content
stringlengths 0
129k
|
|---|
- আন-নাবা ৩১-৩৬
|
নিঃসন্দেহে আল্লাহর প্রতি সদাসতর্কদের জন্যই রয়েছে চূড়ান্ত সফলতা
|
আল্লাহ تعالى আছেন এবং তিনি আমাদের সব কাজ দেখছেন, সব কথা শুনছেন এবং সব চিন্তা বুঝতে পারছেন - এই ব্যাপারে যারা সদা-সতর্ক থাকে এবং তাঁর ভয়ে নিজের কথা-কাজ-চিন্তা নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছেন মুত্তাকী অর্থাৎ তাকওয়াবান
|
শুধুমাত্র তাকওয়াবানদেরকে আল্লাহ تعالى নিশ্চয়তা দিয়েছেন চূড়ান্ত সফলতার
|
কেন তাকওয়া এত গুরুত্বপূর্ণ? শুধু নামাজ, রোজা, হাজ্জ করলেই কি যথেষ্ট নয়?
|
তাকওয়া নেই এমন পাঁচ-ওয়াক্ত-নামাজী বাসায় এসে পরিবারের সাথে, কাজের লোকের সাথে, এমনকি নিজের সন্তানের সাথে দানবের মত আচরণ করে
|
তাকওয়া নেই এমন হাজ্জি ঘুষ খেয়ে হজ্জে যায় এবং হজ্জ থেকে ফিরে এসে আবার ঘুষ খায়
|
তাকওয়া নেই এমন দাড়িওয়ালা পণ্যে ভেজাল দেয়, কমদামী মাল বেশী দামে চালিয়ে দেয়, কাগজপত্রে মিথ্যা কথা লিখে অন্যায় সুবিধা নেয়, অফিসে লুকিয়ে ব্যক্তিগত কাজ করে, নামাজ পড়তে বের হয়ে আর সহজে কাজে ফেরত আসে না ইত্যাদি
|
- ধর্মীয় বেশভূষাধারী এই মানুষগুলোর স্বভাব এবং কাজের জন্য ইসলামের ব্যাপক ক্ষতি হয়ে যায়, কারণ এদেরকে দেখে অন্যেরা মনে করে যে, এটাই হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষা
|
ইসলামের সবচেয়ে বড় ক্ষতি তখন এরাই করে
|
তাকওয়া হচ্ছে সবসময় সতর্ক থাকা যে, একজন প্রচণ্ড ক্ষমতাধর সত্ত্বা সবসময় আপনার দিকে তাকিয়ে আছেন
|
একইসাথে তিনি দুজন অদৃশ্য সত্তাকে আদেশ করেছেন প্রতি মুহুর্তে আপনার গতিবিধি নজর রাখার জন্য
|
এই পুরো মহাবিশ্ব তাঁর হাতের মুঠোয়
|
আপনি তাঁকে এক মুহূর্তের জন্যও ফাঁকি দিতে পারবেন - এটা কোনোভাবেই সম্ভব নয়
|
- এই উপলব্ধি থেকে যারা নিজেদেরকে দুনিয়ার প্রলোভন থেকে বাঁচিয়ে চলেন এবং 'লোকে কী বলবে'-কে ভয় না পেয়ে বরং 'আমার প্রভু কী বলবেন'-কে বেশি ভয় পান - তারাই তাকওয়াবান, তারাই মুত্তাকী
|
যতক্ষণ পর্যন্ত কেউ উপলব্ধি করছে না যে, একদিন তাকে আল্লাহর تعالى সামনে দাঁড়িয়ে সব কাজের জবাব দিতে হবে - ততক্ষণ পর্যন্ত তাকে ধর্ম শিখিয়ে বেশি লাভ হবে না
|
ধর্ম তার কাছে শুধুই কিছু তত্ত্ব কথা হয়ে থাকবে
|
ধর্মীয় নিয়মকানুনগুলো মানার জন্য সে কোনো আগ্রহ খুঁজে পাবে না
|
যতক্ষণ পর্যন্ত অন্য মানুষ তাকে দেখতে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষের মুখোশ পরে থাকবে
|
তারপর একা হলেই তার আসল চেহারা বের হয়ে যাবে
|
দেশের আইন-কানুন তাকে হয়তো সমাজে, ঘরের বাইরে অন্যায় করা থেকে দূরে রাখতে পারবে
|
কিন্তু কোনো নির্জন রাস্তায়, অন্ধকার পার্কে, নিজের ঘরের ভেতর, নিজের পরিবারের সাথে, নিজের সাথে জঘন্য কাজ করা থেকে তাকে আটকাতে পারবে না
|
এর জন্য একমাত্র সমাধান হচ্ছে তাকওয়া এবং বিশেষ করে কিয়ামতের বিচারের প্রতি দৃঢ় বিশ্বাস
|
যারা আল্লাহর تعالى প্রতি সাবধান থেকে নিজেদেরকে পাপ থেকে দূরে রাখবেন এবং তাঁর আনুগত্য করতে যথাসাধ্য চেষ্টা করবেন, তাদের জন্যই রয়েছে অন্তিম সফলতা
|
সেই সফলতার কিছু চিত্র আল্লাহ تعالى আমাদেরকে দিয়েছেন -
|
বাগানের পর বাগান, আঙ্গুরের সমাহার, ... উপচে পড়া পানপাত্র
|
জান্নাতে থাকবে حدائق হাদাইক অর্থাৎ একাধিক ব্যক্তিগত বাগান
|
চারদিকে সারি সারি খেজুর গাছের মনোহর সীমানার ভেতরে থোকা-থোকা মিষ্টি আঙ্গুরের বাগান, অপূর্ব ফুলের সমাহার
|
এরকম একটা দুটো নয়, অগণিত ব্যক্তিগত বাগানের মালিক হবে প্রতিটি জান্নাতি
|
সেই বাগান ভর্তি থাকবে রকমারি ফলের সমাহার
|
এমন সুস্বাদু ফল, যার স্বাদ আমরা এখন কল্পনাও করতে পারবো না
|
সেখানে থাকবে না ফরমালিন এবং কার্বাইডের দুশ্চিন্তা
|
থাকবে না কোনো ভেজাল খাবার
|
নিশ্চিন্তে যত ইচ্ছা খাও
|
অসুস্থ হওয়ারও ভয় নেই
|
জান্নাতিরা নরম গালিচায় বসে, আয়েস করে বালিশে হেলান দিয়ে, হালকা রোদে গাছের ছায়ায় বিশ্রাম নেবে
|
সামনে তাকিয়ে উপভোগ করবে আল্লাহর تعالى নিজের পরিকল্পনায় তৈরি করা বিশাল বাগানের নয়নাভিরাম সৌন্দর্য
|
যতদূর চোখ যায়, অকল্পনীয় সুন্দর দৃশ্য
|
যতক্ষণ মন চাইবে বসে বসে দেখবে
|
অন্ধকার হয়ে যাওয়ার তাড়া নেই
|
রান্না করার তাগাদা নেই
|
কাজে যাওয়ার চিন্তা নেই বা পরীক্ষার পড়ার ভয় নেই
|
- শুধুই অফুরন্ত অবসর
|
একইসাথে সামনে সারি সারি দামি পান-পাত্রে রাখা থাকবে অমৃত সুধা
|
সেখান থেকে একটার পর একটা পাত্র নিয়ে চুমুক দেবে, আর তীব্র আনন্দে হারিয়ে যাবে
|
যত ইচ্ছা পান করবে
|
কোনো নিষেধ নেই
|
বাথরুমে যাওয়ারও দরকার নেই
|
জান্নাতে এত এত আনন্দ আরও বহু গুণে বেড়ে যাবে, কারণ তার পাশে বসে থাকবে-
|
আকর্ষণীয় মানানসই জুটি
|
কিছু অনুবাদ এবং তাফসিরে كواعب أترابا - কাওয়াইবা আতরাবা অর্থ করা হয় সমবয়স্কা নব যৌবনা যুবতিরা, হুর এবং আরও কিছু অর্থ, যা পুরুষদের জন্য বড়ই আকর্ষণীয়
|
এগুলো পড়ে নারীদের মন খারাপ করার দরকার নেই
|
কারণ সেই অর্থগুলো এই আয়াতের সম্ভাব্য অর্থগুলোর একটি
|
কাওয়াইবা আতরাবা-এর অন্যান্য অর্থ হলো আকর্ষণীয় মানানসই জুটি, সমবয়স্ক সঙ্গী, গৌরবোজ্জ্বল সঙ্গী ইত্যাদি
|
যে ধরনের সঙ্গী হলে তারা সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে এবং তাদের সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করা যাবে, একদম সেরকম মনের মতো সঙ্গী
|
[১৮]
|
জান্নাতে সঙ্গীরা হবে সমবয়স্ক তরুণ-তরুণী
|
কারণ সমবয়স্ক সঙ্গীর সাথেই একান্তে থাকা যায়
|
মনের কথা খুলে বলা যায়
|
আনন্দের অভিজ্ঞতাগুলো নিঃসঙ্কোচে উপভোগ করা যায়
|
বয়সের পার্থক্য হলে সঙ্গ ঠিক পুরোপুরি উপভোগ করা যায় না
|
জান্নাতে গিয়ে একজন তরুণ যদি তার বৃদ্ধা স্ত্রীকে পায় অথবা একজন তরুণী যদি তার বৃদ্ধ স্বামীকে পায়, তাহলে তো আফসোস থেকে যাবে
|
এখানে একটা চিন্তার ব্যাপার রয়েছে: কেন আল্লাহ تعالى জান্নাতে সঙ্গীদের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন? কু'রআনে তিনি কয়েকবার জান্নাতের সঙ্গীদের কথা বিশেষভাবে বলেছেন
|
নিশ্চয়ই সঙ্গী একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার
|
তা না হলে আল্লাহ تعالى জান্নাতের অসংখ্য সুখের মধ্যে থেকে সঙ্গীকে আলাদা করে গুরুত্ব দিয়ে উল্লেখ করতেন না
|
আল্লাহ تعالى মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, একটি বয়সের পর থেকে তার মনের মধ্যে একজন সঙ্গীর জন্য একধরনের মানসিক শূন্যতা তৈরি হয়, যেটা অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না
|
প্রথম মানুষ আদম عليه السلام এর মধ্যেও এই শূন্যতা ছিল
|
তিনি জান্নাতের মতো অনন্ত সুখের জায়গায় থেকেও একা বোধ করতেন
|
তার এই শূন্যতা দূর করার জন্য আল্লাহ تعالى তাকে একজন সঙ্গিনী দিয়েছিলেন
|
আদম عليه السلام এর পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, সে ছেলে হোক বা মেয়ে হোক - তাদের প্রত্যেকের মনের ভেতরেই একটা বয়সের পর থেকে একজন সঙ্গীর জন্য একধরনের শূন্যতা কাজ করে
|
এই মানবীয় বৈশিষ্ট্যটি আল্লাহ্-ই تعالى মানুষের মাঝে দিয়ে দিয়েছেন
|
সেই শূন্যতা পূরণ করার জন্য আল্লাহ تعالى আমাদেরকে হালাল উপায়ে বিয়ে করার অনুমতি দিয়েছেন কিশোর বয়সে পড়ার পর থেকেই, সংসার চালানোর মতো সামর্থ্য থাকলে
|
কিন্তু অনেকে সেই হালাল উপায় বেছে না নিয়ে, অনেক সময় বাবা-মা, আত্মীয়স্বজন, সমাজের চাপে পড়ে অনেক বয়স পর্যন্ত বিয়ে না-করে, বিভিন্ন ধরনের হারাম উপায়ে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করে
|
অনেকে সেটা করে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মাধ্যমে
|
অনেকে করে সারাদিন রোমান্টিক মুভি, হিন্দি গানে বুঁদ হয়ে থেকে
|
আবার অনেকে করে সারাদিন ফেইসবুকে চ্যাট করে, বন্ধুবান্ধবের কাছ থেকে মোবাইল হার্ড ডিস্কে করে নোংরা ভিডিও কপি করে এনে
|
এগুলোর কোনোটাই তার মনের ভেতরের সেই শূন্যতাকে পূরণ করে না, শুধুই পূরণ করার একটা সাময়িক ধোঁকা দেয় এবং তার মধ্যে একধরনের মানসিক বিকৃতি তৈরি করে
|
এরপরে সে আর স্বাভাবিক মানুষের মতো পরিষ্কার মনে সুস্থ চিন্তা করতে পারে না
|
একজন স্বাভাবিক মানুষ পারিবারিক জীবনে যতটা সুখী হতে পারে, তার সঙ্গীকে যতটা উপভোগ করতে পারে, সেটা আর সে কখনো পারে না
|
তার বিবাহিত জীবন হয় হতাশায়, আশাভঙ্গে ভরা
|
মানুষের এই মানসিক চাহিদাকে পূরণ করে, মনে স্থায়ী শান্তি পাবার একমাত্র উপায় হচ্ছে হালাল উপায়ে বিয়ে
|
কিন্তু সম্পূর্ণ ইসলাম বহির্ভূত নিয়মে, কখনো বা সংস্কৃতির নামে হারাম সব অনুষ্ঠান করে প্রচুর খরচ করে বিয়ে করে, বিরাট অঙ্কের ঋণের বোঝা নিয়ে সংসার শুরু করে সেই শূন্যতা পুরোপুরি পূরণ করা যায় না এবং সংসারে শান্তিও আসে না
|
একইভাবে লিভ টুগেদার করে - যেখানে কি না আপনার সঙ্গী যেকোনো মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যেতে পারে - সেটাও আমাদের ভেতরের এই শূন্যতা, নিরাপত্তার আকাঙ্ক্ষাকে মেটাতে পারে না
|
এই সমস্যার একমাত্র সম্পূর্ণ সমাধান হচ্ছে আল্লাহর تعالى দেওয়া সমাধান - একজন তাকওয়াবান মানুষকে জীবন-সঙ্গী হিসেবে বেছে নিয়ে, মুহাম্মাদ عليه السلام দেখানো উপায়ে পরিমিত ব্যয় করে, অনাড়ম্বর অনুষ্ঠান করে বিয়ে করা
|
"আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে একটি হল যে, তিনি তোমাদের জন্য তোমাদেরই সত্তা থেকে সহধর্মিণী সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের (স্ত্রী) মধ্যে প্রশান্তি খুঁজে পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা আর দয়া তৈরি করেছেন
|
নিশ্চয়ই এর মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে, যারা চিন্তা করে
|
[আর-রুম ২১]"
|
জীবনটা যতই সংগ্রামের হোক না কেন, একজন তাকওয়াবান সঙ্গী/সঙ্গিনী সাথে থাকলে যে কত সহজে আল্লাহর تعالى উপর আস্থা রেখে জীবনটা পার করা যায়, নিজের ঈমানকে ধরে রাখা যায়, হাজারো কষ্টের মধ্যেও মনে শান্তি ধরে রাখা যায় - সেটা যাদের নেই, তাদেরকে বলে বোঝানো যাবে না
|
আসুন আমরা আমাদের জীবন সঙ্গীর সাথে আরেকটু সময় ব্যয় করি: তাকে আল্লাহর تعالى আরও কাছে নিয়ে যাবার জন্য
|
কারণ সে শুধু একাই যাবে না, সে আপনাকেও সাথে নিয়ে আল্লাহর تعالى কাছে যাবে এবং একদিন সে-ই আপনাকে ঈমান হারিয়ে ফেলার মতো কঠিন সব ঘটনায় শক্ত হাতে আঁকড়ে ধরে রাখবে, যাতে করে আপনি পথ হারিয়ে না ফেলেন
|
শেষ পর্যন্ত একদিন যখন অনেক সংগ্রাম করে জান্নাতে পৌঁছাবেন এবং জান্নাতের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করে এক অপার্থিব অতুলনীয় সৌন্দর্যের মুখোমুখি হয়ে বিস্ময়ে হতবাক হয়ে থমকে দাঁড়াবেন, তাকিয়ে দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার সেই ভালোবাসার জীবন সঙ্গী
|
সেখানে তারা কোনো ধরনের ফালতু কথা বা মিথ্যা কথা শুনবে না
|
জান্নাতে কেউ বাজে কথা বলে না
|
দুনিয়াতে থাকতে মানুষ একে অন্যের নামে বদনাম, কুটনামি করত
|
খেলা, রাজনীতি, তারকাদের ফালতু খবর নিয়ে দিনরাত মশগুল থাকত
|
ঝগড়া-বিবাদ, গলাবাজি, অন্যের কাছে নিজেকে বড় বলে জাহির করার অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত থাকতো - এগুলো ছিল নিজের এবং অন্যের মানসিক অশান্তির অন্যতম কারণ
|
জান্নাতে এগুলোর কিছুই থাকবে না
|
হাজার হোক জান্নাতবাসীরা হচ্ছেন উঁচু স্ট্যান্ডার্ডের মানুষ
|
তারা দুনিয়াতে থাকতেই অনর্থক কথা, অশান্তির কথা বলে বেড়াতেন না
|
জান্নাতে তো কখনই বলবেন না
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.