id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
4844
আমার কয়েকটি নিজস্ব শব্দ
সুনীল গঙ্গোপাধ্যায়
পরিত্রাণ, তুমি শ্বেত, একটুও ধূসর নও, জোনাকির পিছনে বিদ্যুৎ, যেমন তোমার চিরকাল জোনাকির চিরকাল; স্বর্গ থেকে পতনের পর তোমার অসুখ হলে ভয় পাই, বহু রাত্রি জাগরণ- প্রাচীন মাটিতে তুমি শেষ উত্তরাধিকার। একাদশী পার হলে-তোমার নিশ্চিত পথ্য হবে। আমার সঙ্গম নয় কুয়াশায় সমুদ্র ও নদী; ঐ শব্দ চতুষ্পদ, দ্বিধঅ, কিছুটা উপরে, সার্থকতা যদি উদ...
1
চিন্তামূলক
752
কবর
জসীম উদ্‌দীন
এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালী ঊষায় সোনামুখে তার আমার নয়ন ভরি, লাঙ্গল লইয়া ক্ষেতে ছুটিতাম গাঁয়ের...
9
শোকমূলক
1959
কাফফার বিমর্ষ পৃথিবী
মহাদেব সাহা
একদিন ভোরবেলা যদি সন্ধ্যা হয় কিংবা মধ্যরাতে ওঠে হঠাৎ ভোরের সূর্য এই পুরনো মলিন চাঁদ তরল সোনার মতো গলে গলে পড়ে, জলাশয়ে পাখিরা সাঁতার কাটে জলের রুপালি মাছ সহসা হাঁটতে থাকে এই ফুটপাতে, তাহলে কি এই দৃশ্যগুলো খুবই উদ্ভট বেখাপ্পা মনে হবে? একেবারে অবিশ্বাস্য মনে হবে এই ভোর হঠাৎ এমন সন্ধ্যা হয়ে গেলে- মধ্যরাত হয়ে গেলে রৌদ্রতপ্ত...
1
চিন্তামূলক
2883
নয়ন
রবীন্দ্রনাথ ঠাকুর
নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে।বাসনা বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি ক্ষরণে শতত জাগিছ শয়নে স্বপনে।সবাই ছেড়েছে নাই যার কেহ তুমি আছ তার আছে তব কেহ নিরাশ্রয় জন পথ যার যেও সেও আছে তব ভবনে।তুমি ছাড়া কেহ সাথি নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাপ...
3
ভক্তিমূলক
864
একদিন খুঁজেছিনু যারে
জীবনানন্দ দাশ
একদিন খুঁজেছিনু যারে বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে, মালতীলতার বনে,- কদমের তলে, নিঝুম ঘুমের ঘাটে,-কেয়াফুল,- শেফালীর দলে! -যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে হেমন্তের হিম ঘাসে যাহারে খুঁজিয়াছিনু ঝরোঝরো কামিনীর ব্যথার শিয়রে যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা ব...
0
প্রেমমূলক
290
চির-বিদ্রোহী
কাজী নজরুল ইসলাম
হার মেনেছ বিদ্রোহীকে বাঁধতে তুমি পারবে না! তোমার সর্বশক্তি আমায়, বাঁধতে গিয়ে হার মেনে যায়! হায়! হাসি পায়, হেরেও তুমি হারবে না? হেরে গেলে! বিদ্রোহীকে বাঁধতে তুমি পারবে না।অশান্ত এ ধূমকেতুকে ঘুম পাড়াবে কোন মায়া? তোমার সর্বমায়ার কাঁদন, মা-র মমতা প্রেমের বাঁধন স্পর্শ করে বিদগ্ধ হয়, রুদ্রস্বরূপ মোর কায়া। অশান্ত এ ধূমকেতুকে ...
2
মানবতাবাদী
1786
খদ্যোত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খদ্যোত যে কেন আমাদিগের উপহাসের স্থল, তাহা আমি বুঝিতে পারি না। বোধ হয়, চন্দ্র সূর্য্যাদি বৃহৎ আলোকাধার সংসারে আছে বলিয়াই জোনাকির এত অপমান। যেখানেই অল্পগুণবিশিষ্ট ব্যক্তিকে উপহাস করিতে হইবে, সেইখানেই বক্তা বা লেখক জোনাকির আশ্রয় গ্রহণ করেন। কিন্তু আমি দেখিতে পাই যে, জোনাকির অল্প হউক, অধিক হউক, কিছু আলো আছে-কই, আমাদের ত কি...
0
প্রেমমূলক
3091
বিদেশী ফুলের গুচ্ছ – ৩
রবীন্দ্রনাথ ঠাকুর
আমায় রেখো না ধরে আর, আর হেথা ফুল নাহি ফুটে। হেমন্তের পড়িছে নীহার, আমায় রেখো না ধরে আর। যাই হেথা হতে যাই উঠে, আমার স্বপন গেছে টুটে। কঠিন পাষাণপথে যেতে হবে কোনোমতে পা দিয়েছি যবে। একটি বসন্তরাতে ছিলে তুমি মোর সাথে– পোহালো তো, চলে যাও তবে।Ernest Myers (অনূদিত কবিতা)
0
প্রেমমূলক
4128
তোমাকে দেখি প্রতিক্ষণ
শামসুর রাহমান
তোমাকে প্রতিদিন প্রতিক্ষণ দেখতে চাই দু’চোখ ভ’রে যখন তোমাকে দেখতে পাই না, তোমার পাশে ব’সে কিছু সময় কাটানো থেকে বঞ্চিত হই, তখন মনে হয়- আমি যেন সেই রোগী, যাকে শ্বাসকষ্ট ভোগায় প্রতি মুহূর্তে। তোমার মুখ অদর্শনের অন্ধকার তীরে থাকলে এই মতো অনুভূত হয়, আমি এক বিয়াবান কন্টকময় পথ পাড়ি দিচ্ছি দিগভ্রান্ত পথিকের মতো; আমাকে আষ্টেপৃষ্...
0
প্রেমমূলক
3197
মুক্তি এই—সহজে ফিরিয়া আসা সহজের মাঝে
রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্তি এই—সহজে ফিরিয়া আসা সহজের মাঝে, নহে কৃচ্ছ্রসাধনায় ক্লিষ্ট কৃশ বঞ্চিত প্রাণের আত্ম অস্বীকারে। রিক্ততায় নিঃস্বতায়, পূর্ণতার প্রেতচ্ছবি ধ্যান করা অসম্মান জগৎলক্ষ্মীর। আজ আমি দেখিতেছি, সম্মুখে মুক্তির পূর্ণরূপ ওই বনস্পতি মাঝে, ঊর্ধ্বে তুলি’ ব্যগ্র শাখা তার শরৎ প্রভাতে আজি স্পর্শিছে সে মহা অলক্ষ্যেরে কম্পমান পল্লব...
1
চিন্তামূলক
4516
সে একলা হাঁটে
শামসুর রাহমান
সে একলা হাঁটে, হেঁটে হেঁটে যেতে থাকে যোজন যোজন দূরে। ফুটপাত, আইল্যান্ড, দালানের ভিড়, ফ্ল্যাটরাজি, অজস্র দোকানপাটি ছেড়ে সে একলা হাঁটে, যায় প্রান্তরের কাছে, নদীর কিনারে। পানির গভীরে চোখে মেলে কী-যে খোঁজে সূর্যাস্তের রঙের আড়ালে, কম্পমান নৌকোগুলি বুঝি তার স্মৃতির নিঝুম খাল বেয়ে সদ্য এসেছে এখানে।তার হাতে বাদ্যযন্ত্র নেই কোন...
1
চিন্তামূলক
1640
করাত কেটে চলেছে
পূর্ণেন্দু পত্রী
করাত কেটে চলেছে ভিতরে বাইরে তুলকালাম পিকনিক। অস্ত্রাঘাতের শব্দে শিউরে উঠল কে? বাতাস। এক শ্মশান থেকে আর শ্মশানে ছুটছে কে? যৌবন। করাত কেটে চলে ভিতরে বাইরে তুলকালাম পিকনিক। পায়ের তলায় গুমরে গুমরে উঠছে কি? প্লাবন। মাটির দেয়ালে ক্রমশ লতিয়ে উঠছে কি? মড়ক। করাত কেটে চলছে ভিতরে বাইরে তুলকালাম পিকনিক।
1
চিন্তামূলক
986
বর্ষ-আবাহন
জীবনানন্দ দাশ
ওই যে পূর্ব তোরণ-আগে দীপ্ত নীলে, শুভ্র রাগে প্রভাত রবি উঠলো জেগে দিব্য পরশ পেয়ে, নাই গগণে মেঘের ছায়া যেন স্বচ্ছ স্বর্গকায়া ভুবন ভরা মুক্ত মায়া মুগ্ধ-হৃদয় চেয়ে।অতীত নিশি গেছে চ'লে চিরবিদায় বার্তা ব'লে কোন আঁধারের গভীর তলে রেখে স্মৃতিলেখা, এসো-এসো ওগো নবীন চ'লে গেছে জীর্ণ মলিন- আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা।#অগ্রন...
3
ভক্তিমূলক
370
প্রতিবেশিনী
কাজী নজরুল ইসলাম
আমার ঘরের পাশ দিয়ে সে চলত নিতুই সকাল-সাঁঝে। আর এ পথে চলবে না সে সেই ব্যথা হায় বক্ষে বাজে।আমার দ্বারের কাছটিতে তার ফুটত লালী গালের টোলে, টলত চরণ, চাউনি বিবশ কাঁপত নয়ন-পাতার কোলে – কুঁড়ি যেমন প্রথম খোলো গো! কেউ কখনও কইনি কথা, কেবল নিবিড় নীরবতা সুর বাজাত অনাহতা গোপন মরম-বীণার মাঝে। মূক পথের আজ বুক ফেটে যায় স্মরি তারই পায়ে...
0
প্রেমমূলক
2789
তোমার দয়া যদি
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার দয়া যদি চাহিতে নাও জানি তবুও দয়া করে চরণে নিয়ো টানি। আমি যা গড়ে তুলে আরামে থাকি ভুলে সুখের উপাসনা করি গো ফলে ফুলে– সে ধুলা-খেলাঘরে রেখো না ঘৃণাভরে, জাগায়ো দয়া করে বহ্নি-শেল হানি। সত্য মুদে আছে দ্বিধার মাঝখানে, তাহারে তুমি ছাড়া ফুটাতে কে বা জানে। মৃত্যু ভেদ করি’ অমৃত পড়ে ঝরি’, অতল দীনতার শূন্য উঠে ভরি’ পতন-ব...
3
ভক্তিমূলক
1657
গায়ত্রী মন্ত্রের আলো
পূর্ণেন্দু পত্রী
কবিতা লেখার রাত ভিজে গেছে অঘ্রাণের উদাসীনতায়। সব ক্ষীপ্র অত্যুৎসাহে উদ্যোগে ও কর্মকান্ডে আজ লেগে আছে শিশিরের সাদা ফোঁটা জল বসন্তের গুচ্ছ বীজ। সাদা বালি, লাল বালি বারুদ গুড়োর গুঢ় বালি চরাচর থেকে উড়ে আমাদের জানালার গায়। বিস্ফোরণে পুড়ে পুড়ে বাতাসের নীল কন্ঠনালী তবু ন্যায়-নীতি মেনে কি জানাতে চায় শুনে রাখা ভাল। পায়ে রক্তদ...
1
চিন্তামূলক
2759
তব চিত্তগগনের
রবীন্দ্রনাথ ঠাকুর
তব চিত্তগগনের দূর দিক্‌সীমা বেদনার রাঙা মেঘে পেয়েছে মহিমা।   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
4286
বন্ধুর জন্যে
শামসুর রাহমান
কৌচের কোমলে ডুবে গৃহিণীর গানের বাগানে হরেক ফুলের শোভা দ্যাখো চোখ বুজে সবখানে, প্রহর বদলায় রঙ গানে; বন্ধু তুমি প্রেমে জল হয়ে যাও গলে। হঠাৎ বহতা সুর থেমেগেলে তুমি “হৃদয় বুড়িয়ে যায় গ্রন্থিল পেশীর সবলতা ক্রমশ শিথিল হলে? শুধু বিদ্বেষীর মতো ক্রোধে সহসা ফেলবো খুলে নিজেরই পাঁজর হাড়ে নিয়ে?”-এইসব প্রশ্ন নেড়েচেড়ে যথারীতিক্লান্ত হ...
1
চিন্তামূলক
3016
ফুল কোথা থাকে গোপনে
রবীন্দ্রনাথ ঠাকুর
ফুল কোথা থাকে গোপনে, গন্ধ তাহারে প্রকাশে। প্রাণ ঢাকা থাকে স্বপনে, গান যে তাহারে প্রকাশে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
3576
মানুষ গুরু নিষ্ঠা যার
লালন শাহ
(ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার নদী কিংবা বিল-বাঁওড়-খাল সর্বস্থলে একই এক জল।।একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই ।। মানুষে মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার…নিরাকারে জ্যোতির্ময় যে, আকার সাকার হইল সে ।। দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় ।। কলি যুগে হলেন মানুষ-অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ...
2
মানবতাবাদী
53
ম’রে যেতে সাধ হয়
আনিসুল হক
শাহানা, তুমি গোলাপী জামা প’রে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে এসো না, আমার খারাপ লাগে।সখী পরিবৃতা হয়ে মোগল-দুহিতার মতো করিডোরে অমন ক’রে হেঁটো না, আমার খারাপ লাগে।শাহানা, তুমি চিবুক নাড়িয়ে রাঙা মাড়িতে দুধ শাদা হাতে লালিম জিহ্বায় গিটারের তারের মতো বেজে উঠো না — দরদালান কেঁপে উঠে, ঢিল পড়ে বুকের পুকুরে, কাঁপে পানি থিরি...
0
প্রেমমূলক
1669
তোমার জন্যে, ও আমার প্রিয়া
পূর্ণেন্দু পত্রী
(জ্যাক প্রেভেরকে কৃতজ্ঞতা জানিয়ে) আমি গেলাম পাখির বাজারে তোমার জন্যে পাখি কিনতে ও আমার প্রিয়া। পাখির বাজারে পাখি নেই। থিক খিক করছে লোহা-লক্কড়ের খাঁচা আর সরু মোটা শিকলি আর সেই সব দাঁড়িপাল্লা যাতে রক্ত ওজন হয় সেরা জাতের পাখিদের সবুজ হৃৎপিণ্ড। আমি গেলাম ফুলের বাজারে তোমার জন্যে ফুল কিনতে ও আমার প্রিয়া। ফুলের বাজারে ফুল ...
0
প্রেমমূলক
1886
অস্তমিত কালের গৌরব
মহাদেব সাহা
কেমন উদ্ভট উল্টোপাল্টা হাওয়া, যেন ঝরে যায় সব মানবিক মূল্যবোধ, ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা একেকটি পাতা। এ কী দৈত্যপুরী থেকে যুদ্ধ জয় করে ফিরে-আসা লালকমল ও নীলকমলের মুখ অকষ্মাৎ ভীষণ পান্ডুর বর্ণ হয়ে ওঠে হঠাৎ গোলাপচারাগুলো এ কী ঢলে পড়ে, জুই আর চন্দ্রমল্লিকার বন এ কেমন ছেয়ে যায় ফণিমনসার ঝাড়ে; কবিতার প্রিয় পান্ডুলিপ...
1
চিন্তামূলক
1551
স্বপ্নে-দেখা ঘরদুয়ার
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পুকুর, মরাই, সবজি-বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে-নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান্‌-টান্‌। ধান খুঁটে খায় চারটে চড়ুই, দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে; কুকুরটা কান খাড়া করে শুনছে, কথা বলছে কারা। পুবের সূর্য পাশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলার ঘুমের থ...
2
মানবতাবাদী
988
বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি
জীবনানন্দ দাশ
বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি বেহারি উৎকলি-আর সব সাগরপারের দেশের মানুষ এই কলকাতায় আমরা লক্ষ লক্ষ লোক, কোটি কোটি প্রাণ-রোজ ভোরে জাগি, অন্ধকারে ঘুমাই এই কি শুধু? এর প্রচণ্ড রহস্যের কথা তোমাদের মনে জাগে না? এক মুহুর্তের জন্যও কি মনে হয় না যেন সেই অতীতের এশিরিয়া মিশর আবার তাদের গল্প বলে যাচ্ছেএই কলকাতায় মনুমেন্টের দিকে তা...
0
প্রেমমূলক
4468
শিরোনামহীন
শামসুর রাহমান
কিছুই পারো না ধরে রাখতে কখনো, ঝরে যায়- হাত থেকে গোলাপ টগর, চিঠি, ঝুঁটি কাকাতুয়া, কবিতা লেখার নীল পোয়াতী প্রহর নিরিবিলি ঝরে যায় শুধু। এক ডিসেম্বরে পাওয়া নামঙ্কিত আলৌকিক একটি রুমাল হারিয়ে ফেলেছো তুমি অন্য ডিসেম্বরে। এমন শিথিল মুঠি যদি, তবে ঘোর অবেলায় কী করে ধরবে বলো সারবন্দি ঝড়ক্ষুব্ধ খুঁটি?প্রতিবাদ করবো কি? স্বীকার করাই...
2
মানবতাবাদী
1493
বারান্দা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
'এ-কন্যা উচ্ছিষ্ট, কোনো লোলচর্ম বৃদ্ধ লালসার দ্বাবিংশ সন্ধ্যার প্রণয়িনী। ধিক্‌, এরে ধিক্‌!' বলে সেই সত্যসন্ধ নিষ্পাপ প্রেমিক বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সেখানে টগর জুঁই হাস্নাহেনা রজনীগন্ধার সহৃদয় সান্নিধ্যে এবং সন্ধ্যার হাওয়ায় তাঁর ক্লিষ্ট স্নায়ুমন শান্ত হয়ে এলে ফের অরিন্দম সেন দু-দণ্ড তন্ময় বসে থেকে পুনরায় নেই একই চিন্ত...
0
প্রেমমূলক
5135
তৃষ্ণা
হেলাল হাফিজ
কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি অথচ এ পোড়া কপালের ক্যানভাসে আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য। তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয...
1
চিন্তামূলক
1024
মৃত্যু স্বপ্ন সংকল্প
জীবনানন্দ দাশ
আঁধারে হিমের আকাশের তলে এখন জ্যোতিষ্কে কেউ নেই। সে কারা কাদের এসে বলেঃ এখন গভীর পবিত্র অন্ধকার; হে আকাশ, হে কালশিল্পী, তুমি আর সূর্য জাগিয়ো না; মহাবিশ্বকারুকার্য, শক্তি, উৎস, সাধঃ মহনীয় আগুনের কি উচ্ছিত সোনা? তবুও পৃথিবী থেকে- আমরা সৃষ্টির থেকে নিভে যাই আজঃ আমরা সূর্যের আলো পেয়ে তরঙ্গ কম্পনে কালো নদী আলো নদী হয়ে যেতে চ...
1
চিন্তামূলক
3771
আমার মাকে
শামসুর রাহমান
মাকে দেখি প্রতিদিন ধ্যানী প্রদক্ষিণে ছায়াবৃতা আপন সংসারে। তাকে চিনে নিতে পারি সহজেই যখন নিভৃত অনুভবে বারবার একটি ভাস্বর নদী, ফলের বাগান, মাঠ আর শস্যক্ষেত, দূরের পাহাড় গলে গিয়ে একই স্রোতে বয়ে যায়, সীমা মুছে যায় চরাচরে স্বদেশের স্বতন্ত্র মহিমা অনন্য উপমা তাঁর। কে যেন চকিতে চেনা স্বরে বলে শুনি, পাল্কি চড়ে, বেনারসি পরে যদি...
1
চিন্তামূলক
3062
বাক্যের যে ছন্দোজাল শিখেছি গাঁথিতে
রবীন্দ্রনাথ ঠাকুর
বাক্যের যে ছন্দোজাল শিখেছি গাঁথিতে সেই জালে ধরা পড়ে অধরা যা চেতনার সতর্কতা ছিল এড়াইয়া আগোচরে মনের গহনে। নামে বাঁধিবারে চাই, না মানে নামের পরিচয়। মূল্য তার থাকে যদি দিনে দিনে হয় তাহা জানা হাতে হাতে ফিরে। অকস্মাৎ পরিচয়ে বিস্ময় তাহার ভুলায় যদি বা, লোকালয়ে নাহি পায় স্থান, মনের সৈকততটে বিকীর্ণ সে রহে কিছুকাল, লালিত যা গোপনে...
1
চিন্তামূলক
2580
কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা
রবীন্দ্রনাথ ঠাকুর
কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা, তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা— এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?।তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে, কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা! এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?।রাতের বাসা হয়ন...
3
ভক্তিমূলক
4869
কবির দুঃখ
সুনীল গঙ্গোপাধ্যায়
শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল গোপনে শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল। শব্দ ভেঙে গেল যেন শৃঙ্খলের মতো শব্দ হয় পাহাড়ের চূড়া থেকে খসে পড়া রূপালি পাতার মতো সন্ধ্যায় সূর্যকে দীপ্ত দেখে লক্ষ বৎসরের পর এক মুহূর্তের জন্য দুর্লভ স্বরাজ বুকের ভিতর যেন তোমার মুখের মতো প্রত...
1
চিন্তামূলক
1072
সময়ের তীরে
জীবনানন্দ দাশ
নিচে হতাহত সৈন্যদের ভিড় পেরিয়ে, মাথার ওপর অগণন নক্ষত্রের আকাশের দিকে তাকিয়ে, কোনো দূর সমুদ্রের বাতাসের স্পর্শ মুখে রেখে, আমার শরীরের ভিতর অনাদি সৃষ্টির রক্তের গুঞ্জরণ শুনে, কোথায় শিবিরে গিয়ে পৌঁছলাম আমি। সেখানে মাতাল সেনানায়কেরা মদকে নারীর মতো ব্যবহার করছে, নারীকে জলের মতো; তাদের হৃদয়ের থেকে উত্থিত সৃষ্টিবিসারী গানে নত...
2
মানবতাবাদী
2698
ছলনা
রবীন্দ্রনাথ ঠাকুর
সংসার মোহিনী নারী কহিল সে মোরে, তুমি আমি বাঁধা রব নিত্য প্রেমডোরে। যখন ফুরায়ে গেল সব লেনা দেনা, কহিল, ভেবেছ বুঝি উঠিতে হবে না!   (কণিকা কাব্যগ্রন্থ)
1
চিন্তামূলক
689
ভাঙা বাড়ি
জয় গোস্বামী
ভাঙা বাড়ি। চারিদিকে ঘাস। এখানে কি কেউ বাস করে? জড়বুদ্ধি ক্রোধ, হাহাকার জমে জমে পিণ্ড হয় ঘরে বন্ধু না–বন্ধুর জ্যান্ত লাশ হাত নাড়ে জানলার ভিতরে জানলার এপারে লম্বা ঘাস পোকামাকড়ের ঝাঁক চলাচল করে!
4
রূপক
4414
যদিও লোকটা অসুস্থ
শামসুর রাহমান
বেশ কিছুদিন হলো, বহুদিন হলো অসুস্থতা চঞ্চুতে রেখেছে বিদ্ধ করে লোকটিকে। এখন সে পড়ে না সংবাদপত্র, কতদিন কবিতার বই সস্নেহে আলতো ছুঁয়ে রেখে দেয়, কখনো হয় না পড়া, মাঝে মাঝে খুব কষ্ট ক’রে একটি কি দু’টি কবিতা অথবা ‘ছিন্ন পত্রাবলী’ থেকে এক আধ পাতা চেখে নেয়, রোগাক্রান্ত ক্লান্ত চোখ বুঁজে আসে; শোণিতে শর্করা হেতু দুর্বল শরীর, মনে ...
0
প্রেমমূলক
3410
স্বপ্নে দেখি নৌকো আমার
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বপ্নে দেখি নৌকো আমার নদীর ঘাটে বাঁধা; নদী কিম্বা আকাশ সেটা লাগল মনে ধাঁধাঁ। এমন সময় হঠাৎ দেখি, দিক্‌সীমানায় গেছে ঠেকি একটুখানি ভেসে-ওঠা ত্রয়োদশীর চাঁদা। “নৌকোতে তোর পার করে দে’ এই ব’লে তার কাঁদা। আমি বলি, “ভাবনা কী তায়, আকাশপারে নেব মিতায়– কিন্তু আমি ঘুমিয়ে আছি এই যে বিষম বাধা, দেখছ আমার চতুর্দিকটা স্বপ্নজালে ফাঁদা।’...
7
নীতিমূলক
506
সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ
কাজী নজরুল ইসলাম
হে ক্ষুধিত বন্ধু মোর, তৃষিত জলধি, এত জল বুকে তব, তবু নাহি তৃষার অবধি! এত নদী উপনদী তব পদে করে আত্মদান, বুভুক্ষু! তবু কি তব ভরলি না প্রাণ? দুরন্ত গো, মহাবাহু ওগো রাহু, তিন ভাগ গ্রাসিয়াছ-এক ভাগ বাকী! সুরা নাই-পাত্র-হাতে কাঁপিতেছে সাকী! হে দুর্গম! খোলো খোলো খোলো দ্বার। সারি সারি গিরি-দরী দাঁড়ায়ে দুয়ারে করে প্রতীক্ষা ...
11
স্তোত্রমূলক
1440
জীবনে একবারমাত্র
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
‘লাস্ট টাইম! লাস্ট টাইম!’–যেন বুকের ভিতরে ভীষণ শোরগোল ওঠে। শুনতে পাই ‘লাস্ট টাইম! লাস্ট টাইম!’–যেন তটভূমি ধসে পড়ছে, ছলোচ্ছল ছলোচ্ছল ঢেউ লাগছে নিরুপায় নৌকায়। রক্তের পাতালবাহিনী নদী হঠাৎ ভীষণভাবে ফুলে ফেঁপে ওঠে।–আমি বালকবয়সে ট্রেনের কামরায় কোনো বৃদ্ধ ফিরিঅলাকে একবার আশ্চর্য মলম হাতে দারুণ বাঘের মতো চেঁচাতে শুনেছি ‘লাস্ট ...
1
চিন্তামূলক
1183
তোমার জন্য
তসলিমা নাসরিন
আমি ঘুম থেকে জেগে উঠছি, তোমার জন্য উঠছি, শুয়ে আছি অনেকক্ষণ বিছানায়, তোমার জন্য, মনে মনে আমি তুমি হয়ে আমাকে দেখছি, তুমি আমাকে এরকম শুয়ে থাকতে দেখতে পছন্দ করছো হয়ত, শুয়ে থেকে তোমাকে ভাবছি, তোমাকে কাছে চাইছি, হয়ত তুমি পছন্দ করছো আমি যে ভাবছি, আমি যে চাইছি। উঠে চা করে আনছি, তোমার দেখতে ভালো লাগবে যে আমি চায়ে চুমুক দিচ্ছি, ...
0
প্রেমমূলক
1117
স্বাতীতারা
জীবনানন্দ দাশ
স্বাতীতারা, কবে তোমায় দেখেছিলাম কলকাতাতে আমি দশ-পনেরো বছর আগে; সময় তখন তোমার চুলে কালো মেঘের মতন লুকিয়ে থেকে বিদ্যুৎ জ্বালাল তোমার নিশিত নারীমুখের-জানো তো অন্তর্যামী। তোমার মুখ; চারিদিকে অন্ধকারে জলের কোলাহল। কোথাও কোনো বেলাভূমির নিয়ন্তা নেই-গভীর বাতাসে তবুও সব রণক্লান্ত অবসন্ন নাবিক ফিরে আসে। তারা যুবা, তারা মৃত; মৃত্...
0
প্রেমমূলক
3492
গুচ্ছ কবিতা- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
১.থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক ২.দিচ্ছো ভীষণ যন্ত্রণাবুঝতে কেন পাছো না ছাইমানুষ আমি, যন্ত্র না! ৩.চোখ কেড়েছে চোখউড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।
0
প্রেমমূলক
2454
আরো একবার যদি পারি
রবীন্দ্রনাথ ঠাকুর
আরো একবার যদি পারি খুঁজে দেব সে আসনখানি যার কোলে রয়েছে বিছানো বিদেশের আদরের বাণী।অতীতের পালানো স্বপন আবার করিবে সেথা ভিড়, অস্ফুট গুঞ্জনস্বরে আরবার রচি দিবে নীড়।সুখস্মৃতি ডেকে ডেকে এনে জাগরণ করিবে মধুর, যে বাঁশি নীরব হয়ে গেছে ফিরায়ে আনিবে তার সুর।বাতায়নে রবে বাহু মেলি বসন্তের সৌরভের পথে, মহানিঃশব্দের পদধ্বনি শোনা ...
0
প্রেমমূলক
2874
নদী
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে তোরা কি জানিস কেউ জলে কেন ওঠে এত ঢেউ । ওরা দিবস - রজনী নাচে , তাহা শিখেছে কাহার কাছে । শোন্‌ চলচল্‌ ছলছল্‌ সদাই গাহিয়া চলেছে জল । ওরা কারে ডাকে বাহু তুলে , ওরা কার কোলে ব'সে দুলে । সদা হেসে করে লুটোপুটি , চলে কোন্‌খানে ছুটোছুটি । ওরা সকলের মন তুষি আছে আপনার মনে খুশি । আমি বসে বসে তাই ভাবি , নদী কোথা হতে এল নাবি ।...
5
প্রকৃতিমূলক
4363
মন্দ ভাগ্য নিয়ে কাটাই
শামসুর রাহমান
যখন রোদে ভোরের চুমোয় জেগে উঠি আশেপাশের সব কিছুকেই কেমন যেন অচিন দেশের দৃশ্য ভেবে নিজেকে খুব খাপছাড়া আর একলা লাগে।এলোমেলো কত কিছুই ভাবতে থাকি এই আমি কি সত্যি কোনও বিশেষ ব্যক্তি নাকি ঘরের আসবাবেরই অংশ কিছু? না কি বনের প্রাণীর মতোই জীবিত এক পশু কিংবা পাখি?ভোরের আলো একটু তেজী হলে পরেই আমার ভেতর ক্রমান্বয়ে ভাবনা যেন বদলে যে...
1
চিন্তামূলক
323
তোমারি আঁখির মত
কাজী নজরুল ইসলাম
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা। সে কি তুমি? সে কি তুমি?ক্ষীণ আঁখিদীপ জ্বালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা সহসা দখিনবায়ে চাঁপাবনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি?তব স্মৃতি যদি ভুলি ক্ষণতরে আনকাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে।বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উ...
0
প্রেমমূলক
5160
যেভাবে সে এলো
হেলাল হাফিজ
অসম্ভব ক্ষুধা ও তৃষ্ণা ছিলো, সামনে যা পেলো খেলো, যেন মন্বন্তরে কেটে যাওয়া রজতজয়ন্তী শেষে এসেছে সে, সবকিছু উপাদেয় মুখে। গাভিন ক্ষেতের সব ঘ্রাণ টেনে নিলো, করুণ কার্নিশ ঘেঁষে বেড়ে ওঠা লকলকে লতাটিও খেলো, দুধাল গাভীটি খেলো খেলো সব জলের কলস। শানে বাধা ঘাট খেলো সবুজের বনভূমি খেলো উদাস আকাশ খেলো কবিতার পান্ডুলিপি খেলো। ...
2
মানবতাবাদী
5069
আত্মহত্যার অস্ত্রাবলি
হুমায়ুন আজাদ
রয়েছে ধারালো ছোরা স্লিপিং টেবলেট কালো রিভলবার মধ্যরাতে ছাদ ভোরবেলাকার রেলগাড়ি সারিসারি বৈদ্যুতিক তার। স্লিপিং টেবলেট খেয়ে অনায়াসে ম’রে যেতে পারি বক্ষে ঢোকানো যায় ঝকঝকে উজ্জ্বল তরবারি কপাল লক্ষ্য ক’রে টানা যায় অব্যর্থ ট্রিগার ছুঁয়ে ফেলা যায় প্রাণবাণ বৈদ্যুতিক তার ছাদ থেকে লাফ দেয়া যায় ধরা যায় ভোরবেলাকার রেলগ...
0
প্রেমমূলক
166
এই
উৎপল কুমার বসু
সুন্দরী আধেকলীনা, তুমি দেহভার কিছু রাখো দুপুরের হলুদ বেলায় কিছু রাখো অন্ধকার জলের গভীর দেশে—- প্রমত্ত আশার লক্ষ ঢেউ মুছে যায় একাকার সাগরে, সকালে,অথচ তোমার কোলে অগ্রন্থির মালা ছেঁড়ে এখনো বাতাস | এখনো দুর্লভ যত সংগ্রহে ভরে আছে পর্বত তোমার | প্রাকৃত জনের মতো আমি ভাবি সহসা নিশ্বাস তোমারই বুকের কাছে বেজেছিল, সহসা মর্মরেদিগ...
5
প্রকৃতিমূলক
3650
পুনর্বাসন
শঙ্খ ঘোষ
যা কিছু আমার চার পাশে ছিল ঘাসপাথর সরীসৃপ ভাঙা মন্দির যা কিছু আমার চার পাশে ছিল নির্বাসন কথামালা একলা সূর্যাস্ত যা কিছু আমার চার পাশে ছিল ধ্বংস তীরবল্লম ভিটেমাটি সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল ভাঙা বাক্স প’ড়ে থাকে আমগাছের ছায়ায় এক পা ছেড়ে অন্য পায়ে হঠাত সব বাস্তুহীন | যা কিছু আমার ...
1
চিন্তামূলক
1437
জানকী-চটি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রাত্রে নেমে আসে দুগ্ধধবল পাহাড় জানলার উপরে। ঘরে আলো নেই, কিন্তু সমস্ত আকাশে খেলা করে শুক্লা যামিনীর জ্যোৎস্না। মনে হয়, কস্মিনকালেও কোনো ইঁদুরের ঘাড় বেড়ালের দাঁতে ছিন্ন হয়নি, অথবা সময় কখনও খণ্ডিত হয়নি দণ্ড-মাস-বর্ষের করাতে। এ কি ছবি? রোয়েরিখ যেমন আঁকতেন? তা তো নয়। কার্পাসের মতো লঘু মেঘ জ্যোৎস্নার ভিতরে দিব্য ভেসে যায়। ...
5
প্রকৃতিমূলক
106
ভালোবাসার কবিতা লিখবো না
আবুল হাসান
‘তোমাকে ভালোবাসি তাই ভালোবাসার কবিতা লিখিনি। আমার ভালোবাসা ছাড়া আর কোনো কবিতা সফল হয়নি, আমার এক ফোঁটা হাহাকার থেকে এক লক্ষ কোটি ভালোবাসার কবিতার জন্ম হয়েছে।আমার একাকীত্বের এক শতাংশ হাতে নিয়ে তুমি আমার ভালোবাসার মুকুট পরেছো মাথায়! আমাকে শোষণের নামে তৈরি করেছো আত্মরক্ষার মৃন্ময়ী যৌবন। বলো বলো হে ম্লান মেয়ে,এতো স্প...
0
প্রেমমূলক
2214
তোমার চিঠি
মোহাম্মদ রফিকউজ্জামান
সকালে তোমার চিঠি হাতে এলো আজ যার হাতে পাঠিয়েছো তার মুখ দেখিনি কারণ কুয়াশার দীর্ঘ হাত বাড়িয়ে সে পৌছে দিয়ে গেছে-- আমাদের পৃথিবীতে পত্র যোগাযোগ ক্রমেই অচল হতে চলেছে এখন চিঠির ঘ্রাণের কথা - স্বাদ ভুলে যাচ্ছে মানুষেরা অবলীলাক্রমে শোক দুঃখ প্রকাশের কান্না নেই - তাকে হজম করেছে এক লৌকিকতার নামে কালো ফিতা হৃদয়ের যত কথা আঙুলের অ...
0
প্রেমমূলক
3611
পাবো প্রেম কান পেতে রেখে
শক্তি চট্টোপাধ্যায়
বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার । শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন সম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ; সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ?যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ ! স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরে শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা তোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’র...
0
প্রেমমূলক
1286
স্বপ্ন কপাট
দেওয়ান মমিনুল মউজদীন
চোখের নিচে কিসের এ দাগ রাত্রি জাগা কালি বুকের ভিতর জমেছে স্তর পলিবিহীন বালি ? ঠোঁটের শস্য কীটপতঙ্গ খায় কি কুরে কুরে স্বপ্নগুলো আটকে আছে শীর্ণ নদীর চরে ।
0
প্রেমমূলক
3266
রাত্রি
রবীন্দ্রনাথ ঠাকুর
অভিভূত ধরণীর দীপ-নেভা তোরণদুয়ারে আসে রাত্রি, আধা অন্ধ, আধা বোবা, বিরাট অস্পষ্ট মূর্তি, যুগারম্ভসৃষ্টিশালে অসমাপ্তি পুঞ্জীভূত যেন নিদ্রার মায়ায়। হয় নি নিশ্চিত ভাগ সত্যের মিথ্যার, ভালোমন্দ-যাচাইয়ের তুলাদণ্ডে বাটখারা ভুলের ওজনে। কামনার যে পাত্রটি দিনে ছিল আলোয় লুকানো আঁধার তাহারে টেনে আনে-- ভরে দেয় সুরা দিয়ে রজনীগ...
1
চিন্তামূলক
990
বিকেলের আলোয়
জীবনানন্দ দাশ
রাতের কিনারে বসে নয় বিকেলের আলোয় স্বপ্ন দেখলামঃ কোন্‌ এক সুদূর মরুভূমিতে চলে গেছি সেখানে গভীর জোছনারাতে বালির গায়ে বালুকণার শব্দ (পৃথিবীর পাতা ঝরার মতো) স্ফটিকের নির্জন আলোর মতো বাতাস কুমারীর নির্মল মসৃণ দেহের মতো। কয়েকটি প্রেত উড়ে বেড়াচ্ছে সেখানে মানুষের শব্দে চমকে হাওয়ার ভিতর হারিয়ে গিয়ে। মরণের কতশত শতাব্দীর পর সেই ধ...
1
চিন্তামূলক
2323
অপমানিত
রবীন্দ্রনাথ ঠাকুর
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান! মানুষের অধিকারে   বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।।মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে । বিধাতার রুদ্ররোষে   দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ ক...
2
মানবতাবাদী
2196
আরো কিছু হাইকু
মোহাম্মদ রফিকউজ্জামান
।।১।। শকুনী কয় লাশের হিসেব নে এলাকাময় ।।২।। হিসেব নেবো খুনি যারা, সবারে পোশাক দেবো ।।৩।। মৃত জোনাকি মাকড়-জালে রাতে যাবে গোণা কি ।।৪।। মাইকে চড় ভোটের ধমকানি কাঁপায় ধড় ।।৫।। গোপন ছক এক পা তুলে চেয়ে শিকারী বক
2
মানবতাবাদী
4259
প্রবাসী
শামসুর রাহমান
তুইও যাচ্ছিস চ’লে ক্রমশ যাচ্ছিস চ’লে কেমন জগতে। তোর জগতের কোনো সুস্পষ্ট ভূগোল কোনোমতে ত্রঁকে দিতে পারলেও হয়তো বা হতো বোঝাপড়া বড়ো জোর নিজের মনের সঙ্গে। কাফকা অনধিগম্য তোর, ভূতলবাসীর আর্ত অস্তিত্বের উপাখ্যান ওরে তোর তো জানার কথা নয়, তবু কেন কোন সে বিপাকে, ঘোরে ক্রমশ যাচ্ছিস চ’লে অমন জগতে? কোন মন্ত্র করেছে দখল তোকে, কার ষ...
4
রূপক
913
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল
জীবনানন্দ দাশ
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা,- আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ,- আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে,-স্বপ্নে-কত দিন! মোর জানালার পাশে তারে দেখিয়াছি রাতের দুপুরে- তখন শুকনবধূ যেতেছিল শ্মশানের পানে উড়ে উড়ে! মেঘের বুরুজ ভেঙে অস্তচাঁদ দিয়েছিল উঁকি, সে কোন্‌...
0
প্রেমমূলক
1494
বার্মিংহামের বুড়ো
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
“ফুলেও সুগন্ধ নেই। অন্ততঃ আমার যৌবনবয়সে ছিল যতখানি, আজ তার অর্ধেক পাই না। এখন আকাশ পাংশু, পায়ের তলায় ঘাস অর্ধেক সবুজ, নদী নীল নয়। তা ছাড়া দেখুন, স্ট্রবেরি বিস্বাদ, মাংস রবারের মতো শক্ত। ভীষণ সেয়ানা গোরুগুলি। বালতি ভরে দুধ দেয় বটে, কিন্তু খুব জোলো দুধ। নির্বোধ পশুও দুগ্ধের ঘনতা আজ চুরি করে কী অবলীলায়। এদিকে মদ্যও প্রায় ...
1
চিন্তামূলক
2434
আমার সোনার বাংলা
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে-- ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-- কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আ...
6
স্বদেশমূলক
1691
পাখি বলে যায়
পূর্ণেন্দু পত্রী
ওপারে আমার ডিঙি পড়ে আছে, এপারে জল। অনর্গল পাতা ঝরে পড়ে। বৃদ্ধ বটের দীর্ঘশ্বাস মেটে আকাশ কালো থাবা নাড়ে, যেন গোগ্রাসে গিলবে সব অর্বাচীন পাখি বলে যায় আজ দুর্যোগ ক্ষমতাসীন। ওপারে আমার ভিঙি পড়ে আছে, এপারে চর ধুলি কাতর পথের দুধারে দুঃখিত বন, ঝাপসা চোখ। ভীষণ শোক যে-ভাবে কাঁদায়, সেইভাবে নামে নির্বিকার মেঘলা দিন। পাখি বলে যায় ...
4
রূপক
2010
তোমাকে যাইনি ছেড়ে
মহাদেব সাহা
তোমাকে যাইনি ছেড়ে আম-জাম কাঁঠালের বন, অশ্বত্থ-হিজল-বট, ঘুঘু-ডাকা চৈত্রের দুপুর- এই খেয়াঘাট পার হয়ে কতো আত্মীয়-বান্ধব চলে গেছে, এই গাঁয়ের হালট ধরে চলে গেছে নয়াদা ও রাঙা বৌদি আঁচলে চোখের জল মুছতে মুছতে কাকিমা ও তার কিশোরী মেয়েটি; সেই কবে মামাদের এতো বড়ো রায়বাড়ি শূন্য হয়ে গেছে- শিশুদি ও উষা পিসিমার কথা আজকাল ব...
5
প্রকৃতিমূলক
1376
অঞ্জলিতে ছেলেবেলা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এই তো আমার অঞ্জলিতেই মস্ত পুকুর, কেউ আচম্‌কা ছুঁড়লে ঢেলা দেখতে থাকি কেমন করে প্রকাশ্য হয় খুব নগণ্য ছেলেবেলা। দর্পণে মুখ লগ্ন রেখে ছোট্ট খুকুর এখন দিব্যি কাটে সময়। কাটুক, এখন হাওয়ায় উড়ছে অনভ্যস্ত শাড়ির আঁচল, অঞ্জলিতে টলটলে জল। পৌঢ় বোঝে পৌঢ়তা কী, বৃদ্ধ বোঝে বয়স বলতে কী ঝামেলা, কিন্তু খুকু, এখন তুমি এতই অল্পবয়স্ক যে, তো...
1
চিন্তামূলক
709
সমুদ্র তো বুড়ো হয়েছেন
জয় গোস্বামী
সমুদ্র তো বুড়ো হয়েছেন পিঠের ওপরে কতো ভারী দ্বীপ ও পাহাড় অভিযাত্রী, তোমার নৌকাই খেলনার প্রায় সংকোচ কোরো না তুমি, ওইটুকু ভার অনায়াসে সমুদ্রকে দিয়ে দেওয়া যায়!
4
রূপক
3656
ভবিতব্য
শঙ্খ ঘোষ
আগুন লেগেছে শূন্যে, আমোদে মেতেছে তটভূমি । হাড়পোড়া শব্দগন্ধ জড়িয়েছে গভীর আশ্লেষে ঘুমন্ত মনেরও বোধ । মনে হয় একদিন তুমি জলাধার হয়ে তবু দাঁড়াবে আমারই সামনে এসে । কতজনে জানতে চায় বেঁচে আছি আজও কি তেমনই — অথবা কীভাবে আজও তোমাকেই ভেবেছি প্রবাহ ! তোমার সঞ্চয় তবে মিথ্যে থেকে মিথ্যে হয়ে এল ? আমারও প্রতীক্ষা তবে শেষ থেকে হয়ে এল শ...
1
চিন্তামূলক
256
কমল-কাঁটা
কাজী নজরুল ইসলাম
আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণে জাগ্‌ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে। উঠল কখন ভীম কোলাহল, আমার বুকের রক্ত-কমল কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল শুধায় ক্ষণে ক্ষণে। ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচ্‌বে না আন্‌মনে।। কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি! সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি! আস্‌বে কি আর পথিক-বালা? প’রবে আমার মৃণাল-মালা? ...
2
মানবতাবাদী
187
অপরাধ শুধু মনে থাক
কাজী নজরুল ইসলাম
মোর অপরাধ শুধু মনে থাক! আমি হাসি, তার আগুনে আমারই অন্তর হোক পুড়ে খাক! অপরাধ শুধু মনে থাক!নিশীথের মোর অশ্রুর রেখা প্রভাতে কপোলে যদি যায় দেখা, তুমি পড়িয়ো না সে গোপন লেখা গোপনে সে লেখা মুছে যাক অপরাধ শুধু মনে থাক!এ উপগ্রহ কলঙ্ক-ভরা তবু ঘুরে ঘিরি তোমারই এ ধরা, লইয়া আপন দুখের পসরা আপনি সে খাক ঘুরপাক। অপরাধ শুধু মনে থাক!জ্যো...
0
প্রেমমূলক
377
ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [আবির্ভাব]
কাজী নজরুল ইসলাম
১ নাই    তা   জ তাই    লা    জ? ওরে   মুসলিম, খর্জুর-শিষে তোরা সাজ! করে   তসলিম হর কুর্নিশে শোর আওয়াজ শোন   কোন মুজ্‌দা সে উচ্চারে হেরা আজ ধরা-মাঝ! উরজ-য়্যামেন নজ্‌দ হেজাজ তাহামা ইরাক শাম মেশের ওমান তিহারান স্মরি কাহার বিরাট নাম। পড়ে   ‘সাল্লাল্লাহু আলায়হি সাল্‌লাম। চলে   আঞ্জাম দোলে   তাঞ্জাম খোলে   হুর-পরি মরি ফিরদৌ...
3
ভক্তিমূলক
2760
তব জন্মদিবসের দানের উৎসবে
রবীন্দ্রনাথ ঠাকুর
তব জন্মদিবসের দানের উৎসবে বিচিত্র সজ্জিত আজি এই প্রভাতের উদয়-প্রাঙ্গণ। নবীনের দানসত্র কুসুমে পল্লবে অজস্র প্রচুর। প্রকৃতি পরীক্ষা করি দেখে ক্ষণে ক্ষণে আপন ভাণ্ডার, তোমারে সম্মুখে রাখি পেল সে সুযোগ। দাতা আর গ্রহীতার যে সংগম লাগি বিধাতার নিত্যই আগ্রহ আজি তা সার্থক হল, বিশ্বকবি তাহারি বিস্ময়ে তোমারে করেন আশীর্বাদ— তাঁর ...
1
চিন্তামূলক
2538
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো হে এসো, সজল ঘন, বাদলবরিষনে– বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে। এসো হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কাননভূমি– গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে।ব্যথিয়ে উঠে নীপের বন পুলকভরা ফুলে। উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে। এসো হে এসো হৃদয়ভরা, এসো হে এসো পিপাসা-হরা, এসো হে আঁখি-শীতল-করা ঘনায়ে এসো মনে।১৭ ভাদ্র, ১৩১৬ (গীতাঞ্জলি কাব...
5
প্রকৃতিমূলক
3252
যোগিয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
বহুদিন পরে আজি মেঘ গেছে চলে , রবির কিরণসুধা আকাশে উথলে । স্নিগ্ধ শ্যাম পত্রপুটে               আলোক ঝলকি উঠে পুলক নাচিছে গাছে গাছে । নবীন যৌবন যেন                   প্রেমের মিলনে কাঁপে , আনন্দ বিদ্যুৎ - আলো নাচে । জুঁই সরোবরতীরে                  নিশ্বাস ফেলিয়া ধীরে ঝরিয়া পড়িতে চায় ভুঁয়ে , অতি মৃদু হাসি তার ,            ...
0
প্রেমমূলক
4679
তরঙ্গ ভঙ্গ
সুকান্ত ভট্টাচার্য
হে নাবিক, আজ কোন্ সমুদ্রে এল মহাঝড়, তারি অদৃশ্য আঘাতে অবশ মরু-প্রান্তর। এই ভুবনের পথে চলবার শেষ-সম্বল ফুরিয়েছে, তাই আজ নিরুক্ত প্রাণ চঞ্চল।আজ জীবনেতে নেই অবসাদ! কেবল ধ্বংস, কেবল বিবাদ- এই জীবনের একী মহা উৎকর্ষ! পথে যেতে যেতে পায়ে পায়ে সংঘর্ষ। (ছুটি আজ চাই ছুটি, চাই আমাদের সকালে বিকালে দুটি নুন-ভাত, নয় আধপোড়া কিছু রুটি!...
2
মানবতাবাদী
921
তোমাকে (অপ্রকাশিত)
জীবনানন্দ দাশ
একদিন মনে হতো জলের মতন তুমি। সকালবেলার রোদে তোমার মুখের থেকে বিভা– অথবা দুপুরবেলা — বিকেলের আসন্ন আলোয়– চেয়ে আছে — চলে যায় — জলের প্রতিভা।মনে হতো তীরের উপরে বসে থেকে। আবিষ্ট পুকুর থেকে সিঙাড়ার ফল কেউ কেউ তুলে নিয়ে চলে গেলে — নীচে তোমার মুখের মতন অবিকল।নির্জন জলের রঙ তাকায়ে রয়েছে; স্থানান্তরিত হয়ে দিবসের আলোর ভিতরে নিজে...
5
প্রকৃতিমূলক
4097
তবু তাকেই
শামসুর রাহমান
কে আমাকে দিন দুপুরে রাত দুপুরে কাপড় কাচার মতো ক’রে নিঃড়ে নিচ্ছে? আমার মেদ আমার মজ্জা শুষে নিচ্ছে? কে আমাকে এভাবে রোজ কষ্ট দিচ্ছে?কে আমাকে পাগল-করা নিঝুম সুরে ঘর ছড়িয়ে পথের ধারে দিচ্ছে ঠেলে? মাথার ভেতর পিঁপড়ে শত দিচ্ছে পুরে? হাত-পা বেঁধে যখন তখন শাস্তি দিচ্ছে?যখন কিছু লিখতে বসি, মত্ত পাখি ডাকাডাকি করতে থাকে শিরায় শিরায়,...
0
প্রেমমূলক
626
ঘরে রাধাবিনোদ আকাশ
জয় গোস্বামী
ঘরে রাধাবিনোদ আকাশ ঝুলনের চাঁদটি মেঝেতে বিছানার পাশের লণ্ঠন তার শুধু চক্ষু দপ্‌দপ্‌ অমাবস্যা পূর্ণিমা সড়ক ফালাফালা ক’রে সারারাত সে খুঁজে বেড়াচ্ছে একফালি কবিতা লেখার যোগ্য শব!
4
রূপক
3346
সভাতলে ভুঁয়ে কাৎ হয়ে শুয়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
সভাতলে ভুঁয়ে কাৎ হয়ে শুয়ে নাক ডাকাইছে সুল্‌তান, পাকা দাড়ি নেড়ে গলা দিয়ে ছেড়ে মন্ত্রী গাহিছে মূলতান। এত উৎসাহ দেখি গায়কের জেদ হল মনে সেনানায়কের– কোমরেতে এক ওড়না জড়িয়ে নেচে করে সভা গুলতান। ফেলে সব কাজ বরকন্দাজ বাঁশিতে লাগায় ভুল তান।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
3566
এই মানুষে সেই মানুষ আছে
লালন শাহ
এই মানুষে সেই মানুষ আছে কতো মুনি ঋষি যোগী তপস্বী তারে খুঁজে বেড়াচ্ছে।।জলে যেমন চাঁদ দেখা যায় ধরতে গেলে হাতে কে পায় আলেক মানুষ অমনই সদাই আছে আলেকে বসে।।অচিন দলে বসতি যার দ্বিদল পদ্মে বারাম তার দল নিরূপণ হবে যাহার সে রূপ দেখবে অনাসে।।আমার হলো বিভ্রান্ত মন বাইরে খুঁজি ঘরের ধন সিরাজ সাঁই কয় ঘুরবি লালন আত্মতত্ত্ব না বুঝ...
1
চিন্তামূলক
4
বল, বল, বল সবে
অতুলপ্রসাদ সেন
বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে, ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে | ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে! আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিনদিক নাচিছে লহরী, যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনও অমৃতবাহিনী | প্রতি প্রান্তর, প্রতি গুহা বন, প্রতি জনপদ, তীর্থ অগণন, কহিছে গৌরব-কাহিনী | বিদুষী...
6
স্বদেশমূলক
1445
তখনও দূরে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রাস্তা পেরোলেই বাড়ি কিন্তু বাড়ি তখনও অনেক দূর। বাবা তাঁর কাজের টেবিলে মগ্ন, এ-ঘরের থেকে অন্য ঘরে দিদির চঞ্চল ছায়া সরে যায়, রেলিঙে মায়ের নীল শাড়ি। দৃশ্যগুলি একে-একে ভেসে উঠছে চোখের উপরে। যেন সব হাতের মুঠোয়। চতুর্দিকে শব্দ, গন্ধ, রঙের ফোয়ারা, ফুল, লতা, অগ্নিবর্ণ পাখির পালক, ফুটপাথের ঝক্‌ঝকে রোদ্দুর, অর্থাৎ যা-কিছু এই ভুব...
1
চিন্তামূলক
365
পূজারিণী
কাজী নজরুল ইসলাম
এত দিনে অবেলায়- প্রিয়তম! ধূলি-অন্ধ ঘূর্ণি সম দিবাযামী যবে আমি নেচে ফিরি র”ধিরাক্ত মরণ-খেলায়- এ দিনে অ-বেলায় জানিলাম, আমি তোমা’ জন্মে জন্মে চিনি। পূজারিণী! ঐ কন্ঠ, ও-কপোত- কাঁদানো রাগিণী, ঐ আখি, ঐ মুখ, ঐ ভুর”, ললাট, চিবুক, ঐ তব অপরূপ রূপ, ঐ তব দোলো-দোলো গতি-নৃত্য দুষ্ট দুল রাজহংসী জিনি’- চিনি সব চিনি। তাই আমি এতদিন...
0
প্রেমমূলক
363
পুবের হাওয়া
কাজী নজরুল ইসলাম
আমি ঝড় পশ্চিমের প্রলয়-পথিক – অসহ যৌবন-দাহে লেলিহান-শিখ দারুণ দাবাগ্নি-সম নৃত্য-ছায়ানটে মাতিয়া ছুটিতেছিনু, চলার দাপটে ব্রহ্মাণ্ড ভণ্ডুল করি। অগ্রে সহচরী ঘূর্ণা-হাতছানি দিয়া চলে ঘূর্ণি-পরি গ্রীষ্মের গজল গেয়ে পিলু-বারোয়াঁয় উশীরের তার-বাঁধা প্রান্তর-বীণায়। করতালি-ঠেকা দেয় মত্ত তালিবন কাহারবা-দ্রুততালে। – আমি উচাটন মন্মথ-উম...
2
মানবতাবাদী
4854
ইন্দিরা গান্ধীর প্রতি
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রিয় ইন্দিরা, তুমি বিমানের জনলায় বসে, গুজরাটের বন্যা দেখতে যেও না এ বড় ভয়ঙ্কর খেলা ক্রুদ্ধ জলের প্রবল তোলপাড়ের উপড়ে গেছে রেললাইন চৌচির হয়েছে ব্রীজ, মৃত পশুর পেটের কাছে ছন্নছাড়া বালক তরঙ্গে ভেসে যায় বৃদ্ধের চশমা, বৃক্ষের শিখরে মানুষের আপৎকালীন বন্ধুত্ব এইসব টুকরো দৃশ্য- এক ধরনের সত্য, আংশিক, কিন্তু বড় তীব্র বিপর্যয়ের স...
3
ভক্তিমূলক
181
অঘ্রানের সওগাত
কাজী নজরুল ইসলাম
ঋতুর খাঞ্চা ভরিয়া এল কি ধরণীর সওগাত? নবীন ধানের আঘ্রানে আজি অঘ্রান হ'ল মাৎ। 'গিন্নি-পাগল' চা'লের ফিরনী তশতরী ভ'রে নবীনা গিন্নী হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে, খুশীতে কাঁপিছে হাত। শিরনী রাঁধেন বড় বিবি, বাড়ী গন্ধে তেলেসমাত!মিঞা ও বিবিতে বড় ভাব আজি খামারে ধরে না ধান। বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গাহে গান! 'শাশব...
5
প্রকৃতিমূলক
3724
আগন্তুক
শামসুর রাহমান
কাঁধে মধ্যরাত্রিকে ঝুলিয়ে, ফুসফুসে নিয়ে অতিক্রান্ত পথের ধূসর দীর্ঘশ্বাস বাড়ি ফিরি একা। সিঁড়ি ভেঙে সাত-পাঁচ ভাবতে ভাবতে বন্ধ ঘরে ঢুকে দেখি-আমার চেয়ারে অচেনা কে একজন ব’সে আছে, উশ্‌কো-খুশ্‌কো গালে ক’দিনের না-কামানো দাড়ি, দু’ভুরুর মধ্যখানে অমাবস্যা নিথর, গহন। কী নাম? প্রশ্নের পিঠে আগন্তুক শূন্য ঠোঁট থেকে ‘ব্যর্থতা’ শব্দটি ...
1
চিন্তামূলক
2730
জীবন পবিত্র জানি
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবন পবিত্র জানি, অভাব্য স্বরূপ তার অজ্ঞেয় রহস্য-উৎস হতে পেয়েছে প্রকাশ কোন্‌ অলক্ষিত পথ দিয়ে, সন্ধান মেলে না তার। প্রত্যহ নূতন নির্মলতা দিল তারে সূর্যোদয় লক্ষ ক্রোশ হতে স্বর্ণঘটে পূর্ণ করি আলোকের অভিষেকধারা, সে জীবন বাণী দিল দিবসরাত্রিরে, রচিল অরণ্যফুলে অদৃশ্যের পূজা-আয়োজন, আরতির দীপ দিল জ্বালি নিঃশব্দ প্রহরে। চিত...
1
চিন্তামূলক
1991
টুঙ্গিপাড়া
মহাদেব সাহা
টুঙ্গিপাড়া একটি সবুজ গ্রাম, এই গ্রাম গাভীর চোখের মতো সজল করুন আজ সবকুছিতেই উদাসীন বিষন্ন বাউল; এই গ্রামখানি বড়োই ব্যথিত যদিও সে প্রকৃত কবির মতো ঢেকে রাখে তার দুঃখ, শোক; কাউকে বলে না কিছু তবু এই মধুমতী নদীটিকে দেখে মনে হয় যেন অন্তহীন অশ্রুর সাগর; এই সুনীল আকাশ যেন এক শোকের চাদর এই নদীজলে, বৃক্ষের অন্তরে অবিরাম শ্রাবণের ...
9
শোকমূলক
242
উৎসর্গ
কাজী নজরুল ইসলাম
বাংলার অগ্নি-নাগিনি মেয়ে মুসলিম-মহিলা-কুল-গৌরব আমার জগজ্জননী-স্বরূপা মা মিসেস এম. রহমান সাহেবার পবিত্র চরণারবিন্দে –এমনই প্লাবন-দুন্দুভি-বাজা ব্যাকুল শ্রাবণ মাস – সর্বনাশের ঝান্ডা দুলায়ে বিদ্রোহ-রাঙা-বাস ছুটিতে আছিনু মাভৈঃ-মন্ত্র ঘোষি অভয়কর, রণ-বিপ্লব-রক্ত-অশ্ব কশাঘাত-জর্জর! সহসা থমকি দাঁড়ানু আমার সর্পিল-পথ-বাঁকে, ওগো ...
2
মানবতাবাদী
3441
হৃদয়ের গীতিধ্বনি
রবীন্দ্রনাথ ঠাকুর
ও কী সুরে গান গাস, হৃদয় আমার? শীত নাই গ্রীষ্ম নাই, বসন্ত শরৎ নাই, দিন নাই রাত্রি নাই — অবিরাম অনিবার ও কী সুরে গান গাস, হৃদয় আমার? বিরলে বিজন বনে বসিয়া আপন মনে ভূমি-পানে চেয়ে চেয়ে, একই গান গেয়ে গেয়ে– দিন যায়, রাত যায়, শীত যায়, গ্রীষ্ম যায়, তবু গান ফুরায় না আর? মাথায় পড়িছে পাতা, পড়িছে শুকানো ফ...
0
প্রেমমূলক
2871
নগাধিরাজের দূর নেবু-নিকুঞ্জের
রবীন্দ্রনাথ ঠাকুর
নগাধিরাজের দূর নেবু-নিকুঞ্জের রসপাত্রগুলি আনিল এ শয্যাতলে জনহীন প্রভাতের রবির মিত্রতা, অজানা নির্ঝরিণীর বিচ্ছুরিত আলোকচ্ছটার হিরন্ময় লিপি, সুনিবিড় অরণ্যবীথির নিঃশব্দ মর্মরে বিজড়িত স্নিগ্ধ হৃদয়ের দৌত্যখানি। রোগপঙ্গু লেখনীর বিরল ভাষার ইঙ্গিতে পাঠায় কবি আর্শীবাদ তার।   (আরোগ্য কাব্যগ্রন্থ)
1
চিন্তামূলক
3498
বাতাসে লাশের গন্ধ
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে… এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ? বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো। জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় ...
2
মানবতাবাদী
1046
লোকসামান্য
জীবনানন্দ দাশ
অন্ধভাবে আলোকিত হয়েছিলো তারা জীবনের সাগরে-সাগরেঃ বঙ্গোপসাগরে, চীনের সমুদ্রে- দ্বীপপুঞ্জের সাগরে। নিজের মৎসর নিয়ে নিশানের 'পরে সূর্য এঁকে চোখ মেরেছিলো তারা নীলিমার সূর্যের দিকে। তারা সব আজ রাতে বিলোড়িত জাহাজের খোল সাগরকীটের মৃত শরীরের আলেয়ার মতো সময়ের দোলা খেয়ে নড়ে; 'এশিয়া কি এশিয়াবাসীর কোপ্রস্‌পেরেটির সূর্যদেবীর নিজ প্...
1
চিন্তামূলক
2168
জীবন
মুহম্মদ জাফর ইকবাল
দুইজন বাচ্চার ঝগড়া চলছে ডাবলিউ লেখা আছে একজন বলছে। এম লেখা, এম এটা অন্যজন বলল, তারপর কী ভীষণ চেঁচামেচি চলল। দুজনেই ঠিক তারা,যদি সেটা জানতো ঝগড়া থামিয়ে তবে হয়ে যেত শান্ত। উল্টো দিক থেকে দেখলেই জানবে- জীবনটাও এরকম কবে তারা মানবে?
1
চিন্তামূলক
4824
হাত গণনা
সুকুমার রায়
ও পাড়ার নন্দগোঁসাই, আমাদের নন্দ খুড়ো, স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো৷ ছিল না তাঁর অসুখবিসুখ, ছিল সে যে মনের সুখে, দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্যমুখে৷ হঠাৎ কি তার খেয়াল হল, চল্‌ল সে তার হাত দেখাতে ফিরে এল শুকনো সরু, ঠকাঠক্‌ কাঁপছে দাঁতে! শুধালে সে কয় না কথা, আকাশেতে রয় সে চেয়ে, মাঝে মাঝে শিউরে ওঠে, পড...
8
হাস্যরসাত্মক
1049
শকুন
জীবনানন্দ দাশ
মাঠ থেকে মাঠেমাঠে – সমস্ত দুপুর ভ’রে এশিয়ার আকাশেআকাশে শকুনেরা চরিতেছে; মানুষ দেখেছে হাট ঘাঁটি বস্তি,- নিস্তব্ধ প্রান্তর শকুনের; যেখানে মাঠের দৃঢ় নীরবতা দাঁড়ায়েছে আকাশের পাশে আরেক আকাশ যেন,- সেইখানে শকুনেরা একবার নামে পরস্পর কঠিন মেঘের থেকে ;- যেন দূর আলো ছেড়ে ধূম্র ক্লান্ত দিকহস্তিগণ প’ড়ে গেছে;- প’ড়ে গেছে পৃথিবীতে এশ...
5
প্রকৃতিমূলক
39
প্রতিবন্ধকতা
অসীম সাহা
আষাঢ়ের প্রবল বর্ষণে ভেসে যাবে সমগ্র পৃথিবী- এই ভেবে বিরহী যক্ষের মতো যখন আকাশের দিকে আকুল নয়নে তাকিয়ে রয়েছি, তখন আমাকে বিস্মিত করে সজল-সঘন কালো মেঘ কখন যে অসভ্য ছেলের মতো চোখ ঠেরে মুহূর্তে উধাও হয়ে গেছে- আমি তা টেরও পাইনি। তার মানে এখন আর মেঘলা-ধূসর আকাশের কোনো অস্তিত্ব নেই- তার বদলে প্রকৃতিকে গৃহবন্দি করে সে এখন খোশমে...
0
প্রেমমূলক
3661
শূন্যের ভিতরে ঢেঊ
শঙ্খ ঘোষ
বলিনি কখনো? আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে। এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো কোনো ভাষা নেই কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যতদূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই। কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয় সেকথা ...
1
চিন্তামূলক