content stringlengths 0 129k |
|---|
নিয়ার ডেথ এভিডেন্সের ব্যাপারগুলোও বিজ্ঞানের সাহায্যে খুব ভালমতোই ব্যাখ্যা করা গেছে, কোন আত্মা বা অলৌকিক কিছুর আমদানী ছাড়াই |
আমার নিজের স্ত্রীরই একবার 'আউট অফ বডি' এক্সপেরিয়েন্স হয়েছিলো |
কিন্তু এই আউট অফ এক্সপেরিয়েন্স গুলো কোন অলৌকিক বা আধিভৌতিক কিছু নয়, বরং মস্তিস্কেরই একধরণের ইলুশন |
ব্রুস গ্রেসন নামের এক গবেষক খুব সহজ পরীক্ষার মাধ্যমে সেটা দেখিয়েছিলেন তার ল্যাপ্টপের সাহায্যে |
তিনি তাঁর ল্যাপটপটি সাথে নিয়ে হাসপাতালে এসেছিলেন আর তাতে প্রোগ্রাম করে বিভিন্ন রঙ্গীন ছবি (যেমন, উড়োজাহাজ, নৌকা, প্রজাপতি, ফুল ইত্যাদি) বিক্ষিপ্তভাবে (রেন্ডমলি) ফুটিয়ে তুললেন |
তারপর তিনি ল্যাপটপটিকে স্থাপন করলেন হাসপাতালের হার্টের অস্ত্রপ্রচার কক্ষের ছাদের কাছাকাছি কোথাও - এমন একটা জায়গায় যেখানে অস্ত্রপ্রচারের সময় রোগির দৃষ্টি পৌঁছয় না, কিন্তু দেহবিযুক্ত আত্মা হয়ে সারা কক্ষ জুরে ভেসে ভেসে বেড়ালে তা রোগির দেখতে পাওয়ার কথা |
গ্রেসন এনডিই এবং ওডিই'র দাবীদার পঞ্চাশ জন রোগির ক্ষেত্রে পরীক্ষাটি চালনা করলেন, কিন্তু একজন রোগিও সঠিকভাবে ল্যাপটপের ছবিগুলোকে সঠিকভাবে বর্ণনা করতে পারেননি |
ঠিক একই ধরণের পরীক্ষা স্বতন্ত্রভাবে পরিচালনা করেছিলেন ডঃ জ্যান হোল্ডেন |
তিনিও গ্রেসনের মতই নেগেটিভ ফলাফল পেয়ছিলেন |
আমি এ নিয়ে লিখেছিলেম আত্মা নিয়ে ইতং বিতং -এর তৃতীয় পর্বে |
য়াপনি জানেন কিনা জানিনা মরণপ্রান্তিক অভিজ্ঞতা না নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের বহু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে |
মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হলে, কিংবা কিছু ড্রাগ সেবনের ফলে কিংবা কখনো অত্যদিক টেনশনে কিংবা অন্য কোন কারণে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে ভিজুয়াল কর্টেক্সের গতিপ্রকৃতি সততঃ বাধাপ্রাপ্ত হয় |
ফলে এ সময় ব্যক্তিরা নিজেদের অজান্তেই টানেল-সদৃশ প্যাটার্ণের দর্শন পেয়ে থাকেন |
এটাকেই অলৌকিক একটা কাঠামো দিতে চান বিশ্বাসীরা (ভাবেন স্বর্গেরর পথ বা সেরকম কিছু ), মস্তিস্কের ক্রিয়া-প্রতিক্রিয়াগুলো না বুঝে |
আর আপনার আরেকটি লিঙ্কে খাবার না খেয়ে বেঁচে থাকার ব্যাপারটা আমার মতে একটা বড় সড় বুজরুকি |
এটা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের ভায়োলেশন |
যে কারণে পার্পেচুয়াল মোশন মেশিন বা অবিরামগতি যন্ত্র আমরা বানাতে পারি না, ঠিক সে কারণেই না খেয়ে কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব না |
দেহ একটি জৈবযন্ত্র |
আপনি চান বা না চান, এটা চালাতে শক্তির যোগান লাগবে |
নিঃশাস না নিয়ে বেঁচে থাকা, খাবার না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সহ বহু খব্র আজকের নিউ এজের জামানায় প্রচারিত হয়, ইউটিউবে ভিডিও দেখিয়ে দেখিয়ে দেয়া যায়, আর বিশ্বাসীরা তা গিলেও ফেলে, কিন্তু বহু কন্ট্রোল্ড স্টাডিতে সেগুলো ভ্রান্ত প্রমাণিত হয়েছে |
ম্যাজিশিয়ানরাও এ ধরণের বহু ম্যাজিক দেখান, কিন্তু তারা অলৌকিকতার দাবী করেন না, কারণ এর পেছনে থাকে লৌকিক কিছু কৌশল |
প্রবীর ঘোষের 'অলৌকিক নয় লৌকিক' (পাঁচ খন্ডের) বইয়ে এই ধরণের বহু বুজরুকি ফাঁস করা হয়েছে |
একটু কষ্ট করে যোগাড় করে পড়ে নিলে বুঝতে পারবেন কী করে এই বুজরুকি গুলো সাধারণত করা হয়, আর সাধারণ পাবলিকের সামনে সেগুলোকে নিয়ে আসা হয় 'অলৌকিকতার নিদর্শন' হিসেবে |
ফারুক ডিসেম্বর 12, 2010 11:27 অপরাহ্ন - |
বিজ্ঞান আজ প্রমাণ করেছে জড় থেকেই জীবের উদ্ভব ঘটেছিল |
এই প্রমানের বিবরন কোথায় পাওয়া যাবে জানালে খুশি হব |
অসামাজিক ডিসেম্বর 11, 2010 12:19 পূর্বাহ্ন - |
@আকাশ মালিক,ভাই এই ব্যাপারটির জৈবিক ব্যাখ্যা আমার জানা নেই আমি শুধু আমার নিজের ধারনা ব্যাক্ত করেছিলাম তবে অভিজিৎদা এর সুন্দর ব্যাখ্যা দিয়েছে এবং এই বিষয়ে আমার নিজের অজ্ঞতাও কিছুটা ঘুচে গেল আপনার এই পোস্টের মাধ্যমে তাই আপনাকে ধন্যবাদ |
সৈকত চৌধুরী ডিসেম্বর 10, 2010 11:57 অপরাহ্ন - |
@অসামাজিক, |
তুর্কির মানুষদের একটি কনসেপ্ট ভাল লেগেছে এ নিয়ে,যে, জ্বীনকে নিয়ে ভাবলেই জ্বীন আসে সুতরাং জ্বীন থেকে বাচার উপায় হল এটা নিয়ে না ভাবা |
আমার এক আত্মীয় ইচ্ছে করলেই জ্বীন আবিষ্ট হতে পারেন |
তখন তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একটু খেয়াল করলেই বুঝা যায় তা ভণ্ডামি নয় |
আমি বহু কষ্টে তাকে বুঝাতে পেরেছি যে ওটা জ্বীনে ধরা না |
ডিসেম্বর 10, 2010 10:14 অপরাহ্ন - |
স্বয়ং কোরান শরীফে যখন জ্বীনভুত হালাল করা হয়েছে তখন গ্রামের লোকদের দোষ দিয়ে আর লাভ কি |
আমার একজন শিক্ষিত আধুনিক মুসলিম এর কাছে জানতে ইচ্ছা করে জ্বীনভুত আর কাজিন বিয়ে করা কেমন করে জাস্টিফাই করা যায় |
শুধু এই দুটি জিনিষই তো পরিপূর্ন জীবন বিধানের অসাড়তা তুলে ধরে |
আপনার রশিদ ভাই চরম নিন্দনীয় কাজ করেছিলেন |
অনুমান করি শুধু বাবার সম্পত্তি বন্চিত আর সমাজচ্যুত হওয়ার ভয়েই একটি ৯ বছরের মেয়েকে বিয়ে করেছিলেন |
আকাশ মালিক ডিসেম্বর 10, 2010 10:47 অপরাহ্ন - |
আপনার রশিদ ভাই চরম নিন্দনীয় কাজ করেছিলেন |
অনুমান করি শুধু বাবার সম্পত্তি বন্চিত আর সমাজচ্যুত হওয়ার ভয়েই একটি ৯ বছরের মেয়েকে বিয়ে করেছিলেন |
আমি জানিনা, রশিদ ভাইয়ের কতটুকু অপরাধ বলা যায় |
তার উপর চরম মানসিক চাপ দেয়া হয়েছিল |
তবে আমি দেখেছি, তিনি অনেক কাঁদাকাটি করেছিলেন, কয়েকবার মা-বাবার হাতে ধরে, পায়ে পড়ে মিনতি করেছিলেন, তিনি এ বিয়ে করবেন না |
ভবঘুরে ডিসেম্বর 11, 2010 12:12 পূর্বাহ্ন - |
@আকাশ মালিক, |
আমি জানিনা, রশিদ ভাইয়ের কতটুকু অপরাধ বলা যায় |
তার উপর চরম মানসিক চাপ দেয়া হয়েছিল |
তবে আমি দেখেছি, তিনি অনেক কাঁদাকাটি করেছিলেন, কয়েকবার মা-বাবার হাতে ধরে, পায়ে পড়ে মিনতি করেছিলেন, তিনি এ বিয়ে করবেন না |
আমার খটকা লাগছে যে একজন ইংল্যান্ড প্রবাসী শিক্ষিত যুবক কিভাবে একজন ৯ বছরের নাবালিকাকে বিয়ে করতে পারল |
তার আত্মীয় স্বজনরা জোরাজুরি করলেই কি এহেন অমানবিক কাজ করতে হবে ? তাহলে সে কিসের শিক্ষা লাভ করল , ইংল্যন্ডে থেকেই বা তার কি মানসিক উন্নতি ঘটল? তার চেয়ে আশ্চর্যকর ব্যপার হলো সেই লোক সেই নাবালিকার সাথে জোর পূর্বক সেক্স করে তাকে ক্ষত বিক্ষত আহত করেছে যা তাকে একটা অসভ্য মানুষের পর্যায়ে নামিয়ে দিয়েছে |
তার পর তার কান্নাকাটি বা তার কাকুতি মিনতি কেমন যেন কৃত্রিম মনে হয়েছে |
তার মতো ইংল্যান্ড প্রবাসী শিক্ষিত লোকের পক্ষে কিভাবে এহেন কাজ করা সম্ভব হলো আত্মীয় স্বজনের অনুরোধে তা ঠিক বোধগম্য হচ্ছে না |
আকাশ মালিক ডিসেম্বর 11, 2010 4:44 পূর্বাহ্ন - |
২৫ আর ৯, ষোল বছরের ব্যবধান |
১৬ আর ৭৬ এর বিয়েও দেখেছি ভাই |
আজ থেকে সেই ঘটনার সময়ের ব্যবধান যদিও মাত্র প্রায় ৪০ বৎসর, তবুও পৃথিবী অনেক বদলেছে এবং খুব দ্রুতই |
রশিদ ভাইকেই একা দোষ দেবো কেন, এর শরিক তো আরো অনেকই, যারা তাকে চাপে রেখেছিলেন |
তার আত্মীয় স্বজনরা জোরাজুরি করলেই কি এহেন অমানবিক কাজ করতে হবে? |
একার পক্ষে এতলোকের বিরুদ্ধে দাঁড়ানো অবশ্যই সাহসের ব্যাপার |
তাকে ইহকাল পরকালের নানা প্রকার ভয় ভীতি দেখানো হয়েছিল |
আমি তার কাজটাকে মোটেই সমর্থন দিচ্ছিনা তবে তার অসহায়ত্বের সাক্ষী হয়ে আছি |
রৌরব ডিসেম্বর 11, 2010 6:40 পূর্বাহ্ন - |
@আকাশ মালিক, |
মানসিক চাপ বস্তুটা ভয়ংকর, বিশেষত আপনজনদের কাছ থেকে |
আপনার বিবরণ থেকে মনে হয় রশিদ ভাইয়ের উপায় ছিল না |
রৌরব ডিসেম্বর 10, 2010 10:10 অপরাহ্ন - |
অসাধারণ :: :2: |
শাহাদত আঙ্গুল কি? |
লীনা রহমান ডিসেম্বর 10, 2010 11:44 অপরাহ্ন - |
@রৌরব, তর্জনী বা বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুল |
সৈকত চৌধুরী ডিসেম্বর 10, 2010 11:52 অপরাহ্ন - |
যে আঙ্গুল সাক্ষ্য দেওয়ার কাজে ব্যবহৃত হয় |
এবার বলেন কোন আঙ্গুল সাক্ষ্য দেওয়ার কাজে ব্যবহৃত হয় 🙂 |
আকাশ মালিক ডিসেম্বর 11, 2010 4:21 পূর্বাহ্ন - |
@সৈকত চৌধুরী, |
এবার বলেন কোন আঙ্গুল সাক্ষ্য দেওয়ার কাজে ব্যবহৃত হয় |
রৌরব তো সাহাদত আঙ্গুল চেনেন না, উত্তর দেবেন কী? প্রশ্নটা লীনা রহমানকে করুন |
সঠিক উত্তর পাওয়ার পরে আমার একটা কথা আছে |
এই আঙ্গুলকে সাক্ষী বানানোর পেছনে একটি ঘটনা ছিল, সেই ঘটনাটা কী? |
সৈকত চৌধুরী ডিসেম্বর 11, 2010 3:14 অপরাহ্ন - |
@আকাশ মালিক, |
এই আঙ্গুলকে সাক্ষী বানানোর পেছনে একটি ঘটনা ছিল, সেই ঘটনাটা কী? |
মনে পড়ছে না :-/ |
আচ্ছা, লীনা, একটু দেখ তো মালিক ভাই কি বলেন |
রৌরব ডিসেম্বর 11, 2010 7:00 অপরাহ্ন - |
@সৈকত চৌধুরী, |
লীনা রহমান চম্পট দিয়েছেন, এপ্রশ্নের উত্তরের জন্য এখন প্রার্থনা করা ছাড়া গতি নাই: হে (আকাশ) মালিক, তুমি আমাদের আলো দাও, তর্জনী নেড়ে আমাদের বলে দাও, শাহাদাত আঙুলের কাহিনীটি |
লীনা রহমান ডিসেম্বর 11, 2010 9:36 অপরাহ্ন - |
@আকাশ মালিক |
কাহিনি কি?আমি না বুঝলামনা এখানে আমাকে জিজ্ঞেস করা করির অর্থ কি? আর শাহাদত আঙ্গুল দিয়ে শুধু এক জায়গায়ই সাক্ষ্য দেয়, নামাজে আত্তাহিয়্যাতু পড়ার এক পর্যায়ে... :-/ একটু বুঝায়া বলেন 🙁 |
@রৌরব, আমি চম্পট মারিনাই... 🙁 আইজ সারাদিন আমি কত কাম করছি জানেন?টিউশনি করছি, ফেসবুকে বইছি, "কবি" পড়ছি,বিশ্বসাহিত্যকেন্দ্র গিয়া আড্ডা মারছি, শপিং করছি, মুক্তমনায় বইছি ((রাজুর মত) লীনার সঅব কাম করছি |
শুধু পরশু ফাইনাল পরীক্ষার পড়াটাই খালি পড়িনাই 😀 ) |
আকাশ মালিক ডিসেম্বর 11, 2010 10:25 অপরাহ্ন - |
লীনা রহমান চম্পট দিয়েছেন, এপ্রশ্নের উত্তরের জন্য এখন প্রার্থনা করা ছাড়া গতি নাই: হে (আকাশ) মালিক, তুমি আমাদের আলো দাও, তর্জনী নেড়ে আমাদের বলে দাও, শাহাদাত আঙুলের কাহিনীটি |
তাশাহহুদ বা আত্তাহিয়্যাতু মনে আছে তো? নাকি নামাজ বন্দেগী একেবারেই ছেড়ে দিয়েছেন? পড়ুন- |
اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ |
أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.