content stringlengths 0 209k |
|---|
@অভিজিৎ, অনেক জিনিসই পৃথিবীতে টিকে আছে সত্য , তবে জ্যোতিষশাস্ত্র, কোরবানী, পশুবলি, খৎনা করা, পানি পড়া, মাদুলী, জোকের তেল, মাণ্ডার তেল, সাইবাবার ভস্মের সাথে হোমিওপ্যাথিকে এককাতারে ফেলাটা মনে হয় ঠিক হলো না |
সবচেয়ে বড় পার্থক্য যেটা , তা হলো সর্বজনীনতা |
জ্যোতিষশাস্ত্র বাদে বাকিগুলো নিতান্তই এলাকাভিত্তিক (পাকভারত উপমহাদেশ) ও অশিক্ষীত লোকদের মাঝেই প্রচলিত এবং সীমিত আকারেই |
হোমিওপ্যথি কিন্তু সকল মহাদেশব্যাপী ও শিক্ষীত ও অশিক্ষীত সকলের কাছেই গ্রহনযোগ্য |
হোমিওপ্যাথি নিয়ে গবেষনা ও লেখালেখি ( , নুতন নুতন চিকিৎসা পদ্ধতি) কম হচ্ছেনা |
সর্বশেষ গ্রিক ভিতালকাসের একটি ভল্যুমের দাম দেখলে মাথা খারাপ হওয়ার জোগাড় |
মানুষ যে এত টাকা দিয়ে দিয়ে হোমিওপ্যথির বই কেনে ও অসংখ্য শিক্ষীত মানুষ সেগুলো পড়ে ও চর্চা করে , তা সুফল না পেলে কি করত? সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা চলছে এই হোমিওপ্যাথি নিয়ে |
একেবারেই বোগাস একটা জিনিস নিয়ে সকলেই মাতামাতি করছে এটা বলা হোমিওপ্যথি রোগী ও চিকিৎসকদের আন্ডার-এস্টিমেট করা নয় কি? (আমি কোন হোমিওপ্যাথি চিকিৎসক নই ) |
রৌরব সেপ্টেম্বর 28, 2010 5:02 অপরাহ্ন - |
@ফারুক, |
তাঁরা এতসব টাকার কিছু অংশ দিয়ে বৈধ বৈজ্ঞানিক স্টাডি-র মাধ্যমে প্রমাণ উপস্থিত করছেন না কেন? বৈজ্ঞানিক পদ্ধতিটাতো "অ্যালোপ্যাথ" দের একচেটিয়া জিনিসও নয়, বা ওর মধ্যে এমন কিছু নেই যা আগে থেকেই হোমিওপ্যাথি বিরোধী |
জ্যোতিষ-শাস্ত্র পৃথিবীর উন্নততম সভ্যতাগুলির মস্তিষ্কবিকার |
আলেকজান্ডারের মাধ্যমে ভারতে আসে |
এটা কখনই ব্যাপার ছিলনা - শিক্ষিতদেরই ব্যাপার এটা, তখনও, আজও |
ফারুক সেপ্টেম্বর 28, 2010 7:04 অপরাহ্ন - |
@রৌরব,বিজ্ঞান সব কিছুই জেনে গেছে এবং আর কিছু জানার নেই এমন দাবী নিশ্চয় করছেন না |
আমার তো ধারনা কোথাও না কোথাও হোমিওপ্যাথি নিয়ে বৈধ বৈজ্ঞানিক স্টাডি করছে এবং কোন প্রমান পেলে সেটা জানাবে নিশ্চয় |
ততদিন পর্যন্ত কেউ যদি হোমিওর সুফল ভোগ করতে চায় , তাতে কারো আপত্তি থাকার কথা নয় নিশ্চয় |
রৌরব সেপ্টেম্বর 28, 2010 8:06 অপরাহ্ন - |
@ফারুক, |
বিজ্ঞান সব কিছুই জেনে গেছে এবং আর কিছু জানার নেই এমন দাবী নিশ্চয় করছেন না |
না করছি না |
আমি তো বলছিই, হোমিওপ্যাথি মেনে নিতেও আমার সমস্যা নেই |
প্রমাণ দেখতে চাই, এটুকুই |
আমার তো ধারনা কোথাও না কোথাও হোমিওপ্যাথি নিয়ে বৈধ বৈজ্ঞানিক স্টাডি করছে এবং কোন প্রমান পেলে সেটা জানাবে নিশ্চয় |
ততদিন পর্যন্ত কেউ যদি হোমিওর সুফল ভোগ করতে চায় , তাতে কারো আপত্তি থাকার কথা নয় নিশ্চয় |
এটা নির্ভর করে "আপত্তি" বলতে কি বোঝায় তার উপর |
আমি ব্যক্তি-স্বাধীনতায় বিশ্বাসী, কাজেই জ্যোতিষ, হোমিওপ্যাথি, হাত দেখা সব কিছুই চালিয়ে যাওয়ার অধিকারে বিশ্বাস করি, এবং এসব ব্যাপারে কোন আইনী আপত্তিও আমার নেই |
তার মানে এই নয় যে অবৈজ্ঞানিক বা অপবৈজ্ঞানিক হিসেবে এর নিন্দা করা যাবে না |
এটা বিজ্ঞানমনস্কদের দায়িত্বের মধ্যে পড়ে |
শুধু তাই নয়, কোন বিজ্ঞানমনস্ক ব্যক্তি যদি মনে করেন যে হোমিওপ্যাথির উপযোগিতার প্রচুর প্রমাণ আছে |
তাহলে তাঁরো উচিত হোমিওপ্যাথিকে বৈজ্ঞানিক ভিত্তির উপর খাড়া করার দাবি করা |
একটা বিদ্যা ২০০ বছর যাবৎ ধরে চলে আসছে, অথচ কোন ধরণের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যাচ্ছে না, এটা খুবই সন্দেহজনক |
এই সন্দেহ দূর করার দায়িত্ব হোমিও-ওয়ালাদেরই |
লিয়াকত মে 22, 2012 3:43 অপরাহ্ন - |
@রৌরব, -"আমি তো বলছিই, হোমিওপ্যাথি মেনে নিতেও আমার সমস্যা নেই |
প্রমাণ দেখতে চাই, এটুকুই |
" |
কি ধরনের প্রমান চান আপনি? |
যেহেতু আমি- আপনি সামনা সামনি নেই, তাই আমি যে ভাবে বলবো আপনি নিজেই সে ভাবে প্রমান করে নিতে পারবেন |
শুধু আপনি জানতে চাইবেন না - হোমিওপ্যাথিতে কি আছে, (এতে চিনি আছে, না পানি আছে, নাকি থুথু, মল মুত্র আছে)/ কি ভাবে কাজ করলো? |
আমি আপনাকে প্রমান দেখি্যে দেব |
তার আগে আপনাকে জানাতে হবে, আপনি কতোটা আগ্রহী/ আমি ্যেটা বলবো আপনি ১০০% সথ ভাবে করবেন কিনা? তানাহলে ব্যাটারী পুড়িয়ে লাভ নেই |
কয়েক টা কথা - - |
পুর্নিমা/ আমাবস্য তে বাতের ব্যাথা বাড়ে, বাত ্যাদের আছে তারা জানেন কিনতু এলোপ্যাথ রা সেটা এড়িয়ে যান, কি কারনে জানিনা(তাদের কাছে ব্যাখ্যা নেই মনে হয় :- ), |
আর মহারথীরা কি ব্যাখ্যা দেবেন জানি না? ঐ সময় (পুর্নিমা/ আমাবস্য)নাকি আমাদের দেহে জলীয় অংশের তারতম্য ঘটে তাই ব্যাথা বাড়া কমা হয়, তাছাড়া কেউ কি অন্য ব্যাখ্যা জানেন তাহলে জানাবেন,আশাকরি |
সাইকোলজি পার্টটা কে এলোপ্যাথরা মেনে নিয়েছে |
এবং নিলেও, আজও মন, শরীরের কোথায় থাকে তা বৈজ্ঞানিক ভাবে প্রমানিত নয়, তাহলে তার অস্তিত্ব কি ভাবে ১কথায় মেনে নিই () |
আপনি কি অস্বীকার করবেন আপনার শরীরে মন নেই??? |
্যার কোনো বৈজ্ঞানিক প্রমান নেই, তা মেনে নেওয়া আর দ্বি-চারিতা করা সমান, আপনি/ আপনারা কি করছেন তা আপনারা জানেন? |
অচেনা মার্চ 1, 2012 8:18 অপরাহ্ন - |
@ফারুক, |
কি বিচিত্র এই বিজ্ঞানমনস্কতা!! বিজ্ঞানে ব্যাখ্যা নেই , তাই হোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত নয় |
উপকার না পেয়ে ও লক্ষ লক্ষ মানুষ হোমিওপ্যাথিকে টিকিয়ে রেখেছে , ভাবতেও আশ্চর্য হতে হয় |
আমি নিজে একজন হোমিওপ্যাথির সুফল ভোগকারী |
কি জানি বিজ্ঞানের দৃষ্টিতে আমি হয়তো বা মিথ্যাবাদী!! |
আমার অ্যাজমা আর উচ্চ রক্ত চাপ দুটাই আছে |
যাহোক একজনের কাছে শুনেছিলাম যে হোমিওপ্যাথিতে নাকি অ্যাজমা পুরোপুরি সেরে যায় |
এইবার শীতে অ্যাজমা অনেক কষ্ট দিচ্ছিল আমাকে |
তাই হোমিওপাথী খেতে গেলাম |
কি হয়েছে জানেন?সে আমার উচ্চরক্ত চাপের ওষুধ খেতে মানা করেছে কারন অন্য ওষুধ খেলে হোমিও কাজ করে না |
যাহোক, বোকার মতো উচ্চরক্ত চাপের ওষুধ বাদ দেবার ৩ দিনের মাথায় আমার উচ্চ রক্ত চাপ বাড়া আরম্ভ করে, আর তার ১২ ঘণ্টার মধ্যে মারাত্তক আকার ধারন করে |
ওই হোমিওপ্যাথ বলেছিল যে কোন সমস্যা হলে যেন তাকে জানাই |
যাক এটা জানালেই সে বলল যে এটা উচ্চ রক্তচাপ না, একটা দৈহিক পরিবর্তন |
এমনকি সে আমাকে উচ্চ রক্ত চাপ মাপতেও নিষেধ করে দেয়, কারন এইসব মাপা মাপির ফলেই নাকি মানুষ ভিত হয়ে অসুস্থ হয়ে পড়ে |
আমিও বোকার মত সেটা মেনে নিলাম |
কেন মানলাম নিজেও জানি না |
মনে হয় অ্যাজমার কষ্টটা আমাকে দিশেহারা করে দিয়েছিল |
জাক আর কয়েক ঘণ্টা পরে মনে হতে লাগ্ল যে আমি মারা যাচ্ছি |
উচ্চ রক্তচাপ মেপে দেখা গেল ২০০/১২০ ( আমার বয়স ২৯+) |
তাহলে বুঝুন যে কি অবস্থা |
উচ্চরক্ত চাপের ওষুধ খেলাম, সাথে , তার পর ঘুমিয়ে ছিলাম দিনের বেলায় অন্তত ৬ ঘণ্টা |
তার অর থেকেই আস্তে আস্তে উচ্চরক্ত চাপ সাভাবিক হতে শুরু করল, তবু একদিনে না |
আচ্ছা এর ব্যাখ্যা হোমিওপ্যাথির সমর্থক রা কি দিবেন?উচ্চ রক্ত চাপ মাপার যন্ত্রে ভুল ছিল?আমি ওইদিন মারা যেতে পারতাম |
উচ্চরক্ত চাপের ওষুধ বন্ধ করা যায় না, এটা সারাজীবন খেতে হয় |
তাহলে হোমিও সারাচ্ছে কিভাবে একটু বুঝিয়ে বলবেন কি?হোমিও ডাক্তার তো ওটাকে রক্তচাপ বলে স্বীকার করতে চান নাই, তার হোমিও নাকি সব সারিয়ে দেয়, তবে মাত্র ৩ দিনের মাথায় আমি কেন মরতে বসেছিলাম?হোমিওপ্যাথ ভণ্ড গুলো বলে থাকে যে ধৈর্য ধরে ওষুধ খেতে হয় |
আমার কি সেই অবস্থায় ধৈর্য মরে মৃত্যুর অপেক্ষা করাই উচিত ছিল? |
ফারুক মার্চ 2, 2012 11:58 পূর্বাহ্ন - |
@অচেনা, ভন্ড লোক , ভন্ড ডাক্তার (হোমিওপ্যাথি/এলোপ্যাথি) , ভন্ড ধার্মিক ও ভন্ড ধর্মপ্রচারকের অভাব কোন কালেই ছিল না |
একারনে তো আর সকল মানুষকেই খারাপ বলতে পারিনা বা সকল মানুষের উপরে বিশ্বাস হারাতে পারি না , সকল ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করতে পারিনা বা ডাক্তারি শাস্ত্র মাত্রই ভুল একথা বলতে পারি না , তেমনি ভাবে ধর্মের সব কিছুই ভুল এমন দাবীটাও অযৌক্তিক |
হোমিওপ্যাথি বা এলোপ্যাথি সর্বরোগের মহৌষধ , এমনটা যারা দাবী করে , তাদেরকে এক কথায় নাকচ করে দেয়াই বুদ্ধিমানের কাজ |
আমি যেটা বুঝি - যাদের হোমিওপ্যাথিতে বিশ্বাস নেই , তারা ট্রাডিশনাল চিকিৎসায় ফেল করার পরে , হোমিওপ্যাথি চেষ্টা করে দেখতে পারেন |
হারানোর তো কিছু নেই!! |
স্বাধীন সেপ্টেম্বর 28, 2010 2:43 পূর্বাহ্ন - |
ডকিন্সের ভিডিও থেকে আগেই কিছুটা জানতাম |
প্রয়োজনীয় লেখা |
এ রকম লেখাগুলো বেশি বেশি করে আসুক মুক্তমনায় |
ভবঘুরে সেপ্টেম্বর 28, 2010 2:33 পূর্বাহ্ন - |
একবার একটা সামান্য স্বাস্থ্যগত কারনে এক হোমিও প্যাথিক ডাক্তারের কাছে গেছিলাম |
বলতে লজ্জা নেই গেছিলাম মূলত কিছু অর্থ বাচাবার ধান্ধায় |
এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তিন চারশ টাকা ভিজিট, অথচ হোমিও ডাক্তারকে বিশ ত্রিশ টাকা যাই দেয়া হোক না কেন তাতেই খুশী |
তো তার সাথে গল্পচ্ছলে জানলাম যে যে ওষুধ যত বেশী পাতলা করা হয় তার শক্তি নাকি বেশী, মিলিয়ন , বিলিয়ন , ট্রিলিয়ন ইত্যাদি |
তো আমি বললাম তাহলে যদি এক শিশি ওষুধ একটা পুকুরে ফেলে দেয়া হয় নিশ্চয়ই গোটা পুকুরের পানি ট্রিলিয়ন ট্রিলিয়ন গুন শক্তিশালী হবে , কি বলেন ? তাহলে আপনাদের আর পয়সা দিয়ে ওষুধ কেনা লাগে না |
ডাক্তার বেচারা আমতা আমতা করে বলল - যেন তেন ভাবে মিশালে হবে না , মিশানোর কায়দা আছে |
সেই কায়দাটা কি , কেউ কি বলবেন প্লিজ |
জানা আছে কারো ? |
রনবীর সরকার সেপ্টেম্বর 28, 2010 3:13 অপরাহ্ন - |
@ভবঘুরে, |
পুকুরে ফেলার দরকারটা কি? ওষুধ শেষ হবার পথে যে একবিন্দু বাঁচবে সেটাকে এক বালতি জলে তাদের কায়দা অনুযায়ী মেশালেই তো হয়ে যাবে |
অ্যাভোগ্রেডো বোধহয় ভুল ছিলেন, মনেহয় পদার্থে অনুর সংখ্যা অসীম |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.