id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
3153
ভেসে-যাওয়া ফুল
রবীন্দ্রনাথ ঠাকুর
ভেসে-যাওয়া ফুল ধরিতে নারে, ধরিবারই ঢেউ ছুটায় তারে।    (স্ফুলিঙ্গ)
4
রূপক
3868
একটি শিশুকে
শামসুর রাহমান
যদি চাও, ভরে দিতে পারি এই ভোরের অঞ্জলি গল্পের অজস্র ফুলে। শোনো বাঘ-ভাল্লুকের নয়, অথবা পরীরও নয়, চেনা মানুষেই গল্প বলি। করবো না নামোল্লেখ কিংবা করবো না নয় ছয় ঘটনাবলিকে সত্যি। একরত্তি মেয়ে তুমি, তাই বুঝরে না কাহিনীর সন্ধ্যাভাষা। একটি পুরুষজীয়ন কাঠির স্পর্শে চেয়েছিলো জাগাতে হৃদয় মহিলার স্বপ্নাবেশে। বাস্তবের কর্কশ বুরুশ খা...
0
প্রেমমূলক
4601
রংমশাল
শ্রীজাত
অনেকদিনের উপােসী ঠোঁট না-হয় তাকে না আটকালে বরং তােমার জমিয়ে রাখা আগুন দিও রংমশালে…এক ডাকে সক্কলে চেনে। লুঙ্গি থেকে চম্পাহাটি সে কেন রােজ তােমার কোলে খুঁজতে আসে শীতলপাটি?তুমিও তেমন, ঠান্ডা ভীষণ রােদে দেওয়াই হয়নি তােমায় উনিশ হল। তফাত বােঝাে, রংমশালে, দেওয়াল বােমায়?আজ দেওয়ালি। পাড়ায় টুনি।। চরকি হাউই তুবড়ি দারুণ...
0
প্রেমমূলক
5009
পলাশপুর
সুবোধ সরকার
পলাশপুর থেকে পড়তে আসা ছেলেটির গলায় তুলসীর মালা প্রথম ক্লাসের পর জিনস্ পরা একটি মেয়ের সে কী হাসি ! রাত্রে ছেলেটি চিঠি লিখল, শ্রীচরণেষু মা, আমি ভালোভাবে হোস্টেলে উঠিলাম, কিন্তু তুলসীর মালা খুলিয়া রাখিয়াছি  |এক সপ্তাহ বাদে জিনস্ পরা মেয়েটি ছেলেটির চারটে বোতাম একটানে ছিঁড়ে দিয়ে বলল, এ যে গত শতাব্দীর জামা | আবার সেই হাসি ...
2
মানবতাবাদী
147
সত্য ফেরারী
আসাদ চৌধুরী
কোথায় পালালো সত্য? দুধের বোতলে, ভাতের হাঁড়িতে! নেই তো রেষ্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীর গন্ধে, টেলিভিশনে বা সিনেমা, বেতারে, নৌকার খোলে, সাপের ঝাঁপিতে নেই তো। গুড়ের কলসি, বিষের কৌটো, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস, পানের ডিব্বা, জর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশী পাতিল, চৌকির তলা, সবি খুঁজলাম, খু...
2
মানবতাবাদী
3998
খনন
শামসুর রাহমান
কে এক খননপ্রিয় লোক চলেছে নিয়ত খুঁড়ে অগোচরে, খননের নিঝুম আওয়াজ কানে আসে; যদি যাও তার কাছে দেখে নিতে কাজ তার, দেখবে বসে আছে কর্মহীন, যেন কোনো কুঁড়ে সমাসীন নিরালায়। সরে এলে তুমি পুনরায়, বিনীত সে শব্দ উঠেবে বেজে তোমাকে চমকে দিতে। অবারিত মাঠ, তৃণভূমি শস্যের সম্ভাবনায় সেজে ওঠে বুঝি সুবর্ণ রেখায়; বহুকাল থেকে সেই অক্লান্ত খননপ...
4
রূপক
2364
আকাশের আলো মাটির তলায়
রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশের আলো মাটির তলায় লুকায় চুপে, ফাগুনের ডাকে বাহিরিতে চায় কুসুমরূপে।(স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
3620
ভালো, এই ভালো
শক্তি চট্টোপাধ্যায়
ভালো, এই ভালো, এই সম্পর্কে জটিল হাওয়া লাগা। কতদিনে হবে? মুক্তি, ওই তার ছিঁড়ে দেয়াল ডিঙিয়ে ভেঙে নয় কোনকিছু, শক্তি ভেঙে নয় সম্মুখে সর্বস্ব বাধা–তাও ভেঙে নয় শুধু ডানা পেলে উড়ে অথবা ডিঙিয়ে ছিঁচকে কাজ, যা করে নির্বোধ চোর তাই করে, শুধু তাই করে আর কিছু নয় আর কিছু করতেও পারে না।।
0
প্রেমমূলক
4174
দেখা হওয়া না-হওয়া
শামসুর রাহমান
দেখা হওয়া না-হওয়ার মধ্যে কেন জয় পরাজয় সেদিন আনলে টেনে আচানক? কার জিৎ আর কার হার হলো বলে ধরে নিলে মনের গহনে? আমিতো ভাবিনি এইমতো কস্মিনকালেও, তাই দ্রুত বিস্ময়ের পাকে জড়িয়ে গেলাম; দু’টি দিন প্রার্থনা করেও আমি পাইনি তোমার কাছে, ফলে আমার পড়ার ঘর শীতল কফিন, পড়ে আছে লেখার টেবিলে ম্লান, শোকগ্রস্ত কলম আমার।উড়ন্ত গালিচা যদি থাকত...
0
প্রেমমূলক
4469
শিল্পের অপচয়
শামসুর রাহমান
মনে হয়, কতকাল বাইরে যাইনি কতকাল, যেন হিমযুগে রয়ে গেছি, অন্ধকার বাস করে দীর্ঘকাল বাস করে, হৃদয় কেমন কৃষ্ণকায় তুষারের মতো হয়ে গেছে। লতাগুল্ম কিছু নেই চুতুষ্পার্শ্বে, বুজে থাকা চোখ বড় বেশি ঢাকা রুক্ষ পাথুরের কণায়, ঘোড়া কোথায় যে উধাও, একটি শীতল গুহায় আমি ভীষণ আটকা পড়ে গেছি। আমাকে পাবে কি খুঁজে কখনো উদ্ধারকারী দল?এখন পাতিনা...
2
মানবতাবাদী
4981
সুন্দর মেখেছে এত ছাই-ভস্ম
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর মেখেছে এত ছাই-ভস্ম, ভালোই লাগে না বুঝি পাহাড়ের পায়ে পড়েছিল নীরব গোধূলি নারী-কলহাস্য শুনে ভয় পেল ফেরার পাখিরা পাথরের নিচে জল ঘুমে মগ্ন কয়েকশো বছর মোষের পিঠের মতো, রাত্রির মেঘের মতো কালো পাথর গড়িয়ে যায়, লম্বা গাছ শব্দ করে শোয় একজন ক্ষ্যাপা লোক ঝর্নাটিতে জুতোসুদ্ধু নামে কেউ কোনো দুঃখ পায় না, চতুর্দিকে এমনই স্বাধীন...
5
প্রকৃতিমূলক
4010
গদ্য সনেট_ ১১
শামসুর রাহমান
একটা লোক নিয়মিত আমার বাড়ির দিকে আড়চোখে খানিক তাকিয়ে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা রাস্তা দিয়ে হেঁটে যায়। অবাক কাণ্ড, সে যখন যায়, তখন গলিতে কাছে ধারে কাউকে আমি দেখি না; এমন জনশূন্যতা রোজ কী করে হয়, ভেবে পাই না। লোকটার হাতে কিংবা ঠোঁটে জ্বলন্ত সিগারেট দেখিনি কোনোদিন; মৃদু হাসির রেখাও ফোটেনি মুখে কখনো, শুধু পাথুরে কাঠিন্যের ...
4
রূপক
3794
আশংকা
শামসুর রাহমান
তার হাতে কোনো মন্ত্রপূত ডুগডুগি অথবা জাদুর বাঁশি নেই, তবু কেন ওর পেছনে পেছনে ছুটে চলেছে এত লোক? ছোট ছোট হৈ-হৈ ছেলেমেয়েরা ওর পিছু নেবে, এমন উন্মাদ সে নয়। মাথা উঁচিয়ে সে হাঁটছে, দৃষ্টি দূর দিগন্তের দিকে।কোনো রঙিন বিজ্ঞাপনের ফুরফুরে কাগজ সে উড়িয়ে দিচ্ছে না হাওয়ায়, তার হাত থেকে ঝরছে না রাজনৈতিক ইস্তাহার। কাউকে কাছে ডাকার স...
1
চিন্তামূলক
1652
ক্রেমলিনে হঠাৎ বৃষ্টি
পূর্ণেন্দু পত্রী
অপর দেশের রোদে ভেসে আছি বিহবল বাতাসে অকস্মাৎ ক্রেমলিনের চুড়ো থেকে বৃষ্টি ছুটে আসে। সুতীব্র শীতের ঢাল, শত শত তীর, পথে হঠাৎ ঘেরাও। কে তুমি হে? কোন দেশী? জারের প্রাসাদ ভেঙে কোথা যেতে চায়? আমি গুপ্তচর নই, বৃষ্টিকে বোঝাই কানে কানে; ওরে তোর অস্ত্রশস্ত্র থামা, উৎসুক অতিথি, যদি তুলে নিস হুকুমৎনামা একটু ভিতরে যাই পাথরের পাহারার...
5
প্রকৃতিমূলক
2991
প্রভাতরবির ছবি আঁকে ধরা
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাতরবির ছবি আঁকে ধরা সূর্যমুখীর ফুলে। তৃপ্তি না পায়, মুছে ফেলে তায়, আবার ফুটায়ে তুলে।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
4055
ছন্নছাড়া ধূলিঝড়ে
শামসুর রাহমান
অকস্মাৎ বাষট্রির এই ছন্নছাড়া ধূলিঝড়ে একি লণ্ডভণ্ড কাণ্ড। আকাশটা বুঝি ভাঙল কাচের বাসনের মতো আর গাছপালাগুলোর মাতন যেন ক্ষ্যাপা সন্ন্যাসীর নাচ, শেকড় বাকড় ছেড়ে দেবে ছুট। মুখের উপর তোমার চুলের ঝাপ্টা। আমি পথ দেখি না, আকাশ অথবা চলন্ত যান-কিছুই দেখি না, এই দুরু অনুভবে আমার কেবল তুমি। কখন যে বিদ্যুতের মতো ঝল্‌সে উঠে নেমে গেলে ...
1
চিন্তামূলক
4068
জানা নেই
শামসুর রাহমান
জানি না এরকম কিছু আছে কি নেই মৌতের আগেই প্রত্যহ সয়ে চলেছি গোরের আজাব প্রায়শ চোখে অমাবস্যা মগজে বৃশ্চিক হাঁটে আঁচড়ে কাটে পাগলা কুকুরকিছু থাক না থাক এপারে ওপারে ধুক ধুক আছে হামেশা কলিজায় এদিকেও বাড়ায় হাত বিদ্রোহী রোবট কম্পিউটার-নির্ভর জীবনে এ কেমন কহর কে তুলে দেয় জহরভরা পেয়ালা আমার হাতে দন্ত-নখর বের করা সন্ধেবেলা আমাকে ঘ...
0
প্রেমমূলক
1918
আর কার কাছে পাবো
মহাদেব সাহা
এতোটুকু স্নেহ আর মমতার জন্য আমি কতোবার নিঃস্ব কাঙালের মতো সবুজ বৃক্ষের কাছে যাই- হে বৃক্ষ আমাকে তুমি এতোটুকু ভালোবাসা দাও, বনস্পতি আমাকে দেখিয়ে দেয় তোমার দুচোখ বলে, ওই দুটি নিবিড় চোখের কাছে যাও। কতোবার এতোটুকু ভালোবাসা চেয়ে আমি নির্জন নদীর কাচে যাই- বলি, পুণ্যতোয়া নদী, আর কিছু নয়, আমাকে একটু তুমি সহানুভূতির স্পর্শ দাও...
0
প্রেমমূলক
4392
মূর্তি
শামসুর রাহমান
না, আমি ভাস্কর নই, রোজ তাল তাল কাদামাটি নিয়ে মূর্তি গড়ি না, অথবা পাথরের স্তব্ধতায় পারি না জাগাতে কোনোক্রমে মৃত্যুঞ্জয় ধ্বনি, হায়, প্রতিমার। আমার আঙুলে নয় দীপ্র জাদুকাঠি, স্পর্শে যার দেয়াল চকিতে যাবে ছেয়ে কিছু খাঁটি অজর ফ্রেস্কোয় কিংবা জাগবে জোয়ার সাহারায়, অথবা উঠবে গড়ে মরুদ্যান; আমিতো ভূতল আস্তানায় একা ছন্দমিল খুঁজে খন...
1
চিন্তামূলক
417
ভরিয়া পরাণ শুনিতেছি গান
কাজী নজরুল ইসলাম
ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর। আসিবে আজ বন্ধু মোর।।হিজল বিছানো বন পথ দিয়া রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া। নদীর পারে বন কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর। আসিবে আজ বন্ধু মোর।।চন্দ্রচূড় মেঘের গায় মরাল-মিথুন উড়িয়া যায়, নেশা ধরে চোখে আলো-ছায়ায় বহিছে পবন গন্ধ ...
0
প্রেমমূলক
5158
যার যেখানে জায়গা
হেলাল হাফিজ
ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠাগাইবেন মানুষ ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের অইবোই জয়। কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্‌পাবাজ মানুষেরে কইও রেডি অইতে বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।...
2
মানবতাবাদী
4184
নখ
শামসুর রাহমান
নিজের হাতের দিকে হঠাৎ তাকাই, নখগুলো অতিশয় তাড়াতাড়ি বর্ধমান রিরংসার মতো অহর্নিশ; আমি কি দূরের কোনো অসভ্য মানব, ক্ষৌরর্কম জানা নেই যার? এইসব নখ নিয়ে বড়ই বিব্রত থাকি। শহরের প্রধান সুন্দরী কাছে এলে তার স্তনে, তলপেটে দাগ ক’রে দিই, এরকম ইচ্ছে বাঁদরের মতো চুলকোচ্ছে মাথা কিছুকাল ধ’রে; আপাতত কবিতাকে খুঁটে-খুঁটেমর্ষকামী সুখ পাই।...
2
মানবতাবাদী
3547
মনে পড়ে তোমাকে
রেদোয়ান মাসুদ
মনে পড়ে তোমাকে চোখের প্রতিটি পলকে নিঃশ্বাসে, বিশ্বাসে এ দেহের প্রতিটি রক্ত বিন্দুতে।মনে পড়ে তোমাকে চলার পথে প্রতিটি কাইকে কাইকে এ দেহের প্রতিটি হাড়ের সন্ধিতে।মনে পড়ে তোমাকে হৃদয়ের প্রতিটি স্পন্দনে আবেগে, অনুভবে চোখের প্রতি ফোটা অশ্রু বিন্দুতে।মনে পড়ে তোমাকে আকাশে বাতাসে মেঘের ঘর্ষণে তৈরি বিদ্যুৎ চমকানো বিকট শব্দতে।মনে ...
0
প্রেমমূলক
2366
আকুল আহ্বান
রবীন্দ্রনাথ ঠাকুর
অভিমান ক'রে কোথায় গেলি, আয় মা ফিরে, আয় মা ফিরে আয়। দিন রাত কেঁদে কেঁদে ডাকি আয় মা ফিরে, আয় মা ফিরে আয়। সন্ধে হল, গৃহ অন্ধকার, মা গো, হেথায় প্রদীপ জ্বলে না। একে একে সবাই ঘরে এল, আমায় যে মা, "মা' কেউ বলে না। সময় হল বেঁধে দেব চুল, পরিয়ে দেব রাঙা কাপড়খানি। সাঁজের তারা সাঁজের গগনে -- কোথায় গেল, রানী আমার রানী!ও...
6
স্বদেশমূলক
613
কিন্তু আগুনের মধ্যে গিয়ে দাঁড়াবার কথাটা মনে থাকে যেন
জয় গোস্বামী
কিন্তু আগুনের মধ্যে গিয়ে দাঁড়াবার কথাটা মনে থাকে যেন! মাটি ফেটে তলিয়ে যাবার কথাটা যেন মনে থাকে ভূমিকম্পের ফাটল থেকে হাত বেরিয়ে আসা আর মরুভূমিতে দাঁড়িয়ে, ডিঙি মেরে, সূর্যের পেটে মুখ ঢুকিয়ে দেওয়া কয়েক যুগ পরে, সূর্য নিভে আকাশ থেকে খসে পড়ল যখন তখন, আর কিছু না পেয়ে, খিদের চোটে, পরস্পরকে খেয়ে নিশ্চিহ্ন করে ফেলবার কথাটাও ম...
0
প্রেমমূলক
3420
হম যব না রব সজনী
রবীন্দ্রনাথ ঠাকুর
হম যব না রব, সজনী, নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে       আসবে নির্মল রজনী— মিলনপিপাসিত আসবে যব, সখি,       শ্যাম হমারি আশে, ফুকারবে যব ‘রাধা রাধা’       মুরলি ঊরধ শ্বাসে, যব সব গোপিনী আসবে ছুটই        যব হম আওব না, যব সব গোপিনী জাগবে চমকই        যব হম জাগব না, তব কি কুঞ্জপথ হমারি আশে        হেরবে আকুল শ্যাম। বন বন ফেরই সো কি ...
3
ভক্তিমূলক
2394
আনন্দ-গান উঠুক তবে বাজি
রবীন্দ্রনাথ ঠাকুর
আনন্দ-গান উঠুক তবে বাজি এবার আমার ব্যথার বাঁশিতে। অশ্রুজলের ঢেউয়ের 'পরে আজি পারের তরী থাকুক ভাসিতে। যাবার হাওয়া ওই যে উঠেছে--ওগো ওই যে উঠেছে, সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে। হৃদয় আমার উঠছে দুলে দুলে অকূল জলের অট্টহাসিতে, কে গো তুমি দাও দেখি তান তুলে এবার আমার ব্যথার বাঁশিতে। হে অজানা, অজানা সুর নব বাজাও আমার ব্...
3
ভক্তিমূলক
3833
এ পথে আমার পর্যটন
শামসুর রাহমান
এ পথে আমার পর্যটন তেমন নতুন নয়, তবু কেন হঠাৎ একটি মোড়ে এসে দাঁড়ালে কেমন যেন অচেনা, অদেখা মনে হয়; আনন্দে ময়ূর হয় চেতনা আমার।এই গাছ ছিল না কোথাও, এই ঝিল কোনোদিন পড়েনি সতৃষ্ণ চোখে, এর জলে ডুবাই নি হাত আগে কিংবা তীরবর্তী ঘাসে শুয়ে কায়ক্লেশে ধীরে মুছে নিতে করিনি প্রয়াস।এ পথে বিশ্রাম নিলে বেশিক্ষণ, কখন যে চোখ নিভাঁজ, প্রগাঢ় ...
5
প্রকৃতিমূলক
4323
বুকের অসুখ
শামসুর রাহমান
তিন-চার মাস ধরে সমগ্র সত্তায় জ্বরোভাব। মুখ তেতো সারাক্ষণ, খুক খুক কাশি। ফুসফুস থেকে অবিরাম মিলকভিটা মাখনের মতো কফ পড়ে, যদিও খাই না টোস্ট মাখন লাগিয়ে কতকাল, সে কবে পঞ্চাশ পেরিয়েছি বলে। বন্ধুদের কেউ কেউ বলেছেন অনেক আগেই, ‘তোমার কাশিটা ভাই সুবিধের নয়, ভয় হয়, ভালো করে চিকিৎসা করাও। অন্তর্গত তেজে কারো পরামর্শে এতদিন তেমন কর...
4
রূপক
3540
ভাগ্যের পরিহাস
রেদোয়ান মাসুদ
সাগরকে বলছিলাম এক ফোটা লোনা পানি দিতে বাতাসকে বলছিলাম একটু গন্ধ দিতে পাখিকে বলছিলাম একটা গান শুনাতে আকাশকে বলছিলাম একটু বৃষ্টি দিতে কিন্তু কেউ রাজি হলো না। সাগর বলল এখন সাগরে পানি নেই বাতাস বলল এখনও বাগানে ফুল ফুটেনি পাখি বলল এখন গান গাওয়ার সময় নেই আকাশ বলল আকাশে এখনও মেঘ জমেনি। অনেক দিন পর সবাই রাজি হল সাগর লোনা পান...
0
প্রেমমূলক
1729
যুদ্ধ
পূর্ণেন্দু পত্রী
যে আমাকে অমরতা দেবে সে তোমার ছাপাখানা নয়, সে আমার সত্তার সংগ্রাম নিজের বিরুদ্ধে যুদ্ধজয়।
1
চিন্তামূলক
2832
দু-কানে ফুটিয়ে দিয়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
দু-কানে ফুটিয়ে দিয়ে কাঁকড়ার দাঁড়া বর বলে, “কান দুটো ধীরে ধীরে নাড়া।’ বউ দেখে আয়নায়, জাপানে কি চায়নায় হাজার হাজার আছে মেছনীর পাড়া– কোথাও ঘটেনি কানে এত বড়ো ফাঁড়া।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
4510
সুধাংশু যাবে না
শামসুর রাহমান
পাগলামী করিসনে বন্ধু সুধাংশু সময় যে পার হয়ে যাচ্ছে এবার যে তোর পালানোর বেলা জিদ করিসনে বন্ধু, এখনই তুই পালা। জানি তুই কী ভাবছিস বন্ধু সুধাংশু দাঁড়িয়ে হাহাকারের ছোঁয়ায় জড়ানো শ্মশানসম বাস্তুভিটায় সেই হারিয়ে যাওয়া প্রাণচঞ্চল দিনগুলো, আমাদের ছেলেবেলা কিন্তু এবার যে তোর পালানোর বেলা, এবার তুই পালা। আমি জানি নির্বা...
2
মানবতাবাদী
1379
অন্ধকারে, একলা মানুষ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ঠাট্টা, হাসি, গান, কলরব যেই থেমেছে, দূরে কাছে দেখছি পথের সঙ্গীরা সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কী, আর গল্প কি নেই? রাস্তাটা যে অনেক বাকি। চোখ তুলে কালপুরুষ দেখেই ফুরিয়ে গেল সব কথা কি? সত্যি ছিল সঙ্গীরা? ধুস্‌। মধ্যরাতে পথের ধারে এই তো আমি একলা মানুষ দাঁড়িয়ে আছি অন্ধকারে।
1
চিন্তামূলক
282
চক্রবাক
কাজী নজরুল ইসলাম
এপার ওপার জুড়িয়া অন্ধকার মধ্যে অকূল রহস্য-পারাবার, তারই এই কূলে নিশি নিশি কাঁদে জাগি চক্রবাক সে চক্রবাকীর লাগি। ভুলে যাওয়া কোন জন্মান্তর পারে কোন সুখ-দিনে এই সে নদীর ধারে পেয়েছিল তারে সারা দিবসের সাথি, তারপর এল বিরহের চির-রাতি, – আজিও তাহার বুকের ব্যথার কাছে, সেই সে স্মৃতি পালক পড়িয়া আছে!কেটে গেল দিন, রাত্রি কাটে না আর...
0
প্রেমমূলক
3372
সুখ
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি মেঘমুক্ত দিন; প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো; সুন্দর বাতাস মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর-- অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগ্‌বধূর উড়িয়া পড়িছে গায়ে। ভেসে যায় তরী প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি তরল কল্লোলে। অর্ধমগ্ন বালুচর দূরে আছে পড়ি, যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শুয়ে। ভাঙা উচ্চতীর; ঘনচ্ছায়াপূর্ণ তরু; প্রচ্...
1
চিন্তামূলক
825
অবসরের গান
জীবনানন্দ দাশ
শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে ; মাঠের ঘাসের গন্ধ বুকে তার ,- চোখণ ,- তার শিশিরের ঘ্রাণ , তাদের আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান , দেহের স্বাদের কথা কয় ;- বিকালের আলো এসে (হয়তো বা) নষ্ট ক’রে দেবে তার সাধের সময় ! চারিদিকে এখন সকাল,- রোদের নরম রং শিশুর গালের মতো লাল ! মাঠের ঘা...
5
প্রকৃতিমূলক
1921
ইচ্ছা
মহাদেব সাহা
হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ আমি মাটিতে মেশা ঘাস হতে ভালোবাসি, যার মাড়িয়ে যাওয়ার সে মাড়িয়ে যাক ঘাস তবু ঘাসের বুকেই জমে শিশিরবিন্দু ;হয়তো কেউ পার হতে চায় দীর্ঘ দূরের পথ আমি বাড়ির উঠোনে লুটিয়ে থাকি, উঠানের কোণে হয়ে থাকি চারাগাছ সেইখানে ঐ দূর আকাশকে ডাকি ;হয়তো কেউ পাখিদের মতো চায় দুইখানি ডানা আমি ভাল...
1
চিন্তামূলক
3721
আকাশ এমন দ্রুত কেন কালো
শামসুর রাহমান
আকাশ এমন দ্রুত কেন কালো হয়ে গ্রাম আর শহরের অধিবাসীদের ভীষণ কাঁপিয়ে দিচ্ছে? দৃষ্টি জুড়ে কী দেখছে তারা আকাশের কালিমায়? ঝাঁক ঝাঁক ঢের কালো দীর্ঘদেহী শকুন উড়ছে কাঁটাময় অনাহারে হিংস্র ওষ্ঠ নিয়ে। ওরা ছিঁড়ে খেতে চায় পথে-হেঁটে-যাওয়া আর বারান্দায় দাঁড়ানো অনেক নারী পুরুষকে যেন। অকস্মাৎ একত্রে সবাই লাঠিসোঁটা আর কেউ-কেউ স্টেনগান ন...
2
মানবতাবাদী
4433
রাজকাহিনী
শামসুর রাহমান
ধন্য রাজা ধন্য, দেশজোড়া তার সৈন্য! পথে-ঘাটে-ভেড়ার পাল। চাষীর গরু, মাঝির হাল, ঘটি-বাটি, গামছা, হাঁড়ি, সাত-মহলা আছে বাড়ি, আছে হাতি, আছে ঘোড়া। কেবল পোড়া মুখে পোরার দুমুঠো নেই অন্ন, ধন্য রাজা ধন্য। ঢ্যাম কুড় কুড় বাজনা বাজে, পথে-ঘাটে সান্ত্রী সাজে। শোনো সবাই হুকুমনামা, ধরতে হবে রাজার ধামা। বাঁ দিকে ভাই চলতে মানা, ...
10
ব্যঙ্গাত্মক
2316
অনেক মালা গেঁথেছি মোর
রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক মালা গেঁথেছি মোর কুঞ্জতলে, সকালবেলার অতিথিরা পরল গলে। সন্ধেবেলা কে এল আজ নিয়ে ডালা। গাঁথব কি হায় ঝরা পাতায় শুকনো মালা।    (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
464
রুবাইয়াত-ই- হাফিজ- ১
কাজী নজরুল ইসলাম
হায় রে, আমার এ বদনসিব হ'ত যদি মনের মত! কিংবা গ্রহের চক্র ঘুরে আবার আমার বন্ধু হত! পালিয়ে যেত যৌবন মোর যখন হাতের মুঠি হ'তে, রেকাব সম রাখত ধ'রে এই জরারে সমুন্নত!!
1
চিন্তামূলক
5060
যখ
স্মরণজিৎ চক্রবর্তী
আমি তোমার কাছে খারাপ বাকি সবার কাছে ভালকোনও অন্ধ কুয়োতলায় যেন একলা মৃদু আলোআমি সবার কাছে আকাশ শুধু তোমার কাছে ঘুড়িএই ভাঙা শহর নিয়ে তাকে ইচ্ছে মতো জুড়িআর বিক্রি করি একা ব্যাগে রাংতা করি জড়োকোনও মেসেজ এলেই ভাবি তুমি আমায় মনে করো?ভুল ভাঙতে জীবন কাটে তোমার সময় বড় দামিসব একলা লাজুক ছেলের কাছে দু হাত পাতি আমিযদি সামা...
0
প্রেমমূলক
2942
পরিচিত সীমানার
রবীন্দ্রনাথ ঠাকুর
পরিচিত সীমানার বেড়াঘেরা থাকি ছোটো বিশ্বে; বিপুল অপরিচিত নিকটেই রয়েছে অদৃশ্যে। সেথাকার বাঁশিরবে অনামা ফুলের মৃতুগন্ধে জানা না-জানার মাঝে বাণী ফিরে ছায়াময় ছন্দে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
4969
শব্দ ২
সুনীল গঙ্গোপাধ্যায়
আমায় অনুসরণ করে আঠাশ বছর পেরিয়ে আসা শব্দ যেন তাকায় অতিকুসীদ, যেন হরণ দাবি করে যেন আমার বুকের মধ্যে তুঁত পোকার মতো নড়ে অনুসরণ অনুসরণ শব্দ শব্দ ওঁ শব্দ অতিক্ষিদেয় খেয়েছিলাম সাতশো বিবেক, শব্দ বললো, ‘আমি আছি’ শব্দ আমায় ট্রাম ভাড়া দেয়, বায়োস্কোপে টিকিট কাটে খুনের রক্তে চোখ ভেসে যায়, দৈবে ঘুরি ঘোর ললাটে অন্ধকারে মুখ দেখি না...
1
চিন্তামূলক
4580
এপিটাফ
শেখ ফজলুল করিম
আর্দ্র মহীতলে হেথা চির নিদ্রাগত ব্যথাতুর দীন কবি, অফুরন্ত সাধ ভুলে যাও একটি তার জনমের মতো হয়তো সে করিয়াছে শত অপরাধ পান্থপদ রেণুপুত এ শেষ ভবন হতে পারে তার ভাগ্যে সুখের নন্দন।
1
চিন্তামূলক
1981
চিঠি দিও
মহাদেব সাহা
করুণা করে হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি। চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল, পাখি, সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখর মতো চিহ্ন ...
0
প্রেমমূলক
1593
অলৌকিক
পূর্ণেন্দু পত্রী
অলৌকিক এইভাবে ঘটে। হঠাৎ একদিন ফাঁক হয়ে যায় সাদাসিধে ঝিনুক, ভিতর থেকে ঠিকরে বেরোয় সাদা জ্যোৎস্না। সেদিন মুক্তোর মতো গড়িয়ে এলে আমার হাতে। অমনি বদলে গেল দৃশ্য। আমার ডান দিকে ছিল মেঘলা দিন হয়ে গেল ডালিম-ফাটানো রোদ। আর বাঁদিকে ছিল ইটের পাঁজা হয়ে গেল লাল টালির ডাকবাংলো। অলৌকিক এইভাবে ঘটে।
4
রূপক
922
তোমাকে ভালোবেসে
জীবনানন্দ দাশ
আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনের পদ্মপাতার জল; তবুও এ-জল কোথা থেকে এক নিমিষে এসে কোথায় চ'লে যায়; বুঝেছি আমি তোমাকে ভালোবেসে রাত ফুরোলে পদ্মের পাতায়।আমার মনে অনেক জন্ম ধ'রে ছিলো ব্যথা বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা; হয়েছো তুমি রাতের শিশির- শিশির ঝরার স্বর সারাটি রাত পদ্মপাতার পর; তবুও পদ্মপত্রে এ-জল আটকে রাখা দায়।নি...
0
প্রেমমূলক
3013
ফাগুন এল দ্বারে
রবীন্দ্রনাথ ঠাকুর
ফাগুন এল দ্বারে, কেহ যে ঘরে নাই— পরান ডাকে কারে ভাবিয়া নাহি পাই।   (স্ফুলিঙ্গ)
0
প্রেমমূলক
1678
দেবতা আছেন
পূর্ণেন্দু পত্রী
দেবতা আছেন কোথাও কাছাকাছি পায়ের চিহ্ন বনে বনের চিহ্ন তারঁই তুলির টান সরল রেখাঙ্কনে। জানি না ঘর বসত-বাটী ডেরা আছেন জানি শুধু প্রতিদিনের কাঠে ও কেরোসিনে উঠোন-ভর্তি দুঃখে ও দুর্দিনে তাঁরই ব্যথার অগ্নিকণা ধু ধু । তুমুল হাওয়া, তরল রক্তপাত চতুর্দিকে দাঁড়কাকেদের দাঁত স্তুপীকৃত করাত-চেরা বুক। কুরুক্ষেত্রে ভাঙা রথের চাকা মৃত ম...
3
ভক্তিমূলক
1037
রবীন্দ্রনাথ
জীবনানন্দ দাশ
অনেক সময় পাড়ি দিয়ে আমি অবশেষে কোন এক বলয়িত পথে মানুষের হৃদয়ের প্রীতির মতন এক বিভা দেখেছি রাত্রির রঙে বিভাসিত হয়ে থেকে আপনার প্রাণের প্রতিভা বিচ্ছুরিত ক'রে দেয় সঙ্গীতের মত কণ্ঠস্বরে! হৃদয়ে নিমীল হয়ে অনুধ্যান করে ময়দানবের দ্বীপ ভেঙে ফেলে স্বভাবসূর্যের গরিমাকে। চিন্তার তরঙ্গ তুলে যখন তাহাকে ডেকে যায় আমাদের রাত্রির উপরে- প...
3
ভক্তিমূলক
2744
জ্ঞানের দৃষ্টি ও প্রেমের সম্ভোগ
রবীন্দ্রনাথ ঠাকুর
‘কালো তুমি’— শুনি জাম কহে কানে কানে, যে আমারে দেখে সেই কালো বলি জানে, কিন্তু সেটুকু জেনে ফের কেন জাদু? যে আমারে খায় সেই জানে আমি স্বাদু।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
2191
অসমাপ্ত গান
মোহাম্মদ রফিকউজ্জামান
লক্ষ টাকায় একটি জামা কিনে কী উল্লাসে এক বেহায়া হাসে ---- আর এক বৃদ্ধা বিবস্ত্রপ্রায়, সেই দোকানের পাশে হাত বাড়িয়ে ঠায় দাঁড়িয়ে একটা টুকরো কাপড় যদি কারো দয়ায় আসে ।। নিজের গালে চড় কষিয়ে নিজেরে দেই গালি কোন দেশে তুই জন্ম নিলি কোবতে বনের মালী? কী ফলালি জনম ভরে তোর কলমের চাষে ?? মাথার উপর ঠ্যাঙের ছায়া দোলায় মহাচোরে তার গলা তো...
2
মানবতাবাদী
3070
বার বার সখি বারণ করনু
রবীন্দ্রনাথ ঠাকুর
বার বার, সখি, বারণ করনু       ন যাও মথুরাধাম বিসরি প্রেমদুখ রাজভোগ যথি        করত হমারই শ্যাম। ধিক্ তুঁহু দাম্ভিক, ধিক্ রসনা ধিক্,       লইলি কাহারই নাম। বোল ত সজনি, মথুরা‐অধিপতি        সো কি হমারই শ্যাম। ধনকো শ্যাম সো, মথুরাপুরকো,        রাজ্যমানকো হোয়। নহ পীরিতিকো, ব্রজকামিনীকো,        নিচয় কহনু ময় তোয়। যব তুঁহু ...
3
ভক্তিমূলক
4961
মানে আছে
সুনীল গঙ্গোপাধ্যায়
আচমকা স্রোতের পাশে হেলে পড়া কম বৃক্ষটি এরও কোনো মানে আছে। নির্জন মাঠের পোড়োবাড়ি- হা হা করে ভাঙা পাল্লা এরও কোনো মানে আছে? ঠিক স্বপ্ন নয়- মাঝে মাঝে চৈতন্যের প্রদোষে সন্ধ্যায় শিরশিরে অনুভূতি কি যেন ছিল বা আছে অথবা যা দেখা যায় না দুরস্ত পশুর মতো ছুটে আসে বিমূঢ়তা জানলার পর্দাটা দোলে, থেমে যায়, দুলে ওঠে এরও কোনো মানে আছে। ...
1
চিন্তামূলক
3637
সেই হাত
শক্তি চট্টোপাধ্যায়
অভিনব দুটি হাতে দেয়াল দরোজা খুলে দাও। ততক্ষণে রোদ্দুর পৌচেছে গোটারাত ঘুরে ঘুরে রোদ্দুর পৌঁচেছে ঘরে। কিছুটা নড়বড়ে ছিলো ঘর। এককোণে পাথর তেমন সন্তুষ্ট নয়, ‘দখল দখল শব্দ করে। দাবি তার ঘরটি ভরাবে মানুষের মাথায় চড়াবে তার ভার। আর যদি পারে গিলে খাবে মানুষের স্বপ্ন নিয়ে বাঁচা অন্ধকারে! তা কি হয়? রোদ্দুরের ফুল ফোটে ঘরে যে-হাতে দ...
1
চিন্তামূলক
4104
তাকালেই চোখে পড়ে
শামসুর রাহমান
কিছুদিন হল কী-যে হয়েছে আমার, কিয়দ্দূরে তাকালেই চোখে পড়ে রঙ বেরঙের নানা চৌকো নক্‌শা, কখনও বা শাদা অথবা ধূসর গোলাকার বস্তু যেন। মাঝে মাঝে হঠাৎ আমার কাছে ব’সে-থাকা কারও পরিচ্ছন্ন মুখে ফুটে ওঠে গুটি বসন্তের মতো দাগ। এ আমার কী-যে হল!চোখে সাম্প্রতিক অস্ত্রোপচারের পর আচানক এই অঘটন বিষাদের জালে করেছে আটক আমাকে, তবে কি এভাবেই ব...
2
মানবতাবাদী
1241
পুরনো
তারাপদ রায়
আবার ফিরে এলাম, আর একটু খোঁজ নিয়ে এলেই ভাল হত। বাড়ির সামনের দিকে একটা কয়লার দোকান ছিল কাঠ, কয়লা, কেরোসিন – খুচরো কেনা বেচা, কেউ চিনতে পারল না দু’জন রাস্তার লোক বলল, ‘এদিকে কোনো কয়লার দোকান নেই গলির এপারে রাধানাথ দত্তের গ্যাসের দোকান সেখানে খোঁজখবর নিয়ে দেখুন। ‘মনে আছে কয়লার দোকানের পিছনে ছিল বড় উঠোন, কয়েকটা আম কাঁঠাল গ...
1
চিন্তামূলক
2697
ছল
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারে পাছে সহজে বুঝি     তাই কি এত লীলার ছল - বাহিরে যবে হাসির ছটা     ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব     ছলনা - যে কথা তুমি বলিতে চাও     সে কথা তুমি বল না।।তোমারে পাছে সহজে ধরি     কিছুরই তব কিনারা নাই - দশের দলে টানি গো পাছে     কিরূপ তুমি, বিমুখ তাই। বুঝি গো আমি, বুঝি গো তব     ছলনা - যে পথে তুমি চলি...
0
প্রেমমূলক
1781
বৃষ্টির ছড়া
ফররুখ আহমদ
বৃষ্টি এল কাশ বনে জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটল আবার কেয়া যে।গাঁয়ের নামটি হাটখোলা, বিষটি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে, যায় দাঁড়িয়ে পথ-ভোলা। মেঘের আঁধার মন টানে, যায় সে ছুটে কোন খানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে।
5
প্রকৃতিমূলক
3887
এমন বর্ষার দিনে
শামসুর রাহমান
চল্লিশটি বর্ষার সজল স্পর্শ তোমাকে আকুল করে আজো, আজো দেখি তুমি জানালার কাছ ঘেঁষে বাইরে তাকিয়ে আষাঢ়ের জলধারা দ্যাখো খুব মুগ্ধাবেশে; মনে হয়, আষাঢ় তোমার মন আর হৃদয় শ্রাবণ। তুমি এই তো সেদিন ঘন কালো মেঘদল দেখে, শুনে বৃষ্টির জলতরঙ্গ বল্‌লে নিবিড় মেদুর স্বরে, ‘এ বৃষ্টি আমার, এই বর্ষা আমাকে সস্নেহে তার দীর্ঘ আঙুলে ছুঁয়ে যায়।এখন...
0
প্রেমমূলক
2602
কে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো ! সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত ।    সে চলে গেল , বলে গেল না , সে কোথায় গেল ফিরে এল না , সে যেতে যেতে চেয়ে গেল , কী যেন গেয়ে গেল-- তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে । সে ঢেউয়ের মতো ভেসে গেছে , চঁদের আলোর দেশে গেছে , যেখান দিয়ে হেসে গেছে হাসি...
0
প্রেমমূলক
421
মদির স্বপনে মম মন ভবনে জাগো
কাজী নজরুল ইসলাম
মদির স্বপনে মম মন ভবনে জাগো চঞ্চলা বাসন্তিকা, ওগো ক্ষনিকা ওগো ক্ষনিকা।।মোর গগনের ঊল্কার প্রায় চমকি ক্ষনেক চকিতে মিলায় তোমার হাসির যুঁই কনিকা ওগো ক্ষনিকা, ওগো ক্ষনিকা।।পুষ্পধনু তব মন রাঙ্গানো বঙ্কিম ভুরু হানো হানো তোমার উতল উত্তরীয় আমারো চোখে প্রিয় ছুঁইয়ে দিও যৌবনের দাও রাজ- টীকা ওগো ক্ষনিকা, ওগো ক্ষনিকা আমি হবো ওগ...
0
প্রেমমূলক
2352
অস্ফুট ও পরিস্ফুট
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘটিজল বলে, ওগো মহাপারাবার, আমি স্বচ্ছ সমুজ্জ্বল, তুমি অন্ধকার। ক্ষুদ্র সত্য বলে, মোর পরিষ্কার কথা, মহাসত্য তোমার মহান্‌ নীরবতা।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
3133
ব্যর্থ যৌবন
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে? কেন নয়নের জল ঝরিছে বিফল নয়নে! এ বেশভূষণ লহ সখী, লহ, এ কুসুমমালা হয়েছে অসহ– এমন যামিনী কাটিল বিরহ শয়নে। আজি যে-রজনী যায় ফিরাইব তায় কেমনে। আমি বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি। বহি বৃথা মনোআশা এত ভালোবাসা বেসেছি। শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্ত চরণ, মন উদাসী...
0
প্রেমমূলক
432
মানস-বধূ
কাজী নজরুল ইসলাম
যেমন  ছাঁচি পানের কচি পাতা প্রজাপতির ডানার ছোঁয়ায়, ঠোঁট দুটি তার কাঁপন-আকুল একটি চুমায় অমনি নোয়ায়। জল-ছলছল উড়ু-উড়ু চঞ্চল তার আঁখির তারা, কখন বুঝি দেবে ফাঁকি সুদূর পথিক-পাখির পারা, নিবিড় নয়ন-পাতার কোলে, গভীর ব্যথার ছায়া দোলে, মলিন চাওয়া (ছাওয়া) যেন দূরের সে কোন্ সবুজ ধোঁয়ায়। সিঁথির বীথির খসে-পড়া কপোল-ছাওয়া চপল অলক পলক...
0
প্রেমমূলক
190
অবেলার ডাক
কাজী নজরুল ইসলাম
অনেক ক’রে বাসতে ভালো পারিনি মা তখন যারে, আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে।। আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে, চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরের ঘুমে। ভাব্‌তুম তখন এ কোন্‌ বালাই! কর্‌ত এ প্রাণ পালাই পালাই। আজ সে কথা মনে হ’য়ে ভাসি অঝোর নয়ন-ঝরে। অভাগিনীর সে গরব আজ ধূলায় লুটায় ব্যথার ভারে।।...
0
প্রেমমূলক
5123
উৎসর্গ
হেলাল হাফিজ
আমার কবিতা আমি দিয়ে যাবো আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা? কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে ...
1
চিন্তামূলক
2649
গান গাওয়ালে আমায়
রবীন্দ্রনাথ ঠাকুর
গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে, কত সুখের খেলায়, কত নয়নজলে হে। ধরা দিয়ে দাও না ধরা, এস কাছে, পালাও ত্বরা, পরান কর ব্যথায় ভরা পলে পলে হে। গান গাওয়ালে এমনি করে কতই ছলে যে।কত তীব্র তারে, তোমার বীণা সাজাও যে, শত ছিদ্র করে জীবন বাঁশি বাজাও হে। তব সুরের লীলাতে মোর জনম যদি হয়েছে ভোর, চুপ করিয়ে রাখো এবার চরণতলে হে, গান গাওয়াল...
3
ভক্তিমূলক
1094
সূর্য নক্ষত্র নারী - ২
জীবনানন্দ দাশ
চারিদিকে সৃজনের অন্ধকার র’য়ে গেছে, নারী, অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরো ভালো কোথাও দ্বিতীয় সূর্য নেই, যা জ্বালালে তোমার শরীর সব অলোকিত ক’রে দিয়ে স্পষ্ট ক’রে দেবে কোনো কালে শরীর যা র’য়ে গেছে। এই সব ঐশী কাল ভেঙে ফেলে দিয়ে নতুন সময় গ’ড়ে নিজেকে না গ’ড়ে তবু তুমি ব্রহ্মান্ডের অন্ধকারে একবার জন্মাবার হেতু অনুভব করে...
0
প্রেমমূলক
5050
যদি মনে করো
সৈয়দ শামসুল হক
যদি মনে করো ভালোবাসা মরে গেছে যদি মনে করো ভালোবাসা আর নেই যদি মনে করো ভালোবাসা বলে কখনো ছিল না কিছু— তখন তাকিয়ে দেখো বাগানের দিকে— সূর্যের দিকে শিমলতা চেয়ে আছে! অথবা গাছের গুঁড়িতে পিঁপড়ে বাসা করে দেখে নিয়ো, বেরিয়েছে ওরা তোমার গলার মতির মালার মতো দীর্ঘ সারিতে মানুষের দিকে শর্করা সন্ধানে, যদি মনে করো ভালোবাসা মরে গেছে ভা...
1
চিন্তামূলক
1993
তাই মিথ্যা বলা
মহাদেব সাহা
তুমি ভয় পাবে, ভয়ে ভীত হবে বলে কোনোদিন মৃত্যুর বর্ণনা করি নাই, কোনো দুঃখের প্রসঙ্গ উত্থাপন করি নাই, মুতি ম্লান হবে, তুমি অশ্রুসিক্ত হবে তাই কোন রাজার দুলাল গেলো বনে, কোন বৃক্ষের মাথায় হলো বজ্রপাত, কোনখানে ভূমিকম্পে কতো মানুষের প্রাণহানি হলো এসব কিছুই ব্যক্ত করি নাই, ব্যাখ্যা করি নাই। তুমি লজ্জায় হেঁট হবে তাই বলি নাই কুৎ...
2
মানবতাবাদী
1881
কন্যাশ্লোক
মল্লিকা সেনগুপ্ত
আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন। তাঁর মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম!মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের...
2
মানবতাবাদী
2253
সুচি গং ও সূচিত অপরাধ
মোহাম্মদ রফিকউজ্জামান
মানুষের ডাকে জাগতে পারো না জাগতে পারো না হাজারো মৃত্যু শোকে অমন তোমাকে বিনা ভ্রুক্ষেপে মাড়িয়ে যাবেই লোকে ।।ফুলের বিছেনা ভেবে লুকিয়েছো মুখ নিজেকে লুকাতে কিনেছ নিজে অসুখ পরের বিছানো বিছানা সহসা পালটে যাবে পলকে ।।ফুলের গভীর আড়ালে রয়েছে কাটার কঠিন বিষ অথচ তাকেই ভেবেছো তোমার দেব-দেবীর আশিস !মানুষ বোঝোনা বোঝো ক্ষমতার ঘ্রাণ ক...
2
মানবতাবাদী
3865
একটি মাছের স্মৃতি
শামসুর রাহমান
একটি ক্রন্দনরত বড়ো মাছ শুয়ে আছে ডিশে মশলাসজ্জিত রূপে; আহার্য সে, আমরা ক’জন তবু তাকে স্পর্শ করা থেকে বিরত ছিলাম, বুঝি মাছের কান্নার জল সে-রাতে দেখেছিলাম, ফলে অন্য আহার্যের স্বাদে রসনাকে সিক্ত করে ফিরে গেলাম যে-যার ঘরে। সেই মাছ সঙ্গে ছিল এই বয়েসী কবির, তার চোখে স্বপ্নের অজস্র কুঁড়ি ফোটার আশায় ছিল, কবির তা মনে হয়েছিল।ঘরে ...
4
রূপক
1559
হেলং
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এ যেন আরণ্য প্রেত-রাত্রির শিয়রে এক মুঠো জ্যোৎস্নার অভয়। অন্তত তখন তা-ই মনে হয়েছিল সুন্দরী হেলং, সেই পাহাড়িয়া বৃষ্টির তিমিরে। সকাল থেকেই সূর্য নিখোঁজ। দক্ষিণে স্পর্ধিত পাহাড়। বাঁয়ে অতল গড়খাই উন্মাদ হাওয়ার মাতামাতি শীর্ণ গিরিপথে। যেন কোনো রূপকথার হৃতমণি অন্ধ অজগর প্রচণ্ড আক্রোশে তার গুহা থেকে আথালি-পাথালি ছুটে আসে; শত্রু...
5
প্রকৃতিমূলক
4027
গুড মর্নিং বাংলাদেশ
শামসুর রাহমান
গুড মর্নিং বাংলাদেশ, সুপ্রভাত, হাউ ডু ইউ ডু? সুপ্রভাত সাতরওজা, মাহুৎটুলি নবাবপুর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পুরানা পল্টন; সুপ্রভাত বাগেরহাট, মহাস্থানগড়, ময়নামতি, সুপ্রভাত পলাশতলী, পাড়াতলী, সুপ্রভাত আদিয়াবাদের খাল, তাল তমাল হিন্তাল, নিতাই জেলের জাল, কাশেম মাঝির নাও, বঁইচি ফুল, কামেলার কানের দুল, সুপ্রভাত বরিশাল, সুনামগঞ্জ তে...
6
স্বদেশমূলক
2721
জাগ্রত স্বপ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ একেলা বসিয়া , আকাশে চাহিয়া , কী সাধ যেতেছে , মন! বেলা চলে যায় — আছিস কোথায় ? কোন্‌ স্বপনেতে নিমগন ? বসন্তবাতাসে আঁখি মুদে আসে , মৃদু মৃদু বহে শ্বাস , গায়ে এসে যেন এলায়ে পড়িছে কুসুমের মৃদু বাস । যেন সুদূর নন্দনকাননবাসিনী সুখঘুমঘোরে মধুরহাসিনী , অজানা প্রিয়ার ললিত পরশ ভেসে ভেসে বহে যায় , অতি মৃদু মৃদু লাগে গা...
0
প্রেমমূলক
4654
কবিতার খসড়া
সুকান্ত ভট্টাচার্য
আকাশে আকাশে ধ্রুবতারায় কারা বিদ্রোহে পথ মাড়ায় ভরে দিগন্ত দ্রুত সাড়ায়, জানে না কেউ। উদ্যমহীন মূঢ় কারায় পুরনো বুলির মাছি তাড়ায় যারা, তারা নিয়ে ঘোরে পাড়ায় স্মৃতির ফেউ।।(কাব্যগ্রন্থঃ ঘুমনেই)
2
মানবতাবাদী
1830
তুমিই মালিনী
বিষ্ণু দে
তুমিই মালিনী, তুমিই তো ফুল জানি । ফুল দিয়ে যাও হৃদয়ের দ্বারে, মালিনী, বাতাসে গন্ধ, উৎস কি ফুলদানি, নাকি সে তোমার হৃদয়সুরভি হাওয়া ? দেহের অতীতে স্মৃতির ধূপ তো জ্বালি নি কালের বাগানে থামে নি কো আসা যাওয়া ত্রিকাল বেঁধেছ গুচ্ছে তোমার চুলে, একটি প্রহর ফুলহার দাও খুলে,কালের মালিনী ! তোমাকেই ফুল জানি, তোমারই শরীরে কালোত্তীর্ণ...
1
চিন্তামূলক
223
আয় বেহেশত কে যাবি আয়
কাজী নজরুল ইসলাম
আয় বেহেশতে কে যাবি আয় প্রানের বুলন্দ দরওয়াজায়, 'তাজা-ব-তাজা'র গাহিয়া গান চির-তরুণের চির-মেলায়। আয় বেহেশতে কে যাবি আয়।।যুবা-যুবতীর সে-দেশে ভিড়, সেথা যেতে নারে বুঢঢা পীর, শাস্ত্র-শকুন জ্ঞান-মজুর যেতে নারে সেই হুরী-পরীর শরাব সাকীর গুলিস্তাঁয়। আয় বেহেশ্তে কে যাবি আয়।।সেথা হর্দম খুশীর মৌজ, তীর হানে কালো-আঁখির ফৌ...
2
মানবতাবাদী
528
স্মরণে
কাজী নজরুল ইসলাম
আজ  নতুন করে পড়ল মনে মনের মতনে এই  শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে। কার কথা আজ তড়িৎ-শিখায় জাগিয়ে গেল আগুন লিখায়, ভোলা যে মোর দায় হল হায় বুকের রতনে। এই   শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে। আজ  উতল ঝড়ের কাতরানিতে গুমরে ওঠে বুক নিবিড় ব্যথায় মূক হয়ে যায় মুখর আমার মুখ। জলো হাওয়ার ঝাপটা লেগে অনেক কথা উঠল জেগে পরান আমার...
0
প্রেমমূলক
4442
রৌদ্রলোকে, নক্ষত্রের বিপুল জোয়ারে
শামসুর রাহমান
আমাদের দু’জনের মধ্যে যেন কবরের মতো কিছু আছে, বুঝি তাই অন্তহীন বিচ্ছিন্নতা নিয়ে দু’জন দু’দিকে থাকি। শুকনো ওষ্ঠে পানি ঝরবার অনেক আগেই বেলা যায়, বেলা যায়। তবুও তোমার প্রতি যাই বেলাশেষে, যেমন নিঃসঙ্গ বেদুইন ব্যাকুল প্রবেশ করে মরুদ্যানে। আমি বালির ভেতর থেকে ঝরণার বদলে বেনামি কংকাল তুলে আমি আর প্রিয় কোনো গান হঠাৎ গাইতে গিয়ে ...
0
প্রেমমূলক
1207
মন উঠো
তসলিমা নাসরিন
মন তুমি ওঠো, ওঠো তুমি, তুমি ওঠো মন, মন মন মন ওঠো মন ওঠো মন তুমি ওঠো ওঠো মন মন ওঠো তুমি ওঠো তুমি মন মন মন মন ওঠো, লক্ষ্মী মন, তুমি ওঠো এবার, ওঠো ওই পুরুষ থেকে, মন ওঠো, ওঠো তুমি, শেকল ছিঁড়ে ওঠো, ভালোবাসার শক্ত শেকলটা ছিঁড়ে এখন ওঠো তুমি তোমার মত করে কথা বলো, তুমি তোমার মত তাকাও তোমার মত হাসো আনন্দ তোমার মত করে করো। দুঃখ ত...
1
চিন্তামূলক
2013
তোমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা
মহাদেব সাহা
তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপ, তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে লেখা আছে হৃদয়ের গঢ় পঙক্তিগুলি। ফুল ভালোবাসি বলে অহঙ্কাল করেছি বৃথাই শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়োই করেছি, মূর্খ আমি বুঝি নাই তোমার দুখানি হাত কতো বেশি মানবিক ফুল- বুঝি নাই কতো বেশি অনুভূতিময় এই দুটি হাতের আঙুল। ত...
0
প্রেমমূলক
1498
বৃষ্টিতে নিজের মুখ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অরণ্য, আকাশ, পাখি, অন্তহীন ঘুরিয়ে ঘুরিয়ে– আকাশ, সমুদ্র, মাটি, অন্তহীন ঘুরিয়ে ঘুরিয়ে– সমুদ্র, অরণ্য, পাখি, ঘুরিয়ে ঘুরিয়ে যতই ঘোরাও, আমি কী নতুন দেখব জাদুকর? যেন দূরদেশে কোন্‌ প্রভাতবেলায় যেতে গিয়ে আবার ফিরেছি আজন্ম নদীর ধারে, পরিচিত বৃষ্টির ভিতর। যেন সব চেনা লাগে। ফুল, পাতা, কিউমুলাস মেঘের জানালা, সটান সহজ বৃক্ষ, গ্রাম...
1
চিন্তামূলক
1620
আশ্চর্য
পূর্ণেন্দু পত্রী
একটি নারীর মাঝে অকস্মাৎ খুঁজে পায় কেউ আশ্চর্যের নীলিমাকে। দৃশ্যহীন ঘন অন্ধকারে নক্ষত্ররাজিরা গেছে আকাশে সোনালী শিল্প রুয়ে তার স্নিগ্ধ সুষমার মোহাচ্ছন্ন ঘ্রাণ নিতে নিতে ঘুমের মতন জাগে। ঘুমোতে দেয় না স্তব্ধতারে। একে একে আবরণ পূজার ফুলের মতো ঝরে। তারপর সেই দুটি অপরুপ লজ্জার ভঙ্গিমা একে অপরের বন্য বাসনাকে বাহু দিয়ে বেঁ...
0
প্রেমমূলক
3684
অথচ নিজেই আমি
শামসুর রাহমান
একদিন সন্ধ্যেবেলা ফ্ল্যাটে ফিরে দেখি থমকে-দাঁড়ানো অন্ধকার বারান্দায় দাঁড়ের সবুজ টিয়ে পাখিটার ঘাড় কী নিখুঁত মটকে পালিয়ে যাচ্ছে একজন লোক, তাকে খুব চেনা চেনা লাগল আমার। কিছুদিন শুধু সবুজাভ ছোপ চারপাশে বারংবার ভেসে বেড়াল আমাকে ঘিরে। খুন হয়ে যাওয়া টিয়েটার কথা ভেবে মন ভারি খারাপ থাকল কিছুকাল। এই তো সেদিন মাঝ রাত্তিরের বুক শি...
1
চিন্তামূলক
3757
আমার একজন প্রতিবেশী
শামসুর রাহমান
আমার প্রতিবেশী ভদ্রলোকটিকে বাতিগ্রস্ত বলা ঠিক হবে না, যদিও তিনি কিছুট উটকো ধরনের মানুষ আর হর-হামেশা বলেন মাথা-খারাপ করা কিছু কথা। বরাবরই দেখে আসছি, আমার প্রতিবেশীর চুল প্রায় সকল সময় উস্‌কো খুসকো, অনবরত ঝাড়েন সিগারেটের ছাই, আর কথা বলার ফাঁকে ফাঁকে মটকাতে থাকেন আঙুল। হঠাৎ কোনো কারণে আড্ডায় তার মেজাজ সাপের ফণার মতো লাফিয়ে...
1
চিন্তামূলক
552
সুখ
কায়কোবাদ
“সুখ সুখ” বলে তুমি, কেন কর হা-হুতাশ, সুখ ত পাবে না কোথা, বৃথা সে সুখের আশ ! পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল, জল ত মিলে না সেথা, মরীচিকা করে ছল ! তেমতি এ বিশ্ব মাঝে, সুখ ত পাবে না তুমি, মরীচিকা প্রায় সুখ, – এ বিশ্ব যে মরুভূমি ! ধন রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই, সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই ! ‘আমিত্ব’কে বলি দিয়া ...
1
চিন্তামূলক
5039
মাতৃভূমির জন্য
সৃজন সেন
সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া- আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির শেষপ্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল, আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম, সবাই আতঙ্কে ‘রায়ট লাগছে, রায়ট লাগছে’ বলে ছোটাছুটি করছিলএবং তার কদিন পরেই সদ্য-বিবাহিত দাদা-বৌদির সঙ্গে আমাকে কলকাতা...
6
স্বদেশমূলক
2753
তখন আমার আয়ুর তরণী
রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রীযুক্ত প্রমথনাথ চৌধুরী কল্যাণীয়েষুতখন আমার আয়ুর তরণী যৌবনের ঘাট গেছে পেরিয়ে। যে-সব কাজ প্রবীণকে প্রাজ্ঞকে মানায় তাই নিয়ে পাকা করছিলেম পাকা চুলের মর্যাদা। এমন সময়ে আমাকে ডাক দিলে তোমার সবুজপত্রের আসরে। আমার প্রাণে এনে দিলে পিছুডাক, খবর দিলে নবীনের দরবারে আমার ছুটি মেলেনি। দ্বিধার মধ্যে মুখ ফিরালেম পেরিয়ে-আসা প...
1
চিন্তামূলক
2292
অঙ্গের বাঁধনে বাঁধাপড়া আমার প্রাণ
রবীন্দ্রনাথ ঠাকুর
অঙ্গের বাঁধনে বাঁধাপড়া আমার প্রাণ আকস্মিক চেতনার নিবিড়তায় চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে, তখন কোন্‌ কথা জানাতে তার এত অধৈর্য। --যে কথা দেহের অতীত। খাঁচার পাখির কণ্ঠে যে বাণী সে তো কেবল খাঁচারি নয়, তার মধ্যে গোপনে আছে সুদূর অগোচরের অরণ্য-মর্মর, আছে করুণ বিস্মৃতি। সামনে তাকিয়ে চোখের দেখা দেখি-- এ তো কেবলি দেখার জাল-বোনা...
1
চিন্তামূলক
2938
পরম সুন্দর আলোকের স্নানপুণ্য প্রাতে
রবীন্দ্রনাথ ঠাকুর
পরম সুন্দর আলোকের স্নানপুণ্য প্রাতে। অসীম অরূপ রূপে রূপে স্পর্শমণি রসমূর্তি করিছে রচনা, প্রতিদিন চিরনূতনের অভিষেক চিরপুরাতন বেদীতলে। মিলিয়া শ্যামলে নীলিমায় ধরণীর উত্তরীয় বুনে চলে ছায়াতে আলোতে। আকাশের হৃৎস্পন্দন পল্লবে পল্লবে দেয় দোলা। প্রভাতের কন্ঠ হতে মণিহার করে ঝিলিমিলি বন হতে বনে। পাখিদের অকারণ গান সাধুবাদ দিতে থাকে...
3
ভক্তিমূলক
1667
তোমাদের প্রত্যাশা এবং পতাকা
পূর্ণেন্দু পত্রী
তোমাদের প্রত্যাশাকে এখনো পরিয়ে দিতে পারিনি ঠিক রঙের জামা, দিগন্তের যেদিকে আঙুল দেখিয়েছিলে তোমাদের পতাকা এখনো পৌঁছিয়ে দিতে পারিনি সেখানে। হাঁটতে হাঁটতে হাঁপ ধরেছে বুকে গোপন চুরির ঘাগুলো এখনো দগদগে। একটু জিরোচ্ছি। এইতো ঘুম ভাঙল আকাশের চোখে এখনো পিচুটি। মুখ ধুয়ে, দাঁত মেজে, আলোয় কুলকুচি করে ঠিকঠাক হয়ে নিক। অরশ্যের শাঁখ...
2
মানবতাবাদী
97
১৪০০ সাল
আবিদ আনোয়ার
আজ ভোরে সূর্য নয় দিগন্ত রাঙালো নিজে রবীন্দ্র ঠাকুর: শ্মশ্রুময় দেবকান্তি, অমিতাভ চিবুকের নূর ছড়ালো রৌদ্রের মতো যেন এই অপ্রাকৃত আকাশের নীল লক্ষকোটি জাগর জোনাকি নিয়ে করে ঝিলমিল! প্রশ্নচিহ্ন হয়ে জ্বলে চেতনার গভীর ভেতরে-- “কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে?”দিগন্তে তাকিয়ে দেখি ফ্যালফ্যাল চেয়ে আছে মহান কাঙাল-- কেঁপে...
4
রূপক
2958
পাতায় পাতায় দুলিছে শিশির
রবীন্দ্রনাথ ঠাকুর
পূরবীপাতায় পাতায় দুলিছে শিশির গাহিছে বিহগগণ, ফুলবন হতে সুরভি হরিয়া বহিতেছে সমীরণ সাঁঝের আকাশ মাঝারে এখনো মৃদুল কিরণ জ্বলে। নলিনীর সাথে বসিয়া তখন কত-না হরষে কাটাইনু ক্ষণ, কে জানিত তবে বালিকা নিদয় রেখেছিল ঢাকি কপট-হৃদয় সরল হাসির তলে! এই তো সেথায় ভ্রমি, গো, যেথায় থাকিত সে মোর কাছে, প্রকৃতি জানে না পরিবরতন সকলি তেমনি আছে! ...
0
প্রেমমূলক
1144
শুভঙ্করকে
টুটুল দাস
(শ্রদ্ধেয় পূর্নেন্দু পত্রীর অনুপস্থিতির অবলম্বনে)শুভঙ্কর, কতদিন তোমার চিঠির আশায় আশায় বসে আছি সে খেয়াল কি তোমার আছে? পুরানো চিঠি আর কত ঘুরিয়ে ফিরিয়ে পড়বো শুভঙ্কর? ময়দানে বসে হাতে হাত রেখে বলেছিলে- নন্দিনী, যেখানেই থাকি রোজ রাতে ঘুমাতে যাবার আগে একখানি চিঠি লিখবো। আজ অবধি একটাওও পেলাম না। মাঝে মাঝে অভিসারিণী সেজে, মায়ের...
0
প্রেমমূলক
715
সোজা কথা
জয় গোস্বামী
(‘কার কী ক্ষমতা আছে দেখি এবার । ওরা মাঠে নামছে । আমরাও নামব । …কার কী ক্ষমতা দেখি…অতীতেও এমন অবস্থা হয়েছে । তবে এখন আমাদের ক্ষমতা অনেক বেশি’ রবিবার ১১ মার্চ ২০০৭, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রদত্ত ভাষণের অংশ ।) গুলি লেগে পড়ে গেল । তুলে ধরতে যাচ্ছে...
2
মানবতাবাদী