id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
2783
তুমি যে কাজ করছ আমায়
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি যে কাজ করছ, আমায় সেই কাজে কি লাগাবে না। কাজের দিনে আমায় তুমি আপন হাতে জাগাবে না? ভালোমন্দ ওঠাপড়ায় বিশ্বশালার ভাঙাগড়ায় তোমার পাশে দাঁড়িয়ে যেন তোমার সাথে হয় গো চেনা।ভেবেছিলেম বিজন ছায়ায় নাই যেখানে আনাগোনা, সন্ধ্যাবেলায় তোমায় আমায় সেথায় হবে জানাশোনা। অন্ধকারে একা একা সে দেখা যে স্বপ্ন দেখা, ডাকো তোমার হাটের মাঝে চলছে...
3
ভক্তিমূলক
3050
বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায়
রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায় নৃত্য উঠে পাতায় পাতায়। এই নৃত্যে সুন্দরকে অৰ্ঘ্য দেয় তার, "ধন্য তুমি" বলে বার বার।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
1308
আগ্নেয়াস্ত্র
নির্মলেন্দু গুণ
পুলিশ স্টেশনে ভিড়,আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, রাইফেল, পিস্তল এবং কার্তুজ, যেন দরগার স্বীকৃত মানৎ; টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী, প্রকাশ্যে ফিরছি ঘরে অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটি আগ্নেয়াস্ত্র,আমি...
0
প্রেমমূলক
391
বাগিচায় বুলবুলি তুই
কাজী নজরুল ইসলাম
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল। আজো তা’র ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল।        আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন, আসেনি, যখন’ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।।        কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে, গিশিরের স্পর্শমুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।।        ফাগুনের মুকুল জাগা ...
5
প্রকৃতিমূলক
2761
তব সিংহাসনের আসন হতে
রবীন্দ্রনাথ ঠাকুর
তব   সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে, মোরবিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে। একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান, তোমার কানে গেল সে সুর এলে তুমি নেমে, মোর   বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে।তোমার সভায় কত-না গান কতই আছেন গুণী; গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে। লাগল বিশ্বতানের মাঝে একটি করুণ সুর, হাতে লয়ে বর...
3
ভক্তিমূলক
2907
নিন্দুকের দুরাশা
রবীন্দ্রনাথ ঠাকুর
মালা গাঁথিবার কালে ফুলের বোঁটায় ছুঁচ নিয়ে মালাকর দুবেলা ফোটায়। ছুঁচ বলে মনদুঃখে, ওরে জুঁই দিদি, হাজার হাজার ফুল প্রতিদিন বিঁধি, কত গন্ধ কোমলতা যাই ফুঁড়ে ফুঁড়ে কিছু তার নাহি পাই এত মাথা খুঁড়ে। বিধি-পায়ে মাগি বর জুড়ি কর দুটি ছুঁচ হয়ে না ফোটাই, ফুল হয়ে ফুটি। জুঁই কহে নিশ্বসিয়া, আহা হোক তাই, তোমারো পুরুক বাঞ্ছা আমি রক্ষা প...
7
নীতিমূলক
3790
আরাগঁ তোমার কাছে
শামসুর রাহমান
আরাগঁ তোমার কাছে কোনোদিন পরিণামহীন এই পংক্তিমালা জানিনা পৌঁছবে কিনা, তবু তোমারই উদ্দেশে এই শব্দাবলী উড়ে যাক পেরিয়ে পাহাড় অনেক পুরনো হ্রদ বনরাজি এবং প্রান্তর। আমার এলসা আজ যৌবনের মধ্যদিনে একা জীবনকে ফুলের একটি তোড়া ভেবে টেবে আর গানের গুঞ্জনে ভরে কোথায় আয়নার সামনে চুল আঁচড়ায়, দীর্ঘ কালো চুল, পা দোলায় কোন সে চত্বরে ব’সে অ...
4
রূপক
216
আমার কৈফিয়ৎ
কাজী নজরুল ইসলাম
বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’, কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি! কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে! যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’ দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে! বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটি...
2
মানবতাবাদী
4006
গগদ্য সনেট_ ১২
শামসুর রাহমান
হায়রে মন, না জেনে আমি, আপন খবর তালাশ করি চেতন গুরু; আন্ধারে হোঁচট খেতে-খেতে জনমভর দেখলাম না লালনেরে। হঠাৎ কীসের ঝলক দিলো দিলে, শুনি গাঢ় মেঘের আড়াল থেকে লালন কয়, ‘পাঠাস নাই তুই আমার নামে পত্র কোনো; অনেককাল হেলার কাদায় রেখেছিস ফেলে। কোতায় পাবো অচিন ডাকটিকিট? কোথায় তেমন নীল ডাকরাক্স? কোথায় আপনি সাঁই?দোতারায় আলো-কুসুম ফুটি...
1
চিন্তামূলক
2994
প্রভেদ (কণিকা কাব্যগ্রন্থ)
রবীন্দ্রনাথ ঠাকুর
অনুগ্রহ দুঃখ করে, দিই, নাহি পাই। করুণা কহেন, আমি দিই, নাহি চাই।  (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
1087
সুরঞ্জনা
জীবনানন্দ দাশ
সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছ; পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন; কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ; গ্রীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীরর গায়ে কী চেয়েছে? কী পেয়েছে ?— গিয়েছে হারায়ে। বয়স বেড়েছে ঢের নরনারীদের, ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো; তবুও সমুদ্র নীল: ঝিনুকের গা...
0
প্রেমমূলক
220
আমি গাই তারি গান
কাজী নজরুল ইসলাম
আমি গাই তারি গান- দৃপ্ত-দম্ভে যে যৌবন আজ ধরি' অসি খরশান হইল বাহির অসম্ভবের অভিযানে দিকে দিকে। লক্ষ যুগের প্রাচীন মমির পিরামিডে গেল লিখে তাদের ভাঙার ইতিহাস-লেখা। যাহাদের নিঃশ্বাসে জীর্ণ পুঁথির শুষ্ক পত্র উড়ে গেল এক পাশে। যারা ভেঙে চলে অপ-দেবতার মন্দির আস্তানা, বক-ধার্মিক নীতি-বৃদ্ধের সনাতন তাড়িখানা। যাহাদের প্রান স্রোতে...
2
মানবতাবাদী
2667
ঘট ভরা
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এই ছোটো কলসখানি সারা সকাল পেতে রাখি ঝরনাধারার নিচে। বসে থাকি একটি ধারে শেওলাঢাকা পিছল কালো পাথরটাতে। ঘট ভরে যায় বারে বারে-- ফেনিয়ে ওঠে, ছাপিয়ে পড়ে কেবলি। সবুজ দিয়ে মিনে-করা শৈলশ্রেণীর নীল আকাশে ঝর্‌ঝরানির শব্দ ওঠে দিনে রাতে। ভোরের ঘুমে ডাক শোনে তার গাঁয়ের মেয়েরা। জলের শব্দ যায় পেরিয়ে বেগনি রঙের বনের সীমান...
5
প্রকৃতিমূলক
4230
পার্কের নিঃসঙ্গ খঞ্জ
শামসুর রাহমান
পার্কের নিঃসঙ্গ খঞ্জ চেয়েছে চাঁদের কাছে বুঝি একটি অদ্ভুত স্বপ্ন তাই রাত্রি তাকে দিল উপহারবিষাদের বিস্রস্ত তনিমা যেন সে দুর্মর কাপালিক চন্দ্রমার করোটিতে আকণ্ঠ করবে পান সুতীব্র মদিরাপৃথিবীতে সম্পন্ন গাছের পাতা ঝরে হরিণের কানের মতন পাতা ঝরে ধ্বনি ঝরে উজ্জ্বল মাছের রুপালি আঁশের মতো ধ্বনি ঝরে ঝরে ধ্বনি ঝরে পৃথিবীতে সে ধ্বনি...
2
মানবতাবাদী
298
ছলকুমারী
কাজী নজরুল ইসলাম
কত    ছল করে সে বারে বারে দেখতে আসে আমায়। কত    বিনা-কাজের কাজের ছলে চরণ দুটি আমার দোরেই থামায়।              জানলা-আড়ে চিকের পাশে দাঁড়ায় এসে কীসের আশে, আমায় দেখেই সলাজ ত্রাসে অনামিকায় জড়িয়ে আঁচল গাল দুটিকে ঘামায়।       সবাই যখন ঘুমে মগন দুরুদুরু বুকে তখন আমায় চুপে চুপে দেখতে এসেই মল বাজিয়ে দৌড়ে পলায়, রং খেলিয়ে চিবুক গা...
0
প্রেমমূলক
3536
বাস্তবতা
রেদোয়ান মাসুদ
কাল আমাকে কাছের কেউ বললো, ‘আমি নাকি আগের মত নেই, বদলে গেছি অনেকটা’। আসলে কথাটা সত্যিই! আমি এখন আর আগের মত নেই এখন আমি আগের মত স্বপ্ন দেখিনা, কাউকে নিয়ে হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন আঁকি না আকাশের দিকে তাকিয়ে চাঁদের সাথে হাঁসি খেলা খেলি না। শুধু চেয়ে চেয়ে দেখি মেঘগুলো কিভাবে চাঁদকে আড়াল করে রাখে লক্ষ লক্ষ তাঁরারা কিভাবে...
0
প্রেমমূলক
587
আমরা
জয় গোস্বামী
গাছেদের নাম গাছ ধুলোদের নাম ধুলো নদীদের নাম বলতে পারবে গ্রামবাসীরা কিন্তু ঘরের নাম ঘর দাওয়ার নাম দাওয়া দাওয়ার ধারে মেয়েটির নাম কী? তা জানতে হলে তোমাকে নৌকো বাইতে হবে গুন টানতে হবে কাঠ কাটতে যেতে হবে বনে ডাকাতের হাতে পড়তে হবে বেড়া ডিঙিয়ে পৌঁছতে হবে দাওয়ায় দাওয়া ডিঙিয়ে ঘরে ঘরের মধ্যে সে যখন আঁকড়ে নেবে তোমায় তার ঘূর্ণির ম...
1
চিন্তামূলক
3167
মনে মনে দেখলুম
রবীন্দ্রনাথ ঠাকুর
মনে মনে দেখলুম সেই দূর অতীত যুগের নিঃশব্দ সাধনা যা মুখর ইতিহাসকে নিষিদ্ধ রেখেছে আপন তপস্যার আসন থেকে। দেখলেম দুর্গম গিরিব্রজে কোলাহলী কৌতূহলী দৃষ্টির অন্তরালে অসূর্যম্পশ্য নিভৃতে ছবি আঁকছে গুণী গুহাভিত্তির 'পরে, যেমন অন্ধকার পটে সৃষ্টিকার আঁকছেন বিশ্বছবি। সেই ছবিতে ওরা আপন আনন্দকেই করেছে সত্য, আপন পরিচয়কে করেছে উপেক্ষ...
1
চিন্তামূলক
2315
অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ
রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ জীবন কেবলি খোঁজা। অনেক বচন করেছি রচন, জমেছে অনেক বোঝা। যা পাই নি তারি লইয়া সাধনা যাব কি সাগরপার। যা গাই নি তারি বহিয়া বেদনা ছিঁড়িবে বীণার তার?   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
4344
ভালো লাগে
শামসুর রাহমান
কৈশোরে পৌঁছে মাত্র দু’চার দিনের ফারাকে একে একে বাপ-মা দু’জনকেই হারিয়ে ফেলে মুতালিব আলি। প্রথমে এক ব্যাপক অমাবস্যা কাফনের মতো এঁটে গেল ওর সত্তায়। কিন্তু একদিন শরতের রোদ্দুর ওর কৈশোরকে হাত ধরে পৌঁছে দিলো যৌবনে। মধ্য যৌবনে মুতালিব আলির ঘরে এল এক-গা চমকিলা যৌবন নিয়ে এক কনে। ওকে দেখলে অবশ্য কু’চবরণ কন্যার মেঘবরণ চুলের কথা ম...
1
চিন্তামূলক
3889
ওডেলিস্ক
শামসুর রাহমান
সে রাতে তুমিই ছিলে ঘরের মিয়ানো অন্ধকারে বিছানায় উন্মোচিত। তোমার বিশদ ডাগর নগ্নতা আমি আকুল আঁজলা ভ’রে পান ক’রে বারবার মৃত্যুকে তফাৎ যাও বলবার দীপ্র অহংকার অর্জন করেছিলাম। নিপোশাক তোমার শরীর জ্যোৎস্না-কমান ধোয়া মসজিদের মতো তখন বস্তুত আমার চোখের নিচে। স্তনপল্লী জ্বলে, যেমন সন্তের জ্যোতিশ্চক্র অবলীলাক্রমে আর তৃষ্ণাতুর ওষ্ঠ...
0
প্রেমমূলক
4924
নীরার অসুখ
সুনীল গঙ্গোপাধ্যায়
নীরার অসুখ হলে কলকাতার সবাই বড় দুঃখে থাকে সূর্য নিভে গেলে পর, নিয়নের বাতিগুলি হঠাৎ জ্বলার আগে জেনে নেয় নীরা আজ ভালো আছে? গীর্জার বয়স্ক ঘড়ি, দোকানের রক্তিম লাবণ্য–ওরা জানে নীরা আজ ভালো আছে! অফিস সিনেমা পার্কে লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে রটে যায় নীরার খবর বকুলমালার তীব্র গন্ধ এসে বলে দেয়, নীরা আজ খুশি হঠাৎ উদাস হাওয়া এলো...
0
প্রেমমূলক
4931
পাওয়া
সুনীল গঙ্গোপাধ্যায়
অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি, সেইটুকুই তো পাওয়া যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আঁজলা জল মাথায় ছুঁইয়ে যাওয়া।
0
প্রেমমূলক
3810
ঈগল এবং আমি
শামসুর রাহমান
আমাকে প্রায়শ এক স্বাস্থ্যেজ্জ্বল স্বর্ণাভ ঈগল উপহাস করে দূর পর্বতশিখর থেকে; ঠারে ঠোরে দ্যাখে দাগাবাজ অসুখ আমাকে বারে বারে বেড়াল-ইঁদুর খেলা খেলে, আর করে বেদখল- রোদে ঘুরে বেড়ানো বৃষ্টিতে ঝিম ভেজা-এ সকল ছোট ছোট সুখ থেকে। তার সঙ্গে শীতসাঁঝে হিম সয়ে বাগিচায় বসা কি কঠিন, চোখের পিদিম এখনই নিভল বলে, গ্রর্ন্থপাঠ হতেছে নিশ্চলস্ব...
4
রূপক
439
মুক্ত-বন্দি
কাজী নজরুল ইসলাম
বন্দি তোমায় ফন্দি-কারার গণ্ডিমুক্ত বন্দিবীর, লঙ্ঘিলে আজি ভয়দানবের ছয় বছরের জয়প্রাচীর। বন্দি তোমায় বন্দিবীর জয় জয়স্তু বন্দিবীর!! অগ্রে তোমার নিনাদে শঙ্খ, পশ্চাতে কাঁদে ছয়-বছর, অম্বরে শোনো ডম্বরু বাজে–‘অগ্রসর হও, অগ্রসর!’ কারাগার ভেদি নিশ্বাস ওঠে বন্দিনী কোন্ ক্রন্দসীর, ডান-আঁখে আজ ঝলকে অগ্নি, বাম-আঁখে ঝরে অশ্রু-নীর। বন্...
11
স্তোত্রমূলক
856
এই নিদ্রা
জীবনানন্দ দাশ
আমার জীবনে কোনো ঘুম নাই মৎস্যনারীদের মাঝে সবচেয়ে রূপসী সে নাকি এই নিদ্রা?গায় তার ক্ষান্ত সমুদ্রের ঘ্রাণ- অবসাদ সুখ চিন্তার পৃথিবী থেকে বিচ্ছিন্ন-বিমুখ প্রাণ তারএই দিন এই রাত্রি আসে যায়- বুঝিতে দেয় না তারে; কোনো ধ্বনি ঘ্রাণ কোনো ক্ষুধা- কোনো ইচ্ছা- পরীরো সোনার চুল হয় যাতে ম্লানঃ আমাদের পৃথিবীর পরীদের;- জানেনা সে; শোনেনা...
1
চিন্তামূলক
4224
পর্যটন
শামসুর রাহমান
কড়া নেই; ব্যস, এইটুকু যা তফাত। কিছুকাল ছোট এক ঘরের ভিতরে আছি, হয়তো গভীর ভূতলাশ্রয়ী রাজনীতিপরায়ণ কেউ ধূর্ত ফেউদের খরদৃষ্টির আড়ালে এরকম করে বসবাস। নিভৃতে নিজেকে ক্রমাগত নিজের ভিতরে খুব গুটিয়ে নিয়েছি।আমি কি কারুর ভয়ে ইদানীং এমন আড়াল খুঁজি রাত্রিদিন? আস্তে সুস্থে দু’পা এগিয়ে গেলেই ছুঁতে পারি মল্লিকার শরীরাভা এবং নিবিষ্ট বস...
1
চিন্তামূলক
760
কৈশর যৌবন দুহু মেলি গেল
জসীম উদ্‌দীন
এখনো গন্ধ বন্ধ কোরকে, দুএকটি রাঙা দল, উকি ঝুঁকি দিয়ে পান করিতেছে ভোরের শিশির জল। রঙিন অধরে সরল হাসিটি, বিহান বেলার আগে, মেঘগুলি যেন রঙে ডুগুডুগু ঊষসীর অনুরাগে। এ হাসি এখনি কৌতুক হয়ে নাচিবে নানান ঢঙে, মেঘের আড়ালে কভু লুকোচুরি খেলিবে কতা রঙে। আঁখি দুটি আজো স্বচ্ছ-সরল কাজল দীঘির মত, কারো কলসীর আঘাতে এখনো হয় নাই ঢেউ-ক...
1
চিন্তামূলক
35
শাহবাগ
অরুণাভ ঘোষ
কাঁটাতারের এপার থেকে কতটা দেখা যায়? এক কুড়ি, দুই কুড়ি, তিন কুড়ি – না, আরো বেশী আরো আরো আরো অনেক বেশী, আঙুলের কড়ে ধরেনি সবটা, ওগুলোতো শুধু সংখ্যা – তবে কি দিয়ে মাপা যাবে আবেগ? . ওরা কারা? – দিন নেই রাত নেই ঊষা-গোধুলির পারাপার ভেঙে ঠিক যেন রিলে করে প্রতিদিন জমা হয়? স্মৃতি-সত্তার উন্মেষে ভবিষ্যতের দিকে এগ...
6
স্বদেশমূলক
4493
সত্যি-বলতে
শামসুর রাহমান
সত্যি-বলতে আজকাল যে যার মর্জিমাফিক আমার কবিতার গালে ঠিক গুনে গুনে ঠাস ঠাস চড় চাপড় লাগিয়ে দ্যায়। কেউ পানের পিক ছোঁড়ে মুখে, গলা ধাক্কা, গুঁতো, পাক্কারদ্দা আছে লেগে। কেউ মোড়লী চালে কান মুচড়ে নিজের তপ্ত মেজাজে ঢালে ঠাণ্ডা পানি। কেউবা ফেউ লেলিয়ে পরখ করে, কান্না জুড়ে দ্যায় কিনা অভিমানী আমার পংক্তিমালা। মাতব্বর সেই লোক, হ্যাঁ...
2
মানবতাবাদী
1985
জলসত্র
মহাদেব সাহা
শহরের চৌদিকে ওরা খুলে দেয় সুবিখ্যাত জলসত্র সব তবু কানে আসে কলরব ভীষণ পিপাসা এইখানে, জলচাই মানুষের পিপাসার জল নাই মিউনিসিপ্যালিটির এই বড়ো বড়ো ট্যাঙ্কের তলায় বালি আর কঠিন কাঁকর সব জমে আছে। আমাদের বিশুষ্ক গলায় একবিন্দু শীতল জলের স্বাদ দিতে পারে এমন প্রকৃত কোনো হ্রদ নেই কাছে কিংবা যেখনেই তাকাই কেবল আজ চোখে পড়ে ধোঁয়ার কফিন ...
1
চিন্তামূলক
4480
শেষে যা-ই হোক
শামসুর রাহমান
আর কত দূরে নিয়ে যাবে বলো? আর কত পথ হেঁটে যেতে হবে? থামলেই যদি ঝোপঝাড় থেকে জাঁহাবাজ পশু লাফিয়ে শরীর টুঁটি চেপে ধরে, কী হবে আমার? নিরস্ত্র আমি, এমনকি হাতে অস্ত্র দিলেও কাউকে কখনও ভুলেও দেবো না আঘাত, এমন শিক্ষা পেয়েছি মা, বাবার কাছে।হঠাৎ একদা কী ক’রে যে আমি খাতার পাতায় কোন্‌ ঘোরে ডুবে পঙ্‌ক্তির পর পঙ্‌ক্তি সাজিয়ে লিখে ফেল...
1
চিন্তামূলক
1595
আকস্মাৎ শান্তিনিকেতনে
পূর্ণেন্দু পত্রী
আক্রান্ত পাখির মতো ঘুরে ঘুরে বিপুল রোদনে চিত্রাঙ্গাদার কন্ঠে এই আর্ত গান। একি শুধু নাটমঞ্চে ক্ষণিকের খণ্ডদৃশ্য নয়নাভিরাম? একি শুধু ব্রতচারী অর্জুনের পায়ের পাথরে কোন এক রমনীর সনির্বদ্ধ পা্রার্থনা, প্রণাম? এই স্পষ্ট উচ্চারণ আমাদেরও কথা নয় বুঝি? সামান্য নারীর মধ্যে সর্বান্তঃকরণে যারা খুঁজি রাজেন্দ্রনন্দিনী, যারা জানি পৃথি...
1
চিন্তামূলক
1253
ওখানে কি কেউ আছে
দেওয়ান মমিনুল মউজদীন
লাল সালোয়ার ঝুলছে রুপালী গ্রিলে ওখানে কি কেউ আছে ! ওই জানালায় এত মেঘ আর রোদের হল্লা কেন ওখানে কি কেউ আছে ! সামান্য এক বাড়ির এতটা কিসের অহংকার ওখানে কি কেউ আছে ! চিরকিশোরের অবাক দু’চোখে থমকে দাঁড়ায় কেন ওখানে কি কেউ আছে !
0
প্রেমমূলক
3097
বিদেশী ফুলের গুচ্ছ – ৯
রবীন্দ্রনাথ ঠাকুর
ওই আদরের নামে ডেকো সখা মোরে! ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত– তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে অমনি যেতেম ছুটে, কোলে পড়িতাম লুটে। রাশি-করা ফুলগুলি পড়িয়া থাকিত। নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর– কেবল স্তব্ধতা বাজে আজি এ শ্মশান-মাঝে কেবল ডাকি গো আমি “ঈশ্বর ঈশ্বর’! মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই সে নাম তোমারি মুখে শুনিবারে চাই। ...
0
প্রেমমূলক
499
সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে
কাজী নজরুল ইসলাম
দেখা দিলে রাঙা মৃত্যুর রূপে এতদিনের কি গো রানি? মিলন-গোধূলি-লগনে শুনালে চির-বিদায়ের বাণী। যে ধূলিতে ফুল ঝরায় পবন রচিলে সেথায় বাসর-শয়ন, বারেক কপোলে রাখিয়া কপোল, ললাটে কাঁকন হানি, দিলে মোর পরে সকরুণ করে কৃষ্ণ কাফন টানি। নিশি না পোহাতে জাগায়ে বলিলে, ‘হল যে বিদায় বেলা।” তব ইঙ্গিতে ও-পার হইতে এপারে আসিল ভেলা। আপনি সাজালে ব...
0
প্রেমমূলক
1784
আকাঙ্ক্ষা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(সুন্দরী) ১ কেন না হইলি তুই, যমুনার জল, রে প্রাণবল্লভ! কিবা দিবা কিবা রাতি,    কূলেতে আঁচল পাতি শুইতাম শুনিবারে, তোর মৃদুরব || রে প্রাণবল্লভ! ২ কেন না হইলি তুই, যমুনাতরঙ্গ, মোর শ্যামধন! দিবারাতি জলে পশি,    থাকিতাম কালো শশি, করিবারে নিত্য তোর, নৃত্য দরশন || ওহে শ্যামধন! ৩ কেন না হইলি, তুই, মলয় পবন, ওহে ব্রজরাজ! আ...
3
ভক্তিমূলক
5141
নিখুঁত স্ট্র্যাটেজী
হেলাল হাফিজ
পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে মনে পড়ে একদিন জীবনের সবুজ সকালে নদীর উলটো জলে সাঁতার দিয়েছিলাম। পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে একদিন যৌবনের শৈশবেই যৌবনকে বাজি ধরে জীবনের অসাধারণ স্কেচ এঁকেছিলাম। শরীরের শিরা ও ধমনী থেকে লোহিত কণিকা দিয়ে আঁকা মারাত্মক উজ্জ্বল রঙের সেই স্কেচে এখনো আমার দেখো কী নিখুঁত নিটোল স্ট্র্যাটেজী।...
2
মানবতাবাদী
3192
মুকুলের বক্ষোমাঝে
রবীন্দ্রনাথ ঠাকুর
মুকুলের বক্ষোমাঝে কুসুম আঁধারে আছে বাঁধা, সুন্দর হাসিয়া বহে প্রকাশের সুন্দর এ বাধা।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
717
স্নান
জয় গোস্বামী
সংকোচে জানাই আজ: একবার মুগ্ধ হতে চাই। তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি। এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাজলে লুণ্ঠিত হবার – আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে … জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো। তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে ব’লে যে-প্রেমিক ফেলে রেখে গেছে পথে, জানি, তার মিথ্যে বাগদান হাড়ের মালার মত...
0
প্রেমমূলক
783
ফুটবল খেলোয়াড়
জসীম উদ্‌দীন
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যা বেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিঠে গিঠে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙ্গা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হল হায়, ...
3
ভক্তিমূলক
330
দিল-দরদি
কাজী নজরুল ইসলাম
(কবি সত্যেন্দ্রনাথ দত্তের ‘খাঁচার পাখি’ শীর্ষক করুণ কবিতাটি পড়িয়া)কে ভাই তুমি সজল গলায় গাইলে গজল আপশোশের? ফাগুন-বনের নিবল আগুন, লাগল সেথা ছাপ পোষের।দরদ-ভেজা কান্না-কাতর ছিন্ন তোমার স্বর শুনে ইরান মুলুক বিরান হল এমন বাহার-মরশুমে।সিস্তানের ওই গুল-বাগিচা গুলিস্তান আর বোস্তানে সোস্ত হয়ে দখিন হাওয়া কাঁদল সে আপশোশ-তানে।এ কোন...
1
চিন্তামূলক
299
ছাত্রদলের গান
কাজী নজরুল ইসলাম
আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মুর্সে তুফান উর্ধ্বে বিমান ঝড়-বাদল। আমরা ছাত্রদল।। মোদের আঁধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়! যুগে-যুগে রক্তে মোদের সিক্ত হ’ল পৃথ্বীতল! আমরা ছাত্রদল।। মোদরে কক্ষচ্যুত ধুমকেতু-প্রায় লক্ষহারা প্রাণ, আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর ন...
2
মানবতাবাদী
4984
সেই
সুনীল গঙ্গোপাধ্যায়
কারাগারের ভিতরে পড়েছিল জোছনা বাইরে হাওয়া, বিষম হাওয়া সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, “আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই।”মধ্যরাত্রির আর বেশি দেরি নেই প্রহরের ঘণ্টা বাজে, সান্ত্রীও ক্লান্ত হয় শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কনডেমড সেলে বসে প্রদ্যুত ভট্টাচার্য লি...
2
মানবতাবাদী
4432
রবীন্দ্রনাথের প্রতি
শামসুর রাহমান
লোকে বলে বাংলাদেশে কবিতার আকাল এখন, বিশেষত তোমার মৃত্যুর পরে কাব্যের প্রতিমা ললিতল্যাবণ্যচ্ছটা হারিয়ে ফেলেছে-পরিবর্তে রুক্ষতার কাঠিন্য লেগেছে শুধু, আর চারদিকে পোড়োজমি, করোটিতে জ্যোৎস্না দেখে ক্ষুধার্ত ইঁদুর কী আশ্বাসে চম্‌কে ওঠে কিছুতে বোঝে না ফণিমনসার ফুল।সুধীন্দ্র জীবনানন্দ নেই, বুদ্ধদেব অনুবাদে খোঁজেন নিভৃতি আর অতীত...
1
চিন্তামূলক
162
ভারতের ভাগ্য-বিপ্লব
ঈশ্বরচন্দ্র গুপ্ত
পূর্বকার দেশাচার          কিছুমাত্র নাহি আর অনাচারে অবিরত রত। কোথা পূর্ব রীতি নীতি,       অধর্মের প্রতি প্রীতি, শ্রুতি হয় শ্রুতিপথহত।। দেশের দারুণ দুখ          দেখিয়া বিদরে বুক, চিন্তায় চঞ্চল হয় মন। লিখিতে লেখনী কাঁদে       ম্লানমুখ মসীছাঁদে শোক-অশ্রু করে বরিষণ।। কি ছিল কি হ'ল, আহা,      আর কি হইবে তাহা, ভারতের ভবভরা য...
6
স্বদেশমূলক
510
সুপার (জেলের) বন্দনা
কাজী নজরুল ইসলাম
* হুগলি জেলে কারারুদ্ধ থাকাকালীন জেলের সকল প্রকার জুলুম আমাদের উপর দিয়ে পরখ করে নেওয়া হয়েছিল। সেই সময় জেলের মূর্তিমান ‘জুলুম’ বড়-কর্তাকে দেখে এই গেয়ে আমরা অভিনন্দন জানাতাম। তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে। আমার এ গান তোমারি ধ্যান, তুমি ধন্য ধন্য হে॥ রেখেছে সান্ত্রী পাহারা দোরে আঁধার-কক্ষে জামাই-আদরে বেঁধেছ ...
10
ব্যঙ্গাত্মক
1169
কাঁপন ২১
তসলিমা নাসরিন
এমন তোলপাড় করে, আমূল তছনছ করে শরীরের সব মধু নিলে তুমি মৌমাছি অবশিষ্ট যেটুকু আছি সেটুক লেহন করে আমাকে নিঃশেষ করো, আমি বাঁচি।
0
প্রেমমূলক
212
আমরা সেই সে জাতি
কাজী নজরুল ইসলাম
ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি।।পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙ্গাড়ি শীতল শান্তিধারা, উচ্চ- নীচের ভেদ ভাঙ্গি দিল সবারে বক্ষ পাতি। আমরা সেই সে জাতি।।কেবল মুসলমানের লাগিয়া আসেনি ক ইসলাম সত্যে যে চায়, আল্লায় মানে, মুসলিম ...
6
স্বদেশমূলক
3130
বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়
রবীন্দ্রনাথ ঠাকুর
বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় ।অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ । এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানাবর্ণগন্ধময় । প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায় তোমার মন্দির-মাঝে ।                     ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি ...
3
ভক্তিমূলক
4214
নেকড়ের পালে একজন
শামসুর রাহমান
অত্যস্ত নিঃসঙ্গ, নগ্ন; কম্পমান, কবচকুণ্ডল হারিয়ে ফেলবে নাকি, দেখছে সে দন্ত-নখরের অব্যাহত আঘাতে নিজের শরীরের খন্ডগুলি এখানে সেখানে, দরদর রক্তপাত। শক্ত হাতে মাটি আঁকড়ে রোখে ক্রমাগত হিংস্রতার স্বেচ্ছাচার, দাঁড়বার জায়গা খোঁজে, উদ্ভাসিত নতুন স্ট্বাটেজি অকস্মাৎ; নেকড়ের পাল যত পারে লাফ ঝাঁপ দিক, দাঁত ভেঙে যাবে, চুর্ণ হবে সকল ...
1
চিন্তামূলক
2192
অস্তি-নাস্তির পদ্য
মোহাম্মদ রফিকউজ্জামান
কোথায় যাবো সাঁই- ভেতর থেকে যন্ত্রণা দেয় দ্বিতীয় সংকেত কোন জমিনে চাষ দেবো যে - কোথায় সোনার খেতঘরের পাশে ঘর- শুদ্ধবাদী চেঁচিয়ে কয় - ঢুকিসনে বর্বর দেখেও না কোথায় বসে হাসেন পরাশর অঙ্গে অঙ্গে আঘাত করে শাস্ত্রজীবীর বেতকোথায় যাবো সাঁই ডাঙাতে বাঘ জলে কুমির মধ্যখানে ঠাইকালের পরে কাল- ঊর্ধ্বলোকে তাকিয়ে রই বিবস্ত্র কঙ্কাল অলৌকিকে...
1
চিন্তামূলক
4685
দেওয়ালী
সুকান্ত ভট্টাচার্য
তোর সেই ইংরেজীতে দেওয়ালীর শুভেচ্ছা কামনা পেয়েছি, তবুও আমি নিরুৎসাহে আজ অন্যমনা, আমার নেইকো সুখ, দীপান্বিতা লাগে নিরুৎসব, রক্তের কুয়াশা চোখে, স্বপ্নে দেখি শব আর শব। এখানে শুয়েই আমি কানে শুনি আর্তনাদ খালি, মুমূর্ষু কলকাতা কাঁদে, কাঁদে ঢাকা, কাঁদে নোয়াখালী, সভ্যতাকে পিষে ফেলে সাম্রাজ্য ছড়ায় বর্বরতঃ এমন দুঃসহ দিনে ব...
2
মানবতাবাদী
1763
হিংসে করে
পূর্ণেন্দু পত্রী
তোমার ওষ্ঠ করবী গাছ বাল্যকালের শিউলিতলা পরিব্রাজক কোঁচড় ভর্তি কুড়িয়ে নিলেও অনেক থাকে আঁচল পাতার উচ্চাভিলাষ। মেঘ কখনো ফুরোয় নাকো হাজার দাঁতে কামড়ে খেলেও আক্রমণে বৃষ্টি থেকে আঁজলা নিলে বৃষ্টি থাকে সেই যুবতী উচ্ছৃসিত। তোমার থেকে যা কিছু নিই জলন্ত মোম সব গলে যায় আগুন থাকে। হিংসে করে, হিংস্র করে তোমাকে কোনো ধুপের রাতে ধ্ব...
0
প্রেমমূলক
351
পথহারা পাখি
কাজী নজরুল ইসলাম
পথহারা পাখি কেঁদে ফিরি একা আমার জীবনে শুধু আঁধারের লেখাবাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে আশ্রয় যাচি হায় কাহার কাছে!বুঝি দুখ নিশি মোর হবে না হবে না ভোর ফুটিবে না আশার আলোক রেখা।।
1
চিন্তামূলক
3593
এবার হয়েছে সন্ধ্যা
শক্তি চট্টোপাধ্যায়
এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না – নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।শ্রাবনের মেঘ কি মন্থর! তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলোছলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছ...
5
প্রকৃতিমূলক
1181
তুষারের ঝড়ে
তসলিমা নাসরিন
হঠাৎ কে যেন আমাকে ছুড়ে দিল এখানে, তুষারের ঝড়ে যতদূর চোখ যায়, যতদূর যায় না, চোখ ধাঁধানো সাদা, শুধু সাদা, শুধু সাঁ সাঁ উদ্বাহু নৃত্য চলছে তুষার-কন্যার, শুকনো পাতার মত আমাকে ওড়াচ্ছে, পাকে ফেলে খুলে নিচ্ছে গা ঢাকার সবকটা কাপড়। আমার চুল চোখ, আমার সব, আমার সর্বাঙ্গ ঢেকে গেছে তুষারে। আকাশ নেমে এসেছে একেবারে কাছে, ছুঁতে নিলেই ...
2
মানবতাবাদী
1794
আমাদের গ্রাম
বন্দে আলী মিঞা
আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোটো গ্রামে মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠভরা ধান আর জলভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আমগাছ জাম...
5
প্রকৃতিমূলক
2647
গান (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো       কে যায় বাঁশরি বাজায়ে ! আমার ঘরে কেহ নাই যে ! তারে       মনে পড়ে যারে চাই যে ! তার        আকুল পরান বিরহের গান বাঁশি বুঝি গেল জানায়ে ! আমি        আমার কথা তারে জানাব কী করে , প্রাণ কাঁদে মোর তাই যে ! কুসুমের মালা গাঁথা হল না , ধূলিতে পড়ে শুকায় রে ! নিশি হয় ভোর , রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে ! সারা বিভাবরী কার ...
0
প্রেমমূলক
3510
আমি কাদতেই এসেছি
রেদোয়ান মাসুদ
ভালোবাসি বলেই তো কাঁদাও আমি কাদতেই এসেছি। হাসতে আসিনি। দেখি কতটুকু পার কাঁদাতে আমি কাঁদতে বড় ভালোবাসি তা যদি হয় তোমার জন্য ভালোই হলো! দিতে থাকো আঘাত তোমার দেয়া প্রতিটা আঘাতই আমার হৃদয়ের মাঝে নতুন পরশ যেন ভোরবেলা শিশিরের ছোঁয়া। আমি নরক থেকেই এসেছি তাই আমাকে যন্ত্রণার ভয় দেখিয়ে কোন লাভ নেই। চোখের জল যত খুশি ঝরুক প্রতি ফো...
0
প্রেমমূলক
3189
মিছে ডাক_–মন বলে, আজ না
রবীন্দ্রনাথ ঠাকুর
মিছে ডাক'–মন বলে, আজ না— গেল উৎসবরাতি, ম্লান হয়ে এল বাতি, বাজিল বিসর্জন-বাজনা। সংসারে যা দেবার মিটিয়ে দিমু এবার, চুকিয়ে দিয়েছি তার খাজনা। শেষ আলো, শেষ গান, জগতের শেষ দান নিয়ে যাব—আজ কোনো কাজ না। বাজিল বিসর্জন-বাজনা।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
1659
গোলাপসুন্দরী পড়ে
পূর্ণেন্দু পত্রী
তোমাদের মনে হতে পারে ছেলেখেলা, ইয়ার্কি ফাজলেমির নশ্বরতাও হয়তো বা, কিন্তু এই বুদবুদগুলো প্রকৃতপক্ষে আমার নিজস্ব অহঙ্কার! হাওয়া, যে-কোনো ওড়াউড়িময় সৃষ্টির সম্পর্কে বিরুদ্ধতার জন্যে যে বিখ্যাত, সরাসরি তার সঙ্গে এক গোপন পাঞ্জার লড়াইও বলতে পারো এটাকে। সেই কারণেই আমার হাতের এনামেল বাটিতে সাবান জল আর এখন আমি এই পাহাড়-স...
1
চিন্তামূলক
4096
তট ভাঙার জেদ
শামসুর রাহমান
বলতে ভাল লাগে, আমার পূর্বপুরুষগণ মেঘনা নদীর তীরবর্তী পাড়াতলী গাঁয়ের বাসিন্দা ছিলেন। তাঁদের ছোট বড় কুঁড়ে ঘর এখন নিশ্চিহ্ন, কিন্তু পুকুর আর পাকা মসজিদটি আজ অব্দি রয়ে গেছে সগৌরবে। আমার পিতার সৃষ্ট একটি দালান আর ইশকুল এখনও দাঁড়ানো মাথা উঁচু করে। দু’তিন বছর অন্তর আমরা একবার যাই পূর্বপুরুষদের স্মৃতির মঞ্জিলে।দাদাজান, নানাজান...
2
মানবতাবাদী
1775
ফ্যান
প্রেমেন্দ্র মিত্র
নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়, যেন তার ব্যঙ্গ-চিত্র বিদ্রূপ-বিকৃত ! তবু তারা নড়ে চড়ে কথা বলে, আর জঞ্জালের মত জমে রাস্তায়-রাস্তায়। উচ্ছিষ্টের আস্তাকূড়ে ব’সে ব’সে ধোঁকে আর ফ্যান চায়।রক্ত নয়, মাংস নয়, নয় কোন পাথরের মতো ঠান্ডা সবুজ কলিজা। মানুষের সত্ ভাই চায় সুধু ফ্যান; তবু যেন স...
2
মানবতাবাদী
2596
কুসুমে
রবীন্দ্রনাথ ঠাকুর
কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে। ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে॥ চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল– কোথা সে পথের শেষ কোন্‌ সুদূরের দেশ সবাই তোমায় তাই পুছে॥ বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা। তোমার লগন যায় সে কখন, মালা গেঁথে আমি রই একা। “এসো এসো এসো’ আঁখি কয় কেঁ...
5
প্রকৃতিমূলক
372
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলাম
তোরা সব জয়ধ্বনি কর্ ! তোরা সব জয়ধ্বনি কর্ !! ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড় ! তোরা সব জয়ধ্বনি কর্ ! তোরা সব জয়ধ্বনি কর্ !! আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল, সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল ! মৃত্যু-গহন অন্ধকূপে মহাকালের চণ্ড-রূপে— বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর ! ওরে ঐ হাসছে ভয়ঙ্কর ! তো...
2
মানবতাবাদী
1671
তোমার মধ্যে
পূর্ণেন্দু পত্রী
তোমার মধ্যে নিষ্ঠুরতা ছিল এনভেলাপে ভূল ঠিকানা তাই তোমার মধ্যে ভালোবাসাও ছিল তারই আগুন জ্বালাচ্ছে দেশলাই। তোমর মধ্যে ভালোবাসাও ছিল লাল হয়েছে ছুরির নীল ধার তোমার মধ্যে নিষ্ঠুরতাও ছিল উপড়ে দিলে টেলিফোনের তার।
0
প্রেমমূলক
5036
লোকটা জানলই না
সুভাষ মুখোপাধ্যায়
বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায়! হায় ! লোকটার ইহকাল পরকাল গেল ! অথচ আর একটু নীচে হাত দিলেই সে পেতো আলাদ্বীনের আশ্চর্য প্রদীপ, তার হৃদয় ! লোকটা জানলোই না ! তার কড়ি গাছে কড়ি হল । লক্ষ্মী এল রণ-পায়ে দেয়াল দিল পাহাড়া ছোটলোক হাওয়া যেন ঢুকতে না পারে ! তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু’আঙ্গুলের ফাঁক দিয়ে- কখন...
1
চিন্তামূলক
4391
মুর্গী ও গাজর
শামসুর রাহমান
এখন আমার সত্তাময় কত ভীষণ আঁচড়। কত পৌরাণিক পশু আমার সমগ্রে দাঁত-নখ বসিয়েছে বারংবার ধুমায়িত ক্রোধে। কী প্রখর চঞ্চু দিয়ে ঝাঁক ঝাঁক কালো পাখি আমার ছিঁড়ে-খুঁড়ে ফেলেছে বেবাক, কোনোদিন দেখবে না তুমি, খেদহীন আমি তোমার ধারণা, বিবেচনা ইত্যাদির পরপারে আস্তে সুস্থে হেঁটে যাবো, চেনা- শোনা ছিল কোনোদিন আমাদের, এই তো সান্ত্বনা।বিদায়ের ...
0
প্রেমমূলক
2127
কুক্কুট ও মণি
মাইকেল মধুসূদন দত্ত
খুঁটিতে খুঁটিতে ক্ষুদ কুক্কুট পাইল একটি রতন;--- বণিকে সে ব্যগ্রে জিজ্ঞাসিল;--- “ঠোঁটের বলে না টুটে, এ বস্তু কেমন?” বণিক্ কহিল,-“ভাই, এ হেন অমূল্য রত্ন, বুঝি, দুটি নাই।'' হাসিল কুক্কুট শুনি;---''তণ্ডুলের কণা বহুমূল্যতর ভাবি;---কি আছে তুলনা?” “নহে দোষ তোর, মূঢ়, দৈব এ ছলনা, জ্ঞান-শূন্য করিল গোঁসাই!” এই কয়ে বণিক ফিরিল। মূর...
7
নীতিমূলক
2251
সময় ও সমগ্রের কথা
মোহাম্মদ রফিকউজ্জামান
দোষ সময়ের নয় অথবা জন্মের কারো কারো ধারণা এমন জন্ম তার ঘটে গেছে অন্যের সময়ে -- অন্ধের হস্তির মত সময়ের লেজ কান শুড় দেহ অথবা চরণ ইত্যাদি বিচ্ছিন্ন সব অনুভব থেকে যারা বেরুতে অক্ষম তারা কি কখনো হয় সময়ের চালক মাহুতঅবক্ষয়ে দৃষ্টি রেখে সমগ্রকে বোঝা এক বিভ্রান্তির নাম বিশ্রামের ছায়া নয় চিন্তার নখের অন্ধকার সেখানে আশ্রয় নিয়ে কেব...
1
চিন্তামূলক
5137
দুঃখের আরেক নাম
হেলাল হাফিজ
আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করো নারী। অলৌকিক কিছু নয়, নিতান্তই মানবিক যাদুর মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার। আমাকে উদ্ধার করো পাপ থেকে, পঙ্কিলতা থেকে, নিশ্চিত পতন থেকে। নারী তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতন, মিলেমিশে একাকার হয়ে এসো বাঁচি নিদারুণ দুঃসময়ে বড়ো বেশি অসহায় একা পড়ে আছি। তু...
0
প্রেমমূলক
2644
গাছগুলি মুছে-ফেলা
রবীন্দ্রনাথ ঠাকুর
গাছগুলি মুছে-ফেলা, গিরি ছায়া-ছায়া— মেঘে আর কুয়াশায় রচে একি মায়া। মুখঢাকা ঝরনার শুনি আকুলতা— সব যেন বিধাতার চুপিচুপি কথা।   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
4813
মেঘ
সুকুমার রায়
সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে- আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে । মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে- ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে । সন্ধ্যা সকাল মেঘের মেলা- কুলকিনারা ছাড়ি রং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি । মাথায় জটা, মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে, জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছ...
5
প্রকৃতিমূলক
2691
চিরনবীনতা
রবীন্দ্রনাথ ঠাকুর
দিনান্তের মুখ চুম্বি রাত্রি ধীরে কয়— আমি মৃত্যু তোর মাতা, নাহি মোরে ভয়। নব নব জন্মদানে পুরাতন দিন আমি তোরে ক’রে দিই প্রত্যহ নবীন।   (কণিকা কাব্যগ্রন্থ)
1
চিন্তামূলক
3118
বিসর্জন
রবীন্দ্রনাথ ঠাকুর
দুইটি কোলের ছেলে গেছে পর পর বয়স না হতে হতে পুরা দু বছর। এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারালো মল্লিকা। বন্ধুজন বুঝাইল--- পূর্বজন্মে ছিল বহু পাপ, এ জনমে তাই হেন দারুণ সন্তাপ। শোকানলদগ্ধ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ শিরে বহি লয়ে প্রায়শ্চিত্তে দিল মন। মন্দিরে মন্দিরে যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফির...
9
শোকমূলক
4784
খিচুড়ি
সুকুমার রায়
হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না), হয়ে গেল 'হাঁসজারু' কেমনে তা জানি না ৷ বক কহে কচ্ছপে—'বাহবা কি ফুর্তি ! অতি খাসা আমাদের 'বকচ্ছপ মূর্তি' ৷' টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা— পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ? ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি ! জিরাফের সাধ নাই মাঠে–ঘাটে ঘুরি...
8
হাস্যরসাত্মক
4901
তুমি
সুনীল গঙ্গোপাধ্যায়
তুমি অপরুপ, তুমি সৃষ্টির যথেষ্ট পূজা পেয়েছো জীবনে? তুমি শুভ্র, বন্দনীয়, নারীর ভিতরে নারী, আপাতত, একমাত্র তুমি বাথরুম থেকে এলে সিক্ত পায়ে, চরণকমলযুগ চুম্বনে মোছার যোগ্য ছিল- তিন মাইল দুরে আমি ওষ্ঠ খুলে আছি, পূজার ফুলের মতো ওষ্ঠাধর আমি পুরোহিত, দেখো, আমার চামর, বাহু স্বতোৎসার শ্লোক হৃদয় অহিন্দু, মুখ সোমেটিক, প্রেমে ভিন্...
3
ভক্তিমূলক
3211
মোহ (কণিকা কাব্যগ্রন্থ)
রবীন্দ্রনাথ ঠাকুর
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
4275
বড় রাস্তায়
শামসুর রাহমান
ব্যাপারটা কী ভেবে দেখেছেন একবারও? যতবার যাত্রা শুরু করি, ততবারই পা এসে ঠেকে সর্প কুণ্ডলীর মতো এক কানাগলিতে। এমন হবার কথা নয়, তবু হচ্ছে বারবার একই রকম। কখনো কখনো আমার মনে হয়, বিসমিল্লাতেই গলদ নিশ্চয়; নইলে কেন এই পুনরাবৃত্তির গোলক ধাঁধায় ঘুরপাক খেয়ে মরছি? সত্যি বলতে কি, এই কৃষ্ণপক্ষে হাড়ে হাড়ে টের পাচ্ছি প্রকৃত পদপ্রদর্শ...
4
রূপক
2060
ভূদৃশ্যের বর্ণনা
মহাদেব সাহা
ভূদৃশ্য এমন হয় চতুর্দিকে অদম্য পাহাড়, বাবলার ঝোপ পাশে মানুষের খেয়ালি বসতি, কাদামাটি ধুলোর বিস্তার কেউ করে গান, কেউ অশ্রু ফেলে, নিমজ্জিত ঘর আর বাড়ি, ভূদৃশ্য এমন হয় মাঝে নদী মাথায় আকাশ, উঁকি দেয় ছেঁড়া চাঁদ, গাঢ় পাতা, হাস্যহীন কলরোলহীন তবু পাড়া- মানুষ ফেলেছে তাঁবু বহুদূর বনের পশ্চাতে কিন্তু চিতাবাঘ আর প্রফুল্ল হরিণ জল খায়...
1
চিন্তামূলক
4536
স্বপ্ন গুঁজে দেয়
শামসুর রাহমান
তোমরা আমাকে বুঝি পোষমানা পশু বানিয়ে রাখতে চাও খাঁচার ভেতর? এ জীবনে যা কিছু গৌরবময় তার প্রতি উদাসীন নিত্য খুঁটব আহার্য আর নিজেরই পুরীষে রাত্রিদিন দেব গড়াগড়ি, মাছি বসবে শরীরে যখন তখন, তাড়াবার ইচ্ছাটুকু নির্বাপিত, জমবে আত্মায় শুধু আলস্যের ক্লেদ- এই তো তোমরা চাও, হে আমার প্রাণের স্বজন।আমার স্বপ্নের চারপাশে ছারপোকা ঘোরে, মৃ...
2
মানবতাবাদী
3952
কী কী করতে হয় আমাকে
শামসুর রাহমান
যদি আমার একটা নোটবুক থাকত তাহলে আমার নিজস্ব ভাবনাগুলোকে টুকে রাখতে পারতাম আর এখন কী সহজেই না সেরে ফেলা যেত কাজটা। খুব অল্প সময়ে পদ্মার ধু ধু চরের মতো একটা পাতা সেজে উঠত কতিপয় পঙ্‌ক্তিতে। কঁকিয়ে-ওঠা সিঁড়িতে পা রাখতেই মনে হলো কে যেন আমার পাশাপাশি হাঁটছে। হাড়-কাঁপানো শীতল নিঃশ্বাস আমাকে স্পর্শ করে। কবিতা লেখার জন্যে কী কী...
1
চিন্তামূলক
1166
কাঁপন ১৮
তসলিমা নাসরিন
শরীর কি শুধু রাত্তিরেই চায় বজ্রপাত! চায় ছিঁড়ে ফুঁড়ে আসা ঝড় তুফান! সারাদিন দেখি ফুঁসে ওঠে জল, সারাদিন দেখি অলিতে গলিতে বান!
0
প্রেমমূলক
3920
কবির কণ্ঠস্বর
শামসুর রাহমান
সীসার মতো আকাশ বিনত, গাছগুলি স্থাপত্য, তরতাজা রৌদ্রর রঙে অকস্মাৎ ধরেছে জং; ক’দিন ইঁদুরগুলোর জোটে নি এক কণা খাদ্য, বাঁধানো কবরগুলোয় মস্ত ফাটল।পেঁচা মূক, স্থবির; শ্মশান পেরিয়ে সৌন্দর্য ব্যান্ডেজ বাঁধা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিরুদ্দেশ যাত্রায় লীন। একজন কবির বুক বুলেটে ঝাঁঝরা করে উল্লাসে মত্ত ওরা। ঘাসবঞ্চিত মাটি সন্তানহার...
2
মানবতাবাদী
1982
চিরকুট
মহাদেব সাহা
হঠাৎ সেদিন হাতে পেয়ে চিরকুট নিমিষে সময় হয়ে গেলো যেন লুট; পার হয়ে বহু বছরের ব্যবধান কানে ভেসে এলো হারানো দিনের গান। মনে পড়ে গেলো তোমার প্রতম খাম আদ্যক্ষরে লেখা ছিলো শুধু নাম, একটি গোলাপ আঁকা ছিলো এককোণে র-ফলাবিহীন প্রিয় লেখা পড়ে মনে; খুব সাধারণ খাতার কাগজে লেখা লুকিয়ে পড়েছি, হয়নি সেভাবে দেখা তবু মনে আছে কোথা...
0
প্রেমমূলক
3112
বিশ্ববীণারবে
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে। স্থলে জলে নভতলে বনে উপবনে নদীনদে গিরিগুহা-পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা।–নব বসন্তে নব আনন্দ, উৎসব নব। অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে– শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে, পিককূজন পুষ্পবনে বিজনে, মৃদু বায়ুহিলোলবিলোল বিভোল বিশাল সরোবর-মাঝে কলগীত সুল...
5
প্রকৃতিমূলক
2853
দৃষ্টি
রবীন্দ্রনাথ ঠাকুর
বুঝি গো সন্ধার কাছে     শিখেছে সন্ধার মায়া ওই আঁখিদুটি, চাহিলে হৃদয়-পানে     মরমেতে পড়ে ছায়া, তারা উঠে ফুটি। আগে কে জানিত বল     কত কি লুকানো ছিল হৃদয়নিভৃতে-- তোমার নয়ন দিয়া     আমার নিজের হিয়া পাইনু দেখিতে। কখনো গাও নি তুমি,     কেবল নীরবে রহি শিখায়েছ গান-- স্বপ্নময় শান্তিময়     পূরবী রাগিণীতানে বাঁধিয়াছ প...
0
প্রেমমূলক
917
তার স্থির প্রেমিকের নিকট
জীবনানন্দ দাশ
বেঁচে থেকে কোনো লাভ নেই,- -আমি বলিনাতো। কারো লাভ আছে;– সকলেরই;– হয়তো বা ঢের। ভাদ্রের জ্বলন্ত রৌদ্রে তবু আমি দূরতর সমুদ্রের জলে পেয়েছি ধবল শব্দ– বাতাসতাড়িত পাখিদের।মোমের প্রদীপ বড়ো ধীরে জ্ব’লে– ধীরে জ্বলে আমার টেবিলে; মনীষার বইগুলো আরো স্থির,– শান্ত,– আরাধনাশীল; তবু তুমি রাস্তার বার হ’লে,- ঘরেরও কিনারে ব’সে টের পাবে নাক...
0
প্রেমমূলক
3180
মাকে আমার পড়ে না মনে
রবীন্দ্রনাথ ঠাকুর
মাকে আমার পড়ে না মনে। শুধু কখন খেলতে গিয়ে                   হঠাৎ অকারণে একটা কী সুর গুনগুনিয়ে          কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন          আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইত, আমার          দোলনা ঠেলে ঠেলে; মা গিয়েছে, যেতে যেতে          গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে।     শুধু যখন আশ্বিনেতে               ...
0
প্রেমমূলক
160
জন্মভূমি
ইসমাইল হোসেন সিরাজী
হউক সে মহাজ্ঞানী মহা ধনবান, অসীম ক্ষমতা তার অতুল সম্মান, হউক বিভব তার সম সিন্ধু জল হউক প্রতিভা তার অক্ষুণ্ন উজ্জ্বল হউক তাহার বাস রম্য হর্ম্য মাঝে থাকুক সে মণিময় মহামূল্য সাজে হউক তাহার রূপ চন্দ্রের উপম হউক বীরেন্দ্র সেই যেন সে রোস্তম শত শত দাস তার সেবুক চরণ করুক স্তাবক দল স্তব সংকীর্তন।কিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হি...
6
স্বদেশমূলক
1501
ভরদুপুরে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হরেক রাস্তা ঘুরতে-ঘুরতে ভরদুপুরে পুড়তে-পুড়তে কোথার থেকে কোথায় যাওয়া। আকাশ থেকে জলের ঝাড়ি হয়নি উপুড়, গুমোট ভারী, কোত্থাও নেই কিচ্ছু হাওয়া। এই, তোরা সব চুপ কেন রে? আয় না হাসিঠাট্টা করে পথের কষ্ট খানিক ভুলি। কেউ হাসে না। ভরদুপুরে আমরা দেখি আকাশ জুড়ে উড়ছে সাদা পায়রাগুলি।
5
প্রকৃতিমূলক
12
এই
অমিতাভ দাশগুপ্ত
আজ রাতে .          যখন চারপাশ সুনসান, মশারির অনের নিচু থেকে .                  অম্লজান টানার শব্দ, গলি-উপগলি-কানাগলির শিরায়, টানেলে .                                     ঝুপঝাপ অন্ধকার, গাড়িবারান্দার নীচে .                     ঘর-ছুট্ মানুষ আর আকাশের অশ্রুর লবণ মিলে-মিশে একাকার, .                           শ্যামবাজারে...
2
মানবতাবাদী
1234
গাব্বু
তারাপদ রায়
আমি জানি গাব্বু ছাড়া আর কেউ লেখেনা কবিতা। আমি জানি গাব্বু ছাড়া আর কেউ পড়েনা কবিতা। আমি জানি গাব্বু ছাড়া আর কেউ বোঝেনা কবিতা। আমি জানি গাব্বু ছাড়া আর কেউ শোনেনা কবিতা। গাব্বুই গাব্বুর জন্য লিখে যায় গাব্বু-গাব্বু অসংখ্য কবিতা। গাব্বুই গাব্বুর সব ভাই-বন্ধু বড় বাবু মাতা কিংবা পিতা। গাব্বুর কিছুই নেই শুধু আছে গাব্বু গাব্বু ...
1
চিন্তামূলক
4145
তোমারই পদধ্বনি
শামসুর রাহমান
এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই খেলা উঠে এসেছে এ দেশের প্রতিটি নদী থেকে, যে সব নদী তরঙ্গায়িত হতো তোমার শিরা উপশিরায়, এই খেলা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে, যাদের ফসলের ঢেউ ধারণ করতো তোমার হৃদয়।এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত...
6
স্বদেশমূলক
2862
দ্বিধা
রবীন্দ্রনাথ ঠাকুর
এসেছিলু তবু আস নাই, তাই জানায়ে গেলে সমুখের পথে পলাতকা পদ-পতন ফেলে। তোমার সে উদাসীনতা উপহাসভরে জানালো কি মোর দীনতা। সে কি চল-করা অবহেলা, জানি না সে- চপল চরণ সত্য কি ঘাসে ঘাসে গেল উপেক্ষা মেলে। পাতায় পাতায় ফোঁটা ফোঁটা ঝরে জল, ছলছল করে শ্যাম বনাস্ততল।তুমি কোথা দুরে কুঞ্জছায়াতে মিলে গেলে কলমুখর মায়াতে, পিছে পিছে তব ছা...
0
প্রেমমূলক
4695
পরিখা
সুকান্ত ভট্টাচার্য
স্বচ্ছ রাত্রি এনেছে প্লাবন, উষ্ণ নিবিড় ধুলিদাপটের মরুচ্ছায়ায় ঘনায় নীল। ক্লান্ত বুকের হৃৎস্পন্দন ক্রমেই ধীর হয়ে আসে তাই শেষ সম্বল তোলো পাঁচিল। ক্ষণভঙ্গুর জীবনের এই নির্বিরোধ হতাশা নিয়েই নিত্য তোমার দাদন শোধ? শ্রান্ত দেহ কি ভীরু বেদনার অন্ধকূপে ডুবে যেতে কাঁদে মুক্তি মায়ায় ইতস্তত; কত শিখণ্ডী জন্ম নিয়েছে নূতন রূ...
2
মানবতাবাদী
4539
স্বপ্নচারিতায়
শামসুর রাহমান
খুব ফিকে গাঁদা রঙের বিকেল। চোখ চোলা, মন ডুবুরীর আঁটো পোশাক পরেছে নিরিবিলি; আমাকে কি মানায় এখন জেগে স্বপ্ন দেখা? দেখি অকস্মাৎ ঘরে এসে, হে নবীনা, তুমি একগুচ্ছ ফুল তুলে দিতে হাতে ঋজু স্মিত ভঙ্গিতে দাঁড়িয়ে। কিছুক্ষণ ছিলে বসে দূরে টুকরো টাকরা কথা, আমার গতায়ু যৌবনের শুশ্রুষায় নিজেকে নিয়োগ করেছিলে বুঝি, নয়তো কী ক’রে আবার আমার...
0
প্রেমমূলক
4556
হাঁটছি হাঁটছি
শামসুর রাহমান
ভোর নেই, দ্বিপ্রহর নেই, নেই সন্ধ্যা; হাঁটছি, হাঁটছি। কখন যে বেলা শেষ হয়ে এলো বস্তুত পাইনি টের। রাত্রি দাঁত, নখ বের করে আমাকে খাবলে ধরে। কী ভীষণ যন্ত্রণার ফাঁদে পড়ে কাতরাতে গিয়ে অসহায়, বোবা হয়ে থাকি।পথের ধূসর ধুলো, কালো কাঁটা ক্ষিপ্ত, বেয়াড়া গাছের, আমাকে খোঁচাতে থাকে আর বেধড়ক রক্ত ঝরে অতিশয় ক্লান্ত শরীরের নানা শিরা ছিঁড়...
1
চিন্তামূলক
3226
যথার্থ আপন
রবীন্দ্রনাথ ঠাকুর
কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান। ভুলেও মাটির পানে তাকায় না তাই, চন্দ্রসূর্যতারকারে করে ভাই ভাই। নভশ্চর ব’লে তার মনের বিশ্বাস, শূণ্যপানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস। ভাবে শুধু মোটা এই বোঁটাখানা মোরে বেঁধেছে ধরার সাথে কুটুম্বিতা-ডোরে। বোঁটা যদি কাটা পড়ে তখনি পলকে উড়ে যাব আপনার জ্যোতির্ময় লোকে। ...
7
নীতিমূলক