content
stringlengths 0
209k
|
|---|
হোমিওপ্যাথ হচ্ছে অমিয় পথ, আর এলোপ্যাথ হচ্ছে এলোমেলো পথ
|
আদিল মাহমুদ ডিসেম্বর 9, 2009 2:04 পূর্বাহ্ন -
|
@ফরিদ আহমেদ,
|
এক্কেবারে খাটি কথা
|
তাই তো হোমিওপ্যাথির বড়িগুলি অমৃতের মতই মিষ্টি আর এলোপ্যাথিকগুলি তিতকুটে
|
ফরিদ আহমেদ ডিসেম্বর 9, 2009 7:33 পূর্বাহ্ন -
|
@আদিল মাহমুদ,
|
ছোট্ট একটু ব্যাখ্যা দেয়া প্রয়োজন আছে আমার মন্তব্যের বিষয়ে
|
উপরে যে মহান বাণীটি আমি লিখেছি সেটি কিন্তু আমার নিজের নয়
|
মন্তব্য করার সময় তাড়াহুড়ো থাকায় বিষয়টি বলা হয়নি
|
বাংলাদেশের একটি হোমিওপাথির বইয়ের ভূমিকায় সেই বইয়ের মহা পন্ডিত লেখক এই অমৃতবাণী প্রদান করেছিলেন
|
আমি শুধু সেই মহাজ্ঞানী ব্যক্তিটির কথাকেই উদ্ধৃত করেছি মাত্র
|
মুনি ঋষিদের বাণী সবারই জানা উচিত
|
নাকি, কি বলেন?
|
আদিল মাহমুদ ডিসেম্বর 9, 2009 7:50 পূর্বাহ্ন -
|
@ফরিদ আহমেদ,
|
এই মহান উক্তির তো তাহলে বানী চিরন্তনিতে স্থান পাওয়া উচিত
|
ঐ বইটা মক্তমনায় ই-বই হিসেবেও রেখে দেওয়া যায়
|
এখানের কারো কার মনে হয় হোমিওপ্যাথি বিজ্ঞান কিনা সন্দেহ থাকলেও রোগ সারালেও সারাতে পারে এই বিশ্বাস আছে
|
ডিসেম্বর 8, 2009 9:31 অপরাহ্ন -
|
আমার মনে হয় হোমিওপ্যাথী চিকিৎসা পদ্ধতির সবচেয়ে বড় গুণ হল ডাক্তার(?) এর আন্তরিকতা ও শরীরের প্রতিরক্ষা ক্ষমতার(এন্টিবডি) জন্য প্রদেয় প্রদত্ত সময়
|
কিন্তু টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথী অব্যর্থ এটার বৈজ্ঞানিক যুক্তি কি?
|
দিগন্ত ডিসেম্বর 8, 2009 6:12 পূর্বাহ্ন -
|
ডকিন্সের একটা ভিডিও না থাকলে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা অসম্পূর্ণ লাগে
|
নিচের ভিডিওটা দেখে নিন, মজাও আবেন, জ্ঞানও
|
://../?=882
|
অভিজিৎ ডিসেম্বর 8, 2009 8:57 অপরাহ্ন -
|
@দিগন্ত,
|
অনেকদিন ধরে তোমার লেখার খবর নাই
|
লেখা টেখা ছাড়ো...
|
নেচার/নারচার নিয়ে একটা লেখা লিখবে বলেছিলে...গেল কোথায় সেটা?
|
দিগন্ত ডিসেম্বর 9, 2009 4:24 পূর্বাহ্ন -
|
@অভিজিৎদা, ক্রিসমাসের ছুটিতে আসছে
|
ক্যাথেরীনা ডিসেম্বর 6, 2009 11:19 অপরাহ্ন -
|
হোমিওপ্যাথী চিকিৎসা নিতে দেখিনি পরিবারের কোন সদস্যকে
|
আমার ধারণাও কম এ বিষয়ে
|
আচ্ছা- শুনেছি এরাও আ্যনাটোমি ফিসিওলজী পড়ে- তা হলে সেই জ্ঞানকে তারা কি ভাবে কাজে লাগায়? কারো জানা আছে কি?
|
মুক্তমনা এডমিন ডিসেম্বর 6, 2009 11:24 অপরাহ্ন -
|
@ক্যাথেরীনা,
|
আপনি লগ ইন করে মন্তব্য করুন
|
লগ ইন না করে মন্তব্য করলে মডারেটরদের এপ্রুভালের জন্য পড়ে থাকে
|
আপনার লগ ইন ইনফরমেশন একসময় ইমেইলে পাঠানো হয়েছিলো
|
লগ ইন করতে কোন সমস্যা বোধ করলে আমাদের জানান
|
মুক্তমনার ডায়নামিক পরিবেশ বজায় রাখতেই ব্লগ সদস্যদের লগ ইন করে মন্তব্য করতে উৎসাহিত করা হয়
|
আপনাকে ধন্যবাদ
|
বিপ্লব পাল ডিসেম্বর 6, 2009 10:27 অপরাহ্ন -
|
হোমিওপাথি ওষুধে কাজ হয় না এমন না-তবে কি করে কাজ করে আমি জানি না
|
পেটের রোগে হোমিওপ্যাথি খেয়ে কিছু ভাল ফল পেয়েছি
|
ডাইল্যুশন ইনফাইনাইট হলে এমন হওয়ার কথা না
|
তবে পি পি এম লেভেলে ডাইলুশন হলে আনবিক মবিলিটি রৃদ্ধি পায় সেটা জানা কথা-তার জন্যে কি কিছু সুবিধা হয়?
|
যাইহোক হোমিওপ্যাথি অবশ্যই অবৈজ্ঞানিক-কিন্ত এলেপ্যাথিকেও সম্পুর্ন বিজ্ঞান ভিত্তিক না বলে অভিজ্ঞতা ভিত্তিক বলা ভাল
|
বিভিন্ন ঘটনাতে চিকিৎসা শাস্ত্রের ওপরে আমার আস্থা এত কমে এসেছে, নিজের জন্যে গত ১০ বছরে একবার ও ডাক্তারের কাছে যায় নি ( একবার হাত ভাঙা ছাড়া)
|
আদিল মাহমুদ ডিসেম্বর 6, 2009 10:53 অপরাহ্ন -
|
@বিপ্লব পাল,
|
বলেছেন ভাল
|
ডাক্তারদের অনেক কথাবার্তাই রহস্যময় লাগে
|
খুব ছোটবেলায় জ্বর হলে পরামর্শ দেওয়া হত কম্বলমুড়ি দিয়ে পড়ে থাকতে, তারপর বলা হল তা ঠিক নয়; খোলামেলা থাকাই ভাল
|
এ তো শুরু
|
এরকম বহু উদাহরন আছে
|
ডায়েট বিষয়ল অনেক সম্পূর্ণ বিপরীত পরামর্শের উদাহরন আছে
|
চিরজীবন জেনে এসেছি সবুজ শাকসব্জী অত্যন্ত উপকারী, সেদিন একটা আর্টিকেল দেখলাম তারা বলছেন এগুলির বেশ কিছু খারাপ দিক ও আছে
|
সৈকত চৌধুরী ডিসেম্বর 8, 2009 5:02 পূর্বাহ্ন -
|
@বিপ্লব পাল,
|
বিভিন্ন ঘটনাতে চিকিৎসা শাস্ত্রের ওপরে আমার আস্থা এত কমে এসেছে, নিজের জন্যে গত ১০ বছরে একবার ও ডাক্তারের কাছে যায় নি ( একবার হাত ভাঙা ছাড়া)
|
কেন, আপনি না বললেন-
|
হোমিওপাথি ওষুধে কাজ হয় না এমন না-তবে কি করে কাজ করে আমি জানি না
|
পেটের রোগে হোমিওপ্যাথি খেয়ে কিছু ভাল ফল পেয়েছি
|
আপনার তো দেখছি হোমিওপ্যাথি লাগবে 🙂
|
নুরুজ্জামান মানিক ডিসেম্বর 10, 2009 2:38 অপরাহ্ন -
|
হোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত নাকি অপবিজ্ঞান -এই তর্কে না জড়িয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও কান্ডজ্ঞান থেকে বলছি যে, রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য নানা রকম চিকিৎসা (অপচিকিৎসার কথা বলছি না ) পদ্ধতি যথা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি , আকুপাংচার ইত্যাদি প্রচলিত আছে
|
এই প্রতিটা পদ্ধতির শক্তি ও দূর্বলতা (সীমাবদ্ধতা ) আছে , ভাল ও মন্দ দিক আছে
|
এলোপ্যাথে পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর মৃত্যুও ঘটে
|
হোমিওপ্যাথে নাকি পার্শ্বপ্রতিক্রিয়া নেই এমন দাবি করা হয়
|
ক্রিয়াই যেখানে মন্দ ঘটাতে সক্ষম সেখানে পার্শ্বপ্রতিক্রিয়ার দরকার কি ?
|
হোমিওপ্যাথেও রোগ সারাতে কিছু ভূ্মিকা রাখে -বিপ্লব ভাইয়ের সাথে আমিও এমন মনে করি
|
কবিগুরুও মনে করতেন এবং তার জমিদারি এলাকায় তিনি চিকিৎসা সেবা দিতেন
|
কবিগুরু রবীন্দ্রনাথ কি ডাক্তার ছিলেন?
|
তানভী ডিসেম্বর 6, 2009 10:01 অপরাহ্ন -
|
এই ব্যপার নিয়ে আমি আসলেই সন্দিহান
|
অনেকের অনেক রোগ আমি এই হোমিওপ্যথি খেয়ে ভালো হতে দেখেছি
|
পাইলসের মত রোগ ও নাকি হোমিওপ্যথি তে সেরে গেছে! কে জানে!
|
আমাদের চট্টগ্রামে বাদল ডাক্তার নামে এক বিখ্যাত হোমিও ডাক্তার আছেন যার বদৌলতে আমার আত্নীয়দের অনেক ছোট খাট রোগ সেরে গেছে
|
সে নাকি অনেক জটিল রোগেরও চিকিৎসা করে এবং ভালো করে দেয়
|
বকলম ডিসেম্বর 6, 2009 1:18 অপরাহ্ন -
|
আমার নিজের ই অভিঞ্জতা আছে বিপদে পড়ে হোমিও ডাক্তারের কাছে যাওয়ার- অন্য ডাক্তার না পেয়ে
|
তবে ছোট বেলায় অন্যের ঔষধ ও খেয়ে ফেলতাম মিষ্টি বলে
|
সাইফুল ইসলাম ডিসেম্বর 6, 2009 1:06 অপরাহ্ন -
|
@আদিল ভাই,
|
এই লেখাটা প্রথমে সম্ভবত "আমরা যুক্তিবাদী"র জানু ০৯ সংখ্যায় বের হয়েছিল
|
আর ডাইলুটটা বুঝতে হলে প্রথম প্যারাটা মনযোগ দিয়ে পড়ুন
|
🙂
|
আদিল মাহমুদ ডিসেম্বর 6, 2009 8:48 অপরাহ্ন -
|
@সাইফুল ইসলাম,
|
পড়েছি, তবে বুঝতে পারছি না
|
এমন অর্থহীন তত্ত্ব কি করে তাদের শাস্ত্রে ব্যাবহার হয় তার নিশ্চয়ই কোন ব্যাখ্যা থাকতে হবে?
|
যতই হালকা দ্রবন তৈরী করা যায় ততই শক্তিশালী ঔষধ এটার যুক্তি হোমিওপ্যাথি মতে কি হতে পারে তাই ভাবছি
|
অভিজিৎ ডিসেম্বর 6, 2009 10:16 অপরাহ্ন -
|
@আদিল মাহমুদ,
|
পড়েছি, তবে বুঝতে পারছি না
|
এমন অর্থহীন তত্ত্ব কি করে তাদের শাস্ত্রে ব্যাবহার হয় তার নিশ্চয়ই কোন ব্যাখ্যা থাকতে হবে?
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.