content stringlengths 0 129k |
|---|
অভিজিৎ সেপ্টেম্বর 18, 2010 10:52 অপরাহ্ন - |
নচিকেতার গানটা ইউ টিউবে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ভাল কিছু পেলাম না, কোন এক সদ্যবিবাহিত ব্যক্তির ব্যাকগ্রাউণ্ডে গানটা পেলাম |
ভিডিওটা দেখা বাদ দিয়া কেবল গানটা শোনার জন্য দিলাম - |
://../?=6132 |
আর লিরিক্স - |
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত |
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত |
পুরুষ মানুষ বেচে থাকে বিয়ে করার আগে গো |
বিবাহিত মানে প্রকারন্তেরেতে মৃত |
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত ও বিবাহিত |
জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে |
মাঝে মাঝে ভাবি আমি ওদের কাছে গিয়ে |
কত সুখে আছেন ওরা লাগিয়ে গায়ে হাওয়া |
হয়নি দিল্লীর এই লাড্ডু যাদের খাওয়া |
দাড়িয়ে ছাদনাতলায়, পড়েছেন মালা গলায় |
সে মালার বকলেস তিনি, সারমেয়ের মতো |
একথা বুঝবেন যিনি আছেন আমার মতো |
ভালবাসা সুখেরই নাম কতো প্রলোভন |
আসলে কানার নাম পদ্মলোচন |
ভুলোনা শুনে বিয়ের সানাই বাদন |
বিয়ে হলো বলির আগের ছোট্ট আয়োজন |
বিয়ে করে বলেন সুখী, স্ত্রী আমার চন্দ্রমুখী |
সেকথা আমার কানে শোনায় গুলের মতো |
একথা বুঝবেন যিনি আছেন আমার মতো |
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত |
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত |
পুরুষ মানুষ বেচে থাকে বিয়ে করার আগে গো |
বিবাহিত মানে প্রকারন্তেরেতে মৃত |
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত ও বিবাহিত |
আফরোজা আলম সেপ্টেম্বর 17, 2010 9:40 পূর্বাহ্ন - |
আমি ১৫৩ করে দিলাম |
সাথে অভিনন্দন |
বিপ্লব পাল সেপ্টেম্বর 17, 2010 3:29 পূর্বাহ্ন - |
আরো একটা ব্যাপার অভিজিত এই আলোচনাতে আনে নি |
মেয়েদের সামনে রোল মডেল |
ছোট বেলায় আমাদের বাবা মা সামনে নেতাজি সুভাষ, জগদীশ বোস, স্যার রামন এদেরকে আইডল হিসাবে-মানে রোল মডেল হিসাবে বসিয়ে দিত |
আমার রোল মডেল ছিল না-তবে আমি ব্যাক্তিগত ভাবে মেঘনাদ সাহার জীবনী পড়ে অনেকটাই অনুপ্রানিত ছিলাম বা আজও আছি |
এখানে সব রোল মডেলই পুরুষ |
একজন আমেরিকান পুরুষের সামনেও হেনরি ফোর্ড, বিল গেটস বা স্টিভ জবস -রোল মডেল হিসাবে থাকে |
সেখানে কি আমেরিকা-কি ভারত-কোথাও মেয়েদের রোল মডেল নেই |
মাদার টেরেসা কোন স্বাভাবিক সুস্থ মেয়ের রোল মডেল হতে পারে না |
রাজনীতিতে ভারতের অনেক মহিলার সামনে তাও ইন্দিরা গান্ধী আছে |
কিন্ত বিজ্ঞানে? আমেরিকাতে কজন মেয়ে মেরী কুরীর সংগ্রামের কথা জানে??? জানে না |
কারন টিভিতে বলে না |
এখানে ব্রিটনি, রিহানা, শাকারিয়া এদেরকে রোল মডেল করে সারাক্ষন টিভি প্রচার চলছে |
ত আমেরিকান কিশোরীদের আবর্শন ছারা ভবিষয়ত কি? এসব কিছুই মুক্ত মার্কেটের দান |
কাকে সামনে রেখে বড় হবে মেয়েরা? মেয়েদের বিজ্ঞানী হওয়ার পথে এটা একটা বিরাট সমস্যা-কারন প্রায় সব রোল মডেলই পুরুষ |
বন্যা আহমেদ সেপ্টেম্বর 17, 2010 4:44 পূর্বাহ্ন - |
@বিপ্লব পাল, হ্যা সে জন্যই তো এই রোল মডেলের কথাটা বলেছিলাম ভবঘুরেকে দেওয়া আগের কমেন্টে |
গীতা দাস সেপ্টেম্বর 17, 2010 10:53 পূর্বাহ্ন - |
@বন্যা আহমেদ এবং বিপ্লব পাল, |
রোল মডেল নিয়ে উদ্ধুদ্ধকরণের কৌশলও পাল্টাতে হবে |
রোল মডেল সৃষ্টি করার মত মোটিভেশন দিতে হবে |
আমাদের উত্তর প্রজন্ম মেয়ে শিশুকে বিভিন্ন সাহিত্যিক বা বৈজ্ঞানিকের রেফারেন্স দিতে হবে তবে পুরুষ সাহিত্যিক বা পুরুষ বৈজ্ঞানিক হিসেবে নয়, লিঙ্গ নিরপেক্ষতা শিখাতে হবে |
মেয়ে শিশুকে আগেই তার অবস্থান নিয়ে সচেতন করতে হবে যাতে সে গতানুগতিক বলয় থেকে বেড়িয়ে আসতে পারে |
যদিও তা বড্ড কঠিন |
রামগড়ুড়ের ছানা সেপ্টেম্বর 17, 2010 3:46 অপরাহ্ন - |
রোল মডেলের কথাটা খুবই গুরুত্বপূর্ণ |
মিডিয়া তাকেই রোল মডেল করে যাকে করলে ব্যবসায়িক ভাবে লাভবান হতে পারবে |
বাংলাদেশের মিডিয়া এখন ছেলেদের সামনে রোলমডেল করে সেই ডিজুস মার্কা অপদার্থ ছেলেটাকে যে চুলে জেল মেখে পার্টিতে ফুর্তি করে আর কাজকর্মের কথা চিন্তা না করে আড্ডা দেয়,রাত জেগে মোবাইলে কথা বলে |
মেয়েদের সামনে মডেল করে সেই মেয়েটাকে যার গায়ের রং ফর্সা,যার ক্যাটরিনা বা অন্য নায়িকার মত ফিগার,যার চিন্তা শপিং,চুল,নখ নিয়ে সীমাবদ্ধ,আর অবশ্যই রাত জেগে কথা বলে |
মিডিয়ার ফাদ থেকে বের হয়ে মুক্তচিন্তা যে করতে পারেনা সে আসলেই বড় অসহায় |
সিরাত সেপ্টেম্বর 16, 2010 11:29 অপরাহ্ন - |
অসাধারণ লাগলো লেখাটা |
আমার বিয়ে করার ইচ্ছা নাই, এরকম অ্যামুনিশন আর কেউ তো দেয় না |
অভিজিৎদা কি অবিবাহিত নাকি? 🙂 |
অভিজিৎ সেপ্টেম্বর 16, 2010 11:41 অপরাহ্ন - |
অভিজিৎদা কি অবিবাহিত নাকি? |
উপরে বন্যার ধাতানিগুলা দেখলেই বুঝবেন, অবিবাহিত না, তবে অর্ধমৃত 🙁 |
অফটপিক, আপনি তো অন্য ব্লগে ভালোই লেখেন, এখানেও লেখা শুরু করেন |
স্বাধীন সেপ্টেম্বর 16, 2010 11:55 অপরাহ্ন - |
মুক্তমনায় স্বাগতম সিরাত |
তোমার তো লেখার বিষয়ের অভাব নেই 😀 , অভি'দার মত বলবো কিছু লেখা এই দিকেও ছাড়তে পারো |
দেখো পাঠকের রেস্পন্স কেমন পাও |
সেরকম ভাল মনে করলে মুক্তমনাতেও মাঝে মাঝে নিয়মিত লিখতে পারো |
আমি সচল/মুক্তমনা এই দু'টোতেই লিখে যাচ্ছি |
ধর্ম নিয়ে লেখাগুলো এখানে দিতে স্বাচ্ছন্দ বোধ করি তাই এখানে দেই |
আর রাজনীতি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে লিখলে সচলে দিই |
প্রথম দিকে সচলের লেখাগুলোই মুক্তমনায় দিতাম, এখন আর সেটা করতে ইচ্ছে করে না 🙂 |
এনি ওয়ে মুক্তমনায় আবারো স্বাগতম |
লেখা দাও না দাও অন্তত মন্তব্য নিয়মিত হইও |
মুক্তমনা এডমিন সেপ্টেম্বর 17, 2010 1:26 পূর্বাহ্ন - |
প্রথম দিকে সচলের লেখাগুলোই মুক্তমনায় দিতাম, এখন আর সেটা করতে ইচ্ছে করে না |
একটা বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন |
অন্য ব্লগে প্রকাশিত পুরোনো লেখাকে মুক্তমনা কখনোই উৎসাহিত করে না |
সেটা যে সময় কাঠামোতেই প্রকাশিত হোক না কেনো |
অনেক সময় হয়তো মডারেটরদের চোখে পড়ে না দেখে অন্য কোনো ব্লগে প্রকাশিত লেখা মুক্তমনায় প্রকাশিত হয়ে যায় |
তবে, চোখে পড়ার সাথে সাথেই তা প্রথম পাতা থেকে সরিয়ে নেওয়া হয় |
এ ধরনের পদক্ষেপ মুক্তমনা কর্তৃপক্ষ এর আগে একাধিকবারই নিয়েছে |
স্বাধীন সেপ্টেম্বর 17, 2010 1:40 পূর্বাহ্ন - |
@মুক্তমনা এডমিন, |
জ্বি, সেটা প্রথম দিকে বুঝিনি বলেই দিয়েছি |
সে কারণেই এখন আর সেটা করবো না সেটা পরিষ্কার করেই বলেছি |
আমার ব্লগ যাত্রা এই সেই দিন মাত্র |
শুরুর দিকে ব্লগ কি বুঝে উঠতে কষ্ট হয়েছে |
প্রথম দিকে একই লেখা সব ব্লগে দেওয়ার লোভ হতো |
এমনও হয়েছে যে সচলের নীতিমালার কারণে মুক্তমনায় আগে লেখা দিয়ে পরে সচলে নিজ ব্লগে হলেও দিয়েছি |
এই নিয়ে প্রিয় আরেকটি ব্লগ সিসিবিতে বহু ক্যাঁচাল করেছি |
যাক এই ব্যাপারে সহমত যে একেকটি ব্লগের স্বকীয়তা রক্ষায় মৌলিক লেখার প্রয়োজন আছে |
ধন্যবাদ বিষয়টিকে আরো পরিষ্কার করার জন্য |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.