id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
1859 | মৃতসঞ্জীবনী | ভাস্কর চক্রবর্তী | যদি ভালোবাসা, প্রিয়, আমাকে বাঁচাতে পারে বাঁচবো তাহলে-
খসে পড়া তারাগুলো নাহলে আমাকে নিয়ে
মৃত তারাদের দেশে চলে যাবে-
সেখানে সমাধি হবে আমারও বা
লেখা হবে, আজব বিচিত্র এক নীল তারা, চশমাধারী প্রজাপতি,
এখানে ঘুমোচ্ছে সারা জীবনের ঘুমে,
যে তারাটি একা একা ছাতে বসে বুঝতে চেয়েছিল
ভালোবাসা আজো কেন বিক্রি হবে চড়া দামে
ভালোবাসা, রাজা... | 0 | প্রেমমূলক |
2814 | দায়মোচন | রবীন্দ্রনাথ ঠাকুর | চিরকাল রবে মোর প্রেমের কাঙাল,
এ কথা বলিতে চাও বোলো।
এই ক্ষণটুকু হোক সেই চিরকাল -
তার পরে যদি তুমি ভোল
মনে করাব না আমি শপথ তোমার,
আসা যাওয়া দু দিকেই খোলা রবে দ্বার -
যাবার সময় হলে যেয়ো সহজেই,
আবার আসিতে হয় এসো।
সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই,
তবু ভালোবাস যদি বেসো।।বন্ধু, তোমার পথ সম্মুখে জানি,
পশ্চাতে আমি আছি বাঁধা।
অ... | 0 | প্রেমমূলক |
2589 | কীটের বিচার | রবীন্দ্রনাথ ঠাকুর | মহাভারতের মধ্যে ঢুকেছেন কীট,
কেটেকুটে ফুঁড়েছেন এপিঠ-ওপিঠ।
পণ্ডিত খুলিয়া দেখি হস্ত হানে শিরে;
বলে, ওরে কীট, তুই এ কী করিলি রে!
তোর দন্তে শান দেয়, তোর পেট ভরে,
হেন খাদ্য কত আছে ধূলির উপরে।
কীট বলে, হয়েছে কী, কেন এত রাগ,
ওর মধ্যে ছিল কী বা, শুধু কালো দাগ!
আমি যেটা নাহি বুঝি সেটা জানি ছার,
আগাগোড়া কেটেকুটে করি ছারখার। (ক... | 7 | নীতিমূলক |
4255 | প্রত্যাশা জেগে নয় | শামসুর রাহমান | এখন রোদের যৌবনের তাপ নেই, এটাই তো
অনিবার্য পড়ন্ত বেলায়। প্রত্যুষের আনকোরা ক্ষণে মাথা
ক’রে হেঁটে চলা দীর্ঘকাল
ক্লান্তিকেই করে আলিঙ্গন, জানা আছে
যুগ যুগান্তের পথচারীদের। এই যে পথিক আমি
হেঁটেছি বিস্তর, সে-তো গোধূলি বেলায় পৌঁছে গেছে।এ চলার পথে কত প্রিয় মুখ থুবড়ে পড়েছে
দিগ্ধিদিক, বেদনার্ত দাঁড়িয়েছি ক্ষণকাল, ফের অন্বিষ্টের
প... | 1 | চিন্তামূলক |
4664 | চরমপত্র | সুকান্ত ভট্টাচার্য | তোমাকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা;
অনেক দুঃখে মথিত এ শেষ বিদ্যে শেখা৷
অগণ্য চাষী-মজুর জেগেছে শহরে গ্রামে
সবাই দিচ্ছি চরমপত্র একটি খামে :
পবিত্র এই মাটিতে তোমার মুছে গেছে ঠাঁই,
ক্ষুব্ধ আকাশে বাতাসে ধ্বনিত ‘স্বাধীনতা চাই’৷
বহু উপহার দিয়েছ,—শাস্তি, ফাঁসি ও গুলি,
অরাজক, মারী, মন্বন্তরে মাথার খুলি৷
তোমার যোগ্য প্রতিনিধি দেশে... | 2 | মানবতাবাদী |
2536 | এসেছিনু নিয়ে শুধু আশা | রবীন্দ্রনাথ ঠাকুর | এসেছিনু নিয়ে শুধু আশা,
চলে গেনু দিয়ে ভালোবাসা। (স্ফুলিঙ্গ) | 0 | প্রেমমূলক |
4552 | হয়তো ভালোবাসা | শামসুর রাহমান | কখন যে কী ক’রে তারার মতো জ্বলজ্বল করে
শব্দমালা খাতার পাতায়, যায় না
ঠিক বোঝে। সেই শব্দগুচ্ছ আখেরে
পরিণত হয় পুরো কবিতায়। কখনও কখনও দেয়ালে
মাথা কুটে মরলেও হায় কবিতার ছায়া
বিন্দুমাত্র হয় না দৃষ্টিগোচর। কপাল-চাপড়ানোই সার।কখনও কখনও তুমুল আড্ডায় ব’সে থাকি
যখন, হঠাৎ কবিতা ঝলসে ওঠে চিত্তে
দু’তিনটি শব্দ নিয়ে। আড্ডার দৃশ্য দৃষ্টি... | 4 | রূপক |
9 | আমার | অমিতাভ দাশগুপ্ত | আমার হাতে কোনও শাবল ছিল না,
বাটালিও নয়,
তবু, এতদিন তিলে তিলে গড়ে তোলা দুর্গ
এক দুপুরের বৃষ্টিতে কীভাবে ধুয়ে গেল!
আর
ওই বিশাল পাথুরে অবরোধ-ই যে আড়াল করে রেখেছিল
হার্মাদের মত এক খ্যাপা নদী,
এতকাল
. তা আমি জানতেও পারিনি।সেই অর্গলহীন সজল
সারাদিন, সারারাত আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে।
ওই ভেসে যাচ্ছে আমার অঙ্গদ, শিরস্ত্... | 6 | স্বদেশমূলক |
4634 | অভিবাদন | সুকান্ত ভট্টাচার্য | হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা
ব্যর্থ নয় তো, বিপুল সম্ভাবনা
দিকে দিকে উদ্যাপন করছে লগ্ন,
পৃথিবী সূর্য-তপস্যাতেই মগ্ন।
আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন,
মনের কোমল মহল ঘিরে কবোষ্ণ
ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা,
ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা।
স্বপ্নের বীজ বপন করেছি সদ্য,
বিদ্যুৎবেগে ফসল সংঘবদ্ধ!
হে সাথী, ফসলে শুনেছো প্রাণের ... | 2 | মানবতাবাদী |
2984 | প্রথম দিনের সূর্য | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে_
কে তুমি?
মেলে নি উত্তর।বৎসর বৎসর চলে গেল।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিমসাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়_
কে তুমি?
পেল না উত্তর।। (শেষ লেখা কাব্যগ্রন্থ) | 4 | রূপক |
2810 | দান (২) | রবীন্দ্রনাথ ঠাকুর | ভেবেছিলাম চেয়ে নেব ,
চাই নি সাহস করে—
সন্ধেবেলায় যে মালাটি
গলায় ছিলে পরে—
আমি চাই নি সাহস করে ।
ভেবেছিলাম সকাল হলে
যখন পারে যাবে চলে
ছিন্ন মালা শয্যাতলে
রইবে বুঝি পড়ে ।
তাই আমি কাঙালের মতো
এসেছিলেম ভোরে—
তবু চাই নি সাহস করে ।
এ তো মালা নয় গো , এ যে
তোমার তরবারি ।
জ্বলে ওঠে আগুন যেন ,
বজ্র - হেন ভারী—
এ য... | 0 | প্রেমমূলক |
2419 | আমার কাছে রাজা আমার রইল অজানা | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার কাছে রাজা আমার রইল অজানা।
তাই সে যখন তলব করে খাজানা
মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাঁকি,
রাখব দেনা বাকি।
যেখানেতেই পালাই আমি গোপনে
দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে,
তলব তারি আসে
নিশ্বাসে নিশ্বাসে।
তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা।
তাই জেনেছি ঋণের দায়ে
ডাইনে বাঁয়ে
বিকিয়ে বাসা নাইকো আমার ঠিকানা।
তাই ভেবেছি জীবন-মরণে
... | 3 | ভক্তিমূলক |
332 | দুপুর-অভিসার | কাজী নজরুল ইসলাম | যাস কোথা সই একলা ও তুই অলস বৈশাখে?
জল নিতে যে যাবি ওলো কলস কই কাঁখে? সাঁঝ ভেবে তুই ভর-দুপুরেই দু-কূল নাচায়ে
পুকুরপানে ঝুমুর ঝুমুর নূপুর বাজায়ে
যাসনে একা হাবা ছুঁড়ি,
অফুট জবা চাঁপা-কুঁড়ি তুই!
দ্যাখ্ রং দেখে তোর লাল গালে যায়
দিগ্বধূ ফাগ থাবা থাবা ছুঁড়ি,
পিক-বধূ সব টিটকিরি দেয় বুলবুলি চুমকুড়ি –
ওলো বউল-ব্যাকুল র... | 0 | প্রেমমূলক |
1564 | আলোর স্তম্ভ | পাবলো নেরুদা | অনুবাদ: ইমন জুবায়েরও আলোর স্তম্ভ, বিষন্ন সুন্দর
ঐ বৃহদায়তন কন্ঠহার আর সমুদ্রের মূর্তি
চুনাপাথর-চোখ, বিপুলা জলধির সম্মান,
শোকার্ত সমুদ্র-পাখির কান্না, সমুদ্রের দাঁত,
প্রশান্ত বাতাসের স্ত্রী, ও অতলের নিষ্পেষিত ঝোপের
দীর্ঘ কান্ড থেকে উত্থিত
পৃথক গোলাপ
রুপান্তরিত দীপপুঞ্জমালা
ও প্রাকৃতিক নক্ষত্র, সবুজাভ উষ্ণীষ
একা তোমার নি... | 1 | চিন্তামূলক |
517 | সুরা নসর | কাজী নজরুল ইসলাম | (শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।আসিয়াছে আল্লার শুভ সাহায্য বিজয়!
দেখিবে - আল্লার ধর্মে এ জগৎময়
যত লোক দলে দলে করিছে প্রবেশ,
এবে নিজ পালক সে প্রভুর অশেষ
প্রচার হে প্রসংশা কৃতজ্ঞ অন্তরে,
কর ক্ষমা প্রার্থনা তাঁহার গোচরে।
করেন গ্রহন তিনি সবার অধিক
ক্ষমা আর অনুতাপ-যাচ্ঞা সঠিক। | 3 | ভক্তিমূলক |
3524 | তুমি বুঝলেনা | রেদোয়ান মাসুদ | তুমি বুঝলেনা আমার মনের কথা
বুঝলেনা আমারা হৃদয়ের কথা।
এই মন তোমার অপেক্ষায় ছিল
এই হৃদয় তোমারই আশায় ছিল
বুকভরা ভালবাসা নিয়ে বাসা বেধেছিল।
কিন্তু তুমি বুঝলে না
বুঝবে, বুঝবে কোন একদিন
যেদিন তোমার মনে অনুশোচনা জাগবে
নতুন রূপে আমাকে পেতে চাইবে
কিন্তু সে’দিন বয়সের ভারে আমি মাটিতে লুটিয়ে পড়বো
মাথার উপরে বাঁশ চাপা পড়বে।
কি হবে... | 0 | প্রেমমূলক |
47 | এই | আখতারুজ্জামান আজাদ | এই যে তুমি মস্ত মুমিন, মুসলমানের ছেলে;
বক্ষ ভাসাও, ফিলিস্তিনে খুনের খবর পেলে।
রোহিঙ্গাদের দুঃখে তুমি এমন কাঁদা কাঁদো;
ভাসাও পুরো আকাশ-পাতাল, ভাসাও তুমি চাঁদও!
অশ্রু তোমার তৈরি থাকে— স্বচ্ছ এবং তাজা;
হ্যাশের পরে লিখছ তুমি— বাঁচাও, বাঁচাও গাজা।
কোথায় থাকে অশ্রু তোমার— শুধোই নরম স্বরে,
তোমার-আমার বাংলাদেশে হিন্দু যখন মরে?... | 2 | মানবতাবাদী |
4957 | মন ভালো নেই | সুনীল গঙ্গোপাধ্যায় | মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই
চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় আশায়
আশায় আশায় আশায় আশায়
এখন আমার ওষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ
এমনকি নারী এমনকি নারী এমনকি নারী
এমনকি সুরা এমনকি ভাষা
মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
বিকেল বে... | 0 | প্রেমমূলক |
1863 | ভালোবাসা | মঞ্জুষ দাশগুপ্ত | হাত পেতে আছি দাও
চোখ পেতে আছি দাও
বুক পেতে আছি দাও
অবহেলা দাও অপেক্ষা দাও
বিশবাঁও জলে
আমাকে ডোবাও
তুলে এনে ফের
আমাকে ঘোরাও
যাক ঘুরে যাক
নাগর দোলাও
দাও তুমি দাও অপমান দাও
চাও বা না চাও নাও
পুড়ে খাঁটি সোনা নাও
আঁচলে বেঁধো না তাও
এতো তুচ্ছতা প্রাপ্য আমার?
সিঁড়ি খুঁজে চলি নরকে নামার।
অন্ধ ভ্রম... | 0 | প্রেমমূলক |
4240 | পূর্বে না-দেখা ঝর্নার সান্নিধ্য | শামসুর রাহমান | কোথাও কোনও যানবাহন ছিলো না। মাইল,
মাইল হেঁটে ক্লান্ত শরীরে একটি পুরানো,
ভাঙাচোরা বাড়ির কাছে হাজির
হলাম। বাড়ির দিকে তাকাতেই গা ছমছম
করে উঠলো। এখানে কিছুক্ষণ কাটিয়ে
গা’জুড়িয়ে নেয়ার ইচ্ছার অকালমৃত্যু হলো।
আবার ভীষণ অনিচ্ছার মুণ্ডু মুড়িয়ে এগোই।
গলা শুকিয়ে কাঠ, অথচ পান করার
মতো পানি কাছে ধারে কোথাও নেই। হঠাৎ
মাথার ওপর দিয়ে ... | 1 | চিন্তামূলক |
4566 | হে আমার বাল্যবন্ধুগণ | শামসুর রাহমান | শোনো তোমরা হে আমার বাল্যবন্ধুগণ-
শোনো আফজাল, তাহের, ফরহাদ, সূর্যকিশোর।
আজ পঞ্চাশের ডান দিকে বসে
ভাবছি তোমাদের কথা।আফজাল, আমি জানতাম
সেলুলয়েডে একটা নির্মল কাহিনী রচনার সাধ ছিলো তোমার।
তাহের, তুমি একটা বিরাট সেতু নির্মাণের স্বপ্ন দেখতে।
ফরহাদ, গ্রাম-থেকে-আনা তোমার গোলাপী রঙের টিনের
স্যুটকেস থেকে বেরিয়ে পড়েছিলো
যাবতীয় চির... | 1 | চিন্তামূলক |
1511 | মানচিত্র | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | একদিন যাকে তছনছ করে দেওয়া হয়েছিল,
ছেঁড়া ফাটা সেই মানচিত্রগুলিকে
এখন আবার
একটু-একটু করে জোড়া লাগানো হচ্ছে।
উঠে যাচ্ছে কাঁটাতারের বেড়া,
ধরে পড়ছে দেওয়াল
তার ইটের টুকরো এখন
কিউরিও-শপে সওদা করা যায়।
চেকপোস্টের খুপরি-ঘরে ঝাঁপ ফেলে দিয়ে
উর্দি-পরা লোকজনেরা
অনেক আগেই যে যার বাড়ি চলে গেছে।
একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল, সেখা... | 2 | মানবতাবাদী |
1247 | সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম | তারাপদ রায় | সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম
কিনে এনেছিলাম আকাশী রঙের বিলিতি হাওয়াই চিঠি
সে চিঠির অক্ষরে অক্ষরে লেখা যেত
কেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবি
লেখা যেত
আমাদের উঠোনে কামিনী ফুলগাছে
এবার বর্ষায় ফুলের ছড়াছড়ি
তুমি আরেকটু কাছে থাকলেই
বৃষ্টিভেজা বাতাসে সে সৌরভ তোমার কাছে পৌঁছতো
আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বেড়ালছানা
এখ... | 0 | প্রেমমূলক |
3526 | থাকবো তোমার আশায় | রেদোয়ান মাসুদ | যে চোখ দেখেছে তোমায়
ভালবাসার নজরে,
সে চোখ কি করে তোমায়
ভুলতে পারে?
দু’চোখ ভাসবে শুধু বন্যায়
আকাশের দিকে চেয়ে,
ভুলবোনা কোনদিন তোমায়
যতক্ষণ এ দেহে প্রাণ থাকে।
কাঁদতে কাঁদতে যদি শুন্য হয়
চোখের জলাধারে,
তবুও ভুলবোনা তোমায়
বাঁধবো আশা বুকে।
অন্ধ চোখে খুঁজবো তোমায়
হৃদয়ের আয়না দিয়ে,
ভাসাবো তোমায় ভালবাসায়
বুক ভরা ভালবাসা দিয়ে।
... | 0 | প্রেমমূলক |
1189 | না-থাকা | তসলিমা নাসরিন | একটি ভীষণ না-থাকাকে সঙ্গে নিয়ে আমি প্রতি রাত্তিরে ঘুমোতে যাই;
ঘুমোই, ঘুম থেকে উঠি, কলঘরে যাই — না-থাকাটি সঙ্গে থাকে।
দিনের হই চই শুরু হয়ে যায় দিনের শুরুতেই,
একশ একটা লোকের সঙ্গে ওঠাবসা–
এই কর সেই করর দৌড়োদৌড়ি–
লেখালেখি–
এ কাগজ পাচ্ছি তো ও কাগজ গেল কই!
হাটবাজার, খাওয়াখাদ্যি, সব কিছুর মধ্যে ওই না-থাকাটি থাকে।
সন্ধ্যেবে... | 0 | প্রেমমূলক |
2931 | পথিক আমি | রবীন্দ্রনাথ ঠাকুর | পথিক আমি।
পথ চলতে চলতে দেখেছি
পুরাণে কীর্তিত কত দেশ আজ কীর্তি-নিঃস্ব।
দেখেছি দর্পোদ্ধত প্রতাপের
অবমানিত ভগ্নশেষ,
তার বিজয় নিশান
বজ্রাঘাতে হঠাৎ স্তব্ধ অট্টহাসির মতো
গেছে উড়ে;
বিরাট অহংকার
হয়েছে সাষ্টাঙ্গে ধুলায় প্রণত,
সেই ধুলার 'পরে সন্ধ্যাবেলায়
ভিক্ষুক তার জীর্ণ কাঁথা মেলে বসে,
পথিকের শ্রান্ত পদ
সেই ধুলায় ফেলে চি... | 3 | ভক্তিমূলক |
1397 | উপাসনার সায়াহ্নে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ভীষণ প্রাসাদ জ্বলে, যেন চিরকাল জ্বলে সায়াহ্নবেলায়।
অলিন্দ, ঝরোকা, শ্বেতমর্মরের সমস্ত নির্মাণ
জ্বলে ওঠে। আগুনের সুন্দর খেলায়
দাউদাউ জ্বলে হর্ম্য, প্রমোদ-নিকুঞ্জ। কিংবা সাধের তরণী
অনিচ্ছাসত্ত্বেও যেন অন্যপথে ধীরে আগুয়ান
হতে গিয়ে অগ্নিবয়লয়ের দিকে ঘুরে যায়।
মুহূর্তে মাস্তুলে, পালে, পাটাতনে প্রচণ্ড হলুদ
জ্বলে ওঠে।
সাধের তরণ... | 1 | চিন্তামূলক |
4351 | ভোরবেলা ঘুম ভাঙতেই | শামসুর রাহমান | এই যে আপনি আমার বাসার জানালার ভেতর দিয়ে
দৃষ্টি ছড়িয়ে দিচ্ছেন, কে আপনি? আপনার এই কাজটি কি
তেমন ভালো হচ্ছে? আমার গলার আওয়াজ জানালা থেকে
স’রে গেল। জানালাটি বন্ধ করার সঙ্গেই
একটি বিটকেল আওয়াজ দৌড়ে এসে কোথায়
যেন মিলিয়ে গেল। বাইরের অচেনা ব্যক্তি-
কেউ কি তাকে স’রে যেতে হুকুম দিলেন? কে বলবে?
খানিক পরে কে যেন আমাকে মাথা বুলিয়ে ... | 4 | রূপক |
1505 | মনে পড়ে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ভুলে গেলে ভাল হত, তবু ভোলা গেল না এখনও।
পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে, তবু কোনো-কোনো
মুহূর্তে তোমাকে মনে পড়ে।
স্রোতের গোপন টানে ভেসে যায় পিতলের ঘড়া।
অথচ বেদনা তার থেকে যায়। তাই বসুন্ধরা
কেঁপে ওঠে ফাল্গুনের ঝড়ে।
মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে। | 0 | প্রেমমূলক |
2673 | চপলারে আমি অনেক ভাবিয়া | রবীন্দ্রনাথ ঠাকুর | চপলারে আমি অনেক ভাবিয়া
দূরেতে রাখিয়া এলেম তারে,
রূপ-ফাঁদ হতে পালাইতে তার,
প্রণয়ে ডুবাতে মদিরা-ধারে।
এত দূরে এসে বুঝিনু এখন
এখনো ঘুচে নি প্রণয়-ঘোর,
মাথায় যদিও চড়েছে মদিরা
প্রণয় রয়েছে হৃদয়ে মোর।
যুবতীর শেষে লইনু শরণ
মাগিনু সহায় তার,
অনেক ভাবি সে কহিল তখন
“চপলা নারীর সার।’
আমি কহিলাম “সে কথা তোমার
কহিতে হবে না মোরে–
দোষ য... | 0 | প্রেমমূলক |
2218 | দুই টুকরো ছড়া | মোহাম্মদ রফিকউজ্জামান | ১) ১৯৪৭ অতঃপর
-------------------------------------
আমার চালায় বিয়োলো গাই
সেই সুবাদে খালাতো ভাই ।আমার চালায় গাই থাকবে
দুধ দোয়ানোর ঠাই থাকবে
ঘাস খাওয়াবো দুধ দোয়াবো
দুধের মালিক ভাই থাকবে ।
ভাই-এ ভাই-এ গলায় গলায়
নিজে বলে আমায় বলায়
এমন আপন খালাতো ভাই ।।২) ১৯৭১ অতঃপর
-------------------------------------
আমার পুকুর আমারই মা... | 6 | স্বদেশমূলক |
888 | গল্পে আমি পড়িয়াছি কাঞ্চী কাশী বিদিশার কথা | জীবনানন্দ দাশ | গল্পে আমি পড়িয়াছি কাঞ্চী কাশী বিদিশার কথা
কোনদিন চোখে দেখি নাই
একদিন ভাবিলাম মাঠে মাঠে কুয়াশায়
যদি আমি কোনোদিন বিদিশায় যাই—মাঠে মাঠে কুয়াশায় ভাবিলাম এই কথা
বহু দিন বহু বহু রাত ধ’রে আমি
যদি আমি—কোনোদিন যদি আমি
অবন্তীর পথে গিয়ে নামি—পউষের কুয়াশায় সাপের খোলস, পাতা, ডিম
প’ড়ে আছে ঘাসে,
কেন যে করুণ চোখ পথ ভুলে ভেসে গেল
ময়জান... | 0 | প্রেমমূলক |
2545 | ওগো শীত | রবীন্দ্রনাথ ঠাকুর | ওগো শীত, ওগো শুভ্র, হে তীব্র নির্মম,
তোমার উত্তরবায়ু দুরন্ত দুর্দম
অরণ্যের বক্ষ হানে। বনস্পতি যত
থর থর কম্পমান, শীর্ষ করি নত
আদেশ-নির্ঘোষ তব মানে। “জীর্ণতার
মোহবন্ধ ছিন্ন করো’ এ বাক্য তোমার
ফিরিছে প্রচার করি জয়ডঙ্কা তব
দিকে দিকে। কুঞ্জে কুঞ্জে মৃত্যুর বিপ্লব
করিছে বিকীর্ণ শীর্ণ পর্ণ রাশি রাশি
শূন্য নগ্ন করি শা... | 5 | প্রকৃতিমূলক |
174 | অ-কেজোর গান | কাজী নজরুল ইসলাম | ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে
আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে।।
এই রোদ-সোহাগী পউষ-প্রাতে
অথির প্রজাপতির সাথে
বেড়াই কুঁড়ির পাতে পাতে
পুষ্পল মৌ খেতে।
আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে।।
আজ কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,
ও তার হলদে আঁচল চ’লতে জড়ায় অড়হরের ফুলে!
ঐ বাবলা ফুলের নাকছবি তার,
গা’য় শাড়ি নীল অ... | 5 | প্রকৃতিমূলক |
127 | ত্যাগে দুঃখে | আল মাহমুদ | আজকাল চোখে আর অন্য কোনো স্বপ্নই জাগেনা।
কবিতার কথা বুঝি, কবিতার জন্য বহুদূর একাকী গিয়েছি
পদচারণার স্মৃতি সারাদিন দুঃখবোধ ঐকান্তিক সখ্যতা ভেঙেছে
ত্যাগে দুঃখে ভরে আছে সামান্য পড়ার ঘর
সন্তানসহ দুঃখী সঙ্গিনীর মুখ।
অবোধ বাল্যেও নাকি একটা ছোট কাপও ভাঙিনি–
আমার আম্মা প্রায়ই আমার বোনের কাছে শৈশব শোনান।
সুন্দর ফ্লাওয়ার ভাসে জ্য... | 1 | চিন্তামূলক |
3767 | আমার নির্মাণ | শামসুর রাহমান | আমার নির্মাণ আজ আমাকেই বড়ো ব্যঙ্গ করে।
যা-কিছু গড়েছি এতদিন বেলা অবেলায় প্রায়
প্রত্যহ নির্মম শ্রমে, সেসবই কি তবে, হায়,
খড়ের কুটোর মতো পরিণামহীন জলে-ঝড়ে?
আমিতো দিয়েছি ডুব বারংবার, পাতালের ঘরে
দানবের মুখোমুখি নিয়ত থেকেছি বসে আর
পর্বতচূড়ায় অনাহারে কাটিয়েছি দিন হাড়
কালি ক’রে; জঙ্গলের জটাজালে আছি হেলাভরেএখনো প্রত্যাশাময়। রক্... | 2 | মানবতাবাদী |
2453 | আরো আঘাত সইবে আমার | রবীন্দ্রনাথ ঠাকুর | আরো আঘাত সইবে আমার
সইবে আমারো,
আরো কঠিন সুরে জীবনতারে ঝংকারো।
যে রাগ জাগাও আমার প্রাণে
বাজে নি তা চরমতানে,
নিঠুর মূর্ছনায় সে গানে
মূর্তি সঞ্চারো।লাগে না গো কেবল যেন
কোমল করুণা,
মৃদু সুরের খেলায় এ প্রাণ
ব্যর্থ কোরো না।
জ্বলে উঠুক সকল হুতাশ,
গর্জি উঠুক সকল বাতাস,
জাগিয়ে দিয়ে সকল আকাশ
পূর্ণতা বিস্তারো।৪ আষাঢ়, ১৩১৭
(গীতাঞ্... | 3 | ভক্তিমূলক |
2089 | লিরিকগুচ্ছ - ০৩ | মহাদেব সাহা | কবির কি আছে আর
ভালোবাসা ছাড়া,
সমস্ত উজাড় করে
হাতে একতারা। | 0 | প্রেমমূলক |
4178 | দ্বিতীয় পাখি | শামসুর রাহমান | আজ থেকে দেখব সকালসন্ধ্যা আমি মেঘেদের,
পাখিদের ভেসে-যাওয়া। আবার দেখব ভালো করে
কী করে গাছের পাতা, ভোরের শিশির পাতা থেকে
ঝরে যায়। বাগানের মৃত্তিকার পোকা মাকড়েরা
কী ভাবে খুশিতে ঘোরাঘুরি করে চেনা এলাকায়,
দেখে নেব। বহুকাল জঙ্গলের মাথায় চাঁদের
মুকুট দেখি নি; ঝিলে মুখ ডুবিয়ে চিত্রল কোনো
হরিণের জলপান অদেখা রয়েছে কতকাল।বড় বেশি হ... | 5 | প্রকৃতিমূলক |
4636 | আগামী | সুকান্ত ভট্টাচার্য | জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ,
আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ;
মাটিতে লালিত ভীরু, শুদু আজ আকাশের ডাকে
মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।
যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে
তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে,
বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা
শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা।
আজ... | 2 | মানবতাবাদী |
1677 | দুঃখ দিয়েছিলে তুমি | পূর্ণেন্দু পত্রী | দুঃখ দিয়েছিলে তুমি
আবার লাইটারও দিয়েছিলে।
বোতাম ছিড়ে আমাকে লগ্ন করেছো
তুমি আবার বুনে দিয়েছো নাইলনের সবুজ জামা।
কমলালেবু নিংড়ে নিংড়ে বানানো সরবৎ
ভিতরে মিশিয়ে দিলে গোপন কান্নাকাটি
স্মৃতির পেস্তা-বাদাম
সেই সরবৎ খেতে হবে এখন প্রত্যহ
বাইশ বছরের যুবকটা যতদিন আমার
চুলের ভিতরে আঁচড়াবে
আগুন রঙের চিরুনি। | 0 | প্রেমমূলক |
637 | ঝাউ | জয় গোস্বামী | মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্য
লেখেনি কোন পুরুষ কোন দিন।
গলির মোড়ে বাজেনি সম্মিলিত
শীৎকার, বখাটে ছেলেদের।
তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ,
এসেছিল শুধু মেপে নিতে,
তোমার বুক, চুল, নিতম্ব
যাবতীয় সব শারিরিক।
কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ?
কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ?
কত বার পাল্টেছ জ্যোতিষি তুমি ?
কত বার করিয়ে... | 2 | মানবতাবাদী |
4447 | লেয়ার্টেস | শামসুর রাহমান | এই ছিল তবে আমার ভাগ্যে মধ্যদুপুরে
বিনা মেঘে এই বিপুল বজ্রপাত?
পিতা হত আর পিতৃশোকেই ভগ্নী আমার
উন্মাদিনী সে হয়েছে আকস্মৎ।কত ঝঞ্ঝায় কত যে প্লাবনে কেটেছে আমার
মাতৃস্নেহের ছায়াহীন শৈশব।
বিকৃত শত মুখোশের ঢঙে নাচে অবিরত
অধিবাস্তব নাট্যের কুশীলব।নাছোড় অশেষ দাবানল জ্বলে শিরায় শিরায়,
হৃদয়ের শত ফুল্কি দুচোখে ওড়ে।
তীক্ষ্ণ অসির স... | 2 | মানবতাবাদী |
1246 | সব | তারাপদ রায় | সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম
কিনে এনেছিলাম আকাশী রঙের বিলিতি হাওয়াই চিঠি
সে চিঠির অক্ষরে অক্ষরে লেখা যেত
কেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবি
লেখা যেত
আমাদের উঠোনে কামিনী ফুলগাছে
এবার বর্ষায় ফুলের ছড়াছড়ি
তুমি আরেকটু কাছে থাকলেই
বৃষ্টিভেজা বাতাসে সে সৌরভ তোমার কাছে পৌঁছতো
আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বেড়ালছানা
এখ... | 0 | প্রেমমূলক |
4002 | খেলনার দোকানের সামনে ভিখিরি | শামসুর রাহমান | বড় রাস্তা, ঘুপচি গলি, ঘিঞ্জি বস্তি, ভদ্রপাড়া আর
ফলের বাজার ঘুরে খেলনার দোকানের সামনে
দাঁড়ালাম। কাচের আড়ালে দেখি কাঠের পুতুল,
রেলগাড়ি, ছক-কাটা বাড়ি, আরবি ঘোড়া এক জোড়া,
উড়ন্ত পাখির মতো এরোপ্লেন, টিনের সেপাই।
ভালুক বাজায় ব্যান্ড, বাঁকা-শিং হরিণের পাশে
বাঘের অঙ্গার জ্বলে, বিকট হা করে আছে সিংহ
সারি সারি রয়েছে সাজানো ওহো হরে... | 2 | মানবতাবাদী |
253 | কচুরিপানা | কাজী নজরুল ইসলাম | [গান]ধ্বংস করো এই কচুরিপানা!
(এরা) লতা নয়, পরদেশি অসুরছানা॥ (ধুয়া)
ইহাদের সবংশে করো করো নাশ,
এদের দগ্ধ করে করো ছাই পাঁশ,
(এরা) জীবনের দুশমন, গলার ফাঁস,
(এরা) দৈত্যের দাঁত, রাক্ষসের ডানা।–
ধ্বংস করো এই কচুরিপানা॥ (ধুয়া)
(এরা) ম্যালেরিয়া আনে, আনে অভাব নরক,
(এরা) অমঙ্গলের দূত, ভীষণ মড়ক!
(এরা) একে একে গ্... | 6 | স্বদেশমূলক |
3265 | রাতের বাদল মাতে | রবীন্দ্রনাথ ঠাকুর | রাতের বাদল মাতে
তমালের শাখে;
পাখির বাসায় এসে
"জাগো জাগো" ডাকে। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
361 | পাষাণের ভাঙালে ঘুম | কাজী নজরুল ইসলাম | পাষাণের ভাঙালে ঘুম
কে তুমি সোনার ছোঁয়ায়
গলিয়া সুরের তুষার
গীতিনির্ঝর বয়ে যায়।উদাসী বিবাগী মন
যাচে আজ বাহুর বাঁধন
কত জনমের কাঁদন
ও পায়ে লুটাতে চায়।ওগো তোমার চরণ ছন্দে মোর
মুঞ্জরিল গানের মুকুল
তোমার বেণীর বন্ধে গো
মরিতে চায় সুরের বকুল।
চমকে ওঠে মোর গগণ
ঐ হরিণ চোখের চাওয়ায়। | 0 | প্রেমমূলক |
4687 | দেয়ালিকা | সুকান্ত ভট্টাচার্য | এক
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে
লিখি কথা।
আমি যে বেকার, পেয়েছি লেখার
স্বাধীনতা।দুই
সকালে বিকালে মনের খেয়ালে
ইঁদারায়
দাঁড়িয়ে থাকলে অর্থটা তার
কি দাঁড়ায়?তিন
কখন বাজল ছ’টা
প্রাসাদে প্রাসাদে ঝলসায় দেখি
শেষ সূর্যের ছটা –
স্তিমিত দিনের উদ্ধত ঘনঘটা।চার
বেজে চলে রেডিও
সর্বদা গোলমাল করতেই
‘রেডি’ ও।পাঁচ
জাপানী গো জাপানী
ভারতবর্ষে আ... | 2 | মানবতাবাদী |
3909 | কবি | শামসুর রাহমান | যাদের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয় তারা কেউই আর
ফিরে আসে না আমার কাছে। আমার বাবা, কোনও
কোনও ভাই, বোন, এক ছেলে-যারাই আমাকে ছেড়ে
গ্যাছে তারা কেউই ফিরে আসেনি। এই তো ক’মাস হলো
আম্মা গেলেন, তিনি প্রত্যাবর্তন করে মমতামগ্ন হাত
রাখেন নি আমার শাদা চুলময় মাথায়। আমি দেয়ালে
মাথা খুঁড়ে মরলেও তিনি আসবেন না আর। আমার কোনও
কোনও বন্ধু নিজেদের... | 1 | চিন্তামূলক |
3894 | কখনও কোথাও | শামসুর রাহমান | সেই কবে কাকে যেন কথা দিয়েছিলাম, আবার আসবই।
কখন কোথায় দেখা হবে, ছন্নছাড়া
এই আমি জানাতে পারিনি। সুকোমল
দুটি হাত ছেড়ে চলে গেছি নিরুদ্দেশে।আমার তো আজও পথ চলার বিরাম
নেই, নানা দিকে যাত্রা করি,
হই মুখোমুখি কত চেনা,
অচেনা জনের, শুধু দেখি না দেখতে যাকে চাই।
নতুন পথের দিশা খুঁজে এগিয়েছি বহুবার,
কত না সকাল সন্ধ্যারাগে পরিণত
হয়েছ... | 1 | চিন্তামূলক |
4980 | সারাটা জীবন | সুনীল গঙ্গোপাধ্যায় | আমাকে দিও না শাস্তি, শিয়রের কাছে কেন এত নীল জল
কোথাও বোঝার ভুল ছিল, তাই ঝড় এলো সন্ধের আকাশে
আমাকে দিও না শাস্তি, কেন ফেলে চলে গেলে অসমাপ্ত বই
চতুর্দিকে এত শব্দ, শব্দ গিরিবর্তে ঝোলে অদ্ভূত শূন্যতা
আকাশের গায়ে গায়ে কালো তাঁবু, জগতের সব দীন দুঃখী শুয়ে আছে
একজন শুধু বাইরে, তুমি তার একাকিত্ব তুলে নাও মরাল গ্রীবার মতো হাতে
আ... | 0 | প্রেমমূলক |
4944 | বনর্মমর | সুনীল গঙ্গোপাধ্যায় | সেই পথ দিয়ে ফিরে যাওয়া
পড়ে আছে মিহিন কাচের মতো জ্যোৎস্না
শুকনো পাতার শব্দ এমন নিঃসঙ্গ
সেইসব পাতা ভেঙে
ভেঙে ভেঙে ভেঙে ভেঙে চলে যেতে
যেতে যেতে যেতে যেতে
বাতাসের স্পর্শ যেন কার যেন কার যেন কার যেন কার?
মনেও পড়ে না ঠিক যেন কার অঙ্গুলি
এই মুখে, রুক্ষ মুখে, আমার চিবুকে, এই কর্কম চিবুকে
ঠোঁটে, ঠোঁটের ওপরে, এবং ঠোঁটের নিচে
চোখ... | 0 | প্রেমমূলক |
749 | ও বাজান চল যাই চল | জসীম উদ্দীন | ও বাজান, চল, যাই চল
মাঠে লাঙল বাইতে,
গরুর কাঁধে লাঙল দিয়া
ঠেলতে ঠেলতে ঠেলতে।
মোরা লাঙল খুঁড়ে ফসল আনি
পাতাল পাথার হইতে,
সব দুনিয়ার আহার জোগাই
সেই না ফসল হইতে,
আর আমরা কেন খাইতে না পাই
পারো কি কেউ কইতে।
বউ দিয়াছে গলায় দড়ি সাতদিন না খাইতে,
ভুখের জ্বালা সইতে, কবরখানায় রইতে;
এবার লাঙর দিয়ে খুঁড়ি মাটি তারি দেখা পাইতে।
মোরা,... | 2 | মানবতাবাদী |
1032 | যদিও দিন | জীবনানন্দ দাশ | যদিও দিন কেবলি নতুন গল্পবিশ্রুতির
তারপরে রাত অন্ধকারে থেমে থাকাঃ—লুপ্তপ্রায় নীড়
সঠিক ক’রে নেয়ার মতো শান্ত কথা ভাবা;
যদিও গভীর রাতের তারা (মনে হয়) ঐশী শক্তির;তবুও কোথাও এখন আর প্রতিভা আভা নেই;
অন্ধকারে কেবলি সময় হৃদয় দেশ ক্ষ’য়ে
যেতেছে দেখে নীলিমাকে অসীম ক’রে তুমি
বলতে যদি মেঘনা নদীর মতন অকূল হয়ে;‘আমি তোমার মনের নারী শরী... | 0 | প্রেমমূলক |
5024 | একটি সংলাপ | সুভাষ মুখোপাধ্যায় | মেয়ে: তুমি কি চাও আমার ভালবাসা ?
ছেলে: হ্যাঁ, চাই !
মেয়ে: গায়ে কিন্তু তার কাদা মাখা !
ছেলে: যেমন তেমনিভাবেই চাই ।
মেয়ে: আমার আখেরে কী হবে বলা হোক ।
ছেলে: বেশ!
মেয়ে: আর আমি জিগ্যেস করতে চাই ।
ছেলে: করো ।
মেয়ে: ধরো’ আমি কড়া নাড়লাম ।
ছেলে: আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব !
মেয়ে: ধরো’ তোমাকে তলব করলাম ।
ছেলে: আমি হুজুরে হাজ... | 7 | নীতিমূলক |
617 | কূর্ম চলেছেন | জয় গোস্বামী | কূর্ম চলেছেন। তাঁর পিঠ থেকে হঠাৎ
পৃথিবী গড়িয়ে পড়ে যায়
শূন্যে সে-গোলক ধরতে, ঘুম ভেঙে, শশক লাফায়
আকাশ ঝকঝক করে ওঠে
শ্বেতশুভ্র একটি উল্কায় | 4 | রূপক |
575 | অঙ্গার | জয় গোস্বামী | তোমার প্রেমিক,তাঁর সাদা পাতলা দাড়ি--
ফরসা রং--হাসিখানি অপূর্ব সুন্দর
যখন ঘাঢ় ঘুরিয়ে হেসে তাকালেন
মুহূর্তে তোমার বুকে ঝড়এ ঝড় আমার জন্য কোনওদিন উঠবে না আর
'সাবধানে থাকবেন'--বলে চলে যেতে-যেতে
আমার বুক ফাঁক করে ভরে দিয়ে গেলে
একমুঠো ধকধকে অন্ধকার | 0 | প্রেমমূলক |
2124 | উপসংহার | মাইকেল মধুসূদন দত্ত | রাগিণী বসন্ত,তাল ধীমা তেতালা
শুন হে সভাজন!
আমি অভাজন,
দীন ক্ষীণ জ্ঞানগুণে,
ভয় হয় দেখে শুনে,
পাছে কপাল বিগুণে,
হারাই পূর্ব্ব মূলধন! যদি অনুরাগ পাই,
আনন্দের সীমা নাই,
এ কাষেতে একষাই,
দিব দরশন! | 1 | চিন্তামূলক |
1077 | সামান্য মানুষ | জীবনানন্দ দাশ | একজন সামান্য মানুষকে দেখা যেতো রোজ
ছিপ হাতে চেয়ে আছে; ভোরের পুকুরে
চাপেলী পায়রাচাঁদা মৌরলা আছে;
উজ্জ্বল মাছের চেয়ে খানিকটা দূরেআমার হৃদয় থেকে সেই মানুষের ব্যবধান;
মনে হয়েছিলো এক হেমন্তের সকালবেলায়;
এমন হেমন্তের ঢের আমাদের গোল পৃথিবীতে
কেটে গেছে; তবুও আবার কেটে যায়।আমার বয়স আজ চল্লিশ বছর;
সে আজ নেই এ-পৃথিবীতে;
অথবা কুয়া... | 0 | প্রেমমূলক |
4906 | দুপুর | সুনীল গঙ্গোপাধ্যায় | রৌদ্রে এসে দাঁড়িয়েছে রৌদ্রের প্রতিমা
এ যেন আলোরই শস্য, দুপুরের অস্থির কুহক
অলিন্দে দাঁড়ানো মূর্তি ঢেকে দিল দু’চক্ষুর সীমা
পথ চলতে থম্কে গেলো অপ্রতিভ অসংখ্য যুবক।
ভিজে চুল খুলেছে সে সুকুমার, উদাস আঙুলে
স্তনের বৃন্তের কাছে উদ্বেলিত গ্রীষ্মের বাতাস
কি যেন দেখলো মিলে এক সঙ্গে নিল দীর্ঘশ্বাস।
একজন যুবক শুধু দূর থেকে হে... | 1 | চিন্তামূলক |
4102 | তসলিম রশিদের জীবনযাপন | শামসুর রাহমান | এড়িয়ে পিতার দৃষ্টি যৌবনপ্রত্যুষ দরজায় খিল দিয়ে
কবিতা লিখেছি আমি আর মনে প্রাণে
কবিতাকে করেছি গ্রহণ
পৃথিবীর সর্বোত্তম বস্তু বলে, অথচ জনক
কস্মিনকালে ও জানাননি সমর্থন
আমার এ ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি। ভরা সূর্যাস্তের দিকে
মুখ রেখে তিনি
উঁচিয়ে বয়স্ক ছড়ি তাঁর
দিয়েছেন তাড়িয়ে বেবাক অলৌকিক
হরিণ এবং পরী ভাড়াটে বাড়ির
সংকীর্ণ চৌ... | 2 | মানবতাবাদী |
2130 | গদা ও সদা | মাইকেল মধুসূদন দত্ত | গদা সদা নামে
কোন এক গ্রামে
ছিল দুই জন।
দূর দেশে যাইতে হইল;
দুজনে চলিল।
ভয়ানক পথ—পাশে পশু ফণী বন,
ভল্লুক শার্দ্দূল তাহে গর্জ্জে অনুক্ষণ।
কালসর্প যেমতি বিবরে,
তস্কর লুকায়ে থাকে গিরির গহ্বরে;
পথিকের অর্থ অপহরে,
কখন বা প্রাণনাশ করে।
কহে সদা গদারে আহ্বানি
কর কিরা পর্শি মোর পাণি
ধৰ্ম্মে সাক্ষী মানি,
আজি হতে আমরা দুজন
হ’নু ... | 7 | নীতিমূলক |
4394 | মৃতের মুখের কাছে | শামসুর রাহমান | মৃতের মুখের কাছে মুখ নিয়ে গেলে ভাবনার
স্বরূপ বদলে যায়? চোখে সম্মুখে বনভূমি,
কাঁটাবন, শীর্ণ নদী, সন্তের ঔদাস্যময় ছিন্ন
আলখাল্লা, এক পাটি জীর্ণ জুতো, দূরবর্তী লাল
টিলা বেয়ে নেমে আসা কেউটে, গহ্বর ভয়ংকর,
অবেলায় ঘরে ফেরা জেগে ওঠে। চৌদিকে বিপুল
বৃষ্টিধারা, ভেসে যায় শিকড় নিরুদ্দেশে,
কে যেন একাকী দাঁড় টেনে চলে গহন নদীতে।মৃতের ... | 1 | চিন্তামূলক |
3872 | একদা যাদের নাম | শামসুর রাহমান | একটি গাছের হাত অভিবাদনের
ভঙ্গিতে আমার দিকে উঠে আসে; তাকে
কিছু কথা বলতে গিয়েও থেমে যাই। হাত নাড়া
দেখি, দূরে পাথরের বুকে
জলরেখা ফোটে, তবু গলে না হৃদয়
মানুষের।
বীণার ধ্বনিকে বোবা করে
এখন প্রধান হয়ে ওঠে
অস্ত্রের ঝংকার, চারা গাছের পাতারা
ছোরার আদলে বাড়ে। এক পাল জন্তু
সগৌরবে হেঁটে যায় বিপুল আঁধারে,
একদা যাদের নাম মানুষ বলেই ... | 2 | মানবতাবাদী |
3353 | সমুদ্রের প্রতি | রবীন্দ্রনাথ ঠাকুর | হে আদিজননী সিন্ধু,বসুন্ধরা সন্তান তোমার,
একমাত্র কন্যা তব কোলে। তাই তন্দ্রা নাহি আর
চক্ষে তব, তাই বক্ষ জুড়ি সদা শঙ্কা,সদা আশা,
সদা আন্দোলন; তাই উঠে বেদমন্ত্রসম ভাষা
নিরন্তর প্রশান্ত অম্বরে, মহেন্দ্রমন্দির-পানে
অন্তরের অনন্ত প্রার্থনা, নিয়ত মঙ্গলগানে
ধ্বনিত করিয়া দিশি দিশি; তাই ঘুমন্ত পৃথ্বীরে
অসংখ্য চুম্বন কর আলিঙ্গনে ... | 5 | প্রকৃতিমূলক |
2632 | খোয়াই | রবীন্দ্রনাথ ঠাকুর | পশ্চিমে বাগান বন চষা-খেত
মিলে গেছে দূর বনান্তে বেগনি বাষ্পরেখায়;
মাঝে আম জাম তাল তেঁতুলে ঢাকা
সাঁওতালপাড়া;
পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘ পথ গেছে বেঁকে
রাঙা পাড় যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায়।
হঠাৎ উঠেছে এক-একটা যূথভ্রষ্ট তালগাছ,
দিশাহারা অনির্দিষ্টকে যেন দিক দেখাবার ব্যাকুলতা।
পৃথিবীর একটানা সবুজ উত্তরীয়
তারি এক ধারে ছেদ... | 5 | প্রকৃতিমূলক |
3344 | সব ঠাঁই মোর ঘর আছে | রবীন্দ্রনাথ ঠাকুর | সব ঠাঁই মোর ঘর আছে,আমি
সেই ঘর মরি খুঁজিয়া।
দেশে দেশে মোর দেশ আছে,আমি
সেই দেশ লব যুঝিয়া।
পরবাসী আমি যে দুয়ারে চাই–
তারি মাঝে মোর আছে যেন ঠাঁই,
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই
সন্ধান লব বুঝিয়া।
ঘরে ঘরে আছে পরমাত্মীয়,
তারে আমি ফিরি খুঁজিয়া।রহিয়া রহিয়া নব বসন্তে
ফুলসুগন্ধ গগনে
কেঁদে ফেরে হিয়া মিলনবিহীন
মিলনের শুভ লগনে।
আপনার ... | 5 | প্রকৃতিমূলক |
2422 | আমার খোলা জানালাতে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার খোলা জানালাতে
শব্দবিহীন চরণপাতে
কে এলে গো, কে গো তুমি এলে।
একলা আমি বসে আছি
অস্তলোকের কাছাকাছি
পশ্চিমেতে দুটি নয়ন মেলে।
অতিসুদূর দীর্ঘ পথে
আকুল তব আঁচল হতে
আঁধারতলে গন্ধরেখা রাখি
জোনাক-জ্বালা বনের শেষে
কখন এলে দুয়ারদেশে
শিথিল কেশে ললাটখানি ঢাকি।তোমার সাথে আমার পাশে
কত গ্রামের নিদ্রা আসে–
পান্থবিহীন পথের বিজনতা,
ধূ... | 0 | প্রেমমূলক |
4053 | চেয়ার অস্বস্তিকর | শামসুর রাহমান | চেয়ার অস্বস্তিকর, উঠে দাঁড়ালেও স্নায়ুতন্ত্রী
হয়না ঝংকৃত নিরাপদ মৃদু তালে, ফুলগুলি
ব্যর্থ আজ। উদ্বেগের খচখচে কাঁটা ক্রমাগত
বিঁধছে আমার মনে; ক্ষণে ক্ষণে হাওয়ায় হাওয়ায়
কেমন পাশব গন্ধ ভাসে, আমার দু’কাঁধে কিছু
বিসদৃশ ঘটে যাবে যেন! পাখনা গজাবে নাকিঅকস্মাৎ? আমি, শামসুর রাহমান, অবশেষে
কাফকার গ্রেগর শামসা হয়ে যাবো? আমি বড়ো
বেশি... | 1 | চিন্তামূলক |
5106 | সংসার | হুমায়ূন আহমেদ | শোন মিলি।
দুঃখ তার বিষমাখা তীরে তোকে
বিঁধে বারংবার।
তবুও নিশ্চিত জানি,একদিন হবে তোর
সোনার সংসার ।।
উঠোনে পড়বে এসে একফালি রোদ
তার পাশে শিশু গুটিকয়
তাহাদের ধুলোমাখা হাতে – ধরা দেবে
পৃথিবীর সকল বিস্ময়। | 0 | প্রেমমূলক |
1413 | কাঁচ রোদ্দুর, ছায়া অরণ্য | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কাঁচ-রোদ্দুর, ছায়া-অরণ্য, হ্রদয়ের স্বপ্ন।
আকণ্ঠ নিস্তেজ তৃপ্তি, ডোরাকাটা ছায়া সরল’–
বনে-বাদাড়ে শত্রু ঘোরে,
তাজা রক্ত,–শয়তান অব্যর্থ।
ঝানু আকাশ ঝুঁকে পড়ে অবাক।
কাঁচা চামড়ার চাবুক হেনে
ছিঁড়ে টেনে খেলা জমছে:
এরা কারা, এ কী করছে?
লোহা-গলানো আগুন জ্বলছে, সাঁড়াছি-
যন্ত্রণার দুঃস্বপ্ন।
আপ্রাণ চেষ্টায় জলের উপর রাখা জাগিয়ে
আকা... | 1 | চিন্তামূলক |
3964 | কৃষ্ণপক্ষে অসহায় পঙ্ক্তিমালা মহিমাবিহীন যীশু | শামসুর রাহমান | এ কী? এই শহরের গাছগুলি ক্ষণে ক্ষণে রক্ত বমি ক’রে
প্রবল ভাসিয়ে দিচ্ছে পথ ঘাট, মাঝে মাঝে
থামছে খানিক, পরমুহূর্তেই ফের ফিন্কি দিয়ে
রক্ত ঝরে, যেন ওরা ভীষণ আক্রোশে ছুড়ে দিচ্ছে লাল থুতু।
শুধু কি আক্রোশ? নাকি ভয়ানক বিবমিষা আজ
করেছে দখল এই নগরের বৃক্ষসমাজকে! ইচ্ছে হল ছুটে যাই।
তাদের নিকট, সেবা শুশ্রূষায় মুছে ফেলি
রোগের মলিন ছ... | 2 | মানবতাবাদী |
3071 | বারেক ভালোবেসে যে জন মজে | রবীন্দ্রনাথ ঠাকুর | বারেক ভালোবেসে যে জন মজে
দেবতাসম সেই ধন্য,
দ্বিতীয়বার পুন প্রেমে যে পড়ে
মূর্খের অগ্রগণ্য।
আমিও সে দলের মূর্খরাজ
দুবার প্রেমপাশে পড়ি;
তপন শশী তারা হাসিয়া মরে,
আমিও হাসি– আর মরি।Heinrich Hein
(অনুবাদ কবিতা) | 0 | প্রেমমূলক |
742 | উজান গাঙের নাইয়া | জসীম উদ্দীন | কইবার নি পাররে নদী
গেছে কতদূর?
যে কূল ধইরা চলেরে নদী
সে কূল ভাইঙ্গা যায়,
আবার আলসে ঘুমায়া পড়ে
সেই কূলেরি গায়;
আমার ভাঙা কূলে ভাসাই তরীরে
যদি পাই দেখা বন্ধুর।
নদীর পানি শুনছি নাকি
সায়র পানে ধায়,
আমার চোখের পানি মিলব যায়া
কোন সে দরিয়ায়
সেই অজানা পারের লাইগারে
আমার কান্দে ভাটির সুর। | 0 | প্রেমমূলক |
4159 | দুঃখ | শামসুর রাহমান | আমাদের বারান্দায় ঘরের চৌকাঠে
কড়িকাঠে চেয়ারে টেবিলে আর খাটে
দুঃখ তার লেখে নাম। ছাদের কার্নিশ, খড়খড়ি
ফ্রেমের বার্নিশ আর মেঝের ধুলোয়
দুঃখ তার আঁকে চকখড়ি
এবং বুলোয়
তুলি বাঁশি-বাজা আমাদের এই নাটে।আমাদের একরত্তি উঠোনের কোণে
উড়ে-আসা চৈত্রের পাতায়
পাণ্ডুলিপি বই ছেঁড়া মলিন খাতায়
গ্রীষ্মের দুপুরে ঢক্ঢক্
জল-খাওয়া কুঁজোয় গেলাশে,... | 1 | চিন্তামূলক |
4607 | কোনো ধর্মধ্বজের প্রতি | সত্যেন্দ্রনাথ দত্ত | প্রেমের ধর্ম করছ প্রচার কে গো তুমি সবুট লাথি নিয়ে,
ডায়ার-মার্কা শিষ্টাচারের লাল-পেয়ালার শেষ তলানি পিয়ে!
কুষলে তো চলছে তোমার অর্ধঘন্টা ধর্মোপদেশ দেওয়া,
টিফিন এবং টি-এর ফাঁকে? জমছে ভাল ঋষ্ট কথার খেয়া?
মুখোস খোলা, মুখস্থ বোল বোলো না আর টিয়াপাখির মত,
মোটা মাসহারার মোহে,- দোরেখা ঢং চালাবে আর কত?
বয়স গত, ক্ষ্যাপার মত কামড় দি... | 2 | মানবতাবাদী |
802 | সীবন-রতা | জসীম উদ্দীন | সেলাই করিছে মেয়ে,
জাম-দানী শাড়ী রেখায় হাসিছে সোনার অঙ্গ ছেয়ে।
এক পাশ হইতে দেখিতেছি তারে, বাঁকাধনু নাসিকায়
ভূরু-তীর দুটি সদা উদ্যত বধিতে কে অজানায়।
আঁখি সরোবর স্তব্ধ নিঝুম, মৃদু পলকের ঘায়ে,
ঢেউ-হংসীরা বিরাম লভিছে কাজল রেখায় গাঁয়ে।
অধরখানিতে যুগল ঠোঁটের রঙিন বাঁধন খুলি,
মাঝে মাঝে মৃদু হাসিটে ফুটিছে সুমধুর সুখে দ... | 0 | প্রেমমূলক |
2439 | আমি চেয়ে আছি | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি চেয়ে আছি তোমাদের সবা-পানে।
স্থান দাও মোরে সকলের মাঝখানে।
নীচে সব-নীচে এ ধূলির ধরণীতে
যেথা আসনের মূল্য না হয় দিতে,
যেথা রেখা দিয়ে ভাগ করা নাই কিছু,
যেথা ভেদ নাই মানে আর অপমানে।
স্থান দাও সেথা সকলের মাঝখানে।যেথা বাহিরের আবরণ নাহি রয়,
যেথা আপনার উলঙ্গ পরিচয়।
আমার বলিয়া কিছু নাই একেবারে
এ সত্য যেথা নাহি ঢাকে আপনা... | 3 | ভক্তিমূলক |
3028 | বঞ্চিত | রবীন্দ্রনাথ ঠাকুর | রাজসভাতে ছিল জ্ঞানী ,
ছিল অনেক গুণী ।
কবির মুখে কাব্যকথা শুনি
ভাঙল দ্বিধার বাঁধ ,
সমস্বরে জাগল সাধুবাদ ।
উষ্ণীষেতে জড়িয়ে দিল
মণিমালার মান ,
স্বয়ং রাজার দান ।
রাজধানীময় যশের বন্যাবেগে
নাম উঠল জেগে ।
দিন ফুরাল । খ্যাতিক্লান্ত মনে
যেতে যেতে পথের ধারে
দেখল বাতায়নে ,
তরুণী সে , ললাটে তার
কুঙ্কুমেরি ফোঁটা ,
অলকেতে সদ্য... | 4 | রূপক |
1443 | জ্যোৎস্নারাতে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমি বললুম, সুন্দর।
এই আশ্বিন মাসে
রহস্য তার লেগেছে অপার
বিমুক্ত নীলাকাশে।
আমি বললুম, এসো।
সে তবু আসে না কাছে।
মায়া দিয়ে গড়া
জ্যোৎস্না অধরা
দুয়ারে দাঁড়িয়ে আছে।
আমি ভাবি, এ কি বিভ্রম?
দাঁতে ঠোঁট চেপে হেসে
তখুনি সে ঘরে
ধুলোর উপরে
ঝাঁপিয়ে পড়ল এসে। | 5 | প্রকৃতিমূলক |
1155 | এমন | তসলিমা নাসরিন | কী হচ্ছে আমার এসব!
যেন তুমি ছাড়া জগতে কোনও মানুষ নেই, কোনও কবি নেই, কোনও পুরুষ নেই, কোনও
প্রেমিক নেই, কোনও হৃদয় নেই!
আমার বুঝি খুব মন বসছে সংসারকাজে?
বুঝি মন বসছে লেখায় পড়ায়?
আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে?
সভা সমিতিতে যেতে?
অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক,
অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য ক... | 0 | প্রেমমূলক |
4109 | তিনজন ঘোড়সওয়ার | শামসুর রাহমান | তিনজন ঘোড়সওয়ার সারাদিন অনেক
এবড়ো খেবড়ো পথ পেরিয়ে
ঘোর সন্ধ্যাবেলা এসে পৌঁছলো ঢের পুরনো
এক দালানের সামনে। ঘোড়াদের পিঠ থেকে
নেমে বেঁধে ওদের গাছের ডালে বেঁধে দালানে
প্রবেশ করেই গা ছমছমিয়ে ওঠে তাদের।
পরস্পর মুখের দিকে তাকিয়ে তারা খানিক
চমকে ওঠে। কোনও কথাই ঝরে না কণ্ঠস্বর থেকে।ঘোড়সওয়ারেরা কিছুক্ষণ ঘোরাঘুরি ক’রে দালানে
বসে পড়... | 4 | রূপক |
4829 | সবার আমি ছাত্র | সুনির্মল বসু | আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।পাহাড় শিখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
খোলা মাঠের উপদেশে-
দিল-খোলা হই তাই রে।সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখাল হাসতে মোরে,
মধুর কথা বলতে।ইঙ্গিতে তার শিখায় সাগর-
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগ... | 7 | নীতিমূলক |
1941 | একবার ভালোবেসে দেখো | মহাদেব সাহা | তুমি যদি আমাকে না ভালোবাসো আর
এই মুখে কবিতা ফুটবে না,
এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা
তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী।
আমি আর পারবো না লিখতে তাহলে
...অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,
তুমি যদি আমাকে না ভালোবাসো তবে
কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।
তুমি যদি না তাকাও এই চোখ ... | 0 | প্রেমমূলক |
2297 | অজ্ঞাত বিশ্ব | রবীন্দ্রনাথ ঠাকুর | জন্মেছি তোমার মাঝে ক্ষণিকের তরে
অসীম প্রকৃতি! সরল বিশ্বাসভরে
তবু তোরে গৃহ ব’লে মাতা ব’লে মানি।
আজ সন্ধ্যাবেলা তোর নখদন্ত হানি
প্রচন্ড পিশাচরূপে ছুটিয়া গর্জিয়া,
আপনার মাতৃবেশ শূন্যে বিসর্জিয়া
কুটি কুটি ছিন্ন করি বৈশাখের ঝড়ে
ধেয়ে এলি ভয়ংকরী ধূলিপক্ষ-’পরে,
তৃণসম করিবারে প্রাণ উৎপাটন।
সভয়ে শুধাই আজি, হে মহাভীষণ,
অনন্ত আকাশ... | 1 | চিন্তামূলক |
2411 | আমাদের ছোট নদী | রবীন্দ্রনাথ ঠাকুর | আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীর... | 5 | প্রকৃতিমূলক |
4315 | বিচার | শামসুর রাহমান | সে জানে বিচার হবে তার। কেন? সে-কথা অজ্ঞাত
জানে না কী তার অপরাধ। এ কেমন্ কাঠগড়া,
সাক্ষী সাবুদও বা কী রকম? বিচারক অনাগত, শুধু
চৌদিকে বোলেল্লা হল্লা। কেউ কেউ চোখের ঠোকর
মারে তাকে, কেউ কেউ ইতর ভাষায় কী-যে বলে,
মলিন ছাতার বাট কিংবা ছড়ি দিয়ে মাঝে-মধ্যে
কেউ বা খোঁচায়। ধন্দে করুণ সে, অসহায় আজভুলেছে নিজের নামধাম। অকস্মাৎ ফিসফা... | 2 | মানবতাবাদী |
4820 | সম্পাদকের দশা | সুকুমার রায় | সম্পাদকীয়-
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভোগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারী ভাবিল মনে- বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে ত ক্রমে ক্রমে বৎসরেক হল শেষ ।
'নোটিশ' পড়িল কত 'সম্পাদক নিরুদ্দেশ' ।।
লেখক পা... | 8 | হাস্যরসাত্মক |
5097 | আমি খুব অল্প কিছু চাই | হুমায়ূন আহমেদ | আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “... | 0 | প্রেমমূলক |
182 | অনাদি কাল হতে অনন্ত লোক | কাজী নজরুল ইসলাম | অনাদি কাল হতে অনন্ত লোক
গাহে তোমারই জয়।
আকাশ-বাতাস রবি-গ্রহ তারা চাঁদ,
হে প্রেমময়।।
সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান-
হে বিরাট, তোমারই উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয়
গাহে তোমারই জয়।।
তব নামের বাজায় বীণা বনের পল্লব
জনহীন প্রান্তর স্তব করে, নীরব।
সকল জাতির কোটি উপাসনালয়
গাহে তোমারই জয়।।
আলোকের উল্লাসে, আঁধারের ত... | 3 | ভক্তিমূলক |
3303 | শুরু হতেই ও আমার সঙ্গ ধরেছে | রবীন্দ্রনাথ ঠাকুর | শুরু হতেই ও আমার সঙ্গ ধরেছে,
ঐ একটা অনেক কালের বুড়ো,
আমাতে মিশিয়ে আছে এক হয়ে।
আজ আমি ওকে জানাচ্ছি--
পৃথক হব আমরা।
ও এসেছে কতলক্ষ পূর্বপুরুষের
রক্তের প্রবাহ বেয়ে;
কত যুগের ক্ষুধা ওর, কত তৃষ্ণা;
সে সব বেদনা বহু দিনরাত্রিকে মথিত করেছে
সুদীর্ঘ ধারাবাহী অতীতকালে;
তাই নিয়ে ও অধিকার ক'রে বসল
নবজাত প্রাণের এই বাহনকে,
ঐ প্... | 1 | চিন্তামূলক |
5031 | পায়ে পায়ে | সুভাষ মুখোপাধ্যায় | সারাক্ষণ
সে আমার পায়ে পায়ে
সারাক্ষণ
পায়ে পায়ে
ঘুরঘুর করে। তাকে বলিঃ তোমাকে নিয়ে থাকার
সময় নেই-
হে বিষাদ, তুমি যাও
এখন সময় নেই
তুমি যাও। গাছের গুঁড়িতে বুক-পিঠ এক করে
যৌবনে পা দিয়ে রয়েছে
একটি উলঙ্গ মৃত্যু-
আমি এখুনি দেখে আসছিঃ পৃথিবীতে গাঁক-গাঁক করে ফিরছে
যে দাঁত-খিঁচানো ভয়,
আমি তার গায়ের চামড়াটা
খুলে নিতে চাই। চেয়ে দেখো... | 1 | চিন্তামূলক |
2294 | অচির বসন্ত হায় এল, গেল চলে | রবীন্দ্রনাথ ঠাকুর | অচির বসন্ত হায় এল, গেল চলে–
এবার কিছু কি, কবি করেছ সঞ্চয়।
ভরেছ কি কল্পনার কনক-অঞ্চলে
চঞ্চলপবনক্লিষ্ট শ্যাম কিশলয়,
ক্লান্ত করবীর গুচ্ছ। তপ্ত রৌদ্র হতে
নিয়েছ কি গলাইয়া যৌবনের সুরা–
ঢেলেছ কি উচ্ছলিত তব ছন্দঃস্রোতে,
রেখেছ কি করি তারে অনন্তমধুরা।
এ বসন্তে প্রিয়া তব পূর্ণিমানিশীথে
নবমল্লিকার মালা জড়াইয়া কেশে
তোমার আকাঙক্ষাদী... | 0 | প্রেমমূলক |
235 | ইন্দ্র-পতন | কাজী নজরুল ইসলাম | তখনো অস্ত যায়নি সূর্য, সহসা হইল শুরু
অম্বরে ঘন ডম্বরু-ধ্বনি গুরু-গুরু-গুরু!
আকাশে আকাশে বাজিছে এ কোন ইন্দ্রের আগমনী?
শুনি, অন্দুব-কম্বু- নিনাদে ঘন বৃঙ্ঘিত- ধ্বনি।
বাজে চিক্কুর- হ্রেষা- হর্ষণ মেঘ- মন্দুরা- মাঝে,
সাজিল প্রথম আষাঢ় আজিকে প্রলয়ংকর সাজে।ঘনায় অশ্রু-বাষ্প- কুহেলি ঈশান- দিগঙ্গনে,
স্তব্ধ- বেদনা দিগ-বালিকারা ... | 2 | মানবতাবাদী |
4116 | তিনি সূর্যাস্তের লোক | শামসুর রাহমান | তিনি সূর্যাস্তেরই লোক; অবশ্য অজস্র সূর্যোদয়
সত্তায় রেখেছে জমা অন্তর্লীন আভা, ছড়িয়েছে
প্রাণবীজ পলে পলে তন্তুতে তন্তুতে আন্তরালে,
তবু অস্তরাগ
ডাক দেয় তাঁকে বারবার। এত যে কুহক আছে
সেই বর্ণময় নিরুচ্চার ডাকে, তিনিজানেন নি আগে।
বেশভূষা জীর্ণ আভিজাত্যের সুদূর ঘ্রাণে ভরপুর, চোখে
দেয়ালে দেয়ালে খোজে চিত্রমালা পূর্বপুরুষের। কখন য... | 1 | চিন্তামূলক |
2450 | আরবার ফিরে এল উৎসবের দিন | রবীন্দ্রনাথ ঠাকুর | আরবার ফিরে এল উৎসবের দিন।
বসন্তের অজস্র সম্মান
ভরি দিল তরুশাখা কবির প্রাঙ্গণে
নব জন্মদিনের ডালিতে।
রুদ্ধ কক্ষে দূরে আছি আমি--
এ বৎসরে বৃথা হল পলাশবনের নিমন্ত্রণ।
মনে করি,গান গাই বসন্তবাহারে।
আসন্ন বিরহস্বপ্ন ঘনাইয়া নেমে আসে মনে।
জানি জন্মদিন
এক অবিচিত্র দিনে ঠেকিবে এখনি,
মিলে যাবে অচিহ্নিত কালের পর্যায়ে।
পুষ্পবীথিকার... | 1 | চিন্তামূলক |
5111 | অচল প্রেমের পদ্য- ০১-১৩ | হেলাল হাফিজ | ০১- “অচল প্রেমের পদ্য”
আছি।
বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি,
মনে ও মগজে
গুন্ গুন্ করে
প্রণয়ের মৌমাছি।
০২- “অচল প্রেমের পদ্য”
কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?
০৩- “অচল প্রেমের পদ্য”
তোমার জন্য সকাল, দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ
এবং ... | 0 | প্রেমমূলক |
1787 | জলে ফুলে | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | ১
কে ভাসাল জলে তোরে কানন-সুন্দরী!
বসিয়া পল্লবাসনে, ফুটেছিলে কোন্ বনে
নাচিতে পবন সনে, কোন্ বৃক্ষোপরি?
কে ছিঁড়িল শাখা হতে শাখার মঞ্জরী?
২
কে আনিল তোরে ফুল তরঙ্গিণী-তীরে?
কাহার কুলের বালা, আনিয়া ফুলের ডালা,
ফুলের আঙ্গুলে তুলে ফুল দিল নীরে?
ফুল হতে ফুল খসি, জলে ভাসে ধীরে!
৩
ভাসিছে সলিলে যেন, আকাশেতে তারা।
ক... | 1 | চিন্তামূলক |
1360 | যাত্রাভঙ্গ | নির্মলেন্দু গুণ | হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই। হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে। নায়ের ম... | 0 | প্রেমমূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.