id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
206
আত্মশক্তি
কাজী নজরুল ইসলাম
এসো বিদ্রোহী মিথ্যা-সূদন আত্মশক্তি বুদ্ধ বীর! আনো উলঙ্গ সত্যকৃপাণ, বিজলি-ঝলক ন্যায়-অসির।তূরীয়ানন্দে ঘোষো সে আজ ‘আমি আছি’– বাণী বিশ্ব-মাঝ, পুরুষ-রাজ! সেই স্বরাজ!জাগ্রত করো নারায়ণ-নর নিদ্রিত বুকে মর-বাসীর; আত্ম-ভীতু এ অচেতন-চিতে জাগো ‘আমি-স্বামী নাঙ্গা-শির’…এসো প্রবুদ্ধ, এসো মহান শিশু-ভগবান জ্যোতিষ্মান। আত্মজ্ঞান- দৃপ্ত-...
2
মানবতাবাদী
3267
রাত্রি (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
রবীন্দ্রনাথ ঠাকুর
জগতেরে জড়াইয়া শত পাকে যামিনীনাগিনী আকাশ – পাতাল জুড়ি ছিল পড়ে নিদ্রায় মগনা , আপনার হিম দেহে আপনি বিলীনা একাকিনী । মিটিমিটি তারকায় জ্বলে তার অন্ধকার ফণা । উষা আসি মন্ত্র পড়ি বাজাইল ললিত রাগিণী । রাঙা আঁখি পাকালিয়া সাপিনী উঠিল তাই জাগি — একে একে খুলে পাক , আঁকিবাঁকি কোথা যায় ভাগি । পশ্চিমসাগরতলে আছে বুঝি বিরাট গহ্বর , সেথ...
5
প্রকৃতিমূলক
2534
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায়
রবীন্দ্রনাথ ঠাকুর
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় এই যে আমার জীবন-লতিকায় ফুটল কেবল শিউরে-ওঠা নতুন পাতা যত রক্তবরন হৃদয়ব্যথার মতো; দখিন হাওয়া ক্ষণে ক্ষণে দিল কেবল দোল, উঠল কেবল মর্মর কল্লোল। এবার শুধু গানের মৃদু গুঞ্জনে বেলা আমার ফুরিয়ে গেল কুঞ্জবনের প্রাঙ্গণে। আবার যেদিন আসবে আমার রূপের আগুন ফাল্গুনদিনের কাল দখিন হাওয়ায় উ...
5
প্রকৃতিমূলক
1646
কে খেয়েছে চাঁদ
পূর্ণেন্দু পত্রী
দাঁতে কামড়িয়ে কে খেয়েছে চাঁদ? সন্ধেবেলায়? মহাশুন্যের ছড়ানো টেবিলে পড়ে আছে যেন ছিরিছাঁদহীন ভাঙা বিস্কুট। কে খেয়েছে চাঁদ? ক’দিন আগেও কোজাগরী শাড়ি লুটিয়ে হেঁটেছে বর-বর্নিনী। যমুনার মতো চিকন অঙ্গ বুকে তরঙ্গ, কাঁখে তরঙ্গ আকাশের ঘাটে স্নান করে গেছে লজ্জা ভাসিয়ে কলসী ভাসিয়ে। কে খেয়েছে চাঁদ? কার তৃষ্ণার উনোনে আগুন জ্বলে উঠেছি...
4
রূপক
1845
চিল্কায় সকাল
বুদ্ধদেব বসু
কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলায় কেমন করে বলি? কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে; কী ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে; চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি ...
0
প্রেমমূলক
3770
আমার ব্রত
শামসুর রাহমান
তরুণ উজ্জ্বল তিনজন কবি গাঢ় সায়াহ্নকে ঝাঁঝালো দুপুর করে আমার পড়ার ঘরে এসে বলে, ‘ওরা আপনার দিকে ছুঁড়েছে বিস্তর কাদা খোলা পথে শাঁসালো মণ্ডপে; আমরা তা কিছুতেই আর মেনে নেবো না, জবাব দিতে চাই এই নোংরা, ক্লিন্ন আচরণটির। স্পষ্টত ওদের চোখে ছিল উষ্মা আর বেদনার ঈষৎ গোধূলি। আমি হেসে কবিতা ঢেউয়ে ভেসে চকিতে উত্তর-আধুনিক।আমার পড়ার ঘর...
1
চিন্তামূলক
2353
আঁখি পানে যবে আঁখি তুলি
রবীন্দ্রনাথ ঠাকুর
আঁখি পানে যবে আঁখি তুলি দুখ জ্বালা সব যাই ভুলি। অধরে অধরে পরশিয়া প্রাণমন উঠে হরষিয়া। মাথা রাখি যবে ওই বুকে ডুবে যাই আমি মহা সুখে। যবে বল তুমি, “ভালবাসি’, শুনে শুধু আঁখিজলে ভাসি।Heinrich Hein (অনুবাদ কবিতা)
0
প্রেমমূলক
4123
তুমি মিথ্যা বলেছিলে
শামসুর রাহমান
আমার এই পুরোনো ঘরের ভেতরে আলো চুঁইয়ে চুঁইয়ে পড়ছে বাইরে। পাখিটাখির ডাকও শোনা যাচ্ছে আমি রোজকার মতো আজো চোখ কচলাতে কচলাতে জেগে উঠলাম। তাকালাম চাদ্দিকে, একটা প্রত্যাশা নিয়ে, না আমি আমার সেই আকাঙ্ক্ষিত সূর্যোদয় ধারে কাছে কোথাও দেখতে পেলাম না।আজ একথা আমার কাছে আমার হাতের রেখার মতোই স্পষ্ট হয়ে গিয়েছে, তুমি মিথ্যা বলেছিলে, জা...
2
মানবতাবাদী
1722
মাঝে মাঝে লোডশেডিং
পূর্ণেন্দু পত্রী
মাঝে মাঝে লোডশেডিং হোক। আকাশে জ্বলুক শুধু ঈশ্বরের সাতকোটি চোখ বাকী সব আলকাতরা মাখুক। আমরা নিমগ্ন হয়ে নিজস্ব চশমায় আর দেখি না কিছুই সকলে যা দেখে তাই দেখি। আকাশের রঙ তাই হয়ে গেছে চিরকালে নীল। বাতাস কি শাড়ি পরে কারো জানা নেই। মাঝে মাঝে লোডশেডিং হোক। সাদা মোমবাতি জ্বেলে তোমাকে সম্পূর্ণ করে দেখি। নারীকে বাহান্ন তীর্থ বলেছে...
0
প্রেমমূলক
593
আমার মায়ের নাম বাঁকাশশী
জয় গোস্বামী
আমার মায়ের নাম বাঁকাশশী, আমার শ্যামের নাম ছায়া আমার তরঙ্গ মানে খোলা বাড়ি–ছাদ থেকে যার নীচে পড়ে হানাহানি খেলা– আমার সম্পূর্ণ ভুল চারত আকাশ খুঁড়লে বালি আমার বাবার মুখে পান, গায়ে চাদরে উল্কারা সরে যায় মা, নীচে, সমুদ্রে খসে পড়ে।
4
রূপক
1870
আমি ভঙ্গুর হে
মলয় রায়চৌধুরী
আমি যে নাকি গাইডের কাছে ইতিহাস-শেখা ফোস্কাপড়া পর্যটক ছায়ায় হেলান-দেয়া বাতিস্তম্ভের আদলে গিসলুম পিতৃত্ব ফলাবার ইসকুলে জানতুম যতই যাই হোক ল্যাজটাই কুকুরকে নাড়ায় রে আমি যে নাকি প্ল্যাটফর্মে ভবিষ্যভিতু কনের টাকলামাথা দোজবর বস্তাপ্রতিম বানিয়ের বংশে এনেছিলুম হাইতোলা চিকেন-চাউনি কাদা-কাঙাল ঠ্যাঙ থেকে ঝরাচ্ছিলুম ঘেসো ঝিঁঝির সা...
1
চিন্তামূলক
1913
আমি তো তোমারই বশ
মহাদেব সাহা
আমি তো পাখিরও বশ, ভ্রমরের বশ কেন আমাকে ছাড়িয়া যাও সুস্মিত গোলাপ বিষণ্ন বাবুই, হে পাখি, হে উদাসীন সরুযুর কাক তোমরা ছাড়িয়া যাও! আমাকে ছাড়িয়া যাও সন্ধ্যার শায়িত মাঠ আজানের হে সুবে সাদেক, আমি তো তোমারই বশ, তোমাদের সকলেই বশ তোমরা দুজন বড়ো অভিমানী নারী আমি তো তোমারই বশ কালিন্দীর কোন কূলে ভরেছো কলস, কোন তমালের মূলে ছয়টি কালিম...
5
প্রকৃতিমূলক
959
পরিচায়ক
জীবনানন্দ দাশ
মাঝে-মাঝে মনে হয় এ-জীবন হংসীর মতন- হয়তো-বা কোনো-এক কৃপণের ঘরে; প্রভাতে সোনার ডিম রেখে যায় খড়ের ভিতরে; পরিচিত বিস্ময়ের অনুভবে ক্রমে-ক্রমে দৃঢ় হয় গৃহস্থের মন। তাই সে হংসীরে আর চায় নাকো দুপুরে নদীর ঢালু জ’লে নিজেকে বিম্বিত ক’রে;- ক্রমে দূরে-দূরে হয়তো-বা মিশে যাবে অশিষ্ট মুকুরেঃ ছবির বইয়ের দেশে চিরকাল- ক্রুর মায়াবীর জাদুবল...
1
চিন্তামূলক
1446
তর্জনী
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তর্জনী দেখিয়ে কেন কথা বলো…কখনও বলবে না… কাকে…তুমি ভয় দেখাও কাকে… আমি অনায়াসে সব ভেঙে ফেলতে পারি… মুহূর্তে তছনছ করে দিতে পারি সবকিছু… বাঁ পায়ের নির্দয় আঘাতে আমি সব মুছে ফেলতে পারি… তর্জনী দেখিয়ে কেন কথা বলো…কখনও বলবে না… ভীষণ চমকিয়ে দিয়ে দশটার এক্সপ্রস চলে গেল। পরক্ষণে পৃথিবী নীরব। তারের উপরে বাজে হাওয়ার শাণিত ভাষা, আর...
0
প্রেমমূলক
3869
একটি সামান্য সংলাপ
শামসুর রাহমান
‘আচ্ছা জনাব, আপনি তো হামেশা মেঘের মুলুকে থাকেন, তাই না?’‘মাফ করবেন জনাব, প্রায়শ এই অধম জমিনেই থাকে, কী রোদে, কী বৃষ্টিতে; তবে হ্যাঁ, সত্যি বলতে কি, কালেভদ্রে মেঘলোকে কী করে যে চলে যাই, জানি না নিজেই।‘‘মাফ করবেন, আমি ভাই অতসর বুঝি না। লোকে বলে, তাঁরাও উঁচু কিসিমের মানুষ, ইয়া মোটা মোটা কেতাব লিখেছেন গহীন রাতের চেরাগ জ্বে...
4
রূপক
346
নিশীথ-প্রীতম
কাজী নজরুল ইসলাম
হে মোর প্রিয়, হে মোর   নিশীথ-রাতের গোপন সাথি! মোদের   দুইজনারেই জনম ভরে কাঁদতে হবে গো – শুধু   এমনি করে সুদূর থেকে, একলা জেগে রাতি। যখন   ভুবন-ছাওয়া আঁচল পেতে নিশীথ যাবে ঘুম, আকাশ বাতাস থমথমাবে সব হবে নিঝঝুম, তখন   দেব দুঁহু দোঁহার চিঠির নাম-সহিতে চুম! আর   কাঁপবে শুধু গো, মোদের   তরুণ বুকের করুণ কথা আর শিয়রে বাতি। মো...
0
প্রেমমূলক
3327
সখি লো সখি লো নিকরুণ মাধব
রবীন্দ্রনাথ ঠাকুর
সখি লো, সখি লো, নিকরুণ মাধব মথুরাপুর যব যায় করল বিষম পণ মানিনী রাধা রোয়বে না সো, না দিবে বাধা, কঠিন‐হিয়া সই হাসয়ি হাসয়ি শ্যামক করব বিদায়। মৃদু মৃদু গমনে আওল মাধা,        বয়ন‐পান তছু চাহল রাধা, চাহয়ি রহল স চাহয়ি রহল— দণ্ড দণ্ড, সখি, চাহয়ি রহল— মন্দ মন্দ, সখি— নয়নে বহল বিন্দু বিন্দু জলধার। মৃদু মৃদু হাসে বৈঠল ...
3
ভক্তিমূলক
3854
একটি গাধাকে দেখি
শামসুর রাহমান
একটি গাধাকে আমি প্রতিদিন দেখি আশে পাশে, শহরে নিঃসঙ্গ ভিড়ে,আমার সান্নিধ্যে দেখি রোজ আওলাদ হোসেন লেনের মোড়ে, বাবুর বাজারে, ইসলামপুরে, বঙ্গবন্ধু অ্যাভেন্যুর ফুটপাথে, সিদ্ধেশ্বরী, পলাশী বেইলী রোডে, বুড়িগঙ্গা নদীটির তীরে মিটফোর্ড হাসপাতালের কাছে, ধানমন্ডি লেকের ওপারে। হঠাৎ কখনো রমনা পার্কে তার দেখা পাওয়া যায়, একটি গাধার সঙ্...
4
রূপক
4494
সন্ত্রাসে বড় জর্জরিত
শামসুর রাহমান
ছিলেন আটক তিনি এলোমেলো ভাবনার হিম কুয়াশায়; উপমা, উৎপ্রেক্ষা কিংবা স্রেফ শাদাসিধা বর্ণনার অবয়ব-এসব কিছুই নয়। মেঘদল থেকে ভেসে-আসা নিঃসঙ্গ, রহস্যময় বলছে তাকেই‘কবি, তুমি কলম টেবিলে রেখে নিষ্ক্রিয় থাকবে কতকাল? তোমার চোখে কি পড়ছে না পুঞ্জ পুঞ্জ হিংস্র অন্ধকার গিলে খাচ্ছে তোমার আপনকার শহর ও গ্রাম?‘কিব, তুমি আর কতদিন, বল, থাকব...
2
মানবতাবাদী
3756
আমার এ শহরের চোখ
শামসুর রাহমান
কোথাও ছিল না বৃষ্টিধারা, এ আমার শহরের অশ্রুপাত; কেঁদে কেঁদে শহরের চোখ দু’টো লাল আর অতিশয় ফোলা কেন পারে না বলতে কেউ। কেন তার বুক ঠেলে এত কান্না ওঠে প্রহরে প্রহতে এ শহর নিজেও জানে না। আমি শুধু কবিতায় কিছু অশ্রুকণা জড়ো করি অবেলায় ছোট ঘরে অরক্ষিত, একা।কখন জানালা দিয়ে প্রজাপতি ঘরে ঢুকে পড়ে ফুলের পাপড়ির মতো, বসে আমার গ্রীবায়...
1
চিন্তামূলক
1371
স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো
নির্মলেন্দু গুণ
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷ তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তা হলে ...
6
স্বদেশমূলক
2796
তোমার সাথে নিত্য বিরোধ
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না– দিনে দিনে উঠছে জমে কতই দেনা। সবাই তোমায় সভার বেশে প্রণাম করে গেল এসে, মলিন বাসে লুকিয়ে বেড়াই মান রহে না। কী জানাব চিত্তবেদন, বোবা হয়ে গেছে যে মন, তোমার কাছে কোনো কথাই আর কহে না। ফিরায়ো না এবার তারে লও গো অপমানের পারে, করো তোমার চরণতলে চির-কেনা।
3
ভক্তিমূলক
4748
সুতরাং
সুকান্ত ভট্টাচার্য
এত দিন ছিল বাঁধা সড়ক, আজ চোখে দেখি শুধু নরক! এত আঘাত কি সইবে, যদি না বাঁচি দৈবে? চারি পাশে লেগে গেছে মড়ক!বহুদিনকার উপার্জন, আজ দিতে হবে বিসর্জন। নিষ্ফল যদি পন্থা; সুতরাং ছেঁড়া কন্থা মনে হয় শ্রেয় বর্জন।।(পূর্বাভাস কাব্যগ্রন্থ)
1
চিন্তামূলক
2488
উপকথা
রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের আড়ালে বেলা কখন যে যায়। বৃষ্টি পড়ে সারাদিন থামিতে না চায় । আর্দ্র - পাখা পাখিগুলি               গীতগান গেছে ভুলি , নিস্তব্ধে ভিজিছে তরুলতা । বসিয়া আঁধার ঘরে                 বরষার ঝরঝরে মনে পড়ে কত উপকথা । কভু মনে লয় হেন                   এ - সব কাহিনী যেন সত্য ছিল নবীন জগতে । উড়ন্ত মেঘের মতো                 ঘটনা ঘট...
1
চিন্তামূলক
1928
এই চৈত্রে
মহাদেব সাহা
এমন চৈত্রের রাতে আমি লিখি শ্রাবনের গান বর্ষণ থামেনি আজো দুই চোখ জলে ভাসমান, সবাই উল্লাসে মাতে, চৈত্রনিশি করে উদ্‌যাপন আমর ফাল্গুন নেই চৈত্রে নামে অঝোর শ্রাবণ। এই চৈত্রে আমি বড়ো ভয়ানক মনঃকষ্টে আছি এতো যে ফুটেছে ফুল আমি তবু দুঃখ পেয়ে বাঁচি, সকলেই চৈত্রে সব দেখে-শোনে, আয়োজন করে আমি এই চৈত্রে আরো মরে যাই বাহিরে-ভিতরে। সবাই...
5
প্রকৃতিমূলক
3464
অসুখ
রুদ্র গোস্বামী
আজকাল কি যে উল্টোপাল্টা বায়না শিখেছে ও যখন তখন এসে বলবে, ওর একটা আকাশ চাই। আর আমিও বোকার মতো সব কাজ ফেলে ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি! শুধু কী তাই! তাতেও আবার ওর আপত্তি। এটাতে বলে মেঘ ভরতি তো ওটাতে একঘেয়ে আলো। গোধূলি আকাশ দেখলেই ও আবার লজ্জায় মরে যায়। আমার হয়েছে জ্বালা, মেঘ থাকবে না রোদ থাকবে না এমন একটা আকাশ, আমি ...
0
প্রেমমূলক
5033
ফুল ফুটুক না ফুটুক
সুভাষ মুখোপাধ্যায়
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে।ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে – মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে – যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে।গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পে...
0
প্রেমমূলক
551
সায়াহ্নে
কায়কোবাদ
হে পান্থ, কোথায় যাও কোন্ দূরদেশে কার আশে? সে কি তোমা করিছে আহ্বান? সম্মুখে তামসী নিশা রাক্ষসীর বেশে শোন না কি চারিদিকে মরণের তান! সে তোমারে ওহে পান্থ, হাসিমুখে এসে, সে তোমারে ছলে বলে গ্রাসিবে এখনি | যেয়োনা একাকী পান্থ, সে দূর বিদেশে, ফিরে এসো, ওহে পান্থ, ফিরে এসো তুমি | এ ক্ষুদ্র জীবন লয়ে কেন এত আশা? জান না কি এ জগত...
1
চিন্তামূলক
4960
মানস ভ্রমণ
সুনীল গঙ্গোপাধ্যায়
ইচ্ছে তো হয় সারাটা জীবন এই পৃথিবীকে এ-ফোঁড় ওফোঁড় করে যাই দুই পায়ে হেঁটে হেঁটে অথবা বিমানে। কিংবা কী নেবে লোহা শুঁয়ো পোকা? অথবা সওদাগরের, নৌকো, যার গলুইয়ের দু‘পাশে দু‘খানি রঙিন চক্ষু, অথবা তীর্থ যাত্রীদলের, সার্থবাহের সঙ্গী হবো কি? চৌকো পাহাড়, গোল অরণ্যে মায়ার আঙুলে হাতছানি দেয় লাল সমুদ্র, নীল মরুভূমি, অচেনা দেশের হলুদ...
1
চিন্তামূলক
2859
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করি নে। পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দু-হাত ধরি নে। আপনি তুমি অতি সহজ প্রেমে আমার হয়ে এলে যেথায় নেমে সেথায় সুখে বুকের মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরি নে।ভাই তুমি যে ভায়ের মাঝে প্রভু, তাদের পানে তাকাই না যে তবু, ভাইয়ের সাথে ভাগ ক’রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে। ছুটে এসে সবা...
3
ভক্তিমূলক
4410
যদি তুমি ফিরে না আসো
শামসুর রাহমান
তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল আমি ভাবতেই...
0
প্রেমমূলক
3302
শুনলো শুনলো বালিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
শুনলো শুনলো বালিকা, রাখ কুসুমমালিকা, কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহিরে। দুলই কুসুম মুঞ্জরী, ভমর ফিরই গুঞ্জরি, অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহিরে। শশি-সনাথ যামিনী, বিরহ-বিধুর কামিনী, কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে। অধর উঠই কাঁপিয়া, সখি-করে কর আপিয়া, কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে। মৃদু সমীর সঞ্চলে হরয়ি...
3
ভক্তিমূলক
1546
সোনালি বৃত্তে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
একটুখানি কাছে এসেই দূরে যায় নোয়ানো এই ডালের 'পরে একটু বসেই উড়ে যায়। এই তো আমার বিকেলবেলার পাখি। সোনালি এই আলোর বৃত্তে থেমে থাকি, অশথ গাছের কচি পাতায় হাওয়ার নৃত্যে দৃষ্টি রাখি। একটু থামি, একটু দাঁড়াই, একটু ঘুরে আসি আবার। কখন যে সেই দূরে যাবার সময় হবে, জানি না তা। রৌদ্রে ওড়ে পাখি, কাঁপে অশথগাছের কচি পাতা। দুপুরবেলার দৃশ...
5
প্রকৃতিমূলক
5008
ছাত্রকে
সুবোধ সরকার
তুমি যেদিন প্রথম এসেছিলে আমার কাছে তোমার হাতে মায়াকভ্ স্কি আর চোখে সকালবেলার আলো |বিহার থেকে ফিরে এসে তুমি আবার এলে গলা নামিয়ে, বাষ্প লুকিয়ে তুমি বলেছিলে বিহারের কথা খুন হয়ে যাওয়া বাবার কথা আমি দেখতে পেলাম তোমার পেছনে দাঁড়িয়ে আছে বিষণ্ণতা |আবার এলে একদিন, আবারও এলে, আবার, আবার একদিন চিন নিয়ে কথা হল একদিন ভিয়েৎনাম একদি...
2
মানবতাবাদী
3150
ভুজ-পাশ-বদ্ধ অ্যান্টনি
রবীন্দ্রনাথ ঠাকুর
এই তো আমরা দোঁহে বসে আছি কাছে কাছে! একটি ভুজঙ্গ-ভুজে আমারে জড়ায়ে আছে; আরেকটি শ্যাম-বাহু, শতেক মুকুতা ঝুলে, সোনার মদিরা পাত্র আকাশে রয়েছে তুলে। অলকের মেঘ মাঝে জ্বলিতেছে মুখখানি, রূপের মদিরা পিয়া আবেশে অবশ হিয়া, পড়েছে মাতাল হয়ে, কখন্‌ কিছু না জানি! রাখিয়া বক্ষের পরে অবশ চিবুক মোর, হাসিতেছি তার পানে, হৃদয়ে আঁধার ঘোর! বাতা...
1
চিন্তামূলক
2841
দুই উপমা
রবীন্দ্রনাথ ঠাকুর
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে; যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনোমতে; যে জাতি চলে না কভু তারি পথ-’পরে তন্ত্র-মন্ত্র-সংহিতায় চরণ না সরে।   (চৈতালি কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
1626
একটি দুটি তিনটি যুবক
পূর্ণেন্দু পত্রী
কলকাতা শহরে মাত্র একটি দুটি তিনটি মানুষ এখনো যুবক হয়ে আছে স্বেচ্ছাচারে। ফুটবলের মতো তারা কারো পায়ে থাকে না কখনো। ক্রিকেট ব্যাটের মতো ঘূর্ণি বলে যৌবনের জৌলুস হাঁকায়। একেকটি শীত আসে একেকটি যুবক খসে পড়ে। উল্কাবৃন্তচ্যুত তারা আকাশের কিনারা হারিয়ে সরপুটি, চাঁদা পুটি, অল্প জলে অতিকায় খেলা। হে গভীর! এখানে এসো না। কলকাতার ক্ষণ...
1
চিন্তামূলক
2612
কোথায় আলো কোথায় ওরে আলো
রবীন্দ্রনাথ ঠাকুর
কোথায় আলো, কোথায় ওরে আলো। বিরহানলে জ্বালো রে তারে জ্বালো। রয়েছে দীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা– ইহার চেয়ে মরণ সে যে ভালো। বিরহানলে প্রদীপখানি জ্বালো।বেদনাদূতী গাহিছে, “ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান। নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান। তোমার লাগি জাগেন ভগবান।’গগনতল গিয়েছে মে...
3
ভক্তিমূলক
2167
ছাই
মুহম্মদ জাফর ইকবাল
"যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন।" (এমন বোকা আমি দেখি নাই তোমার মতন!) উড়াইয়া দেখি ছাই পাবলিকের পিটা খাই? ভেবেছটা কী আমার মাথায় বুঝি কোনো ঘিলু নাই?
8
হাস্যরসাত্মক
2828
দিবসরজনী তন্দ্রাবিহীন
রবীন্দ্রনাথ ঠাকুর
দিবসরজনী তন্দ্রাবিহীন মহাকাল আছে জাগি— যাহা নাই কোনোখানে, যারে কেহ নাহি জানে, সে অপরিচিত কল্পনাতীত কোন আগামীর লাগি।   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
305
জাগো মুসাফির
কাজী নজরুল ইসলাম
ভোর হল, ওঠ জাগো মুসাফির, আল্লা - রাসুল বোল গাফলিয়াতি ভোল রে অলস, আয়েশ আরাম ভোল।।এই দুনিয়ার সরাইখানায় (তোর) জনম গেল ঘুমিয়ে হায়! ওঠ রে সুখশয্যা ছেড়ে, মায়ার বাঁধন খোল।।দিন ফুরিয়ে এল যে রে দিনে দিনে তর দিনের কাজে অবহেলা করলি জীবনভোর।।যে দিন আজো আছে বাকী খোদারে তুই দিসনে ফাঁকি আখেরে পার হবি যদি পুলসিরাতের পোল।।
3
ভক্তিমূলক
2977
প্রজাপতি
রবীন্দ্রনাথ ঠাকুর
সকালে উঠেই দেখি প্রজাপতি একি আমার লেখার ঘরে, শেলফের 'পরে মেলেছে নিস্পন্দ দুটি ডানা-- রেশমি সবুজ রঙ, তার 'পরে সাদা রেখা টানা। সন্ধ্যাবেলা বাতির আলোয় অকস্মাৎ ঘরে ঢুকে সারারাত কী ভেবেছে কে জানে তা-- কোনোখানে হেথা অরণ্যের বর্ণ গন্ধ নাই, গৃহসজ্জা ওর কাছে সমস্ত বৃথাই। বিচিত্র বোধের এ ভুবন, লক্ষকোটি মন একই বিশ্ব লক্ষকোটি ক'র...
1
চিন্তামূলক
4180
ধন্য সেই পুরুষ
শামসুর রাহমান
ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়; ধন্য সেই পুরুষ, হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রঙ-বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ কাহাতের পর মই-দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে।ধন্য...
6
স্বদেশমূলক
3447
হে বিরাট নদী
রবীন্দ্রনাথ ঠাকুর
হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে; বস্তুহীন প্রবাহের প্রচণ্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তুফেনা উঠে জেগে; ক্রন্দসী কাঁদিয়া ওঠে বহ্নিভরা মেঘে। আলোকের তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণস্রোতে ধাবমান অন্ধকার হতে; ঘুর্ণাচক্রে ঘুরে ঘুরে মরে স্তরে স্তরে সুর্যচ...
5
প্রকৃতিমূলক
2648
গান আরম্ভ
রবীন্দ্রনাথ ঠাকুর
চারি দিকে খেলিতেছে মেঘ , বায়ু আসি করিছে চুম্বন -- সীমাহারা নভস্তল দুই বাহু পসারিয়া হৃদয়ে করিছে আলিঙ্গন । অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার ! যবে আমি আসিব হেথায় মন্ত্র পড়ি ডাকিব তোমায় । বাতাসে উড়িবে তোর বাস , ছড়ায়ে পড়িবে কেশপাশ , ঈষৎ মেলিয়া আঁখি - পাতা মৃদু হাসি পড়ি...
5
প্রকৃতিমূলক
118
কবিতা
আল মাহমুদ
কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া– আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন পিঠার পেটের...
1
চিন্তামূলক
4852
ইচ্ছে
সুনীল গঙ্গোপাধ্যায়
কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি। ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে ...
1
চিন্তামূলক
3126
বেজি
রবীন্দ্রনাথ ঠাকুর
অনেকদিনের এই ডেস্কো — আনমনা কলমের কালিপড়া ফ্রেস্কো দিয়েছে বিস্তর দাগ ভুতূড়ে রেখার । যমজ সোদর ওরা যে সব লেখার — ছাপার লাইনে পেল ভদ্রবেশে ঠাঁই , তাদের স্মরণে এরা নাই । অক্সফোর্ড ডিক্সনারি , পদকল্পতরু , ইংরেজ মেয়ের লেখা ‘ সাহারার মরু ' ভ্রমণের বই , ছবি আঁকা , এগুলোর একপাশে চা রয়েছে ঢাকা পেয়ালায় মডার্‌ন্‌ রিভিয়ুতে ...
4
রূপক
1355
মানুষ
নির্মলেন্দু গুণ
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় । আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেকদিন বরফমাখা জল খাই না । কী করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি, সকালবে...
1
চিন্তামূলক
1948
এবার বর্ষার জলে
মহাদেব সাহা
এবার বর্ষার জলে ধুয়ে নেবো মলিন জীবন ধুয়ে নেবো আপাদমস্তক এই ভিতর-বাহির, নতুন বর্ষার জলে পুনরায় হবো সঞ্জীবিত; আমি চাই কেবল জীবন জুড়ে অঝোর বর্ষণ দিনরাত বৃষ্টিজল, দুইকুল ভরা স্নিগ্ধ নদী, বর্ষার শ্যামল ছায়া, পরিশুদ্ধ বৃষ্টিধারা নব- এবার বর্ষার জলে ধুয়ে নেবো আমার জীবন !
5
প্রকৃতিমূলক
387
বন্ধন
কাজী নজরুল ইসলাম
অনন্তকাল এ-অনন্তলোকে মন-ভোলানোরে তার খুঁজে ফিরে মন। দক্ষিণা-বায় চায় ফুল-কোরকে ; পাখি চায় শাখী, লতা-পাতা-ঘেরা বন। বিশ্বের কামনা এ – এক হবে দুই ; নূতনে নূতনতর দেখিবে নিতুই॥ তোমারে গাওয়াত গান যার বিরহ এড়িয়ে চলার ছলে যাচিয়াছ যায়, এল সেই সুদূরের মদির-মোহ এল সেই বন্ধন জড়াতে গলায়। মালা যে পরিতে জানে, কন্ঠে তাহার হয় না গলার ফা...
1
চিন্তামূলক
111
যেন বলে ওঠে
আরণ্যক বসু
আসলে কথারা সব বিলুপ্ত পাখির ঠোঁটে শিলালিপি হয়ে আছে আসলে কথারা সব নিঃশেষে মুছে গেছে আলোকবর্ষ দূরে তারাহীন নীল অন্ধকারে আসলে কথারা এসে ফিরে চলে গেছে সেই মটরশুঁটির ক্ষেতে, সবুজে সবুজেতুমি ফিরে এসে সেই শিলালিপি পাঠ করো প্রিয়বন্ধু কি কথা? কী কথা? এই শিলালিপি ভরে আছে পাথরের বুকে ঘুম হয়ে! মৃত তিতিরের ঠোঁটে কোন সে শব্দের রেশ ল...
0
প্রেমমূলক
179
অকূল তুফানে নাইয়া কর পার
কাজী নজরুল ইসলাম
অকূল তুফানে নাইয়া কর পার পাপ দরিয়াতে ডুবে মরি কান্ডারি নাই কড়ি নাই তরী প্রভু পারে তরিবার।। থির নহে চিত পাপ-ভীত সদা টলমল পুণ্যহীন শূন্য মরু সম হৃদি-তল নাহি ফুল নাহি ফল পার কর হে পার কর ডাকি কাঁদি অবিরল নাহি সঙ্গী নাহি বন্ধু নাহি পথেরি সম্বল। সাহারায় নাহি জল শাওন বরিষা সম তব করুণার ধারা ঝরিয়া পড়ুক পরানে আমার।।
3
ভক্তিমূলক
2182
সং
মুহম্মদ জাফর ইকবাল
“সুং, সিং এ সং সেং সাং” সুং স্যাং এ সং সিইং সুং স্যাং এ সং সোং স্যাং এ সং।
8
হাস্যরসাত্মক
3170
মন্ত্রেসে যে পূত রাখীররাঙা সুতো
রবীন্দ্রনাথ ঠাকুর
মন্ত্রেসে যে পূত রাখীররাঙা সুতো বাঁধন দিয়েছিনু হাতে, আজ কিআছে সেটি সাথে। বিদায়বেলা এল মেঘের মতো ব্যেপে, গ্রন্থি বেঁধে দিতে দু হাত গেল কেঁপে, সেদিন থেকে থেকে চক্ষুদুটি ছেপে ভরে যে এল জলধারা। আজকে বসে আছি পথের এক পাশে, আমের ঘন বোলে বিভোল মধুমাসে তুচ্ছ কথাটুকু কেবল মনে আসে ভ্রমর যেন পথহারা– সেই-যে বাম হাতে একটি সরু রাখী– ...
0
প্রেমমূলক
2242
বৈশাখের প্রথম দিন উপলক্ষে আহ্বান
মোহাম্মদ রফিকউজ্জামান
আয়-রে আমার গ্রামের মানুষ, আয় আয় রে চলে রাজধানী ঢাকায় দেখবি) তোদের মতো সাজ করেছে কয়েক শ' ধাঙ্গড় । ওরা) জীবনেও হাল চালায়নি চাষ-আবাদের চুল ফেলায়নি ভাঙেনি তো রুক্ষ মাটির একখানি চাঙ্গড় ।।দেখবি কেমন পান্তা খাবে তোদের খাদ্যকে ভেংচাবে নাচবে যেন কৃমির নাচন সব কটা ভাঙ্গড় ।।মুখ দেখাতে লজ্জ্বা বলেই মুখোস পরে থাকে পশুর অধম বলেই পশু...
2
মানবতাবাদী
4808
বিচার
সুকুমার রায়
ইঁদুর দেখে মাম্‌দো কুকুর বল্‌লে তেড়ে হেঁকে- 'বলব কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয় না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা । তুই হবি চোর তোর নামেতে করব নালিশ রুজু'- 'জজ্ কে হবে?' বল্লে ইঁদুর ,বিষম ভয়ে জুজু, 'কোথায় উকিল প্যায়দা পুলিশ , বিচার কিসে হবে?' মাম্‌দো বলে 'তাও জানিসনে ? শোন ...
8
হাস্যরসাত্মক
1702
বড়ে গোলাম
পূর্ণেন্দু পত্রী
ফুলের গন্ধে ফোটার জন্যে নারীর স্পর্শ পাবার জন্যে ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হোলাম। বাইরে তখন বক্ষে বৃক্ষে জলে স্থলে অন্তরীক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান গাইছে বড়ে গোলাম। ফুলের কাছে নারীর কাছে বুকের বিপুল ব্যথার কাছে বেদনাবহ যে সব কথা বলতে গিয়ে ব্যর্থ হোলাম। তারাই যখন ফিরে আসে কেউ ললিতে কেউ বিভাসে ...
0
প্রেমমূলক
957
পরবাসী
জীবনানন্দ দাশ
যাহাদের পায়ে পায়ে চলে চলে জাগিয়াছে আঁকাবাঁকা চেনা পথগুলি দিকে দিকে পড়ে আছে যাহাদের দেহমাটি—করোটির ধূলি, যাহারা ভেনেছে ধান গান গেয়ে—খুঁটেছে পাখির মতো মিঠে খুদকুঁড়া, যাহাদের কামনায় ইশারায় মাটি হল পানপাত্র, শষ্প হল সুরা! ছুঁয়ে ছেনে বারবার এ ভাঁড়ার করে গেছে স্যাঁতসেঁতে ম্লান, আনাচে-কানাচে আজও দুলিতেছে যাহাদের উড়ানি-পিরান, ...
5
প্রকৃতিমূলক
1519
যাওয়া
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াত লোকটা, কখনও আকাশ দেখেনি। এখন খাটিয়ার উপরে চিতপটাং হয়ে সে শুয়ে আছে, আর আশ মিটিয়ে আকাশ দেখছে। জীবনে কখনও ফুলের স্বপ্ন দেখেনি লোকটা, অষ্টপ্রহর শুধু ভাতের গন্ধে হন্যে হয় ঘুরত। এখন তার তেলচিটে বালিশের দু’দিকে দুটো রজনীগন্ধার বাণ্ডিল ওরা সাজিয়ে দিল। এতকাল সে অন্যের বোঝা হয়ে বেড়াত। আর আজ তারই নীচে...
1
চিন্তামূলক
993
বিবেকানন্দ
জীবনানন্দ দাশ
জয়,- তরুণের জয়! জয় পুরোহিত আহিতাগ্নিক,- জয়,- জয় চিন্ময়! স্পর্শে তোমার নিশা টুটেছিল,-উষা উঠেছিল জেগে পূর্ব তোরণে, বাংলা-আকাশে ,-অরুণ-রঙিন মেঘে; আলোকে তোমার ভারত,এশিয়া-জগৎ গেছিল রেঙে। হে যুবক মুসাফের, স্থবিরের বুকে ধ্বনিলে শ্‌ঙ্খ জাগরণপর্বের! জিঞ্জির-বাঁধা ভীত চকিতেরে অভয় দানিলে আসি, সুপ্তের বুকে বাজালে তোমার বিষাণ হে স...
3
ভক্তিমূলক
958
পরস্পর
জীবনানন্দ দাশ
মনে প’ড়ে গেল এক রূপকথা ঢের আগেকার , কহিলাম,- শোনো তবে ,- শুনিতে লাগিল সবে, শুনিল কুমার ; কহিলাম ,- দেখেছি সে চোখ বুজে আছে, ঘুমানো সে এক মেয়ে – নিঃসাড় পুরীতে এক পাহাড়ের কাছে ; সেইখানে আর নাই কেহ ,- এক ঘরে পালঙ্কের’পরে শুধু এক খানা দেহ প’ড়ে আছে ;- পৃথিবীর পথে- পথে রূপ খুঁজে খুঁজে তারপর,- তারে আমি দেখেছি গো ,- সেও চোখ বুজ...
0
প্রেমমূলক
1486
ফুলের স্বর্গ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যৌবনে আনন্দ নেই, যদি তার সমস্ত সম্ভার আমৃত্যু অক্ষয় থাকে। ক্ষয়ে তার শান্তি, জীবনের প্রার্থনা পূরণ। এই অপরূপ প্রথম-গ্রীষ্মের আলস্যের ভারে নম্র আদিগন্ত রৌদ্র-হাওয়া-নীলে সামান্যই সুখ, দুঃখ অসামান্য : সে-ঐশ্বর্যে তার শুধু ব্যর্থ সঞ্চয়ের বিড়ম্বনা বাড়ে। এ-যৌবন রিক্তই না হয় যদি, বঞ্চনায় বাঁচে তিলে তিলে,– শাস্তিও সান্ত্বনা তার...
1
চিন্তামূলক
3077
বিকেলবেলার দিনান্তে মোর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিকেলবেলার দিনান্তে মোর পড়ন্ত এই রোদ পুবগগনের দিগন্তে কি জাগায় কোনো বোধ। লক্ষকোটি আলোবছর-পারে সৃষ্টি করার যে বেদনা মাতায় বিধাতারে হয়তো তারি কেন্দ্র-মাঝে যাত্রা অামার হবে— অস্তবেলার আলোতে কি আভাস কিছু রবে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
1127
হে হৃদয়
জীবনানন্দ দাশ
হে হৃদয় নিস্তব্ধতা? চারিদিকে মৃত সব অরণ্যেরা বুঝি? মাথার ওপরে চাঁদ চলছে কেবলি মেঘ কেটে পথ খুঁজে-পেঁচার পাখায় জোনাকির গায়ে ঘাসের ওপরে কী যে শিশিরের মতো ধূসরতা দীপ্ত হয় না কিছু? ধ্বনিও হয় না আর?হলুদ দু’-ঠ্যাং তুলে নেচে রোগা শালিখের মতো যেন কথা ব’লে চলে তবুও জীবনঃ বয়স তোমার কত? চল্লিশ বছর হল? প্রণয়ের পালা ঢের এল গেল- হল ন...
1
চিন্তামূলক
3397
সৌন্দর্যের সংযম
রবীন্দ্রনাথ ঠাকুর
নর কহে, বীর মোরা যাহা ইচ্ছা করি। নারী কহে জিহ্বা কাটি, শুনে লাজে মরি! পদে পদে বাধা তব, কহে তারে নর। কবি কহে, তাই নারী হয়েছে সুন্দর।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
4435
রাত্রির তৃতীয় যামে
শামসুর রাহমান
রাত্রির তৃতীয় যামে জ্যোৎস্নাধোয়া মসজিদে মৌলবী ঘুমায়। এখন সে জলচর পাখির মতন ঘুমের ডহরে ভাসে একা, অচেতন। হাত দুটি যেনবা নিস্পন্দ মাছ নদীতীরে; মাঝে মাঝে নড়ে ওঠে ঠোঁট হয়তোবা ঘোর নিদ্রাতুর বিরানায় করছে আবৃত্তি অমল আয়াত। রাত্রির তৃতীয় যামে জ্যোৎস্নাধোয়া মসজিদে মৌলবী ঘুমায়।রাত্রির তৃতীয় যামে স্বপ্নের ভেতরে দেখে সে নির্জন স্থা...
4
রূপক
3299
শুচি
রবীন্দ্রনাথ ঠাকুর
রামানন্দ পেলেন গুরুর পদ– সারাদিন তার কাটে জপে তপে, সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তার পরে ভাঙে তাঁর উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব– রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানাচিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে। রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের ...
1
চিন্তামূলক
224
আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!
কাজী নজরুল ইসলাম
আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ! গাইবি আবার কণ্ঠছেঁড়া বিষ-অভিশাপ-সিক্ত গান। আয় রে চির-তিক্ত প্রাণ! আয় রে আমার বাঁধন-ভাঙার তীব্র সুখ জড়িয়ে হাতে কালকেউটে গোখরো নাগের পীত চাবুক! হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল-বাগান! আয় রে চির-তিক্ত প্রাণ! বুঝিসনি কি কাঁদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী! তোর অভিমান হল শেষে তোরই ...
2
মানবতাবাদী
1596
আগুনে আঙুল রেখে
পূর্ণেন্দু পত্রী
আগুনে আঙুল রেখে ঠায় বসে আছি কেউ ডাকলে যাতে সাড়া পায়। ঘরের বাইরে গোল সার্কাসের মাঠ। নিরাপত্তা-বিধায়ক যথারীতি ভেজানো কপাট। কবে বৃষ্টি হয়েছিল তারই বাসি গন্ধ শোঁকে মাটি। বুদ্ধিজীবী বাতাসের চতুষ্পাঠী চেপেছে নিলামে। মুখ-আঁটা গোপনীয় খামে চিঠি চালাচালি চলে সন্ধি ও সংগ্রামে। ছুঁচের সেলাই ছেঁড়া শার্ট দুমড়ে মুচড়ে যেভাবে বাতিল ত...
0
প্রেমমূলক
3700
অপ্রেমের কবিতা
শামসুর রাহমান
এক্ষুণি বলে ফেলা দরকার, নইলে খুব বেশি দেরি হয়ে যাবে। সত্যাসত্য নিয়ে ঝাক্কিঝামেলা, তর্কাতর্কি মূলতুবি রেখে বোধোদয়ের বাগান থেকে পরগাছাগুলোকে একটু হাত লাগিয়ে উপড়ে ফেলা যাক সময় আমাকে তাড়া করে। গাছে লটকানো হিস্পানি গিটার জপায়, স্বীকারোক্তি চাই।এতদিন যে তাসের ঘর তৈরি হয়েছিল আমার মনের খেয়ালে, বৈরী হাওয়ার ফুৎকারে তা লহমায় ভূমি...
0
প্রেমমূলক
980
ফিরে এসো
জীবনানন্দ দাশ
ফিরে এসো সমুদ্রের ধারে ফিরে এসো প্রান্তরের পথে; যেইখানে ট্রেন এসে থামে আম নিম ঝাউয়ের জগতে ফিরে এসো; একদিন নীল ডিম করেছ বুনন আজও তারা শিশিরে নীরব; পাখির ঝর্ণা হয়ে কবে আমারে করিবে অনুভব!
0
প্রেমমূলক
2417
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা। ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে, ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।।আমার এই পথ-চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া...
3
ভক্তিমূলক
1427
ঘাটশিলা থেকে গয়েরকাটা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ঘাটশিলার কাছে এন. এইচ. সিক্সের কুচকুচে কালো পিঠের উপর থেকে তার দিনভর-রোদ্দুর-খেয়ে-গরম-হয়ে-ওঠা শস্যের শেষ কয়েকটি দানাকে খুব যত্নভরে খুঁটে তুলতে-তুলতে সাড়ে পাঁচ কাঠা জমির মালিক এক চাষি আমাকে বলেছিল, হাইওয়ে হয়ে ইস্তক এই তাদের একটা মস্ত উপকার হয়েছে যে, রাস্তার উপরেই দিব্যি এখন ধান শুনোনো যায়। সূর্যদেব তখন সারা আকাশে তার খ...
2
মানবতাবাদী
4284
বন্ধুদের প্রতি
শামসুর রাহমান
সময়ের প্রশংসা করবো বলে আমরা ক’জন খুজি কিছু বাছা-বাছা চিত্রকলা, উপমা প্রতীক মগজকে হুকুম খাটিয়ে। কল্পনার জামেয়ারে সত্তা ঢেকে দেখি ক’টি অপোগণ্ড পোকা ইতিমধ্যে রূপক করেছে নষ্ট। দর্শনের মেরাপ-বাঁধানো প্রাঙ্গণ কয়েক বিঘা জুড়ে আছে, একটি জিজ্ঞাসা ভেঙে চুরে হাজার জিজ্ঞাসা আড়চোখে চেয়ে থাকে দ্বিধান্বিত নীলিমার দিকে। আমরা চেঁচিয়ে মর...
1
চিন্তামূলক
3629
যে
শক্তি চট্টোপাধ্যায়
একজন দীর্ঘ লোক সামনে থেকে চলে গেলো দূরে — দিগন্তের দিকে মুখ, পিছনে প্রসিদ্ধ বটচ্ছায়া কে জানে কোথায় যাবে— কোথা থেকে এসেছে দৈবাৎ-ই এসেছে বলেই গেলো, না এলে যেতো না দূরে আজ। সমস্ত মানুষ, শুধু আসে বলে, যেতে চায় ফিরে। মানুষের মধ্যে আলো, মানুষেরই ভূমধ্য তিমিরে লুকোতে চেয়েছে বলে আরো দীপ্যমান হয়ে ওঠে — আশা দেয়, ভাষা দেয়, অধিকন্...
1
চিন্তামূলক
834
আদিম
জীবনানন্দ দাশ
প্রথম মানুষ কবে এসেছিল এই সবুজ মাঠের ফসলের উৎসবে! দেহ তাহাদের এই শস্যের মতো উঠেছিল। ফলে, এই পৃথিবীর ক্ষেতের কিনারে, সবজির কোলে কোলে এসেছিল তারা ভোরের বেলায় রৌদ্র পোহাবে ব’লে— এসেছিল তারা পথ ধরে এই জলের গানের রবে! এই পৃথিবীর ভাষা ভালোবেসেছিল, ভালো লেগেছিল এ মাটির ভালোবাসা! ভালো লেগেছিল এ বুকের ক্ষুধা, শস্যের মতো সাধ! এই...
5
প্রকৃতিমূলক
5083
তৃতীয় বিশ্বের একজন চাষীর প্রশ্ন
হুমায়ুন আজাদ
আগাছা ছাড়াই, আল বাঁধি, জমি চষি, মই দিই, বীজ বুনি, নিড়োই, দিনের পর দিন চোখ ফেলে রাখি শুকনো আকাশের দিকে। ঘাম ঢালি খেত ভ’রে, আসলে রক্ত ঢেলে দিই নোনা পানিরূপে; অবশেষে মেঘ ও মাটির দয়া হলে খেত জুড়ে জাগে প্রফুল্ল সবুজ কম্পন। খরা, বৃষ্টি, ঝড়, ও একশো একটা উপদ্রব কেটে গেলে প্রকৃতির কৃপা হ’লে এক সময় মুখ দেখতে পাই থোকাথোকা স...
2
মানবতাবাদী
4328
বেগানা এক নদী তীরে
শামসুর রাহমান
এই তো নিজেকে দেখছি মেঘলা, নিঝুম দুপুরে একলা হাঁটছি অচেনা পথের ধার ঘেঁষে আর আকাশ পাতাল ভাবছি কেবল। আচানক কোনও ধাবমান যান হানলে আঘাত হারাবো জীবন।অথচ আমার সেদিকে মোটেও নেই তো খেয়াল, আমার ভেতর কী যে তোলপাড় চলছে এখন, অজানা সবার। এমনকি এই আমারও মনের অজ্ঞাত সব।আমি কি ব্যর্থ প্রেমিক এখন জীবনের এই গোধূলি বেলায়? এ কথা শুনলে হেসে...
0
প্রেমমূলক
4553
হরিণী-কবিতা
শামসুর রাহমান
সুন্দরবনের রোদ-চকচকে হিরণ পয়েন্টে যে হরিণী জলপানে মগ্ন সেই কবে, পুনরায় যেন সে বিদ্যচ্চমক কবিতার রাজধানীতে সকালবেলা; এ-ও এক খেলা তার শহরকে জড়িয়ে শরীরে।অনির্বচনীয় রূপ নিয়ে একগা হরিণী যায় কবি সম্মেলনে হেঁটে যায় সাবলীল, মহিমার ছটা তার সত্তা থেকে বিচ্ছুরিত; হঠাৎ উধাও। এদিক ওদিক খুঁজি, বুক চিরে ট্রেন দূরগামী, চতুর্দিকে সুচতু...
0
প্রেমমূলক
43
সেপ্টেম্বর অন যশোর রোড
অ্যালেন গিন্সবার্গ
শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত মানুষের দল, যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল। কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে, আকাশে বসত মরা ইশ্বর, নালিশ জানাবে ওরা বল কাকে। ঘরহীন ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ী দেশ, মাথার ভিতরে বোমারু বিমান, এই কালোরাত কবে হবে শেষ। শত শত মুখ হায় একাত্তর যশোর ...
6
স্বদেশমূলক
2300
অত চুপি চুপি কেন কথা কও
রবীন্দ্রনাথ ঠাকুর
অত চুপি চুপি কেন কথা কও ওগো মরণ, হে মোর মরণ। অতি ধীরে এসে কেন চেয়ে রও, ওগো একি প্রণয়েরি ধরন। যবে সন্ধ্যাবেলায় ফুলদল পড়ে ক্লান্ত বৃন্তে নমিয়া, যবে ফিরে আসে গোঠে গাভীদল সারা দিনমান মাঠে ভ্রমিয়া, তুমি পাশে আসি বস অচপল ওগো অতি মৃদুগতি-চরণ। আমি বুঝি না যে কী যে কথা কও ওগো মরণ, হে মোর মরণ।হায় এমনি করে কি, ওগো চোর, ওগো মরণ, হ...
1
চিন্তামূলক
3345
সবুজের অভিযান
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে নবীন , ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুঝ , আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা । রক্ত আলোয় মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে পুচ্ছটি তোর উর্দ্ধে তুলে নাচা । আয় দুরন্ত ,আয় রে আমার কাঁচা ।খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে , ওদের ঘরের দাওয়ায় ।ওই যে প্রবীণ,  ওই যে পরম প...
2
মানবতাবাদী
3209
মোর গান এরা সব শৈবালের দল
রবীন্দ্রনাথ ঠাকুর
মোর গান এরা সব শৈবালের দল, যেথায় জন্মেছে সেথা আপনারে করে নি অচল। মূল নাই, ফুল আছে, শুধু পাতা আছে, আলোর আনন্দ নিয়ে জলের তরঙ্গে এরা নাচে। বাসা নাই, নাইকো সঞ্চয়, অজানা অতিথি এরা কবে আসে নাইকো নিশ্চয়। যেদিন-শ্রাবণ নামে দুর্নিবার মেঘে, দুই কূল ডোবে স্রোতোবেগে, আমার শৈবালদল উদ্দাম চঞ্চল, বন্যার ধারায় পথ যে হারায় দেশে দেশে দ...
0
প্রেমমূলক
3501
মনে পড়ে সুদূরের মাস্তুল
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
পেছনে তাকালে কেন মূক হয়ে আসে ভাষা ! মনে পড়ে সেই সব দুপুরের জলাভূমি, সেই সব বেতফল, বকুল কুড়ানো ভোর, আহা সেই রাঙাদির আঁচলতলের উত্তাপ, মনে পড়ে... মনে পড়ে, বন্দরে সেই সব কালোরাত, ঈগলের মতো ডানা সেই বিশাল গভীর রাতে, একটি কিশোর এসে চুপি চুপি সাগরের কূলে দাঁড়াতো একাকী তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় নিয়ে। কবে তারে ...
0
প্রেমমূলক
1581
লেবু
পাবলো নেরুদা
অনুবাদ: ইমন জুবায়েরলেবু ফুল থেকে ঢিলেঢালা ভাবে জ্যোস্নায়, প্রেমের সুদৃঢ় তৃষ্ণার সারৎসার, গন্ধে পরিপূর্ন, লেবু গাছের হলদে উত্থান, লেবুগুলো গাছের কৃত্রিমভবন থেকে নিচের দিকে নড়ছে সংবেদনশীল বানিজ্য! বন্দর এ নিয়ে বৃহৎ বাজার আলোর জন্য ও বর্বর স্বর্ণের জন্য। আমরা অলৌকিকের অর্ধেকটা খুলি, আর, নোনা স্তরের কিনারে জমাট এসিড: সৃষ্ট...
1
চিন্তামূলক
3319
শেষের মধ্যে অশেষ আছে
রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি  মনে, আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে। সুর গিয়েছে থেমে তবু থামতে যেন চায় না কভু, নীরবতায় বাজছে বীণা বিনা প্রয়োজনে।তারে যখন আঘাত লাগে, বাজে যখন সুরে-- সবার চেয়ে বড়ো যে গান সে রয় বহুদূরে। সকল আলাপ গেলে থেমে শান্ত বীণায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর স্বনে। কলিকাতা, ২৬ শ্র...
3
ভক্তিমূলক
3687
অনাথ আশ্রমে
শামসুর রাহমান
আকাশে নিমগ্ন শারদ রোদ্দুর, শস্যদানা খুঁটে তিনটি হাঁস খায়। নামিয়ে মাঝপথে যাত্রী কতিপয় দৃশ্য থেকে ফের দৃশ্যে বাস যায়!অতীত-চেরা মৃদু আলোর ঝলকানি- দাঁড়ানো ছিলে তুমি একলা গৃহকোণে। বিবাগী মেঘ বুঝি গাছকে চায় ছুঁতে, তোমার চোখ দুটি কুহক জাল বোনে।শহরতলী দিলো বাড়িয়ে বাহু তার, ছুটির দিন যেন গুণীর হাতে বীণ; তোমার দৃষ্টিতে হৃদয় বিম্...
0
প্রেমমূলক
5071
আমাকে ছেড়ে যাবার পর
হুমায়ুন আজাদ
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার, যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড। পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুট...
0
প্রেমমূলক
25
ওক্লাহোমা
অমিয় চক্রবর্তী
সাক্ষাত্ সন্ধান পেয়েছ কি ৩-টে ২৫-শে? বিকেলের উইলো বনে রেড্ এরো ট্রেনের হুইসিল শব্ দ শেষ ছুঁয়ে গাঁথে দূর শূণ্যে দ্রুত ধোঁয়া নীল ; মার্কিন ডাঙার বুকে ঝোড়ো অবসান গেলো মিশে || অবসান গেল মিশে || মাথা নাড়ে ‘জানি’ ‘জানি’ ক্যাথলিক গির্জাচুড়া স্থির, পুরোনো রোদ্দুরে ওড়া কাকের কাকলি পাখা ভিড় ; অন্যমনস্ক মস্ত শহরে হঠাত্ কুয়াশ...
4
রূপক
2833
দুঃখ এড়াবার আশা
রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে। দুঃখ সহিবার শক্তি যেন পাই মনে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
2834
দুঃখ যেন জাল পেতেছে
রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখ যেন জাল পেতেছে চারদিকে; চেয়ে দেখি যার দিকে সবাই যেন দুর্‌গ্রহদের মন্ত্রণায় গুমরে কাঁদে যন্ত্রণায়। লাগছে মনে এই জীবনের মূল্য নেই, আজকে দিনের চিত্তদাহের তুল্য নেই। যেন এ দুখ অন্তহীন, ঘরছাড়া মন ঘুরবে কেবল পন্থহীন। এমন সময় অকস্মাৎ মনের মধ্যে হানল চমক তড়িদ্‌ঘাত, এক নিমেষেই ভাঙল আমার বন্ধ দ্বার, ঘুচল হঠাৎ অন্ধকার।...
1
চিন্তামূলক
4736
রানার
সুকান্ত ভট্টাচার্য
রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে, খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার! রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার- কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার! রানার! জানা-অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে; রানার চলেছে, বুঝি ভোর হয় হয়, আর...
2
মানবতাবাদী
2864
ধায় যেন মোর সকল ভালোবাসা
রবীন্দ্রনাথ ঠাকুর
ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে, সাড়া যেন দেয় সে তোমার ডাকে, যত বাধা সব টুটে যায় যেন প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষাভরা...
3
ভক্তিমূলক
4561
হাসে ক্রূর হাসি
শামসুর রাহমান
ভাবিনি চলার পথে এত বেশি কাঁটা এবং পাথর বারবার আমাকে ভোগাবে নানাভাবে। ছেলেবেলা যখন পিতার আর মাতার মমতা আমাকে রেখেছে নিত্য ঢের কষ্ট থেকে মুক্ত, জেগেছেন সারারাত।বেশ আগে পিতামাতা আমাকে সংসারে রেখে চ’লে গেছেন ওপারে জীবনের। সত্য কথা করি উচ্চারণ আমার নিজের প্রায় শেষ-বেলায়-এখন বস্তুত তাদের কথা প্রতিক্ষণ মনে পড়ে না কিছুতে মাঝে-...
1
চিন্তামূলক
2158
যে
মাকিদ হায়দার
যে আমাকে প্রেম শেখালো জোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকেসে যেন আজ রানীর মত ব্যক্তিগত রাজ্যপাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের তারায় হাত ইশারায়ঐ যে দেখ দুঃখি প্রেমিক যাচ্ছে পুড়ে রোদের ভিতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে শীর্ন দেহে যাচ্ছে পুড়ে রোদের ভিতরকিন্তু শোন প্রজাবৃন্দ দুঃসময়ে সে...
0
প্রেমমূলক
1050
শঙ্খমালা
জীবনানন্দ দাশ
কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে, বলিল, তোমারে চাই: বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি- কুয়াশার পাখনায়- সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে-খুজেছি তোমারে সেইখানে- ধূসর পেচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধানসিড়ি বেয়ে-বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ...
0
প্রেমমূলক
2904
নিদ্রিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
একদা রাতে নবীন যৌবনে স্বপ্ন হতে উঠিনু চমকিয়া, বাহিরে এসে দাঁড়ানু একবার--- ধরার পানে দেখিনু নিরখিয়া । শীর্ণ হয়ে এসেছে শুকতারা, পূর্বতটে হতেছে নিশিভোর । আকাশকোণে বিকাশে জাগরণ, ধরণীতলে ভাঙে নি ঘুমঘোর । সমুখে প'ড়ে দীর্ঘ রাজপথ, দু ধারে তারি দাঁড়ায়ে তরুসার, নয়ন মেলি সুদূর-পানে চেয়ে আপন-মনে ভাবিনু একবার--- অরুণ-রাঙা ...
0
প্রেমমূলক
549
বঙ্গভূমি ও বঙ্গভাষা
কায়কোবাদ
‘বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার জন্মভূমি। গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে, যাহার চরণ চুমি। ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়, যাহার পূণ্য-গাথা! সেই-সে আমার জন্মভূমি, সেই-সে আমার মাতা! আমার মায়ের সবুজ আঁচল মাঠে খেলায় দুল! আমার মায়ের ফুল-বাগানে, ফুটছে কতই ফুল! শত শত কবি যাহার গেয়ে গেছে গাথা! সেই-সে আমার জন্মভূমি, সেই-সে আমার মাতা! ...
6
স্বদেশমূলক
1774
পাখিদের মন
প্রেমেন্দ্র মিত্র
নির্জন প্রান্তরে ঘুরে হঠাত্ কখন, হয়তো পেতেও পারি পাখিদের মন। আর শুধু মাটি নয় শ্স্য নয়, নয় শুধু ভার, আর-এক বিদ্রোহী ধিক্কার– পৃথিবী-পরাস্ত-করা উজ্জল উত্ ক্ষেপ। আজো এরা মাঠে-ঘাটে মাটি খুঁটে খায়, মেনে নেয় সব কিছু দায় ; তবু এক সুনীল শপথ তাদের বুকের রক্ত তপ্ত করে রাখে। জীবনের বাঁকে বাঁকে, যত গ্লানি যত কোলাহল ব্যাধের ...
2
মানবতাবাদী