title stringlengths 9 97 | content stringlengths 48 3.94k |
|---|---|
নেতাকর্মীদের ফখরুল বললেন, ‘এবার জীবন-মরণ লড়াই’ | বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শাওনের বড় ভাইকে দিয়ে জোর করে বন্দুকের ভয় দেখিয়ে তারা একটা মিথ্যা মামলা দায়ের করিয়েছে। আমি হুঁশিয়ার করতে চাই, যারা এ ধরনের মিথ্যা মামলা করাবেন, যারা এভাবে গুলি করে আমাদের নেতাকর্মীদের হত্যা করবেন, গণতন্ত্রের নেতাকর্মীদের হত্যা করবেন তাদের প্রত্যেকের সব হিসাব কড়ায়-গণ্ডায় নেওয়া হবে।বিএনপি মহাসচ... |
সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী | বিশ্বজুড়ে যে সংকট দেখা দিয়েছে, বাংলাদেশ সরকার এই সংকট দ্রুতই কাটিয়ে উঠবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সাধারণ সভায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, 'সাংবাদিকরা কখনও নীরব থাকতে পারেন না, এটা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদ... |
সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী | কালের পরিক্রমার এ পেশা আজকে ভালো জায়গায় এসেছে। সাংবাদিকতার ওপর ভিত্তি করে গণতন্ত্র এগিয়ে যায়, আবার মুখ পুড়ে পড়ে। তাই সাংবাদিকতা করার ক্ষেত্রে আমাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। 'তিনি বলেন, 'এক সময় সাংবাদিকদের ওপরে অনেক নির্যাতন ও জুলুম হয়েছে |
সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী | কিন্তু এখন সেটি নেই। বর্তমান সরকার এ বিষয়ে খুবই সচেতন। একই সঙ্গে এখন যেহেতু কোনো প্রতিশোধের রাজনীতি নেই। গ্রেনেড হামলা, জঙ্গিবাদ নেই সুতরাং সাংবাদিকদের জীবন যে ঝুঁকির মধ্যে ছিল সেটি কিন্তু এখন আর নেই |
সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী | 'তিনি আরো বলেন, 'আমরা যে যেই আদর্শের থাকি না কেন, আমাদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজম্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 'সাংবাদিক রাহুল রাহার সভাপ... |
কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরো দুজনের মৃত্যু | ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধের ঘটনায় আরো দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো বেগম (৬০) ও তার নাতি শাহাদাত (২০)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বেগমের মৃত্যু হয়। তাঁর শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছিল |
কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরো দুজনের মৃত্যু | এ দিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর নাতি শাহাদাতের মৃত্যু হয়। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন |
কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরো দুজনের মৃত্যু | ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।মৃতের বন্ধু ও প্রতিবেশী ইমন জানান, মৃত শাহাদাতের বাবার নাম আব্দুর রশিদ। মা ছালমা বেগম সৌদিপ্রবাসী |
কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরো দুজনের মৃত্যু | দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। মৃত শাহাদাত বকশীবাজারস্থ বোরহান উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার ছোট ভাই ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন মৃতের বন্ধু ইমন। এর আগে তার খালাতো বোন আট বছরের শিশু মরিম মারা যায়। শাহাদাত ও তার নানির মৃত্যুর সংবাদ শুনে সৌদি আরব থেকে রওনা দিয়েছেন তার মা ছাল... |
বঙ্গভবন-গণভবনে গিয়ে আর বিস্কুট খাব না : ফারুক | বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলে দয়া করে পদত্যাগ করুন। এমন একজনের কাছে ক্ষমতা দিন যিনি সাহাবুদ্দিন সাহেব হবেন। আমরা আর বঙ্গভবনে ও গণভবনে বিস্কুট খাব না। এবারের নির্বাচন কিন্তু ২০১৪ বা ২০১৮ সালের মতো হবে না |
বঙ্গভবন-গণভবনে গিয়ে আর বিস্কুট খাব না : ফারুক | আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফারুক বলেন, শহীদ জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন। তাকে কারা হত্যা করেছে? কার ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে? বিএনপি ক্ষমতায় এলে কমিশন গঠন... |
বঙ্গভবন-গণভবনে গিয়ে আর বিস্কুট খাব না : ফারুক | তিনি আরো বলেন, শেখ হাসিনাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ জিয়াউর রহমান দিয়েছেন। যিনি এ সুযোগ দিয়েছেন, তার স্ত্রীকে নিয়ে যা বলেন তা বলতে গেলে লজ্জা লাগে। মানুষ ভালোভাবে নেয়নি। আপনিই তো আবার চায়ের দাওয়াত দেন |
বঙ্গভবন-গণভবনে গিয়ে আর বিস্কুট খাব না : ফারুক | সেই আপনার শাসনামলে কীভাবে এসব ঘটছে। আপনার কথা তো বিএনপির বিরুদ্ধে হতে পারে না। আপনার কথা হবে সবার জন্য।কৃষকদলের কেন্দ্রীয় নেতা ও গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাস... |
যুগপৎ গণআন্দোলন গড়ে তুলতে হবে : ডা. তাহের | জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'বর্তমান সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। জামায়াত, বিএনপিসহ গণতন্ত্রকামী ডান-বাম, জোট সকলকে সাথে নিয়ে যুগপৎ দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে সঠ... |
যুগপৎ গণআন্দোলন গড়ে তুলতে হবে : ডা. তাহের | 'আজ শুক্রবার জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন... |
যুগপৎ গণআন্দোলন গড়ে তুলতে হবে : ডা. তাহের | ডা. তাহের বলেন, 'দুনিয়াব্যাপী জুলুম-নিপীড়নের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম চলছে। এই সংগ্রামের জন্য সব সময় একদল ডেডিকেটেড, একনিষ্ঠ ও ত্যাগী মানুষের প্রয়োজন। 'তিনি আরো বলেন, 'প্রত্যেক সদস্যদের মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। জাতি-ধর্ম-নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে |
যুগপৎ গণআন্দোলন গড়ে তুলতে হবে : ডা. তাহের | 'নূরুল ইসলাম বুলবুল বলেন, 'দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট, হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের রাজনীতি অচল করে দিয়ে, মানুষের ভোটাধিকারকে পদদলিত করে বর্তমান সরকার ক্ষম... |
যুগপৎ গণআন্দোলন গড়ে তুলতে হবে : ডা. তাহের | দেশকে বিরোধীদলশূন্য করতে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে। ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। 'তিনি বলেন, 'বর্তমান নির্বাচন কমিশন তারই তল্পিবাহক হিসেবে কাজ করছে। এইভাবে চলতে দেওয়া যায় না |
যুগপৎ গণআন্দোলন গড়ে তুলতে হবে : ডা. তাহের | তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তির জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের পছন্দের সরকার যেন ক্ষমতায় আসতে পারে, দেশে যেন রাজনীতির সুস্থ ধারা গড়ে উঠতে পারে, জনগণের দাবি পূরণে ঐতিহাসিক ভূমিকা পালনে সকলকে এগিয়ে আসতে হবে। এর মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার যতই শক্তিশালী হোক না কেন, ... |
অতিরিক্ত ভাড়া আদায় ১৬ বাসকে জরিমানা | অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১৬টি বাসকে ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে ১৪ জায়গায় ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমন জরিমানা করা হয়।এ ছাড়া 'রুটভায়োলেশন' বা রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন, ওয়েব... |
গার্ডার দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদন জমা, সিদ্ধান্ত কাল | রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিড (বিআরটি) প্রকল্পে গার্ডার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিবেদন বুঝে পান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তবে প্রতিবেদন এখনো বিশ্লেষণ করতে পারেনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রতিবেদন বি... |
গার্ডার দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদন জমা, সিদ্ধান্ত কাল | তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির প্রধান নীলিমা আখতার কালের কণ্ঠকে কিছু বলতে রাজি হননি। তবে কমিটি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।সূত্র বলছে, চীনের ঠিকাদার গেঝুবা গ্রুপ কম্পানি লিমিটেডের কাজে অবহেলা ছিল। ছুটির দিনে প্রত... |
গার্ডার দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদন জমা, সিদ্ধান্ত কাল | তদন্তে কারাবন্দি ক্রেন অপারেটর আল আমিন হোসেন হৃদয়সহ প্রায় ২০ জনের জবানবন্দি রয়েছে। একই সঙ্গে চীনের ১০ নাগরিকেরও জবানবন্দি নেওয়া হয়েছে।ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী গতকাল কালের কণ্ঠকে বলেন, 'আমি বৃহস্পতিবার রাতেই তদন্ত প্রতিবেদন... |
গার্ডার দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদন জমা, সিদ্ধান্ত কাল | কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত আমার একার না। রবিবার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 'উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে উত্তরায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হন। তবে গাড়িতে থাকা নবদম... |
গণজোয়ারে খুনি সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ : প্রিন্স | আন্দোলনে পুলিশের গুলি, হত্যা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন- গুলি, হত্যা, নির্যাতনের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীসহ সরকারকেই বহন করতে হবে।তিনি আজ দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ... |
গণজোয়ারে খুনি সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ : প্রিন্স | প্রধান বক্তা ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফখরউদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, ব্যারিস্টার আবুল হোসেন, ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু বক্তব্য দেন।সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, 'গুলি চালিয়ে ভয় দে... |
গণজোয়ারে খুনি সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ : প্রিন্স | আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে খুনি সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনকে যারা রক্তস্নাত করেছে, তাদের বিচার হবে। 'তিনি দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, 'বেগম খালেদা জিয়াকে দয়া দেখানোর প্রয়োজন নাই |
গণজোয়ারে খুনি সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ : প্রিন্স | ভ্যানিটি ব্যাগ থেকে বন্দি গণতন্ত্র, আইনের শাসন, রাজনীতি মুক্ত করে দিন, বেগম খালেদা জিয়ার মুক্তি সুনিশ্চিত হবে। 'অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বলেন, '৪৪ বছরে বিএনপি জনগণের আস্থা, ভালোবাসা, সমর্থনে গণমানুষের প্রিয় দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপি, শহীদ জিয়া, খালেদা খালেদা জিয়া, তারেক রহমানের রাজনৈতিক ও সামা... |
গণজোয়ারে খুনি সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ : প্রিন্স | রাজনৈতিক প্রতিহিংসায় তারা দেশ গঠনে বিএনপির অবদান, এমনকি মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার সর্বজনস্বীকৃত গৌরবজনক অবদানও অস্বীকার করছে। 'ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, 'বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমায়েশি রায় দিয়ে রাজনীতি, এমনকি দুনিয়া থেকেও মাইনাস করতে চাচ্ছে। 'তিনি বলেন, 'মন্ত্রী-নেতাদের মিথ্য... |
গণজোয়ারে খুনি সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ : প্রিন্স | এটা রাজনীতির নির্মম পরিহাস মাত্র। 'সম্মেলনে ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে প্রতি ওয়ার্ড থেকে শীর্ষ ৫ নেতার সুপারিশে তথা ৪৫ জন কাউন্সিলরের ভোটে সর্বসম্মতিক্রমে আলেক চান দেওয়ানকে সভাপতি ও মোশাররফ হোসেন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।এ ছাড়া পুলিশের গুলিতে নিহত নারায়ণগঞ্জ জেলা যুবদল কর্মী মো. শাওনের গা... |
'আন্তর্জাতিক রুমি সম্মেলন' শুরু আগামীকাল | বাংলাদেশ, ভারত, ইরান, তুরস্কসহ সাতটি দেশের শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক রুমি সম্মেলন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে শনিবার থেকে তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হতে যাচ্ছে। তিনদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দুদি... |
'আন্তর্জাতিক রুমি সম্মেলন' শুরু আগামীকাল | সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩-৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক রুমি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টিএসসি মিলনায়তনে ৪ সেপ্টেম্বর সম্মেলনের ঢাকা পর্বের সমাপনী অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইরান, তুরস্ক, সিরিয়া, উজবেকিস্তান ও আফগানিস্তানের ... |
২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল এক জনের, শনাক্ত ২১৪ | দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৬ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২১৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জনে |
২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল এক জনের, শনাক্ত ২১৪ | আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার পাঁচ দশমিক ৬৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন |
২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল এক জনের, শনাক্ত ২১৪ | এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৭৮৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৭৬৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৪৪৭টি।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিব... |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রকে একটি বিতর্ক, ন্যায় এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে চান। ন্যায়, জ্ঞান এবং যুক্তিভিত্তিক সমাজ গঠন করতে হলে সমাজে বিতর্ক থাকতে হয়। বিতর্ক না থাকলে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজব্যবস্থা গঠন সহজ হয়... |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সারা দেশ থেকে ১০৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভা... |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ টেলিভিশন অনেক দিন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেনি। প্রধানমন্ত্রী আমাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর জিজ্ঞেস করলাম, কেন বিতর্ক প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হলো। তখন আমাকে টেলিভিশনের কর্মকর্তারা বললেন, সরকারেরও অনেক সমালোচনা হয়, সে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বললাম, সমালোচনা ... |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | সরকারেরও সমালোচনা হতে হবে।তিনি বলেন, সমালোচনাবিহীন সমাজ হতে পারে না। সমাজে সমালোচনা থাকতে হবে, দায়িত্বে যারা থাকবে তাদের সমালোচনা অবশ্যই হবে। দায়িত্বে না থাকলে তো সমালোচনা নাই |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | বিতর্ক হতে হবে, তাহলেই সমাজ এগিয়ে যাবে। তখন আমি সিদ্ধান্ত দিলাম বিটিভির দুটি কেন্দ্রে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার।আজকের ফাইনাল রাউন্ডের বিষয় ছিল ‘শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাই বেশি। ’ এ রকম একটা বিষয়কে পছন্দ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ ... |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | বাস্তবিক অর্থে সমগ্র বিশ্বব্যাপী মানুষ প্রচণ্ডভাবে যান্ত্রিক হয়ে যাচ্ছে। যন্ত্রের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষও যন্ত্রের মতো জড় পদার্থ হয়ে যাচ্ছে এবং সেটির সঙ্গে নৈতিকতা এবং মানবিকতাও লোপ পাচ্ছে। এটি সমগ্র বিশ্বব্যাপী একটি সমস্যা। মানবজাতিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এই সমস্যা থেকে উত্তরণ প্রয়োজন |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | তিনি বলেন, মানুষ যদি যন্ত্রের মতো জড় পদার্থ হয়ে যায়, নৈতিকতা এবং মানবিকতা হারিয়ে যায়, তাহলে তো মানুষ আর মানুষ থাকে না। এই ক্ষেত্রে এখানে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান দুটিরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারো চেয়ে কারো ভূমিকা কম নয়।বিজয়ী এবং রানার-আপ দুই দলকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি নিজেও স্কুল ... |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | তিনি বলেন, এই বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে স্কুল, দ্বিতীয় রাউন্ডে কলেজ, তৃতীয় রাউন্ডে স্নাতক ও স্নাতকোত্তর বিতর্ক প্রতিযোগীরা অংশ নেন। সুদূর রংপুর থেকেও দল এসেছে। শূন্য দশমিক ৬৬ পয়েন্টের ব্যবধানে একটি দল বিজয়ী হয়েছে। কিন্তু আমি মনে করি, দুটি দলই বিজয়ী হয়েছে |
ছাত্রাবস্থায় আমিও বিতর্ক করেছি, কখনো তৃতীয় হইনি : তথ্যমন্ত্রী | কারণ হচ্ছে ০ দশমিক ৬৬ কোনো ব্যবধান নয়।অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ী দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রানার-আপ দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রতিযোগীদের হাতে ট্রফি ও সম্মাননার চেক তুলে দেন মন্ত্রী। পরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, ... |
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ : পরশ | দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।আজ শুক্রবার সকাল ১০টায় ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ... |
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ : পরশ | এটাই তাদের চরিত্র। 'তিনি আরো বলেন, '১৯৭৫-পরবর্তী সময়ে আমরা যারা এই প্রজন্ম বড় হয়েছি, পাঠ্যপুস্তকসহ রাজপথেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারি নাই। ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের প্রকৃত ইতিহাস ফিরে এসে... |
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ : পরশ | উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি তাদের মিথ্যাচার শুরু করেছে। তিন-চার বছর ধরে আপনাদের খবর নেই, এসিরুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। আর নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন |
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ : পরশ | এ কারণেই এ দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না। 'তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, 'আজ থেকে আমরা মাঠেই থাকব, মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। বিদেশে থেকে (তারেক রহমান) আপনাদের বিপথগামী করছে, জনগণকে বিভ্রান্ত করছে। সে যদি (তারেক রহমান) এতই বড়... |
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ : পরশ | 'তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন বিএনপি-জামায়াত যেন সেটা ধ্বংস করতে না পারে। যদি বিএনপি-জামায়াত এ দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আ... |
প্রয়োজনে ভারত থেকে টমেটো আমদানি বন্ধ রাখা হবে : কৃষিসচিব | গ্রীষ্মকালীন টমেটো চাষের সম্প্রসারণের জন্য কৃষকদের বীজ, সারসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। তিনি বলেন, টমেটোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনে ভরা মৌসুমে ভারত থেকে আমদানি বন্ধ রাখা হবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।আজ শুক্রবার সাতক্ষীরার কল... |
প্রয়োজনে ভারত থেকে টমেটো আমদানি বন্ধ রাখা হবে : কৃষিসচিব | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ অনুষ্ঠানের আয়োজন করে।মাঠ দিবসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন। বারির মহাপরিচালক দেবাশীষ সরকারের সভাপতিত্বে বারির পরিচালক অপূর্ব কান্তি চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পর... |
প্রয়োজনে ভারত থেকে টমেটো আমদানি বন্ধ রাখা হবে : কৃষিসচিব | বাজারজাতে সমস্যা, ন্যায্যমূল্য না পাওয়া, কোল্ড স্টোরেজ না থাকাসহ অনেক সমস্যার কথা কৃষকেরা এ সময় জানান।এ বিষয়ে কৃষিসচিব বলেন, বাটরা গ্রামে একটি বিপণন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া শিগগিরই মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে, যেখানে টমেটোর পাশাপাশি সবজি, আলু প্রভৃতি সংরক্ষণ করা যাবে। এ... |
ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল ইসলাম | ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানীতে জোনভিত্তিক পানির দাম নির্ধারণ করে বস্তিতে বসবাসরত নিম্নআয়ের মানুষকে কম দামে পানি দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।আজ শুক্রবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে ... |
ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল ইসলাম | গরিব মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করে সেই টাকা দিয়ে ধনীদের ভর্তুকি দেওয়া নৈতিকভাবে কতটা সমর্থনযোগ্য প্রশ্ন তোলেন মন্ত্রী। গুলশান-বনানীতে বসবাসকারীরা যে হারে পানির বিল দেন বস্তিতে থাকা অথবা যাত্রাবাড়ীতে থাকা মানুষ কেন সমান পানির মূল্য পরিশোধ করবে।এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ঢাকায় জোনভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো ... |
ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল ইসলাম | নিম্নআয়ের মানুষ বসবাসরত এলাকায় পানির দাম অপেক্ষাকৃত কম থাকবে। তবে ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না। ' শুধু পানি নয় হোল্ডিং ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের মূল্য জোনভিত্তিক নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।মন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর অন্যান্য দেশের তুলনা... |
ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল ইসলাম | এ কথা অস্বীকার করার সুযোগ নেই। করোনা মহাসংকটের পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। জ্বালানির দাম বাড়ায় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে, যে কারণে মানুষ অসুবিধায়ই আছে |
ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল ইসলাম | সরকার এটা অস্বীকার করছে না। বরং মানুষকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সরকার তার সবই করছে।তিনি আরো বলেন, ইউরোপসহ পৃথিবীর অনেক দেশ বর্তমানে খারাপ অবস্থায় আছে। এটা না বলে সরকারের ব্যর্থতার কারণে শুধু যদি বাংলাদেশের মানুষ খারাপ আছে এটা বলা কতটা যৌক্তিক |
ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল ইসলাম | এটা বলে কী মানুষের ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে না।মো. তাজুল ইসলাম বলেন, অনেক পরিশ্রমের ফলে ড্যাপ গেজেট প্রকাশ হয়েছে। এখন বাস্তবায়ন করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন |
ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল ইসলাম | ঢাকাকে বাসযোগ্য, আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে অনেক দেশের তুলনায় আমরা সফল উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই সফলতা অর্জিত হয়েছে।সিটি রিপোর্টার্স ফোরামের সভাপতি আদিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উ... |
শাওনের মাকে সান্ত্বনা দিয়ে ফখরুল বললেন, ‘আল্লাহ বিচার করবেন’ | নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল নেতা শাওন প্রধানের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করে শাওনকে হত্যা করেছে দাবি করে তিনি বলেন, শাওন যুবদলের প্রমাণিত ও পরীক্ষিত একজন সক্রিয় কর্মী। এ সময় নিহতের পরিবারকে ধৈর্য ধরার... |
শাওনের মাকে সান্ত্বনা দিয়ে ফখরুল বললেন, ‘আল্লাহ বিচার করবেন’ | ফখরুল বলেন, সে যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে শাওন হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।তিনি অভিযোগ করে বলেন, কী অমানবিক, কী হৃদয়বিদারক! শাওনের লাশটিও সরকার তার পরিবারের কাছে হস্তান্তর করে ... |
শাওনের মাকে সান্ত্বনা দিয়ে ফখরুল বললেন, ‘আল্লাহ বিচার করবেন’ | রাত ২টার সময় পুলিশ পাহারায় তার লাশ নিয়ে গিয়ে সেখানে দাফন করেছে। তার দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও তার বন্ধুদের কাউকে সেই জানাজায় অংশ নিতে দেয়নি।দুপুর ১২টায় নিহত শাওনের বাড়িতে গিয়ে উপস্থিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালামসহ... |
শাওনের রক্ত বিএনপির আন্দোলন বেগবান করবে : ফখরুল | গায়েবানা জানাজার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে যুবদল নেতা রাজা আহমেদ শাওনকে স্মরণ করেছে বিএনপি। আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাওনের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে ভোলায় নুরে আলম ও আব... |
শাওনের রক্ত বিএনপির আন্দোলন বেগবান করবে : ফখরুল | বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে সারা দেশে অসংখ্য জায়গায় একইভাবে সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে।মির্জা ফখরুল বলেন, শাওনের এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। তার আত্মত্যাগ আমাদের আরো শক্তিশালী করবে। গণতন্ত্রের মুক্তির জন্য যে সংগ্রাম শুরু করেছি, যে লড়াই আমরা শুরু করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক... |
শাওনের রক্ত বিএনপির আন্দোলন বেগবান করবে : ফখরুল | আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের দেশের সমগ্র জনগণকে সম্পৃক্ত করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ।তিনি বলেন, শাওনকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তার শোককে আমরা শক্তিতে রূপান্তিত করব এবং সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা ওদের পরাজিত করব। আসুন, আমরা শাওনের আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ তা‘লা ... |
শাওনের রক্ত বিএনপির আন্দোলন বেগবান করবে : ফখরুল | তিনি অভিযোগ করে বলেন, সকালে শাওনের বাসায় গেলাম। তার মায়ের সঙ্গে দেখা করেছি, তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। সে (শাওন) একটি ওয়েলডিং কারখানাতে ওয়েলডিংয়ের কাজ করত এবং যুবদলের সক্রিয় কর্মী ছিল। কী অমানবিক, কী হৃদয় বিদারক |
শাওনের রক্ত বিএনপির আন্দোলন বেগবান করবে : ফখরুল | শাওনের লাশটিও সরকার তার পরিবারের কাছে হস্তান্তর করে নাই। রাত ২টার সময়ে পুলিশ পাহারায় তার লাশ নিয়ে গিয়ে সেখানে দাফন করেছে। তার দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও তার বন্ধুদের কাউকে সেই জানাজায় অংশ নিতে দেয়নি।বিএনপি মহাসচিব বলেন, এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্য দিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করত... |
শাওনের রক্ত বিএনপির আন্দোলন বেগবান করবে : ফখরুল | বিশেষ করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপিকে তারা নির্মূল করতে চায়।নয়া পল্টনের গায়েবানা জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁই... |
বাংলা-বাঙালির পক্ষে ইব্রাহিম খালেদ ছিলেন আপসহীন : আতিউর রহমান | বাংলা ও বাঙালির পক্ষে ইব্রাহিম খালেদ ছিলেন আপসহীন। শিশু-কিশোরদের মন ও মননশীলতার চর্চায়, তাদের সুপ্ত প্রতিভার বিকাশসাধনে তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন। আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছিলেন সোচ্চার। প্রয়াত অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ স্মরণে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ... |
বাংলা-বাঙালির পক্ষে ইব্রাহিম খালেদ ছিলেন আপসহীন : আতিউর রহমান | আজ শুক্রবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা সম্পাদিত 'খোন্দকার ইব্রাহিম খালেদ স্মারকগ্রন্থ' প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আসমা আব্বাসী, পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি রওশন আরা ফির... |
বাংলা-বাঙালির পক্ষে ইব্রাহিম খালেদ ছিলেন আপসহীন : আতিউর রহমান | ব্যাংকিং খাতের সুষ্ঠু বিকাশে তিনি যে ভূমিকা রেখেছেন তা এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 'বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদের সততা ও সাহসের প্রশংসা করে আতিউর রহমান আরো বলেন, ' প্রজ্ঞা-সততা-সাহস তাঁকে সমাজে এক বিশেষ উচ্চতর আসনে আসীন করেছে। সমাজে সর্বত্র সুশাসনের জন্য লড়াই করেছেন তিনি। ইব... |
বাংলা-বাঙালির পক্ষে ইব্রাহিম খালেদ ছিলেন আপসহীন : আতিউর রহমান | 'কচি-কাঁচা ভবনে আয়োজিত গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে আসমা আব্বাসী বলেন, 'রোকনুজ্জামান খান দাদাভাইয়ের তিরোধানের পর কচি-কাঁচা পরিচালনার দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। কচি-কাঁচার মেলা ছিল আত্মার অবিচ্ছেদ্য অংশ। 'উল্লেখ্য, গত বছর ২৪ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অব... |
আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে : কাদের | আন্দোলনের নামে সহিংসতার উপাদান যুক্ত হলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে।ওবায়দুল কাদের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উ... |
আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে : কাদের | বিএনপির এখন যারা কর্মী নেই, তারা দুর্বৃত্ত হয়ে গেছে - তাদের বিরুদ্ধে মামলা আছে। যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদেরকে যদি এসব অপরাধের জন্য পুলিশ ধরে তাহলে কি পুলিশের অপরাধ? প্রশ্ন ওবায়দুল কাদেরের।খারাপ কাজ ও অপরাধ যারা করবে তারা আওয়ামী লীগের হলেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে অপরাধ করবে... |
টেকসই শান্তি ও উন্নয়ন প্রচেষ্টায় অবদান রাখবে বাংলাদেশ | জাতিসংঘ পুলিশের গর্বিত সদস্য হিসেবে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য এর যেকোনো উদ্যোগে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কের জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই প্রতিশ্রুতির কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।জাতিসংঘ সদরদপ্তরের সাধার... |
টেকসই শান্তি ও উন্নয়ন প্রচেষ্টায় অবদান রাখবে বাংলাদেশ | এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।এদিকে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী স্থায়ী মিশনে ইউএন উইমেন এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অনিতা ভাটিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ড... |
পূজায় তিন দিনের সরকারি ছুটিসহ চার দাবি হিন্দু মহাজোটের | আসন্ন দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ও সার্বিক নিরাপত্তা জোরদারসহ চার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সং... |
পূজায় তিন দিনের সরকারি ছুটিসহ চার দাবি হিন্দু মহাজোটের | প্রত্যেকটি পূজা মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন পর্যন্ত নিরাপত্তা জোরদান করা। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করা।বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে যদি ১ নম্বর দাবি পূরণসহ অন্যান্য বিষয়ে শিগগির সুস্... |
পূজায় তিন দিনের সরকারি ছুটিসহ চার দাবি হিন্দু মহাজোটের | তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব (দুর্গাপূজা) শুরু হতে যাচ্ছে। দুর্গাপূজার মূল তিনটি দিন সপ্তমী, অষ্টমী ও নবমী। কিন্তু দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার। কারণ পাঁচ দিনের দুর্গাপূজায় মাত্র এক দিন সরকারি ছুটি |
পূজায় তিন দিনের সরকারি ছুটিসহ চার দাবি হিন্দু মহাজোটের | যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকে দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারেন না। তাই আমরা তিন দিনের সরকারি ছুটি চাই।এ ছাড়া ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজা বানানোর সময় ভাঙচুর করা হয়েছে। গত বছরও বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা করা হয়েছে |
পূজায় তিন দিনের সরকারি ছুটিসহ চার দাবি হিন্দু মহাজোটের | তাই আমরা আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করছি। তাই পূজা শুরুর ১০ দিন আগ থেকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন যদি সবার জন্য সমান প্রয়োগ না হয়, তাহলে অবিলম্বে এ আইন বাতিল করতে হবে। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠ... |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | আগামী দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের দাবি দীর্ঘ দিনের। এর প্রয়োজনীয়তাও রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে। ’মন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।তিনি বলেন, বিজ্ঞ আইনজীবীরা সমাজ ও রাষ্ট্র গঠনে এবং সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে। আইনজীবীরা হ... |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | সে কারণে তাদের পক্ষে রাজনীতি করা সহজ।চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান বক্তার বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সম্মানিত অতিথি বাং... |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | তাঁর বাবাও চাইতেন তিনি আইনজীবী হোন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যারা পড়েছেন তারা জানেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করার কারণে তিনি আইনজীবী হতে পারেন নি।তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বড় বড় রাজনীতিবিদদের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় ভারতবর্ষের মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু আইনজীবী ছিলেন |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও আইনজীবী ছিলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আইনজীবী পেশাটা রাজনীতির জন্য সহায়ক। আমাদের দেশের প্রথম যে পার্লামেন্ট, ‘৭০-এর নির্বাচনের যে পার্লামেন্ট এবং দেশ স্বাধীন হবার আগে পূর্ব পাকিস্তানের যে আইনসভা ছিল, ভারতবর্ষের বাংলার যে আইনসভা ছিল সেদিকে যদি তাকাই, সেখানে ম... |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | আমাদের মন্ত্রিসভায়ও পেশাগত দিক দিয়ে এখনো সবচেয়ে বেশি হচ্ছেন আইনজীবী। কারণ আইনজীবীরা হচ্ছেন সমাজের স্বাভাবিক নেতা। সে কারণে তাদের পক্ষে রাজনীতি করা সহজ। ’হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বার এসোসিয়েশনের অনেক সদস্য ইতিহাসের বাঁকে বাঁকে ভূমিকা রেখেছেন |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | সেই বিবেচনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের জেলা বার গুলোর মধ্যে সর্বোচ্চ বার। বারের সদস্য সংখ্যা বেশি হলেই সেটি সবচেয়ে সমৃদ্ধ বার হয় না। তবে যদি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অতীত সদস্যদের কথা চিন্তা করেন, এই দেশের স্বাধিকার আদায়ের সংগ্রাম। দেশ বিভাগের আগে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদে... |
দুই-এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী | তিনি বলেন, অনেক বিজ্ঞ আইনজীবীরা এই সমিতির সদস্য ছিলেন। এখনো অনেক সদস্য আছেন যারা অনেক জ্ঞান রাখেন। সেই বিবেচনায় চট্টগ্রাম বার এসোসিয়েশন বাংলাদেশের যত জেলা বার আছে সবচেয়ে বেশি সমৃদ্ধ বলে আমি মনে করি। বিজ্ঞ আইনজীবীরা সমাজ ও রাষ্ট্র গঠনে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারেন। যেভাবে চট্টগ্রাম ব... |
গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন | পুলিশের সঙ্গে বৃহস্পতিবারের নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী মো. শাওনের দাফন সম্পন্ন হয়েছে। গভীর রাতে আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনেকটা গোপনীয়তার মধ্যে শাওনের লাশ দাফন হয়।নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ১১টার দিকে শাওনের মরদেহ বহনকারী অ্যাম্... |
গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন | শাওনের লাশ দেখে কান্নায় আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা।ফতুল্লা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীসহ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাতেই শাওনের জানাজা ও দাফন সম্পন্ন হয়।এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বি... |
মাদকবিরোধী অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার | রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৬২৬ পিস ইয়াবা, ১৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।ঢাকা মেট্র... |
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে | প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর হবে ‘রাষ্ট্রীয়’ পর্যায়ের। আর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরালো হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী ব্রিফিংয়ে এ কথা বলেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম... |
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে | সফরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ দেওয়া হবে।এর আগে ২০১৮ সালে তিনি ভারত সফর করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে ভারতের রাষ্ট্রপতি ধ্রুপদি মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখপাত্র বলেন, শেখ হাসিনা দ্বিপক্ষীয় আলোচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে |
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে | পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা আজমির সফর করতে পারেন।অরিন্দম বাগচী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়সহ উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া, জোরালো ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন... |
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে | প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর দুই দেশের বহুপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করবে।এদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা থাকবেন কি না এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, সফরের আরো কয়েক দিন বাকি আছে। প্রতিনিধিদলে কারা থাকবেন তা ওই সম... |
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে | অন্যদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এটি বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দরজা খুলবে। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এ ছাড়া বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হ... |
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে | সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীর ভারত সফরে পাঁচ থেকে সাতটি এমওইউ সই হতে পারে। এর মধ্যে কয়েকটি নতুন। বাকি এমওইউগুলো নবায়ন করা হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নেপালের জিএমআর কম্পানির সঙ্গে ভারতের ওপর দিয়ে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি সংক্রান্ত একটি চুক্তি সই হতে পারে |
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে | দুই দেশের স্টাফ কলেজের মধ্যে সহযোগিতা, বিচার বিভাগীয় সহযোগিতা ও কুশিয়ারা নদীর পানি উত্তোলন নিয়ে এমওইউ সই হতে পারে। এ ছাড়া সুনীল অর্থনীতিবিষয়ক সমঝোতা স্মারক এবং বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে এমওইউ নবায়ন করা হতে পারে। রেলওয়ে মন্ত্রণালয়ের দুটি সম্ভাব্য এমওইউ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। |
সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী | ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর (৯০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শোকলিপিতে শেখ হাসিনা গান্ধী এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। যারা তাদের প্রিয়তম আপনজ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.