content
stringlengths
0
129k
সেই বাংলাদেশকে এই সরকার ধ্বংস করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে
তারা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল গঠন করতে চায়
আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই অবিলম্বে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে
আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে
তার বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার করতে হবে
চাল, ডাল ও তেলের দাম কমাতে হবে
তিনি বলেন, সরকারকে বলবো দয়া করে মানুষের ওপর অত্যাচার বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিন যারা একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান প্রমুখ
নো মাস্ক নো সার্ভিস
করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন অ্যাপ
ডাউনলোড করতে ক্লিক করুন ://./
নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন
দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে
ভিজিট করুন ... অথবা " " অ্যাপ ডাউনলোড করুন
করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে
করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন
আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন
ভিজিট করুন ..
'অলিম্পিয়ান'-একটি মাত্র শব্দ, কিন্তু বিশালতায় ছাপিয়ে যায় সবকিছু
প্রতিটি অ্যাথলেটের জন্য অলিম্পিকে অংশ নেওয়া বড় এক প্রাপ্তি
সেই স্বাদ পেতে যাচ্ছেন জহির রায়হান
কিন্তু শুধু 'অলিম্পিয়ান' শব্দে আটকে থাকতে চান না বাংলাদেশের এই স্প্রিন্টার
টোকিও অলিম্পিকের আঙিনায় রেখে যেতে চান ছাপ
'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকের এবারের আসরের পর্দা উঠবে শুক্রবার
আগামী ২৫ জুলাই রওনা দেবেন জহির
১ অগাস্টে শুরু হবে তার ৪০০ মিটার ইভেন্ট
বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ২০ বছর বয়সী এই অ্যাথলেট
শেষ মুহূর্তের ব্যস্ততার ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় প্রস্তুতি-প্রত্যাশা নিয়ে বললেন অনেক কথাই
২০০১ সালের ২৫ এপ্রিলে জন্ম নেওয়ার জহিরের অ্যাথলেট হিসেবে পাদপ্রদীপের আলোয় উঠে আসা ২০১৭ সালে
কেনিয়ার নাইরোবিতে হওয়া ওয়ার্ল্ড-১৮ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার মধ্য দিয়ে
সেবার সেমি-ফাইনালে ৪৮ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে সেমির হিটে পঞ্চম হয়ে ছিটকে পড়লেও দারুণ এক কীর্তি গড়েন শেরপুর থেকে উঠে আসা এই অ্যাথলেট
১৯৯৮ সালে ওয়ার্ল্ড ইয়্যুথ গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফির সেমি-ফাইনালে ওঠার পর প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো প্রতিযোগিতায় সেমিতে পা রাখেন তিনি
নাইরোবির সেই প্রাপ্তি জহিরের জন্য টোকিওর অনুপ্রেরণা
"দেশের মানুষ আমাকে স্প্রিন্টার হিসেবে চেনে নাইরোবির ওই আসরের পর থেকে
আমিও চেষ্টা করেছি ধারাবাহিকতা ধরে রাখার
ভারতে গিয়ে সোনা জিতেছি
কিন্তু নানা প্রতিকূলতায় অনেক ক্ষেত্রে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি
গত এসএ গেমসে যেমন হিটে ভালো করলেও অসুস্থ হয়ে পরে আর দৌড়াতে পারিনি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নিতে পারিনি
কোভিড পরিস্থিতির কারণে সেরা প্রস্তুতিও হয়নি
কিন্তু প্রস্তুতির সময় সবসময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে নাইরোবিতে সেমি-ফাইনালে ওঠা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ ‍ছিল দেশের সব খেলাধুলা
জহিরের অলস সময় কেটেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে
মাস দুয়েক আগে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেন দুই কোচ শরীফ হোসেন ও আব্দুল্লাহ হেল কাফির অধীনে
গত মাসে পান খুশির খবর-অলিম্পিকে অংশ নেওয়ার জন্য ওয়াইল্ড কার্ড মিলেছে
সব মিলিয়ে প্রস্তুতির ঘাটতির কথা বললেন ঘুরেফিরে
"এই অল্প সময়ে ট্রেনিং যতটুকু হয়েছে, বলব ভালোই হয়েছে
করোনাভাইরাসের কারণে বিকেএসপিতে রুমবন্দী থাকার সময়টাতে অনুশীলন চালিয়ে নিয়েছি
কিন্তু সত্যি বলতে, এত অল্প সময়ের প্রস্তুতিতে ভালো কিছু পাওয়া কঠিন
অলিম্পিকে ভালো করতে হলে ২/৩ বছরের ট্রেনিং প্রয়োজন
তারপরও সর্বোচ্চ চেষ্টা করব দেশকে সম্মান এনে দেওয়ার
বাংলাদেশের টোকিও অলিম্পিক দলের ছয় জনের মধ্যে সাঁতারু আরিফুল ইসলাম স্কলারশিপ নিয়ে ফ্রান্সে অনুশীলন সেরেছেন
ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদ প্রস্তুতি নিয়েছেন লন্ডনে
শুটার আব্দুল্লাহ হেল বাকির বিদেশি কোচের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে
আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী প্রস্তুতি সেরেছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের অধীনে
এসব সুযোগের কোনোটাই মেলেনি জহিরের
"এই ধরনের স্কলারশিপ পেলে বাইরের দেশের অনেক প্রতিযোগীর সঙ্গে খেলা যেত
নিজেকে যাচাই করা যেত
আসলে আপনি যত ভালো পরিবেশে থাকবেন, আপনার তত ভালো করার সুযোগ থাকবে
করোনাভাইরাস না থাকলে হয়ত সুযোগ পেতাম
এমন নানা প্রতিকূলতার মধ্যেই ছুটে চলেছেন জহির
নাইরোবির ওই সাফল্যের পর ২০১৯ সালে ভারতে অন্ধ্র প্রদেশে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে ৪০০ মিটারে ৪৭ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন
আন্তর্জাতিক পর্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটাই তার সেরা টাইমিং
ঘরোয়াতে সেরা টাইমিং ২০১৯ সালে গড়া ৪৬ দশমিক ৮৬ সেকেন্ড
অলিম্পিকে ৪০০ মিটারে বাংলাদেশের হয়ে প্রথম অংশ নেন মিলজার হোসেন; ১৯৮৮ সালের সিউলের আসরে
সবশেষ মেহেদী হাসান ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকের ট্র্যাকে দৌড়ান, টাইমিং ছিল ৪৮ দশমিক ৬২ সেকেন্ড
টোকিওর ট্র্যাকে জহিরের লক্ষ্যও পূর্বসূরিদের ছাপিয়ে যাওয়া
"কেবল অংশ নেওয়ার জন্য নেওয়া, লোকে শুধু অলিম্পিয়ান বলুক, এটা চাই না
কেননা, আমার কাছে অলিম্পিকে নাম লেখানো গুরুত্বপূর্ণ না
অলিম্পিকে অংশ নিব, ঘুরে আসব, শপিং করব-এগুলো না
দেশের জন্য কিছু করতে হবে
উন্নতির ছাপ অন্তত রাখতে হবে
যাতে করে আমার পরে যারা আসবে, তারা আরও ভালো করার অনুপ্রেরণা পায়
জহির টোকিও অলিম্পিক অ্যাথলেটিক্স
'যোগ্য হিসেবেই ব্যালন ডি'অর জিতেছে মেসি'
ভ্রানিয়াস-কিংসলে-ফের্নান্দেসে বড় জয় কিংসের
আমার বেড়ে ওঠায় মেসির অনেক অবদান: পেদ্রি
দারুণ খেলেও চট্ট. আবাহনীকে হারাতে পারল না পুলিশ
মহিলা কাবাডি লিগের মুকুট পুলিশের
মেসির সঙ্গে 'প্রতিদ্বন্দ্বিতার গুজব রটানোয়' চটেছেন রোনালদো
ব্যালন ডি'অরের সপ্তম স্বর্গে মেসি
সাম্প্রতিক খবর
'যোগ্য হিসেবেই ব্যালন ডি'অর জিতেছে মেসি'
মহিলা কাবাডি লিগের মুকুট পুলিশের
ভ্রানিয়াস-কিংসলে-ফের্নান্দেসে বড় জয় কিংসের
আমার বেড়ে ওঠায় মেসির অনেক অবদান: পেদ্রি
মেসির সঙ্গে 'প্রতিদ্বন্দ্বিতার গুজব রটানোয়' চটেছেন রোনালদো
টিভি সূচি (সোমবার, ৩০ নভেম্বর ২০২১)
যেকোনও দাবিতে মানুষ রাস্তায় নেমে আসে কেন?
খালেদা জিয়ার চিকিৎসা: রাজনীতি বনাম মানবিকতা
মুম্বাই হত্যাযজ্ঞ আমাদের যা স্মরণ করিয়ে দেয়
ক্ষমতা, দাপট ও গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম
সর্বাধিক পঠিত
ব্যালন ডি'অরের সপ্তম স্বর্গে মেসি
ছবিতে ব্যালন ডি'অর, মেসি-সুয়ারেসদের মিলনমেলা
সপ্তম ব্যালন ডি'অর জিতে মেসি বললেন, 'অবিশ্বাস্য'
বর্ষসেরা স্ট্রাইকার লেভানদোভস্কি
দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনেরই মোবাইল 'বন্ধ', স্বাস্থ্যমন্ত্রী 'আশ্চর্য'
সড়কে মৃত্যুর পর ঢাকার রামপুরায় ৮ বাসে আগুন
শর্ত দিয়ে ঢাকার শিক্ষার্থীদের 'হাফ' ভাড়ার দাবি মানলেন বাস মালিকরা