id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
89
ভূত-পেত্নী নিজেই যখন বদ্যি
আবিদ আনোয়ার
তেঁতুল গাছে পেত্নী নাচে তবলা বাজায় ভূতে-- দুপুর রাতে ভিরমি খেলো ছিদাম মাঝির পুতে । ভূতকে ডেকে পেত্নী বলে: হ্যাঁগো, অই যে দেখো গাছের তলায় ভয় পেয়েছে কে গো!ভূত তো ভেবে পায় না কিছু: কী করা যায়, হাঁরে, এখন আমি রাত-বিরেতে বদ্যি ডাকি কারে? এরচে' বরং মন্ত্র পড়ে ঝেড়েই দেখি নিজে-- ধুত্তরি যা, ভুলেই গেছি ভূতের ঝাড়া কী যে!পেত্নী ব...
8
হাস্যরসাত্মক
359
পাপড়ি-খোলা
কাজী নজরুল ইসলাম
রেশমি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরমকথা পথের মাঝে চমকে কে গো থমকে যায় ওই শরম-নতা। কাঁখচুমা তার কলসি-ঠোঁটে উল্লাসে জল উলসি ওঠে, অঙ্গে নিলাজ পুলক ছোটে বায় যেন হায় নরম লতা। অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পরদেশী কে হানলে দিঠি পিয়াস-জাগা পথবালা এই উর্বশীকে! শূন্য তাহার কন্যা-হিয়া ভরল বধূর বেদন নিয়া, জাগিয়ে গেল পরদেশিয়া বিধুর...
0
প্রেমমূলক
393
বাতায়ন পাশে গুবাক তরুর সারি
কাজী নজরুল ইসলাম
বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী! ওগো বন্ধুরা, পান্ডুর হয়ে এল বিদায়ের রাতি! আজ হ'তে হ'ল বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হ'তে হ'ল বন্ধ মোদের আলাপন নিরিবিলি।...অস্ত-আকাশ-অলিন্দে তার শীর্ণ কপোল রাখি’ কাঁদিতেছে চাঁদ, "মুসাফির জাগো, নিশি আর নাই বাকি।" নিশীথিনী যায় দূর বন-ছায়, তন্দ্রায় ঢুলুঢুল্, ফিরে ফিরে চায়, দু’হা...
5
প্রকৃতিমূলক
69
খণ্ডাংশের মালিকানা
আবিদ আনোয়ার
'গোলাপ গোলাপ' ব'লে বাগানে ঢুকেই দেখি শুধু কিছু পাপড়ি ছেঁড়া আমাদের কাজ । সমগ্রকে কোনোদিন ছুঁতেও পারি নাম, খণ্ডাংশের মালিকানা নিয়ে শুধু শুধু হীন চতুরালি, কোনোমতে ছলায়-কলায় দীনতার লজ্জা ঢাকা শুধু ।অনঙ্গ দূরের কথা, বিছানার ফুল্ল নারী ইশারায় ডাকে মিলন ও শৃঙ্গারে তাকে কতটুকু পাই? হয়তোবা কাছে গিয়ে প্রথমে চিবুক ছুঁই তারপর হাত ...
1
চিন্তামূলক
2476
ইতিহাসবিশারদ গণেশ ধুরন্ধর
রবীন্দ্রনাথ ঠাকুর
ইতিহাসবিশারদ গণেশ ধুরন্ধর ইজারা নিয়েছে একা বম্বাই বন্দর। নিয়ে সাতজন জেলে দেখে মাপকাঠি ফেলে– সাগরমথনে কোথা উঠেছিল চন্দর, কোথা ডুব দিয়ে আছে ডানাকাটা মন্দর।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
4694
পরাভব
সুকান্ত ভট্টাচার্য
হঠাৎ ফাল্গুনী হাওয়া ব্যাধিগ্রস্ত কলির সন্ধ্যায়ঃ নগরে নগররক্ষী পদাতিক পদধ্বনি শুনি; – দুরাগত স্বপ্নের কী দুর্দিন, – মহামারী,অন্তরে বিক্ষোভ – অবসন্ন বিলাসের সংকুচিত প্রাণ। ব্যক্তিত্বের গাত্রদাহ; রন্ধ্রহীন স্বধর্ম বিকাশ অতীতের ভগ্ননীড় এইবার সুপুষ্ট সন্ধ্যায়। বণিকের চোখে আজ কী দুরন্ত লোভ ঝ’রে পরে, – বৈশাখের ঝড়ে তারই অস্পষ্...
2
মানবতাবাদী
777
পল্লী বর্ষা
জসীম উদ্‌দীন
আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘেরআড়ে, কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে। কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জল-ধারা তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছ...
5
প্রকৃতিমূলক
1798
আমার আশ্চর্য ফুল
বিনয় মজুমদার
আমার আশ্চর্য ফুল, যেন চকোলেট, নিমিষেই গলাধঃকরণ তাকে না ক’রে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই, দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে, প্রেমে। অনেক ভেবেছি আমি, অনেক ছোবল নিয়ে প্রাণে জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে, কাকে বলে নীল- আকাশের হৃদয়ের; কাকে বলে নির্বিকার পাখি। অথবা ফড়িঙ তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায়। উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রান...
0
প্রেমমূলক
1932
এই ব্যর্থ আ-কার এ-কার
মহাদেব সাহা
এই তো আমার কাজ আ-কার এ-কারগুলো খুঁটে খুঁটে দেখি যদি হয়, যদি কিছু হয় যদি একটি পাখিরও মৃদু ঠোঁট হয়ে ওঠে নিরুপায় শিথিল অক্ষরে চোখের অধীর অশ্রু যদি কাঁপে এ-কারের ক্ষীণ কণ্ঠস্বরে আমি তা জানি না; আমি শুধু অবিচল মুদ্রাকরের মতন কালিঝুলি-মাখা এই কেসের ভিতরে সারাক্ষণ চালাই আঙুল। এই তো আমার কাজ আ-কার এ-কারগুলো জড়ো করি আর ভেঙে ফেল...
0
প্রেমমূলক
2105
শুধু এই কবিতার খাতা
মহাদেব সাহা
এই কবিতার খাতা ছাড়া আর কার কাছে এমন অঝোরে অশ্রুপাত করা যায় কার কাছে প্রাণখুলে লেখা যায় চিঠি, বলা যায় সব দুঃখ, পাপ, অধঃপতনের কথা আর কার বুকে আঁকা যায় রবীন্দ্রনাথের মতো অসংলগ্ন, বিপর্যস্ত ছবি! একমাত্র কবিতার খাতা ছাড়া কোথায় লুকানো যায় মুখ আর কোন নীলিমায় এমন স্বচ্ছন্দ ওড়া যায় কোন স্বচ্ছতোয়া নদীজলে ধোয়া যায় সমস্ত কালিমা বু...
0
প্রেমমূলক
618
কে
জয় গোস্বামী
চিনতে পেরে গেছে বলে যার জিভ কেটে নিল ধর্ষণের পরে দু’হাতে দু’টো পা ধরে ছিঁড়ে ফেললো যার শিশুটিকে ঘাড়ে দু’টো কোপ মেরে যার স্বামীকে ফেলে রাখলো উঠোনের পাশে মরা অবধি মুখে জল দিতে দিল না সেই সব মেয়েদের ভেতরে যে-শোকাগ্নি জ্বলছে সেই আগুনের পাশে এনে রাখো গুলির অর্ডার দেওয়া শাসকের দু’ঘন্টা বিষাদ তারপর মেপে দ্যাখো কে বেশি কে ক...
2
মানবতাবাদী
2492
উৎসর্গ (চৈতালি কাব্যগ্রন্থ)
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে গুচ্ছ গুচ্ছ ধরিয়াছে ফল। পরিপূর্ণ বেদনার ভরে মুহূর্তেই বুঝি ফেটে পড়ে, বসন্তের দুরন্ত বাতাসে নুয়ে বুঝি নমিবে ভূতল— রসভরে অসহ উচ্ছ্বাসে থরে থরে ফলিয়াছে ফল। তুমি এসো নিকুঞ্জনিবাসে, এসো মোর সার্থকসাধন। লুটে লও ভরিয়া অঞ্চল জীবনের সকল সম্বল, নীরবে নিতান্ত অবনত বসন্তের সর্ব-সমর্পণ— হাসি মুখে নিয়ে যাও ...
0
প্রেমমূলক
2645
গাছের পাতায় লেখন লেখে
রবীন্দ্রনাথ ঠাকুর
গাছের পাতায় লেখন লেখে বসন্তে বর্ষায়— ঝ'রে পড়ে, সব কাহিনী ধুলায় মিশে যায়।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
353
পথিক শিশু
কাজী নজরুল ইসলাম
নাম-হারা তুই পথিক শিশু এলি অচিন দেশ পারায়ে। কোন নামের আজ পরলি কাঁকন? বাঁধনহারার কোন্ কারা এ? আবার মনের মতন করে কোন নামে বল ডাকব তোরে? পথভোলা তুই এই সে ঘরে ছিলি ওরে, এলি ওরে বারে বারে নাম হারায়ে। ওরে জাদু, ওরে মানিক, আঁধার ঘরের রতন-মণি! ক্ষুধিত ঘর ভরলি এনে ছোট্ট হাতের একটু ননী। আজ কেন রে নিবিড় মুখে কান্না-সায়র উথলে বুকে...
2
মানবতাবাদী
2393
আদিরহস্য
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁশি বলে, মোর কিছু নাহিকো গৌরব, কেবল ফুঁয়ের জোরে মোর কলরব। ফুঁ কহিল, আমি ফাঁকি, শুধু হাওয়াখানি— যে জন বাজায় তারে কেহ নাহি জানি।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
280
গোপন প্রিয়া
কাজী নজরুল ইসলাম
পাইনি ব’লে আজো তোমায় বাসছি ভালো, রাণি, মধ্যে সাগর, এ-পার ও-পার করছি কানাকানি! আমি এ-পার, তুমি ও-পার, মধ্যে কাঁদে বাধার পাথার ও-পার হ’তে ছায়া-তরু দাও তুমি হাত্‌ছানি, আমি মরু, পাইনে তোমার ছায়ার ছোঁওয়াখানি। নাম-শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়! আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়! এই-পারী ঢেউ বাদল-বায়ে আছড়ে পড়ে ...
0
প্রেমমূলক
4584
বিশ্বদর্শন
শেখ ফজলুল করিম
জিব্রাইল জিজ্ঞাসিল নূহ পয়গাম্বরে ‘বলো, বলো বর্ষীয়ান, দয়া করে মোরে এত বর্ষ আয়ু তব হলো বসুধার কেমন দেখিলে তুমি বলো না ইহার?’ নূহ বলে, ‘মহাত্মন, কী বলিব আর দেখিলাম, এক গৃহ, তার দুটি দ্বার, এক দ্বার দিয়া জীব প্রবেশ করিয়া অন্য দ্বারপথে সবে যেতেছে চলিয়া।’
1
চিন্তামূলক
1797
আমাকে ও মনে রেখো
বিনয় মজুমদার
পৃথিবী,সূর্য ও চাঁদ এরা জ্যোতিস্ক এবং আকাশের তারাদের কাছে চলে যাবো । আমাকে ও মনে রেখো পৃথিবীর লোক আমি খুব বেশী দেশে থাকি নি কখনো । আসলে তিনটি মাত্র দেশে আমি থেকেছি,এখন আমি থাকি বঙ্গদেশে,আমাকেও মনে রেখো বঙ্গদেশ তুমি ।
6
স্বদেশমূলক
3078
বিচলিত কেন মাধবীশাখা
রবীন্দ্রনাথ ঠাকুর
বিচলিত কেন মাধবীশাখা, মঞ্জরী কাঁপে থরথর। কোন্‌ কথা তার পাতায় ঢাকা চুপিচুপি করে মরমর।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
3477
অভিমানের
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে।প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা- এই খেলা আর কতোকাল আর কতটা জীবন! কিছুটাতো চাই- হোক ভুল, হোক মিথ্যো ও প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কিছুটা...
0
প্রেমমূলক
3763
আমার ছেলেকে
শামসুর রাহমান
খবদ্দার খোকা তুই কোনোদিন শিল্পের মৃগকে দিবিনে ঘেঁষতে ত্রিসীমায়। বরং ডিঙিয়ে বেড়া ভাষ্য, টীকা, দর্শনের মহানন্দে নিশ্চিন্দির ডেরা বাঁধিস মনের মতো। জীবনকে সঁপে দিয়ে ছকে বাজাবি ঢোলক নিত্য; চাকরির চরম নাটকে সাজলে বিখুঁত হুঁকোবরদার, সমাজের সেরা মুরুব্বির তল্পি বয়ে সামলালে নথিপত্র ঘেরা অস্তিত্বকে, পৌঁছে যাবি উন্নতির প্রশস্ত সড়...
1
চিন্তামূলক
3136
ভগ্ন মন্দির
রবীন্দ্রনাথ ঠাকুর
ভাঙা দেউলের দেবতা, তব বন্দনা রচিতে ছিন্ন বীণার তন্ত্রী বিরতা - সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা তব মন্দির স্থিরগম্ভীর ভাঙা দেউলের দেবতা।         তব জনহীন ভবনে থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে যে ফুল রচে নি পূজার অর্ঘ, রাখে নি ও রাঙা চরনে সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে।        পূজাহীন তব পূজারী কো...
4
রূপক
4249
প্রণয়ের সংজ্ঞা
শামসুর রাহমান
বিশ্ববিদ্যালয়ে লগ্ন একজন মেদুর যুবক ঝাঁ ঝাঁ এক দুপুরে আমার কাছে এসে সবিনয়ে কিছুক্ষণ এটা সেটা বলে আমার নিকট থেকে লাজনম্র স্বরে, যেন নিজের সঙ্গেই আলাপের সূত্রপাত করে, জেনে নিতে চায় প্রণয়ের সংজ্ঞা ঈষৎ গভীরভাবে। হরিচরণের অভিধান বিশদ স্মরণ করি, গুণিজনদের তহবিল উপুড় করেও শেষ অব্দি থেকে যাই নিরুত্তর।যখন তোমার চোখে চোখ রেখে তন...
0
প্রেমমূলক
1147
অভিমান
তসলিমা নাসরিন
কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো দূরে যেতে আমি তারো চেয়ে বেশী পারি। ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে তারো চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসা হীনতাও। জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি। অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি, আমার কে আছে একা আমি ছাড়া আর ?
0
প্রেমমূলক
1883
শুভম তোমাকে
মল্লিকা সেনগুপ্ত
শুভম তোমাকে অনেকদিন পরে হটাত দেখেছি বইমেলার মাঠে গতজন্মের স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতন ঠিক সেই মুখ, ঠিক সেই ভুরু শুধুই ঈষৎ পাক ধরা চুল চোখ মুখ নাক অল্প ফুলেছে ঠোঁটের কোনায় দামি সিগারেট শুভম, তুমি কি সত্যি শুভম!মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত কীভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া! ক্রমশই যেন রাগ বাড়ছি...
0
প্রেমমূলক
2892
নাম তার চিনুলাল
রবীন্দ্রনাথ ঠাকুর
নাম তার চিনুলাল হরিরাম মোতিভয়, কিছুতে ঠকায় কেউ এই তার অতি ভয়। সাতানব্বই থেকে তেরোদিন ব’কে ব’কে বারোতে নামিয়ে এনে তবু ভাবে, গেল ঠকে। মনে মনে আঁক কষে, পদে পদে ক্ষতি-ভয়। কষ্টে কেরানি তার টিঁকে আছে কতিপয়।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
930
দুটি তুরঙ্গম
জীবনানন্দ দাশ
আকাশে সমস্ত দিন আলো; পাতায় পালকে রোদ ঝিকমিক করে; জলগুলো চ'লে গেছে চেনা পথ ধ'রে অবিরল আরো দূর জলের ভিতরে।যদিও গভীরভাবে সময়ের সাগর উজ্জ্বল- কি এক নিঃশব্দ নিবিড় আবেগে তাকে কালো দু'টি তুরঙ্গম যেন অনন্তের দিকে টেনে নেয়; নিরন্তর এ রকম অগ্রসর হ'য়ে যাওয়া ভালো।সারাদিন এঁকেবেঁকে নদীটির ঢেউ মিশে যায় শাদা কালো রঙের সাগরে; সারাদিন ...
1
চিন্তামূলক
61
উত্তরাধুনিক বৃষ্টিপাত
আবিদ আনোয়ার
পরাবাস্তব বৃষ্টিতে ভেজে বগলের বর্ষাতি-- শুকনো আষাঢ়, মিছে গর্জায় আকাশের কালো হাতি; কখনো ধূসর নীলিমায় শু’য়ে গর্ভিনী কোনো মোষ হতাশার মতো প্রসব করছে সাদা-সাদা খরগোশ!এ-আষাঢ় যাবে সাদাকালো আর নীলের কোলাজ দেখে? বর্ষাসংখ্যা সাময়িকী জুড়ে মেঘের পদ্য লে’খে? ঈশানের দিকে চেয়ে দেখি যেই জমছে সম্ভাবনা ‘বৃষ্টি হবে না’ ঘোষণায় বলে ঢাকা বে...
5
প্রকৃতিমূলক
2905
নিধু বলে আড়চোখে কুছ নেই পরোয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
নিধু বলে আড়চোখে, “কুছ নেই পরোয়া।’– স্ত্রী দিলে গলায় দড়ি বলে, “এটা ঘরোয়া।’ দারোগাকে হেসে কয়, “খবরটা দিতে হয়’– পুলিস যখন করে ঘরে এসে চড়োয়া। বলে, “চরণের রেণু নাহি চাহিতেই পেনু।’– এই ব’লে নিধিরাম করে পায়ে-ধরোয়া।নিধু বাঁকা ক’রে ঘাড় ওড়নাটা উড়িয়ে বলে, “মোর পাকা হাড়, যাব নাকো বুড়িয়ে। যে যা খুশি করুক-না, মারুক-না, ধরুক-না, তাকি...
8
হাস্যরসাত্মক
4651
একুশে নভেম্বরঃ ১৯৪৬
সুকান্ত ভট্টাচার্য
আবার এবার দুর্বার সেই একুশে নভেম্বর- আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মুত্যুকাঁপানো ঝড়। আবার এদেশে মাঠে, ময়দানে সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য এক একুশে নভেম্বর।। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘট আর চরম আঘাতে উদ্দাম, উত্তাল; বার বার...
6
স্বদেশমূলক
4496
সবাই বোঝে না, কেউ কেউ বোঝে
শামসুর রাহমান
ভদ্রলোক প্রত্যহ একলা নিঝুম বসে থাকেন কোনার ঘরে। প্রায়শ একটি দু’টি রঙিন পাখি এসে বসে বারান্দায়, তাকায় লাগোয়া ঘরের ভেতর। বয়সী ভদ্রলোক সাদরে মুড়ি, মুড়কি ছিটিয়ে দেন পাখিদের উদ্দেশে। পাখিরা নিমেষে ভোজ সেরে ফেলে উধাও।ঘরের বাসিন্দা চেয়ারে হেলান দিয়ে কী-যে ভাবেন তিনি-ই জানেন। অতিথি পাখিদের কথা? না কি সদ্য-পড়া কবি পাবলো নেরুদার...
1
চিন্তামূলক
455
রক্তাম্বরধারিণী মা
কাজী নজরুল ইসলাম
রক্তাম্বর পর মা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন। দেখি ঐ করে সাজে মা কেমন বাজে তরবারি ঝনন-ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেল মা গো জ্বাল সেথা জ্বাল কাল্-চিতা। তোমার খড়গ-রক্ত হউক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকেশে তব দুলুক ঝন্‌ঝা কাল-বৈশাখী ভীম তুফান, চরণ-আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্ত-বান। নিশ্বাসে তব পেঁজা-তুলো সম উড়ে যাক মা গো এ...
2
মানবতাবাদী
572
মানবিক প্রেমের কয়েকটি পদ
চণ্ডীদাস
“ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন, কেহ না জানয়ে তারে। প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে।।” “মরম না জানে, মরম বাথানে, এমন আছয়ে যারা। কাজ নাই সখি, তাদের কথায়, বাহিরে রহুন তারা। আমার বাহির দুয়ারে কপাট লেগেছে – ভিতর দুয়ার খোলা।” “কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া।” “প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে।...
3
ভক্তিমূলক
1962
কী যেন বলতে চায় বন্দী স্বদেশ
মহাদেব সাহা
আজ যেখানেই কান পাতি শুনি সজকলে চাপা কণ্ঠস্বর, খুব ধীরে কানের নিকটে মুখ এনে কী যেন বলতে চায় এই ফাল্গুনের বিষণ্ন গোলাপ, বসন্তের প্রথম কোকিল মনে হয় কী যেন বলতে চায় প্রতিটি নিঃশব্দ মুখ; কী যেন বলতে চায় মেঘমুক্ত ভোরের আকাশ গতরাতের কাহিনী লাইটপোস্ট, আইল্যাণ্ডের নীরব দোয়েল আর রমনার সবুজ চত্বর আমাকে দেখেই যেন ঠোঁট নাড়ে, আমাকে ...
6
স্বদেশমূলক
4628
মানা
সিকান্দার আবু জাফর
হাটে-মাঠে-গঞ্জে-ঘাটে সুদূর গাঁয়ের পথে নদীর তীরে, বালুর চরে, সমুদ্র সৈকতে ছড়িয়ে আছে জীবন যেন আনন্দে আটখানা তুমিই যে তার ভাগ নেবে না তোমার শুধু মানা। ও-জঙ্গলে দোয়েল নাচে, শালিক ডাকে গাছে ঘুঘুর ছানা মিটমিটিয়ে হয়তো চেয়ে আছে বুলবুলিটার লাল টুপিটা দেখার নেশায় মেতে, টুনটুনি-বৌ আবাক হয়ে রাখে দু চোখ পেতে, ও-জঙ্গলে বাতাস মিঠে, ম...
7
নীতিমূলক
1254
কতদিন তোমাকে দেখিনা
দেওয়ান মমিনুল মউজদীন
কতদিন অন্ধকারে নক্ষত্র দেখি না দেখি না দিগন্তব্যাপী মেঘের বিস্তার কতদিন আকাশ দেখি না দেখি না বহতা নদী থই থই জলের যৌবন কতদিন নিসর্গের সান্নিধ্যে আসি না নিসর্গ কখনো ছিলো আমার প্রেমিকা । কতযুগ পর আমি ভেজানো দরোজা খুলে দেখি আমার মায়ের সেই মুখ শান্ত স্নিগ্ধ প্রসন্ন বিকেল পাপবিদ্ধ আমার আত্মায় পড়ে ছায়া। কতদিন পরে আজ নিজেকে দ...
0
প্রেমমূলক
880
কেমন বৃষ্টি ঝরে
জীবনানন্দ দাশ
কেমন বৃষ্টি ঝরে—মধুর বৃষ্টি ঝরে—ঘাসে যে বৃষ্টি ঝরে—রোদে যে বৃষ্টি ঝরে আজ কেমন সবুজ পাতা—জামীর সবুজ আরও—ঘাস যে হাসির মতো—রোদ যে সোনার মতো ঘাসে সোনার রেখার মতো—সোনার রিঙের মতো—রোদ যে মেঘের কোলে—তোমার গালের টোলে রোদ তোমার চুলে যে রোদ—মেঘের মতন চুলে—তোমার চোখে যে রোদ—সেও যে মেঘের মতো চোখ আকাশে সোনালি চিল পাখনা ছড়ায়ে কাঁদে—...
5
প্রকৃতিমূলক
4085
টেলিফোন
শামসুর রাহমান
রূপক
4
রূপক
1831
বাংলাই আমাদের
বিষ্ণু দে
আমরা বাংলার লোক, বাংলাই আমাদের, এদের ওদের সবার জীবন | আমাদের রক্তে ছন্দ এই নদি মাঠ ঘাট এই আমজাম বন, এই স্বচ্ছ রৌদ্রজলে অন্তরঙ্গ ঘরোয়া ভাষার হাস্যস্নাত অশ্রুদীপ্ত পেশল বিস্তার| চোখে কানে ঘ্রাণে প্রাণে দেহমনে কথায় স্নায়ুতে গঙ্গার পদ্মার হাসি একাকার, সমগ্র সত্তার অজেয় আয়ুতে নিত্য মৃত্যুত্তীর্ণ দুঃখে হর্ষে ছন্দে বর্ণে বেঁধ...
6
স্বদেশমূলক
1608
আবহমান ভগ্নী-ভ্রাতা
পূর্ণেন্দু পত্রী
আপন স্বজন দুজন মাতা। ভালোবাসার সাঁকোর ওপর পা টলমল পা টলমল পা বাড়ালেই পদ্মা নদী হাত বাড়ালেই পদ্ম পাতা এবার পাবো। আজান-বাজান ভাটিয়ালীর কন্ঠনালীর ছন্দগাথা প্রবহমান নদীনালায় গুনতে যাবো। পাঁজর পোড়া গর্ত খোঁড়া হাটের মাঠের ঘরের ঘাটের সব দরজা জানলা খুলে খুঁজতে যাবো অগ্নিবরণ ভোরবেলাতে আমরা কজন আবহমান ভগ্নি-ভ্রাতা। ডাইনে ব...
6
স্বদেশমূলক
3924
কমা সেমিকোলনের ভিড়ে
শামসুর রাহমান
বিচিত্র হিংসুক ভিড় শিল্পকে প্রচণ্ড লাথি মেরে, তীব্র কোলাহল করে বোধগুলি আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিলো, যেন ছেঁড়া হলুদ কাগজ। ক্রমাগত সময় তাড়িত তারা, ঘোরে ঘূর্ণিপথে, বাঁশিগুলি তাদের রোমশ হাতে গুঁড়ো হয়, চতুর্দিকে শুধু বেজে ওঠে ক্যানাস্তারা। জীবন দু’হাতে ঢাকে কান!কমা সেমিকোলনের ভিড়ে এ জীবন কখনো বা ঢ্যাঙা এক শূন্যতায় ভীষণ হাঁপি...
1
চিন্তামূলক
4479
শেষ চেয়ারের গদি ছেড়ে
শামসুর রাহমান
যখন প্রথম দেখি সেই স্বল্পভাষী, প্রায় নিঝুম, নিঃশব্দ, কিছুতেই বুঝিনি অন্তরে তার উদ্দাম, বিদ্রোহী যুবক লুকানো ছিল। স্বীকার করতে দ্বিধা নেই- বয়সে আমার চেয়ে বেশ ছোট হওয়া সত্ত্বেও ক্রমশ কোনও কোনও ক্ষেত্রে তাকে আমি শ্রেয় বলে মেনে নিই, যদিও সে হেসে আমার শ্রেয়তা মেনে নিত তার পরিচিতদের সকলের কাছে।মনে পড়ে, বহুদিন আগে সেই যুবা, শ...
6
স্বদেশমূলক
3813
ঈর্ষা-বিছা
শামসুর রাহমান
তোমার সঙ্গে দেখা হলো কোন্‌ দশকে ? নাকি সুদূর ধূসর কোনও ভিন শতকে ? তখন তুমি এই আমাকে চিনতে পেরেছিলে কি ? আমি তোমায় চিনতে পেরে হ্রদের দিএক গিয়েছিলাম।কিন্তু তুমি অচেনা এক যুবার সাথে গল্পে মেতে ছিল বটে। আমি তোমার দৃষ্টিপথে পড়িনি যে, বুঝতে আমার হয়নি কষ্ট। হয়তো খানিক চিন্‌তে পেরে ইচ্ছে করেই অবহেলা করেছিলে। এখন কিছু পুষ্প জান...
0
প্রেমমূলক
1303
বজ্র কঠিন শপথ -নাজিম মাহ্‌মুদ
নাজিম মাহমুদ
বজ্র কঠিন শপথ আবার লহ সবাই শান্তি চাই শান্তি চাই শান্তি চাই। ‘সবার উপরে মানুষ সত্য কহ সবাই; শান্তি চাই শান্তি চাই শান্তি চাই।।মানবতার নিধনযজ্ঞ বিভৎসতা বিভেদ বুদ্ধি, বিদ্বেষ বিষ, হিংস্রতা হিংসা দ্বন্দ জ্বালিয়ে পুড়িয়ে করব ছাই শান্তি চাই শান্তি চাই শান্তি চাই।।পলাতক আজ শুভ্র কপোত আকাশ নীল আগামী সূর্যে করবে আবার সে ঝিলমিল।...
2
মানবতাবাদী
2375
আজ প্রভাতের আকাশটি এই
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ প্রভাতের আকাশটি এই শিশির-ছলছল, নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলমল, এমনি নিবিড় করে এরা    দাঁড়ায় হৃদয় ভরে তাই তো আমি জানি বিপুল   বিশ্বভুবনখনি অকূল মানস-সাগরজলে কমল টলমল। তাই তো আমি জানি আমি    বাণীর সাথে বাণী, আমি    গানের সাথে গান, আমি    প্রাণের সাথে প্রাণ, আমি    অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলজ্বল। শ্রীনগর। কাশ্মী...
5
প্রকৃতিমূলক
687
ভস্ম
জয় গোস্বামী
তুমি ছাড়া একা-একা কী করে গীতবিতান খুলি? এই গান নয়,ওই গান ওই গান নয়,এই গানএইভাবে, গাওয়া নয়,শুধু গান পড়ার বাগানক্রমশ দুপুর থেকে এ খেলায় গড়াত বিকেল কখন যে এসেছে গোধূলিপুরনো দুপুর আজ পুড়ে মরে গেছে বাতাসে বাতাসে ওড়ে সেইসব গানের খেলার ভস্ম আর ধূলি
0
প্রেমমূলক
5157
যাতায়াত
হেলাল হাফিজ
কেউ জানে না আমার কেন এমন হলো। কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানেনা। নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতোটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেই বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি...
0
প্রেমমূলক
4086
ডাকহরকরা বিলি করলেও
শামসুর রাহমান
চিন্তামূলক
1
চিন্তামূলক
2770
তুমি
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি             কোন্ কাননের ফুল , তুমি           কোন্ গগনের তারা ! তোমায়         কোথায় দেখেছি যেন            কোন্ স্বপনের পারা ! কবে তুমি গেয়েছিলে , আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি । শুধু           মনের মধ্যে জেগে আছে , ঐ নয়নের তারা ।। তুমি             কথা কয়ো না , তুমি           চেয়ে চলে যাও । এই              চাঁদের ...
0
প্রেমমূলক
1571
নিঃসঙ্গ মৃত্যু
পাবলো নেরুদা
অনুবাদঃ অসিত সরকারনির্জন কবরখানা স্মৃতিস্তম্ভগুলো নিঃশব্দ অস্থিতে পরিপূর্ণ, অন্ধকার সংকীর্ণ গুহার মধ্যে দিয়ে হৃদয় আসে যায়ঃ যেন জন্মলগ্ন এক জাহাজের খোলের মধ্যে আমরা মারা গেলাম যেন হৃদয়ের অতলান্তে আমরা তলিয়ে গেলাম যেন সত্তার আপন অস্তিত্বে আমরা মিশে গেলাম। অজস্র মৃতদেহ ক্লেদাক্ত হিমেল পা, পাঁজরে পাঁজরে জড়ানো মৃত্যু, পবিত্...
1
চিন্তামূলক
466
রুবাইয়াত-ই- হাফিজ- ৩
কাজী নজরুল ইসলাম
পরান ভরে পিয়ে শরাব, জীবন যাহা চিরকালের। মৃত্যু-জরা-ভরা জগৎ ফিরে কেহ আসবেনা ফের। ফুলের বাহার, গোলাব- কপোল, গেলাস- সাথী মস্ত-ইয়ার, এক লহমার খুশির তুফান, এইতো জীবন!- ভাবনা কিসের!!
3
ভক্তিমূলক
4890
জয়ী নই, পরাজিত নই
সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়। শিহরিত নির্জনতার মধ্যে বুক টন্‌‌টন করে ওঠে হাল্‌কা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে আ-দিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানো টিরার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ কিছু নিচে...
1
চিন্তামূলক
2247
রাত্রি আমার
মোহাম্মদ রফিকউজ্জামান
রাত্রি আমার বুড়ীগঙ্গার দূষণের মত কালো নষ্ট ডিমের কুসুমের মত চাঁদ কী করে লাগবে ভালো ।।আড্ডাখানার দাগী পেয়ালার চা উষ্ণ করে না বুকে কোনো ইচ্ছা। আঁধারে একাই হামা দিয়ে তাই খুঁজি কোথাও কি নেই আলো ?। জ্বলছে নিওন কঙ্ক্রিট বনে চোখ ঝলসানো ভবনে ভবনে রমনার পাশে তবুও একটি মেয়ে আঁধারে ডুবছে - আঁধারে ডুবছে কোথাও আলো না পেয়ে। ক্লান্তি...
0
প্রেমমূলক
3632
যেতে পারি, কিন্তু কেন যাবো_
শক্তি চট্টোপাধ্যায়
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।এতো কালো মেখেছি দু হাতে এতোকাল ধরে! কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি।এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে চাঁদ ডাকে : আয় আয় আয় এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে : আয় আয়যেতে পারি যে-কোন দিকেই আমি চলে যেতে পারি কিন্তু, কেন যাবো?সন্তানের মুখ ধরে একটি চুমো খাবোযাবো কিন্তু, এখনি যাবো না তোমাদ...
1
চিন্তামূলক
2239
বিধি আমায় ভিন্ন জনম দাও
মোহাম্মদ রফিকউজ্জামান
বিধি আমায় ভিন্ন জনম দাও পশু পাখী বৃক্ষ লতা কীট পতঙ্গ যথা-তথা যা খুশী রূপ দিয়ে আমার এ রূপ কেড়ে নাও অভিশপ্ত মানব-জনম নাও-গো কেড়ে নাও ।। শিশু রাজন হত্যাকারী সবাই মানব জনমধারী মানুষ বড়ই পাপাচারী পোকা-মাকড় বানাও আমায় মেনে নেবো তাও অভিশপ্ত মানব-জনম নাও গো-কেড়ে নাও ।।
2
মানবতাবাদী
3323
শ্যামলা
রবীন্দ্রনাথ ঠাকুর
যে-ধরণী ভালোবাসিয়াছি তোমারে দেখিয়া ভাবি তুমি তারি আছ কাছাকাছি। হৃদয়ের বিস্তীর্ণ আকাশে উন্মুক্ত বাতাসে চিত্ত তব স্নিগ্ধ সুগভীর। হে শ্যামলা, তুমি ধীর, সেবা তব সহজ সুন্দর, কর্মেরে বেষ্টিয়া তব আত্মসমাহিত অবসর।                মাটির অন্তরে স্তরে স্তরে রবিরশ্মি নামে পথ করি, তারি পরিচয় ফুটে দিবসশর্বরী তরুলতিকায় ঘাসে, জীব...
3
ভক্তিমূলক
3828
এ কার স্মরণসভা
শামসুর রাহমান
সত্যি বলতে কী বেশ কিছুদিন থেকে রাতে ঠিক মতো ঘুমোতে পারিনে। বালিশে মাথা রাখলেই কী সব আজব ছবি ভেসে ওঠে চোখের সম্মুখে, বিভিন্ন হাতিয়ার নাচতে থাকে আমার চারদিকে, জল্লাদের চিৎকারে কান ফেটে যেতে চায়, চোখ বুজে ফেলিজল্লাদ কি কাউকে হুকুম দিচ্ছে আমাকে ধরে আনার জন্য? হয়তো; আমার বুক ধুকধুক করতে থাকে এবং কিংকর্তব্যবিমূঢ় আমি বাঁচা মর...
4
রূপক
3114
বিশ্বামিত্র, বিচিত্র এ লীলা
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বামিত্র, বিচিত্র এ লীলা! দিবেরাত্রি আহার নিদ্রে ছেড়ে, তপিস্যে আর লড়াই করে শেষে বশিষ্টের গাইটি নিলে কেড়ে। বিশ্বামিত্র তোমার মতো গোরু দুটি এমন দেখি নি বিশ্বে! নইলে একটি গাভী পাবার তরে এত যুদ্ধ এত তপিস্যে!Heinrich Hein (অনুবাদ কবিতা)
4
রূপক
4221
পথে যেতে যেতে
শামসুর রাহমান
আজ ভোরবেলা থেকে মন ভালো নেই। কিছুতেই পড়াশুনা লাগছে না ভাল, এমনকি পদ্য লিখে মন খারাপের ঘন মেঘ পারি না উড়িয়ে দিতে। রিকশায় চলেছি লেক সার্কাসের মোড়ে; অভ্র-গুঁড়ো ঝরায় আকাশ, সন্ধ্যা হয় হয়, বেপরোয়া ঢঙে ক’জন যুবক হাঁটে ফুটপাতে, বেজে ওঠে শিস মাঝে মাঝে। মনে পড়ে হৃদয়ের উঠোনে আমার এখনো পূর্ণিমা জ্বলে, জ্বলবে কি আরও কিছুকাল? সে কেম...
1
চিন্তামূলক
2046
বড়ো সুসময় কখনো পাবো না
মহাদেব সাহা
ফুলের পাশেই আছে অজস্র কাঁটার পথ, এই তো জীবন নিখুঁত নিটোল কোনো মুহূর্ত পাবো না, এখন বুঝেছি আমি এভাবেই সাজাতে হবে অপূর্ণ সুন্দর; একেবারে মনোরম জলবায়ু পাবো না কখনো থাকবে কুয়াশা-মেঘ, ঝড়েরআভাস কখনো দুলবে ভেলা কখনো বিরুদ্ধ স্রোতে দিতে হবে সুদীর্ঘ সাঁতার, কুয়াশা ও ঝড়ের মাঝেই শীতগ্রীষ্মে বেয়ে যেতে হবে এই তরী; যতোই ভাবি না কেন ...
1
চিন্তামূলক
4225
পাইথন
শামসুর রাহমান
আসলে ব্যাপার হলো, এখন আমরা একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছি। ঘুরঘুট্রি অন্ধকারে কেউ কারো মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি না; অন্ধের মতো এ ওকোঁ হাতড়ে বেড়াচ্ছি, খুঁজছি ভালো ক’রে দাঁড়াবার মতো একটা জায়গা। একটু পরেই হয়তো আলোর আবীর ছড়িয়ে পড়বে, কিন্তু যতক্ষণ না পড়ে ততক্ষণ আমাদের সর্তক থাকার পালা, যাতে পা হড়কে অতল খাদে না পড়ে যাই। আমার প...
2
মানবতাবাদী
2985
প্রথমে আশাহত হয়েছিনু
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথমে আশাহত হয়েছিনু ভেবেছিনু সবে না এ বেদনা; তবু তো কোনোমতে সয়েছিনু, কী করে যে সে কথা শুধায়ো না।Heinrich Hein (অনুবাদ কবিতা)
0
প্রেমমূলক
2854
দেওয়া নেওয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
বাদল দিনের প্রথম কদমফুল আমায় করেছ দান, আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমল্লার গান। সজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারে এনেছি সুরে শ্যামল খেতের প্রথম সোনার ধান।আজ এনে দিলে যাহা হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। স্মৃতিবন্যার উছল প্লাবনে আমার এ গান শ্রাবণে শ্রাবণে ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণী ভরি তব সম্মান।
5
প্রকৃতিমূলক
1405
ও পাখি!
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ও পাখি, তুই কেমন আছিস, ভাল কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্রপড়া অস্ত্র হানো, তখন তোমরা ভালই জানো, আকাশটাকে-লোপাট-করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। কিন্তু তোমরা সত্যি-সত্যি চালাক কি? তাও নও। নইলে বুঝতে, এই ব্যাপারটা বস্তুত দুর্বহ যেমন আমার, তেমনি তোমার পক্ষে, নীল জ্বলন্ত অনাদ্যন্ত আকাশকে...
0
প্রেমমূলক
1782
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ
কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হল জানি না তা । নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা । দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা। তবু জাগলে না ? তবু, তুমি জাগলে না ? সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকো জাহাজ, অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ । হালে পানি নাই, পাল তার ওড়ে নাকো, হে নাবিক! তুমি মিনতি আমার রাখো; তুমি ও...
4
রূপক
706
শাসকের প্রতি
জয় গোস্বামী
আপনি যা বলবেন আমি ঠিক তাই কোরবো তাই খাবো তাই পরবো তাই গায়ে মেখে ব্যাড়াতে যাবো কথাটি না বলে বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারা রাত তাই থাকবো পরদিন যখন বলবেন এবার নেমে এসো তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে একা একা নামতো পারবো না ও টুকু পারি নি বলে অপরাধ নেবেন না যেন
2
মানবতাবাদী
837
আমাকে তুমি
জীবনানন্দ দাশ
আমাকে তুমি দেখিয়েছিলে একদিন : মস্ত বড় ময়দান — দেবদারু পামের নিবিড় মাথা — মাইলের পর মাইল; দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়; জোয়ারের মতো ফিরে আসে আবার; জানালায় জানালায় অনেক ক্ষণ ধরে কথা বলে: পৃথিবীকে মায়াবী নদীর পারের দেশ বলে মনে হয়। তারপর দূরে অনেক দূরে খররৌদ্রে পা ...
0
প্রেমমূলক
2672
ঘোষালের বক্তৃতা
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘোষালের বক্তৃতা করা কর্তব্যই, বেঞ্চি চৌকি আদি আছে সব দ্রব্যই। মাতৃভূমির লাগি পাড়া ঘুরে মরেছে, একশো টিকিট বিলি নিজ হাতে করেছে। চোখ বুজে ভাবে, বুঝি এল সব সভ্যই। চোখ চেয়ে দেখে, বাকি শুধু নিরেনব্বই।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
4544
স্বপ্নের স্বায়ত্তশাসন
শামসুর রাহমান
যাবার সময় সিঁড়ির তৃতীয় ধাপে পা রেখে পেছনে ফিরে তাকায় সে; দোরগোড়ায় স্মিত মুখ, এক জোড়া চোখে ইদিশ ভাষার প্রাচীনতা। এগোনো মুশকিল, তবু নেমে যাওয়া, হাত নাড়া। নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নিচে হা করা পাতাল। মনের ভিতর উথাল পাতাল।এখন রিকশায়; ইলশেগুঁড়ি বৃষ্টি। ট্রাফিক রাগী জন্তুর মতো গজরাচ্ছে। ওর বসে থাকা, উঠে দাঁড়ানো, চায়ের পেয়ালা...
2
মানবতাবাদী
1911
আমি চাই
মহাদেব সাহা
আমি আজ প্রাণখোলা অট্টহাসি চাই বৈশাখের ঝড় চাই, উদ্দামতা চাই। ফিসফিস কানাকানি চাই না মোটেও, যার যা বলার খুবই স্পষ্টাস্পষ্টিভাবে বলা চাই। অশ্রু ও আর্দ্রতা নয় আজ আমি খর চৈত্র চাই সেতু ভেঙে আজ চাই দীর্ঘ ব্যবধান, আজ শুধু দূরত্ব চাই নৈকট্য চাই না চাই না শীতল ছায়া, চাই দগ্ধ রৌদ্রের দুপুর। আজ চাই শক্ত মাটি, ইট-কাঠ, লোহা কাদাম...
2
মানবতাবাদী
3906
কদাকার মূর্তির ভিতর থেকে
শামসুর রাহমান
যেয়ো না, দাঁড়াও ভাই। খানিক দাঁড়ালে, আশা করি, বড় বেশি ক্ষতি হবে না তোমার। দেখছ তো এই আমি একলা পথের ধারে পড়ে আছি বড় অসহায়কখনও ইঙ্গিতে, কখনও-বা উঁচিয়ে গলার স্বর পথচারীদের দৃষ্টি আকর্ষণে লুব্ধ হয়ে পড়ি বারবার জ্ঞাতসারে, কখনও আজান্তে। অকস্মাৎ পায়ের পুরনো ক্ষত বেদনা-কাতর হয়ে ওঠে।হঠাৎ পায়ের ক্ষত আমার দৃষ্টিতে কেন যেন স্বর্গের ...
1
চিন্তামূলক
3088
বিদেশী ফুলের গুচ্ছ – ১২
রবীন্দ্রনাথ ঠাকুর
দেখিনু যে এক আশার স্বপন শুধু তা স্বপন, স্বপনময়– স্বপন বই সে কিছুই নয়। অবশ হৃদয় অবসাদময় হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়– আজিকে উঠিনু জাগি কেবল একটি স্বপন লাগি! বীণাটি আমার নীরব হইয়া গেছে গীতগান ভুলি, ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার একে একে তারগুলি। নীরব হইয়া রয়েছে পড়িয়া সুদূর শ্মশান-‘পরে, কেবল একটি স্বপন-তরে! থাম্‌ থাম্‌ ওরে হৃদয়...
0
প্রেমমূলক
252
ওগো প্রিয় তব গান
কাজী নজরুল ইসলাম
ওগো প্রিয় তব গান আকাশ গাঙের জোয়ারে উজান বাহিয়া যায়। মোর কথাগুলি কাঁদিছে বুকের মাঝারে, পথ খুঁজে নাহি পায়।ওগো দখিনা বাতাস, ফুলের সুরভি বহ ওরি সাথে মোর না বলা বাণী লহ। ওগো মেঘ, তুমি মোর হয়ে গিয়ে কহ বন্দিনী গিরি-ঝরণা পাষাণতলে যে কথা কহিতে চায়।ওরে ও সুরমা, পদ্মা, কর্ণফুলি তোদের ভাটির স্রোতে নিয়ে যা আমার না বলা কথাগ...
0
প্রেমমূলক
763
গীতারা কোথায় গেল
জসীম উদ্‌দীন
গীতারা কোথায় গেলো, আহা সেই পুতুলের মতো রাঙা টুকটুকে মেয়ে। দেখলে তাহারে মায়া মমতার ধারা বয়ে যায় সারা বুকখানি ছেয়ে, আদরি তাহারে কথা না ফুরায় কথার কুসুম আকাশে বাতাসে উঠে বেয়ে, দেখলে তাহারে ছাড়ায় ছড়ায় ছড়ায় যে মন গড়ায় ধরণী ছেয়ে। ওদের গ্রামের চারিদিক বেড়ি ঘিরেছে দস্যুদল, ঘরে ঘরে তারা আগুন জ্বালায়ে ফুকারে অ...
2
মানবতাবাদী
50
গরম
আনিসুল হক
এত কেন গরম বর্ষাকালে? ঝড়ে উড়ে যায় যায় গো আমার মুখের বসনখানি আমার বুকের বসনখানি আমার রইল না লাজলজ্জা এত কেন গরম বর্ষাকালে আমার শরম ওড়ে মেঘের ফোলা পালে ঘামে ভেজে আমার গৃহসজ্জা ঘামে ভেজে আমার অলস শয্যা লোডশেডিং কেন বর্ষাকালে? এতই যদি গরম বর্ষাকালে আমি তবে ছাদের জলে ভিজি এতই যদি গরম বর্ষাকালে আমি তবে বৃষ্টিজলে ভিজ...
5
প্রকৃতিমূলক
3970
কেন তোমাকে ভালোবাসি_
শামসুর রাহমান
দৈবাৎ এক রাতে ভুলক্রমে তোমার সঙ্গে আমার অদৃশ্য যোগাযোগ। এমনই আকস্মিক সেই ঘটনা, আজো কেমন ধন্দ লাগে। বস্তুত মধুর এক ধাক্কা খেয়ে পথচলা মেঘের আলপথে। একটি ভুলের কুঁড়ি বিকাশের বাঁশির তানে চমৎকার এক ফুল হয়ে দুলে উঠবে সত্যের মুখোমুখি, কে জানতো?কে তুমি? কী তোমার প্রকৃত নাম ধাম, বয়সই বা কতো? কাদের ঘরের বউ? না-কি অনূঢ়া? তোমাকে দে...
0
প্রেমমূলক
1582
সকাল
পাবলো নেরুদা
অনুবাদ:চয়ন খায়রুল হাবিবএকদম উদোম, তুমি তোমার হাতের মতন সাধারন তুলতুলে, সাদামাটা, ছোট্ট, স্বচ্ছ, গোলগাল, চাদের আলোতে, আপেল বাগানেঃ একদম উদোম, গমের দানার মত একহারা একদম উদোম, তুমি কিউবার রাতের মত নিল চুলজুড়ে আঙ্গুর আর তারাদের ভিড় বেশ খোলামেলা আর হলুদাভ গির্জার সোনালি গম্বুজ য্যমনটা গরমকালের আচ একদম উদোম, তুমি তোমার নখের ...
0
প্রেমমূলক
2427
আমার ফুলবাগানের ফুলগুলিকে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার ফুলবাগানের ফুলগুলিকে বাঁধব না আজ তোড়ায়, রঙ-বেরঙের সুতোগুলো থাক্‌, থাক্‌ পড়ে ঐ জরির ঝালর। শুনে ঘরের লোকে বলে, "যদি না বাঁধ জড়িয়ে জড়িয়ে ওদের ধরব কী করে, ফুলদানিতে সাজাব কোন্‌ উপায়ে?" আমি বলি, "আজকে ওরা ছুটি-পাওয়া নটী, ওদের উচ্চহাসি অসংযত, ওদের এলোমেলো হেলাদোলা বকুলবনে অপরাহ্নে, চৈত্রমাসের পড়ন্ত রৌদ্রে। আজ ...
1
চিন্তামূলক
1585
হাঁটছি
পাবলো নেরুদা
অনুবাদ: ইমন জুবায়েরপ্রায়শ এমন হয়-নিজেকে মানুষ ভাবলে বমনেচ্ছা হয় হেঁটে যাই দর্জির দোকান আর সিনেমাহলের ভিতর দিয়ে শুকিয়ে ওঠা, জলনিরোধক, পশমী কাপড়ের তৈরি একটি রাজহাঁস নিয়ন্ত্রণ করছে আমার পথ ছাই আর জরায়ূর জলে। নাপিতের দোকানের গন্ধ আমাকে ঠেলে দেয় ঘোড়ার কান্নার ভিতরে আমি কেবল পাথর কি পশমের মতন স্থির শুয়ে থাকতে চাই আর আমি দোকা...
1
চিন্তামূলক
4126
তোমাকে
শামসুর রাহমান
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মত চিত্কার করতে করতে তুমি আসবে ব’লে, হে স্বাধী...
6
স্বদেশমূলক
4631
অনন্যোপায়
সুকান্ত ভট্টাচার্য
অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হল, ব্যর্থ বহু উদ্যম আমার, নদীতে জেলেরা ব্যর্থ, তাঁতী ঘরে, নিঃশব্দ কামার, অর্ধেক প্রাসাদ তৈরী, বন্ধ ছাদ-পেটানোর গান, চাষীর লাঙল ব্যর্থ, মাঠে নেই পরিপূর্ণ ধান। যতবার গড়ে তুলি, ততবার চকিত বন্যায়। উদ্যত সৃষ্টিকে ভাঙে পৃথিবীতে অবাধ অন্যায়। বার বার ব্যর্থ, তাই আজ মনে এসেছে বিদ্রোহ, নির্বিঘ্নে গড়...
2
মানবতাবাদী
3943
কালো মেয়ের জন্যে পঙ্‌ক্তিমালা
শামসুর রাহমান
আমার নামধাম তোমার জানার দরকার নেই, কালো মেয়ে। আমি শাদা কি কালো, হলদে কি বাদামি, সবুজ কি বেগুনি তাতে কী এসে যায়? ধ’রে নাও, আমার কোনো বর্ণ নেই, আমি গোত্রহীন। বলা যায়, আমি শুধু একটি কণ্ঠস্বর, যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতাপাতায়, ঝিলের টোল-খাওয়া পানিতে হরিণের মুখ রাখার ভঙ্গিমায়, উটের গলার ঘণ্টধ্বনিতে। এই কণ্ঠস্বর বয়ে যায়...
4
রূপক
2714
জন্মবাসরের ঘটে
রবীন্দ্রনাথ ঠাকুর
জন্মবাসরের ঘটে নানা তীর্থে পুণ্যতীর্থবারি করিয়াছি আহরণ, এ কথা রহিল মোর মনে। একদা গিয়েছি চিন দেশে, অচেনা যাহারা ললাটে দিয়েছে চিহ্ন "তুমি আমাদের চেনা' ব'লে। খসে পড়ে গিয়েছিল কখন পরের ছদ্মবেশ; দেখা দিয়েছিল তাই অন্তরের নিত্য যে মানুষ; অভাবিত পরিচয়ে আনন্দের বাঁধ দিল খুলে। ধরিনু চিনের নাম, পরিনু চিনের বেশবাস। এ কথা বুঝ...
1
চিন্তামূলক
2235
বাংলা শায়েরী - ১৮৭
মোহাম্মদ রফিকউজ্জামান
কোথায় এলাম তা জানি না জানি শুধু এলাম চলে তোমার ডাকে এসেছি তাই তুমিই দায়ী বেভুল হলে । পথের রেখা কোনো দিনই হয়নি আমার এঁকে রাখা চলে চলেই পথ গড়েছি, এ পথ তোমার হবে বলে ।।
0
প্রেমমূলক
3162
মধ্যাহ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
বেলা দ্বিপ্রহর। ক্ষুদ্র শীর্ণ নদীখানি শৈবালে জর্জর স্থির স্রোতোহীন। অর্ধমগ্ন তরী-পরে মাছরাঙা বসি, তীরে দুটি গোরু চরে শস্যহীন মাঠে। শান্তনেত্রে মুখ তুলে মহিষ রয়েছে জলে ডুবি। নদীকূলে জনহীন নৌকা বাঁধা। শূন্য ঘাটতলে রৌদ্রতপ্ত দাঁড়কাক স্নান করে জলে পাখা ঝটপটি। শ্যামশষ্পতটে তীরে খঞ্জন দুলায়ে পুচ্ছ নৃত্য করি ফিরে। চিত্রবর্ণ প...
1
চিন্তামূলক
732
অনুরোধ
জসীম উদ্‌দীন
তুমি কি আমার গানের সুরের পূবালী বাতাস হবে, তুমি কি আমার মনের বনের বাঁশীটি হইয়া রবে! রাঙা অধরের রামধনুটিরে, ছড়াবে কি তুমি মোর মেঘ-নীড়ে, আমি কি তোমার কবি হব রাণী, তুমি কি কবিতা হবে; তুমি কি আমার মনের বনের বাঁশীটি হইয়া রবে! তুমি কি আমার মালার ফুলের ফিরিবে গন্ধ বয়ে, হাসিবে কি তুমি মোর কপালের চন্দন ফোঁটা হয়ে! তুমি কি আমার ...
0
প্রেমমূলক
1042
রাত্রির কোরাস
জীবনানন্দ দাশ
এখন সে কতো রাত; এখন অনেক লোক দেশ-মহাদেশের সব নগরীর গুঞ্জরণ হ'তে ঘুমের ভিতরে গিয়ে ছুটি চায়। পরস্পরের পাশে নগরীর ঘ্রাণের মতন নগরী ছড়ায়ে আছে। কোনো ঘুম নিঃসাড় মৃত্যুর নামান্তর। অনেকেরই ঘুম জেগে থাকা। নগরীর রাত্রি কোনো হৃদয়ের প্রেয়সীর মতো হ'তে গিয়ে নটীরও মতন তবু নয়;- প্রেম নেই- প্রেমব্যসনেরও দিন শেষ হ'য়ে গেছে; একটি অমেয় সিঁ...
1
চিন্তামূলক
4992
হঠাৎ নীরার জন্য
সুনীল গঙ্গোপাধ্যায়
বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন– বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছো? স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, শব্...
0
প্রেমমূলক
2172
ডাক
মুহম্মদ জাফর ইকবাল
দেশের ডাকে সাড়া দিলাম সবাই বলল বেশ প্রকৃতির ডাকে সাড়া দিলাম সবাই হেসেই শেষ।
1
চিন্তামূলক
4598
ভূতের
শ্রীজাত
অন্ধকারের ছমছমে হাত, চমকে গেছে গা। কে তার পিঠে হাত রেখেছে? ‘অমন করে না’কে বলে রে? চেনা গলি? আবছা মুখে সে ছাদের ধারে হাত বাড়িয়ে ধরতে এসেছে।কাঁদছিলো বেশি আপন মনে, জোরসে অভিমান… এমন সময় ঠান্ডা হাতে ওড়না ধরে টান।যেমন ভূতের ভয় পেতে তুই, ঠিক হয়েছে, বল? সন্ধে বেলায় একলা ছাদে কাঁদতে আসার ফল।জানিস তুই, তবুও তাকে টান মেরে...
0
প্রেমমূলক
592
আমার বিদ্যুৎমাত্র আশা
জয় গোস্বামী
আমার বিদ্যুৎমাত্র আশা তার দিকে, রাত্রি হলে, ধীরে ধীরে মুখ ঘুরিয়েছে মেঘের পিছনে রাখা পুরোনো কামান কালো, গোল গলা দিয়ে উঠে আসে অগ্নিরঙ থুতু– বহুজনে পোড়ানো সম্মান কে আমার লেখা শোনে? এও রক্তমাখা ভগবান!
4
রূপক
3680
অত্যন্ত অস্পষ্ট থেকে যায়
শামসুর রাহমান
অক্ষর সাজিয়ে আমি অক্ষরের রূপে মজে আছি সারা দিনমান আজো, কত নিদ্রাহীন রাত কাটে প্রতিমা বানিয়ে অক্ষরের। ক্যালেন্ডারময় শাদা দেয়ালের মুখোমুখি বসে থাকি প্রহরে প্রহরে। কখনো হঠাৎ, যেন বিদ্যুতের স্পর্শে বিচলিত, দাঁড়াই সটান ঘুরে। দেখেছি কি হরিণের লাফ, অথবা চিতার দৌড় নাকি বলেভিয়ার জঙ্গলে যে গুয়েভারার কাদামাখা হাত, অস্ত্রহীন, একা,...
1
চিন্তামূলক
5165
শামুক
হেলাল হাফিজ
‘অদ্ভুত, অদ্ভুত’ বলে সমস্বরে চিৎকার করে উঠলেন কিছু লোক। আমি নগরের জ্যেষ্ঠ শামুক একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম, জলে দ্রাঘিমা জুড়ে যে রকম গুটানো ছিলাম, ছিমছাম একা একা ভেতরে ছিলাম, মানুষের কাছে এসে নতুন মুদ্রায় আমি নির্জন হলাম, একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম। ২৯.৭.৮০
4
রূপক
1739
শোকাভিভূত
পূর্ণেন্দু পত্রী
শোকাভিভূতের ন্যায় বেলা বয়ে যায়। বিশুদ্ধ গন্ধের মতো কোনো নারী দেখেছো কোথাও? তার করতলে নাকি কয়ে গেছে মানুষের শোকের ওষুধ? বাতাসকে এই কথা বলা মাত্র সমস্ত বাতাস হো-হো হেসে লুটোপুটি খায় বাগানবিহীন এই কলকাতার দেয়ালে-চাতালে। ভীষণ ভ্রমের মতো কোনো স্বপ্ন দেখেছো কোথাও? তার ছায়াতলে নাকি রয়ে গেছে মানুষের সুখের ওষুধ? মানুষকে এই ক...
1
চিন্তামূলক
5034
বলছিলাম কী
সুভাষ মুখোপাধ্যায়
বলছিলাম– না, থাক্ গে। যা হচ্ছে হোক, কে খণ্ডাবে লেখা থাকলে ভাগ্যে। পাকানো জট, হারানো খেই, চতুর্দিকের দৃষ্যপট এখনও সে-ই– শক্ত করে আঁকড়ে-ধরা চেয়ারের সেই হাতল। বিষম ভয়, কখন হয় ক্ষমতার হাতবদল। বলছিলাম– না, থাক্ গে! কী আসে যায় হাতে নাতে প্রমাণ এবং সাক্ষ্যে। মোড়লেরা ব্যস্ত বেজায় যে যার কোলে ঝোল টানতে। সারটা দেশ হাপিত্য...
2
মানবতাবাদী
1009
মনোসরণি
জীবনানন্দ দাশ
মনে হয় সমাবৃত হয়ে আছি কোন্‌ এক অন্ধকার ঘরে– দেয়ালের কর্নিশে মক্ষিকারা স্থিরভাবে জানে : এইসব মানুষেরা নিশ্চয়তা হারায়েছে নক্ষত্রের দোষে; পাঁচফুট জমিনের শিষ্টতায় মাথা পেতে রেখেছে আপোষে।হয়তো চেঙ্গিস আজও বাহিরে ঘুরিতে আছে করুণ রক্তের অভিযানে। বহু উপদেশ দিয়ে চলে গেলে কনফুশিয়াস– লবেজান হাওয়া এসে গাঁথুনির ইঁট সব ক’রে ফেলে ফাঁস...
1
চিন্তামূলক
1867
বারো মাস তিথি যত
মদনমোহন তর্কালঙ্কার
বার মাস তিথি যত। একে একে হয় গত।। বার মাস সাত বার। আসে যায় বার বার।
5
প্রকৃতিমূলক
55
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আবদুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।।জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাব...
6
স্বদেশমূলক
1904
আমার সোনার বাংলা
মহাদেব সাহা
আমি যে দেশকে দেখি সে কি এই স্বপ্নভূমি থেকে জেগে ওঠা বহুদূরব্যাপী কল্লোলিত, সে কি রূপসনাতন সে কি আমার সোনার বাংলা, কোনো রূপকথা নয়! তার চক্ষুদ্বয় তবে এমন কোটরাগত কেন, মুখ জুড়ে সূর্যাস্তের কালোছায়া, কেন তার সবুজ গাছের দিকে সহসা তাকালে দেখি ধূসর পিঙ্গল বর্ণ, নেমেছে তুষার আর মাছে সারি সারি কুয়াশার তাঁবু লোকশ্রুত এই কি সোনার...
6
স্বদেশমূলক
1402
একটাই মোমবাতি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
একটাই মোমবাতি, তুমি তাকে কেন দু’দিকে জ্বেলেছ? খুব অহঙ্কারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহঙ্কারী কেন? চোখে চোখ রাখতে গেলে অন্য দিকে চেয়ে থাকো, হাতে হাত রাখলে গেলে ঠেলে দাও, হাতের আমলকী-মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও, অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো, যেন কিছুই হয়নি, যেন যা কিছু যেমন ছিল, ঠিক তেমনি আছে। খুব অহ...
0
প্রেমমূলক