id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
1348
বউ
নির্মলেন্দু গুণ
কে কবে বলেছে হবে না? হবে,বউ থেকে হবে । একদিন আমিও বলেছিঃ 'ওসবে হবে না ।' বাজে কথা। আজ বলি, হবে, বউ থেকে হবে । বউ থেকে হয় মানুষের পুনর্জন্ম, মাটি,লোহা, সোনার কবিতা, ---কী সে নয়? গোলাপ, শেফালি, যুঁই, ভোরের আকাশে প্রজাপতি, ভালোবাসা, ভাগ্য, ভাড়াবাড়ি ইতিপূর্বে এভাবে মিশেনি । ছড়িয়ে ছিটিয়ে ছিল, দুইজন্ম এবার মিশেছে, দে...
0
প্রেমমূলক
2544
ওগো মৌন, না যদি কও
রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো মৌন, না যদি কও না-ই কহিলে কথা। বক্ষ ভরি বইব আমি তোমার নীরবতা। স্তব্ধ হয়ে রইব পড়ে, রজনী রয় যেমন করে জ্বালিয়ে তারা নিমেষহারা ধৈর্যে অবনতা।হবে হবে প্রভাত হবে আঁধার যাবে কেটে। তোমার বাণী সোনার ধারা পড়বে আকাশ ফেটে। তখন আমার পাখির বাসায় জাগবে কি গান তোমার ভাষায়। তোমার তানে ফোটাবে ফুল আমার বনলতা?তিনধরিয়া, ১৮ জ্যৈষ্ঠ, ১৩১৭...
3
ভক্তিমূলক
2257
অন্ধ বধূ
যতীন্দ্রমোহন বাগচী
পায়ের তলায় নরম ঠেকল কী! আস্তে একটু চলনা ঠাকুর-ঝি — ওমা, এ যে ঝরা-বকুল ! নয়? তাইত বলি, বদোরের পাশে, রাত্তিরে কাল — মধুমদির বাসে আকাশ-পাতাল — কতই মনে হয় । জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই — আমের গায়ে বরণ দেখা যায় ? —অনেক দেরি? কেমন করে’ হবে ! কোকিল-ডাকা শুনেছি সেই কবে, দখিন হাওয়া —বন্ধ কবে ভাই ; দীঘির ঘাটে নতুন সিঁড়ি জ...
2
মানবতাবাদী
1027
মেঠো চাঁদ (মাঠের গল্প)
জীবনানন্দ দাশ
মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে,- ডাইনে আর বাঁয়ে পোড়ো জমি-খড় – নাড়া- মাঠের ফাটল , শিশিরের জল ! মেঠো চাঁদ- কাস্তের মতো বাঁকা , চোখা – চেয়ে আছে;- এমনি সে তাকায়েছে কত রাত – নাই লেখা- জোখা । মেঠো চাঁদ বলে : ‘আকাশের তলে ক্ষেতে – ক্ষেতে লাঙলের ধার মুছে গেছে, - ফসল কাটার সময় আসিয়া গেছে ,- চ’লে গেছে কবে!- শস্য ফলিয়া গেছ...
5
প্রকৃতিমূলক
1345
প্রশ্নাবলী
নির্মলেন্দু গুণ
কী ক'রে এমন তীক্ষ্ণ বানালে আখিঁ, কী ক'রে এমন সাজালে সুতনু শিখা? যেদিকে ফেরাও সেদিকে পৃথিবী পোড়ে । সোনার কাঁকন যখন যেখানে রাখো, সেখানে শিহরে, ঝংকার ওঠে সুরে । সুঠাম সবুজ মরাল বাঁশের গ্রীবা কঠিন হাতের কোমল পরশে জাগে, চুম্বন ছাড়া কখনো বাঁচে না সে যে । পুরুষ চোখের আড়ালে পালাবে যদি, কী লাভ তাহলে উর্বশী হয়ে সেজে? বৈধ প...
0
প্রেমমূলক
4724
মনিপুর
সুকান্ত ভট্টাচার্য
এ আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, সহস্র বছর ধ'রে এসে আমি জানি পরিপাটি, জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা, এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। যদিও দলিত দেশ, তবু মুক্তি কথা কয় কানে, যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে! যে চাষী কেটেছে ধন, এ মাটিতে নিয়েছে কবর, এখনো আমার মধ্যে ভেসে আসে ...
6
স্বদেশমূলক
533
হিন্দি গান
কাজী নজরুল ইসলাম
॥ ১॥          আজ বন-উপবন-মে চঞ্চল মেরে মন-মে মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম। সুনো মোহন নূপুর গুঁজত হ্যায়, বাজে মুরলী বোলে রাধা নাম॥ কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম॥ বোলে বাঁশরি আও শ্যাম-পিয়ারি– ঢুঁড়ত হ্যায় শ্যাম-বিহারী, বনবালা সব চঞ্চল ওড়াওয়ে অঞ্চল কোয়েল সখী গাওয়ে সাথ গুণধাম॥ কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম॥ ফুলকলি ভোলে ঘুংঘট খো...
3
ভক্তিমূলক
3602
ছেলেটা
শক্তি চট্টোপাধ্যায়
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো । অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায় পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ । মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে মানুষ ছিলো নরম, কেটে , ছড়িয়ে দিলে পারতো। পথের হদিস প...
1
চিন্তামূলক
424
মনের মানুষ
কাজী নজরুল ইসলাম
ফিরনু যেদিন দ্বারে দ্বারে কেউ কি এসেছিল? মুখের পানে চেয়ে এমন কেউ কি হেসেছিল? অনেক তো সে ছিল বাঁশি, অনেক হাসি, অনেক ফাঁসি, কই  কেউ কি ডেকেছিল আমায়, কেউ কি যেচেছিল? ওগো  এমন করে নয়ন-জলে কেউ কি ভেসেছিল? তোমরা যখন সবাই গেলে হেলায় ঠেলে পায়ে, আমার সকল সুধাটুকুন পিয়ে, সেই তো এসে বুকে করে তুলল আপন নায়ে আচমকা কোন্ না-চাওয়া পথ...
0
প্রেমমূলক
1120
হরিণেরা
জীবনানন্দ দাশ
স্বপ্নের ভিতরে বুঝি–ফাল্গুনের জ্যোৎস্নার ভিতরে। দেখিলাম পলাশের বনে খেলা করে হরিণেরা; রূপালি চাঁদের হাত শিশিরে পাতায়; বাতাস ঝরিছে ডানা — মুক্তা ঝ’রে যায় পল্লবের ফাঁকে ফাঁকে-বনে বনে-হরিণের চোখে; হরিণেরা খেলা করে হাওয়া আর মুক্তার আলোকে। হীরের প্রদীপ জ্বেলে শেফালিকা বোস যেন হাসে হিজল ডালের পিছে অগণন বনের আকাশে,– বিলুপ্...
5
প্রকৃতিমূলক
2231
বাংলা শায়েরী - ১০৮
মোহাম্মদ রফিকউজ্জামান
মনটা আমার গোপন করে রাখা আছে যার আশ্রয়ে সে কেন যে অশান্ত হয়, অশান্ত এই মনের ভয়ে ? সব কিছুই জেনে শুনে মরে কিসের প্রমদ গুণে ? সাধ্য আমার আছে কি-আর না চলে তার তালে লয়ে ?।
0
প্রেমমূলক
3780
আমি আর আমি নই
শামসুর রাহমান
মধ্যরাতে আচমকা ঘুম থেকে জেগে দেখি- আমার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে এগোচ্ছে দেয়ালের দিকে। ভীত, সন্ত্রস্ত আমি চোখ বুজে থাকি কিছুক্ষণ। আবার চোখ মেলতেই বিচ্ছিন্ন হাতকে দেখি দেয়াল আর ছাদ ভ্রমণের তোফা জায়গা ঠাউরে নিয়েছে।বেহাত আমি কাকে ডাকবো গহন রাতে? চেঁচাতে গিয়ে বেজায় নির্বাক হয়ে শুধু পড়ে থাকি বিছানায়। হঠাৎ মনে হয়, এ ক...
1
চিন্তামূলক
2128
কুসুম
মাইকেল মধুসূদন দত্ত
১কেনে এত ফুল তুলিলি, স্বজনি— ভরিয়া ডালা? মেঘাবৃত হলে,            পরে কি রজনী তারার মালা? অার কি যতনে,          কুসুম রতনে ব্রজের বালা?২আর কি পরিবে          কভু ফুলহার ব্ৰজকামিনী? কেনে লো হরিলি        ভূষণ লতার— বনশোভিনী? অলি বঁধু তার;           কে আছে রাধার— হতভাগিনী?৩হায় লো দোলাবি,      সখি,কার গলে মালা গাঁথিয়া? আর ...
3
ভক্তিমূলক
1420
খুকুর জন্য
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যার যেখানে জায়গা, যেন সেইখানে সে থাকে। যা মনে রাখবার, যেন রাখে নিতান্ত সেইটুকু। খুকু, ঘরে একটা জানলা চাই, বাইরে একটা মাঠ। উঠোনে একটিইমাত্র কাঠ- গোলাপের চারা আস্তেসুস্থে বড় হোক, কিচ্ছু নেই তাড়া। একদিন সকালে নিশ্চয় দেখব যে, তার ডালে ফুল ধরেছে। খুকু, তার-কিছু তো চাইনি, আমি চেয়েছি এইটুকু।
5
প্রকৃতিমূলক
2064
মনে পড়ে
মহাদেব সাহা
এখন শুধু মনে পড়ে আর মনে পড়ে মনে পড়ে মেঘ, মনে পড়ে চাঁদ, জলের ধারা কেমন ছিলো- সেসব কথাই মনে পড়ে; এখন শুধু মনে পড়ে, নদীর কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে, এখন এই গভীর রাতে মনে পড়ে তোমার মুখ, তোমার ছায়া, তোমার বাড়ির ভেতর-মহল, তোমার উঠোন, সন্ধ্যাতারা এখন শুধু মনে পড়ে, তোমার কথা মনে পড়ে; তোমার কথা মনে পড়ে অনেক কথা মনে পড়ে, এখন...
0
প্রেমমূলক
1176
জীবনের কথা
তসলিমা নাসরিন
জীবন এত ছোট কেন! এত ছোট কেন জীবন! ছোট কেন এত! জীবনের ওপর প্রচণ্ড রাগ হয়, হলিই যদি, এত ছোট হলি কেন! এর রূপ রস গন্ধ ঘ্রাণ উপভোগ করতে দে, দিলিই যদি জগতকে হাতে। ভালোবাসা যদি শেখালিই, তবে পেতে দিস না কেন, দিতে দিস না কেন সাধ মিটিয়ে! খালি চলে যাস, খালি ফুরিয়ে যাস। জীবন খসে যাক ধসে যাক জীবন জাহান্নামে যাক, চলো ভুলে যাই জীবন ...
0
প্রেমমূলক
521
সুরা লাহাব
কাজী নজরুল ইসলাম
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার করুণা ও দয়া যাঁর অশেষ অপার।ধ্বংস হোক্ আবু লাহাবের বাহুদ্বয়, হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়। করেছে অর্জ্জন ধন সম্পদ সে যাহা কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা। শিখাময় অনলে সে পশিবে ত্বরায় সাথে তার সে অনল-কুন্ডে যাবে হায় জায়া তার - অপবাদ-ইন্ধন বাহিনী, তাহার গলায় দড়ি বহিবে আপনি।
3
ভক্তিমূলক
3111
বিশ্বধরণীর বিপুল কুলায়
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বধরণীর এই বিপুল কুলায় সন্ধ্যা-- তারি নীরব নির্দেশে নিখিল গতির বেগ ধায় তারি পানে। চৌদিকে ধূসরবর্ণ আবরণ নামে। মন বলে, ঘরে যাব-- কোথা ঘর নাহি জানে। দ্বার খোলে সন্ধ্যা নিঃসঙ্গিনী, সম্মুখে নীরন্ধ্র অন্ধকার। সকল আলোর অন্তরালে বিস্মৃতির দূতী খুলে নেয় এ মর্তের ঋণ-করা সাজসজ্জা যত-- প্রক্ষিপ্ত যা-কিছু তার নিত্যতার মাঝে ছি...
1
চিন্তামূলক
318
তুমি আমার সকালবেলার সুর
কাজী নজরুল ইসলাম
তুমি আমার সকালবেলার সুর বিদায় আলোয় উদাস করা অশ্রুভারাতুর।ভোরের তারার মতো তোমার সজল চাওয়ায় ভালোবাসা চেয়ে সে যে কান্না পাওয়ায় রাত্রিশেষের চাঁদ তুমি গো, বিদায়বিধুর।তুমি আমার ভোরের ঝরা ফুল শিশির নাওয়া শুভ্রশুচি পূজারিণীতুল।অরুণ তুমি তরুণ তুমি করুণ তারও চেয়ে হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে তুমি ইন্দ্রসভার মৌ...
0
প্রেমমূলক
3716
অস্তিত্বের তন্ময় দেয়ালে
শামসুর রাহমান
মনের খেয়ালে গেঁথে অগণন তারা অস্তিত্বের তন্ময় দেয়ালে স্মৃতিকে করেছি আমি সীমাহীন সুনীল আকাশ। সেখানে কয়টি হাঁস শৈবালের আর বন্ধ্যা তুষারের গণ্ডি ছেড়ে পেতে চায় রৌদ্রের জোয়ার আজও, আজও নিরুদ্বেগ সাহসী ডানায়।মনে পড়ে আমিও একদা পড়েছি ঝাঁপিয়ে অন্তহীন নীলিমায়, কতদিন মেঘের প্রাসাদে কাটিয়েছি মায়াবী প্রহর আমি আশ্চর্যের যুবরাজ।সেদিন আ...
1
চিন্তামূলক
2716
জমল সতেরো টাকা
রবীন্দ্রনাথ ঠাকুর
জমল সতেরো টাকা; সুদে টাকা খেলাবার শখ গেল, নবু তাই গেল চলি ম্যালাবার। ভাবনা বাড়ায় তার মুনফার মাত্রা, পাঁচ মেয়ে বিয়ে ক’রে বাঁচল এ যাত্রা। কাজ দিল কন্যারা ঠেলাগাড়ি ঠেলাবার, রোদ্‌দুরে ভার্যার ভিজে চুল এলাবার।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
1291
আমাকে
নবারুণ ভট্টাচার্য
কে আমার হৃদ্‌পিণ্ডের ওপরে মাথা রেখে ঘুমোয় কে আমাকে দুধ ও ভাতের গন্ধ দিয়ে আড়াল করে কে আমার মাটি যেখানে আমি বৃষ্টির মতো শুষে যাই আমি যখন দূষিত আকাশে হাঁপিয়ে হাঁপিয়ে উড়ি আমার পালকে ছাই জমে জমে ধূসর হয়ে যায় তখন আমার সামনে সবুজ গাছ হয়ে ওঠে কে কে আমাকে চোখের পাতা বন্ধ করে আড়াল করে কে আমাকে আগুন দিয়ে মশালের মতো জ্বাল...
1
চিন্তামূলক
4285
বন্ধুবরেষু
শামসুর রাহমান
বেশ কিছু দিন থেকে তোমার শরীর ভালো নেই, বলা যায়, মনও ভালো নেই। শীতের রোদ্দুরে একা বসে থাকো চুপচাপ বিষণ্ন ধ্যানীর মতো, চোখে ভেসে ওঠে কবেকার শূন্য মাঠ, চারু পদছাপ।ঈষৎ অক্ষম বটে, অসহায় পদচারণায়; খাতার সকল পাতা থেকে যায় অক্ষরবিহীন। তোমার মননে পক্ষাঘাতের কামড় নেই, টান আছে ঠিক আগেকার মতো রবীন্দ্রনাথের গানে।কখনো ছিলে না সঙেঘ, ...
0
প্রেমমূলক
4871
কিছু পাগলামি
সুনীল গঙ্গোপাধ্যায়
জুলপি দুটো দেখতে দেখতে শাদা হয়ে গেল! আমাকে তরুণ কবি বলে কেউ ভুলেও ভববে না পরবর্তী অগণন তরুণেরা এসেছে সুন্দর ক্রুদ্ধ মুখে তাদের পৃথিবী তারা নিজস্ব নিয়মে নিয় নিক! আমি আর কফি হাউস থেকে হেঁটে হেঁটে হেঁটে নিরুদ্দিষ্ট কখনো হবে না আমি আর ধোঁয়া দিয়ে করবো না ক্ষিদের আচমন্‌‌! আমি আর পকেটে কবিতা নিয়ে ভেরবেলা বন্ধবান্ধবের বাড় যা...
1
চিন্তামূলক
2963
পুরাতন
রবীন্দ্রনাথ ঠাকুর
হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে । আবার বাজিছে বাঁশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বয়েছে । সুনীল আকাশ-'পরে শুভ্র মেঘ থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে, পাখিরা ঝাড়িছে পাখা, কাঁপিছে তরুর শাখা, খেলাইছে বালিকা-বালকে।। সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে, ছায়া কাঁপিতেছে থরথর-- জলের পানেতে চেয়ে ঘাটে ...
5
প্রকৃতিমূলক
277
গোঁড়ামি ধর্ম নয়
কাজী নজরুল ইসলাম
শুধুগুণ্ডামি, ভণ্ডামি আর গোঁড়ামি ধর্ম নয়, এই গোঁড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয়। এক সে স্রষ্টা সব সৃষ্টির এক সে পরম প্রভু, একের অধিক স্রষ্টা কোনো সে ধর্ম কহে না কভু। তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকি স্বত্ব আনে, তার বিচারক এক সে আল্লা –লিখিত আল-কোরানে। মানুষ তাহার বিচার করিতে পারে না, নরকে তারে অথবা স্বর্গে কোন মানুষের শক...
3
ভক্তিমূলক
605
এসেছিলে, তবু আসো নাই
জয় গোস্বামী
যেভাবে বৃষ্টির জল তোড়ে বয়ে যায় ঢালুদিকে সেইভাবে, আমার জীবন আজ অধোগামী।সালোয়ার একটু উঁচু ক’রে তুমি সেই জল ভেঙে ভেঙে রাস্তা পার হয়ে গেলে— এত যত্নে, সাবধানে, যেন বা জলের গায়ে আঘাত না লাগে!পড়ন্ত জীবন শুধু মনে রাখবে অপরূপ চলে যাওয়াটিকে।
0
প্রেমমূলক
3802
ইচ্ছেগুলি থেঁতলে দিয়ে
শামসুর রাহমান
ইচ্ছেগুলি থেঁতলে দিয়ে করলে এ কি? চেয়ে চিন্তে কয়েক বিঘে দুঃখ নিলে? দুঃখ-দুঃখ বেড়াল শুধু তীক্ষ্ম দাঁতে মাংস ছিঁড়ে হৃদয় ফুঁড়ে ওষ্ঠে চাটে। তার সে অঙ্গে সঙ্গ চেয়ে মনের ভেতর মৎস্য হয়ে কেমন তুমি একলা হ’লে।তীষণ দগ্ধ দূর শতকী পাখির বাসা স্বপ্নে কেন ভস্ম ছড়ায় বারে বারে? বহুকালের উজান বেয়ে জ্বলজ্বলে তার যুগল বাহু জড়ায় কেন স্মৃতির...
0
প্রেমমূলক
813
অনুপম ত্রিবেদী
জীবনানন্দ দাশ
এখন শীতের রাতে অনুপম ত্রিবেদীর মুখ জেগে ওঠে। যদিও সে নেই আজ পৃথিবীর বড়ো গোল পেটের ভিতরে সশরীরে; টেবিলের অন্ধকারে তবু এই শীতের স্তব্ধতা এক পৃথিবীর মৃত জীবিতের ভিড়ে সেই স্মরণীয় মানুষের কথা হৃদয়ে জাগায়ে যায়; টেবিলে বইয়ের স্তুপ দেখে মনে হয় যদিও প্লেটোর থেকে রবি ফ্রয়েড নিজ নিজ চিন্তার বিষয় পরিশেষ করে দিয়ে শিশিরের বালাপোশে অ...
9
শোকমূলক
2295
অচেতন মাহাত্ম্য
রবীন্দ্রনাথ ঠাকুর
হে জলদ, এত জল ধরে আছ বুকে তবু লঘুবেগে ধাও বাতাসের মুখে। পোষণ করিছ শত ভীষণ বিজুলি তবু স্নিগ্ধ নীল রূপে নেত্র যায় ভুলি। এ অসাধ্য সাধিতেছ অতি অনায়াসে কী করিয়া, সে রহস্য কহি দাও দাসে। গুরুগুরু গরজনে মেঘ কহে বাণী, আশ্চর্য কী আছে ইথে আমি নাহি জানি।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
3183
মাধব না কহ আদরবাণী
রবীন্দ্রনাথ ঠাকুর
মাধব , না কহ আদরবাণী , না কর প্রেমক নাম । জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম । কপট , কাহ তুঁহু ঝূট বোলসি , পীরিত করসি তু মোয় ? ভালে ভালে হম অলপে চিহ্ননু , না পতিয়াব রে তোয় । ছিদল তরীসম কপট প্রেম'পর ডারনু যব মনপ্রাণ , ডুবনু ডুবনু রে ঘোর সায়রে অব কুত নাহিক ত্রাণ । মাধব , কঠোর বাত হমারা মনে লাগল কি তোর ? মাধব , ক...
3
ভক্তিমূলক
1310
আবার
নির্মলেন্দু গুণ
আবার একটা ফুঁ দিয়ে দাও, মাথার চুল মেঘের মতো উড়ুক । আবার একটা ফুঁ দিয়ে দাও, স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক ।আবার একটা ফুঁ দিয়ে দাও, আটোমেটিক ঘড়ির মতো চলতে থাকি একা ।আবার একটা ফুঁ দিয়ে দাও, অন্ধকারে সলতে হয়ে জ্বলতে থাকি একা ।আবার একটা ফুঁ দিয়ে দাও, ফুসফুসে পাই হাওয়া ।আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেটকাটঃ ...
0
প্রেমমূলক
3250
যেদিন তুমি আপনি ছিলে একা
রবীন্দ্রনাথ ঠাকুর
যেদিন তুমি আপনি ছিলে একা আপনাকে তো হয় নি তোমার দেখা। সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ-চাওয়া; এপার হতে ওপার বেয়ে বয় নি ধেয়ে কাঁদন-ভরা বাঁধন-ছেঁড়া হাওয়া। আমি এলেম, ভাঙল তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটল আলোর আনন্দ-কুসুম। আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে। আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে...
3
ভক্তিমূলক
1978
চাই না কোথাও যেতে
মহাদেব সাহা
আমি তো তোমাকে ফেলে চাই না কোথাও যেতে পৃথিবীর সর্বাপেক্ষা মনোরম স্থানে, সমুদ্র-সৈকতে, স্বর্ণদ্বীপে- স্বপ্নেও শিউরে উঠি যখন দেখতে পাই ছেড়ে যাচ্ছি এই মেঠো পথ, বটবৃক্ষ, রাখালের বাঁশি, হঠাৎ আমার বুকে আছড়ে পড়ে পদ্মার ঢেউ আমার দুচোখে শ্রাবণের নদী বয়ে যায়; যখন হঠাৎ দেখি ছেড়ে যাচ্ছি সবুজ পালের নৌকো, ছেড়ে যাচ্ছি ঘরের মেঝে...
6
স্বদেশমূলক
2990
প্রভাত-উৎসব (সঞ্চয়িতা)
রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি । প্রভাত হল যেই কী জানি হল একি, আকাশ-পানে চাই কী জানি কারে দেখি ।।পুরবমেঘমুখে পড়েছে রবিরেখা, অরূণরথচূড়া আধেক যায় দেখা । তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব ।।আকাশ, 'এসো এসো' ডাকিছ বুঝি ভাই-- গেছি তো তোরি বুকে, আমি তো হেথা নাই । প্রভাত-আলো-সাথে ছড়া...
5
প্রকৃতিমূলক
746
ও আমার গহিন গাঙের নায়া
জসীম উদ্‌দীন
ও আমার গহিন গাঙের নায়া, ও তুমি অফর বেলায় লাও বায়া যাওরে- কার পানে বা চায়া। ভাটির দ্যাশের কাজল মায়ায়, পরাণডা মোর কাইন্দা বেড়ায়রে- আবছা মেঘে হাতছানি দ্যায়, কে জানি মোর সয়া। এই না গাঙের আগের বাঁকে আমার বধূর দ্যাশ; কলাবনের বাউরি বাতাস দোলায় মাথার ক্যাশ; কওই খবর তাহার লাইগা, কাইন্দা মরে এক অভাইগারে; ও তার ব্যথার দেয়া থাইকা...
0
প্রেমমূলক
3295
শিশু ভোলানাথ
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে মোর শিশু ভোলানাথ , তুলি দুই হাত যেখানে করিস পদপাত বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব ; আপন বিভব আপনি করিস নষ্ট হেলাভরে ; প্রলয়ের ঘূর্ণচক্র -' পরে চূর্ণ খেলেনার ধূলি উড়ে দিকে দিকে ; আপন সৃষ্টিকে ধ্বংস হতে ধ্বংসমাঝে মুক্তি দিস অনর্গল , খেলারে করিস রক্ষা ছিন্ন করি খেলেনা - শৃঙ্খল । অকিঞ্চন , তোর কাছে কিছুরই তো কোনো...
1
চিন্তামূলক
5020
থেকো, বসন্তসন্ধ্যায়…
সুব্রত পাল
॥ ১ ॥ যদি বসন্ত পলাশ খোঁজে, খুঁজুক। তুমি খুঁজো না রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে, হেঁটো না শুধু আমাকে খুঁজোআমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রঙ দেখছি দিগন্তেযদি বসন্ত তোমাকে ডাকে, ডাকুক। তুমি যেয়ো না আঙুল ছুঁতে ইচ্ছে করলে, ছুঁয়ো না। কথা বোলো না শুধু আমাকে ছুঁয়োআমি...
0
প্রেমমূলক
2342
অল্প জানা ও বেশি জানা
রবীন্দ্রনাথ ঠাকুর
তৃষিত গর্দভ গেল সরোবরতীরে, ‘ছিছি কালো জল!’ বলি চলি এল ফিরে। কহে জল, জল কালো জানে সব গাধা, যে জন অধিক জানে বলে জল সাদা।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
762
খোসমানী
জসীম উদ্‌দীন
তেপান্তরের মাঠেরে ভাই, রোদ ঝিম-ঝিম করে রে ভাই, রোদ ঝিম-ঝিম করে ; দুলছে সদাই ধুলার দোলায় ঘূর্ণি হাওয়ার ভরে। মাঝখানে তার বট-বিরিক্ষি ঠান্ডা পাতার বায়ে, বাতাসেরে শীতল করে ছড়ায় মাটির গায়ে। সেথায় আছে খোসমানী সে সোনার বরণ গা, বিজলী-বরণ হাত দুখানি আলতা-পরা পা। সন্ধ্যাবেলা যখন এসে দাঁড়ায় প্রদীপ করে, হাজার তারা ফুঠে ওঠে নীল আকা...
4
রূপক
2215
তোর জন্যে মরি - বিষণ্ণতা
মোহাম্মদ রফিকউজ্জামান
চিন্তার আঙুলগুলো দীর্ঘ করে টেনে আনি বিষাদের ঘন অন্ধকার তারপর ডুব দিয়ে স্বপ্ন খুঁজি - অঙ্কের হিসাবে নয়, কোনো অদ্ভুত নিয়মে যেন পৃথিবীর ভরকেন্দ্রে পৌঁছে গিয়ে তার স্থিতি মেপে সটান দাঁড়াই আর কখনো কখনো আকাশে বাড়াই হাত সূর্যটাকে ঠেলে দিতে অন্য কোনো দিকে বিষাদের গহিন ভিতর থেকে উঠে আসে বিষণ্ণ ফ্যাকাশে একজোড়া চাঁদ - আর আমার দু'চ...
1
চিন্তামূলক
1211
যা ইচ্ছে তাই
তসলিমা নাসরিন
‘শিউলি মেয়েটি এমন মিষ্টি করে হাসে আবার এমন কঠিন করে তাকায় যে না পারি চোখ সরাতে, না পারি রাখতে।’ অরুণ বোধহয় বলল, নাকি সন্দীপ বলল, দুজনের মধ্যে কেউ একজন বলেছে। এমনও হতে পারে কেউ বলেনি, আমার মন বলেছে। আমাদের জাহাজটি বিদ্যাসাগর সেতুর তল দিয়ে হাওড়া সেতুর তল দিয়ে কোথায় যাচ্ছে কে জানে, যতদূর চোখ যায়, সম্ভবত ততদূর যাচ্ছে, দক্ষ...
0
প্রেমমূলক
3520
জানি তুমি আসবে
রেদোয়ান মাসুদ
জানি তুমি আসবে, দু’চোখে তোমার অশ্রু ঝরবে হৃদয়ে তোমার ভালবাসা জাগবে আমার জন্য তোমার হৃদয় কাদবে যেদিন থাকবোনা আমি থাকবে শুধু তুমি আর সেদিন ই তুমি আমায় খুজবে। জানি তুমি আসবে। জানি তুমি ভালবাসবে !!
0
প্রেমমূলক
2190
অসময়
মোহাম্মদ রফিকউজ্জামান
ক্রসফায়ারের এক দুর্নাম শিকার হয়ে ফজর বয়াতি চিৎপাত পড়ে আছে ডোবার জঙ্গলে - শুধু তার বাম পা'টা ঝোপে বেঁধে ঊর্ধ্বমুখী ঔদ্ধত্যের লাথি হয়ে আছে কারো দিকে, এপার-ওপার ছিদ্র মগজ সাঁতার দিচ্ছে না এখন তার তর্জা কিংবা বিচারগানের কোনো ধারা-- যদি দিতো - তবে কি তা জমাট রক্তের গন্ধ শুঁকে খুঁজে পেতো কারো পাপ - এবং সে বাজিয়ে দোতারা শোনাত...
2
মানবতাবাদী
397
বার্ষিক সওগাত
কাজী নজরুল ইসলাম
বন্ধু গো সাকি আনিয়াছ নাকি বরষের সওগাত – দীর্ঘ দিনের বিরহের পরে প্রিয়-মিলনের রাত। রঙিন রাখি, শিরীন শারাব, মুরলী, রবাব, বীণ, গুলিস্তানের বুলবুল পাখি, সোনালি রুপালি দিন। লালা-ফুল সম দাগ-খাওয়া দিল, নার্গিস-ফুলি আঁখ, ইস্পাহানির হেনা-মাখা হাত, পাতলি কাঁখ! নৈশাপুরের গুলবদনির চিবুক গালের টোল, রাঙা লেড়কির ভাঙা ভাঙা হাসি, শিরীন ...
4
রূপক
2207
খোঁজ-২
মোহাম্মদ রফিকউজ্জামান
পৃথিবী নামের এই গ্রহটাকে একদিন আমার মগজে ভরে নিয়ে - বুদ্ধির কাঁচিতে কেটে ছেটে প্রাগৈতিহাসিক এক রমণীর ফসিলের খোঁজে আতস কাঁচের চোখে দৃষ্টি দেবো কালের পকেটে - সে না-কি আবার তার সব কিছু পকেটে রাখে না অথচ আমার চাই মহাবৃদ্ধ বিধাতার গল্প থেকে চেনা সুনির্দিষ্ট রমণীর খোঁজ -- তবুও কী জানি কেন মনে হয় চিন্তার আঙুল পকেট মারের মত পৌ...
0
প্রেমমূলক
4237
পূর্ণিমার জাগরণে
শামসুর রাহমান
সমাজের বিভিন্ন কন্দরে কিংবা খোলামেলা ঘাটে কীভাবে সম্পর্ক এই মনুষ্য সমাজে ভীষণ হোঁচট খেয়ে পঙ্গু হয়ে যায়, অনেকেই সহজে পায় না টের। কালো মেঘ গ্রাস করে সারা উজ্জ্বলতা।কিছু কেঠো সামাজিকতার আবরণ হয়তো-বা রয়ে যায় বাসি, পচা খাদ্যের ধরনে, যেমন নদীর ঠোঁটে ঢেউগুলো চুমো খাওয়ার পরেও ভেজা বালি রোদের ধমকে শুক্‌নো, ধুধু অবয়বে টিকে থাকে।...
2
মানবতাবাদী
2259
কর্ম
যতীন্দ্রমোহন বাগচী
শক্তি মায়ের ভৃত্য মোরা- নিত্য খাটি নিত্য খাই, শক্ত বাহু, শক্ত চরণ, চিত্তে সাহস সর্বদাই। ক্ষুদ্র হউক, তুচ্ছ হউক, সর্ব সরম-শঙ্কাহীন--- কর্ম মোদের ধর্ম বলি কর্ম করি রাত্রি দিন। চৌদ্দ পুরুষ নিঃস্ব মোদের - বিন্দু তাহে লজ্জা নাই, কর্ম মোদের রক্ষা করে অর্ঘ্য সঁপি কর্মে তাই। সাধ্য যেমন - শক্তি যেমন - তেমনি অটল চেষ্টাতে-- দুঃখ...
1
চিন্তামূলক
4125
তৃতীয় পক্ষ
শামসুর রাহমান
রক্তচক্ষু রাম বলে রহিমকে, ‘এই দ্যাখ আমার রামদা, তোকে বলি দেবো’ রহিম পাকিয়ে চোখ বলে রামকে, ‘বেদ্বীন, এই তলোয়ার দিকে তোকে টুক্‌রো টুক্‌রো করে কুত্তাকে খাওয়াবো’। অনন্তর রামদা এবং তলোয়ারে কী ভীষণ ঠোকাঠুকি।একজন প্রশান্ত মানুষ, অস্ত্রহীন, ছুটে এসে দাঁড়লেন দু’জনের মাঝখানে, কণ্ঠে তার অনাবিল মৈত্রীর দোহাই। দু’দিকেই দুই অস্ত্র দ...
2
মানবতাবাদী
3081
বিদায় (অনুবাদ কবিতা)
রবীন্দ্রনাথ ঠাকুর
যাও তবে প্রিয়তম সুদূর প্রবাসে নব বন্ধু নব হর্ষ নব সুখ আশে। সুন্দরী রমণী কত, দেখিবে গো শত শত ফেলে গেলে যারে তারে পড়িবে কি মনে? তব প্রেম প্রিয়তম, অদৃষ্টে নাইকো মম সে-সব দুরাশা সখা করি না স্বপনে কাতর হৃদয় শুধু এই ভিক্ষা চায় ভুলো না আমায় সখা ভুলো না আমায়। স্মরিলে এ অভাগীর যাতনার কথা, যদিও হৃদয়ে লাগে তিলমাত্র ব্যথা, মরমের আ...
0
প্রেমমূলক
3175
মর্মবাণী
রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীর ছবিতে যাহা মূর্তিমতী, গানে যাহা ঝরে ঝরনায়, সে বাণী হারায় কেন জ্যোতি, কেন তা আচ্ছন্ন হয়ে যায়মুখের কথায় সংসারের মাঝে নিরন্তর প্রয়োজনে জনতার কাজে? কেন আজ পরিপূর্ণ ভাষা দিয়ে পৃথিবীর কানে কানে বলিতে পারিনে "প্রিয়ে ভালোবাসি"? কেন আজ সুরহারা হাসি যেন সে কুয়াশা মেলা হেমন্তের বেলা? অনন্ত অম্বর অপ্রয়োজনের সেথা ...
5
প্রকৃতিমূলক
2034
নীতিশিক্ষা
মহাদেব সাহা
আমাকে এখন শিষ্টাচার শিক্ষা দেয় শহরের বখাটে মাস্তান, আধুনিকতার পাঠ নিতে হয় প্রস্তরযুগের সব মানুষের কাছে; মাতালের কাছে প্রত্যহ শুনতে হয় সংযমের কথা বধ্যভূমির জল্লাদেরা মানবিক মূল্যবোধ সতত শেখায়, জলদস্যুদের কাছে আমাকে শুনতে হয় সৌন্দর্যের ব্যাখ্যা-বিশ্লেষণ- মানবপ্রেমের শিক্ষা নিতে হয় শিশুহত্যাকারীদের কাছে। কিন্তু আমার শেখার...
1
চিন্তামূলক
2416
আমার এই ছোটো কলসিটা পেতে রাখি
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এই ছোটো কলসিটা পেতে রাখি ঝরনাধারার নিচে। বসে থাকি কোমরে আঁচল বেঁধে, সারা সকালবেলা, শেওলা ঢাকা পিছল পাথরটাতে পা ঝুলিয়ে। এক নিমেষেই ঘট যায় ভরে তার পরে কেবলি তার কানা ছাপিয়ে ওঠে, জল পড়তে থাকে ফেনিয়ে ফেনিয়ে বিনা কাজে বিনা ত্বরায়; ঐ যে সূর্যের আলোয় উপচে-পড়া জলের চলে ছুটির খেলা, আমার খেলা ঐ সঙ্গেই ছলকে ওঠে মনের...
5
প্রকৃতিমূলক
3963
কৃষ্ণপক্ষে
শামসুর রাহমান
ওরা কাকে শূলে চড়াবে কৃষ্ণপক্ষে? রক্ষে নেই, রক্ষে নেই তোর, ধেই ধেই নাচছে মাটি কাঁপিয়ে মুখোশ মুখে রাক্ষসের দল। ছল চাতুরী ওদের তুই বুঝবি নে। মাথায় হাতুড়ি মারলো কারা? ওরা, যারা গাছের পাতায় ফড়িং আর প্রজাপতির ঝাঁকে, নদীর বাঁকে বাঁকে ধরালো জাহাঁবাজ আগুন আজ।রক্ষে নেই, রক্ষে নেই তোর। বক্ষে দ্যাখ তুলেছে ফণা চক্র-আঁকা সাপ। নড়বি ন...
1
চিন্তামূলক
3037
বরষে বরষে শিউলিতলায়
রবীন্দ্রনাথ ঠাকুর
বরষে বরষে শিউলিতলায় ব’স অঞ্জলি পাতি, ঝরা ফুল দিয়ে মালাখানি লহ গাঁথি এ কথাটি মনে জান’— দিনে দিনে তার ফুলগুলি হবে মান, মালার রূপটি বুঝি মনের মধ্যে রবে কোনোখানে যদি দেখ তারে খুঁজি।সিন্দুকে রহে বন্ধ, হঠাৎ খুলিলে আভাসেতে পাও পুরানো কালের গন্ধ।   (স্ফুলিঙ্গ)
4
রূপক
555
আদর্শ ছেলে
কুসুমকুমারী দাশ
আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন ‘মানুষ হইতে হবে’- এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ? হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? সে ছেলে কে চাই বল, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়? মনে প্র...
2
মানবতাবাদী
2989
প্রভাত-উৎসব
রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয় আজি মোর কেমনে গেল খুলি! জগত আসি সেথা করিছে কোলাকুলি! ধরায় আছে যত মানুষ শত শত আসিছে প্রাণে মোর,হাসিছে গলাগলি। এসেছে সখা সখী বসিয়া চোখাচোখি, দাঁড়ায়ে মুখোমুখি হাসিছে শিশুগুলি। এসেছে ভাই বোন পুলকে ভরা মন, ডাকিছে, ‘ভাই ভাই’ আঁখিতে আঁখি তুলি। সখারা এল ছুটে, নয়নে তারা ফুটে, পরানে কথা উঠে-- বচন গেল ভুলি। সখীরা হাতে ...
5
প্রকৃতিমূলক
1102
সৃষ্টির তীরে
জীবনানন্দ দাশ
বিকেলের থেকে আলো ক্রমেই নিস্তেজ হ'য়ে নিভে যায়- তবু ঢের স্মরণীয় কাজ শেষ হ'য়ে গেছেঃ হরিণ খেয়েছে তার আমিষাশী শিকারীর হৃদয়কে ছিঁড়ে; সম্রাটের ইশারায় কঙ্কালের পাশাগুলো একবার সৈনিক হয়েছে; স্বচ্ছল কঙ্কাল হ'য়ে গেছে তারপর; বিলোচন গিয়েছিলো বিবাহ-ব্যাপারে; প্রেমিকেরা সারাদিন কাটায়েছে গণিকার বারে সভাকবি দিয়ে গেছে বাক্‌বিভূতিকে গালা...
2
মানবতাবাদী
4484
শ্বাসকষ্ট
শামসুর রাহমান
হৈ হৈ হাটে কিছু কেনাকাটা কিংবা বেচা ছিল না আমার মনে। তবু ঘেঁষাঘেষি, পা মাড়ানো, গুঁতোগুঁতি আমাকে বিব্রত, বিমর্ষ, বিপন্ন করে। কেউ কেউ রক্তের তিলক কপালে পরিয়ে দেয়, কেউ বা পাঠায় লাঠির অরণ্যে, হামেশাই গালি গালাজের বানে ভাসি, আর কোমরবন্ধের নিচে খুশি মেরে প্রতিপক্ষ সুখে পানসি ভাসায় নদীবক্ষে পাল তুলে।খুব সাবধানে তাঁবু খাটিয়ে ন...
1
চিন্তামূলক
4765
অসম্ভব নয়
সুকুমার রায়
এক যে ছিল সাহেব, তাহার গুণের মধ্যে নাকের বাহার। তার যে গাধা বাহন, সেটা যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা। ডাইনে বল্‌লে যায় সে বামে তিন পা যেতে দুবার থামে । চল্‌তে চল্‌তে থেকে থেকে খানায় খন্দে পড়ে বেঁকে। ব্যাপার দেখে এম্নিতরো সাহেব বললে 'সবুর করো- মাম্‌দোবাজি আমার কাছে? এ রোগেরও ওষুধ আছে।' এই না বলে ভীষন ক্ষেপে গাধার পিঠে বস্...
8
হাস্যরসাত্মক
984
বনের চাতক-মনের চাতক
জীবনানন্দ দাশ
বনের চাতক বাঁধল বাসা মেঘের কিনারায়- মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশায়! ফুঁপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে- সে কোন্ বোঁটের ফুলের ঠোঁটের মিঠা মদের লোভে বনের চাতক-মনের চাতক কাঁদছে অবেলায়!পুবের হাওয়ায় হাপর জ্বলে, আগুনদানা ফাটে! কোন্ ডাকিনীর বুকের চিতায় পচিম আকাশ টাটে! বাদল-বৌয়ের চুমার মৌয়ের সোয়াদ চেয়ে চেয...
0
প্রেমমূলক
3982
কোথায় তুমি_
শামসুর রাহমান
একটি বনে সন্ধ্যেবেলা ঢুকে পড়েই মুষড়ে পড়ি, হঠাৎ ভীষণ ক্লান্ত লাগে। বন্য ঘ্রাণে ধরলো নেশা তড়িঘড়ি। আগুন-রঙা স্বপ্ন জ্বলে তরুণ বাঘের পায়ের দাগে, বনের মধ্যে মিশমিশে এক রাত্রি এল ক্রমান্বয়ে। রাস্তাগুলি কোথায় এখন? চতুর্দিকে বনভূমি। তোমার খোঁজে বনবাদাড়ে মত্ত হয়ে ঘুরবো আমি চিরদিনই? আমার দুঃখ-আলোয় ধৌত কৌমুদিনী কোথায় তুমি? কোথায় ...
0
প্রেমমূলক
2324
অপরাজিতা ফুটিল
রবীন্দ্রনাথ ঠাকুর
অপরাজিতা ফুটিল, লতিকার গর্ব নাহি ধরে— যেন পেয়েছে লিপিকা আকাশের আপন অক্ষরে।  (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
594
আমার স্বপ্নের পর স্বপ্ন হল আরো বেলা যেতে
জয় গোস্বামী
আমার স্বপ্নের পর স্বপ্ন হল আরো বেলা যেতে আমাকে ধ্বংসের পর ধ্বংসক্ষেত্রে বর্ণনার শেষে শান্তি নেমে চলে গেল, মৃতদেহ টপকে টপকে, দূর তেপান্তরে… তার, গা থেকে স্ফুলিঙ্গ হয়ে তখনও ঝলক দিচ্ছে রক্ত আর উল্লাসের ছিটে। দিগন্তে মেঘের কুণ্ড। থেমে থাকা ঝড়… আমাকে দৃশ্যের পর দৃশ্যের ওপিঠে এইমতো এঁকে রাখছেন এক মুণ্ডহীন চিত্রকর!
1
চিন্তামূলক
4863
এবার কবিতা লিখে
সুনীল গঙ্গোপাধ্যায়
এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও ত্রিপাদ ভূমির জন্য রাখব পা উঁচিয়ে - মেশপালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী! কবিতা লিখেছি আমি চাই স্কচ, সাদা ঘড়া, নির্ভেজাল ঘৃতে পক্ক মুর্গীর দু ঠ্যাং শুধু, আর মাংস নয় - কবিতা লিখেছি তাই আমার সহস্...
1
চিন্তামূলক
3864
একটি ভ্রূণের উক্তি
শামসুর রাহমান
নারীদেহ লোলুপ পুরুষ বারবার তোকে তার শয্যায় নিয়েছে; তুই ভ্রষ্টা না কি ক্ষণিক প্রেমিকা- এই বিচারের ভার নিতে পারব না। কেন তুই হে নিঠুরা আমাকে কুরিয়ে ফেলে দিলি সার্জনের ক্লিনিকে গোপনে? তোর নিজস্ব গুহায় ক্রমান্বয়ে আমাকে সপ্রাণ বেড়ে উঠতে দিলি না? মা বলার সাধ অঙ্কুরেই নষ্ট, আলো অন্ধকার আর বুক ধুক ধুক করা খেলা নিয়ে হৈ হৈ জানতে...
2
মানবতাবাদী
1400
এই অবেলায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ওই যে গোলাপ দুলছে, ও কি ফুল না আগুন, ঠিক বুঝি না। এগিয়ে গিয়ে পিছিয়ে আসি, ভাবতে থাকি ধরব কি না। ভাবতে থাকি, ঠিক কতবার ফুলের বনে ভুল দেখেছি। ভরদুপুরে গোলাপ ভেবে অগ্নিশিখায় হাত রেখেছি। গোলাপ, তুমি গোলাপ তো ঠিক? হও যদি সেই আগুন, তবে এই অবেলায় ফুলের খেলায় ফের যে আমায় পুড়তে হবে।
0
প্রেমমূলক
4406
যখন পেছনে ফিরে
শামসুর রাহমান
যখন পেছনে ফিরে তাকাই সহসা, বিস্ময়ের রূপালি চমক লাগে চোখে। সুদূর বালক এক, নিঃসঙ্গ কিশোর, গানে-পাওয়া যুবা একজন, যখন আমার প্রতি রুমালের ভালোবাসা নাড়ে এই সান্দ্র গোধূলিতে, চেনা লাগে; আমিও ব্যাকুল করি প্রিয় সম্ভাষণ। তাহলে কি সত্যি আমি সেই দূর পাড়াতলীর শ্যামল পথ, আরো পথ ঘাট, বেগার্ত নদীর বাঁক, বৃক্ষহীন মাঠ, দীর্ঘ সেতু এবং শহ...
1
চিন্তামূলক
2608
কেবল তব মুখের পানে চাহিয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
কেবল তব মুখের পানে চাহিয়া, বাহির হনু তিমির-রাতে তরণীখানি বাহিয়া। অরুণ আজি উঠেছে– আশোক আজি ফুটেছে– না যদি উঠে,না যদি ফুটে, তবুও আমি চলিব ছুটে তোমার মুখে চাহিয়া।নয়নপাতে ডেকেছ মোরে নীরবে। হৃদয় মোর নিমেষ-মাঝে উঠেছে ভরি গরবে। শঙ্খ তব বাজিল– সোনার তরী সাজিল– না যদি বাজে, না যদি সাজে, গরব যদি টুটে গো লাজে চলিব তবু নীরবে।কথাটি...
0
প্রেমমূলক
2795
তোমার সঙ্গে আমার মিলন
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার সঙ্গে আমার মিলন বাধল কাছেই এসে। তাকিয়ে ছিলেম আসন মেলে— অনেক দূরের থেকে এলে, আঙিনাতে বাড়িয়ে চরণ ফিরলে কঠিন হেসে— তীরের হাওয়ায় তরী উধাও পারের নিরুদ্দেশে।
0
প্রেমমূলক
4933
পাহাড়
সুনীল গঙ্গোপাধ্যায়
অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। কারণ, আমি ঠকতে চাই।নদীটাও অবশ্য ক...
3
ভক্তিমূলক
429
মা
কাজী নজরুল ইসলাম
যেখানেতে দেখি যাহা মা- এর মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনখানে কেহ পাইবে ভাই!হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান, মায়ের শিতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান।কত করি উৎপাত আবদার দিন রাত, সব স'ন হাসি মুখে, ওরে সে যে মা! আমাদের মুখ চ...
3
ভক্তিমূলক
3961
কুচকাওয়াজ, কুচকাওয়াজ
শামসুর রাহমান
কখনও সখনও যে চা-খানায় চা খেতে যাই কিংবা কিছু সময় কাটাতে, সেখানেই তার সঙ্গে দেখা হয়েছিল। বলা-কওয়া নেই লোকটা গ্যাঁট হয়ে বসল আমার মুখোমুখি। কোনও কোনও মানুষ আছে যাদের দেখলেই মনে পড়ে পাখির কথা। লোকটা সে ধরনের একজন মানুষ। কেন জানি না, তাকে মনে হলো একটা দাঁড়কাকের মতো, যদিও এই বিশেষ প্রাণীটির সঙ্গে তার কোনও মিল আমি খুঁজে বের ক...
4
রূপক
2002
তুমি যখন প্রশ্ন করো
মহাদেব সাহা
তুমি যখন প্রশ্ন করো আমি কি তোমায় ভালোবাসি? অন্ধকারে লুকিয়ে মুখ আমি নিজের মনেই হাসি । উত্তরে কি বলবো বলো বিশ্বকোষেও হয়তো নাই, উথালপাথাল খুঁজে মরি কোথায় যোগ্য শব্দ পাই । জানো কি এই প্রশ্নে তোমার হঠাত্ থামে নদীর ধারা আকাশখানি কালো করে মেঘে ঢাকা সন্ধ্যাতারা । তার চেয়েও গভীর ঘন লজ্জা ঢাকে আমার মুখ পাইনে খুঁজে একটি কথাও শঙ্ক...
0
প্রেমমূলক
4947
বাড়ি ফেরা
সুনীল গঙ্গোপাধ্যায়
রাত্তির সাড়ে বারোটায় বৃষ্টি, দুপুরে অত্যন্ত শুক্‌নো এবং ঝক্‌্‌ঝকে ছিল পথ, মেঘ থেকে কাদা ঝরেছে, খুবই দুঃখিত মূর্তি একা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কালো ভিজে চুপচাপ দ্বিধায় ট্রাম বাস বন্ধ, রিক্সা ট্যাক্সি-পকেটে নেই, পৃথিবী তল্লাসী হয়ে গেছে পরশুদিন পুলিশের হাতে শাস্তি এখন, অথবা নির্জনতাই প্রধান অস্ত্র এই বুধবার রাত্তিরে। অন...
1
চিন্তামূলক
1537
সত্য সেলুকাস
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মন্দির না মসজিদ না বিতর্কিত কাঠামো, এই ধুন্ধুমার তর্কের ভিতর থেকে কানা-উঁচু পিতলের থালা বাজাতে-বাজাতে বেরিয়ে এল পেটে-পিঠে এক হয়ে যাওয়া, হাড়-জিরজিরে দুটি নেংটি-পরা মানুষ। তাদের পাথার উপরে দাউদাউ করে জ্বলছে মধ্যদিনের সূর্য। তবে পরপর কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তাই তাদের ফুটিফাটা পায়ের তলায় আর্যাবর্তের ঘাস এখনও হল্‌দে...
4
রূপক
1479
পূর্ব গোলার্ধের ট্রেন
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মাঝ-রাত্রে ঘুম ভেঙে যায়। হঠাৎ ধড়মড় করে উঠে বসি। মনে হয়, ঘণ্টা পড়ে গেছে, ট্রেন আসতে আর দেরি নেই। অথচ বিছানাপত্র, তোরঙ্গ, জলের কুঁজো–সব কিছু ছত্রখান হয়ে আছে। আমি দ্রুত হাতে ওয়েটিং রুমের সেই ছড়ানো সংসার গুছিয়ে তুলতে থাকি। বাইরে হুলুস্থুলু চলছে, ইনজিনের শানটিং, লোহার- চাকাওয়ালা গাড়ি ছুটছে, হাজার পায়ের শব্দ, আলো ছায়া আলো ছা...
1
চিন্তামূলক
5121
ইদানিং জীবন যাপন
হেলাল হাফিজ
আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, প্রাত্যহিক সব কাজ ঠিক-ঠাক করে চলেছেন খাচ্ছেন-দাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রেসক্লাবে আড্ডাও দিচ্ছেন। মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমী খেলা, গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা। আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন, অঙ্কুরোদ্‌গম প্রিয় এলোমেলো যুবকের অতৃপ্ত মানুষের শুশ্র...
1
চিন্তামূলক
1541
সহোদরা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
না, সে নয়, অন্য কেউ এসেছিল; ঘুমো, তুই ঘুমো। এখনো রয়েছে রাত্রি, রোদ্দুরে চুমো লাগেনি শিশিরে। ওরে বোকা, আকাশে ফোটেনি আলো, দরজায় এখনো তার টোকা পড়েনি! টগর-বেল-গন্ধরাজ-জুঁই সবাই ঘুমিয়ে আছে, তুই জাগিসনে আর! তোর বরণডালার মালাগাছি দে আমাকে, আমি জেগে আছি। না রে মেয়ে, নারে বোকা মেয়ে, আমি ঘুমোবো না। আমি নির্জন পথের দিকে চেয়ে এমন...
0
প্রেমমূলক
1644
কাঠের পায়ে সোনার নূপুর
পূর্ণেন্দু পত্রী
পাগুলো কাঠের আর নূপুরগুলো সোনার এইভাবেই সাজানো মঞ্চে নাচতে এসেছি আমরা একটু আগে ছুটে গেল যে হলুদ বনহরিনী ওর পায়ের চেটোয় সাড়ে তিনশো কাঁটা। সারাটা বিকেল ও শুয়েছিল রক্তপাতের ভিতরে সারাটা বিকেল ওকে ক্ষতবিক্ষত করেছে স্মৃতির লম্বা লম্বা পেরেক। অথচ নাচের ঘন্টা বাজতেই এক দৌড়ে আগুনের ঠিক মাঝখানে। বাইরে যখন জলজ্যান্ত দিন সিঁড়ির ...
1
চিন্তামূলক
491
সতী হারা উদাসী ভৈরব কাঁদে
কাজী নজরুল ইসলাম
সতী হারা উদাসী ভৈরব কাঁদে বিষাণ ত্রিশূল ফেলি গভীর বিষাদে জটাজুটে গঙ্গা নিস্তরঙ্গা রাহু যেন গ্রাসিয়াছে ললাটের চাঁদে।দুই করে দেবী-দেহ ধরে বুকে বাঁধে রোদনের সুর বাজে প্রণব নিনাদে ভক্তের চোখে আজি ভগবান শঙ্কর সুন্দরতর হল পড়ি মায়া ফাঁদে।।
3
ভক্তিমূলক
3683
অথচ দরজা থেকে
শামসুর রাহমান
আমিতো যুবক নই, মধ্য বয়সের রুক্ষ পথে নিঃসঙ্গ চলেছি হেঁটে রৌদ্রদগ্ধ আর ঝঞ্ঝাহত অভিজ্ঞ শরীরে নিয়ে পথনিষ্ঠ শ্রমণের মতো। বিমুখ সকল দিক, তবু আছি টিকে কোনো মতে। কেটেছে আমার দিন পথের কিনারে বৃক্ষমূলে বসে গান শুনে গোত্রহীন কোনো একলা পাখির, আলোজ্বলা কুটিরের খোঁজে, ভুলি কামড় ক্লান্তির, যখন আমার দিকে তুমি তাকাও দু’চোখ তুলে।পিঙ্গল ...
0
প্রেমমূলক
3959
কী-যে হয়
শামসুর রাহমান
অনেকগুলো ছোট ছেলেমেয়ে জুল জুল তাকিয়ে আছে ফলহীন ফলের গাছের দিকে ইচ্ছে হয় এক লহমায় প্রতিটি ডালে বসিয়ে দিই রাঙা টস টসে ফল প্রতিবেশীনী তরুণীর বয়েস উদাস প্রান্তরে ছুটছে শাহাজাদার ঘোড়ার মতো জ্যোৎস্না ওর তৃষ্ণাতুর ঠোঁটে নিরপেক্ষ চুমু খায় চাঁদ ওকে স্বপু দেখায় দুধরঙ সরোবরকে কাটছে ছুরি যে ওর যৌবনে অবগাহন ক’রে হবে মোরগ ফুলের মৃর্...
2
মানবতাবাদী
2529
এখনো অঙ্কুর যাহা
রবীন্দ্রনাথ ঠাকুর
এখনো অঙ্কুর যাহা তারি পথ-পানে প্রত্যহ প্রভাতে রবি আশীৰ্বাদ আনে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
4513
সুযোগই দেবো না
শামসুর রাহমান
তোমরা কারা ভিড় জমিয়েছো এই আগুনের ফুল্‌কি-ঝরানো দুপুরে? তোমাদের চেহারা দেখে কেমন যেন ভড়কে যেতে হয়। বিশ্বাস করো, শত চেষ্টাতেও এমন মনোভাবকে তাড়ানো যায় না , বুক ধক্‌ ধক্‌ করতেই থাকে। বড় শীতল হয়ে পড়ি।তোমরা যারা প্রকৃতই বাইরে এবং ভেতরে সত্যি-সত্যি সুশীল, যাদের দৃষ্টিতে কোমলতা এবং আচরণে বিচ্ছুরিত সভ্যতার আভা, তাদের দীর্ঘায়ু এ...
2
মানবতাবাদী
3613
প্রতিকৃতি
শক্তি চট্টোপাধ্যায়
শুয়ো না কখনো দিনে মৃত ঝরা বাতিটার পাশে। ও কার চোখের জল ও কার মুখের মতো ম্লান; প্রতিকূল হাওয়া এসে দাঁড়ালেই শুরু বালি খসা খুঁজি সে সোনালি চুল চুল চুল তখনো আকাশে।পাই না; ঘুরায়ে তালু মুছে দেবো চোখের আভাস হে বিষণ্ণ মর্মরের ফোঁটা যেন নীরবে সাজানো দেবতা, সুদূর স্মৃতি; প্রতিমা কি প্রচ্ছায়া তোমার। পুরানো ধূলায় খুঁজি, ধূলা হতে প...
0
প্রেমমূলক
3816
উত্তর
শামসুর রাহমান
তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো ‘এই আকাশ আমার’ কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা। সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো, ‘ফুল তুই আমার’ তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে, তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’ কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর। ...
0
প্রেমমূলক
1466
নিজ হাতে, নিজস্ব ভাষায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এখন নিজস্ব শ্রমে যাবতীয় উদ্যানের বেড়া বেঁধে দিতে ইচ্ছা হয়। স্নেহের চুম্বনখানি এঁকে দিতে ইচ্ছা হয় সমস্ত শিশুর গালে। সমস্ত দেওয়ালে এখন নিজস্ব হাতে নিজস্ব ভাষায় গিয়ে লিখবার সময়: কে ভালবাসার দিকে তুলেছ বন্দুক, দূরে যাও। ভালবাসা ছাড়া কি দ্বিতীয় কোনো উচ্চারণ মানায় কবির কণ্ঠে? অস্ত্র নিয়েছিলে হাতে, এই দৃশ্য দেখেছি সবাই। কিন্...
1
চিন্তামূলক
2872
নতিস্বীকার
রবীন্দ্রনাথ ঠাকুর
তপন-উদয়ে হবে মহিমার ক্ষয় তবু প্রভাতের চাঁদ শান্তমুখে কয়, অপেক্ষা করিয়া আছি অস্তসিন্ধুতীরে প্রণাম করিয়া যাব উদিত রবিরে।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
1319
উপেক্ষা
নির্মলেন্দু গুণ
অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷ তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷ আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?
0
প্রেমমূলক
1419
কেন যাওয়া, কেন আসা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অন্ধকারের মধ্যে জ্বলে ভালবাসা, পাখিটা সব বুঝতে পারে। কেন যাওয়া, গিয়েও কেন ফিরে আসা, নিষেধ কেন চার দুয়ারে। এবং কেন ফোটাও আলোর পরিভাষা খাঁচার মধ্যে, অন্ধকারে। পাখি জানে, ঘরের বাইরে নদী পাহাড় লুঠ করে নেয় সকল সোনা, দূরের দর্জি মেঘে বসায় রূপালি পাড়; দূরে তোমার সায় ছিল না। কিন্তু এই যে চাবির গোছা, এও তো তোমার মস্ত বড় বিড়ম্ব...
0
প্রেমমূলক
4650
একটি মোরগের কাহিনী
সুকান্ত ভট্টাচার্য
একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু'তিনটি মুরগীর সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত- তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হল তাঁর আঁস্তাকুড়ে আনাগোন...
4
রূপক
295
চৈতী
কাজী নজরুল ইসলাম
হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর, আজ্‌কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার! আজ্‌কে তোমার জন্মদিন- স্মরণ-বেলায় নিদ্রাহীন হাত্‌ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার! এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার!শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল? আঁধার দীঘির রাঙলে মুখ, নিটোল ঢেউ-এর ভাঙলে বুক,- ক...
0
প্রেমমূলক
3890
ওরা চায়
শামসুর রাহমান
কত কিছু চায়, ওদের চাওয়ার অন্ত নেই। ওরা চায় তুমি ধুলায় গড়াও রাত্রিদিন, নিজেকে পোড়াও, থুতু চেটে খাও, এখুনি মরো; ওরা চায় তুমি চেকের বদলে আত্মা বেচো।ওরা চায় তুমি হাত কচলাও, ভিক্ষা করো; ওরা চায় তুমি নিমেষে হারাও সকল খেই, দু’হাতে কেবল ভায়ের বোনের রক্ত সেচো, দুঃখের জমি বাড়তেই থাক সীমানাহীন।ওরা চায় তুমি নতজানু হও সর্বদাই, ওরা ...
6
স্বদেশমূলক
4270
ফেব্রুয়ারি ১৯৬৯
শামসুর রাহমান
এখানে এসেছি কেন? এখানে কী কাজ আমাদের? এখানেতো বোনাস ভাউচারের খেলা নেই কিংবা নেই মায়া কোনো গোল টেবিলের, শাসনতন্ত্রের ভেল্‌কিবাজি, নেই, নেই সার্কাসের নিরীহ অসুস্থ বাঘ, কসর দেখানো তরুণীর শরীরের ঝলকানি নেই কিংবা ফানুস ওড়ানো তা-ও নেই, তবু কেন এখানে জমাই ভিড় আমরা সবাই?আমি দুর পলাশতলীর হাড্ডিসার ক্লান্ত এক ফতুর কৃষক আমি মেঘনা...
6
স্বদেশমূলক
645
তুমি
জয় গোস্বামী
১দলে দলে মোটর বাইকে ঢুকে পড়ে কারা ঢুকে পড়ে ভোর বেলা কারা ঢুকে পড়ে জানা যায় না কিন্তু তারই পরে এ গ্রামে, ও গ্রামে, ঘরে ঘরে অবাধে কৃষক-রক্ত ঝরে জাগ্রত কৃষক রক্ত ঝরে২অস্ত্র প্রয়োগের অধিকারী তুমি আর তোমার ক্যাডার আমরা শুধু খুন হতে পারি মুখ বুজে খুন হতে পারি এই একমাত্র অধআরও পড়ুনঃ জয় গোস্বামী কবিতা সমগ্র১দলে দলে মোটর বাই...
2
মানবতাবাদী
604
এসেছিলে,
জয় গোস্বামী
যেভাবে বৃষ্টির জল তোড়ে বয়ে যায় ঢালুদিকে সেইভাবে, আমার জীবন আজ অধোগামী।সালোয়ার একটু উঁচু ক’রে তুমি সেই জল ভেঙে ভেঙে রাস্তা পার হয়ে গেলে— এত যত্নে, সাবধানে, যেন বা জলের গায়ে আঘাত না লাগে!পড়ন্ত জীবন শুধু মনে রাখবে অপরূপ চলে যাওয়াটিকে।আরও পড়ুনঃ জয় গোস্বামী কবিতা সমগ্রযেভাবে বৃষ্টির জল তোড়ে বয়ে যায় ঢালুদিকে সেইভাবে, আমার জী...
0
প্রেমমূলক
4215
নো এক্সিট
শামসুর রাহমান
আমাকে যেতেই হবে যদি, তবে আমি যীশুর মতন নগ্ন পদে চলে যেতে চাই। কাঁধে ক্রূশকাঠ থাকতেই হবে কিংবা কাঁটার মুকুট মাথায় পরতে হবে, এটা কোনো কাজের কথা না। এসব মহান অলংকার আমার দরকার নেই। বাস্তবিক আমি এক হাত নীল ট্রাউজারের পকেটে রেখে অন্য হাত নেড়ে নেড়ে সিঁড়ি বেয়ে ‘আচ্ছা চলি, তাহলে বিদায়’ ব’লে একটি উচ্ছিষ্ট রাত্রি ফেলে রেখে নির্জ...
1
চিন্তামূলক
3567
এসব দেখি কানার হাট বাজার
লালন শাহ
এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার।।পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা চোগলখোরে। সাধু কানা অন বিচারে আন্দাজে এক খুঁটি গেড়ে, চেনে না সীমানা কার।।এক কানা কয় আর এক কানারে চল এবার ভবপারে। নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারে বার।।কানায় কানায় উলামিলা বোবাতে খায় রসগোল্লা। লালন তেমনি মদনা কা...
1
চিন্তামূলক
2765
তারকার আত্মহত্যা
রবীন্দ্রনাথ ঠাকুর
জ্যোতির্ময় তীর হতে আঁধার সাগরে ঝাঁপায়ে পড়িল এক তারা , একেবারে উন্মাদের পারা । চৌদিকে অসংখ্য তারা রহিল চাহিয়া অবাক হইয়া -- এই - যে জ্যোতির বিন্দু আছিল তাদের মাঝে মুহুর্তে সে গেল মিশাইয়া । যে সমূদ্রতলে মনোদুঃখে আত্মঘাতী চির - নির্বাপিত - ভাতি শত মৃত তারকার মৃতদেহ রয়েছে শয়ান সেথায় সে করেছে পয়ান । কেন গো , কী হয়...
1
চিন্তামূলক