title stringlengths 9 97 | content stringlengths 48 3.94k |
|---|---|
সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী | আমাদের পথে এই বিপর্যয় সত্ত্বেও, আমাদের জীবন চলমান থাকতে হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে, মূল্যবোধ, স্নেহ, ভালোবাসা এবং উত্তরাধিকার মাইনো শিখিয়েছেন এবং রেখে গেছেন তা আপনার এবং আপনার পরিবারের জন্য অনুপ্রেরণা এবং শক্তির উৎস হবে এবং আগামী দিনে আপনাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে। ’প্রধানমন্ত্রী প্রয়াত পাওলা মাইনোর বিদেহী আত্মার ... |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | এখন ইলিশের মৌসুম। বিক্রেতাদের হাঁকডাকে সরগরম চাঁদপুরের বড়স্টেশন বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইলিশের পাইকারি এই বাজারে ক্রেতার ভিড় বাড়তে থাকে। এখানকার ইলিশের বড় জোগান দক্ষিণের সাগর |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | তার সঙ্গে মিলছে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ। পুরো উপকূলীয় অঞ্চলেই এখন ইলিশ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ছে সাগরে। গত মাসে শুরু হওয়া ইলিশের এই মৌসুম শেষ হবে ডিসেম্বরে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | গত অর্থবছরে দেশে ইলিশ উৎপন্ন হয়েছে প্রায় ছয় লাখ টন। এ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা এখনো ঠিক হয়নি। ভোক্তা পর্যায়ে এখন প্রতি কেজি ইলিশের বাজারমূল্য গড়ে ৬০০ টাকা ধরলে ছয় লাখ টন ইলিশের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ হাজার কোটি টাকা। শুধু ইলিশ ধরার পেশায় নিয়োজিত আছেন প্রায় পাঁচ লাখ জেলে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | পরিবহন, বাজারজাত মিলে ধরলে আরো কয়েক লাখ মানুষ এর সঙ্গে যুক্ত।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) হিসাবে, একক প্রাকৃতিক পণ্য হিসেবে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান ইলিশের। জাতীয় অর্থনীতিতে বা জিডিপিতে মাছটির অবদান ১ শতাংশের মতো।২০২০-২১ অর্থবছরে দেশে মাছের মোট উৎপাদন ছিল ৪৬ লাখ ২১ হাজার টন |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | এর ১২.২৩ শতাংশ ছিল ইলিশ। বিশ্বের উৎপন্ন ইলিশের প্রায় ৭৫ শতাংশই বাংলাদেশে হচ্ছে। মিয়ানমারে ১৫ শতাংশ, ভারতে ৫ এবং অন্যান্য দেশে ৫ শতাংশ ইলিশ মাছ উৎপন্ন হচ্ছে।সম্প্রতি এই মাছটির ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদও পেয়েছে বাংলাদেশ |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতির অন্যতম বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে ইলিশ।মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ কালের কণ্ঠকে বলেন, ইলিশকে শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বা অর্থনৈতিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। লোকজ আচার ও সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে ইলিশকে সুরক্ষা ও পরবর্তী প্রজন্মের... |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | চাঁদপুরে সম্রাট বেপারী নামের একজন মাছ ব্যবসায়ী কালের কণ্ঠকে জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ধরা দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।নোয়াখালীর দক্ষিণ হাতিয়া থেকে ইলিশের চালান নিয়ে আসা আলমগীর হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা গভীর সাগরে যেতে পারছেন। তাঁদের জালে ঝাঁ... |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | সাগরে সম্প্রতি সৃষ্টি হওয়া নিম্নচাপের পর থেকে বেশ বড় ইলিশও পাওয়া যাচ্ছে। জেলেরা খুব খুশি। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছ ঘাটে জেলে মো. শাহাবুদ্দিন বলেন, গত ১৫ বছরেও এত বড় ইলিশ দেখা যায়নি মেঘনা নদীতে। এ বছর নদীতে মাছ কম থাকলেও মাঝেমধ্যে জালে আড়াই থেকে তিন কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ কালের কণ্ঠকে জানান, সাগরে প্রচুর বড় বড় ইলিশ ধরা পড়ছে। এ মাছের কিছু কিছু মাঝেমধ্যে মেঘনা-তেঁতুলিয়া নদীতেও দেখা যায়। তবে সংখ্যায় কম। মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ ধরা না পড়ার কারণ অনাবৃষ্টি ও নদীর গভীরতা কমে যাওয়া বলে মনে করছেন তিনি |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | তাঁর মতে, সাগর মোহনায় ডুবোচরের কারণে মাছ নদীতে আসতে পারছে না। নদী থেকে অবৈধ জাল অপসারণে মৎস্য বিভাগ অভিযান চালাচ্ছে। এরই মধ্যে অনেক অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।মোকামে দাম কমেছেচাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক কালের কণ্ঠকে জানান, বাজারে ইলিশের চাহিদা রয়েছে, সরবরাহও ভালো |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | গত মঙ্গলবার চাঁদপুরের বড়স্টেশনের পাইকারি বাজারে আকারভেদে ইলিশের মণ ছিল ২৪ থেকে ৬৪ হাজার টাকা, যা গত সপ্তাহের চেয়ে চার থেকে ছয় হাজার টাকা কম।পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, এক কেজির বেশি ওজনের ইলিশের প্রতি মণ বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ হাজার টাকা। ৭০০ থেকে ৯০০... |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | সৈয়দ আরিফ আজাদ বলেন, ইলিশ মাছ ধরায় যে পাঁচ লাখ জেলে পরিবার নিয়োজিত আছে, তাদের আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। দাদন কিংবা মহাজনদের কাছে নিষ্পেশিত হওয়া থেকে রক্ষা করতে হবে। মাছ ধরা বন্ধের সময়ে জেলেদের সুরক্ষায় আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। মাছের উৎপাদন বাড়াতে নদীকেন্দ্রিক যে সুব্যবস্থা থাকা প্রয়োজন, সেটিও নিশ্চিত করতে হবে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | ইলিশ উৎপাদনে বাধা ও বিচরণক্ষেত্র বদলদুই দশক আগেও দেশের মাত্র ২৪টি উপজেলার নদীতে ইলিশের বিচরণ ছিল। বর্তমানে ১২৫টি উপজেলার নদীতে ইলিশ পাওয়া যায়। কিন্তু সাগর মোহনায় নদীতে জেগে ওঠা চর ইলিশের পথ আটকে দিচ্ছে। আবার ইলিশের ছয়টি অভয়াশ্রমের আশপাশে গড়ে উঠছে নানা অবকাঠামো |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | এতে ইলিশের বিচরণক্ষেত্রও বদল হচ্ছে।সামুদ্রিক মাছ ইলিশ ডিম পাড়ার ক্ষেত্র হিসেবে বেছে নিত বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীগুলোকে। একসময় ইলিশের প্রজননের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান ছিল দেশের নদীগুলোর উজান অংশ। সাম্প্রতিক সময়ে এ প্রজননক্ষেত্র পরিবর্তন হয়ে নেমে এসেছে ভাটির দিকে; বিশেষ করে হাতিয়া ও সন্দ্বীপ অঞ্চলে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | উজানের অনিরাপত্তাই মাছটির প্রজননক্ষেত্র পরিবর্তনের প্রধান কারণ।এ ছাড়া সাগরের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় ইলিশ নদীতে আসতে দেরি হচ্ছে। বৃষ্টিও কম হয়েছে এবার। বৃষ্টি ও তাপমাত্রার এ ধরনের আচরণে ইলিশের পেটে ডিম আসার সময় পিছিয়ে গেছে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | ইলিশের জীবনচক্রে পরিবর্তন এসেছে।ইলিশের আকারেও পরিবর্তন আসছে। এ অবস্থায় মাছটির প্রজননস্থল ও অভয়াশ্রমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উৎপাদন কমতে পারে।চাঁদপুর, বরিশাল ও শরীয়তপুর জেলার সীমানাসংলগ্ন মেঘনায় কয়েক বছর ধরে প্রত্যাশার চেয়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | পাশাপাশি বিদ্যমান অভয়াশ্রমগুলোর আশপাশের শাখা নদীতেও মাছ পাওয়ার হার বেড়েছে। পদ্মায় ইলিশের বিচরণ বেড়েছে। একইভাবে যমুনার বিভিন্ন স্থানেও এখন ইলিশের বিচরণ বাড়ছে। এ বিচরণক্ষেত্রগুলোর আরো বেশি সুরক্ষা দেওয়া গেলে মাছের উৎপাদন অনেকখানিই বাড়বে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | উৎপাদন বাড়ানো সম্ভববাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘জাটকা ও ইলিশের প্রাচুর্যতা ও বিচরণক্ষেত্র রক্ষা এবং জেলেদের বিকল্প আয়ের উপায় নির্ধারণ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, প্রজনন মৌসুমে প্রায় দেড় কোটির বেশি মা মাছ ধরা হয়। আর প্রতিবছর দেশের নদীগুলো থেকে ৩৫ কোটির বেশি জাটকা মাছ ধরা হয়। এসব জাটকা ইলিশের স্বাভাবিক ব... |
১৩ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার | গাজীপুরে ১৩ ঘণ্টার ব্যবধানে আলাদা ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জে স্বামী-স্ত্রী এবং টঙ্গীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে স্বামী ঈমান আলী (৩৬) ও তাঁর স্ত্রী মিনজু আক্তারের (১৯) লাশ একই শাড়িতে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে স্ব... |
১৩ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার | ঈমান আলী কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে এবং মিনজু একই এলাকার আবদুল মজিদের মেয়ে। ঈমান আলীর ছোট ভাই মো. কিবরিয়া তাঁর ভাই-ভাবির মৃত্যুর কারণ জানাতে পারেননি।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক জানান, ঈমান আলীর নামে একাধিক মাদকের মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের... |
১৩ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার | টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৮টায় টঙ্গীর বউবাজার এলাকার ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তারের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি গ্রামের আবদুল খালেকের মেয়ে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আঁখির স্বামী, বরিশাল বন্দর থানার এনায়েত হোসেনকে আটক... |
১৩ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার | একই দিন সন্ধ্যা ৭টায় টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার জামতলার ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূ নাসিমা আক্তারের (২৬) লাশ। তিনি জামালপুরের বকশীগঞ্জের টুক্কারচর এলাকার মো. সরোয়াদির মেয়ে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নাসিমার স্বামী, নোয়াখালীর চৌমুহনীর স্বপন মিয়াকে আটক করা হয়েছে।নাসিমার ভাই সাইফুল ইসলাম বলেন, নাসিমার... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিরোধী দলের কর্মসূচিতে হামলা নিয়ে গতকাল সংসদে সমালোচনা ও ক্ষোভ জানায় বিরোধী দল বিএনপি। বিএনপির সংসদ সদস্যরা বলেছেন, বিএনপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ মাঠে নেমেছে। হামলা-মামলা করছে। আবার ইভিএমের মাধ্যমে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপি পুলিশের ওপর হামলা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ইভিএম নিয়ে নির্বাচন কমিশনারদের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘গত নভেম্বরে আমার নির্বাচনী এলাকায় ইভিএমে যে পৌরস... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | গত বুধবার সরকারি দলের সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে।অর্থের বিনিময়ে সরকারি দলের লোকজনও এই চক্রান্তের সঙ্গে জড়িত। আবুল কালাম আজাদের ওই বক্তব্য উদ্ধৃত করে হারুন বলেন, ‘আমি নিজ কানে শুনেছি সরকারি দলের একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দি... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য চাই। ’ তিনি বলেন, এটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আসলেই এ ধরনের চক্রান্ত হচ্ছে কি না, কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তা বের করতে গভীরভাবে তদন্ত করা দরকার।হারুন আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এক বক্তব্যে বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে নাকি তাঁর বাবা ত... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | এসব তথ্য আসলে কী? বর্তমান পরিস্থিতির সমালোচনা করে হারুন বলেন, যারা গুম হয়েছে, তারা কি আইনের আশ্রয় পাবে না? যারা আন্দোলন-সংগ্রামে গুলিতে মারা যাচ্ছে তা এক জিনিস, আর গুম সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। সরকারি দল বলছে, দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। তিনি বলেন, ভারত বাংলা... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | তারা এ দেশের বন্দর ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশকে ট্রানজিট দিচ্ছে না। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে ভারতের আনুগত্যের জন্য নয়, এটা নিশ্চিত করতে হবে |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। কিন্তু পুলিশ প্রশাসনের আচরণ আরেক রকম। প্রধানমন্ত্রী এক ধরনের আশ্বাস দিচ্ছেন, আর যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা বিরোধী দলের সঙ্গে অন্য রকম আচরণ করছে।বিএনপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লী... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | নাশকতা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হলে পুলিশ প্রশাসন পুষে লাভ কী? তিনি বলেন, ‘সরকার দাবি করে দেশে গণতন্ত্র আছে। আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই দেশে গণতন্ত্র আছে। তাহলে প্রশ্ন করি, এত ভয় কেন? বিরোধী দল বিক্ষোভ কর্মসূচি করছে। শান্তিপূর্ণ কর্মসূচি করছে, মিছিল করছে |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | সেটা আমাদের সাংবিধানিক অধিকার। সেটুকু সহ্য করার সাহস ও মুরোদ যদি না থাকে রাজনীতি ছেড়ে দিন। পুলিশ প্রশাসন দিয়ে আর কয়দিন রাজনীতি করবেন? বিরোধী দলকে দমন করে আর কয়দিন রাজনীতি করবেন?’ বিএনপির এই সংসদ সদস্য বলেন, সরকার যদি মনে করে ২০১৪ ও ২০১৮ সালের কায়দায় খেলা হবে অন্ধকারে কিংবা খেলা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাহলে ভুল করব... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | কিন্তু বরগুনায় শৃঙ্খলা ভঙ্গের জন্য ছাত্রলীগের গায়ে পুলিশের লাঠির বাড়ি পড়ার আগেই পুলিশ বদলি করা হয়েছে। তিনি দাবি করেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া বিএনপির কর্মসূচিতে ৭০টির বেশি জায়গায় হামলা হয়েছে।রুমিনের বক্তব্যের জবাব দেন সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য ও ভোলা-১ আসনের তোফায়েল আহমেদ। তিনি বলেন, তিনি সাধারণত পয়েন্ট অব অর্ডারে... |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | কিন্তু তাঁর জন্মস্থান ভোলা। প্রকৃত ঘটনা অনেকে জানেন না। সেদিন মিছিল শুরুর আগেই বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা, ইটপাটকেল ছুড়ে পুলিশকে আক্রমণ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিন মাঠেই নামেনি |
ইভিএমসহ নির্বাচনপদ্ধতি নিয়ে প্রশ্ন বিএনপির | ২০০১ সালের নির্বাচনের পর ভোলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরেই থাকতে পারেননি।তোফায়েল বলেন, তিনি রুমিন ফারহানাকে স্নেহ করেন। কিন্তু রুমিন এমনভাবে কথা বলেন যেন তিনি ঝগড়া করতে এসেছেন। একতরফা বক্তব্য দেওয়া ভালো না। বিএনপির সংসদ সদস্য হারুন শান্ত মেজাজে কথা বলেন। |
মিয়ানমারে পরিস্থিতির অবনতি সতর্ক বাংলাদেশ | পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সীমান্তের ওপারে মিয়ানমারে পরিস্থিতির অবনতি ঘটেছে। এমন প্রেক্ষাপটে সতর্ক অবস্থায় আছে বাংলাদেশ।গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের যে এলাকা থেকে এসেছে,... |
মিয়ানমারে পরিস্থিতির অবনতি সতর্ক বাংলাদেশ | ২০ ও ২৮ আগস্ট নিশ্চিতভাবে দুটি ঘটনা ঘটেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের ঘটনায় মর্টার শেল বাংলাদেশের সীমানায় এসে পড়েছিল। এর পরই মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের পক্ষ থেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। ’ মিয়ানমার এর আগেও উসকানি দিয়েছে, সেটি নিয়ে প্রতিমন্ত্রী কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম... |
মিয়ানমারে পরিস্থিতির অবনতি সতর্ক বাংলাদেশ | আমরা মিয়ানমারের উসকানির ফাঁদে পা দিতে চাই না। রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ যে সমস্যায় আছে, সেটির একটি দায় চাপিয়ে দেওয়ার জন্যও এমনটা হতে পারে। মিয়ানমারের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীর কেউ বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমরা গ্রেপ্তার করে ফেরত পাঠিয়েছি। ’প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েক দিন ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে অবনতি হয়েছে, সেট... |
মিয়ানমারে পরিস্থিতির অবনতি সতর্ক বাংলাদেশ | এটা মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু। এতে যেন বাংলাদেশে কোনো প্রভাব না পড়ে, সেদিকে লক্ষ রাখছি। ’অনেকেই শঙ্কায় আছেন, সেখানে বাকি যে রোহিঙ্গারা আছে, বাংলাদেশে তারা চলে আসবে কি না—এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘মানবতার দৃষ্টিকোণ থেকে ২০১৬-১৭ সালে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আসতে দিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পর্কে আম... |
মিয়ানমারে পরিস্থিতির অবনতি সতর্ক বাংলাদেশ | বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একজনও মিয়ানমারের নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আর মিয়ানমারের উত্তর-পশ্চিম অংশে (বাংলাদেশের বান্দারবনের আলীকদম সীমান্তে) অভ্যন্তরীণ সমস্যা চলছে। কিন্তু রোহিঙ্গারা এখন আছে পূর্ব দিকে |
মিয়ানমারে পরিস্থিতির অবনতি সতর্ক বাংলাদেশ | সুতরাং এই অংশ ক্রস করে তাদের বাংলাদেশে ঢোকার কোনো সম্ভাবনা নেই। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী এ বিষয় নিশ্চিত করবে। ’রোহিঙ্গারা ফিরে যাওয়ার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভার্চুয়াল মাধ্যমে দুই দফা মিয়ানমারের সঙ্গে বৈঠক হয়েছে |
মিয়ানমারে পরিস্থিতির অবনতি সতর্ক বাংলাদেশ | মিয়ানমারও বাংলাদেশের সঙ্গে একটি বৈঠক করতে চায়। সেটি সামনাসামনিও হতে পারে। এটার অগ্রগতি সংবাদমাধ্যমকে জানানো হবে।এর আগে গতকাল দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার আগামী দিনে সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে। |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে রণক্ষেত্রে পরিণত হয় বঙ্গবন্ধু সড়ক। আহত হন পুলিশ, সাংবাদিকসহ শতাধিক। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় একটি বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, ডিআইটি ও মণ্ডলপাড়া এলাকায় থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতারা বলেছেন, দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে ২ নম্বর রেলগেটে সংঘর্ষের সূত্রপাত।নিহত যুবকের নাম শাওন প্রধান (২০)। তিনি সদর উপজেলার ফতুল... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | তাঁকে যুবলীগকর্মী দাবি করেছে আওয়ামী লীগ। গত রাতে ময়নাতদন্ত শেষে শাওনের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক এস কে ফরহাদ বলেন, শাওনের মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।বিএনপি নেতাকর্মীদের দাবি, শাওন যুবদলের কর্মী এবং তিনি পুলিশের ছোড়া গুলিতে নিহত হয়েছেন |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তবে বিএনপির আরেক সূত্রের দাবি, এ ঘটনায় নিহতের সংখ্যা দুই। অবশ্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি একজনের নিহতের খবর জানিয়ে বলেন, আহত নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চি... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | যেভাবে ঘটনার সূত্রপাতবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রায় অংশ নিতে সকাল সাড়ে ৯টা থেকেই শহরের আলী আহমেদ চুনকা পাঠাগারের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। এ সময় বঙ্গবন্ধু সড়কের একপাশ নেতাকর্মীরা বন্ধ করে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন পুলিশ গিয়ে নেতাকর্মীদের রাস্তা ... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | এক পর্যায়ে পুলিশের বাধা ডিঙিয়ে মিছিল করতে চাইলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে ধাওয়া দিয়ে লাঠিপেটা করে। বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে চলে যান। পরে তাঁরা একত্র হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। নেতাকর্মীরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | এভাবে কিছু সময় ধরে ধাওয়াধাওয়ি চলে। এক পর্যায়ে ২ নম্বর রেলগেট এলাকার পুলিশবক্সে পুলিশ কোণঠাসা হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ এসে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০০ থেকে ৫০০ রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও গুল... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দুপুর ২টায় শহরের ২ নম্বর রেলগেট পুলিশ বক্সের সামনে এক প্রেস ব্রিফিংয়ে জানান, নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীরা অনুমতি ছাড়াই মিছিল বের করেন। এতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। বিএনপি নেতাকর্মীদের বারবার অনুরোধ করলেও তাঁরা রাস্তা থেকে সরে দাঁড়াননি। উল্টো পুলিশের ওপর হামলা করেন |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেল ও ককটেল নিক্ষেপে পুলিশের প্রায় ১৪ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দিতে হাসপাতালে পাঠানো হয়েছে।সন্ধ্যায় শহরের খানপুর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে পুলিশ সুপার বলেন, নিহত যুবক যুবদলের কর্মী নন। তিনি একটি গ্যারেজে কাজ করতেন |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | গ্যারেজের মাল কিনতে শহরে এসেছিলেন। তিনি গুলিতে না অন্য কিছুর আঘাতে নিহত হয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে।সংঘর্ষের বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন। সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বাধা দেয় |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | এক পর্যায়ে উসকানি ছাড়াই পুলিশ নির্বিচারে গুলি ছোড়ে। ’ তিনি বলেন, ছিটা গুলিতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ বহু নেতাকর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিক,... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | নগরের ডিআইটি, মণ্ডলপাড়া, দেওভোগ, নিতাইগঞ্জ, ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এলাকাগুলোর রাস্তাঘাট জনশূন্য হয়ে যায়।নগরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘স্কুলের পাশেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকিয়ে ফেলি |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | কিন্তু শ্রেণিকক্ষের বাইরে ছিল এমন ১০ থেকে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে চার-পাঁচ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। টিয়ার শেল ও গুলির শব্দে মেয়ে শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। ’ অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজন জ্ঞান হারায় |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন নারায়ণগঞ্জ মোহনা টিভির সাংবাদিক আজমেরী ও বিজয় টিভির গৌতম রায়।পাঁচ জেলায় সংঘর্ষে আহত ৮৭গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা, সিরাজগঞ্জ, রংপুর ও মানিকগঞ্জে সমাবেশ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫৭ জন আহত হয়েছেন। এর মধ্... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | পুলিশ নেত্রকোনায় বিএনপির ১৩ নেতাকর্মী এবং মানিকগঞ্জে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে।এ ছাড়া নড়াইলের নড়াগাতি থানায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের হামলায় ছয়জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হওয়ার দাবি করেছে বিএনপি। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন বলেন, গুলিবিদ্ধ ছয়জনসহ মারাত্মক আহত সাতজনকে খুলনায় স্থানান... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নবীনগর এলাকায় নিহতের বাড়ির সামনে এ বিক্ষোভ করা হয়। শাওনের মা বলেছেন, শাওন আওয়ামী লীগের রাজনীতি করতেন।সন্ধ্যায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, শাওন যুবদলেরকর্মী নন। তবে বিএনপির নেতাদের দাবি, শাওন মূলত কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর র... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | শাওনের মা ফরিদা বেগম কালের কণ্ঠকে বলেন, ‘শাওন তার চাচা শওকত আলীর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করে। চাচার কথার বাইরে এক পা-ও হাঁটে না সে। ’ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল হয়। জাহাঙ্গীর বলেন, ‘শাওন এলাকার ছেলে এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ভাতিজ... |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | শাওন যুবলীগের রাজনীতি করেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। ’এদিকে কালের কণ্ঠের সংগৃহীত একটি ছবিতে দেখা যায়, ফুলের মালা গলায় দেওয়া এক ব্যক্তিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কিছু লোক। তাঁদের সঙ্গে শাওনও রয়েছেন |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | তোড়ার কাগজে লেখা, ‘ফতুল্লা থানা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা। সৌজন্যে মো. আলী বাবু, সাইদ, শাওন, আকাশ। ’শাওনের মৃত্যুর পর আরেকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ডোরাকাটা সাদা টি-শার্ট ও কালো জিনস পরা শাওন মিছিলের সামনের সারিতে রয়েছেন |
পুলিশ-বিএনপি সংঘর্ষ যুবক নিহত | সঙ্গে রয়েছেন যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান। এটি গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের ছবি বলে বিএনপির দাবি।[প্রতিবেদনে তথ্য দিয়েছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক, রংপুর এবং নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, নড়াইল ও মানিকগঞ্জ প্রতিনিধি]নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে গতকাল সংঘর্ষ চলা... |
মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নৈরাজ্য করে | সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মিডিয়া কাভারেজ পেতে বিএনপি আন্দোলনের নামে সারা দেশে ভাঙচুর-অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টি করে। শান্তিপূর্ণ আন্দোলন করলে কাউকে কিছু বলা হবে না। আমি পুলিশকে বলেছি কিছু না বলার জন্য। যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না |
মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নৈরাজ্য করে | পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করে না। আক্রান্ত হলে নিজেকে বাঁচানোর অধিকার আছে পুলিশের। ’গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝখানে বিএনপি-জামায়াতের শাসনামলে বিভিন্ন সময় হামলার ভিডিওচিত্র দেখান |
মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নৈরাজ্য করে | এর আগে বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির ওপর হামলার তথ্য তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করেন।বিএনপি নেতাদের উদ্দেশে সংসদ নেতা বলেন, ‘তাদের কথায় মনে হয় তারা বোমা ছুড়বে, লাঠি মারবে, ঢিল মারবে, গুলি করবে সব করবে তাদের কিছু বলা যাবে না। আমি তো আন্দোলন করার কথা বলেছি, মিছিল করেন, আন্দোলন করেন। শান্তিপূর্ণভাবে করলে... |
মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নৈরাজ্য করে | যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না। কিন্তু এরা তো মাঠে নেমেই আগে কোথায় কাকে আক্রমণ করবে, কিভাবে একটা সিচুয়েশন তৈরি করবে। এর একটা কারণ আছে, কারণ হলো এমনি মিছিল করলে তো মিডিয়া কাভারেজ পাবে না। মিডিয়াতে কাভারেজ পাওয়ার জন্যই তারা এমন অনেক ঘটনা ঘটায় |
মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নৈরাজ্য করে | ’প্রধানমন্ত্রী বলেন, ‘এখন গুম, খুন, হত্যা নিয়ে কথা হয়। বাংলাদেশে ১৯৭৫ সালের পর কী ঘটেছে? পরবর্তী ২০০১ সালের নির্বাচনের পর বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী থেকে ২৫ হাজার লোক টুঙ্গিপাড়ায় আশ্রয় নিয়েছে। বিএনপি শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এরশাদের আমলেও নির্যাতিত হয়েছে |
মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নৈরাজ্য করে | আওয়ামী লীগ সবার হাতেই নির্যাতিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর কারো প্রতি প্রতিশোধ নিতে যায়নি। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের উন্নয়ন করা। তাই আমরা প্রতিশোধ নেওয়ার পথে না গিয়ে আমরা মানুষের উন্নয়নে আমাদের সবটুকু শক্তি নিয়োগ করেছি |
মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নৈরাজ্য করে | তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। বিএনপি আমলের চিত্র আপনারা দেখলেন। এরপর বিএনপিকে কী করে সমর্থন জানায়। কী করে তাদের সঙ্গে হাত মেলায় সেটাই প্রশ্ন। ’শেখ হাসিনা বলেন, ‘বিএনপি আমলে শেফালি আর তার মাকে আমি টুঙ্গিপাড়ায় নিয়ে আশ্রয় দিয়েছি। ফাহিমা, মহিমা, সিরাজগঞ্জের পূর্ণিমা, ফাতেমা কাকে না নির্যাতন করেছে। ’ |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | দীর্ঘদিন চালের বাজার অস্থির থাকার পর পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম। গত দুই দিনের ব্যবধানে রাজধানীতে কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে। পাইকারিতে ৫০ কেজির বস্তা ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে।জানা গেছে, দামে লাগাম টানতে সরকার আমদানি শুল্ক প্রত্যাহারের পাশাপাশি চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক... |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | এ কারণে আমদানিকারকরা প্রচুর চাল আমদানি করছেন। একই সঙ্গে গতকাল বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করেছে সরকার। এতে বাজারে কমছে চালের দাম।এদিকে চট্টগ্রামের দুটি পাইকারি বাজারে চালের দাম বস্তাপ্রতি ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কমেছে |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | কিন্তু দাম কমার পর বাজারে চালের বিক্রিও কমেছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর পাইকারি চালের বাজার বাবুবাজার, জোয়ারসাহারা বাজার, মধ্যবাড্ডা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খুচরায় মোটা চাল ব্রি-২৮ বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকা কেজি দরে, যা গত দুই দিন আগে বিক্রি হয় ৬০ ট... |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | ভালো মানের নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৮২ টাকায়, দুই দিন আগে বিক্রি হচ্ছিল ৭৫ থেকে ৮৫ টাকায়।গতকাল রাজধানীর চালের পাইকারি বাবুবাজারে সব ধরনের চালের বস্তা (৫০ কেজি) ১০০ থেকে ১৫০ টাকা কমে বিক্রি হয়। মোটা চাল ব্রি-২৮ প্রতি বস্তা ২৬০০ থেকে ২৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিকন চাল মিনিকেট প্রতি বস্তা ৩২৫০ থেকে ৩৩৫০ টাকায় বিক্রি... |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | চিকন চাল নাজিরশাইল প্রতি বস্তা ৩৫০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। জানতে চাইলে ব্যবসায়ী সলিম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে আমদানি চাল ঢুকতে শুরু হয়েছে। এ কারণে সব ধরনের চালের দাম কমছে। এরই মধ্যে পাইকারিতেই ৫০ কেজির বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে গেছে |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | সামনের সপ্তাহে চালের দাম আরো কমবে। ’জোয়ারসাহারা বাজারের মেসার্স ভাই ভাই স্টোরের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারে চালের দাম কিছু কমেছে। আমরাও কেজিতে দুই-তিন টাকা পর্যন্ত কমিয়ে বিক্রি করছি। প্রতি কেজি মোটা চালের মধ্যে ২৮ এখন খুচরা ৫৭ থেকে ৫৮ টাকা, মিনিকেট ৭২ থেকে ৭৫ টাকা এবং নাজিরশাই... |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | ’তিনি বলেন, সপ্তাহের ব্যবধানে বাজারে এখন খোলা আটার দামও কিছুটা কমেছে। খোলা আটা কেজি বিক্রি হচ্ছে ৫২ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫৫ টাকা। প্যাকেট আটা আগের দামেই বিক্রি হচ্ছে। চিকন মসুর ডাল ১৪০, মোটা মসুর ডাল ১১০, পেঁয়াজ কেজি ৪৫, রসুন দেশি ৮০ এবং আমদানি রসুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | চালের দাম কেজিতে দুই-তিন টাকা কমার খবরে খুশি নন ভোক্তারা। তাঁরা বলছেন, গত দুই মাসে চালের দাম কেজিতে অন্তত ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন চাল আমদানির খবরে কেজিতে দুই-তিন টাকা কমেছে, এটি তেমন আনন্দের খবর না। তবে আমদানি চলমান থাকলে চালের দাম আরো কমবে |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | আমদানি চাল মজুদ করে ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে বিক্রি করতে না পারেন সেদিকে সরকারকে নজর রাখতে হবে বলেও তাঁরা জানান।এদিকে ডিমের দাম কমে রাজধানীর বাজারগুলোতে ডজন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০, সোনালি ২৭০ থেকে ২৮০ এবং দেশি মুরগি ৫০০ থেকে ৫১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে মাছের ... |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | তেলাপিয়া মাঝারি সাইজের কেজি ১৮০, পাঙ্গাশ ১৬০, রুই এক-দেড় কেজি ওজনের ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় রুই ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ইলিশ ১২০০ থেকে ১৪০০ গ্রাম ওজনের বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৭০০ থেকে ৭৫০ টাকায়, ৪০০ থেকে ৪৫০ গ্রাম ওজনের ইলিশ ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।গত... |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | শিম কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ছোট আকারের বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০, গোল বেগুন কেজি ৮০, লম্বা বেগুন ৬০, দেশি শসা ৮০, চিচিঙ্গা ৫০, কচুমুখী ৫০, বরবটি ৮০, পটোল ৫০, লম্বা লাউ আকারভেদে ৫০ থেকে ৬০, চালকুমড়া ৪০ এবং ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা কমে ৮০ থেকে ১০০ টাক... |
চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে | আর ৫০ কেজির বস্তায় ১৫০ থেকে ২৫০ টাকার বেশি কমেছে। সবচেয়ে বেশি কমেছে ভারত থেকে আসা বেতি চালের দাম। এর প্রভাবে একই ধরনের দেশীয় অন্য চালের দামও কমেছে। দাম কমার কারণে বাজারে বিক্রি বেশির কথা থাকলেও উল্টো হয়েছে। হঠাৎ করেই বিক্রি কমেছে। ’ |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | এখন ইলিশের মৌসুম। বিক্রেতাদের হাঁকডাকে সরগরম চাঁদপুরের বড়স্টেশন বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইলিশের পাইকারি এই বাজারে ক্রেতার ভিড় বাড়তে থাকে। এখানকার ইলিশের বড় জোগান দক্ষিণের সাগর |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | তার সঙ্গে মিলছে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ। পুরো উপকূলীয় অঞ্চলেই এখন ইলিশ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ছে সাগরে। গত মাসে শুরু হওয়া ইলিশের এই মৌসুম শেষ হবে ডিসেম্বরে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | গত অর্থবছরে দেশে ইলিশ উৎপন্ন হয়েছে প্রায় ছয় লাখ টন। এ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা এখনো ঠিক হয়নি। ভোক্তা পর্যায়ে এখন প্রতি কেজি ইলিশের বাজারমূল্য গড়ে ৬০০ টাকা ধরলে ছয় লাখ টন ইলিশের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ হাজার কোটি টাকা। শুধু ইলিশ ধরার পেশায় নিয়োজিত আছেন প্রায় পাঁচ লাখ জেলে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | পরিবহন, বাজারজাত মিলে ধরলে আরো কয়েক লাখ মানুষ এর সঙ্গে যুক্ত।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) হিসাবে, একক প্রাকৃতিক পণ্য হিসেবে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান ইলিশের। জাতীয় অর্থনীতিতে বা জিডিপিতে মাছটির অবদান ১ শতাংশের মতো।২০২০-২১ অর্থবছরে দেশে মাছের মোট উৎপাদন ছিল ৪৬ লাখ ২১ হাজার টন |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | এর ১২.২৩ শতাংশ ছিল ইলিশ। বিশ্বের উৎপন্ন ইলিশের প্রায় ৭৫ শতাংশই বাংলাদেশে হচ্ছে। মিয়ানমারে ১৫ শতাংশ, ভারতে ৫ এবং অন্যান্য দেশে ৫ শতাংশ ইলিশ মাছ উৎপন্ন হচ্ছে।সম্প্রতি এই মাছটির ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদও পেয়েছে বাংলাদেশ |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতির অন্যতম বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে ইলিশ।মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ কালের কণ্ঠকে বলেন, ইলিশকে শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বা অর্থনৈতিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। লোকজ আচার ও সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে ইলিশকে সুরক্ষা ও পরবর্তী প্রজন্মের... |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | চাঁদপুরে সম্রাট বেপারী নামের একজন মাছ ব্যবসায়ী কালের কণ্ঠকে জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ধরা দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।নোয়াখালীর দক্ষিণ হাতিয়া থেকে ইলিশের চালান নিয়ে আসা আলমগীর হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা গভীর সাগরে যেতে পারছেন। তাঁদের জালে ঝাঁ... |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | সাগরে সম্প্রতি সৃষ্টি হওয়া নিম্নচাপের পর থেকে বেশ বড় ইলিশও পাওয়া যাচ্ছে। জেলেরা খুব খুশি। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছ ঘাটে জেলে মো. শাহাবুদ্দিন বলেন, গত ১৫ বছরেও এত বড় ইলিশ দেখা যায়নি মেঘনা নদীতে। এ বছর নদীতে মাছ কম থাকলেও মাঝেমধ্যে জালে আড়াই থেকে তিন কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ কালের কণ্ঠকে জানান, সাগরে প্রচুর বড় বড় ইলিশ ধরা পড়ছে। এ মাছের কিছু কিছু মাঝেমধ্যে মেঘনা-তেঁতুলিয়া নদীতেও দেখা যায়। তবে সংখ্যায় কম। মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ ধরা না পড়ার কারণ অনাবৃষ্টি ও নদীর গভীরতা কমে যাওয়া বলে মনে করছেন তিনি |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | তাঁর মতে, সাগর মোহনায় ডুবোচরের কারণে মাছ নদীতে আসতে পারছে না। নদী থেকে অবৈধ জাল অপসারণে মৎস্য বিভাগ অভিযান চালাচ্ছে। এরই মধ্যে অনেক অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।মোকামে দাম কমেছেচাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক কালের কণ্ঠকে জানান, বাজারে ইলিশের চাহিদা রয়েছে, সরবরাহও ভালো |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | গত মঙ্গলবার চাঁদপুরের বড়স্টেশনের পাইকারি বাজারে আকারভেদে ইলিশের মণ ছিল ২৪ থেকে ৬৪ হাজার টাকা, যা গত সপ্তাহের চেয়ে চার থেকে ছয় হাজার টাকা কম।পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, এক কেজির বেশি ওজনের ইলিশের প্রতি মণ বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ হাজার টাকা। ৭০০ থেকে ৯০০... |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | সৈয়দ আরিফ আজাদ বলেন, ইলিশ মাছ ধরায় যে পাঁচ লাখ জেলে পরিবার নিয়োজিত আছে, তাদের আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। দাদন কিংবা মহাজনদের কাছে নিষ্পেশিত হওয়া থেকে রক্ষা করতে হবে। মাছ ধরা বন্ধের সময়ে জেলেদের সুরক্ষায় আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। মাছের উৎপাদন বাড়াতে নদীকেন্দ্রিক যে সুব্যবস্থা থাকা প্রয়োজন, সেটিও নিশ্চিত করতে হবে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | ইলিশ উৎপাদনে বাধা ও বিচরণক্ষেত্র বদলদুই দশক আগেও দেশের মাত্র ২৪টি উপজেলার নদীতে ইলিশের বিচরণ ছিল। বর্তমানে ১২৫টি উপজেলার নদীতে ইলিশ পাওয়া যায়। কিন্তু সাগর মোহনায় নদীতে জেগে ওঠা চর ইলিশের পথ আটকে দিচ্ছে। আবার ইলিশের ছয়টি অভয়াশ্রমের আশপাশে গড়ে উঠছে নানা অবকাঠামো |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | এতে ইলিশের বিচরণক্ষেত্রও বদল হচ্ছে।সামুদ্রিক মাছ ইলিশ ডিম পাড়ার ক্ষেত্র হিসেবে বেছে নিত বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীগুলোকে। একসময় ইলিশের প্রজননের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান ছিল দেশের নদীগুলোর উজান অংশ। সাম্প্রতিক সময়ে এ প্রজননক্ষেত্র পরিবর্তন হয়ে নেমে এসেছে ভাটির দিকে; বিশেষ করে হাতিয়া ও সন্দ্বীপ অঞ্চলে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | উজানের অনিরাপত্তাই মাছটির প্রজননক্ষেত্র পরিবর্তনের প্রধান কারণ।এ ছাড়া সাগরের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় ইলিশ নদীতে আসতে দেরি হচ্ছে। বৃষ্টিও কম হয়েছে এবার। বৃষ্টি ও তাপমাত্রার এ ধরনের আচরণে ইলিশের পেটে ডিম আসার সময় পিছিয়ে গেছে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | ইলিশের জীবনচক্রে পরিবর্তন এসেছে।ইলিশের আকারেও পরিবর্তন আসছে। এ অবস্থায় মাছটির প্রজননস্থল ও অভয়াশ্রমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উৎপাদন কমতে পারে।চাঁদপুর, বরিশাল ও শরীয়তপুর জেলার সীমানাসংলগ্ন মেঘনায় কয়েক বছর ধরে প্রত্যাশার চেয়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | পাশাপাশি বিদ্যমান অভয়াশ্রমগুলোর আশপাশের শাখা নদীতেও মাছ পাওয়ার হার বেড়েছে। পদ্মায় ইলিশের বিচরণ বেড়েছে। একইভাবে যমুনার বিভিন্ন স্থানেও এখন ইলিশের বিচরণ বাড়ছে। এ বিচরণক্ষেত্রগুলোর আরো বেশি সুরক্ষা দেওয়া গেলে মাছের উৎপাদন অনেকখানিই বাড়বে |
বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে | উৎপাদন বাড়ানো সম্ভববাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘জাটকা ও ইলিশের প্রাচুর্যতা ও বিচরণক্ষেত্র রক্ষা এবং জেলেদের বিকল্প আয়ের উপায় নির্ধারণ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, প্রজনন মৌসুমে প্রায় দেড় কোটির বেশি মা মাছ ধরা হয়। আর প্রতিবছর দেশের নদীগুলো থেকে ৩৫ কোটির বেশি জাটকা মাছ ধরা হয়। এসব জাটকা ইলিশের স্বাভাবিক ব... |
লঞ্চের ভাড়া কমল ১৫ পয়সা, সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা | জ্বালানি তেলের দাম কমায় নৌযানের যাত্রী ভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে তিন টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২.৮৫ টাকা করা হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৬০ টাকা থেকে কমিয়ে ২.৪৫ টাকা করা হয়েছে। আর জনপ্রতি যা... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.