id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
2750 | ডাকাতের সাড়া পেয়ে | রবীন্দ্রনাথ ঠাকুর | ডাকাতের সাড়া পেয়ে
তাড়াতাড়ি ইজেরে
চোক ঢেকে মুখ ঢেকে
ঢাকা দিল নিজেরে।
পেটে ছুরি লাগালো কি,
প্রাণ তার ভাগালো কি,
দেখতে পেল না কালু
হল তার কী যে রে! (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
1283 | শূন্যতা | দেওয়ান মমিনুল মউজদীন | সারাদিনের পরে যখন বাড়ি ফেরার তাড়া
বুকের ভিতর বাজে তখন বিষণ্ণ একতারা
ঘরের ভিতর ঘরটি তো নেই গানেও নেই সুর
হাত বাড়ালেই পেতাম যাকে সে তো অনেক দূর । | 0 | প্রেমমূলক |
570 | প্রার্থনা | গোলাম মোস্তফা | অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।সরল সঠিক পূণ্য পন্থা
মোদের দাও গো বলি,
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে... | 11 | স্তোত্রমূলক |
822 | অন্য এক প্রেমিককে | জীবনানন্দ দাশ | মাথার উপর দিয়ে কার্তিকের মেঘ ভেসে যায়;
দুই পা স্নিগ্ধ করে প্রান্তরের ঘাস;
উঁচু-উঁচু গাছের অস্পষ্ট কথা কী যেন অন্তিম সূত্র নিয়ে,
বাকিটুকু অবিরল গাছের বাতাস।
চিলের ডানার থেকে ঠিকরিয়ে রোদ
চুমোর মতন চুপে মানুষের চোখে এসে পড়ে;
শত টুকরোর মতো ভেঙে সূর্য ক্রমে আরও স্থির-
স্থিরতর হতে চায় নদীর ভিতরে।
লাল নীল হলদে শাদা কম... | 1 | চিন্তামূলক |
1566 | কবিতা | পাবলো নেরুদা | অনুবাদ:চয়ন খায়রুল হাবিবএবং ঐ বয়সটাতে…কবিতা এসেছিল
আমার খোজে।আমি জানতাম না,
জানতাম না কোথ্যেকে,
শিতকাল না কি নদি থেকে,
কিভাবে কখন জানতে পারি নি,
না, কোনরকম শব্দও শুনিনি,
নিশব্দও না,
কিন্তু রাস্তা থেকে ও আমাকে ডেকেছিল,
পুড়তে পুড়তে,
ভয়ঙ্কর আগুনের হলকায় হুটোপুটি করতে করতে,
রাতের ডালপালারা ডেকেছিল ইশারায়ঃ
ভিড় থেকে দুরে সরে ... | 4 | রূপক |
3360 | সাধ | রবীন্দ্রনাথ ঠাকুর | অরুণময়ী তরুণী উষা
জাগায়ে দিল গান।
পুরব মেঘে কনকমুখী
বারেক শুধু মারিল উঁকি,
অমনি যেন জগৎ ছেয়ে
বিকশি উঠে প্রাণ।
কাহার হাসি বহিয়া এনে
করিলি সুধা দান।
ফুলেরা সব চাহিয়া আছে
আকাশপানে মগন-মনা,
মুখেতে মৃদু বিমল হাসি
নয়নে দুটি শিশির-কণা।
আকাশ-পারে কে যেন ব'সে,
তাহারে যেন দেখিতে পায়,
বাতাসে দুলে বাহুটি তুলে
মায়ের কোলে ঝা... | 5 | প্রকৃতিমূলক |
4593 | প্রিয় | শ্রীজাত | জাপটে ধরে বলব, ‘আমায় চাই?
বৃষ্টি তখন উল্টো ডাঙার মোড়ে
নরম গালে মাখিয়ে দেবো ছাই।
জানিস না তুই, পাখিরা রােজ ওড়ে?ডানার ভাঁজে মুখ ঘষে, বেশ।
ভিড় করে সব দেখবে কেমন যা তা!
লজ্জা উধাও, ওড়না যখন শেষ…
এক মুহূর্ত থমকে কলকাতা।পাখির নীড়ের মত না, তাদের চোখ।
আমি বরং বলে, ‘ছিলি কোথায়?
আজকে একটা হেস্তনেস্ত হোক
দিস না বাধা, আমার ... | 0 | প্রেমমূলক |
3119 | বিসর্জন (অনূদিত কবিতা) | রবীন্দ্রনাথ ঠাকুর | যে তোরে বাসেরে ভালো , তারে ভালোবেসে বাছা ,
চিরকাল সুখে তুই রোস্ ।
বিদায়! মোদের ঘরে রতন আছিলি তুই ,
এখন তাহারি তুই হোস্ ।
আমাদের আশীর্বাদ নিয়ে তুই যা রে
এক পরিবার হতে অন্য পরিবারে ।
সুখ শান্তি নিয়ে যাস্ তোর পাছে পাছে ,
দুঃখ জ্বালা রেখে যাস্ আমাদের কাছে ।
হেথা রাখিতেছি ধরে , সেথা চাহিতেছে তোরে ,
দেরী হ ' ল , যা ' ... | 0 | প্রেমমূলক |
4462 | শান্তি পাই | শামসুর রাহমান | যখন তুমি অনেক দূরে থেকে
এখানে এই গলির মোড়ে আসো,
উঠোনে দাও পায়ের ছাপ ত্রঁকে,
শান্তি পাই।
যখন তুমি দেহের বাঁকে বাঁকে
স্মৃতির ভেলা ভাসাও, তোলো পাল,
মুক্ত করো যমজ পায়রাকে
শান্তি পাই।যখন তুমি আমার পিপাসায়
নিমেষে হও আঁজলাভরা জল,
দৃষ্টিজাল ছড়াও কী আশায়,
শান্তি পাই।যখন তুমি ঠোঁটের বন্দরে
বিছিয়ে দাও গালিচা রক্তিম,
প্রভাত জ্বালো... | 0 | প্রেমমূলক |
2979 | প্রতিধ্বনি | রবীন্দ্রনাথ ঠাকুর | অয়ি প্রতিধ্বনি,
বুঝি আমি তোরে ভালোবাসি,
বুঝি আর কারেও বাসি না।
আমারে করিলি তুই আকুল ব্যাকুল,
তোর লাগি কাঁদে মোর বীণা।
তোর মুখে পাখিদের শুনিয়া সংগীত,
নির্ঝরের শুনিয়া ঝর্ঝর,
গভীর রহস্যময় অরণ্যের গান,
বালকের মধুমাখা স্বর,
তোর মুখে জগতের সংগীত শুনিয়া,
তোরে আমি ভালোবাসিয়াছি;
তবু কেন তোরে আমি দেখিতে না পাই,
বিশ্বময় তো... | 1 | চিন্তামূলক |
2018 | তোমার বাড়ি | মহাদেব সাহা | এই বাড়িটি একলা বাড়ি কাঁপছে এখন চোখের জলে
ভালোবাসার এই বাড়িতে তুমিও নেই, তারাও নেই!
এই বাড়িটি সন্ধ্যা-সকাল তাকিয়ে আছে নগ্ন দুচোখ
একলা বাড়ি ধূসর বাড়ি তোমার স্মৃতি জড়িয়ে বুকে
অনাগত ভবিষ্যতের দিকেই কেবল তাকিয়ে থাকে,
কেউ জানে না এই বাড়িটি ঘুমায় কখন, কখন জাগে
স্তব্ধ লেকের কান্নাভেজা এই বাড়িটি রক্তমাখা!
এই বাড়িতে সময় এসে হঠাৎ... | 6 | স্বদেশমূলক |
3074 | বাহির হতে বহিয়া আনি | রবীন্দ্রনাথ ঠাকুর | বাহির হতে বহিয়া আনি
সুখের উপাদান।
আপনা-মাঝে আনন্দের
আপনি সমাধান। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
4238 | পূর্বরাগ | শামসুর রাহমান | জেনেছি কাকে চাই, কে এলে চোখে ফোটে
নিমেষে শরতের খুশির জ্যোতিকণা;
কাঁপি না ভয়ে আর দ্বিধার নেই দোলা
এবার তবে রাতে হাজার দীপ জ্বেলে
সাজাবো তার পথ যদি সে হেঁটে আসে।
যদি সে হেঁটে আসে, প্রাণের ছায়াপথ
ফুলের মতো ফুটে তারার মতো ফুটে
জ্বলবে সারারাত, ঝরবে সারারাত।
জেনেছি কাকে চাই, বলি না তার নাম
ভিড়ের ত্রিসীমায়; স্বপ্ন-ধ্বনি শ... | 0 | প্রেমমূলক |
1230 | ঈশ্বর ও আমার কবিতা | তারাপদ রায় | জয়দেবের কথা মনে রেখে
তোমারই জন্য দারোয়ান রাখবো বাড়িতে।
তুমি যাই করো, ঈশ্বর,
আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে,
আমার ছদ্মবেশে
আমার কবিতা সম্পূর্ণ করতে এসো না। | 1 | চিন্তামূলক |
4833 | অনির্দিষ্ট নায়িকা | সুনীল গঙ্গোপাধ্যায় | ফিরে যাবো, শীত শেষে অবিশ্বাসী মরালের মতো
অন্ধকার শুভ্ৰ হলে, ফিরে যাবো, হে সখি নিরালা,
উরসে চন্দন গন্ধ, বিন্দু বিন্দু রক্ত ইতস্তত
তোমার শিশির-স্বাদ মুখ আর দৃষ্টিপাত মালা—
ফেলে আমি চলে যাবো, নির্বাসনে, হে সখি নিরালা।যৌবন আশ্রিত বুঝি দীর্ঘ ঋজুরাত্রির শরীরে ;
দিনের আলোয় তুমি, ভীরু প্ৰাণ পতঙ্গের মতো ।
আমাকে ডেকেছো তাই স্রো... | 0 | প্রেমমূলক |
5052 | শূন্যতা | সৈয়দ শামসুল হক | এ বড় কঠিন রাতকনকনে শীতের রাত
হাড়ের ভেতরে শীত
কনকনে শীত
যদি এ কেমন শীত—এই জিজ্ঞাসায়
নিজের ভেতরে যে তাকায়
সে দেখতে পায়
ভালোবাসায় যে ছিল
সে যখন চলে গিয়েছিল
তখন হৃদয়ে তার নেমে এসেছিল
বরফের মতো যে শূন্যতা
তাকে বলে শীত
কনকনে শীত
হাওয়ার ভেতরে যদি কারও শব্দ ওঠে
পায়ের কোমল শব্দ যদি অকস্মাৎ—
তখন বসন্তদিন শীত ছিন্ন করে
তখন এ বড় ন... | 0 | প্রেমমূলক |
355 | পরশ পূজা | কাজী নজরুল ইসলাম | আমি এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম,
আর কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম,
তখন মুকুর পাশে একলা গেহে
আমারই এই সকল দেহে
চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো,
আহা পরশ তোমার জাগছে যে গো এই সে দেহে মম। তখন তুমি নাইবা প্রিয় নাই বা রলে কাছে।
জানব আমার এই সে দেহে এই সে দেহে গো
তোমার বাহুর বুকের শরম-ছ... | 0 | প্রেমমূলক |
3407 | স্পষ্টভাষী | রবীন্দ্রনাথ ঠাকুর | বসন্ত এসেছে বনে, ফুল ওঠে ফুটি,
দিনরাত্রি গাহে পিক, নাহি তার ছুটি।
কাক বলে, অন্য কাজ নাহি পেলে খুঁজি,
বসন্তের চাটুগান শুরু হল বুঝি!
গান বন্ধ করি পিক উঁকি মারি কয়,
তুমি কোথা হতে এলে কে গো মহাশয়?
আমি কাক স্পষ্টভাষী, কাক ডাকি বলে।
পিক কয়, তুমি ধন্য, নমি পদতলে;
স্পষ্টভাষা তব কণ্ঠে থাক বারো মাস,
মোর থাক্ মিষ্টভাষা আর সত্যভা... | 7 | নীতিমূলক |
2564 | কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি | রবীন্দ্রনাথ ঠাকুর | কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি
যাব অকারণে ভেসে কেবল ভেসে,
ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী
কোথায় যেতেছি কোন্ দেশে সে কোন্ দেশে।
কূলহারা সেই সমুদ্র-মাঝখানে
শোনাব গান একলা তোমার কানে,
ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা
আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে।আজো সময় হয় নি কি তার, কাজ কি আছে বাকি।
ওগো ওই-যে সন্ধ্যা নামে সা... | 3 | ভক্তিমূলক |
2275 | আমাকে খুঁজো না বৃথা | রফিক আজাদ | আমাকে খুঁজো না বৃথা কাশ্মীরের স্বচ্ছ ডাল হ্রদে,
সুইৎসারল্যান্ডের নয়নলোভন কোনো পর্যটন স্পটে,
গ্রান্ড ক্যানালের গন্ডোলায়ও নয়,
খুঁজো না ফরাসি দেশে_ পারীর কাফেতে, মধ্যরাতে;
রাইন বা মাইনের তীরে, সুবিস্তীর্ণ ফলের বাগানে. . .
আমাকে খুঁজো না জাম্বো জেটে,
দ্রুতগামী যাত্রীবাহী জাহাজের কিংবা কোনো
বৃহৎ সমুদ্রগামী যাত্রীবাহী জা... | 6 | স্বদেশমূলক |
724 | সৎকার গাথা | জয় গোস্বামী | আমরা যেদিন আগুনের নদী থেকে
তুলে আনলাম মা’র ভেসে-যাওয়া দেহ
সারা গা জ্বলছে, বোন তোর মনে আছে
প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহদীর্ঘ চঞ্চু, রোঁয়া-ওঠা ঘাড় তুলে
এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা
বলেছে, এ সভা বিধান দিচ্ছে শোনো
দাহ করবার অধিকারী নয় এরাসেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে
কাঁধে মা’র দেহ, উপরে জ্বলছে চাঁদ
পথে পড়েছিল বিষাক্ত জলাভ... | 2 | মানবতাবাদী |
137 | ভর দুপুরে | আল মাহমুদ | মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে
মেঘের মত পাল উড়িয়ে কী ভাসে!
মাছের মত দেখতে এ কোন পাটুনি
ভর দুপুরে খাটছে সখের খাটুনি।
ওমা এ-যে কাজল বিলের বোয়ালে
পালের দড়ি আটকে আছে চোয়ালে
আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে,
ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে।কোথায় যাবে কোন উজানে ও-মাঝি
আমার কোলে খোকন নামের যে-পাজি
হাসেছ, তারে নাও না তোমার নায়েতে
গাঙ-... | 5 | প্রকৃতিমূলক |
3294 | শিমূল রাঙা রঙে | রবীন্দ্রনাথ ঠাকুর | শিমূল রাঙা রঙে চোখেরে দিল ভ’রে।
নাকটা হেসে বলে, “হায় রে যাই ম’রে।’
নাকের মতে, গুণ কেবলি আছে ঘ্রাণে,
রূপ যে রঙ খোঁজে নাকটা তা কি জানে। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 1 | চিন্তামূলক |
2244 | ভার | মোহাম্মদ রফিকউজ্জামান | আমার প্রথম লেখা প্রেমপত্রটা ফিরিয়ে দিয়েই
দীর্ঘশ্বাস ছেড়ে যেন পঞ্চান্নটা বছরের ভার
মুক্ত হয়ে ফেরালো সে অতি দ্রুত বিষন্ন দু’চোখ -
‘‘চাই না মৃত্যুর পরে কেউ এটা করুক উদ্ধার’’
বললো সে অস্ফুট স্বরে – ‘‘নষ্ট করে দিতেও পারিনি’’
তারপর ফিরে গেলো সেই তার জগত-সংসার
যেখানে বিছানো আছে সেখানের অভ্যস্ত ছায়ায়
এখন আমার হাতে পঞ্চান্নটা ব... | 0 | প্রেমমূলক |
3051 | বসুন্ধরা | রবীন্দ্রনাথ ঠাকুর | আমারে ফিরায়ে লহ অয়ি বসুন্ধরে,
কোলের সন্তানে তব কোলের ভিতরে,
বিপুল অঞ্চল-তলে। ওগো মা মৃন্ময়ী,
তোমার মৃত্তিকা-মাঝে ব্যাপ্ত হয়ে রই;
দিগ্বিদিকে আপনারে দিই বিস্তারিয়া
বসন্তের আনন্দের মতো; বিদারিয়া
এ বক্ষপঞ্জর, টুটিয়া পাষাণ-বন্ধ
সংকীর্ণ প্রাচীর, আপনার নিরানন্দ
অন্ধ কারাগার, হিল্লোলিয়া, মর্মরিয়া,
কম্পিয়া, স্খলিয়া, বিকিরিয়া, ব... | 5 | প্রকৃতিমূলক |
2370 | আছে আমার হৃদয় আছে ভরে | রবীন্দ্রনাথ ঠাকুর | আছে আমার হৃদয় আছে ভরে
এখন তুমি যা-খুশি তাই করো।
এমনি যদি বিরাজ অন্তরে
বাহির হতে সকলি মোর হরো।
সব পিপাসার যেথায় অবসান
সেথায় যদি পূর্ণ কর প্রাণ,
তাহার পরে মরুপথের মাঝে
উঠে রৌদ্র উঠুক খরতর। এই যে খেলা খেলছ কত ছলে
এই খেলা তো আমি ভালোবাসি।
এক দিকেতে ভাসাও আঁখিজলে
আরেক দিকে জাগিয়ে তোল হাসি।
যখন ভাবি সব খোয়ালেম বুঝি,
গভ... | 3 | ভক্তিমূলক |
4591 | ধর্ম | শ্রীজাত | এখনওএখনও আসে নতুন লেখা, মগজ থেকে শব্দ নামে ঠোঁটে
এখনও মাথাখারাপ, ঘোড়া দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ছোটেবাচ্চাদের গান শেখাই, ছাত্রপিছু দেড়শো টাকা মোটে
শুঁকে বেড়াই ঘরদুয়ার, কোথাও যদি কিছু একটা জোটেএখনও পাড়া সাজানো হয়। সবাই মিলে ছুটি কাটায় ভোটে
কোনও হাতের ছাপ পড়ে না গান্ধীজির হাসিতে ভরা নোটেএখনও জমে ক্রিকেট ম্যাচ, উত্তেজিত মানু... | 1 | চিন্তামূলক |
2291 | অক্ষমা | রবীন্দ্রনাথ ঠাকুর | যেখানে এসেছি আমি, আমি সেথাকার,
দরিদ্র সন্তান আমি দীন ধরণীর।
জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার
বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির।
অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে,
হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী।
সকলের মুখে অন্ন চাহিস জোগাতে,
পারিস নে কত বার — 'কই অন্ন কই '
কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ।
জানি মা গো , তোর হাতে অসম্পূর্ণ... | 6 | স্বদেশমূলক |
583 | আচমকা | জয় গোস্বামী | আচমকা দ্বিতীয় থেকে
একজন তৃতীয় হয়ে গেলএতদিন সে-ই ছিল প্রেমিক।নতুনের আগমন হল অকস্মাৎ
(আমরা জানি না ঠিক-বেঠিক)যে লোক দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমেছে এখন
সে ঘুরে বেড়ায় রাস্তাঘাটেজ্ঞানশূন্য সে ভুলে বেড়ায়
দিগ্বিদিক | 0 | প্রেমমূলক |
3212 | মোহের আশঙ্কা | রবীন্দ্রনাথ ঠাকুর | শিশু পুষ্প আঁখি মেলি হেরিল এ ধরা
শ্যামল, সুন্দর, স্নিগ্ধ, গীতগন্ধভরা—
বিশ্বজগতেরে ডাকি কহিল, হে প্রিয়,
আমি যত কাল থাকি তুমিও থাকিয়ো। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
1642 | কাকে দিয়ে যাব | পূর্ণেন্দু পত্রী | কাকে দিয়ে যাব এই জলরাশি, দুকুল প্লাবন
কাকে দিয়ে যাব ভাঙা তীর
বিপদসংকুল বাঁশী যদি বাজে মধ্যরাত চিরে?
কে নেবে অঞ্জলি ভরে এই জল, পিছল সংসার
অসুখের মতো এই রক্তচিহ্নহীন ধুসরতা?
সুয়ে, শুয়ে, ভেঙে পড়ে বৃক্ষ, তরুলতা
যাদের শিকড় ছিল মাটির গভীরে বদ্ধমুল,
রক্তজাত ফুল
আকাশকে উপহার দিয়েছে প্রত্যেক শুভদিনে
পৃথিবীকে উপভোগ্য স্নেহ ও মমত... | 0 | প্রেমমূলক |
3315 | শেষদৃষ্টি | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি এ আঁখির শেষদৃষ্টির দিনে
ফাগুনবেলার ফুলের খেলার
দানগুলি লব চিনে।
দেখা দিয়েছিল মুখর প্রহরে
দিনের দুয়ার খুলি,
তাদের আভায় আজি মিলে যায়
রাঙা গোধূলির শেষতুলিকায়
ক্ষণিকের রূপ-রচনলীলায়
সন্ধ্যার রঙগুলি।
যে অতিথিদেহে ভোরবেলাকার
রূপ নিল ভৈরবী,
অস্তরবির দেহলিদুয়ারে
বাঁশিতে আজিকে আঁকিল উহারে
মুলতানরাগে সুরের প্রতিমা
গেরু... | 1 | চিন্তামূলক |
3848 | একটি অনন্য মালা | শামসুর রাহমান | তিনজন আলেমের বেজায় সুনাম শুনে তাদের
সামনে হাজির হয়ে বড় বেশি
কাঁচুমাচু হয়ে দাঁড়লেন, যেন তিনি তাঁদের
একজন নিয়মিত মাইনে-পাওয়া খাদেম।
সেই আগন্তুকের শরীরে যে-জামাকাপড়
মাঝে-মাঝে কাঁপছিল বাতাসে।কারা যেন, মনে হল লোকটির,
চিৎকার ক’রে বলছিল,-
‘কেন পা রেখেছিস এখানে হতভাগা
দূর হ এক্ষুনি, ঠাঁই নেই তোর এখানে?’আখেরে তাকে যেতেই হ’ল সেখ... | 4 | রূপক |
373 | প্রার্থনা | কাজী নজরুল ইসলাম | আমাদের ভালো করো হে ভগবান।
সকলের ভালো করো হে ভগবান।।আমাদের সব লোকে বাসিবে ভালো।
আমরাও সকলেরে বাসিব ভালো।
রবে না হিংসা দ্বেষ
দেহ ও মনে ক্লেশ,
মাটির পৃথিবী হবে স্বর্গ- সমান-
হে ভগবান।।জ্ঞানের আলোক দাও হে ভগবান।
বিপুল শক্তি দাও হে ভগবান।।তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়,
তোমারই শক্তি হবে কর্মে সহায়।
ধর্ম যদি সাথী হয়
রবে... | 3 | ভক্তিমূলক |
3747 | আমাদের ভালোবাসায় সন্তান | শামসুর রাহমান | ক’দিন একটানা আঁধিঝড়ের পর, পাখির নীড়-পোড়ানো
দহনে হৃদয় ঝলসে যাওয়ার পর আষাঢ়ের ঘন মেঘ নামে
আমার অন্তর ছেয়ে। তোমার হৃদয়-কূলের উদ্দেশে জোয়ারে
ভাসিয়েছিলাম যে-তরী তার চোখে কি তুমি আমার অথই
ব্যাকুলতা পাঠ করতে পেরেছিলে? সে-চোখের ভাষা
অস্পষ্ট দেখলে তুমি তোমার অন্তরের পুশিদা পাখিটিকে
জিগ্যেশ করে নিলেই পারতে। আমি তো রবীন্দ্রনাথের গ... | 0 | প্রেমমূলক |
1673 | তোমারই সঙ্গে | পূর্ণেন্দু পত্রী | তোমারি সঙ্গে যুদ্ধ প্রহরে প্রহরে
তোমারই সঙ্গে সন্ধি,
তোমারই মূর্তি নির্মাণে আমি নিজেকে
করেছি পাথর চূর্ণ।
সর্বনাশের পাশা নিয়ে খেলা দুজনের,
অথচ লক্ষ্য শান্তি।
আক্রমণের তীর ও ধনুকে জ্বলছে
ক্ষমার সৌরদীপ্তি।
তোমার মৃত্যু যখন আমার কান্নায়
তুমি উল্লাসে পদ্ম,
আমার মৃত্যু যখন তোমাকে ছিঁড়ছে
আমি মুখরিত শঙ্খ।
প্রহরে প্রহরে নিহত ... | 0 | প্রেমমূলক |
3776 | আমার সত্তা শ্লোক হয়ে | শামসুর রাহমান | তোমার আমার মধ্যে ক্রমাগত রচিত হচ্ছে মাইল মাইলব্যাপী
তৃষ্ণার্ত জিহ্বার মতো গা ছমছম প্রান্তর। অদূরে
অনেক ক্ষুধার্ত শকুন
অপেক্ষমাণ, আর আমি ওদের দৃষ্টি থেকে,
শবগন্ধী চঞ্চু থেকে নিজেকে আড়াল করে হাঁটছি
ভারি পা টেনে টেনে।
কোথাও এমন কোনো পাখি নেই,
যার গানে দিকগুলি মাধুর্যের আভায় হবে রঙিন,
নেই কোনো ঝরনা, যার ছলছলে হাসি
আমার ক্ল... | 0 | প্রেমমূলক |
4629 | সংগ্রাম চলবেই | সিকান্দার আবু জাফর | জনতার সংগ্রাম চলবেই,আমাদের সংগ্রাম চলবেই।হতমানে অপমানে নয়, সুখ সম্মানে
বাঁচবার অধিকার কাড়তে
দাস্যের নির্মোক ছাড়তে
অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ
চলবেই চলবেই,
আমাদের সংগ্রাম চলবেই।প্রতারণা প্রলোভন প্রলেপে
হ’ক না আঁধার নিশ্ছিদ্র
আমরা তো সময়ের সারথী
নিশিদিন কাটাবো বিনিদ্র।দিয়েছি তো শান্তি আরও দেবো স্বস্তি
দিয়েছি তো সম্... | 2 | মানবতাবাদী |
4996 | পথ নহে অন্তহীন | সুফিয়া কামাল | প্রসন্ন প্রভাতে আজি যাত্রা শুরু কর হে কাফেলা!
সম্মুখে আলোকদীপ্ত বেলা।
দূর পথ প্রসারিত, দিকে দিকে চঞ্চল জীবন।
আঁধার নির্মোক হতে কর উন্মোচন
গতিময় দৃপ্ত প্রাণাবেগ,
ভেদ করি সংশয়ের মেঘ
চলো চলো যাত্রাপথে, সম্মুখে অনন্ত সম্ভাবনা!
পথে পথে যদি দেয় হানা
খল মুষিকের দল, তবু চলো চলো হে কাফেলা!
তোমারে দেখাবে পথ দীপ্ত রাঙ্গা উদয়ে... | 3 | ভক্তিমূলক |
774 | নিমন্ত্রণ | জসীম উদ্দীন | তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,
কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;
ঘাট... | 5 | প্রকৃতিমূলক |
5044 | এখন মধ্যরাত | সৈয়দ শামসুল হক | এখন মধ্যরাত।
তখন দুপুরে রাজপথে ছিলো মানুষের পদপাত।
মিছিলে মিছিলে টলমল ছিলো সারাদিন রাজধানী।
এখন কেবল জননকূল ছল বুড়িগঙ্গার পানি
শান্ত নীরব
নিদ্রিত সব।
ওই একজন জানালায় রাখে তার বিনিদ্র হাত
ছিলো একদিন তার
উজ্জ্বল দিন, ছিলো যৌবন ছিলো বহু চাইবার।
সারা রাত চষে ফিরেছে শহর খুঁজেছে সে ভালোবাসা।
পেতেছে সে হাত জীবনের কাছে ছিলো ... | 0 | প্রেমমূলক |
3402 | স্ত্রীর বোন চায়ে তার | রবীন্দ্রনাথ ঠাকুর | স্ত্রীর বোন চায়ে তার
ভুলে ঢেলেছিল কালি,
“শ্যালী’ ব’লে ভর্ৎসনা
করেছিল বনমালী।
এত বড়ো গালি শুনে
জ্ব’লে মরে মনাগুনে,
আফিম সে খাবে কিনা
সাত মাস ভাবে খালি,
অথবা কি গঙ্গায়
পোড়া দেহ দিবে ডালি। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
3842 | এক দশক পরে | শামসুর রাহমান | একটি দশক ছিল প্রস্ফুটিত গোলাপের মতো,
কিছু বা কাটায় কীর্ণ, সেয়ানা কীটের
লোভ ছিল জেগে
সাপের মণির মতো, গণিকার প্রসাধন-চটা
বিশীর্ণ মুখের মতো ছিল রোগ শোক,
বিলাপে পড়েনি ভাটা, যদিও আনন্দ ধ্বনি প্রাণে
বুনেছে সৌন্দর্য, খৃষ্টপূর্ব শতকের
গোধুলি এসেছে নেমে সোনালি কুয়াশা হয়ে আর
হরিণের ছালে
ডোরাকাটা বাঘের মুখের লালা ঝরেছে নিয়ত।একটি ... | 1 | চিন্তামূলক |
4012 | গদ্য সনেট_ ১৪ | শামসুর রাহমান | সে-রাতে তোমার বাড়িতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে
আমিও ছিলাম একজন, ঈষৎ দূরত্ব আর নৈকট্যের
নানা কোণ থেকে তোমাকে দেখে আমি আতশবাজি, সরোদের ঝংকার।
তখন মুক্ত কণ্ঠে বলতেই তো পারতাম,
তোমার সৌন্দর্যধারায় স্নাত আমি,
বলতেই তো পারতাম, তোমার কথার লাবণ্যে
আমার হৃদয়ে ফুটছে নানা রঙের ফুল, অথচ
আমার মুখ ছিল যেন কুলুপ-আটা।মগজে জ্যোৎস্না পুর... | 0 | প্রেমমূলক |
1219 | শুনছো! | তসলিমা নাসরিন | আমি তুমুল প্রেমে পড়েছি তোমার,
শুনছো, শুনতে পাচ্ছে!?
এমন প্রেমে অনেককাল আমি পড়িনি
এমন করে কেউ আমাকে অনেককাল আচ্ছন্ন করে রাখেনি।
এমন করে আমার দিনগুলোর হাত পা রাতের পেটে সেঁধিয়ে যায়নি
এমন করে রাতগুলো ছটফট করে মরেনি!
গভীর ঘুম থেকে টেনে আমাকে তুমি বসিয়ে দিলে–
এভাবে কি হয় নাকি?
আমি হাত বাড়াবো আর এখন তোমাকে পাবো না, রাতের পর ... | 0 | প্রেমমূলক |
2305 | অধিকার | রবীন্দ্রনাথ ঠাকুর | অধিকার বেশি কার বনের উপর
সেই তর্কে বেলা হল, বাজিল দুপর।
বকুল কহিল, শুন বান্ধব-সকল,
গন্ধে আমি সর্ব বন করেছি দখল।
পলাশ কহিল শুনি মস্তক নাড়িয়া,
বর্ণে আমি দিগ্বিদিক রেখেছি কাড়িয়া।
গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব,
গন্ধে ও শোভায় বনে আমারি প্রভাব।
কচু কহে, গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে,
হেথা আমি অধিকার গাড়িয়াছি ভুঁয়ে।
মাটির ভিতরে তার দ... | 7 | নীতিমূলক |
3844 | এক রাতে হযরত ওসমান | শামসুর রাহমান | কে আমাকে এমন সতর্ক করে আজ বারংবার
ভয়ার্ত রাত্তিরে? ঘোড়াগুলি আস্তাবলে
করছে চিৎকার,
উটেরা উৎকর্ণ বড়। ওরা টের পায়,
ঘোর অমঙ্গল কাছে এলে ওরা টের পেয়ে যায়।
বেদনার্ত চোখ মেলে দেখি
আকাশে বিদ্যুচ্চমক ঘন ঘন,
অথচ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।আমি কি ছিলাম অন্ধ অথবা বধির?
আমার বিরুদ্ধে কত হাত
মরুভূর জহরিলা সাপের মতন
তুলেছে ব্যাপক ফণা ... | 2 | মানবতাবাদী |
4950 | বিবৃতি | সুনীল গঙ্গোপাধ্যায় | ঊনিশে বিধবা মেয়ে কায়ক্লেশে উন্তিরিশে এসে
গর্ভবতী হলো, তার মোমের আলোর মতো দেহ
কাঁপালো প্রাণান্ত লজ্জা, বাতারে কুটিল সন্দেহ
সমস্ত শরীরে মিশে, বিন্দু বিন্দু রক্ত অবশেষে
যন্ত্রনার বন্যা এলো, অন্ধ হলো চক্ষু, দশ দিক,
এবং আড়ালে বলি, আমিই সে সুচতুর গোপন প্রেমিক।
দিবাসার্ধ পায়ে হেঁটে লিরি আমি জীবিকার দাসত্ব-ভিখারী
ক্লান্ত... | 2 | মানবতাবাদী |
1780 | পাঞ্জেরি | ফররুখ আহমদ | রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্... | 4 | রূপক |
2451 | আরম্ভ ও শেষ | রবীন্দ্রনাথ ঠাকুর | শেষ কহে, একদিন সব শেষ হবে,
হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে।
আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয়
সেইখানে পুনরায় আরম্ভ-উদয়। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2084 | যদি কবিতা না লিখি | মহাদেব সাহা | যদি এক পঙ্ক্তি কবিতা না লিখি আমি আজ
তাহলে হয়তো কাল অমন সুন্দর রাঙা ভোর এসে
দাঁড়াবে না তোমাদের ঘরে
ফুটবে না অভিমানে কোনো জুঁই, শিউলি, বকুল!
হয়তো আকাশ কালো কুয়াশায় রাখবে নিজের মুখ ঢেকে
দেখা যাবে হাঁটুর ভিতরে তারা মাথা গুঁজে মনঃক্ষুন্ন বসে
আছে গাছ,
সারারাত একফোঁটা ঝরেনি শিশির
ভীষণ তৃষিত তৃণ, লতাগুল্ম বিষণ্ন সবাই
কারো মুখ... | 1 | চিন্তামূলক |
4204 | নিজের পায়ের দিকে তাকাতেই | শামসুর রাহমান | আমাকে কেউ ইশ্বরের প্রতিদ্বন্দী বলে
সম্বোধন করল কি করল না তাতে আমার
কিছু যায় আসে না। আমার স্তুতি কিংবা নিন্দায়
পাড়াপাড়শিরা হুল্লোড়ের হাট বসিয়ে লাঠালাঠি,
মাথা ফাটাফাটি করলেও সেদিকে আমার
লেশামাত্র নজর নেই।তোমরা কি দ্যাখো নি কী করে নিমেষে
বিকল্প সৌরলোক, ভিন্ন চাঁদ, স্বতন্ত্র
তারাভরা নিশীথের আকাশ আমি তৈরি করি?
তোমাদের চোখে ... | 1 | চিন্তামূলক |
2846 | দুখের দশা শ্রাবণরাতি | রবীন্দ্রনাথ ঠাকুর | দুখের দশা শ্রাবণরাতি—
বাদল না পায় মানা,
চলেছে একটানা।
সুখের দশা যেন সে বিদ্যুৎ
ক্ষণহাসির দূত। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
3793 | আলো অন্ধকার | শামসুর রাহমান | বৃষ্টির সেহ্রা পরে ফ্ল্যাটবাড়িটা দাঁড়ানো
রাস্তার ধারে। তোমার ড্রইরুমে
আমরা দুজন গল্প করছি এটা সেটা নিয়ে, মাঝে মাঝে
পড়ছি কবিতা। কখনো জীবনানন্দের
দারুচিনি দ্বীপের ভেতর আমার প্রবেশ,
কখনো বা আলিঙ্গনরহিত অঙ্গে অঙ্গে
ইয়েটস-এর শাদা পাখির পাখার ঝাপট
আর সমুদ্রের ফেনা ছুঁয়ে যাওয়া। এক সময় চায়ে
চুমুক দিতে দিতে
ছন্দ বিষয়ে তোমার কৌ... | 0 | প্রেমমূলক |
4095 | তখনই হঠাৎ | শামসুর রাহমান | তোমার সান্নিধ্যে কিছুকাল অলৌকিক সরোবরে
কেটেছি সাঁতার, অকস্মাৎ শেষ হলো জলকেলি,
যেমন কেবল আলাপেই সাঙ্গ করেন সঙ্গীত
কোনো গুণী কী খেয়ালে। জানতাম, বিদায়ের পালা
আসবেই একদিন হৃদয়ে ছড়িয়ে রাশি রাশি
তেজস্ক্রিয় ছাই, কিন্তু এত তাড়াতাড়ি ঘটে যাবে
ভয়ংকর অবসান, কখনো ভাবিনি আগে। তুমি
কিংবা আমি কেউ নয় দায়ভাগী এমন সংকটে।যা ঘটেছে কে জানে ... | 0 | প্রেমমূলক |
631 | জল থেকে ডাঙায় উঠে ওরা | জয় গোস্বামী | জল থেকে ডাঙায় উঠে ওরা
পালিয়ে চলেছে আজীবন
এক যুগ থেকে অন্য যুগে
উড়ে আসে ক্ষেপনাস্ত্র, তীর
ছেলে বউ মেয়ে বুড়ো জননী ও শিশু কোলাহল
দাউদাউ উদ্ধাস্তু শিবির | 2 | মানবতাবাদী |
520 | সুরা ফালাক | কাজী নজরুল ইসলাম | (শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।বল, আমি শরণ যাচি ঊষা-পতির,
হাত হতে তার - সৃষ্টিতে যা আছে তির।
আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার-
এ সব হ'তে অভয় শরণ যাচি তাঁহার।
যাদুর ফুঁয়ে শিথিল করে (কঠিন সাধন)
সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ।
ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে-
শরণ যাচি, পানাহ্ মাগি তাহার তরে। | 3 | ভক্তিমূলক |
3328 | সখিরে—পিরীত বুঝবে কে | রবীন্দ্রনাথ ঠাকুর | সখিরে— পিরী ত বুঝবে কে ?
অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
বোলব , শুনবে কে ?
রাধিকার অতি অন্তর বেদন
কে বুঝবে অয়ি সজনী
কে বুঝবে সখি রোয়ত রাধা
কোন দুখে দিন রজনী ?
কলঙ্ক রটায়ব জনি সখি রটাও
কলঙ্ক নাহিক মানি ,
সকল তয়াগব লভিতে শ্যামক
একঠো আদর বাণী ।
মিনতি করিলো সখি শত শত বার , তু
শ্যামক না দিহ গারি ,
শীল মান কুল , অপনি সজনি হম
চর... | 3 | ভক্তিমূলক |
1418 | কিছু-বা কল্পনা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | প্রত্যেকটা প্রসাদ কিছু শূন্যতা রচনা করে যায়,
আলোকিত মঞ্চের পিছনে থাকে অন্ধকার,
ট্রেন চলে যাবার পরে প্ল্যাটফর্মটা আবার
খাঁখাঁ করতে থাকে,
নিঃশব্দে বিছানা থেকে উঠে গিয়ে খোলা জানালায়
চক্ষু রাখে
মালবাবুর বউ,
এই ছোট্ট শহর ছেড়ে তার কখনও দিল্লি বা লখনউ যাওয়া হয়নি।
খানিকটা এগিয়েছিল, তারপর–কে জানে কেন–এগোয়নি
জেলা-বোর্ডের রাস্তা... | 1 | চিন্তামূলক |
3449 | হে ভারত, আজি নবীন বর্ষে | রবীন্দ্রনাথ ঠাকুর | হে ভারত, আজি নবীন বর্ষে
শুন এ কবির গান।
তোমার চরণে নবীন হর্ষে
এনেছি পূজার দান।
এনেছি মোদের দেহের শকতি
এনেছি মোদের মনের ভকতি,
এনেছি মোদের ধর্মের মতি,
এনেছি মোদের প্রাণ।
এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য
তোমারে করিতে দান।কাঞ্চন-থালি নাহি আমাদের,
অন্ন নাহিকো জুটে
যা আছে মোদের এনেছি সাজায়ে
নবীন পর্ণপুটে।
সমারোহে আজ নাই প্রয়োজন,
দ... | 6 | স্বদেশমূলক |
3098 | বিধাতা দিলেন মান | রবীন্দ্রনাথ ঠাকুর | বিধাতা দিলেন মান
বিদ্রোহের বেলা।
অন্ধ ভক্তি দিনু যবে
করিলেন হেলা। (স্ফুলিঙ্গ) | 7 | নীতিমূলক |
1947 | একেবারে ডুবে যেতে চাই | মহাদেব সাহা | কবিতার মদে ডুবে যেতে চাই, নিমজ্জিত
হয়ে যেতে চাই-
আপাদমস্তক ডুবে যেতে চাই এই ঘোরে,
টাইটানিকের চেয়েও বেশি অতল গভীরে
পুরেপুরি নিমজ্জিত হয়ে যেতে চাই-
গলূই-মাস্তুলসহ একেবারে ডুবে যেতে চাই এই জলে।
পুরোপুরি ডুবে যেতে চাই এই কবিতার মদে, এই ওষ্ঠে,
সমুদ্রের চেয়েও বড়ো একটি কাচের গ্লাসে-
আপাদমস্তক ডুবে যেতে চাই এই ঘোরে, এই আচ্ছন্ন... | 1 | চিন্তামূলক |
1370 | স্বাধীনতা উলঙ্গ কিশোর | নির্মলেন্দু গুণ | জননীর নাভিমূল ছিঁড়ে উল্ঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছো পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও।
তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে,
প্রাত্যহিক বাহুর পেশীতে, জীবনের রাজপথে,
মিছিলে মিছিলে; তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও।
তোমার হা-করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে
সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন,
ছিল ধর্মঘট, ছিলো কারখান... | 2 | মানবতাবাদী |
2160 | পৌষের শীত | মুকুন্দরাম চক্রবর্তী | ‘পউষের প্রবল শীত সুখী যেজন।তুলি পাড়ি আছারি শীতের নিবারণ ॥ফুল্লরার কত আছে কর্মের বিপাক।মাঘ মাসে কাননে তুলিতে নাহি শাক ॥’ | 5 | প্রকৃতিমূলক |
3819 | উদ্ধার | শামসুর রাহমান | কখনো বারান্দা থেকে চমত্কার ডাগর গোলাপ
দেখে, কখনো বা
ছায়ার প্রলেপ দেখে চৈত্রের দুপুরে
কিংবা দারুমূর্তি দেখে সিদ্ধার্থের শেল্ ফ-এর ওপর
মনে করতুম,
যুদ্ধের বিপক্ষে আমি, আজীবন বড়ো শান্তিপ্রিয় |
যখন আমার ছোট্ট মেয়ে
এই কোণে ব’সে
পুতুলকে সাজায় যতনে, হেসে ওঠে
ভালুকের নাচ দেখে, চালায় মোটর, রেলগাড়ি
ঘরময়, ভাবি,
যুদ্ধের বিপক্ষে আ... | 2 | মানবতাবাদী |
545 | কে তুমি | কায়কোবাদ | ( ১ )
কে তুমি? — কে তুমি?
ওগো প্রাণময়ী,
কে তুমি রমণী-মণি!
তুমি কি আমার, হৃদি-পুষ্প-হার
প্রেমের অমিয় খনি!
কে তুমি রমণী-মণি?( ২ )
কে তুমি?—
তুমি কি চম্পক-কলি?
গোলাপ মতি
তুমি কি মল্লিকা যুথী ফুল্ল কুমুদিনী?
সৌন্দর্যের সুধাসিন্ধু,
শরতের পূর্ণ ইন্দু
আঁধার জীবন মাঝে পূর্ণিমা রজনী!
কে তুমি রমণী-মণি?( ৩ )
কে তুমি? —
তুমি কি ... | 0 | প্রেমমূলক |
3401 | স্তুতি নিন্দা | রবীন্দ্রনাথ ঠাকুর | স্তুতি নিন্দা বলে আসি, গুণ মহাশয়,
আমরা কে মিত্র তব? গুণ শুনি কয়,
দুজনেই মিত্র তোরা শত্রু দুজনেই—
তাই ভাবি শত্রু মিত্র কারে কাজ নেই। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2582 | কালের প্রবল আবর্তে প্রতিহত | রবীন্দ্রনাথ ঠাকুর | কালের প্রবল আবর্তে প্রতিহত
ফেনপুঞ্জের মতো,
আলোকে আঁধারে রঞ্জিত এই মায়া,
অদেহ ধরিল কায়া।
সত্তা আমার,জানি না, সে কোথা হতে
হল উত্থিত নিত্যধাবিত স্রোতে।
সহসা অভাবনীয়
অদৃশ্য এক আরম্ভ-মাঝে কেন্দ্র রচিল স্বীয়।
বিশ্বসত্তা মাঝখানে দিল উঁকি,
এ কৌতুকের পশ্চাতে আছে জানি না কে কৌতুকী।
ক্ষণিকারে নিয়ে অসীমের এই খেলা,
নববিকাশের স... | 3 | ভক্তিমূলক |
2748 | ঝাঁকড়াচুল | রবীন্দ্রনাথ ঠাকুর | ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি,
কোন্ দেশে যে চলে গেছে সে-চঞ্চলিনী।
সঙ্গী ছিল কুকুর কালু,
বেশ ছিল তার আলুথালু,
আপনা-'পরে অনাদরে ধুলায় মলিনী।হুটোপাটি ঝগড়াঝাঁটি ছিল নিষ্কারণেই
দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই।
পাগলামি তার কানায় কানায়,
খেয়াল দিয়ে খেলা বানায়,
উচ্চহাসে কলভাষে কলকলিনী।দেখা হলে যখন-তখন বিনা... | 0 | প্রেমমূলক |
3419 | হঠাৎ দেখা | রবীন্দ্রনাথ ঠাকুর | রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবি নি সম্ভব হবে কোনোদিন।
আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে-
দালিম-ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মতো চিকন-গৌর মুখখানি ঘিরে।
মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।থমকে গ... | 0 | প্রেমমূলক |
4826 | নিছক | সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় | দু’আনা তার দুঃখ ছিল।
চোদ্দো আনা সুখ
জানালাপারের গন্ধমাখা।
চম্পাবরণ মুখ
সেও যদি যায় ঝাপসা হয়ে
সমীকরণ স্পষ্ট
দু’আনা তার সুখ বাঁচে ‘আর
চোদ্দো আনা কষ্টকন্যে মুখে কিছুই বলাে না
কন্যে তােমার সকল ছলনাডাইনির মতন চুল এলাে করে ওইভাবে জানালার পাশে বসে আছিস কেন? কী হয়েছে তাের, রাগ? আধ ঘণ্টা বসে আছি।
চুপ করে। চলে যাব?
রাগ করব কা... | 0 | প্রেমমূলক |
1328 | চির অনাবৃতা হে নগ্নতমা | নির্মলেন্দু গুণ | চির অনাবৃতা হে নগ্নতমা
নদীর জল তোমাকে যেভাবে পেয়েছে
আমি সেভাবে পাই নি!
লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে
আমি সেভাবে ছুঁইনি।
মেডলিন লিপস্টিক যেভাবে তোমাকে চুমু খেয়েছে
আমি সে সুযোগ পাই নি।
প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে যেভাবে দেখেছে
আমি সেভাবে তোমাকে দেখিনি।
গাঢ় অন্ধকার যেভাবে তোমাকে আলিঙ্গন করেছে
আমি তো তা পারি নি।
দিনের... | 0 | প্রেমমূলক |
4069 | জাভেদ তোমার কথা | শামসুর রাহমান | জাভেদ, তোমার কথা বেশ কিছুদিন
ধরে আমি ভাবছি প্রত্যহ। কবে কোন্ সালে কোন্ সে শ্রীহীন
পাড়ায় জন্মেছো তুমি, কী যে নাম
সে বিদ্যালয়ের, ছিমছাম
সেনার কদমছাঁট চুলের মতন ঘাসময় অনুপম
উন্মুক্ত প্রাঙ্গণে যার পড়েছিল তোমার প্রথম
পদচ্ছাপ, কবে বিশ্বাবিদ্যালয় থেকে
কতিপয় পুস্তকের জ্ঞানগাম্যি চেখে
নিয়েছিলে সডিগ্রী বিদায়, তারপর
জুটিয়ে মাঝা... | 4 | রূপক |
3882 | এতকাল বৈঠা বেয়ে | শামসুর রাহমান | এই আমি এতকাল বৈঠা বেয়ে প্রায়
তীরে এসে ডিঙি, হায় ডুবে
যেতে দেব? হ্যাঁ, আমি স্বীকার করি-মাথা-
ভর্তি শাদা চুল ওড়ে দূরন্ত বাতাসে।
পাড়ার অনেকে আজও আমার তেজের
তারিফে প্রায়শ মেতে ওঠে, গুণ গায়।কখনও শ্রমের পরে ক্লান্ত আমি ছেঁড়া বিছানায়
গা ঢেলে দিলেই ঘুম এসে চুমো খায় আর
কিছুক্ষণ কিংবা বেশ কিছুক্ষণ কেটে
গেলে হুর-পরী ডানা মেলে এই
... | 1 | চিন্তামূলক |
2150 | সারিকা | মাইকেল মধুসূদন দত্ত | ১
ওই যে পার্থীটি, সখি, দেখিছ পিঞ্জরে রে,
সতত চঞ্চল,—
কভু কাঁদে, কভু গায়, যেন পাগলিনী-প্রায়,
জলে যথা জ্যোতিবিম্ব—তেমতি তরল!
কি ভাবে ভাবিনী যদি বুঝিতে,স্বজনি,
পিঞ্জর ভাঙিয়া ওরে ছাড়িতে অমনি!২নিজে যে দুঃখিনী, পরদুঃখ বুঝে সেই রে,
কহিনু তোমারে;---
আজি ও পাখীর মনঃ বুঝি আমি বিলক্ষণ---
আমিও বন্দী ল... | 3 | ভক্তিমূলক |
2713 | জন্মদিন আসে বারে বারে | রবীন্দ্রনাথ ঠাকুর | জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে—
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
1891 | আমাকে কি ফেলে যেতে হবে | মহাদেব সাহা | আমি তার শুশ্রূষা হারাবো?
এই ভোরের শিশির, উদাসীন মেঘ,
স্নিগ্ধ বনভূমি
আমি তার সান্নিধ্য পাবো না?
আমাকে কি ফেলে যেতে হবে এই নদীর কল্লোল
ভাটিয়ালি গান, কাশফুল, চেনা ঝাউবন
এই দিঘি, জলাশয়, প্রিয় সন্ধ্যাতারা-
ফেলে যেতে হবে এই স্মৃতির উঠোন
প্রেমিকার মুগ্ধ চোখ, মায়াময় দিব্য হাতছানি?
ফেলে যেতে হবে শৈশবের স্মৃতিময় দিব্য হাতছ... | 5 | প্রকৃতিমূলক |
3622 | ভ্রম | শক্তি চট্টোপাধ্যায় | ভ্রম
-- শক্তি চট্টোপাধ্যায়আসলে তুমি ক্ষুদ্র ছোট,
ফুলের মত বাগানে ফোটো,
বিরহে যদি দাঁড়িয়ে ওঠো
ভূতের মত দেখায়,
আসলে কেউ বড় হয়না,
বড়র মত দেখায় | | 1 | চিন্তামূলক |
1380 | অন্ধের সমাজে একা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | রাস্তার দুইধারে আজ সারিবদ্ধ দাঁড়িয়েছে অন্ধ সেনাদল;
আমি চক্ষুষ্মান হেঁটে যাই
প্রধান সড়ক। দেখি, বল্লমের ধাতু
রোদ্দুরের প্রেম পায়, বন্দুকের কুঁদার উপরে
কেটে বসে কঠিন আঙুল।
যে-কোনো মুহূর্তে ঘোর মারামারি হতে পারে, তবু
অস্ত্রগুলি উল্টানো রয়েছে আপাতত।
পরস্পরের দিকে পিঠ দিয়ে সকলে এখন
সম্মান রচনা করে। আমি দেখি,
অযুত নিযুত অন্ধ ... | 2 | মানবতাবাদী |
3148 | ভিক্ষা ও উপার্জন | রবীন্দ্রনাথ ঠাকুর | বসুমতি, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস।
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3925 | করাঘাত হওয়া চাই | শামসুর রাহমান | আমার আপন দরজায় মাঝে-মধ্যে করাঘাত হওয়া চাই,
করাঘাত হওয়া ভালো। যদি
কোনো বন্ধু-বান্ধব হকার কিংবা গয়লা
আমার আপন দরজায় এসে কড়া নাড়ে কখনো সখনো,
খুব ভালো হয়।
কিন্তু কেউ চুপচাপ এসে চলে গেলে বন্ধ দোরে
রেখে গেলে এক গুচ্ছ ফুল
কিংবা চিরকুট শব্দহীন,
আমি সেই উপহার কখনো গ্রহণ করবোনা।
আমি তো আমার দরজায় মাঝে-মধ্যে আচমকা
করাঘাত চাই।নইলে... | 2 | মানবতাবাদী |
3702 | অভিমানী বাংলাভাষা | শামসুর রাহমান | মানুষের অবয়ব থেকে, নিসর্গের চোখ থেকে
এমন কি শাক সব্জি, আসবাব ইত্যাদি থেকেও
স্মৃতি ঝরে অবিরল। রাজপথ এবং পলাশ
যখন চমকে উঠেছিল পদধ্বনি, বন্দুকের
শব্দে ঘন ঘন, স্মৃতি নিজস্ব বুননে অন্তরালে
করেছে রচনা কিছু গল্প-গাথা, সত্যের চেয়েও
বেশি দীপ্র। কান্তিমান মোরগের মতো মাথা তুলে
কখনো একটি দিন দেয় ডাক, পরিপার্শ্ব দোলে,
মানুষ তাকায় ... | 6 | স্বদেশমূলক |
1085 | সুদর্শনা (অপ্রকাশিত) | জীবনানন্দ দাশ | সুদর্শনা মিশে যায় অন্ধকার রাতে
নদীর এ পারে বসে একদিনও দেখে নি ওপার
প্রকৃতি চায় নি সেই মেয়েটি এ আলো আর রাত্রির আঘাতে
পৃথিবীকে কূট চোখে দেখে নেবে- বুঝে নেবে জীবনের গ্লানি অন্ধকারচায় নি সে কলমীর ফুলভরা রক্তাক্ত প্রান্তরে
অথবা চিন্তায় রূঢ় ক্ষম সৎ পাণ্ডূলিপি যা খণ্ডন করে
মৃত্যুকে দেবার আগে এইসব একবার তুলে নেবে হাতেপ্রথম ঢেউ... | 0 | প্রেমমূলক |
3565 | আমি অপার হয়ে বসে আছি | লালন শাহ | আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দিই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।।আরও পড়ুন… সব লোকে কয় লালন কী জাত সংসারে... | 3 | ভক্তিমূলক |
2835 | দুঃখশিখার প্রদীপ জ্বেলে | রবীন্দ্রনাথ ঠাকুর | দুঃখশিখার প্রদীপ জ্বেলে
খোঁজো আপন মন,
হয়তো সেথা হঠাৎ পাবে
চিরকালের ধন। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
987 | বলিল অশ্বত্থ সেই | জীবনানন্দ দাশ | বলিল অশ্বত্থ ধীরে: ‘কোন দিকে যাবে বলো-
তোমরা কোথায় যেতে চাও?
এতদিন পাশাপাশি ছিলে, আহা, ছিলে কত কাছে:
ম্লান খোড়ো ঘরগুলো-আজও তো দাঁড়ায়ে তারা আছে;
এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের
তোমরা যেতেছ চলে পাইনাকো টের!
বোঁচকা বেঁধেছ ঢের,-ভোলো নাই ভাঙা বাটি ফুটা ঘটিটাও;
আবার কোথায় যেতে চাও?
‘পঞ্চাশ বছরও হায় হয়নিকো-এই-তো... | 1 | চিন্তামূলক |
5170 | হৃদয়ের ঋণ | হেলাল হাফিজ | আমার জীবন ভালোবাসাহীন গেলে
কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর,
খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে
বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর
বাঁধবো নিমেষে। শর্তবিহীন হাত
গচ্ছিত রেখে লাজুক দু’হাতে আমি
কাটাবো উজাড় যুগলবন্দী হাত
অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামী,
একবার আসে, তাকে ভালোবেসে যদি
অমার্জনীয় অপরাধ হয় হোক,
ইতিহাস দেবে অমরতা নিরবধি
আয় মেয়ে গড়ি... | 0 | প্রেমমূলক |
2467 | আশীর্বাদ | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চাশ বছরের কিশোর গুণী নন্দলাল বসুর প্রতি
সত্তর বছরের প্রবীণ যুবা রবীন্দ্রনাথের আশীর্ভাষণ নন্দনের কুঞ্জতলে রঞ্জনার ধারা,
জন্ম-আগে তাহার জলে তোমার স্নান সারা।
অঞ্জন সে কী মধুরাতে
লাগালো কে যে নয়নপাতে,
সৃষ্টি-করা দৃষ্টি তাই পেয়েছে আঁখিতারা। এনেছে তব জন্মডালা অজর ফুলরাজি,
রূপের-লীলালিখন-ভরা পারিজাতের সাজি।
অপ্সরী... | 3 | ভক্তিমূলক |
3469 | ছটা দশের মিনি | রুদ্র গোস্বামী | আজকাল একলা হলেই একটা মিনি বাসের চাকা
মাথার মধ্যে বনবন ঘুরতে থাকে।
ছটা দশ, ডালহৌসি থেকে শিয়ালদা।
কন্ডাকটরের বাজখাই চিৎকার সেন্ট্রাল, সেন্ট্রাল,
হঠাৎ একটা যান্ত্রিক ঝাকুনি! একটা ধাতব শব্দে
দলা পাকিয়ে যায় আমার মাথার মধ্য বয়সি ঘিলু।ছিটকে পড়া বাইফোকালের আড়ালেও আমি
স্পষ্ট দেখতে পাই, রক্তে ভেসে যাচ্ছে একটা
কি ভীষণ পরিচি... | 0 | প্রেমমূলক |
4937 | প্রতীক্ষায় | সুনীল গঙ্গোপাধ্যায় | গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায়
হাওয়া ঘোরে দূরে-দূরে
ফুলকে সমীহ করে
সূর্যাস্তও থমকে থাকে!
দেখো-দেখো
আমার বাগানে এক অগ্নিময়
ফুল ফুটে আছে
তার সৌরভেও কত তাপ!
আর সব কুসুমের জীবন-চরিত তুচ্ছ করে
সে ঘাড় ঘুরিয়ে দেখে চতুর্দিক
বৈদুর্ষমণির মতো চোখ মেলে সে রয়েছে প্রতীক্ষায়
কার? কার? | 1 | চিন্তামূলক |
184 | অনুরোধ | কাজী নজরুল ইসলাম | পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া।
যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া।।কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই,
সারা জনম সাধ ছিল যে, মদিনাতে যাই ( রে ভাই)।
মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।।তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি,
লইয়া যাওরে এই নিরাশের দীর্ঘ নিশ্বাসখানি।
নবীজীর রওজায় কাঁদিও ভা... | 3 | ভক্তিমূলক |
3590 | এক অসুখে দুজন অন্ধ | শক্তি চট্টোপাধ্যায় | আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ
দীর্ঘ দাঁতের করাত ও ঢেউ নীল দিগন্ত সমান করে
বালিতে আধকোমর বন্ধ
এই আনন্দময় কবরে
আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ |
হাত দুখানি জড়ায় গলা, সাঁড়াশি সেই সোনার অধিক
উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর
আলিঙ্গনের মধেযে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়
আঁকড়ে ধরে মাটির... | 5 | প্রকৃতিমূলক |
1602 | আত্মচরিত | পূর্ণেন্দু পত্রী | আমার বয়স ৪৮।
আমার মাথার প্রথম পাকা চুলের বয়স ২০।
এবং আমার স্নায়ুতন্ত্রীর ভিতরে স্তবকে স্তবকে সাজানো যে-সব স্মৃতি
তারা খ্রীষ্টপূর্ব ১০০০০ বছরের চেয়ে পুরনো।
সর্বক্ষণ পাঁজবার আড়ালে মুখ লুকিয়ে থাকে যে-বিষাদ
একদিন তাকে জিজ্ঞেস করেছিলুম, কত বয়স হলো হে?
বললে, ২০০৬ এর কাছাকাছি এলে কানায় কানায় ৭০০ বছর।
কেননা দীর্ঘ বিদীর্ণ দান্ত... | 1 | চিন্তামূলক |
534 | হিন্দু-মুসলিম যুদ্ধ | কাজী নজরুল ইসলাম | মাভৈঃ! মাভৈঃ! এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ
সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান!
ছিল যারা চির-মরণ-আহত,
উঠিয়াছে জাগি’ ব্যথা-জাগ্রত,
‘খালেদ’ আবার ধরিয়াছে অসি, ‘অর্জুন’ ছোঁড়ে বাণ।
জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান!
মরিছে হিন্দু, মরে মুসলিম এ উহার ঘায়ে আজ,
বেঁচে আছে যারা মরিতেছে তারা, এ-মরণে নাহি লাজ।
জেগেছ... | 6 | স্বদেশমূলক |
4197 | নিঃসঙ্গ জুতো | শামসুর রাহমান | বসেছিলাম লেখার টেবিল-ঘেষা
অনেকদিনের পুরনো চেয়ারে। হঠাৎ চোখ
পড়লো কিয়দ্দূরে রোদ পোহানো
নিঃসঙ্গ ঢের ক্ষয়ে-যাওয়া
একটি জুতোর দিকে। কেমন যেন
মায়া লাগলো। কার জন্য?আবার দৃষ্টি ছুঁলো হাতে-রাখা আধ-পড়া
বইটির পাতায়, মন বসলো না। দৃষ্টি গেলো পুরনো,
বেখাপ্পা জুতোর দিকে। এক লহমায় কী মনে হলো
নিজের চেহারা দেখলাম আয়নায়। চমকে
উঠি রোদ-পোহা... | 1 | চিন্তামূলক |
1138 | যে | টুটুল দাস | ঝালমুড়ি ঠোঙায়
ছোটবেলার মুখস্থ না হওয়া ছড়া
একযুগ বয়স কমিয়ে দেয়-
নীল ফ্রকের হাত ধরে হাঁটতে থাকা লাল গেঞ্জি
যেন বৃন্দাবন উঠে আসে পাড়ার গলিতে।যে শহরে প্রজাপতি ওড়ার জায়গা নেই
সেখানে কীটপোকা থাকবেই।পুরুষ লাঙ্গল কাঁধে ভোরবেলা বেরিয়ে গেছে
তার টিফিনবক্সে দু’মুটো পান্তা ভাত, আলু সেদ্ধর সাথে
এক চামচ ভালোবাসা
মাটির স্পর্শ পেলেই শু... | 0 | প্রেমমূলক |
945 | নিরালোক | জীবনানন্দ দাশ | একবার নক্ষত্রের দিকে চাই — একবার প্রান্তরের দিকে
আমি অনিমিখে।
ধানের ক্ষেতের গন্ধ মুছে গেছে কবে
জীবনের থেকে যেন; প্রান্তরের মতন নীরবে
বিচ্ছিন্ন খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার;
নক্ষত্রেরা বাতি জ্বেলে জ্বেলে — জ্বেলে — ‘নিভে গেলে — নিভে গেলে?’
বলে তারে জাগায় আবার;জাগায় আবার।
বিক্ষত খড়ের বোঝা বুকে নিয়ে — বুকে নিয়ে ঘুম পায়... | 1 | চিন্তামূলক |
4106 | তাদের কথা | শামসুর রাহমান | বনেদি ঘরের কেউ নই, বলা যায়
অত্যন্ত অগণ্য আমি। গোলাপ, রজনীগন্ধা অথবা চামেলি
কারো সমতুল্য নই, থাকে না আমার প্রতীক্ষায়
কখনো ড্রইংরুমে কোনো ফুলদানি
পায়ের নিচেই থাকি সবার এবং
পিঁপড়ে, পোকামাকড়েরা মাঝে মাঝে
করে খুনসুটি।
যখন যুবক যুবতীরা,
যাদের সত্তায়, প্রেম রঙধনু হয়ে
জ্বলে, যারা ঘাসের ওপর বসে, কথা
ফুরুলে তাকায় এ আমার একরত্তি
... | 5 | প্রকৃতিমূলক |
738 | আর একদিন আসিও বন্ধু | জসীম উদ্দীন | আর একদিন আসিও বন্ধু-আসিও এ বালুচরে,
বাহুতে বাঁধিয়া বিজলীর লতা রাঙা মুখে চাঁদ ভরে।
তটিনী বাজাবে পদ-কিঙ্কিণী, পাখিরা দোলবে ছায়া,
সাদা মেঘ তব সোনার অঙ্গে মাখাবে মোমের মায়া।
আসিও সজনি, এই বালুচলে, আঁকা-বাঁকা পথখানি;
এধারে ওধারে ধান ক্ষেত তারে লয়ে করে টানাটানি।
কখনো সে গেছে ওধারে বাঁকিয়া কখনো এধারে আসি,
এরে ওরে লয়ে জড়াজড়ি ক... | 0 | প্রেমমূলক |
7 | জলকণ্ঠস্বর | অনিতা অগ্নিহোত্রী | গঞ্জের ধ্বনি আর সারি সারি চালা শেষ হলে
সমুদ্র রয়েছে। নীলাভ সবুজ। অপার্থিব।
আকাশের কাছাকাছি অথচ বিযুক্ত, বেদনায়।।
সমুদ্রের দিন রাত মিলেমিশে একটিই জলকণ্ঠস্বর।উল্টানো নৌকার কাছে গিয়ে বসি। সন্ন্যাসী কাঁকড়া।
পরিবার দ্রুত হাঁটে গরম বালুর অপসৃয়মানতায়।
আমার চিবুকে নুন, গালে নুন, ওষ্ঠাধর লবণে স্থবির
রাত্রি নামার আগে আমার ... | 1 | চিন্তামূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.