content
stringlengths
0
129k
শিশুদের বোঝার চেষ্টা করুন
মোবাইল ফোন হারিয়ে গেলে কী করবেন
অনলাইন মিটিংয়ে যে বিষয়গুলো মেনে চলবেন
ওজন কমার ছয়টি কারণ
কাপড় ধোয়ার নিয়মকানুন
শেয়ার করুন
ফুলকপি কেন খাবেন
আবির আবরাজ, ঢাকা
২৮ নভেম্বর, ২০২১ ০৮:৩২
আপডেট: ২৮ নভেম্বর, ২০২১ ০৮:৫৫
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
ফুলকপির মতো উচ্চ ফাইবারের সবজি ক্যানসার ও ডায়াবেটিস রোধেও কাজ করে
এতে প্রচুর পরিমাণে গ্লুকোজিনোলেটস এবং ইসোথিওসায়ানেটস নামক দুই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ক্যানসার সেল তৈরি হতে বাধা দেয়
এ ছাড়া এটি হৃদরোগ প্রতিরোধেও সহায়ক
বিভিন্ন ক্রনিক রোগ প্রতিরোধে ফুলকপির জুড়ি নেই
শীত মৌসুমের জনপ্রিয় সবজি হলো ফুলকপি
এই সবজিটি স্বাদে যেমন, গুণেও তেমন অনন্য
এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং সাইটো নিউট্রিয়েন্ট ক্যানসার প্রতিরোধ করে
এ ছাড়া হেলথলাইন ডটকমের প্রতিবেদন থেকে ফুলকপির নানা রকম উপকারিতার বিষয়ে জানা যায়
চলুন দেখে নেয়া যাক-
পুষ্টি উপাদান
ফুলকপিতে ক্যালরির মাত্রা কম থাকলেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে
এক কাপ ফুলকপিতে প্রায় ৩ গ্রাম ফাইবার, ৭৭ শতাংশ ভিটামিন সি, ২০ শতাংশ ভিটামিন কে, ১১ শতাংশ ভিটামিন বি৬, ১৪ শতাংশ ফোলেট, ৯ শতাংশ পটাশিয়াম, ৮ শতাংশ ম্যাঙ্গানিজসহ যথেষ্ট মিনারেল থাকে
বলা যায়, একজন মানুষের সুস্থ থাকার জন্য যেসব পুষ্টি উপাদান প্রয়োজন এর প্রায় সবকিছুই ফুলকপিতে পাওয়া যায়
ফুলকপিতে রয়েছে ফাইবার, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক
ছবি: সংগৃহীত
ফাইবার
ফুলকপিতে পর্যাপ্ত পরিমাণ ফাইবার পাওয়া যায়, যা শরীরের সার্বিক সুস্থতার জন্য সহায়ক
এক কাপ ফুলকপিতে প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার ১০ শতাংশ
ফাইবার দেহের উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য জোগান দেয়
ফলে প্রদাহ ও হজমশক্তিতে উপকার পাওয়া যায়
কোষ্ঠকাঠিন্য দূর হয়
ক্যানসার ও ডায়াবেটিস রোধ
গবেষণায় জানা যায়, ফুলকপির মতো উচ্চ ফাইবারের সবজি ক্যানসার ও ডায়াবেটিস রোধেও কাজ করে
এতে প্রচুর পরিমাণে গ্লুকোজিনোলেটস এবং ইসোথিওসায়ানেটস নামক দুই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ক্যানসার সেল তৈরি হতে বাধা দেয়
এ ছাড়া এটি হৃদরোগ প্রতিরোধেও সহায়ক
বিভিন্ন ক্রনিক রোগ প্রতিরোধে ফুলকপির জুড়ি নেই
ওজন কমায়
ফুলকপিতে ওজন কমাতে সহায়ক এমন অনেক উপাদান রয়েছে
প্রথমত, এতে খুবই স্বল্পমাত্রায় ক্যালরি থাকে, ফলে পেট ভরে খেলেও ওজন বাড়ার আশঙ্কা থাকে না
এটি ভাত এবং গমের মতো উচ্চ ক্যালরিসম্পন্ন খাবারের বিকল্প হিসেবেও খাওয়া যায়
দৃষ্টিশক্তি বাড়ায়
ফুলকপিতে ভিটামিন এ থাকে
চোখের যত্নে সবচেয়ে বেশি প্রয়োজন এই ভিটামিন
তাই দৃষ্টিশক্তি বাড়াতে এবং চোখের বিভিন্ন সমস্যা রোধে ফুলকপি কার্যকর
ত্বক ও চুল ভালো রাখে
শীতকালে ত্বক খসখসে হয়ে যায়
চুলের আঠালো ভাব এবং খুসকি হওয়াও আরেকটি সমস্যা, আর এই দুটি সমস্যা থেকেই মুক্ত থাকতে সহায়তা করে ফুলকপি
কেননা এতে থাকা বিভিন্ন ভিটামিন ও মিনারেল উপাদান চুল ও ত্বক মসৃণ রাখে
আরও পড়ুন:
শিশুদের বোঝার চেষ্টা করুন
মোবাইল ফোন হারিয়ে গেলে কী করবেন
অনলাইন মিটিংয়ে যে বিষয়গুলো মেনে চলবেন
ওজন কমার ছয়টি কারণ
কাপড় ধোয়ার নিয়মকানুন
শেয়ার করুন
সারা দিন অফিস করেও ফিট থাকার উপায়
আবির আবরাজ, ডেস্ক
২৭ নভেম্বর, ২০২১ ১৫:১৪
আপডেট: ২৮ নভেম্বর, ২০২১ ০০:১৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
অনেকেরই কাজের মধ্যে হালকা স্ন্যাকস খাওয়ার অভ্যাস আছে
এ সময় চিপস, চকলেট বা ফাস্টফুড খাওয়া বাদ দিন
এর পরিবর্তে বিভিন্ন ফল এবং লো ফ্যাট খাবার খান
ব্যস্ত জীবনে দিনের বেশির ভাগ সময়টাই কেটে যায় অফিসে
কাজে ডুবে থাকার কারণে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দেয়ারও সময় থাকে না
ফলে অচিরেই নানা অসুখ-বিসুখে জর্জরিত হয়ে যেতে হয়
বয়স বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে অসুস্থতা
এসব সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হলো- ফিট থাকা
আর ফিট থাকার জন্য প্রয়োজন ব্যায়াম
মন্সটার ডটকমের প্রতিবেদন থেকে জানা যায়, গড়পড়তা ব্যায়ামের বাইরেও শরীর ফিট রাখার কিছু উপায় আছে
চলুন দেখে নিই-
ঠিকমতো খাবার গ্রহণ
ছুটির দিন বাদে সপ্তাহের প্রতিটি দিনই সকাল মানে অফিস যাওয়ার তাড়া
আর তাড়াহুড়া করতে গিয়ে অনেকেই শরীরে কতটুকু খাবারের প্রয়োজন সেদিকে নজর দেন না
অথচ খাবারের দিক দিয়ে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকালের খাবার
এই খাবারই আপনার পুরো দিনের কাজের শক্তি জোগাবে
তাই খাবারে অবহেলা করবেন না
অন্যান্য সময়ের খাবারগুলোও ঠিকমতো গ্রহণ করুন
বিরতি
একটানা কাজ করবেন না
এটি শরীরের পাশাপাশি মানসিকভাবেও ক্ষতি করে
কাজের মধ্যে চেষ্টা করুন এক ঘণ্টা পরপর যেন অন্তত ১৫ মিনিট বিরতি নেয়ার
যতটুকু সম্ভব হাঁটতে চেষ্টা করুন
ফোনে কথার বলার সময়ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না
বাইরের খাবারে না
বাইরে এটা-ওটা খাওয়ার অভ্যাস থাকলে ত্যাগ করুন
বাসা থেকে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করুন
যদি এতে সমস্যা হয় তবে বাইরে যা খাচ্ছেন সেগুলো স্বাস্থ্যকর কি না সেদিকে খেয়াল রাখুন
রাস্তার হাবিজাবি খাবেন না
হালকা ব্যায়াম
অনেক ব্যায়াম আছে যা বসে থেকেও করা যায়
এর মধ্যে স্ট্রেচিং অন্যতম
ডেস্কে বসে থেকেই কাজের ফাঁকে সেগুলো করতে পারেন