content stringlengths 0 129k |
|---|
নজরুলও আদালতে লিখিত রাজবন্দীর জবানবন্দী দিয়ে এবং প্রায় চল্লিশ দিন একটানা অনশন করে ইংরেজ সরকারের জেল-জুলুমের প্রতিবাদ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেন এবং এর সমর্থনে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে গ্রন্থ উৎসর্গ করে শ্রদ্ধা জানান |
তিনি আধুনিক ভারতবর্ষীয় সঙ্গীতে 'বুলবুল' নামে খ্যাত |
মানুষ তাঁর নামের সঙ্গে এক-এক সময় এক-একটি তকমা জুড়ে দিয়ে তাঁকে খণ্ডিতরূপে পরিচয় দেওয়ার চেষ্টা করে, তাঁর সঠিক মূল্যায়ন থেকে দূরত্ব বজায় রেখেছে, সম্ভবত সমালোচকদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এমনটি ঘটেছে |
অনেক ক্ষেত্রে বিরূপ সমালোচনার শিকার হন তিনি, এ অবস্থার বর্ণনায় নজরুল নিজেই বলেন― |
'হিন্দুরা ভাবে, ফার্শী শব্দে কবিতা লেখে, ও পা'ত-নেড়ে |
মৌ-লোভী যত মৌলভী আর মোল-লারা কন হাত নেড়ে― |
দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে! |
ফতোয়া দিলাম―কাফের কাজী ও |
যদিও শহীদ হইতে রাজীও |
কাজেই যারা হিন্দুধর্মকে আচার সর্বস্ব করে এবং যারা ইসলামধর্মকে করে ফতোয়া সর্বস্ব তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান, দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন― |
'আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র-আচার |
মূল সর্বনার্শের এরে ভাঙিব এবার |
শুধু কী নজরুল এ-ধরনের পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে ছিলেন? না, সু-সাহিত্যিক সৈয়দ মুজতাবা আলীও ছিলেন; তিনি বলেন, 'সমাজে ব্যক্তির সুষ্ঠু জীবন যাপনের সুবিধার্থেই ধর্মের প্রয়োজন |
অন্যথায় ফতোয়ার সমষ্টি মাত্র যে কেতাব দরদহীন নীতি সর্বস্ব সেটা কুমড়ো কাটা করলে মানবকুলের কোন ক্ষতি হবে না―এ নিশ্চিত |
' নজরুল আরো বিশ্বাস করেন, 'ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম |
' তিনি বিশ্বাস করেন মানুষ আত্মবুদ্ধিতে যা ভাল বুঝে, যা ভাল বলে অনুসরণ করে, তাকে তা করার সুযোগ দেওয়া উচিত; যেকোনো প্রকার সংস্কার দিয়ে, প্রাধিকারের শাসন দিয়ে, বাহ্যশক্তির চাপ সৃষ্টি করে মানুষের স্বাভাবিক বোধ ও বুদ্ধিকে খর্ব করা অন্যায় |
এ-উপলব্ধির সঙ্গে তিনি যখন দেখেন ধর্মের ধ্বজাধারীদের সৃষ্ট বাঁধা-নিষেধের ডোরে বাঁধা সমাজে মানুষের বিকাশের পথ অনেকাংশে রুদ্ধ তখন তিনি গর্জে উঠেন― |
আমি দুর্বার, |
আমি ভেঙে করি সব চুরমার! |
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, |
আমি দলে যাই যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল! |
নজরুল একসময় মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ধর্ম-ব্যবসায়ীদের লীলাখেলা তখনই তিনি প্রত্যক্ষ করার সুযোগ পান; দেখেন ভজনালয়ে দলাদলি, স্বার্থের হানাহানি |
এ দেখে তিনি বলে উঠেন― |
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী |
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি |
কোথা চেঙ্গিস, গজনীমাসুদ, কোথায় কালা-পাহাড়? |
ভেঙ্গে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার |
মানবতা শিক্ষাদানের জন্য তিনি গেয়ে উঠেন― |
মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, |
এইখানে ব'সে ঈসা মুসা পেল সত্যের পরিচয় |
এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা, |
এই মাঠে হ'ল মেষের রাখাল নবীরা খোদার মিতা |
এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্য মুনি, |
ত্যজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি |
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহ্বান, |
এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সাম-গান |
মিথ্যা শুনিনি ভাই, |
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই |
মানব হৃদয়ের অমন জয়গান শুনে মোল্লাদল আঙুল কানে দেয় |
ধণ্না দিতে শুরু করে কবি গোলাম মোস্তফা সাহেবের দ্বারে |
তিনি কবিতা লিখেন নজরুলকে কশাঘাত করে |
লাঞ্ছিত নিস্পেষিতদের কী করুণ আর্তনাদ তাঁর সৃষ্টিকর্মে ধরা পড়ে! হিন্দু-মুসলমান বিদ্বেষ, জাতিভেদ প্রথা, ধর্মের নামে মারামারি-হানাহানি তিনি আদৌ বরদাস্ত করেননি; বরং এই দুই সম্প্রদায়ের মধ্যে কিভাবে মিলন ঘটানো যায় তাই ছিল তাঁর সারা জীবনের স্বপ্ন |
চণ্ডীদাস গেয়েছিলেন, 'শুনহ মানুষ ভাই,/ সবার উপরে মানুষ সত্য/ তাহার উপরে নাই |
' এ যুগের চণ্ডীদাস রূপে নজরুল কণ্ঠেও তা প্রতিধ্বনিত হয়― |
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান |
'ব্যাটা বলে কী?' গোস্সায় মোল্লারা কামড়ে ধরেন নিজেদের গোশ্ত |
বোঝার ভুলে রাগ বাড়ে―'আল্লাহকে আরশচ্যুত করে বসায়েছে মানুষকে |
শিরক নির্ঘাত |
কাফের নিশ্চয় |
' আমাদের নজরুলও কম যান না― |
কাটায়ে উঠেছি ধর্ম-আফিম-নেশা, |
ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা |
ভাঙ্গি মন্দির, ভাঙ্গি মসজিদ |
ভাঙ্গিয়া গির্জা গাহি সঙ্গীত― |
এক মানবের একই রক্ত মেশা |
কে শুনিবে আর ভজনালয়ের হ্রেষা |
অবশেষে বাকহীন নজরুলকে টুপি পরিয়ে তাঁর লিখিত গজল সংকলন প্রকাশ করে তাঁকে একজন মৌলবাদী রূপে চালিয়ে দিতে চেয়েছিলেন তাঁর প্রগতিবাদী চিন্তাধারার প্রভাবের আশঙ্কায় বেচাইন একদল ধর্মব্যবসায়ী |
কবি ও সাহিত্যিকের মুখ্য কর্তব্য মানুষকে তার মনুষ্যত্ব বিকাশে উদ্বুদ্ধ করা |
তজ্জন্য বিচারশক্তি, কল্পনাশক্তি এবং ধারণাশক্তি অপরিহার্য; কিন্তু মৌলবাদীর আছে শুধু ধারণ শক্তি, অপর তিনটির অভাব আবশ্যিক শর্ত |
উক্ত মনুষ্যত্ব বোধ জাগ্রত হলে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় মানুষ |
মৌলবাদ সৃষ্ট সমাজের রূপ তুলে ধরেন নজরুল― |
জনগণে যারা জোঁক-সম শোষে তারে মহাজন কয়, |
সন্তান-সম পালে যারা জমি, তারা জমিদার নয় |
মাটিতে যাদের ঠেকে না চরণ |
মাটির মালিক তাহারাই হন |
নিশ্চয়ই মানুষের ভ্রাতৃত্ব এক |
কাজেই প্রকৃতি সর্বাবস্থায় সাম্য ও মৈত্রীর রূপায়ণে মানুষকে উদ্বুদ্ধ করে |
অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ বলেন, 'যাতে সর্বাবস্থায় সমান অংশে দুনিয়ার সম্পদ মানুষ ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই মানব সমাজকে সংঘ চেতনার পথে এগিয়ে দেওয়া হয়েছে |
' একথাই অনেক আগে নজরুল বলেন― |
তোমার দেওয়া এ বিপুল পৃথ্বী সকলে করিব ভোগ, |
এই পৃথিবীর নাড়ী সঙ্গে আছে সৃজন-দিনের যোগ |
অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ আরো উল্লেখ করেছেন, '[...] জমি নগদ লগ্নি বা ভাগে দেওয়া না-যায়েজ এবং জমিদারী প্রথা কোন অবস্থায়ই জায়েয নয় |
' ক'জন মুসলিম আলেম এমন কথা প্রকাশ করতে সাহস করেন? তারাই তো উপরতলার মানুষের ছত্র ছায়াতলে মেলা বসান, কিন্তু আমাদের নজরুল না-যায়েজ শোষকগোষ্ঠীর জাঁতাকলে নিষ্পেষিত মানুষের জয়গান সুকণ্ঠে প্রকাশ করেন― |
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি? |
হয়তো উহার বুকে ভগবান জাগিছেন দিবারাতি |
অথবা হয়তো কিছুই নহে, সে মহান উচ্চ নহে, |
আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে |
তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় |
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় |
বাস্তবিকই নজরুল ছিলেন সত্যিকারের মানব-দরদী একজন মহাকবি |
আজ পর্যন্ত পৃথিবীতে এত বিশাল আকারের কবি ক'জনই-বা আবির্ভূত হয়েছেন? এক শ্রেণীর মুসলিম আলেমদের চালচলনে, স্বার্থসিদ্ধির কলাকৌশল অবলোকনে মনে হয় নজরুলের মনে এ-ধরনের একটি ধারণা জন্মে ছিল হয়তো-বা; মানুষের অজ্ঞানতাপ্রসূত ভীতি, এবং এই ভীতিজাত কুসংস্কারই ধর্মবিশ্বাসের মূলে রয়েছে |
এর কারণ এও হতে পারে যে, স্রষ্টাকে সাধারণত শক্তিশালী শাস্তিদাতা রূপে চিত্রিত করা হয় সাধারণ্যে, তাই নজরুল হেঁকে উঠেন― |
হায় রে ভজনালয়, |
তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় |
পূজিছে গ্রন্থ ভণ্ডের দল―মূর্খরা সব শোনো, |
মানুষ এনেছে গ্রন্থ কেতাব―গ্রন্থ আনেনি মানুষ কোনো |
সংসারে দুঃখদারিদ্র্যে জর্জরিত মানবকুলের প্রতি অবিচার, অত্যাচার লক্ষ্য করে কবিচিত্ত অস্থির― |
গাহি গান, গাঁথি মালা, কণ্ঠ করে জ্বালা, |
দংশিল সর্বাঙ্গে মোর নাগ-নাগবালা |
যেখানে মানবতার অবমাননা সেখানে নজরুলের 'উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার |
' নজরুল তাঁর কবিতায় ব্যতিক্রমী এমন সব বিষয় ও শব্দ ব্যবহার করেন, যা আগে কখনও ব্যবহূত হয়নি |
কবিতায় তিনি সমকালীন রাজনৈতিক ও সামাজিক যন্ত্রণাকে ধারণ করায় অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেন |
তবে মানব-সভ্যতার কয়েকটি মৌলিক সমস্যাও ছিল তাঁর কবিতার উপজীব্য |
নজরুল তাঁর কাব্য-সৃষ্টি-কর্মে হিন্দু-মুসলিম মিশ্র ঐতিহ্যের পরিচর্যা করেন |
কবিতা ও গানে তিনি এ মিশ্র ঐতিহ্যচেতনাবশত প্রচলিত বাংলা ছন্দোরীতি ছাড়াও অনেক সংস্কৃত ও আরবি ছন্দ ব্যবহার করেন |
নজরুলের ইতিহাস-চেতনায় ছিল সমকালীন এবং দূর ও নিকট অতীতের ইতিহাস, সমভাবে স্বদেশ ও আন্তর্জাতিক বিশ্ব |
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নজরুলের কবিতা ও গান আমাদের প্রেরণা যুগিয়েছে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ সংগ্রামে― |
নব ধ্যান ধারণায় জাগো |
নব প্রাণ নব প্রেরণায় জাগো |
সকল কালের উচ্চে তোল গো শির, |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.