content stringlengths 0 129k |
|---|
ফরিদ আহমেদ সেপ্টেম্বর 16, 2010 8:55 অপরাহ্ন - |
বিবর্তনীয় মনোবিদ্যার মনোহর মোড়কে পুরে এরকম একটা পুরুষবাদী প্রবন্ধ মুক্তমনায় মুক্ত করার অপরাধে বন্যা যে তোমাকে বাড়ী থেকে এখনও কেনো বের করে দেয় নি, সেটা ভেবেই বিস্মিত হচ্ছি আমি |
মুক্তমনার নারীবাদীদেরও দেখলাম সব নীরব, নিশ্চুপ |
এরকম একটা লেখা আমি লিখলেতো মনে হয় .............. যাক বাকিটা আর বললাম না |
নারীবাদীরা প্রতিবাদ না করলেও একজন পুরুষবাদী হিসাবে নারীদের প্রতি চরম অবমাননাকর এই প্রবন্ধের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করে গেলাম আমি |
গীতা দাস সেপ্টেম্বর 16, 2010 9:15 অপরাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
বিবেকবান ও যুক্তিবাদী পুরুষবাদী |
:2: এখানে তো অনেকেই স্ত্রীর ভয়ে নারীবাদীর ভাণ করে |
ফরিদ তা করে না |
অভিজিৎ সেপ্টেম্বর 16, 2010 9:31 অপরাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
বিবর্তনীয় মনোবিদ্যার মনোহর মোড়কে পুরে এরকম একটা পুরুষবাদী প্রবন্ধ মুক্তমনায় মুক্ত করার অপরাধে বন্যা যে তোমাকে বাড়ী থেকে এখনও কেনো বের করে দেয় নি, সেটা ভেবেই বিস্মিত হচ্ছি আমি |
বাড়ি থেকে বের করে দেয় নাই - আপনে এ ব্যাপারে শিওর? 🙂 একমাত্র আদিল মাহমুদই আমার দুঃখ ভাল বুঝবে এখন |
আপনে তো আছেন আরামে |
ফরিদ আহমেদ সেপ্টেম্বর 16, 2010 9:42 অপরাহ্ন - |
এ্যাঁ! আদিল মাহমুদরেও তার বউ বাড়ি থেকে বের করে দিছে |
জানতাম নাতো!! আহারে, বেচারা!!! 🙂 |
গীতা দাস সেপ্টেম্বর 16, 2010 10:09 অপরাহ্ন - |
আরেকটা তথ্য, দৈনিক পত্রিকার একটা ঈদসংখ্যায় দেখলাম আনিসুল হকের একটা উপন্যাসের নাম 'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' |
উনি কি আর নাম পাননি? |
বই আকারে প্রকাশ করার সময় নম্বর পেতে কি কোন সমস্যা হবে না? |
সংশপ্তক সেপ্টেম্বর 16, 2010 10:38 অপরাহ্ন - |
@গীতা দাস, |
দৈনিক পত্রিকার একটা ঈদসংখ্যায় দেখলাম আনিসুল হকের একটা উপন্যাসের নাম 'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' |
উনি কি আর নাম পাননি? |
নামের বিষয়ে সৃজনশীলতা বইয়ের বিষয়বস্তুর মতই গুরুত্বপূর্ন |
লেখকরা অন্য বইয়ের নাম ( জেনেরিক নাম হলেও) না ব্যবহার করার ক্ষেত্রে অলিখিত জেন্টলম্যান এগ্রিমেন্ট মেনে চলেন |
আনিসুল হক তা করলেই ভালো করতেন |
বই আকারে প্রকাশ করার সময় নম্বর পেতে কি কোন সমস্যা হবে না? |
ইউনিক নম্বর পেতে সমস্যা হওয়ার কথা নয় , যদি না নিম্নলিখিত ৫ অংশে সব জিনিষগুলো এক হয় : |
১) জিএসআই প্রিফিক্স |
ফিকশন , নন-ফিকশন ইত্যাদি |
২) ভাষা-দেশ গ্রুপ |
৩)প্রকাশকের কোড |
৪) বইয়ের টাইটেল |
৫) পরীক্ষক ডিজিট ( ) |
গীতা দাস সেপ্টেম্বর 16, 2010 11:05 অপরাহ্ন - |
আমাকে আলোকিত করার জন্য ধন্যবাদ |
৫টি অংশ সম্বন্ধে জানলাম, তবে প্রত্যেকটা অংশ সম্পর্কে স্পষ্ট কোন ধারণা হল না |
এ নিয়ে বিস্তারিত একটা লেখা লিখে ফেলুন |
অভিজিৎ সেপ্টেম্বর 16, 2010 10:44 অপরাহ্ন - |
@গীতা দাস, |
অ্যা, বলেন কি দিদি? আমার বইয়ের টাইটেল কপি কইরা দিলো? চিন্তার বিষয় |
যদিও 'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' টার স্বত্তাধিকার রবীন্দ্রনাথ ছাড়া আর কেউই দাবী করতে পারেনা - কিন্তু একই টাইটেলে দুই বই হয় নাকি? |
গীতা দাস সেপ্টেম্বর 16, 2010 11:09 অপরাহ্ন - |
বইয়ের নামের স্বত্তাধিকার রবীন্দ্রনাথ না, লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুরের তাতো জানিই, কিন্তু বইয়ের নাম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অভিজিৎ রায় |
কাজেই সংশপ্তকের মন্তব্যের কথাগুলোই মাথায় ঠুকরাচ্ছিল - - |
নামের বিষয়ে সৃজনশীলতা বইয়ের বিষয়বস্তুর মতই গুরুত্বপূর্ন |
লেখকরা অন্য বইয়ের নাম ( জেনেরিক নাম হলেও) না ব্যবহার করার ক্ষেত্রে অলিখিত জেন্টলম্যান এগ্রিমেন্ট মেনে চলেন |
যা আনিসুল হক মানেন নি |
অভিজিৎ সেপ্টেম্বর 26, 2010 5:38 পূর্বাহ্ন - |
আমি কোন বিখ্যাত লেখক নই |
আর মেইনস্ট্রিম মিডিয়ায় আনিসুল হক যেরকম জনপ্রিয়, অখ্যাত অভিজিৎ রায় তা নন |
আমি নিশ্চিত আমার বইয়ের ব্যাপারটা আনিসুল হক জানেনই না, কিংবা তার দৃষ্টি এড়িয়ে গেছে |
তবে কেউ তাকে জানালে অবশ্যই বাধিত হব |
অভিজিৎ সেপ্টেম্বর 26, 2010 9:40 অপরাহ্ন - |
ফেসবুকে আনিসুল হকের সাথে কথা (মানে ম্যাসেজ চালাচালি আরকি) হয়েছে |
উনি আমায় বলেছেন যে, তিনি তার পুরো উপন্যাসটা চার পর্বে লিখেছেন -১) ভুল ভর ২) ভাষার ভর, ৩) আলো হাতে চলিয়াছে... ৪) যারা ভর এনেছিল ... (তার ইমেইলের ইংরেজী হরফ থেকে বাংলা করেছি, তাই জানি না নামগুলো সঠিকভাবে লিখলাম কিনা) |
যা হোক, তিনি কথা দিয়েছেন যে, বইয়ের নাম 'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' তিনি রাখবেন না |
তিনি বই বের করার সময় আমার বইয়ের ব্যাপারটা মাথায় রাখবেন |
কাজেই উনার প্রতি আমাদের আর অনর্থক শ্রাগ না দেখানোই উচিৎ হবে |
বরং তার প্রতি সম্মান আমার অনেকটুকু বেড়ে গেলো |
তার উপন্যাসের সাফল্য কামনা করছি |
আর গীতাদি, আপনাকেও ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য |
গীতা দাস সেপ্টেম্বর 26, 2010 11:08 অপরাহ্ন - |
আপনি এবং আনিসুল হক দুজনেই সমান তালে নিপাট ভদ্রলোক বলেই বিষয়টি দুজনেই সহজভাবে নিয়েছেন এবং চমৎকারভাবে ইতি টেনেছেন |
আমরাও খুশি |
বন্যা আহমেদ সেপ্টেম্বর 16, 2010 11:01 অপরাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
এ্যাঁ! আদিল মাহমুদরেও তার বউ বাড়ি থেকে বের করে দিছে |
জানতাম নাতো!! আহারে, বেচারা!!! |
একদিন কি কারণে অভির কম্পিউটারে আমার বল্গ খোলা দেখে গুতাগুতি করলাম, দেখি সেখানে সর্বোচ্চ মন্তব্যকারীর বিভাগে জ্বলজ্বল করছে আদিল মাহমুদের নাম |
উনি নাকি সারাদিনে ৬৫ টি মন্তব্য করেছেন 🙂 |
আর তার উপর উনার তো একাধিক ব্লগে পদচারণা ... |
এর পরেও যে উনি এতদিন বাসায় টিকে ছিলেন এই তো বেশী!!!!! |
ফরিদ আহমেদ সেপ্টেম্বর 16, 2010 11:14 অপরাহ্ন - |
আহা! বউ বাগড়া না দিলেই সেঞ্চুরিটা ঠিকই করে ফেলতেন তিনি |
আদিল মাহমুদ সেপ্টেম্বর 26, 2010 11:47 অপরাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
আপনাদের একান্ত ও দোয়ায় সেই সৌভাগ্যও লাভ করতে পেরেছি 😀 |
দোয়া রাখবেন, এইবার ডবলের দিকে এগুবো |
বন্যা আহমেদ সেপ্টেম্বর 16, 2010 11:04 অপরাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
নারীবাদীরা প্রতিবাদ না করলেও একজন পুরুষবাদী হিসাবে নারীদের প্রতি চরম অবমাননাকর এই প্রবন্ধের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করে গেলাম আমি |
কি কন ফরিদ ভাই, একা এতক্ষণ এতগুলা 'প্রতিভাবান পুরুষের' সাথে বিতর্ক করলাম আর আপনি কন প্রতিবাদ করি নাই!!! আর আপনার মত পুরুষবাদীদের কারণেই এখনও সব পুরুষদের সম্পূর্ণভাবে হোপলেস বলে মনে করি না... |
ফরিদ আহমেদ সেপ্টেম্বর 16, 2010 11:11 অপরাহ্ন - |
@বন্যা আহমেদ, |
হে, হে, হে!!! তোমারে আর স্নিগ্ধারেতো আমি কমণীয় কোনো নারী বলে মনে করি না |
পেশিবহুল পুরুষবাদী নারীই ভাবি |
আমার দলেরই লোক |
তাই আর উল্লেখ করি নাই আলাদাভাবে তোমার নাম |
বন্যা আহমেদ সেপ্টেম্বর 16, 2010 11:41 অপরাহ্ন - |
@ফরিদ ভাই বের করি কেম্নে বাড়িটা তো দুইজনের নামে:- |
আমি তো বেগম রোকেয়ার মত নারী রাজত্ব কায়েম করতে চাই না, সম্মানজনকভাবে সমানাধিকার থাকলেই খুশি |
আর কেম্নে কেম্নে জানি নাস্তিকতার মতই এ ব্যাপারটাতেও কোন ছেলে কোনদিন আমারে চ্যালেঞ্জ করার সাহস পায় নাই! আর ওদিকে আবার আমি তো দজ্জাল না নিপাট ভালো মানুষ জানেনই 🙂 , ফ্রি স্পীচের অধিকার সবার আছে এটাতেও বিশ্বাস করি |
আরেকটা ঝামেলা আছে, বাড়ি থেকে বের করে দিলে ক্রেডিট কার্ডে যে সব জিনিসশ চার্জকরে সেটাও জয়েন্ট একাউন্ট থেকে যায়, তাই অর্থৈতিকভাবেও সেটা ঠিক লাভজনক না |
আর অভির লেখার সাইন্টিফিক ডাটার ভুল আমি এখনই ধরাই দিতে পারি, কিন্তু দিচ্ছি না, বেশি চ্যালেঞ্জ করলে দিমু ভাবতেসি! চলেন হিসেব করি অভি বিয়ের আগে কয়টা বই লিখসে আর বিয়ের পরে কয়টা, তাহলেই বোঝা যাবে সবকিছু!! |
নাহ বেচারা অভি এখন ওর 'অপ্রতিভাধর' নারী ম্যানেজারের ঠ্যালায় বেশ ঝামেলায় আছে, তাই বেশী কিছু আর বলতেসি না, ভহালো কথামনে করাই দিলেন, সেটার রিয়্যকশানও হইতে এই পারে লেখাটা কিন্তু:-) |
আর তাছাড়া অতীতে বেশ কিছু নারীবাদী লেখা আর কতাবার্তা লিখে অভির বেশ কিছু এক্সট্রা পয়েন্ট জড়ো হইসে যেগুলা ভাঙ্গায় খেতে পারবে বেশ কিছুদিন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.