্তারদের খুব বেশি কিছু করার নেই
লাইফ সাপোর্ট দেয়া হয় বা বলতে পারেন শ্বাস নিতে সাহায্য করা , ইন্ট্রাভেনাস খাদ্য দেয়া ,ঘন্টায় ঘন্টায় পাশ ফিরে শোয়ানো যাতে বেডসোর না হয় ইত্যাদি
জানেন কি , হার্ট স্ট্রোকের ৩০শতাংশ রোগী হাসপাতালে আসার আগেই মারা যায় এবং ৩০ শতাংশ ডাক্তারদের চিকিৎসার ভুলে মারা যায়?
ডায়াবেটিস রোগীকে ইন্সুলিন দিয়ে বাচিয়ে রাখা হয় , যাকে রিপ্লেসমেন্ট বা সাপোর্ট থেরাপি বলাই ভাল
একে কোন মতেই নিরাময় বলা যায় না
ওমর ফারুক মে 14, 2012 3:15 পূর্বাহ্ন -
আমার মতে হোমিও এটা কোন বৈজ্ঞানিক চিকিৎসা পদ্দতি না
ধরুন এক জন পেটের আলসার এর রুগী ব্যথার ঔষধ নেয়ার পর পেটে ফুটো হয়ে গেল, রুগীকে দ্রুত হোমিও চিকিৎসকের নিকট নেয়া হল,হোমিও চিকিৎস তাকে কি চিকিৎসা দিবেন? হোমিও চিকিৎসক রা কি -, , , এই সকল আধুনিক যন্ত্র পাতির ফলাফল বোঝতে পারেন
ঊপরক্ত রুগী হোমিও চিকিৎসকের নিকট দুই দিন থাকলে রুগীর কি হতে পারে এক বার চিন্তা করুন
আবহমান কাল ধরে আমাদের সমাজে অচিকিৎসা,কুচিকিৎসা প্রচলিত আছে,দারিদ্রতা, শিক্ষা হীনতা এই এইসকল ব্যবশ্তা টিকিয়ে রাখে, আনেকেই উপকৃত হয় যতাটা না শরীরের তার চাইতে বেশী মনের
উন্নত বিশ্বে হোমিও চিকিৎসা পদ্দতি নাই বল্লেই চলে
ফাউল মে 13, 2012 11:08 অপরাহ্ন -
@হেলাল,
আমি যতবারই বলব হোমিওপ্যাথিতে কাজ করে আপনি ততবারি বলবেন হোমিওপ্যাথি কাজ করেনা
সুতরাং আপনাকে কিভাবে বুজাবো
তবে আপনার জন্য একটা সিস্টেম আছে আর তা হল হোমিওপ্যাথি ডাক্তাররা তাদের চিকিতসার জন্যে ১মে কেস টেকিং করে এবং তাতে তাদের একটা সিরিয়াল নাম্বার ও কন্টাক্ট নাম্বার থাকে
আমার পরিচিত এক ডাক্তার আছে তো আপনি যদি আগ্রহি হন তাহলে ওনার কাছ থেকে রোগীদের কন্টাক্ট নাম্বার নিয়ে আপনি নিজ দায়িত্বে যোগাযোগ করে দেকতে পারেন যে তারা উপকার পেয়েছে কিনা
কোন পেসেন্ট যদি উপকার না পায় তাহলে সে বার বার আসে না
ধোকা মানুষ একবারই খায়
আপনার যেহেতু হোমিওপ্যাথিতে আল্যার্জি সেহেতু আপনাকে একটা বুদ্ধি দেই যে হোমিওপ্যাথি কাজ করে কি করে না তা দেখার
হোমিপ্যাথি হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে হল যে মেডিসিন যে রোগের ওপর কাজ করবে সেই সুস্থ্য দেহে যদি কেউ সেই মেডিসিন সেবন করে তাহলে তা সেই রোগ সৃস্টি করতে সক্ষম
আপনি এক কাজ করেন কোন হোমিওপ্যাথি ফার্মাসী থেকে 10 হাফ ড্রাম মেডিসিন কিনে নিয়ে আসুন তারপর ২ আউন্স এর একটি বোতলে এক বোতল নিয়ে উক্ত মেডিসিন থেকে ২ ফোটা দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে ১ কর্ক মেডিসিন বোতলটাকে ১০বার ঝাকি দিয়ে ৭দিন সেবন করুন তারপর দেখুন কাজ করে কি করে না
সম্পুর্ন নিজ দায়িত্বে
অভিজিৎ মে 14, 2012 5:03 পূর্বাহ্ন -
@ফাউল,
আমার পরিচিত এক ডাক্তার আছে তো আপনি যদি আগ্রহি হন তাহলে ওনার কাছ থেকে রোগীদের কন্টাক্ট নাম্বার নিয়ে আপনি নিজ দায়িত্বে যোগাযোগ করে দেকতে পারেন ...
হোমিপ্যাথি হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে হল যে মেডিসিন যে রোগের ওপর কাজ করবে সেই সুস্থ্য দেহে যদি কেউ সেই মেডিসিন সেবন করে তাহলে তা সেই রোগ সৃস্টি করতে সক্ষম
আপনি এক কাজ করেন কোন হোমিওপ্যাথি ফার্মাসী থেকে 10 হাফ ড্রাম মেডিসিন কিনে নিয়ে আসুন তারপর ২ আউন্স এর একটি বোতলে এক বোতল নিয়ে উক্ত মেডিসিন থেকে ২ ফোটা দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে ১ কর্ক মেডিসিন বোতলটাকে ১০বার ঝাকি দিয়ে ৭দিন সেবন করুন তারপর দেখুন কাজ করে কি করে না
সম্পুর্ন নিজ দায়িত্বে
হাঃ হাঃ হ্যা এই অপদ্রব্য গিলবার ব্যাপারটা যিনি করবেন তার যে নিজ দায়িত্বেই করতে হবে, তা না বলে দিলেও চলবে
এনি ওয়ে, হোমিওপ্যাথি যদি কাজ করে, তাহলে 'আপনার সেই পরিচিত ডাক্তারকে বলুন জার্নালে লেখা পাঠিয়ে কনভিন্স করতে
এনেকডোটাল এভিডেন্স যে বিজ্ঞানে গ্রহণযোগ্য নয়, বোধ হয় জানা আছে আপনার
কেউ হয়তো এসে দাবী করতে পারেন সাইদাবাদী হুজুরের পানি পড়াতেও তার রোগ ভাল হয়েছে, সাইদাবাদী হুজুরের কন্টাক্ট এড্রেস দিলে উপকৃত হয়েছে, এমন রোগীরও সন্ধান পাওয়া যাবে
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা বিজ্ঞান হয়ে উঠবে না যতক্ষন পর্যন্ত সেটা নিয়ন্ত্রনাধীন পরিবেশে রিপ্লিকেট করে দেখানো যায়
বলা বাহুল্য সেগুলো করা যায়নি বলেই বৈজ্ঞানিকভাবে হোমিওপ্যাথি পরিত্যক্ত হয়েছে
নেচারের মত জার্নালে হোমিওপ্যাথিকে অপবিজ্ঞান বলা হয়েছে যৌক্তিক কারণেই
আপনার অপছন্দ হলে আপনার পরিচিত ডাক্তারকে নেচারে রিবিউটাল পাঠাতে বলুন, কেমন?
আপনি আরো একটা কাজও আপনার পরিচিত ডাক্তারবাবুকে করতে বলতে পারেন
হোমিওপ্যাথিতে এত রোগ নির্মূল হয়ে যাচ্ছে, অথচ ওয়ার্ড হেলথ অর্গানাইজেশন () এর মত শক্তিশালী সংগঠন কেন হোমিওপ্যাথিকে আপনার নামের মতোই 'ফাউল' হিসেবে চিহ্নিত করেছে সেটাও য়ামি বুঝতে পারছি না (হয়তো পশ্চিমা ষড়যন্ত্র হতে পারে) -
,
আপনার পরিচিত সেই ডাক্তারকে ওয়ার্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টকেও রিফিউট করতে বলুন, তারপর না হয় আমাদের মত হোমিওপ্যাথে অবিশ্বাসীদের এইসব ছাইপাশ মেনে নিতে বলতে পারেন, কেমন?
হেলাল মার্চ 1, 2012 2:22 অপরাহ্ন -
[]://../-//2010/05/----/187472/[/]
হেলাল মার্চ 1, 2012 2:14 অপরাহ্ন -
@ চরম ফাউল,
ঢাকা মেডিকেল এ ছিল অনেকদিন সেখান ডাক্তাররা নাকি পা কেটে ফেলার কথা বলেছিল তাই সে ওখান থেকে চলে এসেছে এবং তার এক আত্মীয়র মাধ্যমে এখানে ভর্তি হয়েছে
ঠিকই বলেছেন
আমার এক গ্রামের আত্মীয়ের বেলায় একই ঘটনা ঘটে ঢাকা মেডিক্যাল থেকে এবং শেষে আল-রাজি হাসপাতালে চিকিৎসা করে পা না কেটেই আজ প্রায় ১০ বছর যাবত ভাল আছে
আমার সেই আত্মীয়ের ধারনা ঢাকা মেডিক্যালে কোন রোগী পায়ের আর দাঁতের সমস্যার কথা বললেই ডাক্তার একটাই চিকিৎসা দিবে আর তা হলে কেটে ফেলে দেয়া
চাইলে কেউ পরীক্ষা করে দেখতে পারেন
মৌসুমি ( ) কাশি এমন এক রোগ, যার জন্য অনেক ডাক্তার ঔষধ খেতে বলেনা
কারণ খেলেও যা না খেলেও তা
কয়েকদিন পর এমনিতেই ভাল হয়ে যায়
এখন আপনি ডাক্তারের কাছে যেয়ে এবং ঔষধ খেয়ে ঐ কয়েকদিন কিন্তু ঠিকই পার করেছেন
এ ক্ষেত্রে আপনি পীরের পানি পড়া খেলেও ভাল হয়ে যেতেন
তাছাড়া মসজিদের ইমাম, কবিরাজ বা খাজা বাবাদের মাধ্যমে উপকার হয় এমন দাবিদারদের সংখ্যাও কিন্তু কম নয়
আপনাকে অসংখ্য ধন্যবাদ
://../-//2010/05/----/187472/
হেলাল অক্টোবর 31, 2011 8:28 পূর্বাহ্ন -
@ মোর্শেদ,
হোমিওপ্যথি বিঞ্জান নয় বিঞ্জানের চেয়েও আধূনিক তাই বলেই সূক্ষমাত্রা স্থুলু মস্তিকে এগুলো ঢুকবে না
আশাকরি আপনি শিক্ষিত একটু পড়াশুনা করেই মন্তব্য করবেন .....
অতি উচ্চ শিক্ষিত ও সূক্ষ্ম মস্তিষ্কের ভাইজান, আপনার মন্তব্যের প্রথম লাইন থেকে-
হোমিওপ্যথি-হোমিওপ্যাথি, বিঞ্জান-বিজ্ঞান, বিঞ্জানের-বিজ্ঞানের, আধূনিক-আধুনিক, স্থুলু-স্থূল, মস্তিকে-মস্তিষ্কে,
ও আল্লাগো প্রথম লাইনেই এত বানান.....! আমাকে আল্যা প্যাঁক বাঁচাইছে আপনার মত অতি উচ্চ শিক্ষিত হয়নি, তা না হলে আমার বানানও আপনার মতই হইত
আমি তো যুক্তি দিয়ে গুঁতা দিয়েছিলাম হোমিওপ্যাথি সিস্টেম কে এবং বাটপার হোমিও কবিরাজদের ( তাছাড়া সব হোমিও ডাক্তার যে বাটপারি করে তাও বলিনি) কিন্তু আপনার গায়ে জ্বালা ধরল কেন আর আমাকে কামড়াইতে আসলেন কেন বুঝলাম না? অবশ্য আপনি যদি হোমিওপ্যাথি কবিরাজ হন, তাহলে আপনার গায়ে চুলকানি ধরতেই পারে, এবং সেক্ষেত্রে লেখক এবং মন্তব্যকারীগন যে সকল যুক্তি দিয়েছেন তার পাল্টা যুক্তি দেয়াই শ্রেয় নয় কি?
আর যেহেতু আমাকে পড়াশুনা করতে বলেছেন, তাই হোমিও কবিরাজির পক্ষে কিছু আপডেটেড বৈজ্ঞানিক জার্নালের রেফারেন্স দিয়ে এই মূর্খকে কিছু শিক্ষার আলো বিতরণ করুন
অরণ্য অক্টোবর 27, 2011 11:32 অপরাহ্ন -
'স্পিরিচুয়াল স্পিরিট' বা আত্মা বলে কিছুর অস্তিত্ব নেই
😕
এতটা নিশ্চত ??
পরীক্ষাগারে আপনি বিশ্বাস বা ভালবাসা তৈরি করতে পারবেন না
বিজ্ঞানের অবিভাজ্য পরমাণুও কিন্তু এখন বিভাজ্য! 😉
নিজের কথা কে বিজ্ঞানের কথা বলে চালিয়ে দেয়ার একটা প্রবণতা আজকাল ব্যাপক!
বিজ্ঞানের কথা আর বিজ্ঞানীর কথার মধ্যে যে একটা পার্থক্য বিদ্যমান, তা অনেক ক্ষেত্রেই উহ্য থেকে যায়
যা অনুচিত!
এরিস্টটলের সৌরজগৎ আর কেপলারের সৌরজগৎতের চিত্র দু'ই কিন্তু সময় ভেদে বিজ্ঞান!!
শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, 'ওষুধ খাচ্ছি' এই মানসিক সাস্ত¡না, আর ধৈর্য ধরে ক'দিন অপেক্ষা করা
এর সবকটাই সম্ভত হোমিওপ্যাথি ওষুধের আপাত সাফল্যের কারণ
এতে কি আপনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে?? ডাক্তার ঔষধ সব কিন্তু রোগ মুক্তির লক্ষেই, রোগীর তো ভাই রোগ সারা নিয়ে কথা , গাদা গাদা ঔষধ খাওয়া টা উদ্দেশ্য না
আপনার কথামত যদি ধরেও নেই যে মানসিক সান্ত্বনা থেকেই রোগ ভাল হয়েগেছে, তাতে সমস্যা টা কোথায়?
কম মাত্রার ওষুধ সেবনে যদি রোগ ভাল হয় তাতেই বা সমস্যা কই? ক্ষুদ্র বলে তাকে উহ্য করাটা ভুল
অণু পরমাণু দেখিনা বলে এর কোন কর্মক্ষমতা নেই তা ক্যামনে বলি!
চিকিৎসকের অজ্ঞতা, তার ভুল ঔষধ নির্বাচন, ঔষধের ভেজাল উৎপাদনের কারনে সেই চিকিৎসা পদ্ধতিকেই বাতিক করে দিতে পারি না
বাংলাদেশে বাবা কবিরাজ বা হোমিওপ্যাথি চিকিৎসক থাকলে ছেলে ও বিনা ডিগ্রি তে চিকিৎসা শুরু করে দেন