content
stringlengths
0
129k
এক নজরে সব খবর জনপ্রিয় বাংলার মুখ ঘরে বাইরে বায়োস্কোপ ভাগ্যলিপি ময়দান
বাংলা নিউজ > বায়োস্কোপ > মিটু অভিযোগের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সুশান্ত,নিজেকে নির্দোষ প্রমাণও করেছিলেন
সুশান্তের ইমেজ নষ্ট করতে তাঁর বিরুদ্ধে মিটু অভিযোগের খবর রটানো হয়েছিল, বলেছিলেন সুশান্ত
মিটু অভিযোগের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সুশান্ত,নিজেকে নির্দোষ প্রমাণও করেছিলেন
২ মিনিটে পড়ুন . : 02 2020, 07:29
লেখক
চক্রান্ত করে মিটু আন্দোলনে আমার নাম জড়ানো হয়েছিল, বলেছিলেন সুশান্ত সিং রাজপুত
বিস্তারিত পড়ুন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অভিনেতার ফিল্মি কেরিয়ারের একাধিক বিতর্কিত অধ্যায় উঠে এসেছে
মাত্র সাত বছরের ফিল্মি কেরিয়ারের অজস্র বাধার মুখে পড়েছেন তিনি
কখনও মাঝপথে ছবি বন্ধ হয়ে যাওয়া তো কখনও প্রজেক্ট থেকে আচমকাই রিপ্লেস হয়ে যাওয়া
তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল মিটু বিতর্ক
হ্যাঁ, সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে এই গভীর অভিযোগ উঠেছিল! মুক্তির অপেক্ষায় রয়েছে সুশান্তের শেষ ছবি দিল বেচারা (আগের নাম ছিল কিজি অউর মেনি), এই ছবির শ্যুটিং চলাকালীনই খবর রটে যায় সুশান্তের বিরুদ্ধে 'সেক্সুয়াল মিসকনডাক্ট' এর অভিযোগ এনেছেন কো-স্টার সঞ্জনা সাংঘি
২০১৮- সালের অগস্ট মাসে ডিএনএ'তে প্রকাশিত হয় এই খবর
বলা হয় সেই কারণেই নাকি মাঝপথে ছবির শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে
এরপর মিডিয়ায় সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে
বলা হয়, সঞ্জনা সাংঘি শ্যুটিং সেটে সুশান্তের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনেছেন
সুশান্তের মাত্রাতিরিক্ত বন্ধুত্বপূর্ণ স্বভাব নাকি পছন্দ নয় নায়িকার
যদিও নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করে সুশান্ত সঞ্জনার সঙ্গে নিজের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন
২০১৮-র ১৯শে অক্টোবর টুইটারের দেওয়ালে সুশান্ত লেখেন, 'শেষ কাজ যেটা তোমাকে নিজের জন্য করতে হবে সেটা হল কারুর ব্যক্তিগত অ্যাজেন্ডা থেকে তৈরি গল্পে নিজেকে নির্দোষ প্রমাণ করা
এইরকম একটা গুরুত্বপূর্ন ক্যাম্পেনকে মানুষজন নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করছে
ছবির শ্যুটিংয়ের সময় আমার আর সঞ্জনার মেসেজ আদান-প্রদান
আপনারা নিজেরাই ঠিক করে নিন'
ট্রেন্ডিং স্টোরিজ
-: ওমা! নিকের স্তনবৃন্ত এতোবড় সাইজের, ছবি ....
প্রয়াত বাবার ১১৪তম জন্মবার্ষিকী, সেহরা পরে বিয়ের অদেখা ....
13: বক্সারের লাথিতে ফেটেছিল বুক! জনের বুকের ক্ষত দে ....
: 'প্রযোজক আমার জামা টেনে খুলে দেয়, শুধু ব্রা ....
সুশান্ত-সঞ্জনার মেসেজের স্ক্রিনশট
সুশান্ত-সঞ্জনার মেসেজের স্ক্রিনশট
টুইটার,ইনস্টাগ্রামে সেই সব মেসেজের স্ক্রিনশট শেয়ার করে সুশান্ত আরও লিখেছিলেন,'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাকে ব্যক্তিগত তথ্য এইভাবে সামনে আনতে হচ্ছে কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি আর কোনও রাস্তা খুঁজে পাচ্ছি না
এটা আমার বিরুদ্ধে তৈরি অ্যাজেন্ডা নয়? এই গুলো পড়ে আপনরাই বিচার করুন এটা কি অশোভন আচরণ?'
সেই সময় এমনও খবর রটে যায়-সুশান্তের বিরুদ্ধে উঠা মিটু অভিযোগের জেরেই নাকি টুইটারে ভ্যারিভিকেশন ব্যান্ডেজ হারিয়েছেন অভিনেতা
সেই সম্পর্কে সাফাই দিয়ে সুশান্ত সাফ জানান, 'সেপ্টেম্বরের ৫ তারিখ থেকেই আমার টুইটার ভ্যারিফিকেশন ব্যান্ডেজ নেই,কিছু ক্রুটির জন্য, এর সঙ্গে কিছু মানুষ গোটা বিষয়টা জুড়ে দিচ্ছে আমার ইমেজ নষ্ট করবার জন্য'
সুশান্তের টুইট প্রকাশ্যে আসার দিন কয়েকের মধ্যেই পুরো বিষয় নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেন সঞ্জনা সাংঘি
২৩ অক্টোবর (২০১৮),সঞ্জনা সাংঘি ইনস্টাগ্রাম পোস্টে পরিষ্কার জানান, সুশান্তের বিরুদ্ধে এই ধরণের কোনও অভিযোগ তিনি করেননি
তিনি লিখেছিলেন , ইউএস থেকে ফিরে আমি গতকাল দেখলাম বেশ কিছু মাথামুন্ডুহীন এবং মিথ্যা খবর প্রকাশিত হয়েছে কিজি অ্যান্ড ম্যানির সেটে অশোভন আচরণ নিয়ে, আমি পরিষ্কার জানাচ্ছি আমার সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি
এই ধরণের অনুমান বা আন্দাজ করা বন্ধ করুন'
(@96) 23, 2018 3:37
সেই সময় সুশান্তের সমর্থনে এগিয়ে এসেছিলেন ছবির পরিচালক মুকেশ ছাবড়াও
তিনি বলেন শ্যুটিং সেটে সুশান্ত কোনভাবই কারুর সঙ্গে কোনওরকম খারাপ আচরণ করেনি
এই খবর ভুয়ো
পরে যদিও সুশান্ত এই সংক্রান্ত টুইট ও ইনস্টাগ্রাম পোস্টটি ডিলিট করে দেন
যদিও এখানেই বিতর্ক শেষ হয়নি
কারণ কিজি অউর ম্যানির সেটে যৌন নিগ্রহের অভিযোগ আনা হয় পরিচালক মুকেশ ছাবড়ার বিরুদ্ধেও
বেশ কয়েকজন মহিলা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ জানান প্রযোজক সংস্থা ফক্স স্টার স্টুডিওর কাছে
এরপর ১৯ অক্টোবর (২০১৮)পরিচালকের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় মুকেশকে
ফক্স স্টার স্টুডিও আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়ে সে কথা জানায়
এনিয়ে কেদারনাথের প্রমোশান্যাল ইভেন্টে প্রশ্ন করা হয়েছিল সুশান্তকে
তিনি বলেন,'ফক্স স্টার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে
আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবে'
এরপর মুকেশ ছাবড়াকে তদন্তের পর মিটুর অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়
এরপর ২০১৯-এর জানুয়ারি মাসে প্যারিসে ছবির শেষ পর্বের শ্যুটিং সারেন সুশান্ত-সঞ্জনারা
সেই সময় মিড-ডে'কে দেওয়া সাক্ষাত্কারে সুশান্ত বলেছিলেন, 'আমার খুব খারাপ লেগেছিল যে মানুষ আমাকে ভুল বুঝছে
আমার ভাবমূর্তি নিয়ে ছেলেখেলা করা হয়েছে,যত বেশি এটা নিয়ে লেখা হয়েছে,অনেক কষ্ট করে আমি আমার ইমেজ তৈরি করেছি
এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমি যে আন্দোলনটা মন থেকে সমর্থন করি,সেই অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে'
পুলিশ জিজ্ঞাসাবাদে সঞ্জনা সাংঘির কাছ থেকে এই গোটা বিতর্ক নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে মুম্বই পুলিশ
সেই কারণেই প্রায় ৯ ঘন্টা ধরে ম্যারাথন জেরা চলে সঞ্জনার
কেন দেরি করে নিজের বিবৃতি দিয়েছিলেন সঞ্জনা? সেই প্রশ্নই বারেবারে ঘুরে ফিরে এসেছে
আদালতের নির্দেশ কতটা মানা হচ্ছে, কোথায় কী ভাবে কার্যকর হল নো এন্ট্রি জোন, সবটাই হলফনামা দিয়ে রাজ্যকে আদালতকে জানাতে হবে ৫ নভেম্বর
আদালতের নির্দেশ কতটা মানা হচ্ছে, কোথায় কী ভাবে কার্যকর হল নো এন্ট্রি জোন, সবটাই হলফনামা দিয়ে রাজ্যকে আদালতকে জানাতে হবে ৫ নভেম্বর
18
: 20, 2020, 09:56
:
#কলকাতা: করোনা আবহে অনেকেই গৃহবন্দি, হেঁটে নয়, নেটেই প্রতিমা দর্শনের নিদান এসেছে হাইকোর্ট থেকে
অনেকেই মনে করছিলেন তৃতীয়াতেই ব্যাপারটা সেরে ফেলবেন, সকাল সকাল প্রতিমা দর্শন সারলেই বাঁচা যাবে করোনা ভাইরাস থেকে
বেশ কিছু মন্ডপ খুব তাড়াতাড়ি দর্শন হলেও বিকেলেই যেন পুরো আলাদা একটা অভিজ্ঞতা
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে শহরের বেশিভাগ পুজো মন্ডপ বন্ধ করে দিতে বাধ্য হলেন পুজোর কর্তারা
শহরের নামি-দামী পুজোগুলোর মতই ত্রিধারা অকাল বোধনের পুজো মন্ডপের দরজাও বন্ধ করা হল
পুজো উদ্যোক্তাদের মতে, পুজো বন্ধ নয়, শুরুমাত্র হাইকোর্টের নির্দেশ মেনে দর্শক প্রবেশে বাধা দেওয়া হচ্ছে
কলকাতার বাসিন্দা শ্রাবণী মন্ডল বলেন, "ভাবলাম তৃতীয়ায় সব মন্ডপ দেখবো, এখন তো সব মন্ডপ-ই বন্ধ
একই অভিযোগ জানান, অরিত্র সাউ
তাঁর ক্ষোভ, "পুজোর দিনে প্রতিমা না দেখে ব্যারিকেড দেখে বাড়ি যাব!"
তবে হাঁফ ছেড়ে বাঁচছেন বহু সুনাগরিকই
বলছেন, কলকাতাকে এবছর বাঁচিয়ে দিল হাইকোর্টই
সোমবার রাজ্যের হয়ে হাইকোর্টে সওয়াল করছিলেন কিশোর দত্ত
অন্য দিকে, জনস্বার্থ মামলায় মামলাকারীদের পক্ষে লড়েন বিকাশরঞ্জন ভট্টাচার্য
সওয়াল জবাব শেষে আদালত স্পষ্ট জানায়, সব মণ্ডপের চারপাশে ৫-১০ মিটার জায়গা জুড়ে ব্যারিকেড দিতে হবে
নো এন্ট্রি ঘোষণা করতে হবে এই ব্যারিকেড জোনকে
সেখানে প্রবেশাধিকার শুধুই উদ্যোক্তাদের
সেই কর্মকর্তাদের নামও ঝুলিয়ে দিতে হবে মণ্ডপের বাইরে
দূরত্ব বিধি প্রণয়নের দায়ভার কলকাতা পুলিশ এবং পুজো উদ্যোক্তাদের
আদালতের নির্দেশ কতটা মানা হচ্ছে, কোথায় কী ভাবে কার্যকর হল নো এন্ট্রি জোন, সবটাই হলফনামা দিয়ে রাজ্যকে আদালতকে জানাতে হবে ৫ নভেম্বর
অতিথি লেখক|2015-03-2318:52:36+06:00মার্চ 23, 2015|: কবিতা, ব্যক্তিত্ব, শিক্ষা, সঙ্গীত, সংস্কৃতি, সাহিত্য আলোচনা|: কাজী নজরুল ইসলাম|6
লিখেছেন: আব্দুর রউফ চৌধুরী
আমাদের জাতীয় কবি
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, অগ্রণী বাঙালি কবি, অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতস্রষ্টা, দার্শনিক এবং বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) ছিলেন বহুমুখী প্রতিভার বিচ...
তাঁর কবিতা ও গান ভারতবর্ষে সমভাবে সমাদৃত
তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে 'বিদ্রোহী কবি' নামে আখ্যায়িত করা হয়
তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ
বিংশ শতাব্দীর বাংলা মননে নজরুলের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম
একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার
তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়
'অগ্নিবীণা' তাঁর প্রবেশ, 'ধূমকেতু' তাঁর প্রকাশ
রবীন্দ্রনাথের অনুকরণমুক্ত কবিতা রচনায় তাঁর অবদান খুবই গুরুত্বপূর্ণ
তাঁর ব্যতিক্রমধর্মী কবিতার জন্যই 'ত্রিশোত্তর আধুনিক কবিতা'র সৃষ্টি সহজতর হয়
নজরুল সাহিত্যকর্ম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত ভারতবর্ষের পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন
এ কারণে ইংরেজ সরকার তাঁর কয়েকটি গ্রন্থ ও পত্রিকা নিষিদ্ধ করে এবং তাঁকে কারাদণ্ডে দণ্ডিত করে