title
stringlengths
9
97
content
stringlengths
48
3.94k
লঞ্চের ভাড়া কমল ১৫ পয়সা, সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এই ভাড়া কার্যকর হয়েছে। গতকাল এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।গত মাসে সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌযানে যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে তিন টাকা করা হয়। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য...
বাসে ৫ পয়সার ‘অস্তিত্ব’ নেই
ডিজেলের দাম কমার বিপরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানো হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। প্রায় কোনো বাসেই কমেনি ভাড়া। দুই দিন আগেও বাসে যে ভাড়া নেওয়া হতো এখনো একই ভাড়া নেওয়া হচ্ছে।যাত্রীরা বলছেন, যেখানে কিলোমিটার হিসাব করে বাসের ভাড়া নেওয়া হয় না, সেখানে পাঁচ পয়সা ভাড়া কমানোর কোনো মানে নেই
বাসে ৫ পয়সার ‘অস্তিত্ব’ নেই
ভাড়া যা ছিল এখনো তাই নেওয়া হচ্ছে। দূরপাল্লায় ২০০ কিলোমিটার পথে ১০ টাকা ভাড়া কমলেও মহানগরীতে এর কোনো প্রভাব পড়বে না। ঢাকায় পাঁচ পয়সা বাস ভাড়া কমানো যাত্রীদের সঙ্গে তামাশা করা ছাড়া আর কিছুই না।যদিও বাস কন্ডাক্টরদের সঙ্গে কথা বললে তারা জানান, পাঁচ পয়সা ভাড়া কমানোয় ২০ কিলোমিটার পথে এক টাকা ভাড়া কমেছে
বাসে ৫ পয়সার ‘অস্তিত্ব’ নেই
যে যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যাবে তার জন্যই এক টাকা ভাড়া কমবে। সেই টাকা ভাংতি পাওয়াও কঠিন। আর বেশির ভাগ যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যায় না। সে ক্ষেত্রে তাদের তো পয়সা হিসাব করে ভাড়া কম রাখা সম্ভব না
বাসে ৫ পয়সার ‘অস্তিত্ব’ নেই
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, রামপুরা, বংশাল, বাড্ডা, ফার্মগেট, মহাখালীসহ বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে বাসভাড়া না কমার তথ্য জানা যায়। এর আগে ২০১৬ সালে ডিজেলের দাম কমার বিপরীতে তিন পয়সা ভাড়া কমিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তখনো মাঠ পর্যায়ে ভাড়া কমেনি।গত বুধবার বাসের ভাড়া কমিয়ে রাতেই প্...
বাসে ৫ পয়সার ‘অস্তিত্ব’ নেই
প্রজ্ঞাপন অনুযায়ী আন্ত জেলা ও দূরপাল্লায় চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ২০ পয়সার জায়গায় দুই টাকা ১৫ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৫০ পয়সার জায়গায় দুই টাকা ৪৫ পয়সা করা হয়।এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চ...
বাসে ৫ পয়সার ‘অস্তিত্ব’ নেই
উল্লেখ্য, গত ৬ আগস্ট সর্বশেষ বাসভাড়া বাড়ানো হয়। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে দুই টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে বাসভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এ ছাড়া মহানগরীতে কিলোমিটারপ্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া দুই টাকা ৫০ পয়সা করা হয়। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬.২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষে...
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস- বায়রার নির্বাচন ৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা ৩টি প্যানেলই ভোটারদের কাছে টানতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজারকে ইস্যু বানিয়ে প্রচারণা চালাচ্ছে।এবারের বায়রার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ...
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সভাপতি মো. নুর আলী ও সাবেক সভাপতি আবুল বাশার। অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন।তিনটি প্যানেল নিজেদের পক্ষে বায়রার সদস্যদের টানতে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছে। আর এই কৌশল গুলোর মধ্যে তিন প্যানেলেই ব্যবসাসায়...
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন।এবারের বায়রার নির্বাচনে মালয়েশিয়ার ও সিঙ্গাপুরের শ্রমবাজার বেশি আলোচনায় আছে। একই সঙ্গে মানব পাচার প্রতিরোধ আইনে রিক্রুটিং এজেন্সিগুলোকে হয়রানি করার বিষয়টিকে ইস্যু করা হয়েছে। এই আইনটিকে ব্যবসায়ীদের জন্য কালো আইন বলে আখ্যায়িত করেছেন প্রার্থীরা
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
মোহাম্মদ নুর আলী ও আবুল বাশার প্যানেলের প্রতিদ্বন্ধীরা বলছেন, 'মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে অন্য অনেক ব্যবসায়ীকে বঞ্চিত করেছেন রুহুল আমিন স্বপনসহ তার প্যানেলের সদস্যরা। ' তাই এই প্যানেলকে ভোট না দিতে সকলের প্রতি আহ্বান জানান আবুল বাশার।অন্যদিকে রুহুল আমিন স্বপনের প্যানেলের প্রতিদ্বন্ধীরা তাদের পরিচিতি অনুষ্ঠা...
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
'রুহুল আমিন স্বপন বলেন, 'মালয়েশিয়ার শ্রমবাজারে যারাই ব্যবসা করতে চাইবেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে। এমনকি এই নির্বাচনের সময়ও যারা আগ্রহ প্রকাশ করছেন তারাই কর্মী পাঠানোর সাথে যুক্ত হতে পারছেন। যারা বিরোধিতা করছেন, তারা নিজেরা ব্যর্থ হয়ে, শ্রমবাজারটি বন্ধের ষড়যন্ত্রে নেমেছেন। তারা সাধারণ ব্যবসায়ীর কথা চিন্তা করছেন ...
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
শুধুমাত্র নিজেদের চার-পাঁচ জনের ব্যবসায়িক স্বার্থের কথা চিন্তা করে অপপ্রচার চালাচ্ছেন। 'মোহাম্মদ ফারুক ও রিয়াজ প্যানেলের প্রতিদ্বন্ধীরা বলছেন, 'নুর আলী রুহুল আমিন স্বপন ও আবুল বাশার সকলেই বায়রা সদস্যদের স্বার্থ বিরোধী কাজ করছেন। নূর আলী ও রুহুল আমিন স্বপন ২০১৭-২০১৮ সালে ১০ রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের নেতা। এবার ...
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
দুই নেতাই আলাদাভাবে মালয়েশিয়া শ্রমবাজার দখলের চেষ্টা করেছিলেন। একজন ব্যর্থ হয়েছেন। অন্যজন সফল হয়েছেন। এছাড়া নূর আলী সিঙ্গাপুরসহ একাধিক শ্রম বাজার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন
বায়রা নির্বাচনের প্রচারণায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজার
সৌদি আরবের ব্যর্থ হওয়া কথিত ড্রপবক্সের নেতৃত্বে ছিলেন নূর আলী। যা সাধারণ ব্যবসায়ীরা প্রতিরোধ করে বন্ধ করেছেন। 'তারা নূর আলী প্যানেলের আবুল বাশারের সমালোচনা করে বলছেন, 'তিনি নেতৃত্বে থাকার সময় বিতর্কিত মানব পাচার প্রতিরোধ ও দমন আইন পাশ হয়। তখন কোন ভূমিকা নেননি । যে আইনে অসংখ্য রিক্রুটিং এজেন্সির মালিক হয়রানির শিকা...
সেই বেটউইনারের ৩ ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেপ্তার
বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের অ্যাম্বাসেডর হয়ে সম্প্রতি সমালোচনায় পড়েন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সেই বেটওইনার পরিচালনাকারী তিন জন বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।গ্রেপ্তারকৃতরা হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ও মো. তোরাফ হোসেন (৩৭)। তাদের ...
সেই বেটউইনারের ৩ ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেপ্তার
গত বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, এজেন্ট সিম চারটি, মার্চেন্ট সিম দু’টি, নগদ সিম একটি, পার্সোনাল সিম দুটিসহ মোট ১২টি সিম, একটি ল্যাপটপ জব্দ করা হয়।বৃহস্পতিবার রাজধানীর মালীবাগ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা...
সেই বেটউইনারের ৩ ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেপ্তার
সাইটটি নজরদারীর ধারাবাহিকতায় বাংলাদেশের তিন এজেন্টকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা এই অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সিআইডি জানায়, বেটওইনার সাইটে জুয়ায় অংশগ্রহণকারীদের টাকা বাইন্যান্স নামে মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করতো তারা। পরবর্তীতে ওই অ্যাপসের মাধ্যমে ...
সেই বেটউইনারের ৩ ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেপ্তার
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. রেজাউল মাসুদ জানান, একজন জুয়াড়ি মোবাইল নম্বর অথবা ইমেইলের মাধ্যমে বেটিং সাইটে বা অ্যাপসে একাউন্ট ওপেন করেন। সে সময়ে একাউন্টের বিপরীতে একটি ই-ওয়ালেট তৈরি হয়, যাকে জুয়াড়িরা ইউএসডিটি বলে থাকে। শুরুতে এর ব্যালেন্স শূন্য থাকে। এই ওয়ালেটে ব্যালেন্স যোগ করার জন্য অনেক মাধ্যম রয়েছে যার মধ...
সেই বেটউইনারের ৩ ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেপ্তার
এগুলোর যেকোনো একটি ক্লিক করলে সেখানে একটি এজেন্ট নম্বর দেখায়। যে নাম্বারে নূন্যতম ৫০০ টাকা দিলে কিছুক্ষণের মধ্যে ই-ওয়ালেট বা ইউএসডিটি ব্যালেন্স যুক্ত হয়ে যায়। এ টাকা বা ব্যালেন্স দিয়ে সে পরবর্তীতে জুয়া খেলায় অংশ নিতে পারে।সিআইডির এই কর্মকর্তা বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা তুলে বাইন্যান্স না...
সঞ্চয়পত্র কিনতে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা রেখে আইন পাস
জাতীয় সঞ্চয়পত্র কেনার সময় মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ছয় মাসের জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘সরকারি ঋণ বিল-২০২২’সংসদে পাস হয়েছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি নিজের বা কারো পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যু করা সার্টিফিকেটের স্বত্ব অর্জনের জন্য মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ছয় মাসের জেল বা...
সঞ্চয়পত্র কিনতে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা রেখে আইন পাস
গত বছরের ১৬ নভেম্বর বিলটি সংসদে তোলেন অর্থমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিদ্যমান আইনে কোনো জরিমানা সুনির্দিষ্ট করা ছিল না। ১৯৪৪ সালের এ সংক্রান্ত আইনটি বাতিল করে নতুন করে প্রণয়নের জন্য তা বিলটি প্রণয়ন করা হয়
সঞ্চয়পত্র কিনতে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা রেখে আইন পাস
সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে আরও আধুনিক করার লক্ষ্যে আইনটি করা হয়েছে।টেকসই ঋণ নীতি ও পরিকল্পনা প্রণয়ন, ঋণ কৌশলপত্র তৈরি, ঋণের ঝুঁকি নিরূপন এবং সরকারের দায়ের হিসাবকে আরো প্রসারিত করার লক্ষ্যে নতুন আইনে ৪০টি ধারা রয়েছে। ‘সরকারি ঋণ বিল-২০২১’ এ বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অভিযোগ ছাড়া কোনো আদালত মি...
সঞ্চয়পত্র কিনতে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা রেখে আইন পাস
সরকারি সিকিউরিটির ধারক কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে বা অবসায়ন হলে ওই প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত প্রশাসক সিকিউরিটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সরকারি সিকিউরিটি নিয়ম মেনে হস্তান্তর করার পর ওই ব্যক্তিকে সিকিউরিটির আসল বা সুদের বিষয়ে দায়ী করা যাবে না। সাধারণ মানুষের কা...
সঞ্চয়পত্র কিনতে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা রেখে আইন পাস
শরিয়াভিত্তিক সরকারি সিকিউরিটি ব্যবস্থাপনা সংক্রান্ত বিধানাবলীর রাখা হয়েছে।স্বাভাবিক ডিপোজিট ব্যবস্থার পাশাপাশি শরিয়াভিত্তিক ডিপোজিট ব্যবস্থা ‘সুকুক’ নামে শুরু করা ‘বন্ড’ এই আইনের অধীনে আনা হয়েছে। এটা আগে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার দিয়ে চালু করা হয়েছিল। সরকার বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে অর্থায়ন বা অন্য কোনো উদ্দেশ...
কৃতিত্বপূর্ণ অবদানে আইডিইবি স্বর্ণপদক পেলেন বাপেক্স এমডি
দেশের তেল-গ্যাস উত্তোলনে পেশাদারিত্বে অসাধারণ ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলীকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) স্বর্ণপদক ও সম্মাননা দিয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে...
কৃতিত্বপূর্ণ অবদানে আইডিইবি স্বর্ণপদক পেলেন বাপেক্স এমডি
১৯৮৪ সালের ১১ জুন তৎকালীন পেট্রোবাংলার খনন বিভাগে যোগ দেন। এরপর ২০০৪ সাল পর্যন্ত ব্যবস্থাপক (খনন) হিসেবে কর্মরত ছিলেন। খনন বিভাগে কর্মরত থাকাকালীন তিনি কূপ খনন, কূপ পরিকল্পনা, ম্যাটেরিয়েল প্ল্যানিং, বিভিন্ন কূপের ওয়েল সিমেন্টেশন কাজ পরিচালনা করেন। গ্যাস উৎপাদন কোম্পানি বিজিএফসিএল ও এসজিএফএলের সঙ্গে বিভিন্ন খনন ও ওয়ার্...
কৃতিত্বপূর্ণ অবদানে আইডিইবি স্বর্ণপদক পেলেন বাপেক্স এমডি
২০০৫ সালে ব্যবস্থাপক হিসেবে বাপেক্সের মালামাল নিয়ন্ত্রণ বিভাগে নিয়োজিত ছিলেন। এরপর ২০১৫ সাল থেকে বাপেক্সের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘ চাকরি জীবনে মোহাম্মদ আলী দেশে ও বিদেশে বিভিন্ন প্রফেশনাল প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ও নেগোসিয়েশন মিটিংয়ে যোগ দেন। তিনি ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন...
কৃতিত্বপূর্ণ অবদানে আইডিইবি স্বর্ণপদক পেলেন বাপেক্স এমডি
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত থাকাকালীন গত বছরের মে মাসে অবসরে যান। তবে সরকারি আদেশবলে পুনরায় চুক্তিভিত্তিক বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন।মোহাম্মদ আলী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর করিম খান আইডিইবি স্বর্ণপদক লাভ করেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে প্রধানমন্...
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে : বাণিজ্যমন্ত্রী
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, 'কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ভোজ্য তেলসহ অন্যান্য ...
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে : বাণিজ্যমন্ত্রী
এর মধ্যে ৯১টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং ১১২টি দেশের সাথে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। এ অর্থ বছরে রপ্তানির পরিমাণ ৬০ হাজার ৯৭১ দশমিক ২৬ মিলিয়ন ডলার আর আমদানি ৮২ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ২১ হাজার ৫২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। 'সরকারী দলে...
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে : বাণিজ্যমন্ত্রী
এ অর্থ বছরে চীনের সাথে বাণিজ্য ঘাটতি ১৯ হাজার ৩৫৩ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। 'তিনি বলেন, 'সরকারের প্রচেষ্টায় পহেলা সেপ্টেম্বর থেকে চীনের বাজারে ৮ হাজার ৯৩০টি পণ্য (৯৮%) শুল্কমুক্ত কোটা মুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়েছে। এর ফলে চীনে রপ্তানি বৃদ্ধি পাবে এবং বাণিজ্য ঘাটতি কমবে। '
করোনাকালে ৪ লাখের বেশি কর্মী দেশে ফেরত এসেছেন
করোনাকালে ৪ লাখেরও বেশি কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন বলে জানিয়েছেন প্রবাসী বল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। তিনি জানান, 'প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুসারে করোনাকালে ২০২০ সালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন। এছাড়া ২০২১ সালে মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাশ নিয়ে ফেরত এসেছেন। '...
করোনাকালে ৪ লাখের বেশি কর্মী দেশে ফেরত এসেছেন
একই দলের আরেক সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, '২০০৮-২০০৯ অর্থ বছর হতে ২০২০-২১ অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে। 'মন্ত্রীর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি গেছে ২০১৬-১৭ অর্থ বছরে ৮ লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। এবং সবচেয়ে কম গেছে ২০২০-১২ অর্থ বছরে ২ লাখ ৭১ হাজার ৪৪৫ জন।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারের উদ্যোগ অব্যাহত রয়েছে : নসরুল
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বহুমুখী উৎসের মাধ্যমে নবায়ণযোগ্য জ্বালানির ব্যাপ্তী বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। সৌর, বায়ু, পানি, বা বর্জ্য নিয়ে গবেষণা চলছে। হাইড্রোজেন ফুয়েলও আমাদের পরিকল্পনায় রয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকায় সোনারগাও হোটেলে নারায়ণগঞ্জের জলকারি অঞ্চলে ৬ মেগাওয়াট বর্জ্য থেকে ...
নবায়নযোগ্য জ্বালানির প্রসারের উদ্যোগ অব্যাহত রয়েছে : নসরুল
তিনি বলেন, 'ইলেকট্রিক ভেহিক্যালের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা চার্জিং গাইডলাইন তৈরি করে ফেলেছি। ইঞ্জিনের দক্ষতা বেশি হওয়ায় সাশ্রয়ীভাবে ইলেকট্রিক ভেহিক্যাল চালনা করা সম্ভব। 'প্রতিমন্ত্রী বলেন, 'বৈশ্বিক তৈরি পরিবেশের জন্য সারাবিশ্বেই জ্বালানির বাজারে অস্থিরতা বিদ্যমান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারের উদ্যোগ অব্যাহত রয়েছে : নসরুল
বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যাচ্ছিল, এই যুদ্ধ তা বাধাগ্রস্থ করেছে। আগামী মাস বা তারপরের মাসে আরো ভালো অবস্থায় যাবে। 'বাংলাদেশে নাবায়ণযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করে। নাবায়ণযোগ্য জ্বালানি থেকে বর্তমানে ৯১০.৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও ৩২টি প্রকল্পের মাধ্যমে ১৪৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চল...
নবায়নযোগ্য জ্বালানির প্রসারের উদ্যোগ অব্যাহত রয়েছে : নসরুল
৭৬টি প্রকল্পের মাধ্যমে আরো ৪৬৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, 'বর্জ্য থেকে বিদ্যুৎ শুধু আলোই দিবে না নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতেও সহযোগিতা করবে। '২০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ২০.৯১ সেন্ট। COD-এর ৪৫৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে
নবায়নযোগ্য জ্বালানির প্রসারের উদ্যোগ অব্যাহত রয়েছে : নসরুল
আজ বিদ্যুৎ ক্রয় চুক্তি, বাস্তবায়ন চুক্তি, বর্জ্য সরবরাহ চুক্তি ও ভূমি ব্যবহার চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্নসচিব নিরোদ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহ...
ষষ্ঠ-দশম শ্রেণিতে দিনে ক্লাস বাড়ছে, কলেজেও নতুন সূচি
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হওয়ায় ছয় দিনের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে পাঁচ দিনের জন্য পরিমার্জিত সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বলা হয়, শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের বিষয়-কাঠামো অক্ষুণ্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষা...
ষষ্ঠ-দশম শ্রেণিতে দিনে ক্লাস বাড়ছে, কলেজেও নতুন সূচি
এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিটসহ শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি মোট ছয় ঘণ্টা ১০ মিনিট হবে। দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিটসহ প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি মোট ৫ ঘণ্টা ৫ মিনিট হবে। প্রথম শিফট সকাল ৭টায় শুরু হয়ে ১২টা ৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয...
ষষ্ঠ-দশম শ্রেণিতে দিনে ক্লাস বাড়ছে, কলেজেও নতুন সূচি
একাদশ ও দ্বাদশ শ্রেণির সময়সূচিতে জানানো হয়, প্রতিটি শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৫০ মিনিট। বাংলা, ইংরেজি এবং শাখাভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে পাঁচটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য তিনটি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ সপ্তাহে মোট ২৮টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। ঐচ্ছিক ব...
সংবিধান-সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘লোগো’ উন্মোচন
সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘লোগো’ উন্মোচন করেছেন সুপ্রিম কোর্ট।আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই লোগো উন্মোচন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।এ সময় তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক। এ আদালতের বিচারপতিরা শুধু সংবিধানের সুরক্ষা দেননি, দেশের অভ্যুদয়, জাতির স...
সংবিধান-সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘লোগো’ উন্মোচন
জনগণের প্রাত্যহিক জীবন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংরক্ষণে সুপ্রিম কোর্টের রায় খুবই তাৎপর্যপূর্ণ। শুধু তা-ই না, জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে, জাতীয় জীবনে শীর্ষ আদালতের আইনজীবীরা নেতৃত্ব দিয়ে আসছেন। ’লোগো উন্মোচন অনুষ্ঠানের পর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘মহান সংবিধান আর সুপ্রিম কোর্টের ...
সংবিধান-সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘লোগো’ উন্মোচন
তারই অংশ হিসেবে লোগো উন্মোচন করা হলো। ’স্বর্ণাক্ষরে লেখা সংবিধান আর ঘোর অন্ধকার কাটিয়ে ন্যায়বিচারকে লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে। যে কারণে সাদা পটভূমিতে সোনালি রেখায় সংবিধান ও সুপ্রিম কোর্টকে পাশাপাশি রেখে লোগোটি করা হয়েছে। আর ৫০ সংখ্যার ভেতরে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ তুলে ধরা হয়েছে সাবেকি ঘরানার বাংলা হরফে, যা ঐতিহ্যকে...
বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা : সেতুমন্ত্রী
বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে।আজ বৃহস্পতিবার তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।বিএনপি মহাসচি...
বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা : সেতুমন্ত্রী
তিনি বলেন, বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেপ্তার ,হয়রানি করা হয়েছে তা বলুন? অপরাধ করবেন, আবার অপরাধীকে ধরা যাবে না এটাতো হতে পারে না।অপরাধী,...
হত্যা করে আন্দোলন দমানো যাবে না : ফখরুল
দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে দুপুরে রাজধানীতে দলের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর বিকালে শোভাযাত্রা বের করে দলটি। বিকালে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নি...
হত্যা করে আন্দোলন দমানো যাবে না : ফখরুল
আজ বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকালে সোয়া ৪টায় শোভাযাত্রা শুরু হয়ে বিজয় নগর ও পল্টনের মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। বড় আকৃতির জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের প্রতিকৃতিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসং...
হত্যা করে আন্দোলন দমানো যাবে না : ফখরুল
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটাতে হবে।বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ফকিরাপুল থেকে বিজয়গর মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের ...
তিন ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিল ডিএসসিসি
আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ডি এস ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ ও খান জাহান আলী ফার্মেসিকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।ঢাকা মেডিক্যাল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি লুৎফর রহমান খানের লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাদসিক থ...
ডেসটিনির পরিচালনা বোর্ড পুনর্গঠন
উচ্চ আদালতের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালনা বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই বোর্ডকে কম্পানিটির বার্ষিক সাধারণসভা করার অনুমতি দেওয়া হয়েছে।কম্পানিটির ১৬ অংশীদারের আবেদনে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কম্পানি বেঞ্চ এ আদেশ দেন।আ...
ডেসটিনির পরিচালনা বোর্ড পুনর্গঠন
কালের কণ্ঠকে তিনি বলেন, ‘মামলাসহ নানা কারণে ২০১২ সালের পর আর কম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়নি। কম্পানি আইন, ১৯৯৪-এর ৮১ ও ৮৫ ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে একবার এজিএম না হলে আদালতের অনুমতি নিয়ে এজিএম করতে হয়। যে কারণে ডেসটিনি ২০০০ লিমিটেডের ১৬ অংশীদার গত ৩১ মে হাইকোর্টে আবেদন করেন। সে অবেদনের শুনানি নিয়ে...
ডেসটিনির পরিচালনা বোর্ড পুনর্গঠন
’আগের বোর্ডের ৯ জনকে রেখে ১৭ সদস্যের বোর্ড পুনর্গঠন করা হয়েছে বলে জানান এই আইনজীবী। চেয়ারম্যান বাদে বোর্ডে নতুন তিন সদস্য হলেন সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, আইনজীবী মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ ও ব্যবসায়ী ইকবাল জামান। আর কম্পানিটির অংশীদারদের যারা আসামি না তাদের মধ্য থেকে কয়েকজনকে বোর্ডে রাখা হয়েছে বলে জানিয়ে...
ডেসটিনির পরিচালনা বোর্ড পুনর্গঠন
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে বিলম্ব মার্জনা ও বার্ষিক সাধারণ সভা করার অনুমতি চেয়ে ২০১৮ সালে আবেদন করেন কম্পানিটির পরিচালক, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ ও কম্পানির পাঁচ অংশীদার। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ওই বছরের ১৫ মে কারণ দর্শানোর নোটিশ দেন। গ্রাহকদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মুখে থাকা ডেসটিনি ...
ডেসটিনির পরিচালনা বোর্ড পুনর্গঠন
রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানিজ অ্যান্ড ফার্মস এবং ডেসটিনি ২০০০ লিমিটেডকে এর জবাব দিতে বলা হয়। পরে হাইকোর্টের এ আদেশে আপিল বিভাগ স্থগিতাদেশ দেন।২০০০ সালের ১৪ ডিসেম্বর নিবন্ধন পাওয়া ডেসটিনি-২০০০ লিমিটেডের মোট অংশীদার ৪৯ জন।দুর্নীতির মামলায় জর্জরিত ডেসটিনি ২০০০ লিমিটেড ২০১২ সাল থেকে কার্যত বন্ধ
ডেসটিনির পরিচালনা বোর্ড পুনর্গঠন
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রায় এক হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযুক্ত ৪৬ আসামির সবাই দোষী উল্লেখ করে গত ১২ মে রায় দেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম।রায়ে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ এব...
পোশাক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের কর্মসূচি
পোশাকের বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘যেমন খুশি তেমন পরো’ নামে এক অবস্থান কর্মসূচিতে তারা পোশাকের বৈচিত্র্যকে স্বাগত জানায়।এ সময় ‘বৈচিত্র্যই সাধারণ, বৈচিত্র্যই বাংলাদেশ’; ‘বস্তু পোশাককে ক...
পোশাক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের কর্মসূচি
আজ থেকে ১০১ বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল, তখন সেখানে নারী শিক্ষার্থী ছিল একজন। এখন এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা আলাদা করে গুনতে হয় না। অর্থাৎ উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ না করার যে দেশীয় মূল্যবোধ এবং সংস্কৃতি পূর্বে ছিল তা পরিবর্তন হয়েছে, সময়ের সাথে, মানসিকতার সাথে। আমরা এই পর...
পোশাক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের কর্মসূচি
অন্যের স্বাধীনতার ওপর খবরদারি না করে, নিজের স্বাধীনতা চর্চার মাধ্যমে সমাজে যে পরিবর্তন আসে, তার পক্ষে আমাদের অবস্থান।অবস্থান কর্মসূচিতে আইন বিভাগের শিক্ষার্থী তাসনিম হালিম মীম বলেন, ‘কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী হাইকোর্টের কথাকে মিসকোট করে এমনভাবে প্রেজেন্টেশন করেছে, যেন হাইকোর্ট পোশাক নিয়ে একটি বি...
পোশাক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের কর্মসূচি
ব্লাউজ ছাড়া শাড়ি পরার যে ব্যবস্থা এটি বাংলাদেশের আদিসংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। আমাদের সংস্কৃতি পরিবর্তনশীল। এটার সাথে মানিয়ে নেওয়া এবং অন্যের অধিকারে কোনো ধরনের হস্তক্ষেপ না করে নিজের অধিকার চর্চা করা উচিত। ’ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী খাদিজা শারমিন বলেন, ‘যারা প্রথমে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিল তা...
পোশাক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের কর্মসূচি
কিন্তু বাংলাদেশের সংবিধান বাঙালি নারী হিসেবে আমায় স্বাচ্ছন্দ্য, আরাম, আমার কাছে যেটা শালীন মনে হয় সেটা পরার অধিকার দিয়েছে। কিন্তু যারা এখানে দাঁড়িয়েছিল এবং পরে তাদের প্রভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিল তারাই সংবিধানবিরোধী কথা বলছে, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, তাদেরই উচিত আইনের আওতায় আনা। ’সমাজবিজ্ঞান...
পোশাক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের কর্মসূচি
অন্যের সৌন্দর্যকে শ্রদ্ধা না করতে পারি, আমরা তাদের ওপর হামলে না পড়ি, কটূক্তি না করি। আমরা আহ্বান করেছি বোরকা পরে আসুন, পাঞ্জাবি পরে আসুন, হিজাব পরে আসুন। অর্থাৎ আপনি যাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটা পরুন। এটাই আমার দেশের বৈচিত্র্য, এটাই আমাদের দেশের সংস্কৃতি
পোশাক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের কর্মসূচি
’উল্লেখ্য, ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গত ১৮ মে নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে গালিগালাজ ও মারধরের শিকার হন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হলে নরসিংদী রেলওয়ে পুলিশ ভৈরব রেলওয়ে থানায় মামলা করে। তরুণীকে হেনস্তা ও মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত মার্জিয়া আক্তার ওরফে শিলাকে প...
৫ পয়সা ভাড়া কমার প্রথম দিনে ৮৪ বাসকে জরিমানা
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি জায়গায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৯টি ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার তাদের কার্যক্রম পরিচালনা করেন।এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের বিপরীতে মোট ৮৪টি মামলায় মোট...
৫ পয়সা ভাড়া কমার প্রথম দিনে ৮৪ বাসকে জরিমানা
এদিকে যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেল ডিজেলের দাম কমার বিপরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানো হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রায় কোনো বাসেই কমেনি ভাড়া। দু’দিন আগেও বাসে যে ভাড়া নেওয়া হতো এখনো একই ভাড়া নেওয়া হচ্ছে।যাত্রীরা বলছেন, যেখানে কিলোমিটার হিসাব করে বাসের ভাড়া নেওয়া হয় না, সেখানে পাঁচ পয়সা ভাড়া...
৫ পয়সা ভাড়া কমার প্রথম দিনে ৮৪ বাসকে জরিমানা
যদিও বাস কন্ডাক্টরদের সঙ্গে কথা হলে তারা জানান, পাঁচ পয়সা ভাড়া কমাতে ২০ কিলোমিটার পথে এক টাকা ভাড়া কমেছে। যে যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যাবে তার জন্যই এক টাকা ভাড়া কমবে। সেই টাকা ভাংতি পাওয়াও কঠিন। আর বেশির ভাগ যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যায় না। সে ক্ষেত্রে তাদের তো পয়সা হিসাব করে ভাড়া কম রাখা সম্ভব না।
এক টিকিট দুজনের কাছে বিক্রি : সহজকে জরিমানার রায় স্থগিত
রেলের এক টিকিট দুজনের কাছে বিক্রি করার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান সহজডটকমকে করা দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানার রায় স্থগিত করেছেন উচ্চ আদালত। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।গতকাল বুধবার শুনানি শেষে সহজকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুনানিতে সহজডটকমের প্রতি...
এক টিকিট দুজনের কাছে বিক্রি : সহজকে জরিমানার রায় স্থগিত
সংশ্লিষ্টরা জানান, অভিযোগকারী সিরাজগঞ্জের বেলকুচির বিশ্বজিৎ সাহা সহজডটকম থেকে ট্রেনের যে টিকিট কিনেছিলেন সেটি আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। সেটি প্রমাণিত হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দিয়েছিল ভোক্তা অধিকার।অভিযোগকারী জানান, সহজডটকম থেকে ২৯ জুন চিত্রা (৭৬৩) ট্রেনের ঈশ্বরদী-উল্লাপাড়া রুটের শোভন চেয়ার (জ-২৯) আস...
এক টিকিট দুজনের কাছে বিক্রি : সহজকে জরিমানার রায় স্থগিত
ট্রেনে উঠে সিটের পাশে গিয়ে অভিযোগকারী দেখতে পান, একই আসন অন্য যাত্রীর কাছেও বিক্রি করা হয়েছে। ওই যাত্রীর টিকিট স্ক্যান করে তিনি দেখতে পান, যাত্রীর নাম মো. মারুফ ইসলাম। যিনি জ-২৯ ও জ-৩০ টিকিট দুটি যশোর থেকে উল্লাপাড়া ভ্রমণের জন্য ক্রয় করেন।এদিকে সহজডটকমের জনসংযোগ ব্যবস্থাপক ফারহাত আহমেদ কালের কণ্ঠকে জানান, ট্রেনের ...
নারায়ণগঞ্জে সমাবেশ করার বিএনপির অনুমতি ছিল না : তথ্যমন্ত্রী
দেশব্যাপী গণ্ডগোলের পরিকল্পনা নিয়েই বিএনপি মাঠে নেমেছে, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নারায়ণগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি সারা দেশে গণ্ডগোল করার পরিকল্পনা কর...
নারায়ণগঞ্জে সমাবেশ করার বিএনপির অনুমতি ছিল না : তথ্যমন্ত্রী
অর্থাৎ দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তারা ২০১৩, ১৪ ও ১৫ সালে যে কাজগুলো করেছিল সেটির নতুন সংস্করণ শুরু করেছে।ড. হাছান মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ পুলিশের সাথে আলাপ করেছি। সেখানে পুলিশ বা জেলা প্রশাসন কিংবা সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল। রাস্তা বন্ধ না করে তাদের দলীয় কার্য...
নারায়ণগঞ্জে সমাবেশ করার বিএনপির অনুমতি ছিল না : তথ্যমন্ত্রী
সেটি না শুনে তারা রাস্তা বন্ধ করে দেয় এবং ইটপাটকেল ও পাশের রেললাইনের পাথর পুলিশের ওপর নিক্ষেপ করে হামলা পরিচালনা করে, সেখানে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে। সেখানে যিনি মারা গেছেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা। ...
নারায়ণগঞ্জে সমাবেশ করার বিএনপির অনুমতি ছিল না : তথ্যমন্ত্রী
’তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন বিএনপি মানুষ মারার রাজনীতি করে। ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি কী করেছে? মানুষ মারার রাজনীতি করেছে, মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করেছে। পৃথিবীর অনেক জায়গায় নানা ধরনের গণ্ডগোল, জাতিগত সংঘাত, সহিংসতা হচ্ছে বা হয়েছে। কিন্তু রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের ওপর...
নারায়ণগঞ্জে সমাবেশ করার বিএনপির অনুমতি ছিল না : তথ্যমন্ত্রী
তারা এ ধরনের গণ্ডগোল করে সারা দেশে আরো লাশ ফেলতে চায়। ’‘পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানোর কথা যেটি বিএনপি বলেছে সেটি বিএনপির বেলায় প্রযোজ্য, তারা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হিসেবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে’, বলেন ড. হাছান।এর আগে জ্বালানি তেলের মূল্য নিয়ে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিশ্ববাজারে তেলের আ...
নারায়ণগঞ্জে সমাবেশ করার বিএনপির অনুমতি ছিল না : তথ্যমন্ত্রী
এর প্রেক্ষিতে বাস ভাড়াও কিছুটা কমেছে। কিন্তু এ নিয়েও গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সমালোচনা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দাম বাড়ালেও দোষ, কমালেও দোষ! তাহলে কী করলে উনারা প্রশংসা করতে পারবেন আমি জানি না। সরকার জনগণের কথা চিন্তা করে দাম কিছুটা কমিয়েছে, এতেও আবার বিএনপি সমালোচনা করছে। আসলে সব কিছুত...
নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুলেল শুভেচ্ছা
জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ। আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের দপ্তরে সংসদ সচিব আব্দুস সালামের নেতৃত্বে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও পরিচালকগণ ডেপুটি স্পিকারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান।সাক্ষাৎকালে জাতীয় সংসদ স...
গেল মাসে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ
গত আগস্ট মাসে সারাদেশে তিন হাজার ৭৫৭টি সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো দুই হাজার ৯৯০ জন। যাদের মধ্যে অর্ধেকের বয়স ৭ থেকে ২৫ বছর।গত মাসের দুর্ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে সেভ দ্য রোড
গেল মাসে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ
এতে এসব তথ্য জানা যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবর ও সংগঠনটির স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বাইকলেন না থাকায় এবং দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এক হাজার ৬২টি দুর্ঘটনায় ৭৫০ আহত এবং ৯২ জন নিহিত হয়েছেন; অসাবধানতা ও ঘুমন্ত চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ৮৩৯ট...
গেল মাসে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ
নিখোঁজ রয়েছেন ৩৪ জন। ১৬৬ টি রেলপথ দুর্ঘটনায় আহত হয়েছে ১৭৪ জন এবং নিহত হয়েছে ১৯ জন। আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে শারিরীকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।
পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার : তাপস
করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বরাদ্দকৃত বাসাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে নবনির্মিত ১৪ নম্বর আউটফলস্থিত ১০ তলাবিশিষ্ট পরিচ্ছন্নতাকর্মী নিবাস শাপলা, শালুক ও পলাশ-এ ১৭০ জন পরিচ্ছন্নতাকর্...
পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার : তাপস
কারণ এই বাসা বরাদ্দের যে মূল নীতিমালা বা আইন সেটি নিয়মিত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। জননেত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন যে, আমাদের এই বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী হরিজন, মুসলিম, তেলেগু, মানামি সম্প্রদায়ের নিম্ন আয়ের কর্মীদের মাথা গোঁজার ঠাঁই নাই। তিনি সিটি করপোরেশনের মাধ্যমে ভবন নির্মাণ করে ত...
পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার : তাপস
’পর্যায়ক্রমে আবাসন সমস্যার সমাধান করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বাসাগুলো কিছু প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। কিছু ভবনের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে আবার কিছু বাসার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। চলমান ভবনগুলোর নির্মাণ শেষ করে আমরা সেগুলোও পর্যায়ক্রমে বরাদ্দ দেব। আমাদের তেলেগু সম্প্রদায়কে যে বাসা বরাদ্দ দেওয়া হ...
পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার : তাপস
আমি বরাদ্দ কমিটিকে নির্দেশ দিয়েছি, অচিরেই প্রাপ্যতা তালিকা সম্পন্ন করে সেগুলোও যেন তেলেগু সম্প্রদায়ের মাঝে বরাদ্দ দেওয়া হয়। আর আজকে বরাদ্দ দেওয়া তিনটি ভবনের মধ্যে ১২০টি বাসা বাকি রয়েছে। এখনো যারা প্রকৃত পরিছন্নতাকর্মী আছেন, যারা এখনো পাননি তারা আবেদন করতে পারবেন। আমরা এ বছরের মধ্যেই বাকি ১২০টি বাসা বরাদ্দ দিয়ে দ...
পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার : তাপস
’কোথাও অন্যায্য কিছু পরিলক্ষিত হলে তা জানানোর নির্দেশ প্রদান করে ঢাদসিক মেয়র বলেন, ‘কোথাও যদি অন্যায়-অন্যায্য কিছু গোচরীভূত হয় তাহলে তা কর্তৃপক্ষকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু কোনো অন্যায়, কোনো অন্যায্য বরদাশত করব না। আপনারা লক্ষ্য করেছেন, আমরা দুই বছর ধরে কোনো অনিয়ম, অন্যায় বরদাশত করিনি। তা যে পর্যায়েরই ...
পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার : তাপস
অন্যায়ের সাথে আমরা কোনো রকমের আপস করিনি, করছি না। ’এ সময় করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় ঢাদসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদার বক্তব্য দেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, পরিবহন মহ...
করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩২৬ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ১৬২ জনে
করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৬
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৯৭৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৯৫৫টি
করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৬
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬৭৯টি।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শুধু সিটি করপোরেশন বা বড় শহরে নয় প্রত্যন্ত গ্রামগঞ্জের ময়লা-আবর্জনা সংগ্রহ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে।আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক...
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
যদি গ্রাম এলাকার উৎপাদিত বর্জ্যের সুষ্টু ব্যবস্থাপনা না করা যায় তাহলে ইকোলোজিক্যাল ব্যালেন্স নষ্ট হবে। নদী-নালা, খাল-বিল সবকিছু বর্জ্যের স্তূপে পরিণত হবে। এজন্য গ্রামের বর্জ্যগুলোকে সংগ্রহ করে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। একটি বিদ্যুৎ প্ল্যাট চালু করার জন্য নির্দিষ্ট পরিমাণ বর্জ্যের দরকার হয়
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
একটি নির্দিষ্ট এলাকা প্ল্যান্ট স্থাপন করে গ্রামগঞ্জের সকল বর্জ্য কালেকশন করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। 'কিছু কিছু পৌরসভায় ছোট ছোট আকারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের অনুমোদন দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না। টেকনোলজি প্রতিনিয়ত আ...
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
বেশি উৎপাদন করা গেলে অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে। পরিবেশের ক্ষতি না করে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। 'তাজুল বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমের কারণে সারাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। যদিও এখন রাশিয়া- ইউক্রেনের কারণে জ্বালানির কিছু সঙ্কট দেখা দেওয়ার প্রেক্ষিতে সব দেশে কিছু কিছু ...
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
তারপরও বাংলাদেশ যেভাবে এটিকে সামাল দিচ্ছে তাতে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশ থেকে প্রসংশার দাবিদার। 'তিনি বলেন, 'দেড় শ থেকে দুই শ ডলারর মাথাপিছু আয়ের দেশ এখন দুই হাজার ৮২৪ ডলারে উন্নিত হয়েছে। বিশ্বে যদি অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে এটি এবছরই তিন হাজার ডলার অতিক্রম করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত...
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
'মন্ত্রী বলেন, 'প্রতিটি দেশ সমভাবে চলছে না। ইউরোপসহ অনেক দেশ তাদের বিদ্যুৎ ও ফুড সাপ্লাইয়ে পরিবর্তন এনেছে। ইউরোপের অনেক দেশে স্থিতিশীল অবস্থায় নেই। এর মধ্যেও বাংলাদেশ ভালো আছে
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
এ কথাটা কেউ বলতে চান না। পৃথিবীর অনেকে দেশ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিচ্ছে। আমাদের চেয়ে অনেক বেশি লোডশেডিং হচ্ছে। আমাদের দেশ তারচেয়ে তুলনামূলক অনেক কম লোডশেডিং হচ্ছে
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
'এপ্রসঙ্গে তিনি আরো বলেন, 'দেশের উন্নয়ন অগ্রযাত্রা যেভাবে অব্যাহত রয়েছে এবং যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তাতে আমাদের কোনো চিন্তার কারণ নেই। শ্রীলংকা ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে তুলনা করার সুযোগ নেই। বাংলাদেশ শ্রীলংকা হবে একথারও কোনো ভিত্তি নেই। 'মন্ত্রী বলেন, 'একটি গোষ্ঠী মানুষের মধ্যে ভুল তথ্য উপস্থাপন করে বিভ্রান্...
গ্রামগঞ্জের বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে : তাজুল
মানুষ সুখে ও শান্তিতে থাকুক এটা তারা চায় না। এই গোষ্ঠী দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ' এসব ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ...
‘এক টাকা ভাড়া বাঁচাতে যেতে হবে ২০ কিলোমিটার’
জ্বালানি তেল ডিজেলের দাম কমার বিপরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানো হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রায় কোনো বাসেই কমেনি ভাড়া। দু’দিন আগেও বাসে যে ভাড়া নেওয়া হতো এখনো একই ভাড়া নেওয়া হচ্ছে।যাত্রীরা বলছেন, যেখানে কিলোমিটার হিসাব করে বাসের ভাড়া নেওয়া হয় না, সেখানে পাঁচ পয়সা ভাড়া কমানোর কোনো মানে নেই
‘এক টাকা ভাড়া বাঁচাতে যেতে হবে ২০ কিলোমিটার’
ভাড়া যা ছিল এখনো তাই নেওয়া হচ্ছে। দূরপাল্লায় ২০০ কিলোমিটার পথে ১০ টাকা ভাড়া কমলেও মহানগরীতে এর কোনো প্রভাব পড়বে না। ঢাকায় পাঁচ পয়সা বাস ভাড়া কমানো যাত্রীদের সঙ্গে তামাশা করা ছাড়া আর কিছুই না।যদিও বাস কন্ডাক্টরদের সঙ্গে কথা হলে তারা জানান, পাঁচ পয়সা ভাড়া কমাতে ২০ কিলোমিটার পথে এক টাকা ভাড়া কমেছে