id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
3601 | ছিন্নবিচ্ছিন্ন-২ | শক্তি চট্টোপাধ্যায় | ছোট্ট হয়েই আছে
আমার, না হয় তোমার, না হয় তাহার বুকের কাছে
দুঃখ নিবিড় একটি ফোঁটায় – দুঃখ চোখের জলে
দুঃখ থাকে ভিখারিনীর একমুঠি সম্বলে।
ছোট্ট হয়েই আছে
একের, না হয় বহুর, না হয় ভিড়ের বুকের কাছে।
একটি ঝিনুক তাকে
জন্ম থেকেই, একটু-আধটু, বাইরে ফেলে রাখে। | 1 | চিন্তামূলক |
5088 | ফুলেরা জানতো যদি | হুমায়ুন আজাদ | মুলঃ হেনরিক হাইনে
ফুলেরা জানতো যদি আমার হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
অঝোরে ঝরতো তাদের চোখের জল
আমার কষ্ট আপন কষ্ট মানি ।
নাইটিংগেল আর শ্যামারা জানতো যদি
আমার কষ্ট কতোখানি-কতোদুর,
তাহলে তাদের গলায় উঠতো বেজে
আরো ব হু বেশী আনন্দদায়ক সুর ।
সোনালী তারারা দেখতো কখনো যদি
আমার কষ্টের অশ্রুজলের দাগ,
তাহলে তাদের স্থান থেকে নেম... | 0 | প্রেমমূলক |
2468 | আষাঢ় | রবীন্দ্রনাথ ঠাকুর | নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের ক্ষেত জলে ভরভর,
কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।ওই ডাকে শোনো ধেনু ঘনঘন, ধবলীরে আনো গোহালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি
মাঠে গেছে যারা... | 5 | প্রকৃতিমূলক |
4222 | পরস্পর হাতে হাত রেখে | শামসুর রাহমান | সূর্যোদয় এখনও অনেক দূরে, অন্ধকার বটতলে
বসে থাকি অর্থহীন। বেশ কিছু পথ
চলা বাকি আছে হে আমার ভাই-বোন। চোখ খোলা
রেখে এ মুহূর্তে যাত্রাপথে পা বাড়াও দ্বিধাহীন।রাহেলা, ফাতেমা, রাধা, অনিমা, নঈম, শাহরুখ,
অনিল গৌতম, শোনো, এখনই গা ঝাড়া দিয়ে পথে
নেমে পড়। মনে দ্বিধা, আতঙ্ক, নিরাশা
কিছুতেই কখনও দিও না ঠাঁই, পা চালাও দ্রুত।তোমাদের প্... | 2 | মানবতাবাদী |
641 | ঢেউগুচ্ছ | জয় গোস্বামী | আমাদের নীল মৃত্যুকাল
আমাদের সাদা সন্তরণ
আমাদের ঢেউগুচ্ছআমাদের এই নিচু জীবন
জলে ফেলে দেওয়া শান্ত ঢিল
ক্ষমাশীল ঢেউগুচ্ছগায়ে গায়ে ঘষা কালো জীবন
হাতে মুখে হাতে মেখে নেওয়া
ঈর্ষার কাঁচা রক্তআমাদের এই আলোজীবন
কারো কাছে কিছু নেবে না আর
জ্বালিয়ে পুড়িয়ে শান্তিআমাদের এই ভাঙা জীবন
পড়োশীর ঘর আলো করা
কচিকাঁচাদের দঙ্গলআমাদের এই নীল ম... | 1 | চিন্তামূলক |
5102 | বাবার চিঠি | হুমায়ূন আহমেদ | আমি যাচ্ছি নাখালপাড়ায়।
আমার বৃদ্ধ পিতা আমাকে পাঠাচ্ছেন তাঁর
প্রথম প্রেমিকার কাছে।
আমার প্যান্টের পকেটে সাদা খামে মোড়া বাবার লেখা দীর্ঘ পত্র।
খুব যত্নে খামের উপর তিনি তাঁর প্রণয়িনীর নাম লিখেছেন।
কে জানে চিঠিতে কি লেখা - ?
তাঁর শরীরের সাম্প্রতিক অবস্থার বিস্তারিত বর্ণনা ?
রাতে ঘুম হচ্ছেনা, রক্তে সুগার বেড়ে গেছে
কষ্ট... | 0 | প্রেমমূলক |
2521 | একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় | রবীন্দ্রনাথ ঠাকুর | একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায়
আগন্তুক। রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ
সূর্যনক্ষত্রের সাথে। দূর আকাশের ছায়াপথে
যে আলোক আসে নামি’ ধরণীর শ্যামল ললাটে
সে তোমার চক্ষু চুম্বি’ তোমারে বেঁধেছে অনুক্ষণ
সখ্যডোরে দ্যুলোকের সাথে; দূর যুগান্তর হতে
মহাকাল-যাত্রী মহাবাণী পুণ্য মুহূর্তেরে তব
শুভক্ষণে দিয়েছে সম্মান; তোমার সম্... | 1 | চিন্তামূলক |
4781 | কানে খাটো বংশীধর | সুকুমার রায় | কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি,
গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি।।
চলেছে সে একমনে ভাবে ভরপুর,
সহসা বাজিল কানে সুমধুর সুর।।
বংশীধর বলে, 'আহা, না জানি কি পাখি
সুদুরে মধুর গায় আড়ালেতে থাকি।।
দেখ, দেখ সুরে তার কত বাহাদুরি,
কালোয়াতি গলা যেন খেলে কারিকুরি।।'
এদিকে বেড়াল ভাবে, 'এযে বড় দায়,
প্রাণ যদি থাকে তবে ল্যাজখানি যা... | 8 | হাস্যরসাত্মক |
4256 | প্রত্যাশার প্রহর | শামসুর রাহমান | আমার চাতক-মন সেই কবে থেকে প্রত্যাশার
প্রহর কাটায় ধ্যানে, মাঝে মাঝে তার
কী খেয়াল হয়, টেলিফোন রিসিভার তুলে
বলে যায় এলেবেলে কথা,
যদিও ওপারে কেউ নেই শ্রবণের প্রতীক্ষায়। এই খেলা
কেন যে মাতিয়ে তোলে আমাকে প্রায়শ-এ বাধ্যতা।আমি কি প্রকৃত কোনও শুভ সংবাদের
আশায় নিজের সঙ্গে কৃষ্ণকায় এই বর্তমানে
ক্রীড়াপরায়ণ হয়ে উঠেছি এমন? মাঝে মাঝে... | 2 | মানবতাবাদী |
3473 | বৃষ্টি | রুদ্র গোস্বামী | বৃষ্টি বৃষ্টি
জলে জলে জোনাকি
আমি সুখ যার মনে
তার নাম জানো কী ?মেঘ মেঘ চুল তার
অভ্রের গয়না
নদী পাতা জল চোখ
ফুলসাজ আয়না।
বৃষ্টি বৃষ্টি
কঁচুপাতা কাঁচ নথ
মন ভার জানালায়
রাতদিন দিনরাত।ঘুম নেই ঘুম নেই
ছাপজল বালিশে
হাঁটুভাঙা নোনা ঝিল
দুচোখের নালিশে।বৃষ্টি বৃষ্টি
জলেদের চাঁদনি
দে সোনা এনে দে
মন সুখ রোশনি। | 0 | প্রেমমূলক |
2481 | ঈশ্বরের হাস্যমুখ দেখিবারে পাই | রবীন্দ্রনাথ ঠাকুর | ঈশ্বরের হাস্যমুখ দেখিবারে পাই
যে আলোকে ভাইকে দেখিতে পায় ভাই।
ঈশ্বর প্রণামে তবে হাতজোড় হয়
যখন ভাইয়ের প্রেমে মিলাই হৃদয়। (স্ফুলিঙ্গ) | 2 | মানবতাবাদী |
4858 | এক একদিন উদাসীন | সুনীল গঙ্গোপাধ্যায় | এমনও তো হয় কোনোদিন
পৃথিবী বন্ধবহীন
তুমি যাও রেলব্রীজে এক-
ধূসর সন্ধ্যায় নামে ছায়া
নদীটিও স্থিরকায়া
বিজনে নিজের সঙ্গে দেখা।
ইস্টিশানে অতি ক্ষীণ আলো
তাও কে বেসেছে ভালো
এত প্রিয় এখন দ্যুলোক
হে মানুষ, বিস্মৃত নিমেষে
তুমিও বলেছো হেসে
বেঁচে থাকা স্বপ্নভাঙা শোক!
মনে পড়ে সেই মিথ্যে নেশা?
দাপটে উল্লাসে মেশা
অহঙ্কারী হাতে তরবারী... | 1 | চিন্তামূলক |
5143 | নিষিদ্ধ সম্পাদকীয় | হেলাল হাফিজ | এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
মিছিলের সব হাত
কন্ঠ
পা এক নয় ।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ আ... | 6 | স্বদেশমূলক |
2735 | জীবনযাত্রার পথে | রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনযাত্রার পথে
ক্লান্তি ভুলি, তরুণ পথিক,
চলো নির্ভীক।
আপন অন্তরে তব
আপন যাত্রার দীপালোক
অনির্বাণ হোক। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
3669 | বাংলা কবিতার ধারা | শহীদ কাদরী | কে যেন চিৎকার করছে প্রাণপণে `গোলাপ! গোলাপ!’
ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে তার সুমসৃণ লালা,
`প্রেম, প্রেম’ বলে এক চশমা-পরা চিকণ যুবক
সাইকেল-রিকশায় চেপে মাঝরাতে ফিরছে বাড়ীতে,
`নীলিমা, নিসর্গ, নারী’- সম্মিলিত মুখের ফেনায়
পরস্পর বদলে নিলো স্থানকাল, দিবস শর্বরী হলো
সফেদ পদ্মের মতো সূর্য উঠলো ফুটে গোধূরির রাঙা হ্রদে
এবং স্বপ্নের অভ্... | 4 | রূপক |
4304 | বাগান দেখালে তুমি | শামসুর রাহমান | ‘দ্যাখো, দ্যাখো, কেমন ফুটেছে ফুল আমার বাগানে;
বল্লে তুমি আমাকে সে-রাতে। দেখি গাঁদা আর কিছু
ডালিয়ার স্মিত মুখ। ‘এখানে গোলাপও ছিল ঢের
কখনো, কুকুর কষ্ট পাবে বলে, কাঁটার আঘাতে
গোলাপ মরেছে যত্নাভাবে-তোমার কথায় ছিল
বেদনার রেশ আর আসমানে পঞ্চমীর চাঁদ
যেন বা তোমার কণ্ঠে হর্ষবর্ধনের আমলের
হাঁসুলি, তোমার দেহে আমার দু’চোখ পর্যটক।... | 5 | প্রকৃতিমূলক |
2332 | অবিচার | রবীন্দ্রনাথ ঠাকুর | নারীর দুখের দশা অপমানে জড়ানো
এই দেখি দিকে দিকে ঘরে ঘরে ছড়ানো।
জানো কি এ অন্যায় সমাজের হিসাবে
নিমেষে নিমেষে কত হলাহল মিশাবে?
পুরুষ জেনেছে এটা বিধিনির্দিষ্ট
তাদের জীবন-ভোজে নারী উচ্ছিষ্ট।
রোগ-তাপে সেবা পায়, লয় তাহা অলসে--
সুধা কেন ঢালে বিধি ছিদ্র এ কলসে!
সমসম্মান হেথা নাহি মানে পুরুষে,
নিজ প্রভুপদমদে তুলে রয় ভুরু স... | 2 | মানবতাবাদী |
2136 | প্রস্তাবনা | মাইকেল মধুসূদন দত্ত | রাগিণী খাম্বাজ,তাল মধ্যমান
মরি হায়,কোথা সে সুখের সময়,
সে সময় দেশময় নাট্যরস সবিশেষ ছিল রসময়!
শুন গো ভারতভূতি,
কত নিদ্রা যাবে তুমি,
আর নিদ্রা উচিত না হয়।
উঠ ত্যজ ঘুম ঘোর,
হইল,হইল ভোর,
দিনকর প্রাচীতে উদয়।
কোথায় বাল্মীকি,ব্যাস,
কোথা তব কালিদাস,
কোথা ভবভূতি মহোদয়।
অলীক কুনাট্য রঙ্গে,
মজে লোক রাঢ়ে বঙ্গে,
নিরখিয়া প্রাণে নাহি ... | 6 | স্বদেশমূলক |
800 | সার্থক রজনী | জসীম উদ্দীন | আজকে রাতরে যাইতে দেব না, শুধু শুধু কথা কয়ে,
তারা ফুটাইব, হাসি ছড়াইব আঁধারের লোকালয়ে।
গোলাপী ঠোঁটের কৌটায় করে রাখিব রাতেরে ভরি,
তোমার দু-খানি রঙিন বাহুর বাঁধনে তাহারে ধরি।
আজকের রাত শুধু আজকের-যত ভাল ভাল কথা,
কয়ে আর কয়ে ফুটাইব তাতে যত স্বপনের লতা!
আজকের রাত, মেরু কুহেলির এক ফোঁটা সরু চাঁদ,
আজের রাত-শত নিরাশার একটি পূরি... | 0 | প্রেমমূলক |
2700 | ছায়াছবি | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার প্রিয়ার সচল ছায়াছরি
সজল নীলাকাশে।
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার ভাসে।
বারিঝরা বনের গন্ধ নিয়া
পরশহারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়,
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে। | 5 | প্রকৃতিমূলক |
2554 | ওরে মাঝি | রবীন্দ্রনাথ ঠাকুর | ওরে মাঝি, ওরে আমার
মানবজন্মতরীর মাঝি,
শুনতে কি পাস দূরের থেকে
পারের বাঁশি উঠছে বাজি।
তরী কি তোর দিনের শেষে
ঠেকবে এবার ঘাটে এসে।
সেথায় সন্ধ্যা-অন্ধকারে
দেয় কি দেখা প্রদীপরাজি।যেন আমার লাগছে মনে,
মন্দমধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার
আঁধার বেয়ে আসছে আজি।
আসার বেলায় কুসুমগুলি
কিছু এনেছিলেম তুলি,
যেগুলি তার নবীন আছে
এইবে... | 3 | ভক্তিমূলক |
392 | বাজিছে দামামা বাঁধরে আমামা | কাজী নজরুল ইসলাম | বাজিছে দামামা বাঁধরে আমামা
শির উঁচু করি মুসলমান।
দাওয়াত এসেছে নয়া যমানার
ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান।।মুখেতে কালেমা হাতে তলোয়ার,
বুকে ইসলামী জোশ দুর্বার,
হৃদয়ে লইয়া এশক আল্লাহর
চল আগে চল বাজে বিষান।
ভয় নাই তর গলায় তাবিজ
বাঁধা যে রে তোর পাক কোরান।।নহি মোরা জীব ভোগ- বিলাসের,
শাহাদাত ছিল কাম্য মোদের,
ভিখারির সাজে খল... | 3 | ভক্তিমূলক |
1685 | নিষিদ্ধ ভালোবাসার তিন সাক্ষী | পূর্ণেন্দু পত্রী | তুমি যখন শাড়ির আড়াল থেকে
শরীরের জ্যোৎস্নাকে একটু একটু করে খুলছিলে,
পর্দা সরে গিয়ে অকস্মাৎ এক আলোকিত মঞ্চ,
সবুজ বিছানায় সাদা বাগান,
তুমি হাত রেখেছিলে আমার উৎক্ষিপ্ত শাখায়
আমি তোমার উদ্বেলিত পল্লবে,
ঠিক তখনই একটা ধুমসো সাদা বেড়াল
মুখ বাড়িয়েছিল খোলা জানালায়।
অন্ধকারে ও আমাদের ভেবেছিল
রুই মৃগেলের হাড় কাঁটা।
পৃথি... | 0 | প্রেমমূলক |
3907 | কবন্ধের যুগ | শামসুর রাহমান | ‘এমন বৈভব আমি দেখিনি কখনো’, বলে এক পর্যটক
নগরের দীপ্র দরদালানের দিকে অনিমেষ
তাকান, করেন স্তুতি। দিকে দিকে বিস্ময়-জাগানো
নানা শিল্পে। প্রবীণেরা করেছেন জ্ঞানের সাধনা
আজীবন, মিলিত উদ্যোগে সভ্যতার
সৌধে রেখেছেন কিছু সৃষ্টির স্বাক্ষর। এ নগরে
তরুণ-তরুণী যারা, তারা গ্রন্থ-অনুরাগী; নিসর্গ, প্রযুক্তি,
প্রণয়, সৌন্দর্য, নীতি ইত্যা... | 2 | মানবতাবাদী |
3032 | বধূ | রবীন্দ্রনাথ ঠাকুর | ঠাকুরমা দ্রুততালে ছড়া যেত প ' ড়ে —
ভাবখানা মনে আছে — “ বউ আসে চতুর্দোলা চ ' ড়ে
আম কাঁঠালের ছায়ে ,
গলায় মোতির মালা , সোনার চরণচক্র পায়ে । ”
বালকের প্রাণে
প্রথম সে নারীমন্ত্র আগমনীগানে
ছন্দের লাগাল দোল আধোজাগা কল্পনার শিহরদোলায় ,
আঁধার-আলোর দ্বন্দ্বে যে প্রদোষে মনেরে ভোলায় ,
সত্য-অসত্যের মাঝে লোপ করি সীমা
দেখা দ... | 0 | প্রেমমূলক |
217 | আমার কোন কুলে আজ | কাজী নজরুল ইসলাম | আমার কোন কুলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়?
আমার ভাটির তরী আবার কেন
উজান যেতে চায়?দুখেরে কান্ডারী করি
আমি ভাসিয়েছিলাম ভাঙ্গা তরী
তুমি ডাক দিলে কি স্বপন পরী
নয়ন ইশারায় গো?নিভিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিলে ঝড়ের রাতি
কে এলে মোর সুরের সাথি
গানের কিনারায়?সোনার দেশের সোনার মেয়ে
ওগো হবে কি মোর তরীর নেয়ে
এবার ভাঙ্গা ... | 4 | রূপক |
1725 | মানুষগুলো এবং | পূর্ণেন্দু পত্রী | মানুষগুলো ফাঁকা টেবিল পেয়ে গিয়ে
ভর্তি চৌবাচ্চার মতো টলমল।
গেলাসগুলো মানুষগুলো পেয়ে গিয়ে
সাবানের ফেনায় টইটম্বুর।
আসে- আসে- মানুষগুলো হয়ে যায় ফিনফিনে গেলাস
গেলাসগুরো শ্যাগালের ছবির উড়ন্ত ছাগল।
আর টেবিলগুলো মেঘপুঞ্জময় অরন্যের গাছ।
ওয়েটারগুলো ছুটে আসে।
উড়ন্ত গেলাসগুলোকে তারা পেড়ে আনে
চাঁদনীরাতের মগডাল থেকে।
জঙ্গলের গাছ কড়... | 1 | চিন্তামূলক |
948 | নির্দেশ | জীবনানন্দ দাশ | জীর্ণ শীর্ণ মাকু নিয়ে এখন বাতাসে
তামাসা চালাতে আছে পুনরায় সময় একাকী।
তবুও সে ভোরবেলা হরিয়াল পাখি
ধূসর চিতল মাছে- নির্ঝরের ফাঁসে
খেলা ক'রে কাকে দিয়েছিল তবে ফাঁকি?
বসন্তবউরী দুটো এই ব'লে হা-হা ক'রে হাসে।সেই হাসি জ্ব'লে ওঠে নির্ঝরের পরে;
গড়ায়ে গড়ায়ে গোল নুড়ি
উজ্জ্বল মাছের সাথে ভোরের নির্ঝরে
সময়ের মাকুটাকে করে দিল উড়্খুড়্... | 4 | রূপক |
629 | জগতে | জয় গোস্বামী | জগতে আনন্দযজ্ঞে
পেয়েছি হাত সাফাইয়ের হাত
মিলেছি চোর সাধু ডাকাতপেয়েছি হাত সাফাইয়ের হাত
জগতে আনন্দযজ্ঞে
জেনেছি নাচন কোঁদন সার
কিছুতেই টলবে না সংসারকিছুতেই টলবে না সংসার
জগতে আনন্দযজ্ঞে
রাখিনি গুড় গুড় ঢাক ঢাক
আমরা ভাত ছড়ালেই কাকআমরা ভাত ছড়ালেই কাক
জগতে আনন্দযজ্ঞে
যেখানে যা রাখবি তা রাখ
আমরা চিচিং চিচিং ফাঁকআমরা চিচিং চিচিং... | 6 | স্বদেশমূলক |
1813 | মুকুট | বিনয় মজুমদার | এখন পাকুড়গাছে সম্পূর্ণ নূতন পাতা, তার সঙ্গে বিবাহিত এই
বটগাছে লাল লাল ফল ফলে আছে।
চারিদিকে চিরকাল আকাশ থাকার কথা,আছে কিনা আমি দেখে নিই।
অনেক শালিক পাখি আসে রোজ এই গাছে,বট ফলগুলি
তারা খুটেঁ খুটেঁ খায় বসন্তের হাওয়া বয়, শালিকের ডাক
এবং পাতার শব্দ মিশে একাকার হয়ে চারদিকে ভাসে।
এখন অনেক মেঘ সোনালি রূপালি কালোআকাশে আকাশে।
এক... | 0 | প্রেমমূলক |
1533 | শিল্পীর ভূমিকা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আপনি তো জানেন, শুধু আপনিই জানেন, কী আনন্দে
এখনও মূর্খের শূন্য অট্টহাসি, নিন্দুকের ক্ষিপ্র
জিহ্বাকে সে তুচ্ছ করে নিতান্তই অনায়াসে; তীব্র
দুঃখের মুহূর্তে আজও কী পরম প্রত্যয়ের শান্তি
শিল্পীকে বাঁচিয়ে রাখে; সন্ধ্যামালতীর মৃদু গন্ধে
কেন তার স্বপ্ন হয়ে সমুদ্রের মতো নীলকান্তি;
উপরে যন্ত্রণা যার, অন্তরালে সুধা অতলান্ত।
আপনি ত... | 1 | চিন্তামূলক |
3988 | কোনো কোনো কবিতা | শামসুর রাহমান | আঙুল বুলিয়ে শূন্যে নিদ্রাহীন রাতে শুদ্ধ সাঙ্গীতিক ধ্যানে
কবিতার কথা ভাবি। কে যেন সোনালি জলধারা
কেবলি গড়িয়ে দিচ্ছে অদৃশ্য সুরাই থেকে; আঁজলা পেতেছি
ঝাঁক ঝাঁক সজারুর বিরোধিতা করে।কবিতা দেখাতে পারে মাঝে মাঝে ক্লাউনের খেলা
হলঘরে ঝাড় লণ্ঠনের নিচে, আবার কখনো
কবিতা চটিয়ে দিতে পারে ময়-মরুব্বিকে রকবাজ যুবার ধরনে;
কোনো কোনো কবিতা... | 1 | চিন্তামূলক |
3269 | রাষ্ট্রনীতি | রবীন্দ্রনাথ ঠাকুর | কুড়াল কহিল, ভিক্ষা মাগি ওগো শাল,
হাতল নাহিকো, দাও একখানি ডাল।
ডাল নিয়ে হাতল প্রস্তুত হল যেই,
তার পরে ভিক্ষুকের চাওয়া-চিন্তা নেই—
একেবারে গোড়া ঘেঁষে লাগাইল কোপ,
শাল বেচারার হল আদি অন্ত লোপ। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
308 | জীবন | কাজী নজরুল ইসলাম | জাগরণের লাগল ছোঁয়াচ মাঠে মাঠে তেপান্তরে,
এমন বাদল ব্যর্থ হবে তন্দ্রাকাতর কাহার ঘরে?
তড়িৎ ত্বরা দেয় ইশারা, বজ্র হেঁকে যায় দরজায়,
জাগে আকাশ, জাগে ধরা−ধরার মানুষ কে সে ঘুমায়?
মাটির নীচে পায়ের তলায় সেদিন যারা ছিল মরি,
শ্যামল তৃণাঙ্কুরে তারা উঠল বেঁচে নতুন করি;
সবুজ ধরা দেখছে স্বপন আসবে কখন ফাগুন-হোলি,
বজ্রাঘাতে ফুটল না যে,... | 2 | মানবতাবাদী |
1847 | মুক্তিযুদ্ধের | বুদ্ধদেব বসু | আজ রাত্রে বালিশ ফেলে দাও, মাথা রাখো পরস্পরের বাহুতে,
শোনো দূরে সমুদ্রের স্বর, আর ঝাউবনে স্বপ্নের মতো নিস্বন,
ঘুমিয়ে পোড়ো না, কথা ব’লেও নষ্ট কোরো না এই রাত্রি-
শুধু অনুভব করো অস্তিত্ব।কেন না কথাগুলোকে বড়ো নিষ্ঠুরভাবে চটকানো হ’য়ে গেছে,
কোনো উক্তি নির্মল নয় আর, কোনো বিশেষণ জীবন্ত নেই;
তাই সব ঘোষণা এত সুগোল, যেন দোকানের জা... | 2 | মানবতাবাদী |
1762 | হালুম | পূর্ণেন্দু পত্রী | মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি।
আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন
হালুম।
অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে
সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে
কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে
বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড।
রাজা সরলেন ব্রেক ... | 4 | রূপক |
1321 | একটি খোলা কবিতা | নির্মলেন্দু গুণ | আসুন আমরা আগুন সম্পর্কে বৃথা বাক্য
ব্যয় না করে একটি দিয়াশলাইয়ের কাঠি
জ্বালিয়ে দিয়ে বলিঃ 'এই হচ্ছে প্রকৃত আগুন ।
মীটসেফ খোলা রেখে, বিড়ালকে উপদেশ দিয়ে
অযথা সময় নষ্ট ক'রে লাভ নেই, আসুন
আমরা মীটসেফের দরোজাটা বন্ধ করে দেই ।'পুঁজিবাদী শোষণের পথ খোলা রেখে
সম্ভব নয় প্রকৃত মুক্তির স্বপ্ন দেখানো ।
ফুঁটো চৌবাচ্চায় জল থাকবার কথা ন... | 2 | মানবতাবাদী |
126 | ডাক | আল মাহমুদ | তোমাকে ডেকেছি বলে আমি
নড়ে ওঠে জগত জঙ্গম
পর্বতও পাঠায় সেলামি
নদী ফেলে সাগরে কদম।ঝাক বেঁধে পাখি উড়ে যায়
চঞ্চুতে আহার্যের স্তব
কথা বলো, হাওয়ার ভাষায়
সীমাহীন নীলিমা নীরব।
আমিও ক্ষুধার্ত বটে আজ
ওষ্ঠে জমা ব্যার্থতার নুন,
জীবন কি ডানারই আওয়াজ
কিংবা কোন উড়ন্ত শকুন?
আজ একটু ঠাঁই দাও মেঘে
সাঁকো বাঁধো শূন্যের ওপর
বুকে টানো মাংসের... | 1 | চিন্তামূলক |
4463 | শান্তিনিকেতনে গৌরী | শামসুর রাহমান | জানতাম অসম্বব, তবু কলকাতার কলরবে
তোমার মধুর কণ্ঠস্বর শুনি অতিথি নিবাসে
আমার অস্থায়ী ঘরে। প্রত্যুষের পাখির সঙ্গীতে
জেগে উঠে দেখি একি রয়েছে দাঁড়িয়ে নিরিবিলি
চায়ের পেয়ালা হাতে। বসলে শয্যার ধারে এসে,
তোমার চুলের ঢল নামে আমার মুখের পরে,
আমার জাগ্রত ওষ্ঠে ফোটে কিছু চুমোর কুসুম,
সারা ঘর ভরে যায় অপরূপ তোমার সৌরভে।শান্তিনিকেতনে... | 0 | প্রেমমূলক |
1717 | ভাঙাভাঙি | পূর্ণেন্দু পত্রী | সে এসে সমস্ত ভেঙে দিয়ে গেল
বিকেল বেলায়।
ইটের পাঁজার মতো থরে থরে সাজানো সুখের
সাঁচীসত’প ভেঙে দিয়ে গেল।
বুকের নিভৃত কোণে স্থাপত্যের এবং সি’তির
কোনারক ভেঙে দিয়ে গেল।
চুরমার শব্দে পাখি উড়ে গেল বৃক্ষলতা ছেড়ে
নদী মুখ লুকোলো বালিতে।
এত ভাঙাভাঙি
এত টুকরো টুকরো কাঁচ, রক্তকণা
কুঁচি কুঁচি ছেঁড়া পাপড়ি, পেরেক, আলপিন
আমি একা কুড়োবো... | 0 | প্রেমমূলক |
3432 | হাসিমুখে শুকতারা | রবীন্দ্রনাথ ঠাকুর | হাসিমুখে শুকতারা
লিখে গেল ভোররাতে
আলোকের আগমনী
অাঁধারের শেষপাতে। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
1988 | জুঁইফুলের চেয়ে শাদা ভাতই অধিক সুন্দর | মহাদেব সাহা | যে-কোনো বিষয় নিয়েই হয়তো এই কবিতাটি লেখা যেতো
পিকনিক, মর্নিং স্কুলের মিসট্রেস
কিংবা স্বর্নচাঁপার কাহিনী; হয়তো পাখির প্রসঙ্গ
গত কয়েকদিন ধরে টেলিফোনে তোমার কথা না শুনতে
পেয়ে জমে থাকা মেঘ,
মন ভালো নেই তাই নিয়েও ভরে উঠতে পারতো এই
পঙ্ক্তিগুলো
অর্কিড কিংবা উইপিঙ উইলোও হয়ে উঠতে পারতো
স্বচ্ছন্দে এই কবিতাটির বিষয়;
কিন্তু তৃতীয় ... | 2 | মানবতাবাদী |
2286 | যাও, পত্রদূত | রফিক আজাদ | যাও পত্রদূত, বোলো তার কানে-কানে মৃদু স্বরে
সলজ্জ ভাষায় এই বার্তা: “কোমল পাথর, তুমি
সুর্যাস্তের লাল আভা জড়িয়ে রয়েছো বরতনু;
প্রকৃতি জানে না নিজে কতোটা সুন্দর বনভূমি।”
যাও, বোলো তার কানে ভ্রমরসদৃশ গুঞ্জরণে,
চোখের প্রশংসা কোরো, বোলো সুঠাম সুন্দর
শরীরের প্রতি বাঁকে তার মরণ লুকিয়ে আছে,
অন্য কেউ নয়, সে আমার আকণ্ঠ তৃষ্ণা... | 0 | প্রেমমূলক |
1999 | তুমি | মহাদেব সাহা | তোমাকেই আজো মনে মনে করি উপাসনা ভাবি স্মরণযোগ্য
বহু বেদনায় বহু ব্যবধানে তোমাকেই আজো অসময়ে খুঁজি,
তুমি ছাড়া কোনো স্মরণযোগ্য নারী নেই আর নাম নেই আর
তোমার প্রতিভা এই শতাব্দী তারও বেশিকাল পাবে প্রাধান্য
আমাদের ঢের বয়সের বেশি তবু আমাদের বয়সের চেয়ে তারুণ্যময়
তোমারই রূপের দুরন্ত খ্যাতি এ শহরে আজো প্রবাদতুল্য!
আমাদের যুগে তুমিই... | 0 | প্রেমমূলক |
610 | কলঙ্ক, | জয় গোস্বামী | কলঙ্ক, আমি কাজলের ঘরে থাকি
কাজল আমাকে বলে সমস্ত কথা
কলঙ্ক, আমি চোট লেগে যাওয়া পাখি—
বুঝি না অবৈধতা।
কলঙ্ক, আমি বন্ধুর বিশ্বাসে
রাখি একমুঠো ছাই, নিরুপায় ছাই
আমি অন্যের নিঃশ্বাস চুরি ক’রে
সে-নিঃশ্বাসে কি নিজেকে বাঁচাতে চাই?
কলঙ্ক, আমি রামধনু জুড়ে জুড়ে
দিন কাটাতাম, তাই রাত কাটতো না
আজ দিন রাত একাকার মিশে গিয়ে
চিরজ্বলন্ত স... | 1 | চিন্তামূলক |
3390 | সেতারের তারে | রবীন্দ্রনাথ ঠাকুর | সেতারের তারে
ধানশি
মিড়ে মিড়ে উঠে
বাজিয়া।
গোধূলির রাগে
মানসী
স্বরে যেন এল
সাজিয়া। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
5147 | প্রতিমা | হেলাল হাফিজ | প্রেমের প্রতিমা তুমি, প্রণয়ের তীর্থ আমার।
বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলে
ভেঙেছি নিজেকে কী যে তুমুল উল্লাসে অবিরাম
তুমি তার কিছু কি দেখেছো?
একদিন এই পথে নির্লোভ ভ্রমণে
মৌলিক নির্মাণ চেয়ে কী ব্যাকুল স্থপতি ছিলাম,
কেন কালিমা না ছুঁয়ে শুধু তোমাকেই ছুঁলাম
ওসবের কতোটা জেনেছো?
শুনেছি সুখেই বেশ আছো, কিছু ভাঙচুর... | 0 | প্রেমমূলক |
2844 | দুই বিঘা জমি | রবীন্দ্রনাথ ঠাকুর | শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, 'বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।'
কহিলাম আমি, 'তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই -
চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, 'বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা -
ওটা দিতে হবে।' কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি
স... | 2 | মানবতাবাদী |
2901 | নিজের হাতে উপার্জনে | রবীন্দ্রনাথ ঠাকুর | নিজের হাতে উপার্জনে
সাধনা নেই সহিষ্ণুতার।
পরের কাছে হাত পেতে খাই,
বাহাদুরি তারি গুঁতার।
কৃপণ দাতার অন্নপাকে
ডাল যদি বা কমতি থাকে
গাল-মিশানো গিলি তো ভাত–
নাহয় তাতে নেইকো সুতার।
নিজের জুতার পাত্তা না পাই,
স্বাদ পাওয়া যায় পরের জুতার। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
10 | আহা | অমিতাভ দাশগুপ্ত | কাঁড়া না আকাড়া?
এ-প্রশ্ন বিলাসিতা—
খরার উপোশে ভিক্ষার চাল তুমি।
ওই চাল থেকে ছুটেছে রমনী, ভিক্ষু ও ভিক্ষুক
খুনখারাবির মরীয়া লাল দু চোখে,
বাঁধের কোমরবন্ধ ফাটানো গতির তুমুল বন্যায়
আহা চাল,আহা একমুঠো শাদা চাল
কোথায় লুকোবে বলো,
অন্ধ কয়েদি
সে-ও তো তোমার জন্মের মাটি চেনে।সারারাত ধরে নিখাক শিশুকে ভুলিয়ে
যে-নারী হাড়িতে সেদ্ধ কর... | 2 | মানবতাবাদী |
1252 | আষাঢ়ের রাত | দেওয়ান মমিনুল মউজদীন | লণ্ঠনের সামান্য আলোয় অসামান্য হয়ে ওঠে
আষাঢ়ের বৃষ্টিঝরা রাত
বাইরে আঁধার ক্রমে জমে ওঠে , বাতাসের দুপদাপ
বেড়ে বেড়ে সুতীক্ষ্ণ শিসের মতো হয়
এমন সময়ে তুমি দাঁড়ালে দরজায়, সেই তুমি
একদিন যার চোখে রেখেছি এ চোখ
শিমুল ওড়ানো পথে যার হাতে ছুঁয়েছি এ হাত
হোস্টেল পালিয়ে আসা যার ঠোঁটে গোধূলির মসৃণ আলোয়
ছুঁয়েছি এ ঠোঁট ।
বাইরে জলের শ... | 0 | প্রেমমূলক |
867 | কবি | জীবনানন্দ দাশ | ভ্রমরীর মতো চুপে সৃজনের ছায়াধূপে ঘুরে মরে মন
আমি নিদালির আঁখি, নেশাখোর চোখের স্বপন!
নিরালায় সুর সাধি,- বাঁধি মোর মানসীর বেণী,
মানুষ দেখেনি মোরে কোনোদিন,- আমারে চেনেনি!
কোনো ভিড় কোনোদিন দাঁড়ায়নি মোর চারিপাশে,-
শুধায়নি কেহ কভু-‘আসে কি রে,- সে কি আসে-আসে!’
আসেনি সে ভরাহাটে-খয়াঘাটে-পৃথিবীর পসরায় মাঝে,
পাটনী দেখেনি তারে কো... | 1 | চিন্তামূলক |
5110 | অচল প্রেমের পদ্য - ১২ | হেলাল হাফিজ | নখের নিচেরেখেছিলাম
তোমার জন্য প্রেম,
কাটতে কাটতেসব খোয়ালাম
বললে না তো, - ‘শ্যাম,
এই তো আমি তোমার ভূমি
ভালোবাসার খালা,
আঙুল ধরোলাঙ্গল চষো
পরাও প্রণয় মালা’। | 0 | প্রেমমূলক |
3659 | যমুনাবতী | শঙ্খ ঘোষ | One more unfortunate
Weary of breath
Rashly importunate
Gone to her death. – Thomas Hoodনিভন্ত এই চুল্লীতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে।
নোটন নোটন পায়রাগুলি
খাঁচাতে বন্দী
দু’এক মুঠো ভাত পেলে তা
ওড়াতে মন দি’।হায় তোকে ভাত দিই কী করে যে ভাত দিই হায়
হায় তোকে ভাত দেব কী দিয়ে যে ভাত দেব হায়নিভন্ত এই চ... | 2 | মানবতাবাদী |
4622 | এক গুচ্ছ চাবি | সলিল চৌধুরী | উত্তরাধিকার সূত্রে
পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি
ছোটো-বড়ো মোটা-বেঁটে
নানারকমের নানা ধরনের চাবি
মা বললেন, যত্ন করে তুলে রেখে দে…তারপর যখন বয়স বাড়লো
জীবন এবং জীবিকার সন্ধানে
পথে নামতে হোল
পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি
ছোটো বড়ো মোটা বেঁটে
নানারকমের নানা ধরনের চাবি……কিন্তু যেখানেই যাই
সামনে দেখি প্রকান্ড এক দরজা
আর তাতে ঝ... | 1 | চিন্তামূলক |
1806 | কুঁড়ি | বিনয় মজুমদার | পদ্মপাতার প’রে জল টলমল করে; কাছেকোনো ফুল তো দেখিনা,
সাধ জাগে, – বড়ো সাধ জাগে –
ডুব দিয়ে দেখে আসি নধর জলে নিচে
আকাশের অভিমুখী উন্মুখ কুঁড়ি আছে কিনা।
হয়তো সে কুঁড়ি
ফোটবার ইচ্ছায় থেকে থেকে – থেকে থেকে
কোন কালে হয়ে গেছে বুড়ি;
কোন কালে তার সব রূপ গেছে প’চে;
হয়তো বা তার আর নেই কোন লেশ।
সাধ জাগে, বড়ো সাধ জাগে-
ডুব দ... | 0 | প্রেমমূলক |
2755 | তখন বয়স ছিল কাঁচা | রবীন্দ্রনাথ ঠাকুর | তখন বয়স ছিল কাঁচা;
কতদিন মনে মনে এঁকেছি নিজের ছবি,
বুনো ঘোড়ার পিঠে সওয়ার,
জিন নেই, লাগাম নেই,
ছুটেছি ডাকাত-হানা মাঠের মাঝখান দিয়ে
ভরসন্ধ্যেবেলায়;
ঘোড়ার খুরে উড়ছে ধুলো
ধরণী যেন পিছু ডাকছে আঁচল দুলিয়ে।
আকাশে সন্ধ্যার প্রথম তারা
দূরে মাঠের সীমানায় দেখা যায়
একটিমাত্র ব্যগ্র বিরহী আলো একটি কোন্ ঘরে
নিদ্রাহীন প্রত... | 0 | প্রেমমূলক |
2827 | দিবস যদি সাঙ্গ হল না যদি গাহে পাখি | রবীন্দ্রনাথ ঠাকুর | দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি,
ক্লান্ত বায়ু না যদি আর চলে–
এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঢাকি
অতি নিবিড় ঘন তিমিরতলে
স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে
যেমন করে ঢেকেছ ধরণীরে,
যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া-পড়া আঁখি,
ঢেকেছ তুমি রাতের শতদলে।পাথেয় যার ফুরায়ে আসে পথের মাঝখানে,
ক্ষতির রেখা উঠেছে যার ফুটে,
বসনভূষা মলিন হল ধুলায় অপ... | 3 | ভক্তিমূলক |
2633 | খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এসেছি প্রদোষে | রবীন্দ্রনাথ ঠাকুর | খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এসেছি প্রদোষে,
বিদায়ের ঘাটে আছি বসে।
আপনার দেহটারে অসংশয়ে করেছি বিশ্বাস,
জরার সুযোগ পেয়ে নিজেরে সে করে পরিহাস,
সকল কাজেই দেখি কেবলি ঘটায় বিপর্যয়,
আমার কর্তৃত্ব করে ক্ষয়;
সেই অপমান হতে বাঁচাতে যাহারা
অবিশ্রাম দিতেছে পাহারা,
পাশে যারা দাঁড়ায়েছে দিনান্তের শেষ আয়োজনে,
নাম না’ই বলিলাম তাহারা রহি... | 1 | চিন্তামূলক |
271 | খোশ আমদেদ | কাজী নজরুল ইসলাম | আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি।
ও চরণ ছুঁই কেমন হাতে মোর মাখা যে কালি॥
দখিনের হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি
শবে-রাত আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি॥
তালিবান ঝুমকি বাজায়, গায় মোবারক-বাদ৪ কোয়েলা।
উলসি উপচে পলো পলাশ অশোক ডালের ওই ডালি॥
প্রাচীন ওই বটের ঝুরির দোলনাতে হায় দুলিছে শিশু।
ভাঙা ওই ... | 3 | ভক্তিমূলক |
1674 | দিও | পূর্ণেন্দু পত্রী | আজ সব খুলে দিও,
কোনো ফুল রেখোনা আড়ালে
ভূমধ্যসাগরও যদি চাই, দিও
দু'হাত বাড়ালে ।
দ্বিপ্রহরে যদি চাই
গোধূলি বেলার রাঙা ঠোঁট
গোধূলিতে জ্যোৎস্না যদি চাই
কাঠের চেয়ারে বসে
যদি বলি হতে চাই
কীর্তিনাশা নদী
সমস্ত কল্লোল দিও
কোনো ঢেউ রেখোনা আড়ালে ।
ভূমধ্যসাগরও যদি চাই, দিও
দু'হাত বাড়ালে । | 0 | প্রেমমূলক |
790 | মুক্তিযোদ্ধা-জসীমউদদীন | জসীম উদ্দীন | আমি একজন মুক্তি-যোদ্ধা, মৃত্যু পিছনে আগে,
ভয়াল বিশাল নখর মেলিয়া দিবস রজনী জাগী ।
কখনো সে ধরে রেজাকার বেশ, কখনো সে খান-সেনা,
কখনো সে ধরে ধর্ম লেবাস পশ্চিম হতে কেনা।
কখনো সে পশি ঢাকা-বেতারের সংরক্ষিত ঘরে,
ক্ষেপা কুকুরের মরণ-কামড় হানিছে ক্ষিপ্ত স্বরে।আমি চলিয়াছি চির-নির্ভীক অবহেলি সবকিছু
নরমুণ্ডের ঢেলা ছড়াইয়া পশ্চাত... | 6 | স্বদেশমূলক |
1358 | মোনালিসা | নির্মলেন্দু গুণ | চোখ বন্ধ করলে আমি দেখতে পাই
সদ্য-রজঃস্বলা এক কিশোরীরে−
যে জানে না, কী কারণে হঠাৎ এমন
তীব্র তুমুল আনন্দ-কাতরতা
ছড়িয়ে পড়েছে তার নওল শরীরে।মনুর ভাষায় গৌরী, এইটুকুনু মেয়ে
চমকে ওঠে নিজের পানে চেয়ে−
দেখে তার অঙ্গজুড়ে ফুলের উৎসব।
মনে হয় ছড়িয়ে পড়েছে মর্ত্যে
নার্গিস আর বার্গিসের স্বর্গপুষ্পঘ্রাণ।
মাকে ডেকে মেয়েটি শুধায়−
‘আমার শ... | 1 | চিন্তামূলক |
2906 | নিন্দা দুঃখে অপমানে | রবীন্দ্রনাথ ঠাকুর | নিন্দা দুঃখে অপমানে
যত আঘাত খাই
তবু জানি কিছুই সেথা
হারাবার তো নাই।
থাকি যখন ধুলার ‘পরে
ভাবতে না হয় আসনতরে,
দৈন্যমাঝে অসংকোচে
প্রসাদ তব চাই। লোকে যখন ভালো বলে,
যখন সুখে থাকি,
জানি মনে তাহার মাঝে
অনেক আছে ফাঁকি।
সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে
ঘুরে বেড়াই মাথায় বয়ে,
তোমার কাছে যাব এমন
সময় নাহি পাই। | 3 | ভক্তিমূলক |
2631 | খেলেনা | রবীন্দ্রনাথ ঠাকুর | ভাবে শিশু, বড়ো হলে শুধু যাবে কেনা
বাজার উজাড় করি সমস্ত খেলেনা।
বড়ো হলে খেলা যত ঢেলা বলি মানে,
দুই হাত তুলে চায় ধনজন-পানে।
আরো বড়ো হবে না কি যবে অবহেলে
ধরার খেলার হাট হেসে যাবে ফেলে? (কণিকা কাব্যগ্রন্থ) | 1 | চিন্তামূলক |
4034 | গোলাপ বাগানে | শামসুর রাহমান | কত সাধ করে হরফের নীড় সাজিয়ে ছিলাম; তড়পানো
পান্ডুলিপি, বাবুই পাখির বাসা যেন, খর তুফানের তোড়ে
এঁটেল মাটিতে গড়াগড়ি যায়, খড় সমুদয়
কুড়িয়ে আবার জড়ো করি, বিষাদের চোখ জ্বলে
নিরালায়।এখনই কি উদ্যমের সোনালি প্রন্তর ছেড়ে অসহায় চলে
যাব কালো কুটিরে একাকী, অবনত? মুখ ঢেকে
রাখব হাঁটুতে ক্লান্ত, শস্যহারা কৃষকের মতো? প্রত্যাশার
শব পোড়ে ধ... | 4 | রূপক |
2600 | কৃপণা | রবীন্দ্রনাথ ঠাকুর | এসেছিনু দ্বারে ঘনবর্ষণ রাতে,
প্রদীপ নিবালে কেন অঞ্চলাঘাতে।
কালো ছায়াখানি মনে পড়ে গেল আঁকা,
বিমুখ মুখের ছবি অন্তরে ঢাকা,
কলঙ্করেখা যেন
চিরদিন চাঁদ বহি চলে সাথে সাথে।কেন বাধা হল দিতে মাধুরীর কণা
হায় হায়, হে কৃপণ্য।
তব যৌবন-মাঝে
লাবণ্য বিরাজে,
লিপিখানি তার নিয়ে এসে তবু
কেন যে দিলে না হাতে। | 5 | প্রকৃতিমূলক |
2971 | পোড়ো বাড়ি শূন্য দালান | রবীন্দ্রনাথ ঠাকুর | পোড়ো বাড়ি শূন্য দালান--
বোবা স্মৃতির চাপা কাঁদন হুহু করে,
মরা-দিনের-কবর-দেওয়া ভিতের অন্ধকার
গুমরে ওঠে প্রেতের কন্ঠে সারা দুপুরবেলা।
মাঠে মাঠে শুকনো পাতার ঘূর্ণিপাকে
হাওয়ার হাঁপানি।
হঠাৎ হানে বৈশাখী তার বর্বরতা
ফাগুনদিনের যাবার পথে।সৃষ্টিপীড়া ধাক্কা লাগায়
শিল্পকারের তুলির পিছনে।
রেখায় রেখায় ফুটে ওঠে
রূপের বেদনা
... | 1 | চিন্তামূলক |
4071 | জীবন কেটেই গেল প্রায় | শামসুর রাহমান | জীবন কেটেই গেল প্রায়, তবু এই স্বদেশের রৌদ্র ছায়া,
জ্যোৎস্নাধারা, বুড়িগঙ্গা, মেঘনা নদীর তীর, আপনজনের
মধুর সংসর্গ ছেড়ে যাওয়ার ভাবনা
কখনও দিইনি ঠাঁই এমনকি মনের গহন
কন্দরেও। কারও সাতে-পাঁচে নেই আমি, কখনও দিইনি ছাই
কারও বাড়া ভাতে, শুধু একাকী নিজের ঘরে লিখেছি কবিতা।আমার অনেক প্রিয়জন উচ্চাশায় মজে জ্বলজ্বলে এক
জীবনের সন্ধ্যানে... | 1 | চিন্তামূলক |
3493 | চলে যাওয়া মানে প্রস্থান নয় | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদা... | 1 | চিন্তামূলক |
386 | বন্দি-বন্দনা | কাজী নজরুল ইসলাম | আজি রক্ত-নিশি-ভোরে
একী এ শুনি ওরে,
মুক্তি-কোলাহল বন্দি-শৃঙ্খলে,
ওই কাহারা কারাবাসে
মুক্তি-হাসি হাসে,
টুটেছে ভয়-বাধা স্বাধীন হিয়া-তলে॥
ললাটে লাঞ্ছনা-রক্ত-চন্দন,
বক্ষে গুরু শিলা, হস্তে বন্ধন,
নয়নে ভাস্বর সত্য-জ্যোতি-শিখা,
স্বাধীন দেশ-বাণী কণ্ঠে ঘন বোলে,
সে ধ্বনি ওঠে রণি ত্রিংশ কোটি ওই
মানব-কল্লোলে॥
ওরা দু-পায়ে দলে গে... | 6 | স্বদেশমূলক |
1709 | বিশাখার প্রশ্নে শ্রীরাধা | পূর্ণেন্দু পত্রী | বিশাখা একি! এ যে সারা জ্বলছে উনোন!
চোখে যেন অগ্নিবৃষ্টি হয়েছে কখন, পুড়ে লাল
ঠোট নীল, চামড়া হলুদ
কপালে ফাটল, ভস্ম মুখে।
চাঁপাকলি আঙুলেরা কাটারি কুড়োলে কাটা ডাল।
মেঘময় কুন্তলের দশা দেখলে হাসবে আঁস্তাকুড়
মরা কচ্ছপের মতো মাথায় উপুড় বাসি খোঁপা
নদীতে আছাড় খেয়ে কপাল ভাঙার পরে নৌকারা যেমন
স্রোতে আত্মসমর্পিত ভেসে থাকা ছাড়া
ভূলে... | 0 | প্রেমমূলক |
3248 | যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে | রবীন্দ্রনাথ ঠাকুর | যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে,
ইংলণ্ডে দিকপ্রান্ত পেয়েছিল সেদিন তোমারে
আপন বক্ষের কাছে, ভেবেছিল বুঝি তারি তুমি
কেবল আপন ধন; উজ্জ্বল ললাট তব চুমি
রেখেছিল কিছুকাল অরণ্যশাখার বাহুজালে,
ঢেকেছিল কিছুকাল কুয়াশা-অঞ্চল-অন্তরালে
বনপুষ্প-বিকশিত তৃণঘন শিশির-উজ্জ্বল
পরীদের খেলার প্রাঙ্গণে। দ্বীপের নিকুঞ্জতল
তখনো ওঠে ন... | 1 | চিন্তামূলক |
2811 | দানরিক্ত | রবীন্দ্রনাথ ঠাকুর | জলহারা মেঘখানি বরষার শেষে
পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে।
বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে
সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে।
কহে, ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন,
নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন।
আমি দেখো চিরকাল থাকি জলভরা,
সারবান, সুগম্ভীর, নাই নড়াচড়া।
মেঘ কহে, ওহে বাপু, কোরো না গরব,
তোমার পূর্ণতা সে তো আমারি গৌরব। (কণিকা কাব্যগ... | 7 | নীতিমূলক |
93 | সন্ন্যাসীরা গাজন থামা | আবিদ আনোয়ার | কে যেন বলে: গান গাবো হে,
সন্ন্যাসীরা গাজন থামা,
তোদের সুরে মন ভরে না
ফক্কা নাচে রঙিন জামা!রাখ তো বাপু ভয়-দেখানো
তত্ত্বভরা এ-বুজরুকি
নাচার শ্রোতা ঠকছে বড়ো
দিতেই হবে সে-ভর্তুকি।তুলছে খাঁটি গানের দাবি
আমীর থেকে খঞ্জনুলো;
এবার তোরা সব খোয়াবি
লোটার সাথে কমণ্ডুলু!লাভ কী টেনে বাড়বে না হে,
মলিন জটা, উটকো দাড়ি--
তাই বলি কী: ছাঁ... | 10 | ব্যঙ্গাত্মক |
907 | জীবন ভালোবেসে | জীবনানন্দ দাশ | দেখা হল অনেক রক্ত রৌদ্র কোলাহল;
চারিদিকে অধোমুখে মানুষেরা শব বহন করে;
আজকে শতাব্দীতে মৃত্যু প্রথম কথা। তবু
এ সব মৃত অবশেষে ঘুমের ভিতরে
জুড়োয় গিয়ে দূর পৃথিবীর ঘাস পৃথিবী জলে
এরা নদী সূর্য প্রেমের দিন ফুরিয়ে ফেলে
মাটি, তোমার নিজের মনের কথা হয়ে ধীরে
তোমার কাছে ঘুরছে কেমন অজ্ঞান শরীরেএখন খড়ে ভরে আছে দু-চার মাইল কামিনী ধানে... | 1 | চিন্তামূলক |
2658 | গালির ভঙ্গি | রবীন্দ্রনাথ ঠাকুর | লাঠি গালি দেয়, ছড়ি, তুই সরু কাঠি!
ছড়ি তারে গালি দেয়, তুমি মোটা লাঠি! (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2570 | কর্তব্যগ্রহণ | রবীন্দ্রনাথ ঠাকুর | কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি।
শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী,
আমার যেটুকু সাধ্য করিব তা আমি। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
696 | মেঘ | জয় গোস্বামী | . মেঘ বলতে আপত্তি কি ?
. বেশ, বলতে পরি
. ছাদের ওপর মেঘ দাঁড়াতো
. ফুলপিসিমার বাড়ি
. গ্রীষ্ম ছুটি চলছে তখন
. তখন মানে ? কবে ?
আমার যদি চোদ্দো, মেঘের ষোলো-সতেরো হবে
. ছাদের থেকে হাতছানি দিতো
. ক্যারাম খেলবি ? … আয় …
. সারা দুপুর কাহাঁতক আর ক্যারম খেল... | 0 | প্রেমমূলক |
4713 | বৈশম্পায়ন | সুকান্ত ভট্টাচার্য | আকাশের খাপছাড়া ক্রন্দন
নাই আর আষাঢ়ের খেলনা।
নিত্য যে পাণ্ডুর জড়তা
সথীহারা পথিকের সঞ্চয়।
রক্তের বুকভরা নিঃশ্বাস,
আঁধারের বুকফাটা চীৎকার-
এই নিয়ে মেতে আছি আমরা
কাজ নেই হিসাবের খাতাতে।
মিলাল দিনের কোনো ছায়াতে
পিপাসায় আর কূল পাই না;
হারানো স্মৃতির মৃদু গন্ধে
প্রাণ কভু হয় নাকো চঞ্চল।
মাঝে মাঝে অনাহূত আহ্বান
আনে ক... | 1 | চিন্তামূলক |
4745 | সিগারেট | সুকান্ত ভট্টাচার্য | আমরা সিগারেট।
তোমরা আমাদের বাঁচতে দাও না কেন?
আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে?
কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু?
মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে?
আমাদের দাম বড় কম এই পৃথিবীতে।
তাই কি তোমরা আমাদের শোষণ করো?
বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে?
তোমাদের শোষণের টানে আমরা ছাই হই:
তোমরা নিবিড় হও আরামের উত্তাপে।
তোমাদের আ... | 4 | রূপক |
96 | সুন্দরালি’র যৌথ অবচেতন | আবিদ আনোয়ার | পউষের ঘাসে পরীর পেসাব !
বাতাস ধরেছে বরফের ভাব,
ফাটা পায়ে হেঁটে হাল নিয়ে যায় ক্ষিপ্ত সুন্দরালি―
বিগত রাতের ব্যর্থতা ভাবে:
কী যেন কীসব দেখেছিলো খা’বে,
পাঁচন উঁচিয়ে বিড়বিড় করে গাইটাকে দেয় গালি:বাঁয়ে ক’লে দেহি ডানমুহি যাস,
মইত্যার মা’র দেমাগ দেহাস,
হেট হেট হট, সিধা অ’য়া চল্, ফাডায়া ফালামু বেডি;
মেয়া-মানুষের মন বোঝা ভার
দরদ... | 2 | মানবতাবাদী |
4021 | গদ্য সনেটঃ_ ৯ | শামসুর রাহমান | বহুকাল থেকে দেখছি সুখ আমার বেশিদিন
সয় না। বালকবেলা আম্মার দেওয়া ইস্কুলের
টিফিনের পয়সা বাঁচিয়ে মহানন্দে দুলদুল ঘোড়ার
একটা রঙিন ছবি কিনেছিলাম। কিছুদিন না যেতেই সেটি কোথায়
হারিয়ে গেল, তার হদিশই পেলাম না আর। যখন আমি
বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আব্বা আমাকে কফি রঙের একটি শেফার্স কলম
কিনে দিয়েছিলেন, পেয়ে কী-যে সুখী হয়েছিলাম; কিন্ত... | 0 | প্রেমমূলক |
4910 | দ্বারভাঙা জেলার রমণী | সুনীল গঙ্গোপাধ্যায় | হাওড়া ব্রীজের রেলিং ধরে একটু ঝুঁকে দাঁড়িয়েছিল
দ্বারভাঙা জেলা থেকে আসা টাট্কা রমনী
ব্রীজের অনেক নিচে জল, সেখানে কোনো ছায়া পড়ে না
কিন্তু বিশাল এক ভগবতী কুয়াশা কলকাতার উপদ্রুত অঞ্চল থেকে
গড়িয়ে এসে
সভ্যতার ভূমধ্য অরিন্দে এসে দাঁড়ালো
সমস্ত আকাশ থেকে খসে পড়লো ইতিহাসের পাপমোচানবারী বিষণ্ণতা
ক্রমে সব দৃশ্য, পথ ও মানুষ মুছে যা... | 4 | রূপক |
2895 | নাম তার সন্তোষ | রবীন্দ্রনাথ ঠাকুর | নাম তার সন্তোষ,
জঠরে অগ্নিদোষ,
হাওয়া খেতে গেল সে পচম্বা।
নাকছাবি দিয়ে নাকে
বাঘনাপাড়ায় থাকে
বউ তার বেঁটে জগদম্বা।
ডাক্তার গ্রেগ্সন
দিল ইনজেক্শন–
দেহ হল সাত ফুট লম্বা।
এত বাড়াবাড়ি দেখে
সন্তোষ কহে হেঁকে,
“অপমান সহিব কথম্ বা।
শুন ডাক্তার ভায়া,
উঁচু করো মোর পায়া,
স্ত্রীর কাছে কেন রব কম বা।
খড়ম জোড়ায় ঘষে
ওষুধ লাগাও কষে–
শ... | 8 | হাস্যরসাত্মক |
152 | একবার বলেছি তোমাকে | আহসান হাবীব | একবার বলেছি, তোমাকে আমি ভালোবাসি।
একবার বলেছি, তোমাকে আমি, তোমাকেই ভালোবাসি।
বল
এখন সে কথা আমি ফেরাব কেমনে !
আমি একবার বলেছি তোমাকে …
এখন তোমাকে আমি ঘৃণা করি।
এখন তোমার
দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে।
তোমার সান্নিধ্যে এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে
বাতাসে ছড়াও তীব্র সাপিনীর তরল নিঃস্বাস। আমি
যতবার ছুটতে চাই, তো... | 0 | প্রেমমূলক |
2031 | না-লেখা কবিতাগুলি | মহাদেব সাহা | পথে পথে ঘুরে দেখি না, না, হারিয়ে যায়নি
একটিও না-লেখা কবিতা-
আছে আগুনে, ইথারে, বাষ্পে,
বকটি মৌলিক পদার্থে,
ণক্ষেত্রে, সমুদ্রে, আকামে আছে এই না-লেখা কবিতা।
দেখি তাকে কারো চোখে হয়ে আছে দুফোঁটা
নিবিড় অশ্রু,
কারো বুকে অবিরাম তপ্ত দীর্ঘশ্বাস্ত
কোথাওবা ফুটে আছে সবচেয়ে সুদৃশ্য গোলাপ
সূনীল আকাশে রাশি রাশি তারা;
সব মানুষের ... | 1 | চিন্তামূলক |
3697 | অপরাধী | শামসুর রাহমান | আমি তাকে অকস্মাৎ তারস্বরে গেট আউট গেট আউট ব’লে
তাড়িয়ে দিলাম।সদর দরজা দিয়ে পাঁচ ফুট চার ইঞ্চি অন্যমনস্কতা
বিড়ি ফুঁকে চ’লে গেলো। দালানের অভ্যন্তরে যেতে চেয়ে পথ
দীর্ঘ পথ বেয়ে
যথারীতি চ’লে যাবে খোলার ছা-পোষা ঘরে সূর্যাস্তের পরে।আমি কি নির্দয় কোনো জীব? ঠিক তা’না, তাকে জাহান্নামে যেতে ব’লে অনুতাপের বিবরে
ব’সে আছি। অথচ তক্ষুণ... | 1 | চিন্তামূলক |
4299 | বাঁশিঅলা | শামসুর রাহমান | বলা যেতে পারে-
সে-তো আজ নয়, বহুকাল আগে,
যখন আমার দেহ মনে
কৈশোর নিভৃতে খেলছিল অপরূপ
খেলা ভোরবেলা, রৌদ্রময় দ্বিপ্রহর,
মেঘঢাকা গাঢ় সন্ধ্যায় আর
গভীর রহস্যময় রাতে ছিলাম নিমগ্ন আর
কে এক রহস্যময়ী সঙ্গিনী ছিলেন উদ্যানের মায়াপথেসে-রাতে, এখনও মনে পড়ে-
দিগন্তের দিকে হেঁটে যেতে যেতে কানে
ভেসে এসেছিল কোন্ এক
বংশীবাদকের মন-জয়-করা স... | 1 | চিন্তামূলক |
3626 | যখন | শক্তি চট্টোপাধ্যায় | বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলোমলো
কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল
নেই নিকটে – হয়তো ছিলো বৃষ্টি আসার আগে
চলচ্ছক্তিহীন হয়েছি,তাই কি মনে জাগে
পোড়োবাড়ির স্মৃতি? আমার স্বপ্নে-মেশা দিনও?
চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন।
বৃষ্টি নামলো যখন আমি উঠোন-পানে একা
দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা
হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছ... | 0 | প্রেমমূলক |
4991 | হঠাৎ | সুনীল গঙ্গোপাধ্যায় | বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল
স্বপ্নে বহুক্ষণ
দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন–
বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে
তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের
নীল দুঃসময়ে।দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি
আজই কি ফিরেছো?
স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, ... | 0 | প্রেমমূলক |
3068 | বাদরবরখন নীরদগরজন | রবীন্দ্রনাথ ঠাকুর | বাদরবরখন নীরদগরজন
বিজুলী চমকন ঘোর ,
উপেখই কৈছে আও তু কুঞ্জে
নিতি নিতি , মাধব মোর ।
ঘন ঘন চপলা চমকয় যব পহু ,
বজরপাত যব হোয় ,
তুঁহুক বাত তব সমরয়ি প্রিয়তম ,
ডর অতি লাগত মোয় ।
অঙ্গবসন তব ভীঁখত মাধব ,
ঘন ঘন বরখত মেহ —
ক্ষুদ্র বালি হম , হমকো লাগয়
কাহ উপেখবি দেহ ?
বইস বইস পহু , কুসুমশয়ন'পর
পদযুগ দেহ পসারি —
সিক্ত চরণ ত... | 3 | ভক্তিমূলক |
981 | ফুটপাথে | জীবনানন্দ দাশ | অনেক রাত হয়েছে- অনেক গভীর রাত হয়েছে;
কলকাতার ফুটপাথ থেকে ফুটপাথে- ফুটপাথ থেকে ফুটপাথে-
কয়েকটি আদিম সর্পিণী সহোদরার মতো
এই-যে ট্র্যামের লাইন ছড়িয়ে আছে
পায়ের তলে, সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ
অনুভব ক’রে হাঁটছি আমি।
গুড়ি-গুড়ি বৃষ্টি পড়ছে, কেমন যেন ঠাণ্ডা বাতাস;
কোন দূর সবুজ ঘাসের দেশ নদী জোনাকির কথা মনে ... | 0 | প্রেমমূলক |
4582 | তুলনা | শেখ ফজলুল করিম | সাত শত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে,
সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে।
শুধাল, ”হে জ্ঞানী! আকাশের চেয়ে উচ্চতা বেশি কার?”
জ্ঞানী বলে, ”বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর।”
পুনঃ সে কহিল, ”পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে?”
জ্ঞানী বলে, ”বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে।”
জিজ্ঞাসে পুনঃ, ”পাথরের চেয়ে কি আছে ... | 7 | নীতিমূলক |
2273 | স্বাধীনতার সুখ | রজনীকান্ত সেন | বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই-
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই;
আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”
বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায় ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।” | 7 | নীতিমূলক |
2508 | এই মলিন বস্ত্র ছাড়তে হবে | রবীন্দ্রনাথ ঠাকুর | এই মলিন বস্ত্র ছাড়তে হবে
হবে গো এইবার–
আমার এই মলিন অহংকার।
দিনের কাজে ধুলা লাগি
অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে
সহ্য করা ভার।
আমার এই মলিন অহংকার।এখন তো কাজ সাঙ্গ হল
দিনের অবসানে,
হল রে তাঁর আসার সময়
আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে
প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে
গাঁথতে হবে হার।
ওরে আয় সময় নেই যে... | 3 | ভক্তিমূলক |
3674 | অগ্নিপথ | শামসুর রাহমান | নদীর ঝাপ্টায় চমকে উঠে তাকাই, উপকূলের ঘুম
সত্তা ছেড়ে মেঘমালায় লীনঃ কয়েকটি
পাখি চঞ্চুতে রৌদ্রের অকপট
সততা নিয়ে আমাকে প্রদক্ষিণ করে, ওদের ডানায়
ঢেউয়ের স্বরগ্রাম, চোখে ভবিষ্যতের
নীলকান্ত মণির বিচ্ছুরণ, বন্ধুরা কোথায়? আমারতো
একসঙ্গে স্তব্ধতাকে গান উপহার দিয়ে
বেরিয়ে পড়েছিলাম পর্যটনে।ডাঙায় নৌযানের টুকরো টাকরা এক
বিপর্যয়ের মূক... | 2 | মানবতাবাদী |
1648 | কেরোসিনে, কখনো ক্রন্দনে | পূর্ণেন্দু পত্রী | জ্যেতির্ময় বিছানা তোমার
তুমি বৃক্ষে শুকাও চাদর
তোমার বালিশ থেকে তুলো
উড়ে আসে আশ্বিনে- অঘ্রাণে।
পশমের লেপ ও তোষক
মসৃণতা ভালোবাসো তুমি
আমাদের নখে বড় ধুলো
মাংসাশীর হাড়-কাঁটা দাঁতে।
তুমি সূর্য ঘোরাও আঙুলে
নক্ষত্র-শাওয়ারে করো ম্লান
আমাদের হ্যারিকেন জ্বলে
কেরোসিনে, কখনো ক্রন্দনে। | 0 | প্রেমমূলক |
2401 | আফ্রিকা | রবীন্দ্রনাথ ঠাকুর | উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে
নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত,
তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে
রুদ্র সমুদ্রের বাহু
প্রাচী ধরিত্রীর বুকের থেকে
ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা-
বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়
কৃপণ আলোর অন্তঃপুরে।
সেখানে নিভৃত অবকাশে তুমি
সংগ্রহ করছিলে দুর্গম... | 1 | চিন্তামূলক |
2137 | বংশী-ধ্বনি | মাইকেল মধুসূদন দত্ত | ১নাচিছে কদম্বমূলে,
বাজায়ে মুরলী,রে,
রাধিকারমণ!
চল,সখি,ত্বরা করি,
দেখিগে প্রাণের হরি,
ব্রজের রতন!
চাতকী আমি স্বজনি,
শুনি জলধর-ধ্বনি
কেমনে ধৈরজ ধরি থাকি লো এখন?
যাক্ মান,যাক্ কুল,
মন-তরী পাবে কূল;
চল,ভাসি প্রেমনীরে,ভেবে ও চরণ!২ মানস সরসে,সখি,
ভাসিছে মরাল রে,
কমল কাননে!
কমলিনী কোন্ ছলে,
থাকিবে ডুবিয়া জলে,
বঞ্চিয়া রম... | 3 | ভক্তিমূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.