content
stringlengths
0
129k
তিনি তার গবেষণায় দেখানোর চেষ্টা করেছেন যে, 'কনসেপচুয়াল ইনোভেটর'রা তাদের জীবনের প্রাথমিক সময়ে বা তরুণ বয়সেই সবচেয়ে বেশি প্রতিভার বিচ্ছুরণ ঘটান, আর অপরদিকে 'এক্সপেরিমেন্টাল ইনোভেটর'রা ঘটান জীবনের মধ্যবয়সে বা শেষদিকে
[17] . , : , , - , ; , 2008
[18] প্রদীপ দেব, প্রেমিক আইনস্টাইন, মুক্তমনা
[19] " " ( ) , .
[20] , : - , 37, 257-272, 2003
পোস্ট শেয়ার করুন
: অভিজিৎ
অভিজিৎ রায়
লেখক এবং প্রকৌশলী
মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক
আগ্রহ বিজ্ঞান এবং দর্শন বিষয়ে
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস
নভেম্বর 27, 2021 | 1
এক মানবিক পৃথিবীর পথ
এক মানবিক পৃথিবীর পথ
সেপ্টেম্বর 23, 2021 | 1
ধর্ষণ কি আদৌ কোনো অপরাধ?
ধর্ষণ কি আদৌ কোনো অপরাধ?
সেপ্টেম্বর 14, 2021 | 2
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি?
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি?
জুলাই 29, 2021 | 3
মাটি- মহাকাশের সঙ্গে জীবনের যোগ খুজতে
মাটি- মহাকাশের সঙ্গে জীবনের যোগ খুজতে
জুলাই 6, 2021 | 3
179
অভিজিৎ অক্টোবর 4, 2010 8:26 অপরাহ্ন -
গতকাল রাতে মুভিটা দেখলাম
কেউ দেখেছেন নাকি? হার্ভার্ড কলেজের হ্যাকিং এক্সপার্ট ছাত্র মার্ক জুকার্বার্গ কিভাবে ফেস বুকের মত একটি সোশাল মিডিয়া তৈরি করে ফেললেন তার চিত্রায়ন আছে মুভিটাতে
তিনি মূলতঃ অবৈধভাবে হার্ভার্ডের মেয়ে ছাত্রীদের ছবি অবৈধভাবে ডাউনলোড করে নামের একটা সাইট বানিয়েছিলেন, যেটা হার্ভার্ডের ছাত্রদের (অবশ্যই পুরুষ) মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, কারন ছাত্ররা সেই সাইটে গিয়ে তাদের বান্ধবীদের মধ্যে " - ..." নির্বাচন করতে পারতো
ঠিক একই কারণে তা ছাত্রীদের মধ্যে ক্রোধ এবং উষ্মা তৈরি করেছিলো
সেই থেকে শুরু... তারপর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ফেসবুক
মুভিটাতে আছে ফেসবুক জনপ্রিয় হয়ে যাবার পরে তার কাছের বন্ধুদের কাছ থেকে কিভাবে মামলা হয়েছিলো, কিভাবে আরেক কম্পিউটার উইজার্ড নেপস্টারের ফাউন্ডার শন পার্কারের সাথে ফেসবুকের কাজে জড়িয়ে পড়া, পরে কোকেন সেবনের অপরাধে শনের ফেসবুক থেকে অব্যহতি সহ নানা আকর্ষনীয় বিষয় আশয়
... দেখতে পারেন মুভিটা সবাই
মুভিটা দেখতে দেখতেই আমি ভাবছিলাম যে আসলেই আমি লেখাটাতে যে ইঙ্গিত করেছিলাম - প্রতিভা, বয়স, আর অপরাধপ্রবণতা অনেক সময়ই একসূত্রে বাঁধা থাকে
মার্ক জুকার্বার্গ আর শন পার্কারের মত প্রতিভাধরদের জীবনীগুলো তারই প্রমাণ
ও বলতে ভুলে গেছি - ফেস বুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার্বার্গ আজকে পৃথিবীর ইয়ংগেস্ট বিলিয়নিয়ার...
তার বয়স ছাব্বিশও পেরোয়নি
স্বাধীন অক্টোবর 4, 2010 11:52 অপরাহ্ন -
গতকাল ট্রেইলার দেখছিলাম ইয়াহু মুভিজে
ছবি দেখতে হবে লিস্টে ঢুঁকিয়েছি, যদিও কবে দেখতে পারবো জানি না 😥
স্বাধীন অক্টোবর 5, 2010 12:00 পূর্বাহ্ন -
আরেকটি কথা, আপনার এই লেখাগুলো মিলে কি এই বইমেলাতে কোন বই বের হচ্ছে? আপনার এই পুরো সিরিজটি আমার আবার পড়ার ইচ্ছে আছে, কিছু পড়াও শুরু করেছি
বই বের হওয়ার আগে অবশ্যই নিজের কিছু মতামত জানাতে চাই
বিবর্তন মনোবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করি
এর সাথে সম্পর্কিত সমাজের নৈতিকতা , রাষ্ট্রের সংবিধান, অর্থনীতির মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো
তাই আমি চাই বইটিতে কোনভাবেই যেন কোন প্রকার ভুল তথ্য না থাকে
এবং এই বিষয়ে লেখককেও বিশেষ সচেতন থাকার বিনীত অনুরোধ রইল
অভিজিৎ অক্টোবর 5, 2010 8:33 পূর্বাহ্ন -
আপনার এই লেখাগুলো মিলে কি এই বইমেলাতে কোন বই বের হচ্ছে?
চেষ্টায় আছি
কিন্তু কাজ একেবারেই এগুতে চাচ্ছে না
আপনার এই পুরো সিরিজটি আমার আবার পড়ার ইচ্ছে আছে, কিছু পড়াও শুরু করেছি
বই বের হওয়ার আগে অবশ্যই নিজের কিছু মতামত জানাতে চাই
আপনার অভিমত নিঃসন্দেহে বইটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে
এর সাথে সম্পর্কিত সমাজের নৈতিকতা , রাষ্ট্রের সংবিধান, অর্থনীতির মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো
তাই আমি চাই বইটিতে কোনভাবেই যেন কোন প্রকার ভুল তথ্য না থাকে
এবং এই বিষয়ে লেখককেও বিশেষ সচেতন থাকার বিনীত অনুরোধ রইল
নৈতিকতার উৎস নিয়ে লেখা শুরু করেছি
সেখানে আপনার উদ্বেগটুকু কভার করা হবে বলে ধারনা করছি
চমকপ্রদ কিছু তথ্য থাকবে
দেখা যাক...
সুমিত দেবনাথ সেপ্টেম্বর 20, 2010 2:41 পূর্বাহ্ন -
অভি বাবুর লেখার মধ্যে একটা নতুন্ত খোঁজে পেলাম
মনঃবিক্ষণের আলোকে দারুণ প্রবন্ধ
তবে প্রবন্ধটি পড়ে আমার মাথায় খুন চেপে গেছে কারণ আমার বয়স ৩০ পার হয় নি আর বিয়ে ও করিনি
দেখি কি অপরাধ শুরু করে প্রতিভাবান হতে পারি? এখন সুর পরিবতন করতে হবে অপরাধ আনে প্রতিভা, আর প্রতিভা আনে বিবতন
কেউ খারাপ পাবেন না একটু মজা করলাম
এত ভঙ্গ বঙ্গ, তবু রঙ্গে ভরা
:: ::
প্রদীপ দেব সেপ্টেম্বর 19, 2010 1:33 অপরাহ্ন -
এই পর্বটিতে বিজ্ঞানের চেয়ে ফ্যান্টাসিই হয়তো বেশি পাবেন পাঠকেরা
তাই পাঠকদের এই পর্বটি খুব বেশি সিরিয়াসলি না নেবার অনুরোধ করছি
গুরু, আপনার লেখা সিরিয়াসলি না নেবার কোন উপায় আছে? রবীন্দ্রনাথ লেখার সময় পান্ডুলিপিতে যেসব কাটাকুটি করেছিলেন সেগুলোও মহৎ শিল্পকর্ম হিসেবে বিবেচিত
সেরকম আপনার 'হালকা' লেখার গুরুত্ব যে কত তা তো দেখতেই পাচ্ছি
মনে হচ্ছে 'জীবিত' থেকে ভালই আছি
গীতা দাস সেপ্টেম্বর 19, 2010 7:10 অপরাহ্ন -
@প্রদীপ দেব,
মনে হচ্ছে 'জীবিত' থেকে ভালই আছি
সব পুরুষ বিবাহিত হলেই মৃত হয় না
নচিকেতার গানের দর্শন ও অভিজ্ঞতা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়
এ বিষয়ে অভিজিৎ রায়ের ব্যক্তিগত অভিজ্ঞতাও ভিন্ন বলেই আমার সুদৃঢ় বিশ্বাস
বন্যার সাথে তার খুনসুটি পড়েই আঁচ করতে পারি তারা অনেক ভাল আছে এবং তা থাকবে বলেই আমার প্রত্যাশা
কাজেই আপনিও শীঘ্র তথাকথিত 'জীবিত' ( যদি অবিবাহিত থেকে থাকেন) পরিচয় ঘুচিয়ে ফেলুন
আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বললাম আপনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে
এজন্য আগেই দুঃখিত বলে নিচ্ছি
অভিজিৎ সেপ্টেম্বর 20, 2010 10:15 অপরাহ্ন -
@প্রদীপ দেব,
গুরু, আপনার লেখা সিরিয়াসলি না নেবার কোন উপায় আছে?
কে যে কারে গুরু কয়! ঘোর কলিকালের লক্ষণ এটাই
মনে হচ্ছে 'জীবিত' থেকে ভালই আছি
আপনি জীবিত থুড়ি অবিবাহিত আছেন তা তো জানতাম না
আপনি দেখি এই মার্কেটে 'জর্জ ক্লুনি' 🙂
দিল্লিকা লাড্ডু খেয়ে (আমার মতো অচীরেই) কবে মৃত্যু পথযাত্রী হন তা দেখার জন্য অধীর আগ্রহে এবং প্রত্যাশায় বসে আছি
আর ইয়ে ... গীতাদি মনে হয় ঠিকই বলেছেন
লাড্ডু খারাপ না
না খেয়ে পস্তানোর চেয়ে, খেয়ে পস্তানোই ভাল হবে মনে হয়