id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
4635
অসহ্য দিন
সুকান্ত ভট্টাচার্য
অসহ্য দিন! স্নায়ু উদ্বেল। শ্লথ পায়ে ঘুরি ইতস্তত অনেক দুঃখে রক্ত আমার অসংযত। মাঝে মাঝে যেন জ্বালা করে এক বিরাট ক্ষত হৃদয়গত। ব্যর্থতা বুকে, অক্ষম দেহ, বহু অভিযোগ আমার ঘাড়ে দিন রাত শুধু চেতনা আমাকে নির্দয় হাতে চাবুক মারে। এখানে ওখানে, পথে চলতেও বিপদকে দেখি সমুদ্যত, মনে হয় যেন জীবনধারণ বুঝি খানিকটা অসঙ্গত।।
1
চিন্তামূলক
5067
সোনা বন্ধে আমারে
হাসন রাজা
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্ধে আমারে পাগল করিল। আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।। হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা নাচে নাচে পালায় পালায় আর গায়ে জানা।। মুখ চাহিয়া হাসে আমার যত আদি পরী দেখিয়াছি বন্ধের দুখ ভুলিতে না পারি।...
4
রূপক
3855
একটি জীবনচরিত
শামসুর রাহমান
যিনি ওই পোড়াবাড়িটায় থাকতেন নিরিবিলি কোনো কোনো দিন রোদে পিঠ দিয়ে আর শ্রাবণের ধারাজ্বলে ঠায় সারাদিনমান সঙ্গীহীন কাটাতেন গোলকচাঁপার নিচে, চোখ-ছলছল তিনি ভাবতেন তার চুল ঘাসের সবুজ শিখা, হাত অবিকল মৃন্ময় গাছের ডাল, চোখ ফাল্গুনের কোনো ফুল, ঠোঁটের কিনারে কালো শ্রাবণের মসৃণ লবণ (ভাবতেন তিনি) আছে লেগে সারাক্ষণ। কখনো কোটর থেকে কা...
5
প্রকৃতিমূলক
4595
বর্ষার
শ্রীজাত
সোনা, তোমায় সাহস করে লিখছি। জানি বকবে প্রিপারেশন হয়নি কিচ্ছু। বসছি না পার্ট টুতে মাথার মধ্যে হাজারখানেক লাইন ঘুরছে, লাইন এক্ষুনি খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে শুতেচুল কেটে ফেলেছ? নাকি লম্বা বিনুনিটাই এপাশ ওপাশ সময় জানায় পেন্ডুলামের মতো দেখতে পাচ্ছি স্কুলের পথে রেলওয়ে ক্রসিং-এ ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছ শান্ত, অবনতএখানে ঝড় হয়...
0
প্রেমমূলক
2742
জীবনের দীপে তব
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনের দীপে তব আলোকের আশীর্বচন আঁধারের অচৈতন্যে সঞ্চিত করুক জাগরণ।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
2330
অবসান
রবীন্দ্রনাথ ঠাকুর
জানি দিন অবসান হবে, জানি তবু কিছু বাকি রবে। রজনীতে ঘুমহারা পাখি এক সুরে গাহিবে একাকী- যে শুনিবে, সে রহিবে জাগি সে জানিবে, তারি নীড়হারা স্বপন খুঁজিছে সেই তারা যেথা প্রাণ হয়েছে বিবাগী। কিছু পরে করে যাবে চুপ ছায়াঘন স্বপনের রূপ। ঝরে যাবে আকাশকুসুম, তখন কূজনহীন ঘুম এক হবে রাত্রির সাথে। যে-গান স্বপনে নিল বাসা তার ক্ষীণ গু...
1
চিন্তামূলক
2635
গত দিবসের ব্যর্থ প্রাণের
রবীন্দ্রনাথ ঠাকুর
গত দিবসের ব্যর্থ প্রাণের যত ধুলা, যত কালি, প্রতি উষা দেয় নবীন আশার আলো দিয়ে প্রক্ষালি।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
4354
মগের মুল্লুক না কি_
শামসুর রাহমান
যাচ্ছিলাম একা সুনসান অচেনা রাস্তায় । হঠাৎ কোত্থেকে ক’জন ডাকাবুকো লোক আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। কেউ টুঁটি চেপে ধরে আমার, কারও মুঠোয় বন্দি আমার মাথার উস্‌কো-খুসকো চুল আর অন্য একজন ক্রমাগত মারছে লাথি।মগের মুল্লুক না কি? কেউ কি নিজের উন্মশহরে নিরাপদে পথে হেঁটে চলতে পারবে না? তাকে কি গুণ্ডাদের খঞ্জরের আঘাতে মুখ থুবড়ে পড়তে...
2
মানবতাবাদী
3760
আমার কোনো তাড়া নেই
শামসুর রাহমান
জাভেদ, তোমাকে আমি ডাকছি এই সাতসকালে, ফুটপাতে দাঁড়িয়ে, তুমি শুনতে পাচ্ছ না? জাভেদ তুমি টইটম্বুর বাসে বাদুড়ের ধরনে ঝুলে যাচ্ছ। কী দরকার ছিল এত কষ্ট করার, পরের বাসে গেলেই তো পারতে!তোমার কি এতই তাড়া ছিল? আর ক’টি মিনিট অপেক্ষা করতে পারলে না।জাভেদ তুমি কোথায় চলেছ সবুর বিহনে? জাভেদ, আমি তোমাকে মনে করে অন্য কাউকে ডাক দিইনিতো? ...
0
প্রেমমূলক
1154
এবারের কলকাতা
তসলিমা নাসরিন
এবারের কলকাতা আমাকে অনেক দিল দুয়ো দুয়ো, ছ্যা ছ্যা, নিষেধাজ্ঞা, চুনকালি, জুতো। কলকাতা কিন্তু গোপনে গোপনে অন্য কিছুও দিয়েছে আমাকে। জয়িতার জল-জল চোখদুটো ঋতা পারমিতার মুগ্ধতা বিরাট একটি আকাশ দিয়েছে বিরাটিতে ২ রবীন্দ্রপথের বাড়ির খোলা বারান্দাটি আকাশ নয়তো কী! কলকাতা আমার ভোরগুলো ভরে দিয়েছে লাল গোলাপে আমার বিকেলগুলোর বেণী খ...
1
চিন্তামূলক
3910
কবি এবং ঘোড়া
শামসুর রাহমান
অজানা তোড়ে, কিসের ঘোরে মেঝেতে টগবগানো ঘোড়া, কেশর কালো মেঘ, ফাঁপানো, শ্যাম্পু- করা চুল, খুরের ধাক্কায় কফিন স’রে যায় এক কোণে, বুনো নিঃশ্বাস। হকচকানো কবি চেয়ার-ছাড়া, পাণ্ডুলিপির বিকিরণ।কী ক’রে ঘোড়টা ঘরে? কে পাঠালো? কবির চোখে তখনও স্বপ্নের আঠালো রেশ। অন্যমনস্কতায় ওষুধের শিশি কাটা মুণ্ডুর মতো গড়ায়; হস্তধৃত পাণ্ডুলিপি থেকে স...
4
রূপক
219
আমার হাতে কালি মুখে কালি
কাজী নজরুল ইসলাম
আমার হাতে কালি মুখে কালি আমার কালিমাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি।মোর লেখাপড়া হল না মা আমি ম দেখিতেই দেখি শ্যামা। আমি ক লিখিতেই কালী বলে (মা) নাচি দিয়ে করতালি।কালো আঁক দেখে মা ধারাপাতের ধারা নামে আঁখিপাতে। আমার বর্ণপরিচয় হল না মা তোর বর্ণ বিনা কালী।যা লিখিস মা বনের পাতায় সাগর জলে আকাশ খাতায় আমি সে লেখা তোর ...
3
ভক্তিমূলক
4930
নেই
সুনীল গঙ্গোপাধ্যায়
খড়ের চালায় লাউ ডড়া, ওতে কার প্রিয় সাধ লেগে আছে জলের অনেক নিচে তুলসীমঞ্চ, সেইখানে ছোঁয়া ছিল অনেক প্রণাম রান্নাঘরটিতে ছিল কিছু ক্ষুধা, কিছু স্নেহ, কিচু দুর্দিনের খুদকুঁড়ো উঠোনে কয়েকটি পায়ে দাপাদাপি, দু‘খুঁটিতে টান করা ছেঁড়া ডুবে শাড়ি পাশেই গেয়ালঘর, ঠিক ঠাকুমার মতো সহ্যশীলা নীরব গাভীটি তাকে ছায়া দিত এক প্রাচীন জামরুল বৃক্...
1
চিন্তামূলক
3083
বিদায়-চুম্বন
রবীন্দ্রনাথ ঠাকুর
একটি চুম্বন দাও প্রমদা আমার জনমের মতো দেখা হবে না কো আর। মর্মভেদী অশ্রু দিয়ে, পূজিব তোমারে প্রিয়ে দুখের নিশ্বাস আমি দিব উপহার। সে তো তবু আছে ভালো, একটু আশার আলো জ্বলিতেছে অদৃষ্টের আকাশে যাহার। কিন্তু মোর আশা নাই, যে দিকে ফিরিয়া চাই সেই দিকে নিরাশার দারুণ আঁধার! ভালো যে বেসেছি তারে দোষ কী আমার? উপায় কী আছে বলো উপায় কী ত...
0
প্রেমমূলক
5125
কবি ও কবিতা
হেলাল হাফিজ
কবির জীবন খেয়ে জীবন ধারণ করে কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর, কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন, যেমন যত্নে রাখে তীর জেনে-শুনে সব জল ভয়াল নদীর। সর্বভূক এ কবিতা কবির প্রভাত খায় দুপুর সন্ধ্যা খায়, অবশেষে নিশীথে তাকায় যেন বয়ঃসন্ধিকালের কিশোরী, কবিকে মাতাল করে শুরু হয় চারু তোলপাড়, যেন এক নির্জন বনের কোনো হরিণের ল...
1
চিন্তামূলক
4747
সুচিকিৎসা
সুকান্ত ভট্টাচার্য
বদ্যিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে, আচ্ছা ক’রে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে, বল্ল কেশে, “বড়ই কঠিন ব্যামো, এ সব কি সুচিকিৎসা ? —আরে আরে রামঃ। আমার হাতে পড়লে পড়ে ‘এক্‌সরে’ করে দেখি, রোগটা কেমন, কঠিন কিনা–আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস–ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ‘ইনজেক্‌শন’ ...
8
হাস্যরসাত্মক
805
অইখানে সারা দিন
জীবনানন্দ দাশ
ঐখানে সারা দিন উঁচু ঝাউবন খেলা করে হলদে সবুজ নীল রঙ্গ তার বুকে; পাখি মেঘ রৌদ্রের; তবু আজও হদয়ের গভীর অসুখে মানবেরা পড়ে আছে কেন।আজ অন্ধ শতাব্দীর শতচ্ছিদ্রতার ভিতর আলোর খোঁজে যদি চলে যায় তবুও শাশ্বত হয়ে থাকে অন্ধকার।নতুন যুগের জন্য তবুও প্রয়ান করা ভালো। চিতল হরিণ ঐ শিঙ তুলে ফিকে জোছনায় হরিণী কে খোঁজে তবু পাবে না কখনও; ব্...
1
চিন্তামূলক
2234
বাংলা শায়েরী - ১৫৬
মোহাম্মদ রফিকউজ্জামান
একজনা কেউ বলেছিলো, জামান তোমার ঠিকানা কী ? আমি বলি, আমি কে তাই জানতে আজও রইলো বাকি । আছি কি নেই সেটাই আগে ফয়সালা হোক নিজের কাছে হাত দিয়ে এই শরীরটা ছুঁই চমকে সে কয় কে ওরে তুই ? আমিও তো বুঝি না সে সত্যি সত্যি আমার নাকি !!
0
প্রেমমূলক
3463
পিরীতি না জানে সখী
রামনিধি গুপ্ত
পিরীতি না জানে সখী (সখি), সে জন সুখী বল কেমনে ? যেমন তিমিরালয় দেখ দীপ বিহনে || প্রেমরস সুধাপান, নাহি করিল যে জন, বৃথায় তার জীবন, পশু সম গণনে || ১ ||
0
প্রেমমূলক
778
পল্লী-বর্ষা
জসীম উদ্‌দীন
আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘের আড়ে, কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে। কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জল-ধারা তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়া...
5
প্রকৃতিমূলক
4009
গদ্য সনেট_ ১০
শামসুর রাহমান
সেদিন পথে যেতে বিরানায় চোখে পড়ল এক ধ্বংসস্তূপ তার ক্ষয়াটে শোকগ্রস্ত অস্তিত্ব ঘোষণা করছে নিস্তব্ধ দীর্ঘশ্বাস এবং হাহাকার ছড়িয়ে। তার বুকে গুচ্ছের বুনো ঘাসের দাপট। হঠাৎ কোথা থেকে একটি শঙ্খচিল উড়ে এসে বসলো সেই ধ্বংসস্তূপে, ওর চোখের তীক্ষ্ণতায় সংগ্রামী মানুষের অদম্য জেদ।ঘরে ফিরে এসেও দৃষ্টিতে ভেসে উঠছিল ধ্বংসস্তূপটির ছন্নছা...
0
প্রেমমূলক
2063
মন ভালো নেই
মহাদেব সাহা
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ কেউ নেই, কড...
0
প্রেমমূলক
3368
সার্থকতা
রবীন্দ্রনাথ ঠাকুর
ফাল্গুনের সূর্য যবে দিল কর প্রসারিয়া সঙ্গীহীন দক্ষিণ অর্ণবে, অতল বিরহ তার যুগযুগান্তের উচ্ছ্বসিয়া ছুটে গেল নিত্য-অশান্তের সীমানার ধারে; ব্যথার ব্যথিত কারে ফিরিল খুঁজিয়া, বেড়ালো যুঝিয়া আপন তরঙ্গদল-সাথে। অবশেষে রজনীপ্রভাতে, জানে না সে কখন দুলায়ে গেল চলি বিপুল নিশ্বাসবেগে একটুকু মল্লিকার কলি। উদ্বারিল গন্ধ তার, সচকি...
5
প্রকৃতিমূলক
4865
কথা আছে
সুনীল গঙ্গোপাধ্যায়
বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে পুরোনো পত্রিকা প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে দুটি পা-ই ঢাকা এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু মসৃণ নগ্নতা বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায় কারা ফিরে আসে বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদে...
0
প্রেমমূলক
2973
প্রকাশিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ তুমি ছোটো বটে, যার সঙ্গে গাঁঠছড়া বাঁধা যেন তার আধা। অধিকারগর্বভরে সে তোমারে নিয়ে চলে নিজঘরে। মনে জানে তুমি তার ছায়েবানুগতা-- তমাল সে, তার শাখালগ্ন তুমি মাধবীর লতা। আজ তুমি রাঙাচেলি দিয়ে মোড়া আগাগোড়া, জড়োসড়ো ঘোমটায়-ঢাকা ছবি যেন পটে আঁকা।     আসিবে-যে আর-একদিন, নারীর মহিমা নিয়ে হবে তুমি অন্তরে স্বাধীন বাহিরে...
2
মানবতাবাদী
4292
বসতিতে, মনীষায়
শামসুর রাহমান
আজকাল বিছানায় বড় বেশি শুয়ে থাকে একা, বালিশে অনেকক্ষণ মুখ গুঁজে সময় যাপন করে, কড়িকাঠ গোনে। বাড়িটা পুরনো, নড়বড়ে; বুড়ো কাকাতুয়ার বিবর্ণ পালকের মতো রঙ দেয়ালে অস্পষ্ট। পলেস্তরা খসে পড়ে মাঝে-মধ্যে; প্রাচীন পদ্যের ঋদ্ধ পংক্তির মতন কি যেন গুমরে ওঠে ক্ষয়ে-যাওয়া বাঘছালে ইঁদুরের দৌড় কাঠের চেয়ারে শাদা বেড়ালের স্বপ্নাশ্রিত মাথা, খব...
1
চিন্তামূলক
2338
অমলধারা ঝরনা যেমন
রবীন্দ্রনাথ ঠাকুর
অমলধারা ঝরনা যেমন স্বচ্ছ তোমার প্রাণ, পথে তোমার জাগিয়ে তুলুক আনন্দময় গান। সম্মুখেতে চলবে যত পূর্ণ হবে নদীর মতো, দুই কূলেতে দেবে ভ’রে সফলতার দান।    (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
2692
চিরায়মানা
রবীন্দ্রনাথ ঠাকুর
যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ। বেণী নাহয় এলিয়ে রবে,        সিঁথি নাহয় বাঁকা হবে, নাই-বা হল পত্রলেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। যেমন আছ তেমনি এসো, আর করো না সাজ।।              এসো দ্রুত চরণদুটি তৃণের 'পরে ফেলে। ভয় কোরো না - অলক্তরাগ        মোছে যদি মুছিয়া যাক, নূপুর যদি খুলে পড়ে নাহয় ...
0
প্রেমমূলক
928
দীপ্তি
জীবনানন্দ দাশ
তোমার নিকট থেকে যত দূর দেশে আমি চলে যাই তত ভালো। সময় কেবলই নিজ নিয়মের মতো- তবু কেউ সময়স্রোতের ‘পরে সাঁকো বেঁধে দিতে চায়; ভেঙ্গে যায়; যত ভাঙ্গে তত ভালো। যত স্রোত বয়ে যায় সময়ের সময়ের মতন নদীর জলসিঁড়ি, নীপার, ওডার, রাইন, রেবা, কাবেরীর তুমি তত বহে যাও, আমি তত বহে চলি, তবুও কেহই কারু নয়। আমরা জীবন তবু। তোমার জীবন নিয়ে তুমি ...
0
প্রেমমূলক
3595
কঠিন অনুভব
শক্তি চট্টোপাধ্যায়
চারধারে তার উপঢৌকন, কিন্তু আছে স্থির, দুহাত মুঠিবদ্ধ কিন্তু ভিতরে অস্থির। কেউ তাকে দ্যাখেনি হতে, উচিত ভেবে সব ফিরিয়ে দিল, তার ছিলো এক কঠিন অনুভব।
1
চিন্তামূলক
2142
ময়ূর ও গৌরী
মাইকেল মধুসূদন দত্ত
ময়ুর কহিল কাঁদি গেীরীর চরণে, কৈলাস-ভবনে;— “অবধান কর দেবি, আমি ভৃত্য নিত্য সেবি প্রিয়োত্তম সুতে তব এ পৃষ্ঠ-আসনে। রথী যথা দ্রুত রথে, চলেন পবন-পথে দাসের এ পিঠে চড়ি সেনানী সুমতি; তবু, মা গো, আমি দুখী অতি! করি যদি কেকাধ্বনি, ঘৃণায় হাসে অমনি খেচর, ভূচর জন্তু;—মরি, মা, শরমে! ডালে মূঢ় পিক যবে গায় গীত, তার রবে মাতিয়া জগৎ...
7
নীতিমূলক
968
পৃথিবীতে
জীবনানন্দ দাশ
শস্যের ভিতরে রৌদ্রে পৃথিবীর সকালবেলায় কোনো এক কবি ব’সে আছে; অথবা সে কারাগারে ক্যাম্পে অন্ধকারে; তবুও সে প্রীত অবহিত হ’য়ে আছে।এই পৃথিবীর রোদে-এখানে রাত্রির গন্ধে-নক্ষত্রের তরে। তাই সে এখানকার ক্লান্ত মানবীয় পরিবেশ সুস্থ ক’রে নিতে চায় পরিচ্ছন্ন মানুষের মতো, সব ভবিতব্যতার অন্ধকারে দেশমিশে গেল;জীবনকে সকলের তরে ভালো ক’রে পে...
1
চিন্তামূলক
170
ময়ূর
উৎপল কুমার বসু
ময়ূর, বুঝি-বা কোনো সূর্যাস্তে জন্মেছ । এবং মেঘের তলে উল্লাসে নতুন ডানাটিকে মেলে ধরে যখন প্রথম খেলা শুরু হবে—- সেই স্থির পরকালে আমি প্রথম তোমার দেখা পেয়েছি, ময়ূর ।সমুদ্রসৈকত ধরে এত দূর, এত গাঢ় স্তব্ধতার কাছে এসে তোমার প্রবল দৌড় দেখা গেল, যেন আরো শব্দহীনতার প্রতি — অন্ধকার ঝাউবনে— অস্তিত্ব-জটিল আমাদের আর্তরবে ডেকেছ সহস...
5
প্রকৃতিমূলক
915
তবু
জীবনানন্দ দাশ
সে অনেক রাজনীতি রুগ্ন নীতি মারী মন্বন্তর যুদ্ধ ঋণ সময়ের থেকে উঠে এসে এই পৃথিবীর পথে আড়াই হাজার বছরে বয়সী আমি; বুদ্ধকে স্বচক্ষে মহানির্বাণের আশ্চর্য শান্তিতে চ’লে যেতে দেখে— তবু—অবিরল অশান্তির দীপ্তি ভিক্ষা ক’রে এখানে তোমার কাছে দাঁড়ায়ে রয়েছি; আজ ভোরে বাংলার তেরোশো চুয়ান্ন সাল এই কোথাও নদীর জলে নিজেকে গণনা ক’রে ন...
1
চিন্তামূলক
985
বনের চাতক–মনের চাতক
জীবনানন্দ দাশ
বনের চাতক বাঁধল বাসা মেঘের কিনারায়,- মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশায়! ফুঁপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে,- সে কোন্ বোঁটের ফুলের ঠোঁটের মিঠা মদের লোভে বনের চাতক-মনের চাতক কাঁদছে অবেলায়! পুবের হাওয়ায় হাপর জ্বলে, আগুনদানা ফাটে! কোন্ ডাকিনীর বুকের চিতায় পচিম আকাশ টাটে! বাদল-বৌয়ের চুমার মৌয়ের সোয়াদ চেয়ে চেয়ে বনের...
0
প্রেমমূলক
650
তোমাকে কাদার মধ্যে কাদাপাখি মনে করলাম
জয় গোস্বামী
তোমাকে কাদার মধ্যে কাদাপাখি মনে করলাম। মাছ খুঁজছ? লম্বা সরু ঠোঁট দিয়ে আমার খাবার জোগাড় করছ বুঝি? ওগো ও জননী পাখি, আমি স্বপ্নে ডাকি তোমার মা নাম তোমার জরায়ু-কলসী এখন তো শুকনো, শুধু বালিমাটি ভরা বুড়ি, তবু আমাকে একবার, হাত পা মুড়ে তোমার ডিমের মধ্যে শুয়ে থাকতে দেবে?
6
স্বদেশমূলক
3571
তিন পাগলে হলো মেলা নদে এসে
লালন শাহ
তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে ।।একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ।।পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরাসে চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরে সে ।।তোরা কেউ যাসনে...
2
মানবতাবাদী
3984
কোথায় শিউলিতলা
শামসুর রাহমান
কোথায় শিউলিতলা, সেই কবেকার ভোরবেলা- যখন কুড়িয়ে ফুল, পেরিয়ে শিশিরভেজা পথ বসতে পুকুর ঘাটে, দৃষ্টি মেলে দিতে তুমি দূর বহুদূর বনানীর দিকে অথবা সাঁতার কেটে কাটতো তোমার বেলা কারো কথা ভেবে নিরালায়? কোথায় সে তন্বী যার বুকে গোলাপের অব্যর্থ উন্মেষ? কোথায় সে প্রতিবাদী তরুণ যে ছিলো সর্বক্ষণ তোমার হৃদয় জুড়ে অনিন্দ্য স্বপ্নিল অশ্বার...
0
প্রেমমূলক
2669
ঘন্টা বাজে দূরে
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘন্টা বাজে দূরে। শহরের অভ্রভেদী আত্মঘোষণার মুখরতা মন থেকে লুপ্ত হয়ে গেল, আতপ্ত মাঘের রৌদ্রে অকারণে ছবি এল চোখে জীবনযাত্রার প্রান্তে ছিল যাহা অনতিগোচর।গ্রামগুলি গেঁথে গেঁথে মেঠো পথ গেছে দূর-পানে নদীর পাড়ির ‘পর দিয়ে। প্রাচীন অশথতলা, খেয়ার আশায় লোক ব’সে পাশে রাখি হাটের পসরা। গঞ্জের টিনের চালাঘরে গুড়ের কলস সারি সারি, চেটে ...
5
প্রকৃতিমূলক
5074
আমার কুঁড়েঘরে
হুমায়ুন আজাদ
আমার কুঁড়েঘরে নেমেছে শীতকাল তুষার জ’মে আছে ঘরের মেঝে জুড়ে বরফ প’ড়ে আছে গভীর ঘন হয়ে পাশের নদী ভ’রে বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দু-ঠোঁটে রোদ নিয়ে আমার কুঁড়েঘরে এ-ঘন শীতে কেউ আসুক আমার গ্রহ জুড়ে বিশাল মরুভূমি সবুজ পাতা নেই সোনালি লতা নেই শিশির কণা নেই ঘাসের শিখা নেই জলের রেখা নেই আমার মরুভূর গোপন কোনো কোণে একটু নীল হয়ে বাত...
0
প্রেমমূলক
3852
একটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
শামসুর রাহমান
আজ ফুরফুরে হাওয়ার বিকেলে সদ্য প্রেস থেকে বেরিয়ে-আসা আমার একটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। কোথায়? জায়গাটার নাম অকথিত থাক, যদিও ভূতলবাসী নয় আমার কবিতার বই। গ্রন্থে ঠাই-পেয়ে-যাওয়া রচনাগুলি কবিতা না পদ্য, এ নিয়ে বাছা-বাছা গুণীজনের মধ্যে বিস্তর মতভেদ লক্ষ্য করা গেছে, যখন এগুলি প্রকাশিত হচ্ছিল কোনো কোনো লিটল ম্যাগাজিনে কিংব...
4
রূপক
2271
পরোপকার
রজনীকান্ত সেন
নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত-তরে।
7
নীতিমূলক
4611
চরকার গান
সত্যেন্দ্রনাথ দত্ত
ভোমরায় গান গায় চরকায়, শোন ভাই! খেই নাও, পাঁজা দাও, আমরাও গান গাই। ঘর-বার করবার দরকার নেই আর, মন দাও চরকায় আপনার আপনার! চরকার ঘর্ঘর পড়শীর ঘর-ঘর। ঘর-ঘর ক্ষীর-সর, -আপনায় নির্ভর! পড়শীর কন্ঠে জাগল সাড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া। ঝর কায় ঝুর ঝুর ফুর ফুর বইছে! চরকার বুলবুল কোন বোল কইছে? কোন ধন দরকার চরকার আজ গো? ঝিউড়ির খেই আর বউ...
6
স্বদেশমূলক
2306
অনন্ত জীবন
রবীন্দ্রনাথ ঠাকুর
অধিক করি না আশা, কিসের বিষাদ, জনমেছি দু দিনের তরে-- যাহা মনে আসে তাই আপনার মনে গান গাই আনন্দের ভরে। এ আমার গানগুলি দু দণ্ডের গান রবে না রবে না চিরদিন-- পুরব-আকাশ হতে উঠিবে উচ্ছ্বাস, পশ্চিমেতে হইবে বিলীন।তোরা ফুল, তোরা পাখি, তোরা খোলা প্রাণ, জগতের আনন্দ যে তোরা, জগতের বিষাদ-পাসরা। পৃথিবীতে উঠিয়াছে আনন্দলহরী তোরা তার এক...
1
চিন্তামূলক
2948
পসারিনী
রবীন্দ্রনাথ ঠাকুর
পসারিনী, ওগো পসারিনী, কেটেছে সকালবেলা হাটে হাটে লয়ে বিকিকিনি। ঘরে ফিরিবার খনে কী জানি কী হল মনে, বসিলি গাছের ছায়াতলে-- লাভের জমানো কড়ি ডালায় রহিল পড়ি, ভাবনা কোথায় ধেয়ে চলে।      এই মাঠ, এই রাঙা ধূলি, অঘ্রানের-রৌদ্র-লাগা চিক্কণ কাঁঠালপাতাগুলি শীতবাতাসের শ্বাসে এই শিহরন ঘাসে-- কী কথা কহিল তোর কানে। বহুদূর নদীজলে আ...
1
চিন্তামূলক
2734
জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে ললাট করুক স্পর্শ অনাদি জ্যোতির দান-রূপে-- নব নব জাগরণে প্রভাতে প্রভাতে মর্ত এ আয়ুর সীমানায়। ম্লানিমার ঘন আবরণ দিনে দিনে পড়ুক খসিয়া অমর্তলোকের দ্বারে নিদ্রায় জড়িত রাত্রিসম। হে সবিতা,তোমার কল্যাণতম রূপ কারো অপাবৃত, সেই দিব্য আবির্ভাবে হেরি আমি আপন আত্মারে মৃত্যুর অতীত।
3
ভক্তিমূলক
419
ভুলিতে পারিনে তাই
কাজী নজরুল ইসলাম
ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি ভোলো মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি।এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায় খুঁজিতে এসেছি তাই সেই হারানো দিনগুলি।তুমি যে গেছ ভুলে, ছিল না আমার মনে তাই আসিয়াছি তব বেড়া দেওয়া ফুলবনে গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি আজও হেথা গাহে গান আমার পোষা বুল্‌বুলি।চাহ মোর মুখে প্রিয়, এস গো আর...
0
প্রেমমূলক
2097
লিরিকগুচ্ছ - ২৩
মহাদেব সাহা
কী অর্থ ধারণ করো তুমি কোন অর্থবহ, আমি তো বুঝেছি মাত্র তুমি অর্থ অনন্ত বিরহ!
0
প্রেমমূলক
1744
সূর্য ও সময়
পূর্ণেন্দু পত্রী
হয়তো সূর্যের দোষে আমাদের রক্ত আর ততখানি অগ্নিবর্ণ নয়। নিমের পাতার মতো নুয়ে গেছে হাত আর হাড় কবে কবে কমণ্ডলু ভরে গেছে কার্তিকের হিমে, হাহাকারে। যে-সব পাখিরা আগে মারা গেছে আকাশের আলোর উঠোনে ধান খুঁটে সেই সব পাখিদের পালকের শতচ্ছিন্ন আঁশ সেই সব পাখিদের দুবেলার কথাবার্তা, দুঃখ, দীর্ঘশ্বাস বাতাসের ভিড় ঠেলে এখন ক্রমশ এসে আমাদে...
1
চিন্তামূলক
1463
নরকবাসের পর
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
১. তোমরা পুরানো বন্ধু। তোমরা আগের মতো আছ। আগের মতোই স্থির শান্ত স্বাভাবিক। দেখে ভাল লাগে। প্রাচীন প্রথার প্রতি আনুগত্যবশত তোমরা এখনও প্রত্যহ দেখা দাও, কুশল জিজ্ঞারা করো আজও। দেখে ভাল লাগে। তোমরা এখনও সুস্থ অনুগত আলোকিত আছ। তোমরা পুরনো বন্ধু। অমিতাভ স্নেহাংশু অমল। তোমরা এখনও সুস্থির দাঁড়িয়ে আছ আপনি জমিতে। সাঁইত্রিশ বছর...
0
প্রেমমূলক
2604
কে বলে সব ফেলে যাবি
রবীন্দ্রনাথ ঠাকুর
কে বলে সব ফেলে যাবি মরণ হাতে ধরবে যবে। জীবনে তুই যা নিয়েছিস মরণে সব নিতে হবে। এই ভরা ভাণ্ডারে এসে শূন্য কি তুই যাবি শেষে। নেবার মতো যা আছে তোর ভালো করে নেই তুই তবে।আবর্জনার অনেক বোঝা জমিয়েছিস যে নিরবধি, বেঁচে যাবি, যাবার বেলা ক্ষয় করে সব যাস রে যদি। এসেছি এই পৃথিবীতে, হেথায় হবে সেজে নিতে, রাজার বেশে চল্‌ রে হেসে মৃত্যু...
3
ভক্তিমূলক
218
আমার সকল ক্ষুদ্রতা হতে
কাজী নজরুল ইসলাম
আমার সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভূ উদার হে প্রভু, শেখাও- নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর। যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ- যুগান্ত নরকেও ঝাঁপি, জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা- ক্ষমা নাই নীচত...ক্ষুদ্র করো না হে প্রভু আমা হৃদয়ের পরিসর হৃদয়ে আমার সম ঠাঁই পায় শত্রু-মিত্র পর।নিন্দা না করি ঈর্ষা করো অন্যের সুখে সুখ পাই আর...
3
ভক্তিমূলক
656
নিজের ছেলেকে খুন ক’রে
জয় গোস্বামী
নিজের ছেলেকে খুন ক’রে ঐ দেখ, চলেছে অভাবী নিজের মেয়েকে বিক্রি ক’রে ঐ ফিরে যাচ্ছেন জননী ওদের সঞ্চয় থেকে ফেরার রাস্তায় পড়ে যায় অশ্রুর বদলে বালি, পয়সা ও রক্তের চাকতি–গোল তারপর সমস্ত জল। শুধু ওই গোল গোল পাথরে আগুন ধকধক করবে একদিন, আর সেই আগুনে পা ফেলে ক্রোধ শোক দগ্ধ এক জলে ডোবা দেশ পুনরায়, খুঁজে খুঁজে বেড়াবে পাগল
2
মানবতাবাদী
2502
এ জীবনে সুন্দরের পেয়েছি মধুর আশীর্বাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
এ জীবনে সুন্দরের পেয়েছি মধুর আশীর্বাদ, মানুষের প্রীতিপাত্রে পাই তাঁরি সুধার আস্বাদ! দুঃসহ দুঃখের দিনে অক্ষত অপরাজিত আত্মারে লয়েছি আমি চিনে। আসন্ন মৃত্যুর ছায়া যেদিন করেছি অনুভব সেদিন ভয়ের হাতে হয় নি দুর্বল পরাভব। মহত্তম মানুষের স্পর্শ হতে হই নি বঞ্চিত, তাঁদের অমৃতবাণী অন্তরেতে করেছি সঞ্চিত। জীবনের বিধাতার যে দাক্ষিণ্য ...
1
চিন্তামূলক
3264
রাতের গাড়ি
রবীন্দ্রনাথ ঠাকুর
এ প্রাণ, রাতের রেলগাড়ি, দিল পাড়ি-- কামরায় গাড়িভরা ঘুম, রজনী নিঝুম। অসীম আঁধারে কালি-লেপা কিছুনয় মনে হয় যারে নিদ্রার পারে রয়েছে সে পরিচয়হারা দেশে। ক্ষণ-আলো ইঙ্গিতে উঠে ঝলি, পার হয়ে যায় চলি অজানার পরে অজানায়, অদৃশ্য ঠিকানায়। অতিদূর-তীর্থের যাত্রী, ভাষাহীন রাত্রি, দূরের কোথা যে শেষ ভাবিয়া না পাই উদ্দেশ। চালায...
1
চিন্তামূলক
3481
ইশতেহার
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি । ভুমির কোনো মালিকানা হয়নি তখনো । তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান । অরন্য আর মরুভূমির সমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি । আমরা ভূমিকে কর্ষন করে শস্য জন্মাতে শিখেছি । আমরা বিশল্যকরনীর চিকিৎসা জানি আমরা শীত আর উত্তাপে সহনশীল ত্বক তৈরি করেছি আমাদের শরীরের । আমরা তখন...
2
মানবতাবাদী
1555
হাইওয়ে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বিঘের পর বিঘে এখন সাদা, সটান রজনীগন্ধার চাষ চলেছে। খাল, বিল আর হাজা-মজা পুকুরের ইজারা নিয়ে ফোটানো হচ্ছে পদ্ম। অভদ্রা বর্ষাকাল, শেয়ালে চাটে বাঘের গাল, উঠোনে এক-হাঁটু কাদা। অল্প-একটু রোদ উঠতেই গালফোলা গোবিন্দ সামন্তের বুড়ি-ঠাক্‌মা তাই পিচঢালা হাইওয়ের উপরে তার সাড়ে তিন কাঠা জমির ধান শুকিয়ে নিচ্ছে। গোবিন্দ কোথায়? জিজ্ঞেস ...
5
প্রকৃতিমূলক
3231
যাও তবে প্রিয়তম সুদূর সেথায়
রবীন্দ্রনাথ ঠাকুর
১ যাও তবে প্রিয়তম সুদূর সেথায়, লভিবে সুযশ কীর্তি গৌরব যেথায়, কিন্তু গো একটি কথা, কহিতেও লাগে ব্যথা, উঠিবে যশের যবে সমুচ্চ সীমায়, তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমায়– সুখ্যাতি অমৃত রবে, উৎফুল্ল হইবে যবে, তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমায়। ২ কত যে মমতা-মাখা, আলিঙ্গন পাবে সখা, পাবে প্রিয় বান্ধবের প্রণয় যতন, এ হতে গভীরতর, কতই উল্লাসকর...
0
প্রেমমূলক
395
বাদল-রাতের পাখি
কাজী নজরুল ইসলাম
বাদল-রাতের পাখি! কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও ‘বউ কথা কও’শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা?… তুমি কাঁদিয়াছ ‘বউ কথা কও’সে-কাঁদনে তব সাথে ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহিন শাওন-রাতে। বন্ধু, বরষা-রাতি কেঁদেছে যে সাথে সে ছিল কেবল বর্ষা-রাতেরই সাথে! আকাশের জল-ভারাতুর আঁখি ...
0
প্রেমমূলক
18
তোমার
অমিতাভ দাশগুপ্ত
মেঘের খোঁপায় ফুটেছে আলোর ফুল, তোমাকে কি দেব অনন্য উপহার ? কোন ঘাটে পার হ’তে চেয়েছিলে খুঁজে অনুকুল হাওয়া, নাবিক বাছো নি, এ-নৌকো বেয়ে যায় কি সুদূরে যাওয়া ভাবো নি, নরম অঞ্জলি মেলে ফুল ভাসালে জোয়ারে রাজহাঁস বলে—সব ভুল, সব ভুল!কেবল কথায় বহে গেল বেলা জল ঝরে গেল মেঘে, বুকের গভীরে কি শঙ্কা ছিল জেগে বলে নি বাচাল মুখ, কথার সাঁকো...
0
প্রেমমূলক
1868
মান রাখা দায়
মদনমোহন তর্কালঙ্কার
মনে করি বারে বারে, আর না হেরিব তারে, নিষেধ না মানে আঁখি, তারি পানে ধায় লো।মনে মনে করে থাকি, কথা না কহিব ডাকি, না দেখিতে আগে কোড়া, মুখে হাসি পায় লো।।তবু যদি সহচরী, মন কে কঠিন করি, সে জানে দেখিবা মাত্র, রোমাঞ্চিত কায় লো।অতএব তারে দেখে, আপনা বজায় রেখে, কি রূপে সাধিব মান, বল না আমায় লো।
0
প্রেমমূলক
3715
অসুস্থ ঈগল নীলিমায়
শামসুর রাহমান
অসুস্থ ঈগল নীলিমায় তার পক্ষ বিস্তারের স্মৃতি নিয়ে যেমন অনেক নিচে সময়ের ভার ব’য়ে চলে, ক্ষীণ দৃষ্টি মেলে দূর নীলিমায়র দিকে দ্যাখে মাঝে মাঝে, কখনোর পাহাড়ের চড়ার সৌন্দর্য ভাবে, তেমনি আমিও হাহাকারের প্রতিমৃর্তি হয়ে রুক্ষ ধুলায় ছিলাম পড়ে ধার ছিলোনা অস্তিত্বে প্রায়, আতংকিত বিধ্বস্ত ডানার প্রতিটি পালকে চিহ্ন নিষাদের ক্রূর প্রহ...
0
প্রেমমূলক
1285
সে
দেওয়ান মমিনুল মউজদীন
খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে বাড়িয়ে দিলাম হাত আকাশ বললো , নেই অন্ধকারের জঠর ছিঁড়ে বেরিয়ে এলাম যেই দিবস বললো , নেই নদীও বললো, নেই পথও বললো , নেই হঠাৎ দেখি বুকের ভিতর নকশা কাটা মেঘের ভিতর তার দু’ডানায় দাঁড়িয়ে আছে কালো চুলের কে অই !
0
প্রেমমূলক
2799
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা-জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত; তার তরে রাখ নি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ , সহজ বিশ্বাসে সে যে করে তারে চিরসমুজ্জল। বাহিরে কুটিল হোক অ...
1
চিন্তামূলক
3830
এ কেমন কালবেলা
শামসুর রাহমান
অন্ধকার, বড় বেশি অন্ধকার আস্তানা গেড়েছে চারদিকে। খুব কাছের বস্তুও এখন যাচ্ছে না দেখা। সম্মুখে এগিয়ে যেতে গেলে কী যেন কিসের হোঁচট পেছনে ঠেলে দেয় এই বিব্রত আমাকে কিয়দ্দূরে। নিজেকে সামলে নিয়ে ঠিক পথ খুঁজে নিতে চাই।‘কে তুমি এমন বিরানায় আমাদের আস্তানায় তস্করের মতো গোপনে পড়েছো ঢুকে?’ ভীষণ ভড়কে গিয়ে কথা বলবার ক্ষমতা হারিয়ে ফে...
1
চিন্তামূলক
423
মন বলে তুমি আছ ভগবান
কাজী নজরুল ইসলাম
মন বলে তুমি আছ ভগবান চোখ বলে তুমি নাই মিছে শুধু তোমায় ডেকে ডেকে মরি দেখা কভু নাহি পাই।মন বলে ঐ তৃণ-লতা-গাছে তব সে অরূপ মিলাইয়া আছে চোখ বলে কেন কল্পনা দিয়ে নিজেরে নিজে ভুলাই।।
3
ভক্তিমূলক
591
আমাকে প্রত্যেকবার কেটে
জয় গোস্বামী
আমাকে প্রত্যেকবার কেটে পশুরক্ত পাওয়া যাবে–পর্বতচূড়ায় পা থেকে আমার ধড় উল্টো করে ঝুলিয়ে রাখলেই পাখিরা চিৎকার করবে–লাল হবে আকাশ সমুদ্রের জলে আমার মহিষমুণ্ড, বেঁকে যাওয়া শিঙ দেখা দেবে সূর্যের বদলে!
4
রূপক
3309
শেষ চিঠি
রবীন্দ্রনাথ ঠাকুর
মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই-- হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলির ঘরে ঢুকতে পারি নি বহুদিন মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ ক'রে, তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এ...
0
প্রেমমূলক
1304
জেলখানার চিঠি
নাজিম হিকমত
১প্রিয়তমা আমার তেমার শেষ চিঠিতে তুমি লিখেছ ; মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে দিশেহারা আমার হৃদয়।তুমি লিখেছ ; যদি ওরা তেমাকে ফাঁসী দেয় তেমাকে যদি হারাই আমি বাঁচব না।তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী, বিংশ শতাব্দীতে মানুষে...
0
প্রেমমূলক
4131
তোমাকে পাঠাতে চাই
শামসুর রাহমান
তোমাকে পাঠাতে চাই শহরের প্রতিটি রাস্তার মোড়ে, ভিড়ে কেরানীর কলোনীতে, মতজুরের ঝুপড়িতে আর মাছরাঙাময় বিলে; কৃষকের কুপিজ্বলা রাত্রির কুটিরে, তোমাকে পাঠাতে চাই ফ্যাক্‌টরির চঞ্চল চাকার খুব কাছে, হটে, অন্তত জোনাকি-ঝলসিত ঝোপঝাড়ে, কুমোর পাড়ায় অর জেলের ডিঙিতে পুকুরের স্তব্ধ ঘাটে, চাঁদের সংকেতে চমকিত ছোট ঘরে, চুপিসারে একে একে আসা ...
2
মানবতাবাদী
1568
জীবন
পাবলো নেরুদা
অনুবাদ: অসিত সরকারমাঝে মাঝে যখন তোমার কথা ভাবি কি যে খারাপ লাগে! যেহেতু তুমি জানো না আমার সঙ্গে রয়েছে অগণন বিজয়ী মানুষের মুখ যা তুমি দেখতে পাও না, আমার সঙ্গে এগিয়ে চলেছে অগণন পা আর হৃদয়, তাই আমি একা নই একা হিসেবে নিজের কোনো অস্তিত্বই নেই, আমি কেবল রয়েছি যারা আমার সঙ্গে চলেছে তাদের পুরোভাগে, তাই আমি দুর্বল নই কেননা আমি ...
1
চিন্তামূলক
4581
গাঁয়ের ডাক
শেখ ফজলুল করিম
ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো ডাক দে বলে, আয়রে তোরা আয় ডাকব তোদের কত!মুক্ত মাঠের মিষ্টি হাওয়া জোটে না যা ভাগ্যে পাওয়া হারাসনে ভাই অবহেলায় রে দিন যে হলো গত।ছোট্ট নদী কোন সুদূরে ধায় বক্ষে রজত-ধারা ডাক দে বলে, আয়রে ছুটে আয় রুগ্ন সাহস-হারা।লাগলে মাথায় বৃষ্টি-বাতাস উলটে কি যায় সৃষ্টি আকাশ? রোদের ভয়ে থাকলে শুয়ে...
5
প্রকৃতিমূলক
1909
আমি কেউ নই
মহাদেব সাহা
আমি কেউ নই, আমি শরীরের ভেতরে শরীর গাছের ভেতরে গাছ, এই অনন্ত দিনরাত্রির মধ্যে একটি বুদ্বুদ; আমি মানুষের মতো কিন্তু মানুষ নই শুধু মুখচ্ছবি মানুষের একটি আদল ছায়ার মানুষ; আমি কেউ নই, কোনোকিছু নই আমি মানুষের মতো এক মুখোশ মানুষ হয়তো জন্মেই মৃত আমি, হয়তো এখন কেবল ছায়া, মানুষের মতো এই ছায়া-মানুষ; আমি কেউ নই, আমি কোনোকিছু নই, আ...
1
চিন্তামূলক
260
কাবেরী-তীরে
কাজী নজরুল ইসলাম
কর্ণাটের গঙ্গা-পূত কাবেরীর নীরে প্রভাতে সিনানে আসে শ্যামা বেণিবর্ণা কর্ণাটকুমারী এক, নাম মেঘমালা। সিনানের আগে নিতি কাহার উদ্দেশে চামেলি চম্পক ফুল তরঙ্গে ভাসায়। ভিনদেশি বুঝি এক বণিক কুমার হেরিয়া সে এণাক্ষীরে তরণি ভিড়ায়ে রহে সেই ঘাটে বসি,যেতে নাহি চায়। স্নান-স্নিগ্ধা শ্যামলীর স্নিগ্ধতর রূপে ডুবে যায় আঁখি তার, কন্ঠে ফোটে...
0
প্রেমমূলক
3838
এই তো দাঁড়িয়ে আছি
শামসুর রাহমান
এই তো দাঁড়িয়ে আছি তোমার কাছেই কিছু কথা বলার আশায়। জানতে কি চাও সেই কথা এখনই রাত না পোহাবার আগেই? কী করে সম্ভব তা? সে-সাধ্য আমার নেই। অপেক্ষা তোমাকে কিছু করতেই হবে।এই তো আমার হাত ছড়ানো তোমার দিকেই কখন থেকে-স্পর্শ করো, তুলে নাও হাত; দেখবে হাতের স্পর্শ যে-কোনও যুবার চেয়ে কিছু কম স্পষ্ট জলজ্যান্ত নয়।দেখছ তো আমাকে এখন বড় বে...
0
প্রেমমূলক
692
মা এসে দাঁড়ায়
জয় গোস্বামী
মা এসে দাঁড়ায় জানালায় নিম্নে স্রোত, নদী জল থেকে লাফিয়ে উঠছে এক একটা আগুনজ্বলা সাপ আমি সে-নদীর থেকে তুলে নিতে আসি আমি শিকলবাঁধা বাঁশি আকাশের উঁচু জানলায় মা এসে দাঁড়ায় সরে যায়।
1
চিন্তামূলক
2080
মেঘ দেখার দুঃখ, গোলাপ দেখার ব্যাকুলতা
মহাদেব সাহা
কী করে বলি এই মেঘ দেখর দুঃখ, এই গোলাপ দেখার ব্যাকুলতা- কিন্তু আমিও যখন মেঘের দিকে তাকাই দেখি কালিদাসই দেখছেন বিরহী যক্ষকে, হঠাৎ মন ভরে যায় বহু যুগের ওপার থেকে আসা বর্ষণে: এই গোলাপ দেখর কথা আমার হয়তো বলাই হবে না কিন্তু যখান গোলাপের দিকে তাকাই দেখি ব্রেক তাকিয়ে আছেন গেলোপের রুগ্নতার দিকে, কিংবা রিলকে আয়ত্ত করে চলেছেন একট...
1
চিন্তামূলক
41
যাও
অসীম সাহা
যে প্রশস্ত পথের সন্ধান তুমি পেয়েছো সেই পথ ধরে তুমি সামনের দিকে এগিয়ে যাও প্রলয়ের অন্ধকার তোমার পথরোধ করে দাঁড়াবে না!শুধু আয়নায় একবার নিজেকে দেখে নিও; বিভক্ত কাচের দুপাশে দুরকমের তুমি আর নেপথ্যের হাহা অন্ধকারে আমি একা! তুমি আর একবার বুঝে নাও- প্রশস্ত পথ ধরে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিনা? আমি তোমাকে নিশ্চয়তা দিত...
0
প্রেমমূলক
1256
কোথায় রাখি
দেওয়ান মমিনুল মউজদীন
তোমাদের এই স্বপ্নালয়ে আমার আসা তোমার জন্যে উল্টোপাল্টা পথের ভিতর ঘুরছি একা হয়ে হন্যে এই যে আমার ফিরে যাওয়া না দেখা কষ্ট হৃদয়ারন্যে তোমার জন্যে । ও মন তুমি কোথায় থাকো সবুজ জামায় গন্ধ মাখো অন্তরালে রোদ পোহাচ্ছো চুল শুকাচ্ছো কবিতা পড়ছো দুই পা মেলে তোমার পায়ের ছায়ার জন্যে কাঁদছে পরান । হাওয়া যে আজ আলাভোলা বুকের ভিতর অদেখ...
0
প্রেমমূলক
1785
আদর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ মরুভূমি মাঝে যেন, একই কুসুম, পূর্ণিত সুবাসে। বরষার রাত্রে যেন, একই নক্ষত্র, আঁধার আকাশে || নিদাঘ সন্তাপে যেন, একই সরসী, বিশাল প্রান্তরে। রতন শোভিত যেন,  একই তরণী, অনন্ত সাগরে। তেমনি আমার তুমি, প্রিয়ে, সংসার-ভিতরে || ২ চিরদরিদ্রের যেন, একই রতন, অমূল্য, অতুল। চিরবিরহীর যেন, দিনেক মিলন, বিধি অনুকূল || চিরবিদেশীর যেন, এ...
0
প্রেমমূলক
4771
আশ্চর্য কবিতা
সুকুমার রায়
চণ্ডীপুরের ইংরাজি স্কুলে আমাদের ক্লাশে একটি নূতন ছাত্র আসিয়াছে। তার বয়স বারো-চোদ্দোর বেশি নয়। সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল, “আমি পোইট্রি লিখতে পারি!” এ কথা শুনিয়া ক্লাশসুদ্ধ সকলে অবাক হইয়া গেল; কেবল দু-একজন হিংসা করিয়া বলিল, “আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি।” নূতন ছাত্রটি বোধ হয় ভাবিয়াছিল, সে ...
8
হাস্যরসাত্মক
4683
দুরাশার মৃত্যু
সুকান্ত ভট্টাচার্য
দ্বারে মৃত্যু, বনে বনে লেগেছে জোয়ার, পিছনে কি পথ নেই আর? আমাদের এই পলায়ন জেনেছে মরণ, অনুগামী ধূর্ত পিছে পিছে, প্রস্থানের চেষ্টা হল মিছে। দাবানল! ব্যর্থ হল শুষ্ক অশ্রুজল, বেনামী কৌশল জেনেছে যে আরণ্যক প্রাণী তাই শেষে নির্মূল বনানী।।
2
মানবতাবাদী
4660
খাদ্য সমস্যার সমাধান
সুকান্ত ভট্টাচার্য
বন্ধুঃ ঘরে আমার চাল বাড়ন্ত তোমার কাছে তাই, এলাম ছুটে, আমায় কিছু চাল ধার দাও ভাই।            মজুতদারঃ দাঁড়াও তবে, বাড়ির ভেতর একটু ঘুরে আসি, চালের সঙ্গে ফাউও পাবে ফুটবে মুখে হাসি।            মজুদতারঃ এই নাও ভাই, চালকুমড়ো আমায় খাতির করো, চালও পেলে কুমড়ো পেলে লাভটা হল বড় ।। (মিঠে কড়া কাব্যগ্রন্থ)
2
মানবতাবাদী
1689
পল এলুয়ার
পূর্ণেন্দু পত্রী
কাল সারা রাত ভোর করে দিলে তুমি। মনে হচ্ছিল শিকড় নামছে সারা গায়ে, যেন ক্রমশ গভীর মাটি টানছে আদরে, ওদিকে উপরে আকাশেরও মুখে জননীর মতো হাসি। হাওয়া বিলোচ্ছে পাতায় পাতায় শিরমিরে সুখ, ফলে-ফুলে ভরে গেছি। গাছ থেকে গাছ, প্রতি মূহুর্তে জন্ম এবং পূর্নতা আর বিসতৃত হতে থাকা গাছ থেকে গাছ, হাজার গাছের বনরাজি যেন শোভাযাত্রায় হাঁটে একটি...
0
প্রেমমূলক
872
কার্তিক মাঠের চাঁদ
জীবনানন্দ দাশ
জেগে ওঠে হৃদয়ে আবেগ — পাহাড়ের মতো অই মেঘ সঙ্গে লয়ে আসে মাঝরাতে কিংবা শেষরাতে আকাশে যখন তোমারে! — মৃত কে পৃথিবী এক আজ রাতে ছেড়ে দিল যারে! ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে তরাসে ছেলের মতো– আকাশে নক্ষত্র গেছে জ্ব’লে অনেক সময়– তারপর তুমি এলে, মাঠের শিয়রে– চাঁদ– পৃথিবীতে আজ আর যা হবার নয়, একদিন হয়েছে যা– তারপর হাতছা...
0
প্রেমমূলক
2626
ক্ষণিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
খোলো খোলো, হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা - খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে গোধূলিবেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে লয়ে তার ভীরু দীপশিখা! দিগন্তের কোন্ পারে চলে গেল আমার ক্ষণিকা।।(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)
0
প্রেমমূলক
3714
অসুখ
শামসুর রাহমান
অসুখ আগেও ছিল, কিন্তু আজকাল কষ্ট হয় খুব, নষ্ট হয় ক্ষয়া শরীরের স্থিতিস্থাপকতা প্রায়শই। বৃদ্ধ কবিরাজ আয়ুর্বেদীয় ধারায় ওষুধ দিলেন, যাতে ফুসফুস থাকে ঠিকঠাক। কৌটো যত্নহীন এক কোণে পুরু ধুলোময়তায় ঝিমায়, কবিতা আসে অমাবস্যার রাতে, শুষে নেয় মেদমজ্জা, গড়ে থাকি অবসন্ন; অক্ষয়ের দ্যুতি পূর্বস্মৃতি হঠাৎ জাগিয়ে তোলে, বাড়ে অসুস্থতা। নি...
1
চিন্তামূলক
635
জানি যে আমাকে তুমি
জয় গোস্বামী
জানি যে আমাকে তুমি ঘৃণা করো, মেয়েদের ঘৃণা যেখানে যেখানে পড়ে সে জায়গাটা কালো হয়ে যায় নতুন অঙ্কুর উঠে দাঁড়াতে পারে না সোজা হয়ে তোমার ঘেন্নার ভয়ে পালাতে পালাতে আমি এই দিগন্তে শুয়েছি, সামনে সভ্যতা পর্যন্ত পড়ে থাকা যতটা শরীর, তার কোথাও এক কণা শস্য নেই শুধু কালো কালো দাগ পোড়া শক্ত ঝামা গুঁড়োমাটি তাও তুমি আকাশপথে জলপথে বৃষ্টি...
0
প্রেমমূলক
2986
প্রবাসী
রবীন্দ্রনাথ ঠাকুর
হে প্রবাসী, আমি কবি যে বাণীর প্রসাদ-প্রত্যাশী অন্তরতমের ভাষা সে করে বহন। ভালোবাসা তারি পক্ষে ভর করি নাহি জানে দূর। রক্তের নিঃশব্দ সুর সদা চলে নাড়ীতন্তু বেয়ে, সেই সুর যে ভাষার শব্দে আছে ছেয়ে বাণীর অতীতগামী তাহারি বাণীতে ভালোবাসা আপনার গূঢ় রূপ পারে যে জানিতে। হে বিষয়ী, হে সংসারী, তোমরা যাহারা আত্মহারা, যারা ভালোবাসি...
1
চিন্তামূলক
4218
পক্ষীসমাজ
শামসুর রাহমান
কত যে খণ্ডিত হই রোজ নিজেই জানি না। পথে যেতে যেতে কত অচেনা মুখের সঙ্গে দেখা হয়, কিন্তু কথা না ব’লেই যে যার গন্তব্য চলে যাই। এই মতো আচরণ নিন্দনীয় নয় ব’লে বিবেচিত মানব সমাজে।পক্ষী সমাজের কিছু আচরণ ভিন্ন, জানা আছে। ওরা বস্তুত একলা নয়, দল বেঁধে চলে, একত্রে আহার করে অবসর উপভোগ করে মিলে মিশে এক জায়গায়। নিজেদের মধ্যে মানুষের ম...
2
মানবতাবাদী
2268
যৌবন-চাঞ্চল্য
যতীন্দ্রমোহন বাগচী
ভুটিয়া যুবতি চলে পথ; আকাশ কালিমামাখা কুয়াশায় দিক ঢাকা। চারিধারে কেবলই পর্বত; যুবতী একেলা চলে পথ। এদিক-ওদিক চায় গুনগুনি গান গায়, কভু বা চমকি চায় ফিরে; গতিতে ঝরে আনন্দ উথলে নৃত্যের ছন্দ আঁকাবাঁকা গিরিপথ ঘিরে। ভুটিয়া যুবতি চলে পথ।টসটসে রসে ভরপুর-- আপেলের মত মুখ আপেলের মত বুক পরিপূর্ণ প্রবল প্রচুর; যৌবনের রসে ভরপুর।...
1
চিন্তামূলক
2038
পানুর জন্যে এলিজি
মহাদেব সাহা
তোমাকে পানুই বলি, খুব ছোটো প্রিয় ডাকনাম ভালো নাম তোমার জানি না; তবু নও তুমি কোনো অচেনা মানুষ, খুব পরিচিত, খুব কাছের, পাশের তুমিই হারিয়ে গেলে বহুদূরে অজানা আকাশে; যতোই তোমার কথা ভাবি মনে হয় ফিরে এসে ঠিক আবার বসবে কাছাকাছি, শধানে কুশল। হয়তোবা এ-রকমই হবে, নিশ্চিতই হবে, মনে মনে ভাবি কিন্তু তুমি আর বুঝি কথাই রাখবে না কোনোদি...
9
শোকমূলক
1920
আলিঙ্গন
মহাদেব সাহা
আমার শরীর চুলের অরণ্যে ছায়া, রৌদ্র তোমার আমি দেহের সীমায়। তুমি চোখ খোলো তোমার চোখের কালো জলে দেখো আমি খেলা করি মাছ কোথায় ভাসাবে তুমি কোথায় খুঁড়বে কালো গোর সমগ্র মাটিতে দেখো ছেয়ে যাবে আমার শরীর; যা চাও আমাকে তুমি পাখি বলো পাখি মেঘ বলো মেঘ তুমি যদি মেলে ধরো তোমার শরীর আমরা দুজনে হই পাথর খোদাই।
0
প্রেমমূলক
3003
প্রার্থনা (চৈতালি কাব্যগ্রন্থ)
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি    কোন্‌ ধন হতে বিশ্ব আমারে কোন্‌ জনে করে বঞ্চিত তব      চরণকমলরতনরেণুকা অন্তরে আছে সঞ্চিত । কত      নিঠুর কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে তবু প্রাণমন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত ! আজি    কিসের পিপাসা মিটিল না , ওগো পরম - পরান - বল্লভ । চিতে    চিরসুধা করে সঞ্চার , তব সকরুণ করপল্লব । হেথা     কত দিনে রাতে অপমা...
3
ভক্তিমূলক
3580
সব সৃষ্টি করলো যে জন
লালন শাহ
সব সৃষ্টি করলো যে জন তারে সৃষ্টি কে করেছে সৃষ্টি ছাড়া কি রূপে সে সৃষ্টিকর্তা নাম ধরেছে সৃষ্টিকর্তা বলছো যারে লা শরিক হয় কেমন করে ভেবে দেখো পুর্বাপরে সৃষ্টি করলেই শরিক আছে।। চন্দ্র সূর্য যে গঠেছে তার খবর কে করেছে নীরেতে নিরঞ্জন আছে নীরের জন্ম কে দিয়েছে।। স্বরূপ শক্তি হয় যে জনা কে জানে তার ঠিক ঠিকানা জাহের বাতেন যে জ...
1
চিন্তামূলক
1563
আলোর জন্তুরা
পাবলো নেরুদা
আজ হারিয়ে যাওয়া অরণ্যের গভীরে সে শুনতে পাচ্ছে শত্রুর আওয়াজ, পালাচ্ছে ছুটে অন্যদের থেকে নয়, নিজেরই কাছ থেকে পালাচ্ছে সেইসব সংঘবদ্ধতা জড়িয়ে ছিল আমাদের জীবনের মানে থেকে কারণ শ্ধু একবার,শুধুই একবার একটাই অক্ষর বা নিঃস্তব্ধ খানিকটা বিরতি | অতৃপ্ত ঢেউয়ের শব্দ ঠেলে দেয় সত্যের মুখোমুখি আমায় ব্যাখ্যার কিছু নেই বলারও কিছু নেই, ...
1
চিন্তামূলক
4966
যে আমায়
সুনীল গঙ্গোপাধ্যায়
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায়, আমি তার ভুল গোপন সিন্দুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি, মনে আছে, জলের সংসার মনে আছে? যে আমায় চেনে আমি তাকেই চিনেছি! যে আমায় বলেছিল, একলা থেকো না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল, অত্যাগসহন আমি তার ত্রাগ নিয়ে বানিয়েছি শ্লোক যে আমার বলে...
0
প্রেমমূলক
4719
ভাল খাবার
সুকান্ত ভট্টাচার্য
ধনপতি পাল, তিনি জমিদার মস্ত; সূর্য রাজ্যে তাঁর যায় নাকো অস্ত তার ওপর ফুলে উঠে কারখানা-ব্যাঙ্কে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাঙকে। সবার “হুজুর” তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড়পড়তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তাঁর, কাজ নেই, তাই শুধু ‘খাই-খাই’ বাই তাঁর। এটা খান, সেটা খান, সব লাগে বিদ্ঘুটে, টান মেরে ফেলে দেন একটু...
2
মানবতাবাদী
2014
তোমার দূরত্ব
মহাদেব সাহা
তোমার ভালোবাসার দূরত্বের চেয়ে এমন আর কি দূরত্ব আছে আমার, এমন আর কি মাইল মাইল দূরত্ব সে তো একখানি মাত্র টিকিটের ব্যবধান তারপরই উষ্ণ অভর্থ্যনা, তোমার আঁচলে ঘাম মুছে ফেলা। সে-কথা জানি বলেই তো তোমার ভালোবাসার দূরত্বকেই কেবল বলি বিচ্ছেদ। না হলে যতো দূরেই বলো যেতে পারি মাইল মাইল নীলিমা, মাইল মাইল সমুদ্র- তার আগে শুধু সঙ্গে ন...
6
স্বদেশমূলক
2112
সুখীমৃত্যু
মহাদেব সাহা
মুখ দেখে তোমাকে চিনেছি, দুঃখে নয় আনন্দে আমার মৃত্যু হবে আমি সন্দেহ করি না তবু স্নেহে জেনেছি তুমি সেই প্রিয় মৃত্যুসখা তুমি সেই প্রিয়তম মানুষের প্রত্যাশিত মুখ শীতগ্রীষ্মে তোমাকেই স্মরণ করেছি। একদিন গ্রাম ছেড়ে গৃহস্থালি ছেড়ে নদীর ভাঙন ছেড়ে এসেছি এখানে এই শহরের আলোকিত উৎসবের নিচে, ব্যবধানে মনে হয় তোমরা সবাই আজ আমার মৃত্যু ...
3
ভক্তিমূলক