content stringlengths 0 129k |
|---|
পোষ্টটা আজাইরা মনে হয়েছে, পাঠক হিসেবে () |
ভালো থাকুন |
সংশপ্তক এপ্রিল 17, 2011 8:38 অপরাহ্ন - |
আমি অবশ্য আশা করেছিলাম যে , মহাকর্ষ সম্পর্কে প্রশ্ন তোলার আগে শক্তি বা এনার্জী সম্পর্কে প্রশ্ন তুলবেন |
কারন এনার্জী না বুঝলে মহাকর্ষ বোঝা আরও জটিল হয়ে দাড়াবে |
:)) |
পদার্থবিজ্ঞানের বাস্তব প্রয়োগ যেসব এলাকায় হয় সেখানে পদার্থবিদ্যার নিয়মগুলো কড়াকড়িভাবে মানা হয় |
কিছু উদাহরন দেয়া যাক |
আপনার পিসির সেমিকন্ডাক্টরগুলো কোয়ান্টাম মেকানিক্স মেনে বানানো বলেই লগইন করে এখন এই পোস্টটা দিতে পারলেন |
আপনি যে নিরাপদে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াতে পারছেন সেটাও আইনস্টাইনের জেনারেল রিলিটিভিটি তত্ত্বের কল্যানে |
আপনাকে বহনকারী বিমানের জিপিএস -এ স্যাটেলাইট সিগন্যালকে টেরেস্ট্রিয়াল পজিশনে রূপান্তর করা হচ্ছে জেনারেল রিলিটিভিটি তত্ত্ব মেনে |
এর ফলে আবুধাবীর বদলে জিপিএস -এ হবিগঞ্জ দেখাচ্ছে না |
ঘন কুয়াশায় যেখানে খালি চোখে কিছুই দেখা যায় না, সেখানে একটা এয়ারবাস ৭৭৭ নিরাপদে অবতরণ করছে আপনাকে সাথে নিয়ে |
একটা তত্ত্ব ভুল না সঠিক তার চেয়েও বড় প্রশ্ন বাস্তবে ঐ তত্ত্ব প্রয়োগের ফলাফল কি বলে |
বিজ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে ফলসিফাই করা যায় যেটা অধিবিদ্যা , ভাববাদে কিংবা দর্শনে সম্ভব নয় |
দূঃখের বিষয় , এ বিষয়টা ভাববাদীদের দ্বারা কখনই বোঝা সম্ভব নয় |
আর তারা বুঝলেও সকল প্রসংশা কিংবা কৃতিত্ব ঈশ্বরের কাছে হস্তান্তর করতে ভুলবে না |
সংশপ্তক এপ্রিল 17, 2011 8:47 অপরাহ্ন - |
@সংশপ্তক, |
সংশোধন : এয়ারবাস ৭৭৭ এর বদলে বোয়িং ৭৭৭ হবে |
ধন্যবাদ |
ফারুক এপ্রিল 18, 2011 1:31 পূর্বাহ্ন - |
@সংশপ্তক, ধন্যবাদ মন্তব্যের জন্য |
তবে বললেন না তো , এতদিন ভুল জানতাম নাকি ঠিক জানতাম? |
তানভী এপ্রিল 17, 2011 8:21 অপরাহ্ন - |
বাচ্চাদের মত কথা বলছেন কেন!! |
আগে "ব্যখ্যা দেয়া" বলতে আপনি কি বোঝেন তা ইকটু উদাহরন সহকারে ব্যখ্যা করুন!!! |
"মহান সৃস্টিকর্তা চান এবং একমাত্র এই কারনেই আপেল আমাদের মাথায় পরে" |
এই কথাকে আপনার ব্যখ্যা মনে হয়? নাকি |
"মহাবিশ্বের সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, এই আকর্ষনের নাম মহাকর্ষ.................. " এই সুত্র সহ পুরো ব্যপারটাকে আপনার ব্যাখ্যা মনে হয়!? বর্ণনা ছাড়া ব্যখ্যা দেয়া যায় কি? |
আসলে এভাবে বলে লাভ নেই |
ব্যখ্যা বলতে আপনি কি বোঝেন টা নিয়ে আমার সন্দেহ আছে! |
ফারুক এপ্রিল 18, 2011 1:26 পূর্বাহ্ন - |
@তানভী, |
ব্যখ্যা বলতে আপনি কি বোঝেন টা নিয়ে আমার সন্দেহ আছে |
আমারো সন্দেহ আছে |
একারনেই তো মাথা গুলিয়ে গেছে |
, , |
আমি এই কারনটাই জানতে চাচ্ছি |
রৌরব এপ্রিল 17, 2011 7:41 অপরাহ্ন - |
এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল বেশ কয়েক মাস আগে অভিজিৎ-এর কোন একটি লেখায় |
এ বিষয়ে বিজ্ঞানীদের মধ্যেও মতপার্থক্য আছে, আমার নিজের মত পেন্জিয়াসের মতামতের মতই - ব্যাখ্যা-ফ্যাখ্যা বলে কিছু নেই, সবই বর্ণনা |
কিন্তু তার সাথে বিশ্বাসের সম্পর্ক কি? |
বরং "কেন" প্রশ্নটি সবসময়ই বৈধ প্রশ্ন বা এর উত্তর সবসময়ই থাকতে হবে - আপনার এই প্রতাশ্যাই বিশ্বাস নির্ভর |
আপনার-আমার প্রত্যাশার উপর বিজ্ঞান নির্ভর করেনা |
ফারুক এপ্রিল 18, 2011 1:23 পূর্বাহ্ন - |
@রৌরব, |
আমার এই পোস্টে বিজ্ঞান ব্যাখ্যা নাকি বর্ণনা , এটাই নিজের কাছে পরিস্কার করতে চেয়েছি |
আপনার মন্তব্যেও বুঝলাম বিজ্ঞান শুধু বর্ণনাই করে |
অর্থাৎ , এতদিন ভুল জানতাম |
ধন্যবাদ |
ব্যাখ্যা (কেন'র জবাব) ছাড়া কোন কিছু মেনে নেয়ার সাথেই তো বিশ্বাসের সম্পর্ক |
আইনষ্টাইনের আপেক্ষিকতার তত্ত্বমানার পূর্বশর্ত হলো আলোর গতিবেগ সর্বোচ্চ এবং অনাপেক্ষিক এইটা মানা বা বিশ্বাস করা |
আলোকে অনাপেক্ষিক না মানলে আপেক্ষিকতার তত্ত্ব পড়ে কোন লাভ আছে কী? |
রূপম (ধ্রুব) এপ্রিল 18, 2011 1:45 পূর্বাহ্ন - |
@ফারুক, |
ব্যাপার হলো গিয়ে, বর্ণনাগুলো পর্যবেক্ষণ ছাড়া সিদ্ধ |
ফলে বরং আমাদের মানা না মানাতেও কিছু যায় আসে না |
বারবার পরীক্ষা করে একই পর্যবেক্ষণ পুনরুৎপাদন করা সম্ভব |
এই যে পর্যবেক্ষণের একটা রেগুলারিটি, এটাকে আপনি লিপিবদ্ধ করলেন |
এটা কি বিশ্বাস নাকি না? এটাই কিন্তু বিজ্ঞান |
বিজ্ঞানের সাথে হিসেবে গাণিতিক তত্ত্ব কাজ করে, যাতে অনাগত পর্যবেক্ষণের উপরেও একটা আভাস দেয়া যায় |
এখন গণিত কিন্তু অ্যাসাম্পশন নির্ভর |
কিন্তু বিজ্ঞানে তার ব্যবহার পর্যবেক্ষণ দ্বারা যাচাই হয়ে যখন আসে, তখন ভাষার সুবিধার্থে বলা হয় যে ব্যবহার করা গণিতের অ্যাসাম্পশানগুলে সঠিক ছিল |
আসল ঘটনা হলো গণিতকে ব্যবহার করে পর্যবেক্ষণের কিছু রেগুলারিটির পূর্বাভাস করা গেছে মাত্র |
পুনরুৎপাদনযোগ্য পর্যবেক্ষণে বিশ্বাসফিশ্বাসের কিছু নাই |
আপেলের মাটিতে পড়ার পর্যবেক্ষণকে নিউটনের সূত্র পূর্বাভাসযোগ্য করে তোলে কেবল, মানে ঠিক কোন মুহূর্তে কোথায় থাকবে আপেলটা |
সেটা করতে গিয়ে যেসব অ্যাসাম্পশান তৈরি করা হয়, সেগুলো অন্যান্য পর্যবেক্ষণেও কাজে লাগে |
বিজ্ঞানের সূত্রগুলো এভাবে পর্যবেক্ষণকে যে পূর্বাভাস করতে পারে, এটা মানার জন্যে খালি পর্যবেক্ষণ করাই কিন্তু প্রয়োজন |
মানা না মানার প্রশ্ন আসে না |
পিছনের অ্যাসাম্পশানগুলো আপনি কাজের হিসেবে ব্যবহার করবেন যাতে আরও পর্যবেক্ষণ পূর্বাভাস করতে পারেন |
ব্যবহারের বস্তুর ব্যাপারে মানা না মানার প্রশ্ন আসে না |
রূপম (ধ্রুব) এপ্রিল 18, 2011 1:47 পূর্বাহ্ন - |
@রূপম (ধ্রুব), |
পর্যবেক্ষণ ছাড়া সিদ্ধ -> লিখতে চেয়েছি পর্যবেক্ষণ দ্বারা সিদ্ধ |
ফারুক এপ্রিল 18, 2011 9:58 অপরাহ্ন - |
@রূপম (ধ্রুব), |
ব্যাপার হলো গিয়ে, বর্ণনাগুলো পর্যবেক্ষণ ছাড়া (দ্বারা)সিদ্ধ |
ফলে বরং আমাদের মানা না মানাতেও কিছু যায় আসে না |
বর্ণনা নিয়ে কি কোন আপত্তি বা মানা না মানার প্রশ্ন আছে এই পোস্টে? আমিও তো এই কথাই বলেছি |
বিজ্ঞান শুধুই পর্যবেক্ষণ নির্ভর বর্ণনা , কোন ব্যাখ্যা নয় , কারন দর্শানো ও নয় |
এটা অনেকটা ক্রিকেটের ধারাভাষ্য বর্ণনার মতো |
তাও দেখুন , এতদিন জানতাম বিজ্ঞানের পর্যবেক্ষন পর্যবেক্ষক নির্ভর নয় |
কুয়ান্টাম জগতে জগতে দেখি এ ধারনাই আমূল বদলে যাচ্ছে |
পর্যবেক্ষন ও পর্যবেক্ষক নির্ভর হয়ে পড়েছে |
বিজ্ঞানের সাথে হিসেবে গাণিতিক তত্ত্ব কাজ করে, যাতে অনাগত পর্যবেক্ষণের উপরেও একটা আভাস দেয়া যায় |
এখন গণিত কিন্তু অ্যাসাম্পশন নির্ভর |
বিজ্ঞানের আলোচনায় অবধারিত ভাবেই গণিতকে নিয়ে আসা হয় এবং এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয় তত্বগুলো যেহেতু গাণিতিক হিসাব অনুযায়ী করা হয়েছে , সেকারনে এটাতে কোন ভুল নেই |
তাই কি? যে সমস্ত তত্ব বর্তমানে বাতিল হয়েছে , সেগুলো ও কিন্তু গাণিতিক মডেল নির্ভর ছিল |
থমাস কুহনের বলা সম্পর্কে কিছু জানেন? উনার বই পড়ে দেখলে বুঝবেন , বিজ্ঞান কতটা অ্যাসাম্পশন নির্ভর |
ফারুক এপ্রিল 18, 2011 10:09 অপরাহ্ন - |
@রূপম (ধ্রুব), |
ব্যাপার হলো গিয়ে, বর্ণনাগুলো পর্যবেক্ষণ ছাড়া (দ্বারা)সিদ্ধ |
ফলে বরং আমাদের মানা না মানাতেও কিছু যায় আসে না |
বর্ণনা নিয়ে কি কোন আপত্তি বা মানা না মানার প্রশ্ন আছে এই পোস্টে? আমিও তো এই কথাই বলেছি |
বিজ্ঞান শুধুই পর্যবেক্ষণ নির্ভর বর্ণনা , কোন ব্যাখ্যা নয় , কারন দর্শানো ও নয় |
এটা অনেকটা ক্রিকেটের ধারাভাষ্য বর্ণনার মতো |
তাও দেখুন , এতদিন জানতাম বিজ্ঞানের পর্যবেক্ষন পর্যবেক্ষক নির্ভর নয় |
কুয়ান্টাম জগতে জগতে দেখি এ ধারনাই আমূল বদলে যাচ্ছে |
পর্যবেক্ষন ও পর্যবেক্ষক নির্ভর হয়ে পড়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.