content stringlengths 0 129k |
|---|
লিজিওনের ভেতরে পদমর্যাদা দেয়া হত যুদ্ধের অভিজ্ঞতা অনুসারে; লিজিওনের সবচেয়ে অভিজ্ঞ সেঞ্চুরিয়ন নেতৃত্ব দিতেন ১ম কোহর্টের ১ম সেঞ্চুরিকে, তাকে বলা হত "প্রাইমাস পিলাস" ( ) বা "প্রথম বর্শা", এবং তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ (লেগেইট এবং ট্রিবিউনি)-এর সাথে সরাসরি কথা বলতেন |
পেশাদার সৈন্যদের যুদ্ধক্ষেত্রে অবদান ও সাহসিকতা প্রদর্শনের জন্যে পদোন্নতি দেয়া হত |
একজন সদ্য পদোন্নতি পাওয়া সেঞ্চুরিয়ন নেতৃত্ব পেতেন ১০ম কোহর্টের ৬ষ্ট সেঞ্চুরির (লিজিওনের সর্বশেষ সেঞ্চুরি) এবং সেখান থেকে তিনি ধীরে ধীরে পদোন্নতি পেয়ে উচ্চপদে আসার সুযোগ পেতেন |
প্রতি লিজিওনে একটি সমন্বিত মালবাহী বহর থাকত, যাতে থাকত ৬৪০টি ভারবাহী খচ্চর (প্রতি ৮জন লিজিওনারির জন্যে ১টি করে), যাদের দ্বারা সৈন্যদের সাজসরঞ্জাম বহন করানো হত |
এই লটবহর যাতে ভারি ও ধীরগতির না হয়ে যায় সেজন্যে প্রতিটি সৈন্য নিজে যতটা সম্ভব সরঞ্জাম বহন করত, যেমন তার বর্ম, অস্ত্রশস্ত্র এবং ১৫ দিনের খাদ্য ইত্যাদি যার সম্মিলিত ওজন হয়ে দাঁড়াত প্রায় ২৫-৩০ কিলোগ্রাম |
মাল বহনের সুবিধার্থে সৈন্যদেরকে একজোড়া লাঠি দেয়া হত |
এই বিপুল পরিমাণ ভার বহন করতে হত বলে এই সৈন্যদের কৌতুকের ছলে ডাকা হত "ম্যারিয়াসের খচ্চর" বলে |
এ পদ্ধতির জন্যে মালামাল বহরের জন্য সৈন্যবাহিনীকে অপেক্ষা করে থাকতে হত না, ফলে প্রয়োজন পড়লে তারা লটবহরকে পেছনে ফেলে দ্রুতগতিতে এগিয়ে যেতে পারত |
সাধারণতঃ এসময়কার প্রতিটি লিজিওনে ৫,১২০ জন সৈন্য থাকত, তাদের সাথে আরো থাকত ছাউনি কর্মী, চাকর ও দাস প্রভৃতি |
সহকারী যোদ্ধাসমেত এক একটি লিজিওনে ১১,০০০ জন পর্যন্ত যোদ্ধা থাকতে পারত |
তবে রোমান সাম্রাজ্যের শেষ পর্যায়ে এই সংখ্যা কমিয়ে মাত্র ১,০০০ জনে নিয়ে আসা হয়, যাতে করে বিস্তীর্ণ ভূখণ্ড প্রতিরক্ষার্থে লিজিওনসমূহকে ছড়িয়ে দেয়া যায় এবং তাদের রসদ সরবরাহ সুবিধাজনক হয় |
আবার বিভিন্ন যুদ্ধে সৈন্যেরা হতাহত হওয়াতেও এ সংখ্যায় তারতম্য হয়; যেমন জুলিয়াস সিজারের গল অভিযানে প্রতি লিজিওনে কেবল ৩,৫০০ সেনা ছিল |
এসময় রণকৌশলে অতীতের তুলনায় খুব একটা পরিবর্তন আনা হয়নি, তবে পেশাদার সেনাবাহিনী গঠন করায় তাদের কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি পায় |
খ্রি. ৭০-এর সময়কার রোমান সেঞ্চুরিয়নের ভূমিকায় একজন অভিনেতা |
খ্রি. ২য় শতাব্দীর রোমান লিজিয়নের সজ্জায় সজ্জিত নাট্যাভিনেতা |
রোম প্রজাতন্ত্রের শেষ যুগে ম্যারিয়াস কর্তৃক সংস্কারের পরবর্তীতে লিজিওনসমূহ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় |
খ্রিষ্টপূর্ব ১ম শতাব্দীতে লিজিয়নসমূহ একজন জনপ্রিয় ও বাক্যবাগীশ নেতার নেতৃত্বে চলে আসার আশঙ্কা পরিলক্ষিত হয় |
রোমের গভর্নরগণকে তাদের নেতৃত্বাধীন লিজিওনসমূহ নিয়ে তাদের প্রাদেশিক সীমান্তের বাইরে যেতে নিষেধ করা হয় |
জুলিয়াস সিজার এ নিয়ম ভঙ্গ করেন এবং তার লিজিওন বাহিনী সমেত তিনি তার প্রদেশ গল ত্যাগ করেন ও রুবিকন নদী পার হয়ে ইতালিতে প্রবেশ করেন |
এতে করে রোমে একটি সাংবিধানিক সংকটের সৃষ্টি হয় |
এ সংকট এবং রোমের গৃহযুদ্ধের ফলশ্রুতিতে অবশেষে রোম প্রজাতন্ত্রের পতন হয় এবং এর স্থলে খ্রিষ্টপূর্ব ২৭ সালে অগাস্টাস কর্তৃক রোমান সাম্রাজ্যের গোড়াপত্তন হয় |
সম্রাট হ্যাড্রিয়ানের আমলে (খ্রিষ্টাব্দ ১১৭-১৩৮) রোমান সাম্রাজ্য, মানচিত্রে লিজিওনসমূহের নাম ও অবস্থান দেখানো হয়েছে, ১২৫ সালে এদেরকে নিযুক্ত করা হয় |
রোম সাম্রাজ্যের প্রাথমিক পর্যায় (খ্রিস্টপূর্ব ২৭-খ্রিস্টাব্দ ২৮৪)[সম্পাদনা] |
১৪ খ্রিষ্টাব্দে রোমান লিজিওনসমূহের মানচিত্র উৎস: ://../-/./1447//2014/05/--14-----. |
রোমের গৃহযুদ্ধের সময় সেনাপতিরা নিজ নিজ লিজিওন গড়ে তোলেন এবং এদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী সংখ্যায়িত করেন |
এসময় অনেকক্ষেত্রেই জেমিনা বা জোড়া লিজিওনের উদ্ভব হয়, যেখানে দু'টি লিজিওন একত্রিত করে একটি বাহিনীতে পরিণত করা হয় (পরবর্তী সময়ে এদের আনুষ্ঠানিক বাহিনীর মর্যাদা দেয়া হয় এবং এদের নেতৃত্বে একজন লেগেটাস () এবং ৬জন ডুকেস ()-কে নিযুক্ত করা হয়) |
সেনাপতি মার্কাস অ্যান্টোনিয়াস (বা মার্ক অ্যান্টনি)-এর বিরুদ্ধে গৃহযুদ্ধের অবসানের পর সম্রাট অগাস্টাস- এর নিকটে প্রায় ৫০টি লিজিওন অবশিষ্ট থাকে, এর মধ্যে অনেক লিজিওনকে সংখ্যাবিভ্রাটের কারণে একাধিকবার গণনা করা হয় (যেমন ১০ম লিজিওন বা কে একাধিকবার গণনা করা হয়) |
নানান রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে অগাস্টাস লিজিওনের সংখ্যা কমিয়ে ২৮টি তে নিয়ে আসেন (টিউটরবার্গ অরণ্যের যুদ্ধে ৩টি লিজিওন জার্মানিক গোত্রের কাছে পরাস্ত ও নিহত হওয়াতে এ সংখ্যা আরো কমে ২৫টি-তে নেমে আসে) |
সেনাবাহিনীকে সংগঠিত করে অগাস্টাস সৈন্যদের মজুরি নির্ধারণ ও পরিশোধে মনোযোগ দেন, তিনি সহকারী যোদ্ধাদের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি করে পেশাদার লিজিওনারি যোদ্ধাদের সমপরিমাণে নিয়ে আসেন |
তিনি সম্রাটের দেহরক্ষী "প্রিটোরিয়ান" রক্ষীবাহিনী গঠন করেন এবং একটি স্থায়ী নৌবাহিনীও গঠন করেন যেখানে লিবার্টি বা মুক্তিপ্রাপ্ত দাসগণ চাকুরি করতে পারত |
অস্থায়ী লিজিওন সমূহকে স্থায়ী রূপ দেয়া হয় |
তদুপরি লিজিওনসমূহের জন্য স্থায়ী ঘাঁটি নির্মাণ করা হয়, যেগুলোকে বলা হত কাস্ট্রা লিজিওনারিয়া (লিজিওনারি দুর্গ) |
অগাস্টাসের সামরিক নীতিসমূহ কার্যকর ও ব্যয়সাপেক্ষ বলে প্রমাণিত হয়, এবং তার উত্তরসূরিগণও তার প্রচলিত নিয়মাবলী অনুসরণ করেন |
এই সম্রাটগণ প্রয়োজনের খাতিরে সাবধানতার সাথে নতুন লিজিওন গঠন করতেন এবং একপর্যায়ে সাম্রাজ্যে লিজিওনের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩০টি-তে দাঁড়ায় (এর থেকেই দার্শনিক ফ্যাভোরিনাসের এই উক্তির উদ্ভব, "৩০টি লিজিওনের মালিকের সঙ্গে বিতর্কে যাওয়া বুদ্ধির কাজ নয়") |
প্রতি লিজিওনে ৫,১২০ জন লিজিওনারি (লিজিওনের পেশাদার যোদ্ধা) থাকত এবং তাদের সমপরিমাণ সহযোগী যোদ্ধা থাকত (ট্যাকিটাসের মতে) |
রোমের দীর্ঘ যুদ্ধবিরতির সময় প্রতি লিজিওন-প্রধানের অধীনে প্রায় ১১,০০০ জন পর্যন্ত লোক মোতায়েন থাকত |
স্বনামধন্য লিজিওন এবং শত্রুভাবাপন্ন ভূখণ্ডসমূহে নিযুক্ত লিজিওনসমূহে সহকারী যোদ্ধার পরিমাণ অধিক হত |
সম্রাট সেভেরাসের শাসনামলে (খ্রি. ১৯৩ - খ্রি. ২১১) সেনাবাহিনীর মোট যোদ্ধার ৫৫ থেকে ৬০ শতাংশই ছিল সহকারী () যোদ্ধা, মোট ৪,৪৭,০০০ যোদ্ধার মধ্যে যাদের সংখ্যা ছিল ২৫০,০০০ জন |
কোন কোন লিজিওনে সময়ের প্রয়োজনে ১৫,০০০- ১৬,০০০ সৈন্যও মোতায়েন থাকত, যা একটি আধুনিক সেনাবাহিনীর ডিভিশনের সমান |
রোমান সাম্রাজ্যের যুগে লিজিওনসমূহ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত |
তাদের কর্মকাণ্ডের ফলে কখনো কখনো সাম্রাজ্যে কোন নতুন একনায়কের উত্থানকে দমন করা হত, আবার কখনো তাদের সাহায্যে নতুন একনায়ক ক্ষমতায় আসীন হত |
উদাহরণস্বরূপ "চার সম্রাটের বৎসর"-এ সম্রাট ভিটেলিয়াসের পরাজয় ঘটে যখন দানিউব অঞ্চলে নিযুক্ত লিজিওনসমূহ তার পরিবর্তে সম্রাট ভেসপাসিয়ানকে সমর্থন দেয় |
সাম্রাজ্যের লিজিওনসমূহের আকার আকৃতি নির্দিষ্ট করা হয় |
প্রতিটি লিজিওনের নিজস্ব প্রতীক এবং নিজস্ব ইতিহাস ছিল এবং এর সৈনিকেরা নিজ নিজ লিজিওনের সদস্য হওয়াকে গৌরবের প্রতীক বলে মনে করত |
লিজিওন প্রধানকে বলা হত লেগেটাস বা লেগেইট |
তাদের বয়স ত্রিশোর্ধ ছিল, তারা সাধারণতঃ সিনেটর (রোমান সংসদ বা সিনেট-এর সদস্য) থাকতেন যাদের ৩ বছর মেয়াদে নিয়োগ দেয়া হত |
লেগেইট-এর অধীনে থাকতেন ৬জন সামরিক ট্রিবিউন |
এদের মধ্যে ৫জন থাকতেন সেনা-অফিসার এবং একজন থাকতেন অভিজাত বংশীয় নাগরিক, যিনি সিনেটর হওয়ার আশা রাখতেন (এই ট্রিবিউন লিজিওনের কর্তৃত্বে থাকতেন) |
এছাড়াও বিশেষ অফিসারগণের একটি দলে চিকিৎসক, প্রকৌশলী, নথি সংরক্ষক, ঘাঁটি-অধিনায়ক ( ) প্রভৃতি বিশেষজ্ঞরা থাকতেন, এছাড়াও ধর্মযাজক, বাদ্য-বাদক ইত্যাদি দায়িত্বেও যথাযথ লোকবল নিযুক্ত করা হত |
সাম্রাজ্যের শেষভাগ (২৮৪ খ্রিস্টাব্দ হতে)[সম্পাদনা] |
৩য় শতাব্দীর একজন লিজিওনারির ভূমিকায় জনৈক অভিনেতা |
২১২ খ্রিষ্টাব্দে রোমান লিজিওনসমূহের অবস্থানভিত্তিক মানচিত্র |
রোমান সাম্রাজ্যের শেষযুগে লিজিওনের সংখ্যা বৃদ্ধি করা হয় এবং রোমান সেনাবাহিনীকে সম্প্রসারিত করা হয় |
"চার সম্রাটের শাসন" বা টেট্রার্কি ()-এর প্রবর্তনের পূর্বে লিজিওনের গঠনের কোন পরিবর্তন হয়েছে- এরূপ কোন প্রমাণ পাওয়া যায় না, যদিও লিজিওন সমূহের আকার তাদের নথিভুক্ত তথ্যের তুলনায় ছোট ছিল- এই প্রমাণ মেলে |
সম্রাট ডায়োক্লিটান ও টেট্রার্ক বা চার সম্রাট কর্তৃক লিজিওনের সর্বশেষ রূপটি প্রবর্তিত হয়, যার নাম ছিল লিজিওনেস প্যালাটিনি ( ) |
এই লিজিওনসমূহের প্রতিটিতে ৫,০০০ জনের পরিবর্তে কেবল ১,০০০ জন সৈন্য থাকত, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল পুরনো কায়দার অশ্বারোহী বাহিনী |
প্রারম্ভিক কতিপয় লিজিওনেস প্যালাটিনি-এর নাম ছিল ল্যানসিয়ারি, জোভিয়ানি, হারকুলিয়ানি এবং ডিভিটেনসিস |
[তথ্যসূত্র প্রয়োজন] |
খ্রিষ্টাব্দ ৪র্থ শতাব্দীতে অনেকগুলি ছোট ও নতুন লিজিওন গঠন করা হয়, যে প্রক্রিয়া শুরু করেন সম্রাট ২য় কনস্টান্টিন |
অভিজাত প্যালাটিনি লিজিওনের পাশাপাশি অন্যান্য লিজিওনসমূহ গঠিত হয় যাদের নাম ছিল কমিটাটেনসিস, স্যুডোকমিটাটেনসিস, অক্সিলিয়া প্যালাটিনা যারা রোমের পদাতিক বাহিনীর অন্তর্ভুক্ত হয় |
রোম সাম্রাজ্যের নথি "নটিটিয়া ডিগনিটেটাম" ( )-এ লিপিবদ্ধ রয়েছে ২৫টি লিজিওনেস প্যালাটিনি, ৭০টি লিজিওনেস কমিটাটেনসিস, ৪৭টি লিজিওনেস স্যুডোকমিটাটেনসিস এবং ১১১টি অক্সিলিয়া প্যালাটিনা-এর নাম, যারা রণবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল এবং আরো ৪৭টি লিজিওন যারা সীমান্তরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল |
.[৭] নটিটিয়া নথিতে যেসকল লিজিওনের নাম পাওয়া যায় যেমন: হনোরিয়ানি () কিংবা গ্রাটিয়ানেনসিস (), তার থেকে এই অনুভূতি হয় যে, খ্রিষ্টাব্দ ৪র্থ শতাব্দী পর্যন্ত এই নতুন পদ্ধতিতে লিজিওন গঠন অব্যাহত ছিল |
লিজিওনসমূহের নাম থেকে এটিও বোধগম্য হয় যে, লিজিওনসমূহ ভেক্সিলাটিওনেস () বা পুরাতন লিজিওনসমূহ থেকেই গঠিত হয়েছিল |
তদুপরি ২৪টি ভেক্সিলাটিওনেস প্যালাটিনি এবং ৭৩টি ভেক্সিলাটিওনেস কমিটাটেনসিস -এর উল্লেখ রয়েছে |
এছাড়া পূর্ব সীমান্তে ৩০৫টি লিমিটানেই এবং পশ্চিম সীমান্তে ১৮১টি লিমিটানেই সীমান্তরক্ষী বাহিনীর উল্লেখ রয়েছে |
রোম সাম্রাজ্যের শেষযুগের লেখক ভেগেটিয়াস কর্তৃক রচিত ডি রে মিলিটারি গ্রন্থে বলা হয়েছে প্রত্যেক সেঞ্চুরির সাথে একটি করে ব্যালিস্তা (, বিশালাকার গুলতির ন্যায় প্রাচীন যুদ্ধাস্ত্র, যার সাহায্যে বৃহৎ আকারের তীর বা সর নিক্ষেপ করা যেত) থাকত এবং প্রতিটি কোহর্টের সাথে একটি করে প্রস্তর নিক্ষেপণ যন্ত্র () থাকত |
এতে করে সৈন্যবাহিনীর সাথে মোট ৫৯টি ব্যালিস্তা ও ১০টি প্রস্তর নিক্ষেপণ যন্ত্র বহন করা হত |
প্রতিটি এরূপ যন্ত্রের সাথে ১০ জন লিব্রিটর বা গোলন্দাজ সৈন্য থাকত এবং ভারি এই যন্ত্রগুলো এক একটি রথের ওপর বসিয়ে খচ্চর বা ষাঁড় দ্বারা টেনে নিয়ে যাওয়া হত |
বিভিন্ন নগরী বা দুর্গ আক্রমণে এই ভারি যন্ত্রসমূহ ব্যবহৃত হত, আবার রোমানদের দুর্গ ও ঘাঁটিসমূহকে শত্রুর আক্রমণ থেকে প্রতিরক্ষার কাজেও এগুলো ব্যবহৃত হত |
সাম্রাজ্যের শেষ যুগে সম্মুখ সমরেও এই যুদ্ধ-যন্ত্রসমূহ ব্যবহৃত হত, যেমন খোলা প্রান্তরে শত্রুসৈন্যদের বিরুদ্ধে অথবা কোন নদী পারাপারকে সুরক্ষিত করতে এগুলো ব্যবহার করা হত |
পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর কতিপয় সংস্কার সত্ত্বেও লিজিওন প্রথা টিকে ছিল এবং পূর্ব রোমান সাম্রাজ্যে ৭ম শতাব্দী পর্যন্ত এর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছিল |
৭ম শতাব্দীতে সম্রাট হেরাক্লিয়াস "থীম প্রথা" চালু করলে লিজিওনসমূহ বহুলাংশেই বিলুপ্ত হয়ে যায় |
তবুও পূর্ব রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী বা বাইজেন্টাইন সেনাবাহিনী রোমান লিজিওনদের দ্বারা অনেকাংশেই প্রভাবিত হয়েছিল, এবং তারাও রোমানদের অনুরূপ শৃঙ্খলা, রণকৌশল এবং সাংগঠনিক কাঠামো টিকিয়ে রেখেছিল |
লিজিওনারিগণের পদমর্যাদাসমূহ[সম্পাদনা] |
সর্ব নিম্নপদস্থ সৈনিকগণ ব্যতীত (যাদের বেতন ছিল দৈনিক ১০টি তাম্রমুদ্রা "অ্যাসেস", বা বার্ষিক ২২৫ টি রৌপ্যমুদ্রা "দিনারি") বাহিনীতে বিভিন্ন পর্যায় ও পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ নিযুক্ত ছিলেন |
খ্রিষ্টপূর্ব ১০৪ সালে ম্যারিয়ান সংস্কারের পরবর্তীতে সৃষ্ট এসমস্ত পদ সম্রাট ডায়োক্লিটানের শাসনামল (২৯০ খ্রিষ্টাব্দ) পর্যন্ত বিদ্যমান ছিল |
নিম্নে ক্রমানুসারে পদমর্যাদাসমূহের বর্ণনা দেয়া হল: |
উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ[সম্পাদনা] |
লিগেটাস অগাস্টি প্রো প্রিটোরি, বা রাজকীয় লেগেইট: দুই বা ততোধিক লিজিওনের কর্তা |
রাজকীয় লেগেইট একটি প্রদেশের গভর্নর হিসেবেও নিয়োজিত থাকতেন, তার অধীনের লিজিওনসমূহ এই প্রদেশে মোতায়েন থাকত |
তার পদমর্যাদা একজন সিনেটর (রোমান সংসদ বা সিনেটের সদস্য)-এর সমমর্যাদা সম্পন্ন ছিলেন |
রাজকীয় লেগেইটকে নিয়োগ দিতেন সম্রাট নিজেই এবং ৩ বা ৪ বছর তার দায়িত্বের মেয়াদ থাকত |
আধুনিক সৈন্যবাহিনীর হিসেবে তাকে একজন জেনারেল বিবেচনা করা যায় |
লিগেটাস লিগিওনিস, বা লিজিওন লেগেইট: লিজিওন প্রধান, একটি লিজিওনের কর্তৃত্ব তার হাতে থাকত |
সাধারণতঃ একজন সিনেটর এই পদে আসীন হতেন, তাকেও নিয়োগ দিতেন সম্রাট, এবং তার দায়িত্বকাল থাকত ৩ বা ৪ বছর, যদিও কোন কোন লেগেইট দীর্ঘ সময়ব্যপী দায়িত্বরত থাকতেন |
রোমের যেসকল প্রদেশে একটিমাত্র লিজিওন নিযুক্ত থাকত, সেসকল প্রদেশের গভর্নর হতেন ঐ লিজিওনের লেগেইট |
এক্ষেত্রে একজন লেগেইট একই সাথে রাজকীয় লেগেইট এবং লিজিওন লেগেইট পদভুক্ত থাকতেন |
একজন লিজিওন লেগেইট এর সহকারী বাহিনী সমূহের প্রধান হিসেবে বিবেচিত হতেন, যদিও সহকারী বাহিনীসমূহ লিজিওনের গঠনকাঠামোর অন্তর্ভুক্ত ছিল না |
ট্রিবিউনাস ল্যাটিক্লাভাস, বা চওড়া ডোরার ট্রিবিউন: সিনেটের সদস্যবৃন্দ যে টিউনিক বা উর্দি পরতেন তাতে চওড়া ডোরাকাটা থাকায় এই ট্রিবিউনদের এই নামকরণ |
এসমস্ত ট্রিবিউনদের নিয়োগ দিতেন সম্রাট অথবা সংসদ |
এরা সাধারণতঃ স্বল্পবয়স্ক হলেও "সরু ডোরার ট্রিবিউন" অপেক্ষা বয়োজ্যেষ্ঠ থাকতেন |
একটি লিজিওনে তার অবস্থান থাকত লেগেইটের অধীনে, অর্থ্যাৎ ২য় অবস্থানে, যদিও তার যুদ্ধ অভিজ্ঞতা না থাকায় বাস্তবে তার ২য় পর্যায়ের ক্ষমতা থাকত না |
তবে যুদ্ধক্ষেত্রে লেগেইট নিহত হলে তার কাঁধে লিজিওনের দায়িত্ব পড়ত |
প্রিফেক্টাস ক্যাসট্রোটাম, বা ঘাঁটি প্রধান: ঘাঁটি প্রধান বা প্রিফেক্টের পদমর্যাদা ছিল একটি লিজিওনে ৩য় অবস্থানে |
সাধারণতঃ তিনি সাধারণ সৈনিক থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে এই পদে আসতেন বলে তার দীর্ঘকাল যুদ্ধের অভিজ্ঞতা থাকত |
তবে অনভিজ্ঞ ট্রিবিউনদের থেকে তার সামাজিক মর্যাদা নিম্নে থাকত |
তাকেও উচ্চপদস্থ সামরিক অফিসার বিবেচনা করা হত |
লিজিওনের সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব তার থাকত, এছাড়া এক কোহর্ট সহকারী বাহিনীকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তার ওপর ছিল |
ট্রিবিউনাস অ্যাংগুস্টিক্লাভি, বা সরু ডোরার ট্রিবিউন: প্রতি লিজিওনে ৫জন অপেক্ষাকৃত নিম্নপদস্থ ট্রিবিউন থাকতেন, তারা সাধারণতঃ অশ্বারোহী শ্রেণীর ছিলেন এবং তাদের কমবেশি যুদ্ধের অভিজ্ঞতা থাকত |
এঁরা মূলতঃ প্রশাসনিক দায়িত্ব পালন করতেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.