id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
4482
শামসুর রাহমান
একটি পুরনো ফটোগ্রাফ দেখে
প্রেমমূলক
যখন পুনেরো বছরের তটে তোমার শরীর তরঙ্গিত নিরিবিলি সেই তোমাকেই দেখলাম- রয়েছ দাঁড়িয়ে একা নাগরিক নিসর্গের মাঝে নিস্তব্ধ রমনা পার্কে শীতের দুপুরে। রোদ, হাওয়া নীরবে খাচ্ছিল চুমো তোমাকে নিবিড়। নীল শাড়ি, তোমার প্রথম শাড়ি, আসন্ন প্রখর যৌবনের সঙ্কেতে কেমন মদালসা। তুমি যেন সদ্য স্নান সেরে স্নিগ্ধতার সরোবরে মৃদু নিচ্ছিলে বিশ্রাম।ন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-purono-fotograph-dekhe/
4446
শামসুর রাহমান
এ পথে আমার পর্যটন
প্রকৃতিমূলক
এ পথে আমার পর্যটন তেমন নতুন নয়, তবু কেন হঠাৎ একটি মোড়ে এসে দাঁড়ালে কেমন যেন অচেনা, অদেখা মনে হয়; আনন্দে ময়ূর হয় চেতনা আমার।এই গাছ ছিল না কোথাও, এই ঝিল কোনোদিন পড়েনি সতৃষ্ণ চোখে, এর জলে ডুবাই নি হাত আগে কিংবা তীরবর্তী ঘাসে শুয়ে কায়ক্লেশে ধীরে মুছে নিতে করিনি প্রয়াস।এ পথে বিশ্রাম নিলে বেশিক্ষণ, কখন যে চোখ নিভাঁজ, প্রগাঢ় ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/e-pothe-amar-porjoton/
19
অমিতাভ দাশগুপ্ত
নারীমেধ
মানবতাবাদী
এক‘মেয়েমানুষের মাংস এমনিতেই খেতে খুব স্বাদু, আর যদি দিশি মদে ভিজিয়ে ভিজিয়ে হায় হায় ভাবাই যায় না….. তাছাড়া এখন খুব পড়েছে মরশুম, ছয় মাসে ছ-ডজন নারীকে কিডন্যাপ করে চাকুমচুকুম ঢাউস ঢেঁকুর তুলে ‘ক্যায়সা খুশি কি রাত’…..গেয়ে নেচে চলে গেল ঘোর দেশপ্রেম, দ্যাখো, কি এলেম !!’দুই‘তুই কি আমার বোন ? তুমি আমার মা ? মুখে নখের আঁচড় কেন—...
https://www.kobitacocktail.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d/
1
অতুলপ্রসাদ সেন
ওগো নিঠুর দরদী
ভক্তিমূলক
ওগো নিঠুর দরদী, ও কি খেলছ অনুক্ষণ। তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন, মিছে খাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা আমার আঁখিজল, ওগো আমার আঁখিজল তোমায় করেগো চঞ্চল তাই নাই বুঝি বিফল আমার অশ্রু বরিশন। ওগো নিঠুর দরদী। ডাকিলে কও না কথা, কি নিঠুর নিরবতা। আবার ফিরে চাও, তুমি আবার ফিরে চাও, বল ওগো শুনে যাও তোমার সাথে আছে আমার...
http://kobita.banglakosh.com/archives/4251.html
2175
মহাদেব সাহা
তোমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা
প্রেমমূলক
তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপ, তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে লেখা আছে হৃদয়ের গঢ় পঙক্তিগুলি। ফুল ভালোবাসি বলে অহঙ্কাল করেছি বৃথাই শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়োই করেছি, মূর্খ আমি বুঝি নাই তোমার দুখানি হাত কতো বেশি মানবিক ফুল- বুঝি নাই কতো বেশি অনুভূতিময় এই দুটি হাতের আঙুল। ত...
https://banglarkobita.com/poem/famous/1372
1357
তসলিমা নাসরিন
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত
প্রেমমূলক
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়- প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে। এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে- ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈর...
https://banglarkobita.com/poem/famous/411
4512
শামসুর রাহমান
এভাবে কতক্ষণ বসে থাকব
প্রেমমূলক
এভাবে কতক্ষণ বসে থাকব চোখ দুটোকে প্রতীক্ষা-কাতর করে? তুমি কি চাও আমার শরীর হয়ে উঠুক বল্মীকময়? আমার নিজস্ব ধ্যানে কেবল তোমাকেই ধ্রুবতারা মেনে ঠায় বসে থাকব মাসের পর মাস উপবাসে শীর্ণ? নিদ্রাহীনতায় রুক্ষ, জীর্ণ? যদি জানতে পারতাম তোমার প্রকৃত ইচ্ছা, আমি নিজেকে প্রস্তুত করে নিতাম সেই অনুসারে। এখন আমি সারাক্ষণ গোলকধাঁধায় ঘুরে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/evabe-kotokkhom-bose-thakbo/
3251
রবীন্দ্রনাথ ঠাকুর
দেওয়া-নেওয়া -সানাই
প্রকৃতিমূলক
বাদল দিনের প্রথম কদমফুলআমায় করেছ দান,আমি তো দিয়েছি ভরা শ্রাবণেরমেঘমল্লারগান।সজল ছায়ার অন্ধকারেঢাকিয়া তারেএনেছি সুরের শ্যামল খেতেরপ্রথম সোনার ধান।আজ এনে দিলে যাহাহয়তো দিবে না কাল,রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।স্মৃতিবন্যার উছল প্লাবনেআমার এ গান শ্রাবণে শ্রাবণেফিরিয়া ফিরিয়া বাহিবে তরণীভরি তব সম্মান।
https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87/
2827
রবীন্দ্রনাথ ঠাকুর
একাল ও সেকাল
প্রকৃতিমূলক
বর্ষা এলায়েছে তার মেঘময় বেণী। গাঢ় ছায়া সারাদিন, মধ্যাহ্ন তপনহীন, দেখায় শ্যামলতর শ্যাম বনশ্রেণী। আজিকে এমন দিনে শুধু পড়ে মনে সেই দিবা-অভিসার পাগলিনী রাধিকার, না জানি সে কবেকার দূর বৃন্দাবনে। সেদিনও এমনি বায়ু রহিয়া রহিয়া। এমনি অশ্রান্ত বৃষ্টি, তড়িৎচকিত দৃষ্টি, এমনি কাতর হায় রমণীর হিয়া। বিরহিণী মর্...
https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/
3228
রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃসময়-কল্পনা
চিন্তামূলক
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক্‌-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা– তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা। এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত, এ যে অজাগরগরজে সাগর ফুলিছে। এ নহে ক...
https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be/
397
কাজী নজরুল ইসলাম
প্রিয়ার রূপ
প্রেমমূলক
অধর নিসপিস নধর কিসমিস রাতুল তুলতুল কপোল; ঝরল ফুল-কুল, করল গুল ভুল বাতুল বুলবুল চপল। নাসায় তিলফুল হাসায় বিলকুল, নয়ান ছলছল উদাস, দৃষ্টি চোর-চোর মিষ্টি ঘোর-ঘোর, বয়ান ঢলঢল হুতাশ। অলক দুলদুল পলক ঢুল ঢুল, নোলক চুম খায় মুখেই, সিঁদুর মুখটুক হিঙুল টুকটুক, দোলক ঘুম যায় বুকেই। ললাট ঝলমল মলাট মলমল টিপটি টলটল সিঁথির, ভুরুর কায় ক্...
https://www.bangla-kobita.com/nazrulislam/priyar-rup/
4554
শামসুর রাহমান
কবির কণ্ঠস্বর
মানবতাবাদী
সীসার মতো আকাশ বিনত, গাছগুলি স্থাপত্য, তরতাজা রৌদ্রর রঙে অকস্মাৎ ধরেছে জং; ক’দিন ইঁদুরগুলোর জোটে নি এক কণা খাদ্য, বাঁধানো কবরগুলোয় মস্ত ফাটল।পেঁচা মূক, স্থবির; শ্মশান পেরিয়ে সৌন্দর্য ব্যান্ডেজ বাঁধা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিরুদ্দেশ যাত্রায় লীন। একজন কবির বুক বুলেটে ঝাঁঝরা করে উল্লাসে মত্ত ওরা। ঘাসবঞ্চিত মাটি সন্তানহার...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kobir-konthoswar/
4601
শামসুর রাহমান
কী ভাবছো তুমি_
প্রেমমূলক
কী ভাবছো? কী ভাবছো তুমি অন্তরালে? কাল রাত নির্ঘুম কেটেছে বুঝি? নানা স্তর থেকে অকস্মাৎ অসংখ্য বিলুপ্ত প্রাণী, সংহারপ্রবণ, সংহারপ্রবণ, অতি কোলাহলময় এবং অকুতোভয়, উঠে এসেছিল দিতে হানা তোমার এ জরাগ্রস্ত ঘরে? মেলেছিল রুক্ষ ডানা ভয়ঙ্কর কোনো পাখি ঢেকে দিতে অস্তিত্ব তোমার? নাকি ভুলে-যাওয়া সব পাখি, অস্পষ্ট ফুলের ঝাড় মনের ভিতরে প...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ki-vabcho-tumi/
1813
পূর্ণেন্দু পত্রী
গায়ত্রী মন্ত্রের আলো
চিন্তামূলক
কবিতা লেখার রাত ভিজে গেছে অঘ্রাণের উদাসীনতায়। সব ক্ষীপ্র অত্যুৎসাহে উদ্যোগে ও কর্মকান্ডে আজ লেগে আছে শিশিরের সাদা ফোঁটা জল বসন্তের গুচ্ছ বীজ। সাদা বালি, লাল বালি বারুদ গুড়োর গুঢ় বালি চরাচর থেকে উড়ে আমাদের জানালার গায়। বিস্ফোরণে পুড়ে পুড়ে বাতাসের নীল কন্ঠনালী তবু ন্যায়-নীতি মেনে কি জানাতে চায় শুনে রাখা ভাল। পায়ে রক্...
https://banglarkobita.com/poem/famous/1191
3693
রবীন্দ্রনাথ ঠাকুর
মন্ত্রেসে যে পূত রাখীররাঙা সুতো
প্রেমমূলক
মন্ত্রেসে যে পূত রাখীররাঙা সুতো বাঁধন দিয়েছিনু হাতে, আজ কিআছে সেটি সাথে। বিদায়বেলা এল মেঘের মতো ব্যেপে, গ্রন্থি বেঁধে দিতে দু হাত গেল কেঁপে, সেদিন থেকে থেকে চক্ষুদুটি ছেপে ভরে যে এল জলধারা। আজকে বসে আছি পথের এক পাশে, আমের ঘন বোলে বিভোল মধুমাসে তুচ্ছ কথাটুকু কেবল মনে আসে ভ্রমর যেন পথহারা– সেই-যে বাম হাতে একটি সরু রাখী– ...
https://www.bangla-kobita.com/rabindranath/montrese-je-put-rakhirranga-suto/
4394
শামসুর রাহমান
আমি আর করবো কত শোক
রূপক
আমি আর করবো কত শোক? অপরাহ্নে পাথরের মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে খুব উঁচু বুনো ঘাস সরাতে সরাতে মাঝে মধ্যে থমকে দাঁড়াই। ভূগর্ভস্থ কোনো স্তব্ধ সভ্যতার মতো নিস্তব্ধতা চর্তুদিকে। এদিক ওদিক, সবদিকে খানিক তাকিয়ে, পাথরের মধ্যে দিয়ে খুব উঁচু বুনো ঘাস সরাতে সরাতে দু’পায়ে বাজিয়ে নুড়ি এগোই একাকী।ছায়াচ্ছন্ন পথ, সাঁকো, উঠোন, ইঁদারা পু...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ami-ar-korbo-koto-shok/
817
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ০৪
কাহিনীকাব্য
চার কানা দেয়ারে, তুই না আমার ভাই, আরও ফুটিক ডলক দে, চিনার ভাত খাই — মেঘরাজার গান চৈত্র গেল ভীষণ খরায়, বোশেখ রোদে ফাটে, এক ফোঁটা জল মেঘ চোঁয়ায়ে নামল না গাঁর বাটে | ডোলের বেছন ডোলে চাষীর, বয় না গরু হালে, লাঙল জোয়াল ধূলায় লুটায় মরচা ধরে ফালে | কাঠ-ফাটা রোদ মাঠ বাটা বাট আগুন লয়ে খেলে, বাউকুড়াণী উড়ছে তারি ঘূর্ণী ধূলী ...
https://banglarkobita.com/poem/famous/807
1573
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
খুকুর জন্য
প্রকৃতিমূলক
যার যেখানে জায়গা, যেন সেইখানে সে থাকে। যা মনে রাখবার, যেন রাখে নিতান্ত সেইটুকু। খুকু, ঘরে একটা জানলা চাই, বাইরে একটা মাঠ। উঠোনে একটিইমাত্র কাঠ- গোলাপের চারা আস্তেসুস্থে বড় হোক, কিচ্ছু নেই তাড়া। একদিন সকালে নিশ্চয় দেখব যে, তার ডালে ফুল ধরেছে। খুকু, তার-কিছু তো চাইনি, আমি চেয়েছি এইটুকু।
https://banglarkobita.com/poem/famous/1580
4195
শক্তি চট্টোপাধ্যায়
আনন্দ ভৈরবী
প্রকৃতিমূলক
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমন ছিলনা আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল আনন্দ ভৈরবী।আজ সেই গোঠে আসেনা রাখাল ছেলে কাঁদেনা মোহনবাঁশিতে বটের মূল এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ-রেখা মেলে।সে কি জানিতনা এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জানিতনা হৃদয়ের অপচয় কৃপণের বামমুঠি।সে কি জানিতনা যত বড় রাজধান...
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/ananda-bhairabi/
1801
পূর্ণেন্দু পত্রী
কী করে ভালোবাসবো
প্রেমমূলক
কী করে ভালোবাসবো বল কী করে ভালোবাসবো বল সখী, মরুভূমির মতন যদি প্রাণের দাহে অহরহই জ্বলি, হৃদয়ে যদি গভীর ক্ষত বালুচরের মতন গ্রাস করে, কী করে ভালোবাসবো বল কী করে ভালোবাসবো বল সখী। দগ্ধ যদি বুকের টানে আমার সব হাসিরা ঝরে যায়, আমার সব সকাল আর রাত্রি যদি কাঁদনে ছলোছলো, আমার সব সূর্যমুখী পাপড়ি ছিড়ে ধুলোয় যদি মেশে, কী কর...
https://banglarkobita.com/poem/famous/327
2281
মহাদেব সাহা
স্বাধীন প্যালেস্টাইন তোমার জন্য এই কবিতা
মানবতাবাদী
আমার এই কবিতা, গোলাপ ও স্বর্ণচাঁপার প্রতি যার বিশেষ দুর্বলতা ছিলো যার তন্ময়তা ছিলো পাখি, ফুল ও প্রজাপতির দিকে সে এখন প্যালেস্টাইনী গেরিলাদের কানে স্বাধীনতার গান গাইছে; ইসরাইলী হামলায় ক্ষতবিক্ষত লেবাননের পল্লীতে সে এখন ব্যস্ত উদ্ধারকর্মী, হাতে শুশ্রূষার ব্যাগ নিয়ে আহত মুক্তিযোদ্ধাদের বাহুতে ব্যাণ্ডেজ বেঁধে দিচ্ছে আমার এ...
https://banglarkobita.com/poem/famous/1364
3828
রবীন্দ্রনাথ ঠাকুর
রাহুর প্রেম
প্রেমমূলক
শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর । কঠিন বাঁধনে চরণ বেড়িয়া চিরকাল তোরে রব আঁকড়িয়া লোহার শিকল-ডোর । তুই তো আমার বন্দী অভাগী, বাঁধিয়াছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে । জগৎ-মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীথে সাথে সাথে তোর থাকিবে বাজিতে এ পাষা...
https://www.bangla-kobita.com/rabindranath/rahur-prem/
4794
শামসুর রাহমান
তৃতীয় পক্ষ
মানবতাবাদী
রক্তচক্ষু রাম বলে রহিমকে, ‘এই দ্যাখ আমার রামদা, তোকে বলি দেবো’ রহিম পাকিয়ে চোখ বলে রামকে, ‘বেদ্বীন, এই তলোয়ার দিকে তোকে টুক্‌রো টুক্‌রো করে কুত্তাকে খাওয়াবো’। অনন্তর রামদা এবং তলোয়ারে কী ভীষণ ঠোকাঠুকি।একজন প্রশান্ত মানুষ, অস্ত্রহীন, ছুটে এসে দাঁড়লেন দু’জনের মাঝখানে, কণ্ঠে তার অনাবিল মৈত্রীর দোহাই। দু’দিকেই দুই অস্ত্র দ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tritiyo-pokkho/
3997
রবীন্দ্রনাথ ঠাকুর
স্পর্শমণি
গাথাকাব্য
নদীতীরে বৃন্দাবনে সনাতন একমনে জপিছেন নাম, হেনকালে দীনবেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, 'কোথা হতে আগমন, কী নাম ঠাকুর?' বিপ্র কহে, 'কিবা কব, পেয়েছি দর্শন তব ভ্রমি বহুদূর। জীবন আমার নাম, মানকরে মোর ধাম, জিলা বর্ধমানে-- এতবড়ো ভাগ্যহত দীনহীন মোর মতো নাই কোনোখানে। জমিজমা আছে কিছু, করে আছি মাথা নিচু, অল্পস্...
https://www.bangla-kobita.com/rabindranath/sporshomoni/
4583
শামসুর রাহমান
কালঘুম
রূপক
কথা ছিল না। আমরা যারা বুকের ভেতর ফুল, ধুলো আর আলকাতরার গন্ধমাখা হাওয়া টেনে নিই, সিগারেট ধরাই, সিনেমায় ভিড় বাড়াই, আপিশ করি আড্ডা দিই, বিছানায় যাই স্ত্রীর সঙ্গে, তাদের অনেকের বেঁচে থাকার কথা ছিল না। ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম রাতে। রাস্তায় কুসংস্কারের মতো অন্ধকার। বাড়িটার সামনে এসে চমকে উঠি। খুব অচেনা মনে হয়। এর দেয়াল, দরজ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kalghum/
3359
রবীন্দ্রনাথ ঠাকুর
পর ও আত্মীয়
নীতিমূলক
ছাই বলে, শিখা মোর ভাই আপনার, ধোঁওয়া বলে, আমি তো যমজ ভাই তার। জোনাকি কহিল, মোর কুটুম্বিতা নাই, তোমাদের চেয়ে আমি বেশি তার ভাই।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/por-o-atmiyo/
5228
শামসুর রাহমান
শুচি হয়
মানবতাবাদী
কখনো দূর থেকে কখনো খুব কাছে থেকে আমাকে আমার কবিতা সঙ্গ দ্যায়। অপরূপ গোসলের পানি শীতল ধারায় ধুঁইয়ে দ্যায় দেহমনের ক্লেদ নীল পদ্ম হয়ে ফুটি। আমার এই জন্মান্তরকে কেমন করে নিরাপদে রোদ বৃষ্টি অথবা আগুনের ভেতর দিয়ে নিয়ে যাব?আজ মধ্যরাতে, চাঁদ যখন নির্বাসনে তারামণ্ডলী গা ঢাকা দিয়েছে বামপন্থী রাজনৈতিক কর্মীদের মতো, যখন স্বৈরাচারী...
https://www.bangla-kobita.com/shamsurrahman/shuchi-hoy/
3945
রবীন্দ্রনাথ ঠাকুর
সাধ
প্রকৃতিমূলক
অরুণময়ী তরুণী উষা জাগায়ে দিল গান। পুরব মেঘে কনকমুখী বারেক শুধু মারিল উঁকি, অমনি যেন জগৎ ছেয়ে বিকশি উঠে প্রাণ। কাহার হাসি বহিয়া এনে করিলি সুধা দান। ফুলেরা সব চাহিয়া আছে আকাশপানে মগন-মনা, মুখেতে মৃদু বিমল হাসি নয়নে দুটি শিশির-কণা। আকাশ-পারে কে যেন ব'সে, তাহারে যেন দেখিতে পায়, বাতাসে দুলে বাহুটি তুলে মায়ের কোলে ঝা...
https://www.bangla-kobita.com/rabindranath/shadh/
5432
সুকান্ত ভট্টাচার্য
আজব লড়াই
মানবতাবাদী
ফেব্রুয়ারী মাসে ভাই, কলকাতা শহরে ঘটল ঘটনা এক, লম্বা সে বহরে! লড়াই লড়াই খেলা শুরু হল আমাদের, কেউ রইল না ঘরে রামাদের শ্যামাদের; রাস্তার কোণে কোণে জড়ো হল সকলে, তফাৎ রইল নাকো আসলে ও নকলে, শুধু শুনি ‘ধর’ ‘ধর’ ‘মার’ ‘মার’ শব্দ যেন খাঁটি যুদ্ধ এ মিলিটারী জব্দ। বড়রা কাঁদুনে গ্যাসে কাঁদে, চোখ ছল ছল হাসে ছিঁচকাঁদুনেরা বলে, ‘সব ঢ...
https://banglarkobita.com/poem/famous/1911
4380
শামসুর রাহমান
আমার নির্মাণ
মানবতাবাদী
আমার নির্মাণ আজ আমাকেই বড়ো ব্যঙ্গ করে। যা-কিছু গড়েছি এতদিন বেলা অবেলায় প্রায় প্রত্যহ নির্মম শ্রমে, সেসবই কি তবে, হায়, খড়ের কুটোর মতো পরিণামহীন জলে-ঝড়ে? আমিতো দিয়েছি ডুব বারংবার, পাতালের ঘরে দানবের মুখোমুখি নিয়ত থেকেছি বসে আর পর্বতচূড়ায় অনাহারে কাটিয়েছি দিন হাড় কালি ক’রে; জঙ্গলের জটাজালে আছি হেলাভরেএখনো প্রত্যাশাময়। রক্...
https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-nirman/
4238
শক্তি চট্টোপাধ্যায়
মুহূর্তে শতাব্দী
চিন্তামূলক
ওই বাড়ি, শিরীষের পাতায় আহত… এ-সত্য মৃত্যুর হিম ছোঁয়া দিয়ে তাকে ব’লে যাবে, আজই নয়, কিন্তু কাল তোর মসৃণ চূড়াটি ভাঙবো, পলেস্তরা খশাবো পীযূষে ভাঙবো, ভেঙে টুকরো করবো ইট কাঠ পাথর প্রতিমা শব্দের…শিরীষ তাই ছুঁয়ে গেলো মহিমা দুপুরে চুল-নাড়া খুশকি যেন, বালক বোকার পচা রাগ নিতান্ত সামান্য তার ঝরে-পড়া ধেয়ানি শহরে মসজিদের পাশাপাশি, ক...
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/muhurte-shotabdi/
4343
শামসুর রাহমান
আজীবন আমি
প্রেমমূলক
আমার হৃদয়ে ছিল লোকোত্তর সফল বাগান তর্কাতীত ঐশ্বর্যে ভাস্বর। কোনো দিন সময়ের সিংহবর্ণ মরুভূমি তাকে পারেনি ডোবাতে তরঙ্গিত বালির কবরে, অথবা উটের দীর্ঘ কোনো বেঢপ পায়ের নিচে হয়নি দলিত বাগানের কোমল পরাগ।বরং সেখানে বহু চৈত্রসন্ধ্যা তার সুরভিত প্রশান্ত চিকুর দিয়েছে এলিয়ে বারবার, আর কত চকিত রাত্রির নীলিমায় আকাশের বাঁকা সিঁড়ি বেয়...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ajibon-ami/
555
কাজী নজরুল ইসলাম
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
ভক্তিমূলক
হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি।চারিপাশে মোর উড়িছে কেবল শুকনো পাতা মলিন ফুলদল বৃথাই কেন হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবসযামী।এলে অবেলায় পথিক বেভুল বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল কি দিয়া বরণ করি ও চরণ নিভিছে জীবন, জীবনস্বামী।।
https://www.bangla-kobita.com/nazrulislam/harano-hiar-nikunjo-pothey/
1160
জীবনানন্দ দাশ
মানুষের ব্যথা আমি পেয়ে গেছি
সনেট
মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে — হাসির আস্বাদ পেয়ে গেছি; দেখেছি আকাশে দূরে কড়ির মতন শাদা মেঘের পাহাড়ে সূর্যের রাঙা ঘোড়া; পক্ষিরাজের মতো কমলা রঙের পাখা ঝাড়ে রাতের কুয়াশা ছিঁড়ে; দেখেছি শরের বনে শাদা রাজহাঁসদের সাধ উঠেছে আনন্দে জেগে — নদীর স্রোতের দিকে বাতাসের মতন অবাধ চলে গেছে কলরবে; — দেখেছি সবুজ ঘাস — যত দ...
https://www.bangla-kobita.com/jibanananda/manusher-betha-aami-paye-gesi/
1214
জীবনানন্দ দাশ
সপ্তক
প্রেমমূলক
এইখানে সরোজিনী শুয়ে আছে;- জানি না সে এইখানে শুয়ে আছে কিনা। অনেক হয়েছে শোয়া;- তারপর একদিন চ’লে গেছে কোন দূর মেঘে। অন্ধকার শেষ হ’লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগেঃ সরোজিনী চ’লে গেল অতদূর? সিঁড়ি ছাড়া- পাখিদের মতো পাখা বিনা? হয়তো বা মৃত্তিকার জ্যামিতিক ঢেউ আজ? জ্যামিতির ভূত বলেঃ আমি তো জানি না। জাফরান- আলোকের বিশুষ্কতা সন্ধ্...
https://www.bangla-kobita.com/jibanananda/shoptok/
4095
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কথা
মানবতাবাদী
কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত, রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বসবে না, চিত্রল তরুণ হরিনেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট।কথা ছিলো, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। নদীর চুলের রেখা ধ’রে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ...
https://www.kobitacocktail.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9/
1326
তসলিমা নাসরিন
ছিল, নেই
শোকমূলক
মানুষটি শ্বাস নিত, এখন নিচ্ছে না। মানুষটি কথা বলত, এখন বলছে না। মানুষটি হাসত, এখন হাসছে না। মানুষটি কাঁদত, এখন কাঁদছে না। মানুষটি জাগত, এখন জাগছে না। মানুষটি স্নান করত, এখন করছে না। মানুষটি খেত, এখন খাচ্ছে না। মানুষটি হাঁটত, এখন হাঁটছে না। মানুষটি দৌড়োত, এখন দৌড়োচ্ছে না। মানুষটি বসত, এখন বসছে না। মানুষটি ভালবাসত, এখন ব...
https://banglarkobita.com/poem/famous/1968
3362
রবীন্দ্রনাথ ঠাকুর
পরম সুন্দর আলোকের স্নানপুণ্য প্রাতে
ভক্তিমূলক
পরম সুন্দর আলোকের স্নানপুণ্য প্রাতে। অসীম অরূপ রূপে রূপে স্পর্শমণি রসমূর্তি করিছে রচনা, প্রতিদিন চিরনূতনের অভিষেক চিরপুরাতন বেদীতলে। মিলিয়া শ্যামলে নীলিমায় ধরণীর উত্তরীয় বুনে চলে ছায়াতে আলোতে। আকাশের হৃৎস্পন্দন পল্লবে পল্লবে দেয় দোলা। প্রভাতের কন্ঠ হতে মণিহার করে ঝিলিমিলি বন হতে বনে। পাখিদের অকারণ গান সাধুবাদ দিতে থাকে...
https://www.bangla-kobita.com/rabindranath/porom-sundor-aloker-snanpunnyo-prate/
3425
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিনিধি
গীতিগাথা
অ্যাক্‌ওয়ার্থ্‌ সাহেব কয়েকটি মারাঠি গাথার যে ইংরাজি অনুবাদগ্রন্থ প্রকাশ করিয়াছেন তাহারই ভূমিকা হইতে বর্ণিত ঘটনা গৃহীত। শিবাজির গেরুয়া পতাকা "ভগোয়া ঝেণ্ডা' নামে খ্যাত।বসিয়া প্রভাতকালে সেতারার দুর্গভালে শিবাজি হেরিলা এক দিন-- রামদাস গুরু তাঁর ভিক্ষা মাগি দ্বার দ্বার ফিরিছেন যেন অন্নহীন। ভাবিলা, এ কী এ কাণ্ড! গুরুজি...
https://www.bangla-kobita.com/rabindranath/protenede/
701
জয় গোস্বামী
প্রাক্তন
প্রেমমূলক
ঠিক সময়ে অফিসে যায়? ঠিক মতো খায় সকালবেলা? টিফিনবাক্স সঙ্গে নেয় কি? না ক্যান্টিনেই টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুগগার মা ক’টায় আসে? আমায় ভোরে উঠতে হত সেই শার্টটা পরে এখন? ক্যাটকেটে সেই নীল রঙ টা? নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকানঘরের বাঁ পাশ দিয়ে শিবমন্দির, জা...
https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/
2701
রবীন্দ্রনাথ ঠাকুর
আমরা চাষ করি আনন্দে
প্রকৃতিমূলক
আমরা   চাষ করি আনন্দে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥ রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে,   বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥ সবুজ প্রাণের গানের লেখা   রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন্‌ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে। ধানের শিষে পুলক ছোটে-- সকল ধরা হেসে ওঠে অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥(রচনাকা...
https://www.bangla-kobita.com/rabindranath/amra-chash-kori-anande/
4418
শামসুর রাহমান
ইতিহাস, তোমাকে
চিন্তামূলক
করাতের অসংখ্য দাঁতের মতো মুহূর্তগুলো আমাকে কামড়ে ধরেছিল, আর সেই মরণ-কামড়ে আমি ঝাঁঝরা শরীরটাকে দু’ একবার নেড়েচেড়ে পৃথিবীর বন্ধ দরজা নখ দিয়ে আঁচড়াতে আঁচড়াতে নিঃসাড় হয়ে যেতে পারতাম। কিন্তু আমার দুঃখ-চর্চিত ললাটে অন্য সম্মানের আভাস ছিল বলেই বেঁচে রইলাম। তৃষ্ণার দুপুরে কোনো আহত সাপের মতো এক সীমাহীন ক্রোধে, মূর্খ যন্ত্রণায় ন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/itihas-tomake/
1848
পূর্ণেন্দু পত্রী
পান খাওয়ার গল্প
প্রেমমূলক
সবুজ পাতায় প্রথম মাখালে চুন আট-পহরের ঘাঁটা বিছানায় ধপ ধপে সাদা চাদর তারপর সেই সাদা চাদরে জাঁতিকাটা ফালা ফালা সুপরি বহু যুগের ক্ষুধায় কাঁদতে কাঁদতে যে মরেছে তার কঙ্কাল, আরেকবার বাঁচার ইচ্ছেয় যার হাড়ের ফুটোগুলো এখনো বাঁশীর মতো ব্যাকুল অর্থাৎ আমি, খানিক পরেই আমার পাশে এনে বসাল তোমাকে কেয়া-খয়েরের কুঁচি গা ফেটে বেরোচ্ছে ঋতু...
https://banglarkobita.com/poem/famous/1257
4565
শামসুর রাহমান
কাঁটার মুকুট
চিন্তামূলক
অসুস্থ, অসুখী একজন বহুকাল বিষাদের বুকে বুক চেপে স্তব্ধতার কানে কানে ফিস্‌ফিসে স্বরে কথা বলে। বাচাল সে নয় কোনোকালে; আঁধারকে জব্দ করবার সাধ অন্তরীণ আর দুর্ভাবনার মক্ষিকা তাড়াতে নারাজ। মাঝে-মাঝে মুঠো থেকে ছেড়ে দ্যায় একটি কি দু’টি পাখি আর রঙধনু মেখে নেয় বয়েসী শরীরে। মাথার ভেতর তার ধোঁয়াটে আকাশ, পাগলাটে চাঁদ, বুকে সপ্তর্ষিম...
https://www.bangla-kobita.com/shamsurrahman/katar-mukut/
3948
রবীন্দ্রনাথ ঠাকুর
সান্ত্বনা
প্রেমমূলক
কোথা হতে দুই চক্ষে ভরে নিয়ে এলে জল     হে প্রিয় আমার। হে ব্যথিত, হে অশান্ত, বলো আজি গাব গান কোন্‌ সান্ত্বনার। হেথায় প্রান্তরপারে নগরীর এক ধারে সায়াহ্নের অন্ধকারে জ্বালি দীপখানি শূন্য গৃহে অন্যমনে একাকিনী বাতায়নে বসে আছি পুষ্পাসনে বাসরের রানী-- কোথা বক্ষে বিঁধি কাঁটা ফিরিলে আপন নীড়ে হে আমার পাখি। ওরে ক্লিষ্ট, ওরে ...
https://www.bangla-kobita.com/rabindranath/post20150129114058/
1456
নাজিম হিকমত
জেলখানার চিঠি
প্রেমমূলক
১প্রিয়তমা আমার তেমার শেষ চিঠিতে তুমি লিখেছ ; মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে দিশেহারা আমার হৃদয়।তুমি লিখেছ ; যদি ওরা তেমাকে ফাঁসী দেয় তেমাকে যদি হারাই আমি বাঁচব না।তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী, বিংশ শতাব্দীতে মানুষে...
http://kobita.banglakosh.com/archives/4201.html
5514
সুকান্ত ভট্টাচার্য
ভবিষ্যতে
স্বদেশমূলক
স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন, আমারা সবাই স্বরাজ-যজ্ঞে হব রে ইন্ধন! বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্ত পণে মুক্তি দের ভারত-মাতারে৷ মূর্খ যারা অজ্ঞ যারা যে জন বঞ্চিত তাদের তরে মুক্তি-সুধা করব সঞ্চিত৷ চাষী মজুর দীন দরিদ্র সবাই মোদের ভাই, একস্বরে বলব মোরা স্বাধীনতা চাই॥ থাকবে নাকো মতভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন ...
https://www.bangla-kobita.com/sukanta/vobishyote/
3015
রবীন্দ্রনাথ ঠাকুর
গ্রহণে ও দানে
নীতিমূলক
কৃতাঞ্জলি কর কহে, আমার বিনয়, হে নিন্দুক, কেবল নেবার বেলা নয়। নিই যবে নিই বটে অঞ্জলি জুড়িয়া, দিই যবে সেও দিই অঞ্জলি পুরিয়া।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/grohone-o-dane/
2926
রবীন্দ্রনাথ ঠাকুর
কে তোমারে দিল প্রাণ
ভক্তিমূলক
কে তোমারে দিল প্রাণ রে পাষাণ। কে তোমারে জোগাইছে এ অমৃতরস বরষ বরষ। তাই দেবলোকপানে নিত্য তুমি রাখিয়াছ ধরি ধরণীর আনন্দমঞ্জরী; তাই তো তোমারে ঘিরি বহে বারোমাস অবসন্ন বসন্তের বিদায়ের বিষণ্ন নিশ্বাস; মিলনরজনীপ্রান্তে ক্লান্ত চোখে ম্লান দীপালোকে ফুরায়ে গিয়াছে যত অশ্রু-গলা গান তোমার অন্তরে তারা আজিও জাগিছে অফুরান, হে পাষাণ, অমর...
https://banglarkobita.com/poem/famous/1921
867
জসীম উদ্‌দীন
বাস্তু ত্যাগী
স্বদেশমূলক
দেউলে দেউলে কাঁদিছে দেবতা পূজারীরে খোঁজ করি, মন্দিরে আজ বাজেনাকো শাঁখ সন্ধ্যা-সকাল ভরি। তুলসীতলা সে জঙ্গলে ভরা, সোনার প্রদীপ লয়ে, রচে না প্রণাম গাঁয়ের রুপসী মঙ্গল কথা কয়ে। হাজরাতলায় শেয়ালের বাসা, শেওড়া গাছের গোড়ে, সিঁদুর মাখান, সেই স্থান আজি বুনো শুয়োরেরা কোড়ে। আঙিনার ফুর কুড়াইয়া কেউ যতনে গাঁথে না মালা, ভোরের শিশিরে কা...
https://banglarkobita.com/poem/famous/790
5183
শামসুর রাহমান
রাজকাহিনী
ব্যঙ্গাত্মক
ধন্য রাজা ধন্য, দেশজোড়া তার সৈন্য! পথে-ঘাটে-ভেড়ার পাল। চাষীর গরু, মাঝির হাল, ঘটি-বাটি, গামছা, হাঁড়ি, সাত-মহলা আছে বাড়ি, আছে হাতি, আছে ঘোড়া। কেবল পোড়া মুখে পোরার দুমুঠো নেই অন্ন, ধন্য রাজা ধন্য। ঢ্যাম কুড় কুড় বাজনা বাজে, পথে-ঘাটে সান্ত্রী সাজে। শোনো সবাই হুকুমনামা, ধরতে হবে রাজার ধামা। বাঁ দিকে ভাই চলতে মানা...
https://banglarkobita.com/poem/famous/592
1645
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাঘ
প্রকৃতিমূলক
প্রকৃতিমূলক আঁচড়িয়ে কামড়িয়ে ফেঁড়ে কাণ্ডটাকে ফুলন্ত গাছের তখনও দাউ-দাউ জ্বলে রাগ। চিত্রিত বিরাট বাঘ। ফিরে যায় ঘাসের জঙ্গলে। থেকে-থেকে শরীরে চমকায় জ্বালা। দূরের কাছের ছবিগুলি স্থির পাংশু! ত্রিজগৎ নিশ্বাস হারায় চলন্ত হলুদ-কালো চিত্রখানি দেখে। বাঘ যায়। বনের আতঙ্ক হেঁটে যায়। বাঘ যায়। অন্ধকার বনের নিয়তি। চিত্রিত আগুনখ...
https://banglarkobita.com/poem/famous/1664
2141
মহাদেব সাহা
চাই পাখির স্বদেশ
প্রকৃতিমূলক
আকাশের বান্ধাব পাখিরা, মেঘলোকে রহস্যের সতত সন্ধানপ্রার্থী; কখনো বেড়াও উড়ে সকৌতুকে সমুদ্রের নীল জলরাশির ওপর; তোমাদের বিশাল ডানার ছায়া পড়ে হ্রদে আমার হৃদয়ে, উড়বার সাধ নেই, তবু তোমাকে আমার বড়ো ভালো লাগে পাখি, আমি চিরদিন একটি স্বপ্নের পাখি পুষে রাখি বুকের ভিতর। খুব ছোটবেলা থেকে আমি পাখিদের প্রতি বড়ো মনোযোগী, যদিও কখনো আমি ...
https://banglarkobita.com/poem/famous/1417
4087
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
অভিমানের খেয়া
প্রেমমূলক
এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা__ এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন! কিছুটাতো চাই__হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ, আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কি...
https://banglarkobita.com/poem/famous/315
5431
সুকান্ত ভট্টাচার্য
আগ্নেয়গিরি
মানবতাবাদী
কখনো হঠাৎ মনে হয়ঃ আমি এক আগ্নেয় পাহাড়। শান্তির ছায়া-নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহু দিনের তন্দ্রা। এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রূপে বিদ্ধ করেছ বারংবার আমি পাথরঃ আমি তা সহ্য করেছি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ ...
https://banglarkobita.com/poem/famous/1910
1491
নির্মলেন্দু গুণ
নাম দিয়েছি ভালবাসা
প্রেমমূলক
আমরা মিশিনি ভালবেসে সব মানুষ যেভাবে মেশে, আমরা গিয়েছি প্রাজ্ঞ আঁধারে না-জানার টানে ভেসে।ভাসতে ভাসতে আমরা ভিড়িনি যেখানে নদীর তীর, বুনোবাসনার উদবেল স্রোতে আশ্লেষে অস্থির।আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি, প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী।আমরা মিশিনি বিহবলতায় শুক্রে-শোনিতে-স্বেদে, আমাদের প্রেম পূর্ণ হয়েছে বেদন...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/name-deeaci-bhalobasha/
3154
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি আমার আপন
ভক্তিমূলক
তুমি আমার আপন, তুমি আছ আমার কাছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও।আমায়             দাও সুধাময় সুর, আমার             বাণী করো সুমধুর; আমার             প্রিয়তম তুমি, এই কথাটি বলতে দাও হে বলতে দাও।এই          নিখিল আকাশ ধরা এই যে      তোমায় দিয়ে ভরা, আমার   ...
https://www.bangla-kobita.com/rabindranath/tumi-amar-apon/
730
জয় গোস্বামী
মেঘবালিকার
প্রেমমূলক
আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতুহলে“এই ছেলেটা, .                         নাম কি রে তোর?” আমি বললাম, .                          “ফুসমন্তর !”মেঘবালিকা রেগেই আগুন, “মিথ্যে কথা । নাম কি অমন হয় কখনো ?” .                      আমি বললাম, “নিশ্চয়ই হয় । আগে আমার গল্প শোনো ।”সে বলল, “শ...
https://www.kobitacocktail.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-joy-goswami/#respond
3930
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাপন
চিন্তামূলক
আজ আমি কথা কহিব না। আর আমি গান গাহিব না। হেরো আজি ভোরবেলা এসেছে রে মেলা লোক, ঘিরে আছে চারি দিকে চেয়ে আছে অনিমিখে, হেরে মোর হাসিমুখ ভুলে গেছে দুখশোক। আজ আমি গান গাহিব না।সকাতরে গান গেয়ে পথপানে চেয়ে চেয়ে এদের ডেকেছি দিবানিশি। ভেবেছিনু মিছে আশা, বোঝে না আমার ভাষা, বিলাপ মিলায় দিশি দিশি। কাছে এরা আসিত না, কোলে বসে হাস...
https://www.bangla-kobita.com/rabindranath/shomapon/
4848
শামসুর রাহমান
দূরে থাকে ঘর
চিন্তামূলক
লোকটা একলা হাঁটে ফুটপাতে, পার্কে বসে কিছুক্ষণ গাছ গাছালির মাঝে, শোনে ‘এ জগতে কার কে’ ব’লে একজন বৃদ্ধ, হয়তো ছিটগ্রস্ত, গেলেন বেরিয়ে, যেন কোন ব্যর্থ, নিঃস্ব অভিনেতা। লোকটা এড়িয়ে কৌতূহলী দৃষ্টি বেঞ্চি ছেড়ে উঠে যায়,এবং তাকায় আশপাশে, আত্মসুখে বুঁদ, দ্যাখে বসন্ত জাগ্রত তরুণীর যৌবনের মতো। লোকটা কখনো ঘাসে কখনো আকাশে চোখ রাখে, ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dure-thake-ghor/
2621
রবীন্দ্রনাথ ঠাকুর
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
ভক্তিমূলক
অমন   আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার   হৃদয় মাঝে লুকিয়ে বোসো, কেউ    জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি - এবার   বলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।       জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় - সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি ...
https://www.bangla-kobita.com/rabindranath/aral-diye-lukiye-gele/
1937
ফররুখ আহমদ
বৃষ্টির ছড়া
প্রকৃতিমূলক
বৃষ্টি এল কাশ বনে জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটল আবার কেয়া যে।গাঁয়ের নামটি হাটখোলা, বিষটি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে, যায় দাঁড়িয়ে পথ-ভোলা। মেঘের আঁধার মন টানে, যায় সে ছুটে কোন খানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে।
http://kobita.banglakosh.com/archives/4009.html
3214
রবীন্দ্রনাথ ঠাকুর
দিনের প্রান্তে এসেছি
চিন্তামূলক
দিনের প্রান্তে এসেছি গোধূলির ঘাটে। পথে পথে পাত্র ভরেছি অনেক কিছু দিয়ে। ভেবেছিলেম চিরপথের পাথেয় সেগুলি; দাম দিয়েছি কঠিন দুঃখে। অনেক করেছি সংগ্রহ মানুষের কথার হাটে, কিছু করেছি সঞ্চয় প্রেমের সদাব্রতে। শেষে ভুলেছি সার্থকতার কথা, অকারণে কুড়িয়ে বেড়ানোই হয়েছে অন্ধ অভ্যাসে বাঁধা; ফুটো ঝুলিটার শূন্য ভরাবার জন্যে বিশ্রাম...
https://www.bangla-kobita.com/rabindranath/denar-sas-pantta/
1111
জীবনানন্দ দাশ
প্রার্থনা
ভক্তিমূলক
আমাদের প্রভু বীক্ষণ দাওঃ মরি নাকি মোরা মহাপৃথিবীর তরে? পিরামিড যারা গড়েছিলো একদিন- আর যারা ভাঙে- গড়ে;- মশাল যাহারা জ্বালায় যেমন জেঙ্গিস যদি হালে দাঁড়ায় মদির ছায়ার মতন- যত অগণন মগজের কাঁচা মালে; যে-সব ভ্রমণ শুরু হ’লো শুধু মার্কোপোলোর কালে, আকাশের দিকে তাকায়ে মোরাও বুঝেছি যে-সব জ্যোতি দেশলাইকাঠি নয় শুধু আর- কালপুরুষের গত...
https://www.bangla-kobita.com/jibanananda/prarthona/
5423
সুকান্ত ভট্টাচার্য
অদ্বৈধ
মানবতাবাদী
নরম ঘুমের ঘোর ভাঙল? দেখ চেয়ে অরাজক রাজ্য; ধ্বংস সমুখে কাঁপে নিত্য এখনো বিপদ অগ্রাহ্য? পৃথিবী, এ পুরাতন পৃথিবী দেখ আজ অবশেষে নিঃস্ব স্বপ্ন-অলস যত ছায়ারা একে একে সকলি অদৃশ্য। রুক্ষ মরুর দুঃস্বপ্ন হৃদয় আজকে শ্বাসরুদ্ধ, একলা গহন পথে চলতে জীবন সহসা বিক্ষুব্ধ। জীবন ললিত নয় আজকে ঘুচেছে সকল নিরাপত্তা, বিফল স্রোতের পিছু...
https://banglarkobita.com/poem/famous/1110
5421
সিকান্দার আবু জাফর
সংগ্রাম চলবেই
মানবতাবাদী
জনতার সংগ্রাম চলবেই,আমাদের সংগ্রাম চলবেই।হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।প্রতারণা প্রলোভন প্রলেপে হ’ক না আঁধার নিশ্ছিদ্র আমরা তো সময়ের সারথী নিশিদিন কাটাবো বিনিদ্র।দিয়েছি তো শান্তি আরও দেবো স্বস্তি দিয়েছি তো সম্...
https://banglapoems.wordpress.com/2013/02/21/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0/
2395
মাইকেল মধুসূদন দত্ত
সত্যেন্দ্রনাথ ঠাকুর
সনেট
সুরপুরে সশরীরে, শূর-কুল-পতি অর্জ্জুন, স্বকাজ যথা সাধি পুণ্য-বলে ফিরিলা কানন-বাসে ;---তুমি হে তেমতি, যাও সুখে ফিরি এবে ভারত-মণ্ডলে, মনোদ্যানে আশা-লতা তব ফলবতী !— ধন্য ভাগ্য, হে সুভগ, তব ভব-তলে ! শুভ ক্ষণে গর্ভে তোমা ধরিলা সে সতী, তিতিবেন যিনি, বৎস, নয়নের জলে ( স্নেহাসার!) যবে রঙ্গে বায়ু-রূপ ধরি জনরব, দূর বঙ্গে বহিবে স...
https://www.bangla-kobita.com/madhusudan/satyendranath-tagore/
1186
জীবনানন্দ দাশ
রাত্রি ও ভোর
প্রেমমূলক
শীতের রাতের এই সীমাহীন নিষ্পন্দন গহ্বরে জীবন কি বেঁচে আছে তবে? ডানা-ভাঙ্গা নক্ষত্রের মতন উৎসবে আঁধারের ভিতরে কি করেকেবলি স্ফুলিঙ্গ অন্ধ সংক্রান্তির মতো? বহুদিন ক্ষমাহীন সময়ের ভিতরে সে অনেক জ্বলেছে আছে, তবু তুমি নেই, তাই তো দাহন ভেঙ্গে গেছে মৃত নক্ষত্রের গন্ধ ক্রমেই হতেছে পরিণতঅন্ধকার সনাতনে_ সৃষ্টির প্রথম উৎসারিত পটভূম...
https://www.bangla-kobita.com/jibanananda/ratri-o-bhore/
2008
বুদ্ধদেব বসু
প্রত্যহের ভার
সনেট
যে-বাণীবিহঙ্গে আমি আনন্দে করেছি অভ্যর্থনা ছন্দের সুন্দর নীড়ে বার-বার, কখনো ব্যর্থ না হোক তার বেগচ্যুত, পক্ষমুক্ত বায়ুর কম্পন জীবনের জটীল গ্রন্থিল বৃক্ষে ; যে-ছন্দোবন্ধন দিয়েছি ভাষারে, তার অন্তত আভাস যেন থাকে বত্সরের আবর্তনে, অদৃষ্টের ক্রূর বাঁকে-বাঁকে, কুটিল ক্রান্তিতে ; যদি ক্লান্তিআসে, যদি শান্তি যায়, যদি হৃত্পিণ্ড ...
http://kobita.banglakosh.com/archives/4131.html
194
কাজী নজরুল ইসলাম
অনেক ছিল বলার
প্রেমমূলক
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পারের পথে ঝরা পাতা হারায় যথা, সেই আঁধারে ভাসতে যাই সেই আঁধারে ভাসতে।গহন রাতি ডাকে আমায়, এসে তুমি আজকে কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে আসতে যদি হে অতিথি, ছিল যখন শুক্লা তিথি ফুটতো চাঁপা, সেদিন যদি চৈতালী ...
https://www.bangla-kobita.com/nazrulislam/onek-chlo-bolar/
1516
নির্মলেন্দু গুণ
শুধু
প্রেমমূলক
কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ ‘এই ওঠো, আমি, আ…মি…।‘ আ...
https://www.kobitacocktail.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-nirmalendu-gun/
579
কালীপ্রসন্ন ঘোষ
পারিব না
নীতিমূলক
‘পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার।পারিবে না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি নাক তাদের আকার তবে কেন ‘পারিব না’ বল বার বার ?জলে না নামিলে...
http://kobita.banglakosh.com/archives/4333.html
2124
মহাদেব সাহা
কী যেন বলতে চায় বন্দী স্বদেশ
স্বদেশমূলক
আজ যেখানেই কান পাতি শুনি সজকলে চাপা কণ্ঠস্বর, খুব ধীরে কানের নিকটে মুখ এনে কী যেন বলতে চায় এই ফাল্গুনের বিষণ্ন গোলাপ, বসন্তের প্রথম কোকিল মনে হয় কী যেন বলতে চায় প্রতিটি নিঃশব্দ মুখ; কী যেন বলতে চায় মেঘমুক্ত ভোরের আকাশ গতরাতের কাহিনী লাইটপোস্ট, আইল্যাণ্ডের নীরব দোয়েল আর রমনার সবুজ চত্বর আমাকে দেখেই যেন ঠোঁট নাড়ে, আমাকে ...
https://banglarkobita.com/poem/famous/1357
1430
দেওয়ান মমিনুল মউজদীন
মেঘের বান্ধবী
প্রেমমূলক
প্রিয় বান্ধবী আমার কত যুগ পার হয়ে মুখোমুখি বসেছে ওখানে পানসির দাঁড়ের শব্দ ছপছপ ছপছপ বিধ্বস্ত প্রতিমা তাকে ফেলে এখন কোথায় যাবো কার কাছে, কে আছে নৈবেদ্য সাজায়ে তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই ব্যাংকের ব্যস্ততার ভিড়ে আড়ালে আড়ালে সাদা পঙ্খিরাজ ওড়াবো ধবল মেঘের দেশে মেঘেদের বেশে জ্যৈষ্ঠ না আষাঢ় মাসে গাঙে নয়া পানি বৃন্দাব...
https://banglarkobita.com/poem/famous/1014
772
জসীম উদ্‌দীন
আরে ও রঙিলা নায়ের মাঝি
প্রেমমূলক
তুমি এই ঘাটে লাগায়ারে নাও লিগুম কথা কইয়া যাও শুনি। তোমার ভাইটাল সুরের সাথে সাথে কান্দে গাঙের পানি, ও তার ঢেউ লাগিয়া যায় ভাসিয়া কাঙ্খের কলসখানি। পূবালী বাতাসে তোমার নায়ের বাদাম ওড়ে, আমার শাড়ীর অঞ্চল ধৈরয না ধরে। তোমার নি পরাণরে মাঝি হারিয়াছে কেউ; কলসী ভাসায়া জলে গণেছ নি ঢেউ।
https://banglarkobita.com/poem/famous/795
3659
রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতী
মানবতাবাদী
শুধাই অয়ি গো ভারতী তোমায় তোমার ও বীণা নীরব কেন? কবির বিজন মরমে লুকায়ে নীরবে কেন গো কাঁদিছ হেন? অযতনে, আহা, সাধের বীণাটি ঘুমায়ে রয়েছে কোলের কাছে, অযতনে, আহা, এলোথেলো চুল এদিকে-ওদিকে ছড়িয়ে আছে। কেন গো আজিকে এ-ভাব তোমার কমলবাসিনী ভারতী রানী-- মলিন মলিন বসন ভূষণ মলিন বদনে নাহিকো বাণী। তবে কি জননি অমৃতভাষিণি তোমার ও ...
https://www.bangla-kobita.com/rabindranath/baroti/
2396
মাইকেল মধুসূদন দত্ত
সমাধি-লিপি
স্বদেশমূলক
দাঁড়াও, পথিক-বর, জন্ম যদি তব বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধিস্থলে ( জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম ) মহীর পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন! যশোরে সাগরদাঁড়ী কবতক্ষ-তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী!
https://www.bangla-kobita.com/madhusudan/post20160702063156/
6012
হেলাল হাফিজ
অনির্ণীত নারী
চিন্তামূলক
নারী কি নদীর মতো নারী কি পুতুল, নারী কি নীড়ের নাম টবে ভুল ফুল। নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা নিমীলিত নীলা। ১৫.৬.৮০
https://banglarkobita.com/poem/famous/84
1847
পূর্ণেন্দু পত্রী
পাখি বলে যায়
রূপক
ওপারে আমার ডিঙি পড়ে আছে, এপারে জল। অনর্গল পাতা ঝরে পড়ে। বৃদ্ধ বটের দীর্ঘশ্বাস মেটে আকাশ কালো থাবা নাড়ে, যেন গোগ্রাসে গিলবে সব অর্বাচীন পাখি বলে যায় আজ দুর্যোগ ক্ষমতাসীন। ওপারে আমার ভিঙি পড়ে আছে, এপারে চর ধুলি কাতর পথের দুধারে দুঃখিত বন, ঝাপসা চোখ। ভীষণ শোক যে-ভাবে কাঁদায়, সেইভাবে নামে নির্বিকার মেঘলা দিন। পাখি বলে যায় ...
https://banglarkobita.com/poem/famous/1256
132
আল মাহমুদ
পাখির মতো
প্রকৃতিমূলক
আম্মা বলেন, পড়রে সোনা আব্বা বলেন, মন দে; পাঠে আমার মন বসে না কাঁঠালচাঁপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে।সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কূলটায়, দুধভরা ঐ চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরবো ! তোমরা যখন শিখ...
http://kobita.banglakosh.com/archives/3709.html
179
উৎপল কুমার বসু
ময়ূর
প্রকৃতিমূলক
ময়ূর, বুঝি-বা কোনো সূর্যাস্তে জন্মেছ । এবং মেঘের তলে উল্লাসে নতুন ডানাটিকে মেলে ধরে যখন প্রথম খেলা শুরু হবে—- সেই স্থির পরকালে আমি প্রথম তোমার দেখা পেয়েছি, ময়ূর ।সমুদ্রসৈকত ধরে এত দূর, এত গাঢ় স্তব্ধতার কাছে এসে তোমার প্রবল দৌড় দেখা গেল, যেন আরো শব্দহীনতার প্রতি — অন্ধকার ঝাউবনে— অস্তিত্ব-জটিল আমাদের আর্তরবে ডেকেছ সহস...
https://www.kobitacocktail.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81/
5416
সলিল চৌধুরী
ফাঁদ
প্রেমমূলক
আমার ইচ্ছেগুলো প্রজাপতি হয়ে ঘাসে ঘাসে বনে বনে ওড়ে আর ফেরে আমার মনের মতো ছোট এক ছেলে জাল নিয়ে পিছু পিছু ঘোরে আর ফেরে ইচ্ছে ধরার সাধ জাল দিয়ে বেঁধে তাই তার দিন গেল কেঁদে আর কেঁদে। আমার আর একটা ইচ্ছা ‘তুমি’ তার নাম তারও হাতে জাল ছিল পরে জানলাম আমার মনের মতো ছোট শিশুটিকে জাল দিয়ে বেঁধে ফেলে এখে দিলে বুকে মনকে ধরার সাধ জাল ...
http://kobita.banglakosh.com/archives/4179.html
3894
রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যামল ঘন বকুলবন
প্রকৃতিমূলক
শ্যামল ঘন বকুলবন- ছায়ে ছায়ে যেন কী সুর বাজে মধুর পায়ে পায়ে। (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/shamol-ghono-bokulbon/
3647
রবীন্দ্রনাথ ঠাকুর
ভক্তের প্রতি
সনেট
সরল সরস স্নিগ্ধ তরুণ হৃদয়, কী গুণে তোমারে আমি করিয়াছি জয় তাই ভাবি মনে। উৎফুল্ল উত্তান চোখে চেয়ে আছ মুখপানে প্রীতির আলোকে আমারে উজ্জ্বল করি। তারুণ্য তোমার আপন লাবণ্যখানি লয়ে উপহার পরায় আমার কণ্ঠে, সাজায় আমারে আপন মনের মতো দেবতা-আকারে ভক্তির উন্নত লোকে প্রতিষ্ঠিত করি। সেথায় একাকী আমি সসংকোচে মরি। সেথা নিত্য ধূপে দীপে পূজ...
https://www.bangla-kobita.com/rabindranath/vokter-proti/
2581
রবীন্দ্রনাথ ঠাকুর
অত চুপি চুপি কেন কথা কও
চিন্তামূলক
অত চুপি চুপি কেন কথা কও ওগো মরণ, হে মোর মরণ। অতি ধীরে এসে কেন চেয়ে রও, ওগো একি প্রণয়েরি ধরন। যবে সন্ধ্যাবেলায় ফুলদল পড়ে ক্লান্ত বৃন্তে নমিয়া, যবে ফিরে আসে গোঠে গাভীদল সারা দিনমান মাঠে ভ্রমিয়া, তুমি পাশে আসি বস অচপল ওগো অতি মৃদুগতি-চরণ। আমি বুঝি না যে কী যে কথা কও ওগো মরণ, হে মোর মরণ।হায় এমনি করে কি, ওগো চোর, ওগো মরণ, হ...
https://www.bangla-kobita.com/rabindranath/oto-chupi-chupi-keno-kotha-kow/
5544
সুকান্ত ভট্টাচার্য
সুচিকিৎসা
হাস্যরসাত্মক
বদ্যিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে, আচ্ছা ক’রে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে, বল্ল কেশে, “বড়ই কঠিন ব্যামো, এ সব কি সুচিকিৎসা ? —আরে আরে রামঃ। আমার হাতে পড়লে পড়ে ‘এক্‌সরে’ করে দেখি, রোগটা কেমন, কঠিন কিনা–আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস–ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ‘ইনজেক্‌শন’ ...
https://www.bangla-kobita.com/sukanta/suchikitsa/
4669
শামসুর রাহমান
গদ্য সনেট_ ৪
প্রেমমূলক
অনেকদিন যাবত চিলেকোঠা বিষয়ে একটি ধারণা লালন করছি। দূরের আকাশে মেঘেদের কোলে কোথাও যদি আমার নিজস্ব একটা চিলেকোঠা থাকতো তা হলে কী ভালোই না হতো। সেখানে কিছু চমৎকার সময় কাটানোর জন্যে যখন তখন চলে যেতে পারবো; কোনো সিঁড়ির প্রয়োজন হবে না, ব্যবহার করতে হবে না বায়ুযান। আমার সেই চিলেকোঠায় নিষিদ্ধ হবে খবরের কাগজ, থাকবে শুধু বই আর ক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/godyo-sonet-4/
2653
রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশের চাঁদ
চিন্তামূলক
হাতে তুলে দাও আকাশের চাঁদ — এই হল তার বুলি। দিবস রজনী যেতেছে বহিয়া, কাঁদে সে দু হাত তুলি। হাসিছে আকাশ, বহিছে বাতাস, পাখিরা গাহিছে সুখে। সকালে রাখাল চলিয়াছে মাঠে, বিকালে ঘরের মুখে। বালক বালিকা ভাই বোনে মিলে খেলিছে আঙিনা-কোণে, কোলের শিশুরে হেরিয়া জননী হাসিছে আপন মনে। কেহ হাটে যায় কেহ বাটে যায় চলেছে যে যার কাজে — কত ...
https://www.bangla-kobita.com/rabindranath/akasher-chad/
3797
রবীন্দ্রনাথ ঠাকুর
যেতে নাহি দিব
চিন্তামূলক
দুয়ারে প্রস্তুত গাড়ি; বেলা দ্বিপ্রহর; হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লিপথে ধূলি উড়ে যায় মধ্যাহ্ন-বাতাসে; স্নিগ্ধ অশত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি ঘুমায়ে পড়েছে; যেন রৌদ্রময়ী রাতি ঝাঁ ঝাঁ করে চারি দিকে নিস্তব্ধ নিঃঝুম– শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন– পূজার ছুটির শেষে ফির...
http://kobita.banglakosh.com/archives/435.html
2074
মহাদেব সাহা
আমি ছিন্নভিন্ন
মানবতাবাদী
আমি ছিন্নভিন্ন-বিগত বছরের এটাই সর্বাপেক্ষা প্রধান সংবাদ বিশ্বের সমস্ত প্রচার মাধ্যম থেকে একযোগে প্রচারযোগ্য এই একটাই বিশ্বসংবাদ, আমি ছিন্নভিন্ন যদিও একান্ত ব্যক্তিগত এই শোকবার্তা কারো মনে জাগাবে না সামান্য করুণা তবু মনে হয় এই শতাব্দীর এটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি সংবাদ-শিরোনাম : আমি ছিন্নভিন্ন ; এই কবিতার মদ্যে আ...
https://banglarkobita.com/poem/famous/1366
659
জয় গোস্বামী
ঘরে রাধাবিনোদ আকাশ
রূপক
ঘরে রাধাবিনোদ আকাশ ঝুলনের চাঁদটি মেঝেতে বিছানার পাশের লণ্ঠন তার শুধু চক্ষু দপ্‌দপ্‌ অমাবস্যা পূর্ণিমা সড়ক ফালাফালা ক’রে সারারাত সে খুঁজে বেড়াচ্ছে একফালি কবিতা লেখার যোগ্য শব!
https://banglarkobita.com/poem/famous/1734
1897
পূর্ণেন্দু পত্রী
সরোদ বাজাতে জানলে
চিন্তামূলক
আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামোদ এমন কিছু স্মৃতি যা সিন্ধুভৈরবী জয়জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে কিছু কিচু অভিমান ইমনকল্যাণ। সরোদ বাজাতে জানলে বড় ভালো হতো। পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে। কার্পেটে সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল। মুহুর্মুহু নৌকাডুবি, ভেসে যায় বিরুদ্ধ নোঙর। পৃথিবীর যাবতীয় প্র...
https://banglarkobita.com/poem/famous/1315
4457
শামসুর রাহমান
এইসব ফুল
সনেট
ঘুম থেকে জেগে দেখি টেবিলে সাজানো কিছু ফুল, যে-ফুল দেখেছি স্বপ্নে অচিন উপত্যকার গাছে। জানি, সে নীরবে রেখে গ্যাছে ফুল হৃদয়ের কাছে অগোচরে, ফুলগুচ্ছ ঘিরে গীত হয় বুলবুল ক্ষণে ক্ষণে কে জানে কী সুখে! পৃথিবীতে কোনো ভুল কোথাও হয়নি যেন আজ; হতাশ মুমূর্ষ বাঁচে, এমনকী ধূমায়িত আমারও সত্তায় আলো নাচে অমেয় সৌরভে; এই জানলায় ওড়ে কার চুল?...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ei-sob-ful/
2607
রবীন্দ্রনাথ ঠাকুর
অপযশ
ছড়া
বাছা রে, তোর চক্ষে কেন জল। কে তোরে যে কী বলেছে আমায় খুলে বল্‌। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা ব ' লে তাই দিয়েছে গালি? ছি ছি, উচিত এ কি। পূর্ণশশী মাখে মসী— নোংরা বলুক দেখি। বাছা রে, তোর সবাই ধরে দোষ। আমি দেখি সকল-তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মীছাড়া ছেলে। ছি ছি, কেমন ...
https://www.bangla-kobita.com/rabindranath/opojosh/
2222
মহাদেব সাহা
ভূদৃশ্যের বর্ণনা
চিন্তামূলক
ভূদৃশ্য এমন হয় চতুর্দিকে অদম্য পাহাড়, বাবলার ঝোপ পাশে মানুষের খেয়ালি বসতি, কাদামাটি ধুলোর বিস্তার কেউ করে গান, কেউ অশ্রু ফেলে, নিমজ্জিত ঘর আর বাড়ি, ভূদৃশ্য এমন হয় মাঝে নদী মাথায় আকাশ, উঁকি দেয় ছেঁড়া চাঁদ, গাঢ় পাতা, হাস্যহীন কলরোলহীন তবু পাড়া- মানুষ ফেলেছে তাঁবু বহুদূর বনের পশ্চাতে কিন্তু চিতাবাঘ আর প্রফুল্ল হরিণ জল খায়...
https://banglarkobita.com/poem/famous/1528
5742
সুনীল গঙ্গোপাধ্যায়
এই দৃশ্য
প্রেমমূলক
হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো নীল ডুরে শাড়ী, স্বপ্নে পিঠের ওপরে চুল খোলা বাতাসে অসংখ্য প্রজাপতি কিংবা সবই অভ্রফুল? হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো চোখ দুটি বিখ্যাত সুদূর, পায়ের আঙুলে লাল আভা। ডান হতে, তর্জনিতে সামান্য কালির দাগ একটু আগেই লিখছিলে বাতাসে সুগন্ধ, কোথা যেন শুরু হলো সন্ধ্যারতি অন্যদেশ থেকে আসে রাত্রি, আ...
https://banglarkobita.com/poem/famous/447
2380
মাইকেল মধুসূদন দত্ত
যশের মন্দির
সনেট
সুবর্ণ-দেউল আমি দেখিনু স্বপনে অতি-তুঙ্গ শৃঙ্গ শিরে! সে শৃঙ্গের তলে, বড় অপ্রশস্ত সিঁড়ি গড়া মায়া-বলে, বহুবিধ রোধে রুদ্ধ উর্দ্ধগামী জনে! তবুও উঠিতে তথা-- সে দুর্গম স্থলে-- করিছে কঠোর চেষ্টা কষ্ট সহি মনে বহু প্রাণী। বহু প্রাণী কাঁদিছে বিকেলে, না পারি লভিতে যত্নে সে রত্ন-ভবনে। ব্যথিল হৃদয় মোর দেখি তা সবারে।-- শিয়রে দা...
https://www.bangla-kobita.com/madhusudan/jasher-mandir/
1448
নবারুণ ভট্টাচার্য
কবির
মানবতাবাদী
(বীরেন্দ্র চট্টোপাধ্যায় শ্রদ্ধাপদেষু)গাঢ় আঁধার দুমড়ে ভেঙে কোথায় চলেছিস আগুন খেতে যাচ্ছি আমি, তোদের বাবার কী এই দেশেতে কবির জন্ম দগ্ধ অভিশাপ মাকড়কূলে সিংহ হেন, ভস্মে ঢালার ঘি।যাবজ্জীবন হেলায় থাকি, প্রসাদ করে তুচ্ছ জিভের ওপর গনগনে আঁচ কয়লা রেখে দি মূষিক কবি, শৃগাল কবি ওড়ায় ন্যাড়া পুচ্ছ আগুন ক্ষেতের শস্য দেহ ভস্ম...
https://www.kobitacocktail.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%94%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%ad%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f/
343
কাজী নজরুল ইসলাম
তোমারি আঁখির মত
প্রেমমূলক
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা। সে কি তুমি? সে কি তুমি?ক্ষীণ আঁখিদীপ জ্বালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা সহসা দখিনবায়ে চাঁপাবনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি?তব স্মৃতি যদি ভুলি ক্ষণতরে আনকাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে।বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উ...
https://www.bangla-kobita.com/nazrulislam/tomar-akhir-moto/
4375
শামসুর রাহমান
আমার চেয়ে অধিক
প্রেমমূলক
যখন তোমাকে দেখি ফুলদানি সাজাতে গোলাপ অথবা রজনীগন্ধা, ক্যামেলিয়া দিয়ে এবং সোনালী থালা ভ’রে তোলো বেলফুল আর স্বর্ণচাঁপা এনে, তখন তোমাকে কী-যে ভালো লাগে আমার, সুপ্রিয়া। এমনকী যখন ছ্যা ঢালো পেয়ালায় কিংবা কারো সমুখে এগিয়ে দাও খাবারের প্লেট- তাতেও শিল্পের সুষমার স্পর্শ থাকে।জানি তুমি অবসরে কখনো সখনো সূঁচ আর সুতোয় কাপড়ে খুব মগ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-cheye-odhik/